শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১৬১. শচীমা ও মহাপ্রভুর অপ্রকট কথন 😭 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya161.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
*(১৬১)👣শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী👣*
*😭শচীমা ও মহাপ্রভুর অপ্রকট কথন😭*
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
*🌼শচীমায়ের বিরহে ও শোকে মহাদুঃখিনী বিষ্ণুপ্রিয়া অত‍্যন্ত কাতরা হয়েছেন। শাশুড়ী বতর্মান থাকতে তিনি ঘরের বধূই ছিলেন। গৃহলক্ষ্মীর মতো গৃহ আলোকিত করে থাকতেন।শাশুড়ীর মনে দুঃখ হবে বলে শ্রীমতী অনিচ্ছাসত্ত্বেও বসন ভূষণ সবই পরতেন।শচীমা বধূকে সর্বদা সাজিয়ে রাখতে ভালবাসতেন।শ্রীমতীর মলিন চন্দ্রবদনখানি দেখে শচীমায়ের পুত্র-মুখ-অদর্শনজনিত বিষম দুঃখের কিছুটা হলেও লাঘব হত।এক্ষণে শাশুড়ির অবর্তমানে দেবী বিষ্ণুপ্রিয়া বসন-ভূষণ প্রভৃতি একেবারেই পরিত‍্যাগ করলেন।কঠোর নিয়মে ব্রহ্মচর্য‍্যব্রত গ্রহণ করে শ্রীগৌরাঙ্গ-ভজন করতে লাগলেন।*
*🌻এইভাবে কিছুকাল শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী একাকিনী সখিগণ পরিবৃতা হয়ে প্রাণ-বল্লভ-দত্ত কাষ্ঠ পাদুকার যথারীতি পূজো ও সেবা করে জীবন সার্থক করলেন।ভক্তগণ শ্রীগৌরপ্রিয়ার কঠিন ভজনের কথা শুনে ব‍্যথিত হৃদয়ে হাহাকার করতে লাগলেন।তবে কি আমরা শ্রীগৌরপ্রিয়াকেও হারাতে বসেছি! এই সংবাদ নীলাচলে শ্রীগৌরাঙ্গের কর্ণে দেবীর কঠোর ভজনের কথা পৌঁছল।দামোদর পন্ডিত নদীয়ার সকল সমাচার মহাপ্রভুকে দিতেন।এই সংবাদটিও তিনি দিয়েছেন।মহাপ্রভু শুনলেন,তাঁর প্রাণপ্রিয়া বিষ্ণুপ্রিয়া সন্ন‍্যাসিনী সেজেছেন।মনে দারুণ ব‍্যথা পেলেন। নিদারুণ মনঃকষ্টে মহাপ্রভু নীলাচলে বসে এই সময় কঠোরতম শ্রীকৃষ্ণ-ভজন আরম্ভ করলেন।মহাপ্রভু মনে মনে ভাবলেন, এতদিনে তাঁর নদীয়া লীলা সাঙ্গ হল।এত আদরের প্রেমময়ী প্রাণপ্রিয়া বিষ্ণুপ্রিয়াকে সন্ন‍্যাসিনী সাজালেন।তাঁর নরলীলা পূর্ণ হল। স্বয়ং সন্ন‍্যাসী সেজে মনের সাধ মেটেনি।কলিজীবের কলুষিত মন দ্রব হতে যা বাকী ছিল তা প্রিয়ার দ্বারা হবে।রাজা-রাণীকে ভিখারাণী বেশে দেখলে,জগন্মাতাকে দুঃখিনীর সাজে দেখলে,কলির জীব হরিনাম নিবে।তাহলেই তাঁর কার্য‍্য শেষ হবে। শ্রীগৌরাঙ্গ এইরকম ভেবে মনে মনে স্থির করলেন, এক্ষণে স্ব-ধামে গমন করাই শ্রেয়ঃ।*
