✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২. শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর সংক্ষিপ্ত শৈশব লীলা ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
শশীকলার মতো বেড়ে উঠতে থাকা নিমাই। বড়ই চঞ্চল ও দুরন্ত ওই গৌরাঙ্গকান্তি ছেলেটি যতই সে বড় হয় ততই তার চঞ্চলতা বাড়তে থাকে। কথিত আছে যে, শৈশবে মাতৃ কোলে তিনি অভিরাম ভাবে ক্রন্দন করতেন কিন্তু কাহারো মুখে হরিবোল হরিবোল কীর্তন করলে তিনি ক্রন্দ্রন থেকে বিরত থাকতেন।
এই ভাবে তার মধ্যে প্রকাশ পায় ভবিষ্যতে তিনি হরিনাম প্রচারের মহানায়ক হয়ে উঠবেন।
শ্রীগোপালের বৃন্দাবন লীলায় লুকিয়ে লুকিয়ে মাটি খাওয়ার লীলাও নিমায়ের মধ্যে প্রকাশ পায় এবং মা যখন তাকে মাটি খাওয়ার জন্য তিরস্কার করেন এবং মাটি খাওয়ার কারণ জানতে চান তখন নিমাই বলেন এই পৃথিবীতে সকল কিছু মাটি বিকার যেমন খই, সন্দেশ, অন্ন, এই দেহ তাহলে এই মাটি খাইলে কি দোষ আমার, মা এই ব্যাখ্যা শুনে শিশু নিমাইকে বললেন এই মাটি বিভিন্ন প্রকারে প্রকাশ পায়, যেমন মাটির বিকার অন্ন তা ভক্ষণ করলে দেহে পুষ্ট হয়, এই মাটির বিকর কলসী তা জল ধারণ করতে প্রয়োজন লাগে তেমনি এই মাটি বিভিন্ন ভাবে প্রকাশ পায় কিন্তু মাটি ভক্ষণ করলে দেহে পুষ্টি হয় না। এই কথা শুনে শিশু নিমাই নিজের ভুল বুঝতে পারলেন এবং মাকে কথা দিলেন ভবিষ্যতে এই রূপ আচরন আর করবেন না।
একদিন এক সাধু নিমাইয়ের বাড়িতে অতিথি হয়ে এসেছিলেন। শচীমাতা ভক্তিভরে তার সমস্ত সেবার আয়োজন করলেন। রান্না শেষে সাধু ভোগ সাজিয়ে ইষ্ট দেবকে চোখ বন্ধ করে নিবেদন করছিলেন তখন নিমাই চুপি চুপি সেখানে এসে সেই ভোগ ভক্ষণ করতে থাকেন। শিশু নিমাইয়ের এই রূপ আচরন দেখে খুবই মোহিত হলেন সাধু। শচীমাতার অনুরোধে পুনরায় সাধু ভোগ রন্ধন করিয়া চোখ বন্ধ করিয়া ইষ্ট দেবকে নিবেদন করছেন সেই সময় শিশু নিমাই সেই ভোগ আবারো ভক্ষণ করেন এই রূপ আচরন দেখে শচীমাতা নিমাইকে খুব শাসন করলেন এবং একটি ঘরের মধ্যে নিমাইকে প্রবেশ করিয়া দ্বার বন্ধ করে দিলেন। শচীমাতার একান্ত অনুরোধে সাধু আবারো ভোগ রন্ধন করলেন কিন্তু যেই না সাধু সেই ভোগ ইষ্ট দেবকে নিবেদন করলেন তখন সাধু সাক্ষাৎ দর্শন করছেন নিমাই বালক গোপালের রুপ ধারণ করিয়া সেই ভোগ আবারো সেবা পাচ্ছেন এবং তাাহাকে আশীর্বদ করলেন। সাধু ইষ্ট দেবের দর্শন পাইয়া শচীমাতার জয় দিতে লাগলেন এবং ভাগবত ভক্তিতে আপ্লুত হন।
এক সময় শিশু নিমাইকে দুটি চোর হরণ করিয়া নিয়ে যায়। কিন্তু শিশু নিমাই তাহাদিগককে মায়াশক্তি দ্বারা বিভ্রান্ত করিয়া দেন। সেই দুটি চোর ঘুরতে ঘুরতে অবশেষে নিজেদের বাড়ি আসিয়া ফেলেছে মোনে করিয়া জগন্নাথ মিশ্রের বাড়ির সামনে এসে নিমাইকে তাহাদের কাঁধ থেকে নামায়। নিমাই তখন বাবা বাবা বলিয়া অদূরে দন্ডায়মান জগন্নাথ মিশ্রের দিকে ছুটে যান এবং বাৎসল্য স্নেহে জগন্নাথ মিশ্র তাকে কোলে তুলিয়া নেয়। চোর দুটি বুঝতে পারে এই শিশুর কোন দিব্য শক্তি আছে এবং তাহারা তাহাদের ভূল বুঝতে পেরে তখন ধরা পড়ার ভয়ে তাহারা সেই স্থান হইতে ছুটে পালিয়া যান।
একবার একাদশীর দিন হিরন্য এবং জগদীশ নামক দুই জন অত্যন্ত নিষ্ট্রবান ব্রাহ্মণ শ্রীকৃষ্ণের প্রতি ভোগ নিবেদন করছেন, এই সময় শিশু নিমাই সেই শ্রীকৃষ্ণের নৈবেদ্য সেবার জন্য আবদার করেন এই কথা শুনে তেনার শ্রীকৃষ্ণের নৈবেদ্য শিশু নিমাইয়ের হাতে তুলে দেন নিমাই তা অতি আনন্দে সেবা পেতে থাকেন।
প্রত্যহ নবদ্বীপের কন্যাগন গঙ্গায় স্নান করতে যেতেন এবং গঙ্গা স্নানের পর তাহারা সকলেই দেবতার পূজা করিয়া বাড়িতে ফিরতেন। একদিন নিমাই সেই সকল কন্যা গণের কাছে দেবতা পূজার ছলে তাহাদের কাছে গিয়ে বসলেন এবং কন্যাগনকে উপদেশ দিলেন সকলে আমার পূজো করো তাহলে আমি তোমাদের বর দিবো, গঙ্গা-দুর্গা-মহেশ সকলেই আমার দাস বা দাসী এই বলে তিনি নিজে নিজেই চন্দন এবং ফুলের মালা পড়িয়া কন্যাগণের নৈবেদ্য কারিয়া সন্দেশ-চাল-কলা সেবা পেতে থাকেন।
কন্যাগণে কহে আমা পূজ আমি দিবো বর।
গঙ্গা দুর্গা দাসী মোর মহেশ কিঙ্কর।।
(চৈতন্যচরিতামৃত, আদি লীলা)
শিশু নিমাই নৈবেদ্য সেবার পর কন্যাগনকে বর দিতে থাকেন তোমাদের সকলের বর পরম সুন্দর হবে এবং প্রত্যেকের সাত সাত পুত্র হবে। এই কথা শুনে কিছু কিছু কন্যাগন শিশু নিমাইকে নৈবেদ্য না দিয়ে পালতে থাকেন। শিশু নিমাই এই দৃশ্য দেখিয়া সেই সকল কন্যাগনকে বলতে থাকেন যাহারা আমায় নৈবেদ্য না দিয়া পালিয়া যাবে তাহাদের বর হবে বুড়ো এই কথা শুনে কন্যাগণ ভয়ে শিশু নিমাইয়ের কাছে ফিরে আসেন এবং শিশু নিমাইয়ের হাতে দেবতার জন্য সেই সকল নৈবেদ্য তুলে দেন।
একদিন বল্লভাচার্যের কন্যা লক্ষীপ্রিয়া গঙ্গায় স্নান করে দেবতার পূজো জন্য নৈবেদ্য লইয়া দেবতার পুজোর জন্য গমন করবেন এই সময় নিমাই তার সাক্ষাৎ পাইয়া মনে মনে নিমাইয়ের লক্ষীপ্রিয়ার প্রতি প্রীতি জন্মালো এবং নিমাইয়ের শরীরটি কিছুক্ষণের জন্যে নিশ্চয় হয়ে উঠলো, সেই রুপ লক্ষীপ্রিয়ার একই ভাব প্রকাশ পেলো। কিছুক্ষণ পর নিমাই লক্ষীপ্রিয়াকে বলতে থাকেন আমায় পূজো করো আমি হলাম মহেশ্বর । লক্ষীপ্রিয়া সেই কথা শুনে নিমাইয়ের অঙ্গে সপুষ্প চন্দন দিয়া মল্লিকার মালা পরিয়া দেন এবং তাহার বন্দনা করলেন। লক্ষীপ্রিয়ার এই রুপ আচরণে নিমাই খুব আনন্দিত হলেন।
জগন্নাথ মিশ্রের বাড়ির পাশে একটি গর্তে অশুচি জিনিষ ফেলা হতো, সেই স্থানটি ছিলো অতি অপবিত্র । গৃহ প্রাঙ্গণের যতো কিছু আবর্জনা অশুচি বস্তু সেই গর্তে নিক্ষেপ করা হতো । সেখানে কেহ যেতেন না। একদিন নিমাই সেই অশুচি স্থানে গিয়া একটি হাঁড়ির উপর বসলেন। সেই দৃশ্য দেখিয়া শচীমাতা হায় হায় করতে করতে ছুটে গেলেন এবং নিমাইকে সেই অশুচি স্থান হইতে চলে আসতে বলেন। নিমাই শচীমাতাকে বোঝাতে থাকেন শ্রীবিষ্ণুর ভোগের পাত্র কখনই অশুচি হতে পারে না। কিছু পরে নিমাই মায়ের কাছে এলেন, মা তাহাকে গঙ্গা স্নান করিয়া শয়ন দিলেন।
লিখনীটি PDF আকারে পেতে ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর সংক্ষিপ্ত লীলা🙏সূচীপত্র꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ রাধে রাধে ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ জয় শ্রীশ্রীজগন্নাথ ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁জয় শ্রীশ্রীরাধাকান্ত꧂ ❀━┅••••*
শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর নিবাসস্থলী
শ্রীগুরুদেব(আশ্রিত)-বৈষ্ণব কুলতিলক আচার্য্যপ্রবর মহান্ত মহারাজ শ্রীল ধ্যানচন্দ্র দাস গোস্বামী (শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর অপ্রকট লীলায় শ্রীগম্ভীরা মন্দিরে ঊনবিংশ পীঠাচার্য্য, শ্রীশ্রীরাধাকান্ত মঠ - শ্রীশ্রীগম্ভীরা, শ্রীধাম পুরী), মধবাচার্য্য(ব্রহ্ম) সম্প্রদায়,বক্রেশ্বর পরিবার(শ্রীতিলক সেবা- শ্রীশ্রীমহাপ্রভুর শ্রীচরণ), তুঙ্গবিদ্যা সখী,পশ্চিম দ্বার, লবঙ্গ মঞ্জুরী ( সনাতন গোস্বামী)।
*••••┉━❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀━┅••••*
শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম।
নিবাস-গিরিরাজ ভবন, উত্তর নারায়নপুর, ভলীয়া, আরামবাগ, হুগলী, পশ্চিমবঙ্গ।
••••┉━❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀━┅••••
📚 *PDF গ্রন্থ* 📚👉 https://drive.google.com/folderview?id=1_2ZHIyZKJeOOLMK0uLv53SkpMNgyi6eR
Whatsapp Group 👉 https://chat.whatsapp.com/KaxjcTegzmy9y1DJzQjIFI
✧═══════════•❁❀❁•═══════════✧