*😭মহাপ্রভুর অপ্রকট কাহিনী গৌর-ভক্তবৃন্দের অবিদিত নাই।প্রিয়ার দুঃখেই মহাপ্রভু আমার এত শীঘ্রই অপ্রকট হলেন।কলি-হত-জীবের মঙ্গলের জন্য তাঁর সন্ন‍্যাস-গ্রহণ, জীবশিক্ষার জন‍্যই তাঁর দীন-হীন-বেশে এই কঠোর সাধনা।লোকশিক্ষার জন‍্যই তাঁর ভক্তবেশ।ভক্তবেশী মহাপ্রভু আমার সর্বচিত্ত আকর্ষক ছিলেন।তাঁর সাধ্বী ঘরণী লোকশিক্ষার জন্য প্রাণবল্লভের পথানুসরণ করলেন দেখে পতিতপাবন দয়াল মহাপ্রভু আমার নিশ্চিন্ত হয়ে অপ্রকট হলেন।শ্রীগৌরাঙ্গলীলা এতদিনে পূর্ণ হল।*
*😭মহাপ্রভুর অপ্রকট সংবাদ দাবানলের মত চারিদিকে ব‍্যাপ্ত হয়ে পড়ল।সকলেই এই হৃদয়বিদারক নিদারুণ সংবাদে জীবন্মৃত হলেন।কেউ কেউ মহাপ্রভুর শোকে প্রাণপাত করতেও কুন্ঠিত হলেন না।ইঁহাদের মধ্যে একজন স্বরূপ গোস্বামী।শ্রীমতী বিষ্ণুপ্রিয়াও এই সংবাদ পেলেন।এ সংবাদ শ্রীমতীকে কে দিল জানা গেল না।তিনি যিনিই হন না কেন,তাঁর হৃদয় নাই।এ বিষম সংবাদ শুনে বিষ্ণুপ্রিয়ার অবস্থা যে কি হল তা আর লিখতে চাই না। বংশী শিক্ষা গ্রন্থে দেখতে পাই।*
*🍀বিষ্ণুপ্রিয়া আর বংশী গৌরাঙ্গ বিহনে।*
*🍀উন্মত্তের ন‍্যায় কান্দে সদা সর্বক্ষণে।।*
*🍀দুই জনে অন্ন-পান করিয়া বর্জন।*
*🍀হা নাথ গৌরাঙ্গ বলি ডাকে সর্বক্ষণ।।*
*😭শুনতে পাই,এই বংশীবদন শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর মন্ত্রশিষ‍্য ছিলেন।শচীমাতার আদেশে শ্রীমতী এই ভাগ‍্যবান মহাপুরুষকে মন্ত্রশিষ‍্য করেছিলেন।*
*🌼মহাপ্রভুর অপ্রকট সংবাদে তাঁর অনুগত ভক্তবৃন্দ কেঁদে আকুল হলেন।কেঁদে কেঁদে অনেকের নয়ন অন্ধ হল।*
*🍀শ্রীগৌরাঙ্গ বিরহে যত ভক্তের মন্ডলী।*
*🍀কান্দিতে লাগিলা হঞা আকুলি বিকুলি।।*
                           *(বংশী শিক্ষা )*
*🌻সোনার নদীয়া হাহাকারে পূর্ণ হল।শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী মহাযোগিনী সেজে রুদ্ধদ্বার গৃহে (ঘরের দরজা বন্ধ করে)কঠোর ভজন করতে লাগলেন।কলির জীবের মঙ্গল কামনায় দেবী বিষ্ণুপ্রিয়া জীবন উৎসর্গ করলেন।এই জন‍্যই কলির জীবকে ভাগ‍্যবান করে। শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া যুগল হয়ে কলিহত জীবের মঙ্গলের জন্য সবসময় কেঁদে গিয়েছেন।ত্রিভুবনের ঈশ্বর শ্রীগৌরাঙ্গ, এবং কৈবল‍্যদায়িনী তাঁর হ্লাদিনী-শক্তি শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী,কলিহত জীবের সর্বাবস্থায় পরম আরাধ‍্য বস্তু,সাধনের ধন। শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ার কৃপা ভিন্ন কলির জীবের আর গতি নাই।তাই মহাজনগণ বলেছেন=*
*এগোও হে এগোও হে আমার বৈষ্ণব গোসাঞি।*
*কলিযুগে তরাইতে আর কেহ নাই*।
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds