শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

পদ্মিনী একাদশী বা পরমা একাদশী (কমলা একাদশী ) 🌙 সংগৃহীত 🙇 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2026/05/paroma.html


পদ্মিনী একাদশী বা পরমা একাদশী (কমলা একাদশী) :-

পুরুষোত্তম মাস অধিমাস কৃষ্ণপক্ষীয়া ‘পদ্ম পুরাণোল্লেখিত যুধিষ্ঠির – শ্রীকৃষ্ণ সংবাদে অধিমাসের কৃষ্ণ পক্ষীয়া একদশী মহিমা দেখতে পাওয়া যায়।

যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণের নিকট প্রশ্ন করলেন-অধিমাসে কৃষ্ণ পক্ষীয়া একাদশীর নাম কি? ব্রতের বিধান বা কি? শ্রীকৃষ্ণ বললেন- হে যুধিষ্ঠির! মানুষের ভুক্ত মুক্তি প্রদাতা এই পবিত্র একাদশীর নাম পরমা একাদশী অথবা কমলা একাদশী!

তোমার প্রতি স্নেহ বশতঃ অশেষ মহিমাযুক্ত পুরুষোত্তম মাসের কৃষ্ণ-পক্ষীয়া একাদশীর মহিমা বলছি ব্রহ্ম মূহুর্তে শয্যা পরিত্যাগপূর্বক যথাবিহিত স্নান-আহ্নিকাদি সেরে ভগবান শ্রী বিষ্ণুর প্রীতি কামনায় শ্রী ভগবানের নাম মন্ত্র জপ করতে হয়।

গৃহেতে যে পরিমাণে জপ করবে নদীতীরে তার দ্বিগুণ, তদপেক্ষা গোষ্ঠে সহস্রবার,তীর্থে শতবার, তুলসীর নিকটে লক্ষবার এবং বিষ্ণুর সম্মুখে অসংখ্যবার জপ করতে হয়।

অবন্তীনগরে বিশ্বকর্মা নামে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ বাস করতেন। তাঁর পাঁচটি পুত্র ছিল। তাদের মধ্যে সর্বকনিষ্ঠ পুত্রের নাম জয় শর্মা। কোন দুষ্কর্ম করায় পিতা মাতাও তাকে বাড়ী থেকে বহিষ্কৃত করে দেয়।

কোন এক সময়ভ্রমণ করতে করতে এলাহবাদে এসে ত্রিবেণী সঙ্গমে স্নান কার্য সমাপনান্তে ক্ষুধায় কাতর হয়ে মলিন বদনে কোন একমুনির আশ্রমে উপস্থিত হলেন। সে দিন আবার এই একাদশী তিথি।

অনেক ভক্তবৃন্দ মুনি মুখপদ্ম বিগলিত একাদশী মহিমা শ্রবণ করতঃ ব্রত পালন করছেন। ঐ ব্রাহ্মণও ব্রত পালনকরে ব্রত কথা শুনলেন। তাঁর ব্রতোপবাসে সন্তুষ্ট হয়ে স্বয়ং লক্ষ্মীদেবী দর্শন দিয়ে বললেন- “ভক্তির সঙ্গে এই উপবাস পালন করায় আমি সন্তুষ্ট হয়েছি। তোমাকে বরদ দান করতে ইচ্ছা প্রকাশ করে আমি এসেছি। আমার নাম লক্ষ্মী আমি পরম কৃপালু নারায়ণ কর্তৃক প্রেরিত। বৈকুন্ঠ থেকে এসেছি। এই ব্রতানুষ্ঠানে তোমার অধীনা হয়েছি। তোমার বংশে শ্রেষ্ঠ ব্রাহ্মণগণ জন্মগ্রহণ করবে। আমি সত্যই বলছি-আমার নাম লক্ষ্মী।”

ব্রাহ্মণ বললেন- হে কমলে! সত্যিই যদি আমা প্রতি প্রসন্ন হয়ে বর দিতে চান তবে এই ব্রতকথা ভালরূপে বর্ণন করলে আরও দ্বিজগণ এই ব্রতকথায়প্রবৃত্তি লাভ করতে পারবেন।

এই ব্রতে ভগবান শ্রীনারায়ণকে ভক্তিভরে পূজা করতে হয়, নিরাহারে অবস্থান পূর্বক পরদিন দ্বাদশীতে পুণ্ডরীকাক্ষের পূজা নৈবেদ্যান্তে প্রসাদন্ন পারণ করতে হয়। শ্রীকৃষ্ণ বললেন, লক্ষ্মীদেবী বর প্রদান করে অন্তর্হিতা হলেন।



অনন্তর সেই বিপ্রধনশালী হয়ে সুখে হরিস্মরণ করে দেহান্তে ভগদ্ধামে গমণ করেন।কমলার আশীর্বাদে ব্রাহ্মণ ধন্য হইয়েছিলেন। তাই এই একাদশীকে ‘কমলা’ একাদশীও বলা হয়। আবার ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে একমনোরম কাহিনী বলছেন!

একদা কাম্পিল্য নগরে সুমেধা নামে এক ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন। পবিত্রা নামে তাঁর এক পতিব্রতা সহধর্মিনী ছিল। কিন্তু কোন পাপ কার্য্যরে জন্য তারা এত দরিদ্র হলো যে অন্ন-বস্ত্র পর্যন্তও তাদের জোটেনি।

এর মধ্য দিয়েও যদি কখনও অতিথি আসে তখন নিজেরা না খেয়েযতটুকু সম্ভব অতিথি সৎকার করতেন। ব্রাহ্মণের স্ত্রীর মনে একটুও দুঃখ ছিল না। একদিন ব্রাহ্মণ – ব্রাহ্মণীকে বলছেন- হে ব্রাহ্মণী! আমি কিছু ধনের প্রত্যাশী হয়ে বিদেশী যাত্রা করতে চাই, বুদ্ধিমান ব্যক্তি উদ্যম ও উৎসাহকে ভঙ্গ করে না, সামর্থকে অবহেলা করা উচিৎ নয়।

তখন ব্রাহ্মণী বলছেন- হে স্বামিন! আপনার চেয়ে অধিক বিদ্বান আমি নই, তবে এইটুকু জানি-বিদ্যা, ধন, দারিদ্রতা সর্বত্রই পূর্বজন্মার্জিত ফল। পূর্বজন্মে কোন ফল না থাকলে বর্তমানে কি কেউ সুখে থাকতে পারে।

আমরা ধন সম্পদ অনেক পেয়েছিলাম-কিন্তু কাউকে অন্ন দান করিনি। তাই আমাদের অন্ন জুটছে না। হে পতি দেবতা! তুমি ধনের জন্য অন্যত্র গেলে আমাকে লোকে দুর্ভাগা বলে নিন্দা করবে অতএব তুমি এখানে থেকে যা লাভ কর ওতেই আমি সন্তুষ্ট হই।

পতিব্রতার কথা শুনে ব্রাহ্মণ দেশে রয়ে গেলেন। একদিন তাদের ভগ্ন কুটিরে কৌণ্ডিল্য মুনি এলেন। পরম শ্রদ্ধা সহকারে পাদ্যার্ঘদ্বারা উভয়ে মুনিকে প্রণাম করে সস্ত্রীক বিধিপূর্বক ভোজন করালেন। ব্রাহ্মণী জিজ্ঞাসা করলেন- হে মহামুনে! কিসে দারিদ্রতা নাশ হয়?

এমন কোন উত্তম ব্রতের কথা বলুন যাতে পাপ-দুঃখ দারিদ্রতা দুর হয় এবং ভগবানে ভক্তির উদয় হয়! তখন কৌণ্ডিল্য মুনি বললেন, মলমাসে অধিমাসে কৃষ্ণ পক্ষীয়া একাদশী ব্রত ভুক্ত মুক্তি প্রদায়িনী, সর্বপাপ বিনাশিনী, সর্ব সুখদায়িনী এবং ভগবানের অতীব প্রিয়তমা তিথি।



প্রথমে কুবের এই ব্রত পালন করেছিলেন। রাজা হরিশ্চন্দ্র এইব্রত পালনে স্ত্রী-পুত্র ও রাজ্য ফিরে পেয়েছিলেন। হে বিশালাক্ষী! এই জন্য তোমারাও এই ব্রত পালন কর। হে পাণ্ডব! কৌণ্ডিন্য মুনির উপদেশে পতি-পত্নী উভয়ে একসঙ্গে বিধিমতো পুরুষোত্তম মাসের পরমা একাদশী ব্রত পালন করলেন।

ব্রত সমাপনের পররাজভবন থেকে এক রাজকুমার তাঁদের কাছে এলেন। ব্রহ্মার প্রেরণায় তিনি বহু ধনসম্পদ, নতুন গৃহ ও গাভী এই দম্পতীকে দান করেলন। এই দানের ফলে মৃত্যুর পর সেই রাজা বিষ্ণুলোক প্রাপ্ত হয়েছিল।

এইভাবে পরমা ব্রতের প্রভাবে ব্রাহ্মণ-দম্পতির সকল দুঃখের অবসান হল। যে মানুষ এই একাদশী ব্রত পালন না করেন তিনি চূড়াশি লক্ষ যোনিতে ভ্রমণ করেও কখনও সুখী হয় না। বহু পূণ্য কর্মের ফলে দুর্লভ মানব-জন্ম লাভহয়।

তাই মানব-জীবনে এই একাদশী ব্রত পালন করা অবশ্য কর্তব্য। এই মাহাত্ম্য শুনে মহারাজ যুধিষ্ঠির তার আত্মীয় বর্গের সঙ্গে এই ব্রত পালন করেছিলেন ।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
     ꧁👇📖সূচীপত্র 🙏 শ্রী মৃন্ময় নন্দী📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧










শ্রী চৌরাষ্টকম্ (শ্রী চৌরাগ্রগণ্য পুরুষাষ্টকম্) ✍️ শ্রী বিল্বমঙ্গল ঠাকুর🙇 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2026/05/purushashtakam.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕  শ্রী চৌরাষ্টকম্ (শ্রী চৌরাগ্রগণ্য পুরুষাষ্টকম্) ✍️ শ্রী বিল্বমঙ্গল ঠাকুর🙇 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2026/05/purushashtakam.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
ব্রজে প্রসিদ্ধং নবনীতচৌরং
গোপাঙ্গনানাং চ দুকূলচৌরম্।
অনেক জন্মার্জিত পাপচৌরং
চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি ॥১৷৷

অনুবাদ: যিনি ব্রজে নবনীত চোর ও গোপাঙ্গনাদের বসন চোর বলে প্রসিদ্ধ ও যিনি স্বীয় ভক্তদের অশেষ জন্মার্জিত পাপসকল হরণ করেন, সেই চোর শিরোমনিকে আমি নমস্কার করি।

শ্রীরাধিকায়া হৃদয়স্য চৌরং
নবাম্বুদশ্যামলকান্তিচৌরম্।
পদাশ্রিতানাং চ সমস্ত চৌরং
চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি ॥২॥

অনুবাদ: যিনি রাধিকার চিত্ত চোর, যিনি নবজলধরমেঘের কান্তি চোর ও যিনি স্ব-চরণাশ্রিত ভক্তগণের সর্বস্ব হরণ করেন, সেই চোর শিরোমনিকে আমি প্রণাম করি।

অকিঞ্চনীকৃত্য পদাশ্রিতং যঃ
করোতি ভিক্ষুং পথি গেহহীনম্।
কেনাপ্যহো ভীষণচৌর ঈদৃগ
দৃষ্টঃ শ্রুতো বা ন জগত্রয়েহপি ॥৩॥

অনুবাদ: যিনি স্বচরণাশ্রিত ভক্তদের অকিঞ্চন করে (তাদের স্ত্রী-পুত্র, ধনাদি সর্বস্ব হরণ করে) তাদেরকে গৃহহীন ও পথের ভিক্ষুক করেন, তার ন্যায় ভীষণ চোর জগতে কেউ দেখেও নি বা শোনেনি।

যদীয় নামাপি হরত্যশেষং
গিরি-প্রসারানপি পাপরাশি।
আশ্চর্যরূপঃ ননু চৌর ঈদৃগ
দৃষ্টঃ শ্রুতো বা ন ময়া কদাপি ॥৪॥

অনুবাদ: যার নাম মাত্রেই জীবের পর্বত প্রমাণ পাপরাশি নিঃশেষে হরণ করেন, এরূপ আশ্চর্য চোর আমি কখনও দেখিনি বা শুনিনি।

ধনং চ মানং চ তথেন্দ্রিয়াণি
প্রাণাংশ্চ হৃত্বা মম সর্বমেব ।
পলায়সে কুত্র ধৃহেদ চৌর
ত্বং ভক্তিদান্নসি ময়া নিরুদ্ধঃ ॥৫৷৷

অনুবাদ: হে চোর! তুমি আমার ধন, মান, ইন্দ্রিয় ও প্রাণ প্রভৃতি হরণ করে কোথায় পলায়ন করছ? আমি তোমাকে ভক্তিরজ্জু দ্বারা বেঁধে রাখলাম।

ছিনৎসি ঘোরং যমপাশবন্ধং
ভিনৎসি ভীমং ভবপাশবন্ধ।
ছিনৎসি সর্বস্য সমস্তবন্ধং
নৈবাত্মনো ভক্তকৃতং তু বন্ধম্ ॥৬॥

অনুবাদ: তুমি মনুষ্য মাত্রেরই ঘোর যমপাশ ছিন্ন করতে পার, তার ভয়ানক সংসার বন্ধন ছিন্ন করতে পার। এমনকি সকলের সবরকম বন্ধনই ছিন্ন করতে পার; কিন্তু স্বভক্তকৃত নিজ বন্ধন ছিন্ন করতে পার না।

মানসে তামসরাশিঘোরে
কারাগৃহে দুঃখময়ে নিবদ্ধঃ।
লভস্ব হে চৌর! হরে! চিরায়
স্বচৌর্যদোষোচিতমেব দণ্ডম্ ॥৭॥

অনুবাদ: হে চোর, তুমি ঘোর তমসাচ্ছন্ন দুঃখময় কারাগৃহ রূপ আমার হৃদয়ে চিরকালের জন্য নিবদ্ধ হয়ে নিজের চৌর্যকার্যের উপযুক্ত দণ্ড গ্রহণ করো।

কারাগৃহে বস সদা হৃদয়ে মদীয়ে
মদ্ভক্তিপাশদৃঢ়বন্ধন-নিশ্চল সন্।
ত্বং কৃষ্ণ হে! প্রলয়কোটিশতান্তরেহপি
সর্বস্বচৌর হৃদয়ান্নহি মোয়ামি ॥৮॥

অনুবাদ: অতঃপর তুমি আমার হৃদয় কারাগারে আমার ভক্তিপাশ দ্বারা দৃঢ়রূপে বদ্ধ হয়ে সর্বদা নিশ্চলভাবে অবস্থান কর। হে কৃষ্ণ! হে আমার সর্বস্ব চোর! শতকোটি প্রলয়াবসানেও হৃদয় কারাগার হতে তোমাকে মুক্ত করব না।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
     ꧁👇📖সূচীপত্র 🙏 শ্রী মৃন্ময় নন্দী📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧





শ্রীকৃষ্ণের বসন্ত রাস বা বলরাম রাসযাত্রা 🙇 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2026/03/balaram-rash.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕  শ্রীকৃষ্ণের বসন্ত রাস বা বলরাম রাসযাত্রা  🙇 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2026/03/balaram-rash.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
দ্বারিকাধীশ ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে দাদা বলরাম তাহাদের পিতা-মাতা নন্দবাবা ও যশোমতিমাকে ও ব্রজবাসী গণকে দেখবার জন্য বৃন্দাবনের উদ্দেশ্যে গমনের জন্য পরামর্শ দেন। তাই তখন দাদা বলরাম রথে চড়ে বৃন্দাবনের উদ্দেশে যাত্রা শুরু করলেন। ব্রজবাসীগণ এমনিতেই কৃষ্ণ-বলরামের বিরহের কারণে তাহাদের একটি বার দেখবার জন্য ব্যাকুল ছিলেন। ভগবান বলরাম যখন বৃন্দাবনে এলেন, ততদিনে সমস্ত গোপবালক ও গোপীরা বয়সে বড় হয়ে গেছে; তবুও, তাঁর আগমনে তাঁরা সকলে তাঁকে আলিঙ্গন করলেন এবং বলরামও প্রত্যুত্তরে তাঁদের আলিঙ্গন করলেন। এরপর তিনি মহারাজ নন্দ ও যশোদার সামনে এসে তাঁদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করলেন। উত্তরে মাতা যশোদা ও নন্দ মহারাজ তাঁকে আশীর্বাদ করলেন। তাঁরা তাঁকে জগদীশ্বর, অর্থাৎ যিনি সকলকে পালনকর্তা, সেই বিশ্বজগতের অধিপতি বলে সম্বোধন করলেন। এর কারণ ছিল এই যে, কৃষ্ণ ও বলরাম উভয়েই সমস্ত জীবসত্তার পালনকর্তা, অথচ তাঁদের অনুপস্থিতিতে নন্দ ও যশোদা এমন দুর্দশায় পড়েছিলেন। এই ভেবে তাঁরা বলরামকে আলিঙ্গন করলেন এবং তাঁকে নিজেদের কোলে বসিয়ে অবিরাম কাঁদতে লাগলেন, তাঁদের অশ্রুতে বলরাম ভিজে গেলেন। তখন ভগবান বলরাম বয়স্ক গোপদের সশ্রদ্ধ প্রণাম জানালেন এবং তরুণ গোপদের প্রণাম গ্রহণ করলেন। এইভাবে, তাঁদের ভিন্ন ভিন্ন বয়স ও সম্পর্ক অনুসারে, ভগবান বলরাম তাঁদের সঙ্গে বন্ধুত্বের ভাব বিনিময় করলেন। যাঁরা বয়সে ও বন্ধুত্বে তাঁর সমকক্ষ ছিলেন, তাঁদের সঙ্গে তিনি করমর্দন করলেন এবং উচ্চস্বরে হেসে তাঁদের প্রত্যেককে আলিঙ্গন করলেন।

গোপ ও বালকগণ, গোপীগণ এবং রাজা নন্দ ও যশোদার দ্বারা অভ্যর্থনা পাওয়ার পর, ভগবান বলরাম সন্তুষ্টচিত্তে বসলেন এবং তাঁরা সকলে তাঁকে ঘিরে ধরলেন। প্রথমে ভগবান বলরাম তাঁদের কুশল জিজ্ঞাসা করলেন, এবং তারপর, বহুদিন তাঁকে না দেখে, তাঁরা তাঁকে বিভিন্ন প্রশ্ন করতে লাগলেন। বৃন্দাবনের অধিবাসীরা কেবল ভগবানের পদ্মচরণে মুগ্ধ হয়ে কৃষ্ণের জন্য সবকিছু ত্যাগ করেছিলেন। কৃষ্ণকে ভালোবাসার প্রবল আকাঙ্ক্ষার কারণে, তাঁরা স্বর্গলোকে উন্নীত হওয়া বা পরম সত্যের সঙ্গে একাত্ম হওয়ার জন্য ব্রহ্মের জ্যোতিতে বিলীন হওয়ার মতো কোনো কিছুরই আকাঙ্ক্ষা করেননি। এমনকি তাঁরা ঐশ্বর্যময় জীবন যাপনেও আগ্রহী ছিলেন না, বরং গ্রামে গোপ হিসেবে এক সাধারণ জীবনযাপন করেই সন্তুষ্ট ছিলেন। তাঁরা সর্বদা কৃষ্ণচিন্তায় মগ্ন থাকতেন এবং কোনো ব্যক্তিগত লাভের আকাঙ্ক্ষা করতেন না, আর তাঁরা সকলেই তাঁর প্রেমে এতটাই মগ্ন ছিলেন যে, তাঁর অনুপস্থিতিতে বলরামজীর কাছে জিজ্ঞাসা করতে গেলে তাঁদের কণ্ঠস্বর কেঁপে উঠত।

প্রথমে নন্দ মহারাজ ও যশোদাময়ী জিজ্ঞাসা করলেন, “প্রিয় বলরাম, আমাদের বন্ধু বসুদেব ও পরিবারের অন্যেরা কি ভালো আছেন? এখন আপনি ও কৃষ্ণ প্রাপ্তবয়স্ক, বিবাহিত এবং সন্তান-সন্ততিসহ পুরুষ। পারিবারিক জীবনের এই সুখের মাঝে আপনি কি কখনও আপনার দরিদ্র পিতা-মাতা, নন্দ মহারাজ ও যশোদাদেবীর কথা স্মরণ করেন? এ তো অত্যন্ত সুসংবাদ যে, মহাপাপী রাজা কংস আপনার হাতে নিহত হয়েছেন এবং বসুদেব ও তাঁর দ্বারা নির্যাতিত আমাদের বন্ধুরা এখন মুক্তি পেয়েছেন। এও অত্যন্ত সুসংবাদ যে, আপনি ও কৃষ্ণ উভয়েই জরাসন্ধ এবং কালায়বনকে পরাজিত করেছেন, যিনি এখন মৃত, এবং আপনি এখন দ্বারকায় একটি সুরক্ষিত আবাসে বাস করছেন।”

গোপীরা পৌঁছালে ভগবান বলরাম স্নেহভরে তাঁদের দিকে তাকালেন। কৃষ্ণ ও বলরামের অনুপস্থিতিতে বহুদিন ধরে দুঃখী থাকা গোপীরা অত্যন্ত আনন্দিত হয়ে দুই ভাইয়ের কুশল জিজ্ঞাসা করতে লাগলেন। তাঁরা বিশেষভাবে বলরামকে জিজ্ঞাসা করলেন, দ্বারকা পুরীর জ্ঞানবতী নারীদের সান্নিধ্যে কৃষ্ণ তাঁর জীবন উপভোগ করছেন কি না। তিনি কি কখনও তাঁর পিতা নন্দ, মাতা যশোদা এবং অন্যান্য বন্ধুদের কথা স্মরণ করেন, যাঁদের সঙ্গে বৃন্দাবনে থাকাকালীন তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল? কৃষ্ণের কি এখানে তাঁর মাতা যশোদার সঙ্গে দেখা করার কোনো পরিকল্পনা আছে? আর তিনি কি আমাদের মতো গোপীদের কথা মনে রাখেন, যারা এখন তাঁর সঙ্গ থেকে শোচনীয়ভাবে বঞ্চিত? দ্বারকার সংস্কৃতিমনা নারীদের মাঝে কৃষ্ণ হয়তো আমাদের ভুলে গেছেন, কিন্তু আমরা এখনও ফুল কুড়িয়ে মালা বুনে তাঁকে স্মরণ করছি। কিন্তু তিনি যখন আসেন না, তখন আমরা শুধু কেঁদে সময় কাটাই। আহা, যদি তিনি এখানে এসে আমাদের বোনা এই মালাগুলো গ্রহণ করতেন। হে দশারহ-বংশীয় বলরাম, আপনি জানেন যে আমরা কৃষ্ণের বন্ধুত্বের জন্য সবকিছু ত্যাগ করতে পারি। চরম দুঃখের সময়েও কেউ পরিবারের সঙ্গে সম্পর্ক ত্যাগ করতে পারে না। কিন্তু যদিও তা অন্যদের জন্য অসম্ভব হতে পারত, আমরা আমাদের এই ত্যাগের বিষয়ে বিন্দুমাত্র পরোয়া না করেই আমাদের পিতা-মাতা, বোন ও আত্মীয়-স্বজনদের ত্যাগ করেছিলাম। তারপর, হঠাৎ করেই, কৃষ্ণ আমাদের ত্যাগ করে চলে গেলেন। তিনি কোনো গুরুত্ব না দিয়েই আমাদের অন্তরঙ্গ সম্পর্ক ছিন্ন করে এক বিদেশী দেশে চলে গেলেন। কিন্তু তিনি এতটাই চতুর ও ধূর্ত ছিলেন যে, তিনি খুব মিষ্টি কথা বানিয়ে বললেন। তিনি বললেন, ‘হে গোপীগণ, তোমরা চিন্তা কোরো না। তোমরা আমাকে যে সেবা করেছ, তার প্রতিদান দেওয়া আমার পক্ষে অসম্ভব।’ সর্বোপরি, আমরা তো নারী, তাই আমরা কী করে তাঁকে অবিশ্বাস করতে পারতাম? এখন আমরা বুঝতে পারি যে তাঁর এই মিষ্টি কথাগুলো ছিল কেবল আমাদের ঠকানোর জন্য।”

বৃন্দাবনে কৃষ্ণের অনুপস্থিতির প্রতিবাদ করে আরেকজন গোপী বলতে লাগলেন: “প্রিয় বলরামজী, আমরা তো গ্রামের মেয়ে, তাই কৃষ্ণ আমাদের সেভাবে ঠকাতে পারেন, কিন্তু দ্বারকার নারীদের কী হবে? ভেবো না যে তারা আমাদের মতো বোকা! আমরা গ্রামের মেয়েরা হয়তো কৃষ্ণের দ্বারা বিভ্রান্ত হতে পারি, কিন্তু দ্বারকা নগরীর নারীরা অত্যন্ত চতুর ও বুদ্ধিমতী। তাই আমি অবাক হব যদি শহরের ওই নারীরা কৃষ্ণের দ্বারা বিভ্রান্ত হয়ে তাঁর কথা বিশ্বাস করে।”

তখন আরেকজন গোপী বলতে শুরু করলেন। তিনি বললেন, “প্রিয় সখী, কৃষ্ণ কথায় অত্যন্ত পারদর্শী। এই শিল্পে তাঁর সমকক্ষ কেউ নেই। তিনি এমন সব রঙিন কথা রচনা করতে পারেন এবং এত মধুরভাবে কথা বলতে পারেন যে, যেকোনো নারীর হৃদয় বিপথে চালিত হতে পারে। এছাড়া, তিনি অত্যন্ত আকর্ষণীয়ভাবে হাসার শিল্পে সিদ্ধহস্ত, এবং তাঁর হাসি দেখে নারীরা তাঁর জন্য পাগল হয়ে যায় ও কোনো দ্বিধা ছাড়াই নিজেদের তাঁর কাছে সমর্পণ করে।”

এই কথা শুনে আরেকজন গোপী বললেন, “প্রিয় বন্ধুরা, কৃষ্ণকে নিয়ে কথা বলে কী লাভ? যদি কথা বলে সময় কাটানোর প্রতি তোমাদের আদৌ কোনো আগ্রহ থাকে, তবে এসো আমরা তাঁকে ছাড়া অন্য কোনো বিষয়ে কথা বলি। নিষ্ঠুর কৃষ্ণ যদি আমাদের ছাড়া তাঁর সময় কাটাতে পারেন, তবে আমরা কেন কৃষ্ণকে ছাড়া আমাদের সময় কাটাতে পারব না? অবশ্যই, কৃষ্ণ আমাদের ছাড়াই খুব আনন্দের সাথে তাঁর দিন কাটাচ্ছেন, কিন্তু পার্থক্যটা হলো এই যে, আমরা তাঁকে ছাড়া খুব আনন্দের সাথে আমাদের দিন কাটাতে পারি না।”

গোপীরা যখন এইভাবে কথা বলছিলেন, তখন কৃষ্ণের প্রতি তাঁদের অনুভূতি ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছিল এবং তাঁরা কৃষ্ণের হাসি, কৃষ্ণের প্রেম-কথন, কৃষ্ণের মনোহর রূপ, কৃষ্ণের স্বভাব এবং কৃষ্ণের আলিঙ্গন অনুভব করছিলেন। তাঁদের ভাবাবেগের প্রভাবে মনে হচ্ছিল যে, কৃষ্ণ স্বয়ং তাঁদের সামনে উপস্থিত হয়ে নৃত্য করছেন। কৃষ্ণের মধুর স্মৃতির কারণে তাঁরা নিজেদের অশ্রু সংবরণ করতে পারলেন না এবং অবিবেচকের মতো কাঁদতে লাগলেন।

বৃন্দাবনের গোপীদের সন্তুষ্ট রাখার জন্য, ভগবান বলরাম সেখানে একটানা দুই মাস, অর্থাৎ চৈত্র এবং বৈশাখ মাসে অবস্থান করেছিলেন। সেই দুই মাস তিনি গোপীদের মধ্যে থাকতেন এবং তাঁদের দাম্পত্য প্রেমের আকাঙ্ক্ষা পূরণের জন্য বৃন্দাবনের বনে তাঁদের সাথে প্রতি রাত্রি কাটাতেন। এইভাবে বলরাম সেই দুই মাস গোপীদের সাথে রাসলীলাও উপভোগ করেছিলেন এবং সময় এত দ্রুত কেটে যেত যে সেই সমস্ত রাতগুলোকে একটি মাত্র রাত বলে মনে হতো। ভগবান বলরামের উপস্থিতিতে বৃন্দাবনের সমস্ত গোপী ও অধিবাসীগণ ঠিক ততটাই আনন্দিত হয়ে উঠতেন, যতটা তাঁরা পূর্বে দুই ভাই—ভগবান কৃষ্ণ ও ভগবান বলরামের—উপস্থিতিতে হতেন।


বরুণ নামক দেবতা তাঁর কন্যা বারুণীকে বৃক্ষের গহ্বর থেকে নিঃসৃত তরল মধুরূপে প্রেরণ করলেন। এই মধুর কারণে সমগ্র বন সুগন্ধময় হয়ে উঠল এবং সেই তরল মধু বারুণীর সুবাস বলরামজীকে বিমোহিত করল। বলরামজী ও সকল গোপী বারুণীর স্বাদে অত্যন্ত আকৃষ্ট হলেন এবং সকলে একসঙ্গে তা পান করলেন। এই প্রাকৃতিক পানীয় বারুণী পান করার সময় সকল গোপী ভগবান বলরামের মহিমা কীর্তন করতে লাগলেন এবং ভগবান বলরাম অত্যন্ত আনন্দিত হলেন, যেন তিনি সেই বারুণী পানীয় পান করে মত্ত হয়ে গেছেন। তাঁর চক্ষুদ্বয় প্রসন্ন হয়ে উঠল। তাঁকে বনফুলের দীর্ঘ মালায় সজ্জিত করা হলো এবং এই দিব্য আনন্দের কারণে সমগ্র পরিস্থিতিটি এক মহা আনন্দের উৎসবে পরিণত হলো। ভগবান বলরাম সুন্দরভাবে হাসলেন, এবং তাঁর মুখমণ্ডলে লেগে থাকা ঘামের ফোঁটাগুলোকে স্নিগ্ধ প্রভাতের শিশিরের মতো মনে হচ্ছিল।


বলরাম যখন সেই আনন্দময় অবস্থায় ছিলেন, তখন তিনি যমুনার জলে গোপীদের সঙ্গ উপভোগ করতে চাইলেন। তাই তিনি যমুনাকে কাছে আসতে ডাকলেন। কিন্তু যমুনা বলরামজীকে মাতাল ভেবে তাঁর আদেশ অমান্য করল। যমুনার আদেশ অমান্য করায় ভগবান বলরাম অত্যন্ত অসন্তুষ্ট হলেন। তিনি তৎক্ষণাৎ তাঁর লাঙলের ফলা দিয়ে নদীর ধারের জমি আঁচড়াতে চাইলেন। ভগবান বলরামের দুটি অস্ত্র আছে, একটি লাঙল এবং একটি গদা, এবং প্রয়োজনের সময় তিনি সেগুলি ব্যবহার করেন। এবার তিনি বলপূর্বক যমুনাকে আনতে চেয়েছিলেন এবং তাঁর লাঙলের সাহায্য নিয়েছিলেন। তিনি যমুনাকে শাস্তি দিতে চেয়েছিলেন কারণ সে তাঁর আদেশ মেনে আসেনি। তিনি যমুনাকে সম্বোধন করে বললেন: “ওরে হতভাগা নদী! তুই আমার আদেশ মানিসনি। এখন আমি তোকে শিক্ষা দেব! তুই স্বেচ্ছায় আমার কাছে আসিসনি। এখন আমার লাঙলের সাহায্যে আমি তোকে আসতে বাধ্য করব। আমি তোকে শত শত বিক্ষিপ্ত ধারায় বিভক্ত করে দেব!”

যখন যমুনা এইভাবে শঙ্কিত হলেন, তখন তিনি বলরামের শক্তিতে অত্যন্ত ভীত হলেন এবং তৎক্ষণাৎ স্বয়ং উপস্থিত হয়ে তাঁর পাদপদ্মে পতিত হলেন এবং এইরূপ প্রার্থনা করলেন: “হে আমার প্রিয় বলরাম, আপনিই সর্বশক্তিমান এবং আপনি সকলের প্রীতিকর। দুর্ভাগ্যবশত, আমি আপনার মহিমান্বিত, উচ্চস্থানের কথা ভুলে গিয়েছিলাম, কিন্তু এখন আমার হুঁশ ফিরেছে এবং আমার মনে পড়েছে যে, আপনি কেবল শেষনাগের আংশিক বিস্তারের দ্বারাই সমস্ত গ্রহলোককে আপনার মস্তকে ধারণ করে আছেন। আপনিই সমগ্র ব্রহ্মাণ্ডের ধারক। হে আমার প্রিয় পরমেশ্বর ভগবান, আপনি ষড়জ্বরে পূর্ণ। আপনার সর্বশক্তিমানতার কথা ভুলে যাওয়ার কারণে আমি ভুলবশত আপনার আদেশ অমান্য করেছি এবং এইভাবে আমি এক গুরুতর অপরাধী হয়েছি। কিন্তু, হে আমার প্রিয় প্রভু, অনুগ্রহ করে জানবেন যে আমি আপনার শরণাগত আত্মা। আপনি আপনার ভক্তদের প্রতি অত্যন্ত স্নেহশীল। অতএব, অনুগ্রহ করে আমার ঔদ্ধত্য ও ভুলসমূহ ক্ষমা করুন এবং আপনার অহেতুক কৃপায় এখন আমাকে মুক্তি দিন।”


এই বশ্যতা প্রদর্শনের ফলে যমুনা ক্ষমা লাভ করল, এবং যখন সে কাছে এল, ভগবান বলরাম গোপীদের সঙ্গে তার জলে সাঁতার কাটার আনন্দ উপভোগ করতে চাইলেন, ঠিক যেমন একটি হাতি তার বহু হস্তীর সঙ্গে আনন্দ করে। অনেকক্ষণ পর, ভগবান বলরাম যখন পূর্ণ তৃপ্তি সহকারে আনন্দ করলেন, তখন তিনি জল থেকে উঠে এলেন, এবং তৎক্ষণাৎ এক লক্ষ্মীদেবী তাঁকে একটি সুন্দর নীল বস্ত্র এবং একটি মূল্যবান সোনার হার অর্পণ করলেন। যমুনায় স্নান করার পর, নীল বস্ত্রে সজ্জিত এবং সোনার অলঙ্কারে অলংকৃত ভগবান বলরাম সকলের কাছে অত্যন্ত আকর্ষণীয় লাগছিলেন। ভগবান বলরামের গায়ের রঙ সাদা, এবং যখন তিনি যথাযথ পোশাকে সজ্জিত হতেন, তখন তাঁকে ঠিক স্বর্গলোকের রাজা ইন্দ্রের শ্বেতহস্তীর মতো দেখাত। ভগবান বলরামের লাঙলের ফলার দ্বারা ক্ষতবিক্ষত হওয়ার কারণে যমুনা নদীতে এখনও অনেক ছোট ছোট শাখা রয়েছে। এবং যমুনা নদীর এই সমস্ত শাখা এখনও ভগবান বলরামের সর্বশক্তিমানতার মহিমা কীর্তন করে।

ভগবান বলরাম গোপীদের ভাবাবেগ বুঝতে পারছিলেন, তাই তিনি তাঁদের শান্ত করতে চেয়েছিলেন। তিনি আবেদন জানাতে পারদর্শী ছিলেন, এবং এইভাবে, গোপীদের অত্যন্ত সম্মানের সাথে, তিনি এমন কৌশলে কৃষ্ণের কাহিনী বর্ণনা করতে শুরু করলেন যে গোপীরা সন্তুষ্ট হলেন। বৃন্দাবনের গোপীদের সন্তুষ্ট রাখার জন্য, ভগবান বলরাম সেখানে একটানা দুই মাস, অর্থাৎ চৈত্র (মার্চ-এপ্রিল) এবং বৈশাখ (এপ্রিল-মে) মাসে অবস্থান করেছিলেন। সেই দুই মাস তিনি গোপীদের মধ্যে থাকতেন এবং তাঁদের দাম্পত্য প্রেমের আকাঙ্ক্ষা পূরণের জন্য বৃন্দাবনের বনে তাঁদের সাথে প্রতি রাত্রি কাটাতেন। এইভাবে বলরাম সেই দুই মাস গোপীদের সাথে রাসলীলাও উপভোগ করেছিলেন। বসন্তকাল হওয়ায় যমুনার তীরে খুব মৃদু বাতাস বইছিল, যা নানা ফুলের, বিশেষ করে কৌমুদী ফুলের সুগন্ধ বয়ে আনছিল। চন্দ্রালোক আকাশ পূর্ণ করে সর্বত্র ছড়িয়ে পড়েছিল, ফলে যমুনার তীর অত্যন্ত উজ্জ্বল ও মনোরম দেখাচ্ছিল এবং ভগবান বলরাম সেখানে গোপীদের সঙ্গ উপভোগ করছিলেন।

 এইভাবে কৃষ্ণের দ্বিতীয় খণ্ডের দশম অধ্যায়, “ভগবান বলরাম বৃন্দাবন দর্শন করেন

══════════•❁❀🙇❀❁•══════════✧

                                       সংগৃহীত 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
     ꧁👇📖সূচীপত্র 🙏 শ্রী মৃন্ময় নন্দী📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧




শ্রীপাদ মাধবেন্দ্রপুরী 🙇 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2026/03/madhavendra.html

✧════════•❁❀🙇❀❁•════════✧

🆕  শ্রীপাদ মাধবেন্দ্রপুরী 🙇 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2026/03/madhavendra.html

✧════════•❁❀🙇❀❁•════════✧
"গোবর্ধন পর্বত পরিক্রমা শেষ করে মাধবেন্দ্রপুরী গোবিন্দকুণ্ডের তীরে বসে আছেন। স্নান ও মধ্যাহ্ন-রূপ শেষ। এবার ইষ্টদেবকে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করবেন। গত তিনদিন কিছু খাননি। আজও ভিক্ষা কিছু জুটবে বলে মনে হয় না। কোথাও কোন জনমানব নেই। মাধবেন্দ্রপুরীপাদ আহারের আশা ছেড়ে দিয়ে গাছের ছায়ায় শুয়ে রইলেন। এমন সময় একটি প্রিয়দর্শন বালক দুধের ভাণ্ড হাতে সেখানে এসে উপস্থিত হল। বলল "এই দুধটুকু খেয়ে নাও।” বালক চলে গেল। মাধকেন্দ্র ইষ্টদেবকে নিবেদন করে দুগ্ধপান করলেন। ক্রমে রাত্রি হল। পূজা কীর্তন ও জপ শেষ করে তিনি সেখানেই ঘুমিয়ে পড়লেন। রাত্রি শেষে হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখলেন দিব্য আলোকে সারা বন আলোকিত হয়ে উঠেছে, আর সেই আলোকের মাঝে দাঁড়িয়ে আছে সেই গোপবালক। বালক বলল – “এই গ্রামের শেষ- প্রান্তে মাটির নিচে আমার শিলা বিগ্রহ বিধর্মীর আক্রমণের সময় ভক্তরা ঐখানে লুকিয়ে রেখেছিল। তুমি তা উদ্ধার কর।” বালকমূর্তি অদৃশ্য হয়ে গেল। মাধবেন্দ্রপুরী গ্রামের লোকজনকে ডেকে অলৌকিক স্বপ্নের কথা প্রচার করলেন । তখন গোবর্ধনের চূড়ায় রাঙা মাণিকের মত সূর্যকিরণের প্রথম ঝলক ঝিকিমিকি করছে। সজল নেত্রে সন্ন্যাসী বৃন্দাবনের পল্লীতে ছুটে চললেন –সঙ্গে কোদাল ও শাবল হাতে গ্রামবাসীরা। তাঁরা বহু স্থান খঁজে মাটি খুঁড়ে বের করল সেই সুন্দর গোপাল মূর্তি ! মহা ধুমধামে উৎসব হল, গোপাল প্রতিষ্ঠিত হলেন মন্দিরে। বাঙালী পুরোহিত এনে সেই মূর্তি পূজার ব্যবস্থা করলেন মাধবেন্দ্রপুরীপাদ। গোপালের সেবায় মাধবেন্দ্রপরী বৃন্দাবন ব্ৰজমণ্ডলে প্রায় দু বছর কাটান। গোপাল একদিনি স্বপ্নে মাধবেন্দ্রপরীকে দেখা দিয়ে বললেন—
"পুরী গোঁসাই! বহুকাল মাটির নিচে থাকায় আমার সারা দেহে দেখা দিয়েছে প্রবল জালা। মলয় চন্দন না হলে  দেহের এ জালা জুড়াবে না। সে চন্দন পাবে তুমি নীলাচলে। দারুণ গ্রীষ্মে ভক্তরা জগন্নাথদেবকে সেই চন্দন মাখায়। তাই আমার চাই।"

বৃন্দাবন ধাম থেকে মাধবেন্দ্র তার পরদিনই গৌড় হয়ে পদব্ৰজে উড়িষ্যার দিকে যাত্রা করলেন। অনেকদিন অক্লান্ত পদযাত্রার পর উপনীত হলেন নীলাচলে। দিকে দিকে সংবাদ রটে গেল, ভক্তিসিদ্ধ মহাপুরুষ মাধবেন্দ্র শ্রীক্ষেত্রে এসেছেন। ভক্তেরা দলে দলে ছুটে আসে, জগন্নাথের পাণ্ডা, রাজকর্মচারী সকলেই এসে ভিড় করে। মাধবেন্দ্রপুরী তাদের সাহায্যেই প্রচুর চন্দন কাঠ ও কয়েক ভাঁড় সগন্ধি কর্পূর সংগ্রহ করেন। এর পর মাধবেন্দ্রপুরী বৃন্দাবনের পথে রওনা হন। কিছুদিন চলার পর এসে পৌঁছান রেমুনায় শ্রীগোপীনাথের মন্দিরে। সেখানে কিছুদিন নামকীর্তন ও সেবাপূজায় রত থাকেন। এমন সময় রাত্রিবেলায় মাধবেন্দ্রপুরী দেখেন এক অপূর্ব। স্বপ্ন। গোপাল জ্যোতির্ময় মূর্তিতে ত্রিভঙ্গ ভঙ্গিমায় তাঁর সামনে এসে দাঁড়িয়েছেন। গোপাল বললেন, “বৎস, তোমাকে আর দৌড়ঝাঁপ করে বেড়াতে হবে না। তোমার আনা চন্দন কর্পূরে আমার কাছে পৌছে গেছে।” মাধবেন্দ্রপুরী অবাক্, হয়ে গেলেন। বৃন্দাবন যে এখনও বহু, দূরে। প্রভুর একী রহস্যময় কথা! গোপাল আবার বললেন, “গোপীনাথের অঙ্গ আমার অঙ্গ একই। তুমি গোপীনাথের দেহে কর্পরে চন্দন রোজ লেপন করো, তবেই আমার দেহ শীতল হবে।” মাধবেন্দ্রপুরী তাই করলেন। গ্রীষ্মকাল শেষ হলে তিনি চলে গেলেন নীলাচলে। মাধবেন্দ্রপুরী কিছুকাল পরে বসলেন কঠোর তপস্যায়। ঝারিখণ্ডের গহন অরণ্যে দিনের পর দিন চলে তাঁর ধ্যান সাধন। 

শ্রীহট্ট জেলার এক ক্ষুদ্র গ্রাম পূর্নিপাটে এক ধর্মনিষ্ঠ ব্রাহ্মণবংশে জন্মগ্রহণ করেন শ্রীপাদ মাধবেন্দ্রপুরী।ব্যাকারণ, কাব্য ও ধর্মশাস্ত্র অতি অল্প বয়সেই তিনি আয়ত্ত করে ফেলেন। একটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই তাঁর পত্নীর মৃত্যু হয়। এতে সংসারের প্রতি মাধবেন্দ্রের বৈরাগ্য আসে। কিছুকাল পর শিশুপুত্রকে নিয়ে চলে আসেন কুলিয়া ও কুমারহট্টের মধ্যবর্তী বিষ্ণুপুর গ্রামে। এখানে এসে তিনি কুটির বাঁধেন এবং খুলে বসেন নতুন চতুষ্পাঠী।কুমারহট্ট থেকে একদিন মাধবেন্দ্রের কাছে এসে উপস্থিত হন এক মেধাবী তরুণ। মাধবেন্দ্রের কাছে তিনি শাস্ত্রজ্ঞান ও দীক্ষা লাভ করে বিশেষ পণ্ডিত হন। উত্তরকালে তিনি প্রসিদ্ধ হয়ে ওঠেন ঈশ্বরপুরী নামে। এই ঈশ্বরপুরীই গয়াধামে শ্রীচৈতন্যদেবকে গোপালমন্ত্র দান করেন। কয়েক বৎসর পরে মাধবেন্দ্রপুরীর কাছে কমলাক্ষ নামে একটি ছাত্র আসেন শ্রীহট্টের নবগ্রাম থেকে। পরে এই কমলাক্ষ শ্রীচৈতন্যের লীলা পার্ষদরূপে এবং গৌড়ীয় বৈষ্ণবদের তিন প্রভুর এক প্রভু শ্রীঅদ্বৈত-রূপে আত্মপ্রকাশ করেন। শেষ জীবনে গুরুসেবার ভার নেন ঈশ্বরপুরী। মাধবেন্দ্রপুরীর জীবনের শেষ দিন পর্যন্ত তিনি অক্লান্তভাবে সেবা করেন। মহাপ্রভু শ্রীচৈতন্য নীলাচলের পথে রেমুনার অবস্থানকালে পুরী মহারাজের পূণ্যস্মৃতি বার বার স্মরণ করেন:
প্রভু কহে নিত্যানন্দ করহ বিচার।
পুরী সম ভাগ্যবান জগতে নাহি আর।।
দগ্ধদানচ্ছলে কৃষ্ণ যারে কৃপা কৈলা ।
যার প্রেমে বশ হঞা প্রকট রইলা ।।
সেবা অঙ্গীকার করি জগৎ তারিলা ।
যার লাগি গোপীনাথ ক্ষীর চুরি কৈলা ।
কর্পূরে চন্দন যার অঙ্গে চড়াইলা।
[চৈতন্যচরিতামৃতঃ মধ্যখণ্ড ]

মহাপ্রয়াণের পূর্বদিন। শ্রীপাদ সেবক ভক্তকে নিকটে ডেকে সস্নেহে বললেন, “বৎস, আমি আশীর্বাদ করছি, প্রকৃত কৃষ্ণপ্রেমে সিক্ত হয়ে তুমি কৃষ্ণলাভ কর।” এই বলে শ্রীপাদ উচ্চারণ করলেন তাঁর চিরপ্রিয় কৃষ্ণবিরহ-শ্লোক:

অয়ি দীনদয়ার্দ্রনাথ হে মথুরানাথ কদাবলোকাসে।
হৃদয়ং ত্বালোককাতরং দয়িত ভ্রাম্যতি কিং করোম্যহম্।

তোমার অদর্শনে হৃদয় আমার কাতর হয়েছে, ভ্রান্তদশায় আমি পতিত হয়েছি। এখন আমি কী করি পরবর্তী কালে স্বয়ং শ্রীচৈতন্যও এই কৃষ্ণবিরহের শ্লোকটি আবৃত্তি করতে করতে ভাবোম্মত্ত হয়ে পড়তেন। মহাপ্রভুর জন্মের কিছু পূর্বে বা পরে 'ভক্তিচন্দ্রোদয়' মাধবেন্দ্রপুরীপাদ স্বর্গগত হন। অনুমান ১৪০০ খ্রীষ্টাব্দ থেকে ১৪৮০ খ্রীষ্টাব্দ পর্যন্ত ইনিজাগতিক লীলায় রত ছিলেন।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
     ꧁👇📖সূচীপত্র 🙏 শ্রী মৃন্ময় নন্দী📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧




অষ্ট মহাদ্বাদশী ব্রত মাহাত্ম্য 🙇 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2025/12/dadoshi.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕  অষ্ট মহাদ্বাদশী ব্রত মাহাত্ম্য 🙇 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2025/12/dadoshi.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
১. উন্মীলনী মহাদ্বাদশী
একাদশী সম্পূর্ণ হয়ে পরের দিন দ্বাদশীতে কলামাত্র বৃদ্ধি পেলে অথচ দ্বাদশীর পরের দিন বৃদ্ধি না পেলে তাকে উন্মীলনী দ্বাদশী বলা হয়। এরকম হলে দ্বাদশী তিথিতে উপবাস করে ত্রয়োদশীতে পারণ করতে হবে। পদ্মপুরাণে এই মহাদ্বাদশীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে।

একসময় অম্বরীশ মহারাজের রাজভবনে গৌতম মুনি উপস্থিত হলে, রাজা প্রফুল্লচিত্তে তাঁকে জিজ্ঞাসা করলেন- হে ব্রাহ্মণশ্রেষ্ঠ! কর্মবন্ধন মোচন ও বৈকুন্ঠগতি লাভ হয়, এমন কোন বৈষ্ণব ব্রতের কৃথা কৃপা করে আমাকে উপদেশ করুন।

উত্তরে গৌতম ঋষি বললেন- হে রাজন! পূর্বে ভগবান শ্রীবিষ্ণু আমার ভক্তিতে সন্তুষ্ট হয়ে স্বয়ং উন্মীলনী ব্রতের উপদেশ করেছিলেন। সেই ব্রত কথা এখন আপনার কাছে বলছি। ত্রিভুবনের সকল তীর্থ, যজ্ঞ, বেদ ও তপস্যা এই ব্রতের কোটি অংশের এক অংশের সমান নয়। যে মাসে উন্মীলনী তিথির আবির্ভাব হয়, সেই মাসে ভগবানের নাম উচ্চারণ করে যথাবিধি মধুসূদনের পূজা করতে হবে।

হে দেবেশ! হে পুর্ণ্যকীর্তি আপনাকে প্রণাম। আমাকে শোকমোহ ও মহাপাপরূপ সংসার সাগর থেকে উদ্ধার করুন। আমি শতজন্মে কিঞ্চিৎ পুণ্যও করিনি। তবুও হে জগন্নাথ! আমাকে ভবসাগর থেকে উদ্ধার করুন। আপনার প্রতি অহৈতুকী ভক্তি প্রদান করুন। কৃপা করে আমার নিবেদিত এই অর্ঘ্য গ্রহণ করুন। এইভাবে অর্ঘ্য প্রদান করে নৈবেদ্য, স্তব-স্তুতি, আরতি-কীর্তনে ভগবানের প্রীতিসাধন করতে হয়।

এইভাবে অনুষ্ঠিত ব্রতের প্রভাবে ব্রতকারী ধনবান, বিদ্বান, দীর্ঘায়ু, ও পুত্রবান হন। ব্রহ্মবৈবর্ত্তপুরাণে বলা হয়েছে যে, এই ব্রতে দান, হোম প্রভৃতি সবই অক্ষয় হয়ে থাকে। এই ব্রত অনুষ্ঠান না করা হলে মানুষকে যমযন্ত্রণা ভোগ করতে হয়।

২. ব্যঞ্জুলী মহাদ্বাদশী
সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশীও পূর্ণ হয়ে তার পরের দিন ত্রয়োদশীতে কিছু অংশ থাকলে ঐ দ্বাদশীকে ‘ব্যঞ্জুলী’ বলা হয়। এক্ষেত্রে একাদশী না করে ঐ দ্বাদশীতেই উপবাস করতে হবে। পরের দিন দ্বাদশীর মধ্যেই পারণ করতে হবে। ত্রয়োদশীতে পারণ নিষেধ।

পদ্মপুরাণে বলা হয়েছে এই দ্বাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয়। একটি অশ্বমেধ যজ্ঞ এক হাজার অগ্নিষ্টোম থেকে শ্রেষ্ঠ। আবার একটি বাজপেয় এক হাজার অশ্বমেধ থেকে আরও বেশী শ্রেষ্ঠ। 
 
একটি পুন্ডরীক এক হাজার বাজপেয় থেকে অধিক ফলবিশিষ্ট। একটি সৌত্রামণি সহস্র পুন্ডরীক থেকে শ্রেষ্ঠ। একটি রাজসূয় এক হাজার সৌত্রামণির চাইতেও শ্রেষ্ঠ। 
 
কিন্তু একটি ব্যঞ্জুলী ব্রত সহস্র রাজসূয় অপেক্ষাও অধিকতর শ্রেষ্ঠ। কলিকালে ‘ব্যঞ্জুলী’ এই শব্দ উচ্চারণ মাত্রই শতসহস্র জন্মের পাপক্ষয় হয়ে যায়। 


শ্রীগুরুদেব খুশি হলে শ্রীহরিও প্রীত হন। অতএব এই তিথিতে শ্রীহরির প্রীতির জন্য শ্রদ্ধাসহকারে গুরুদেবের পূজা করতে হবে। রাত্রি জাগরণ করে কৃষ্ণকথা শ্রবণ করতে হবে। 
 
গীতা, বিষ্ণু সহস্র নাম ও শ্রীমদ্ভাগবত যত্নসহকারে পাঠও করা কর্তব্য। নৃত্য, গীত ও সংকীর্তনে শ্রীহরি পরম সন্তুষ্ট হন। এই ব্রত অনুষ্ঠানে সর্বতীর্থে স্নান ও সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। পূর্ব জন্মার্জিত পর্বত প্রমাণ পাপরাশি এই ব্রত পালনে অচিরেই বিনষ্ট হয়।

৩. ত্রিস্পৃশা মহাদ্বাদশী
প্রথমে একাদশী তারপর সমস্ত দিন দ্বাদশী এবং রাত্রিশেষে ত্রয়োদশী হলে তা ‘ত্রিস্পৃশা’ নামে অভিহিত হয়ে থাকে। শ্রীহরির বিশেষ প্রিয় এই মহাপূণ্য তিথিতে সযত্নে উপবাস করা কর্তব্য। এই ব্রতের পারণ ত্রয়োদশীতে করতে হয়।

পদ্মপুরাণে শ্রীসনৎকুমার-বেদব্যাস সংবাদে এই ব্রতের মহাত্ম্য বর্ণনা করা হয়েছে। সনৎ কুমার বললেন- সর্বপাপবিনাশিনী এই ত্রিস্পৃশা মহাব্রত সকলেরই পালন করা উচিত। 
 
চক্রধারী ভগবান বিষ্ণু ক্ষীরসমুদ্রে শিব, ব্রহ্মা ও আমার কাছে এই ব্রত সম্পর্কে বলেছিলেন। জড় বিষয়ে অত্যন্ত আসক্ত ব্যক্তিও যদি এই ব্রত পালন করে, তবে তারা মুক্তিলাভের যোগ্য হয়। হে মুনিবর! বারাণসীতে ও প্রয়াগে মৃত্যু হলে এবং গোমতীতে স্নান করলে মানুষের মুক্তি লাভ হয়।
একসময় শ্রীজাহ্নবী ভগবান মাধবের কাছে এসে বললেন- হে হৃষীকেশ! কলিযুগের মহাপাপী মানুষ যখন আমার জলে স্নান করবে, সেই পাপে আমি কলুষিত হয়ে পড়ব। 
 
এ থেকে পরিত্রাণের উপায় কি? শ্রীমাধব বললেন- হে গঙ্গে! সর্বকলুষ বিনাশী এই ত্রিস্পৃশা ব্রত তুমি পালন কর। ভগবানের নির্দেশে গঙ্গাদেবী এই ত্রিস্পৃশা ব্রত পালন করে কলির কলুষ থেকে মুক্ত হন। 
 
হে মুনিবর! বিষয় অনুরাগী ব্যক্তি কিংবা বিষয় অনাসক্ত, উভয়ের পক্ষে মুক্তি লাভ করা কঠিন। তাই মুক্তিদানকারী এই ত্রিস্পৃশা ব্রতের অনুষ্ঠান করা কর্তব্য।

৪. পক্ষবর্ধিনী মহাদ্বাদশী
অমাবস্যা কিংবা পূর্ণিমা সম্পূর্ণ হয়ে প্রতিপদে কিছুমাত্র থাকলে তার পূর্বের দ্বাদশী তিথির নাম ‘পক্ষবর্ধিনী’। এই অবস্থায় একাদশীর দিন উপবাস না করে দ্বাদশীতেই উপবাস করতে হয়। 
 
অনন্ত কলুষ বিনাশকারী এই দ্বাদশী পরিত্যাগকারীকে বহু বছর নরকে বাস করতে হয়। যে মাসে পক্ষবর্ধিনী হয়, শ্রীহরির সেই মাসের নাম অনুসারে তাঁকে ভক্তিসহকারে পূজা করতে হয়।
 
সংসারার্ণবপোতায় পাপকক্ষামহানল।
নরকাগ্নিপ্রশমন জন্মমৃত্যুজরাপহ।।
মামুদ্ধর জগন্নাথ পতিতং ভবসাগরে।
গৃহাণার্ঘ্য ময়া দত্তং পদ্মনাভ নমোহস্তু তে।।”
 
‘হে জগন্নাথ! আপনি এই সংসার সমুদ্রের নৌকাস্বরূপ পাপরূপ তৃণের জন্য মহা অনল, নরক অগ্নির প্রশমনকারী, জন্ম-মৃত্যু-জরা-ব্যাধির মোচনকারী। 
 
তাই ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপা করে উদ্ধার করুন। হে পত্মনাভ। আমার নিবেদন এই অর্ঘ্য গ্রহণ করুন। আপনাকে আমি প্রাণাম জানাই।’ 
 
এইভাবে শ্রীহরিকে অর্ঘ্য নিবেদন করে নৈবেদ্য ও সুস্বাদু ফলমূল অর্পণ করতে হয়। নিজ সামর্থ মতো যত্ন সহকারে শ্রীহরির গুণকীর্তন ও রাত্রিজাগরণে এই ব্রত পালন করতে হয়। এই ব্রত পালনে দশ হাজার অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়ে থাকে।

৫. জয়া মহাদ্বাদশী
ব্রহ্মপুরাণে শ্রীবশিষ্ঠ-মান্ধাতা সংবাদে এই মহাদ্বাদশীর কথা বলা হয়েছে। শুক্লপক্ষের দ্বাদশীতে ‘পুনর্বসু’ নক্ষত্র যুক্ত হলে তাকে সর্বোত্তমা ‘জয়া’ মহাদ্বাদশী বলা হয়। এই ব্রত উপবাসে ভয়ঙ্কর নরকযন্ত্রণা থেকে পরিত্রাণ লাভ হয় এবং অগ্নিষ্টোমাদি যজ্ঞের ফল পাওয়া যায়।

৬. বিজয়া মহাদ্বাদশী
শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে শ্রবণা নক্ষত্রের যোগ হলে সেই মহা পবিত্র দ্বাদশীকে ‘বিজয়া’ বলা হয়। ভাদ্র মাসের বুধবারে বিজয়া ব্রত হলে সমস্ত ব্রত থেকে এই ব্রতের মাহাত্ম্য অধিক হয়। এই তিথি আবার শ্রবণ-মহাদ্বাদশী নামেও পরিচিত হয়। 
 
বিষ্ণুধর্মোত্তরে এই ব্রতের মাহাত্ম্য প্রসঙ্গে বলা হয়েছে যে, এই তিথিতে পবিত্র তীর্থ স্নানে সমস্ত তীর্থ-স্নানের ফল পাওয়া যায়। সারা বৎসরের পূজার ফল কেবল এই ব্রত পালনেই লাভ হয়। এই দিনে একবার মাত্র ভগবানের নাম জপে এক হাজার বার জপের ফল অর্জিত হয়। এই তিথিতে দান, বৈষ্ণবভোজন,  হোম, উপবাসে হাজার গুণ বেশি ফল লাভ হয়ে থাকে।

৭. জয়ন্তী মহাদ্বাদশী
শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে রোহিণী নক্ষত্র যুক্ত হলে সেই পবিত্র দ্বাদশীকে ‘জয়ন্তী’ বলা হয়। এই প্রসঙ্গে শ্রীব্রহ্মপুরাণে বর্ণিত হয়েছে যে, সমস্ত পাপহরণকারী এই তিথিতে শ্রীহরির পূজাসহকারে ব্রত- উপবাসে সাত জন্মের পাপ দুর হয়ে যায়। 
 
যে মানুষ বেঁচে থাকতেও এই ব্রত পালন করে না, তার জীবন বৃথা। এই তিথিতে শ্রীকৃষ্ণের পূজা বিশেষভাবে করতে হয়।
অবতারসহস্রাণি করোষি মধুসূদন।
ন তে সংখ্যাবতারাণাং কশ্চিজ্জানাতি বৈ ভুবি।।
দেবা ব্রহ্মাদয়ো বাপি স্বরূপং ন বিদুস্তব।
অতস্ত্বাং পূজয়িষ্যামি মাতৃরুৎসঙ্গসংস্থিতম্।।
বাঞ্চিতং কুরু মে দেব দুস্কৃতং চৈব নাশয়।
কুরুষ্ব মে দয়াং দেব সংসারর্তি-ভয়পহ।।
 
‘হে মধুসূদন! আপনি অসংখ অবতার গ্রহণ করেন। জগতে এমন কেই নেই যে আপনার সেসকল অবতারের গণনা করতে সমর্থ হয়। ব্রহ্মাদি দেবতাদের কাছেও আপনার স্বরূপ অজ্ঞাত। 
 
জননীর কোলে অবস্থানরত আপনাকে আমি পূজা করি। হে দেব! হে ভবভয় মোচনকারী, আমার দুস্কৃতি নাশ  অভীষ্ট প্রদান করে আমাকে কৃপা করুন। 
 
এইভাবে ভক্তিসহকারে জয়ন্তী মহাদ্বাদশী পালন করলে একুশ পুরুষ পর্যন্ত উদ্ধার প্রাপ্ত হয়। শ্রীহরির অত্যন্ত প্রীতিকর এই ব্রতের অনুষ্ঠানে সকল মনোবাসনা পূর্ণ ও বিষ্ণুলোকে গতি হয়।

৮. পাপনাশিনী মহাদ্বাদশী
শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে পুষা-নক্ষত্রের যোগ হলে সেই দ্বাদশীকে ‘পাপনাশিনী’ বলা হয়। ব্রহ্মপুরাণে বলা হয়েছে যে, মহাপুণ্য স্বরূপিণী এই তিথিতে মহারাজ সগর, ককুৎস্থ, ধন্ধুমার ও গাধি শ্রীহরির উপাসনা করে সসাগরা পৃথিবীর রাজা হয়েছিলেন। 
 
এই ব্রত উপবাসে কায়িক, বাচিক, মানসিক, সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়। পুষা-নক্ষত্রযুক্তা এই দ্বাতশীর উপবাসে এক হাজার একাদশীর ফল লাভ হয়ে থাকে। এই তিথিতে স্নান, দান, জপ, হোম, বেদধ্যয়ন আদি অনন্তগুণ ফল প্রদান করে। 

যারা কোন জাগতিক ফল আকাক্ষা করেন না, তারা শ্রীহরির প্রীতিবিধানের জন্য এই ব্রত উপবাস পালন করবেন।

🙏 সংগৃহীত 🙏
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
     ꧁👇📖সূচীপত্র 🙏 শ্রী মৃন্ময় নন্দী📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧









জয় রাধা-দামোদর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2025/10/damodar_19.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ১. জয় রাধা-দামোদর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2025/10/damodar_19.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*🙏জয় রাধা-দামোদর, এই দামোদর সম্বন্ধে সামান্য কিছু আস্বাদন হোক।*

*🌻শ্রীমদ্ভাগবত, একাদশ স্কন্ধে শ্রীভগবান্ শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছেন---হে উদ্ধব ! যোগ, বৈরাগ‍্য, ধর্ম্ম, জপ, তপস‍্যা, দান প্রভৃতি কিছুতেই আমাকে কেহ বশীভূত করতে পারে না, আমি একমাত্র প্রেমভক্তিরই অধীন। (এই প্রেমভক্তির কথনই আস্বাদন করব)।*

*🌻নিত‍্যসিদ্ধ বাৎসল‍্যপ্রেমাধার নন্দ ও যশোদা,তাঁদের এই নিত‍্যসিদ্ধ বাৎসল‍্যপ্রেম লাভ করবার জন্য কোনও প্রকার সাধনানুষ্ঠান করেন নাই বটে, কিন্তু তাই বলে তাঁরা সাধনানুষ্ঠের লোভ ছাড়তে পারেন নাই। তাঁরা নিত‍্যসিদ্ধ বাৎসল‍্য প্রেমাধার হয়েও বাৎসল‍্যপ্রেম লাভ করবার লালসান্বিত হন এবং দ্রোণ ও ধরারূপে ব্রহ্মান্ডে জন্মগ্রহণ করে ব্রহ্মার আদেশে ব্রজে বাস এবং গো-পালনাদি দ্বারা গো-পালন-পরায়ণ শ্রীভগবানের প্রীতিবিধান করে তাঁর সহিত বাৎসল‍্য প্রেমের সম্বন্ধ এবং তদুপযুক্ত ব‍্যবহারের অধিকারী হতে চেষ্টা করেন। (জ্ঞানসিদ্ধ জ্ঞানী, যোগসিদ্ধ যোগী, এবং কর্মফলপ্রাপ্ত কর্মিগণের জ্ঞান, যোগ ও কর্মসাধনার জন্য লালসা হয় না, কিন্তু ভক্তিসিদ্ধ প্রেমবান্ ভক্তগণ প্রেমে পরিপূর্ণ হয়েও অপূর্ণের মত সাধন ভক্তির অনুষ্ঠান করে থাকেন। ইহা প্রেমেরই এক বিচিত্র স্বভাব। প্রেমবান্ ভক্তগণ কখনও ভগবানের প্রেমসেবা করে তৃপ্তিলাভ করতে পারেন না, সেইজন‍্য তাঁরা অতৃপ্ত হয়ে আবার প্রেমলাভ করবার জন্য সাধক ভক্তের মত সাধন ভক্তির অনুষ্ঠান করে থাকেন। (ফলপ্রাপ্তৌ সত‍্যাং সাধনেচ্ছানুপপত্তেঃ)। অর্থাৎ সিদ্ধিপ্রাপ্তি হ'লে আর সাধনেচ্ছার উদয় হয় না। (এই চিরপ্রচলিত প্রথা এবং কথা প্রেমবান্ ভক্ত ব‍্যতীত সর্বত্রই পরিলক্ষিত হয়ে থাকে, কিন্তু প্রেমবান্ ভক্ত এই চিরপ্রচলিত যুক্তিপূর্ণ সদুক্তির বহির্ভূত ; প্রেমবান্ ভক্ত কখনও প্রেমলাভের অভিমান করতে পারেন না। প্রেমই প্রেমবান্ ভক্তের হৃদয় দৈন‍্য ও অপূর্ণতা দ্বারা পরিপূর্ণ করে অভিমান এবং তৃপ্তিকে দূরে সরিয়ে রাখে।সেইজন‍্য প্রেমবান্ ভক্ত প্রেমে পরিপূর্ণ হয়েও সর্বদাই অপূর্ণ এবং কৃষ্ণসেবা-রস-সিন্ধুতে নিত‍্য নিমগ্ন থেকেও সর্বদাই অতৃপ্ত, সেইজন‍্যই তাঁরা সিদ্ধ হয়েও সাধনানুষ্ঠানে বিরত হতে পারেন না)।*

         *জয় বাৎসল‍্য প্রেমবতী মা যশোমতী ও প্রেমবান্ শ্রীনন্দের জয়🙏*

     *ক্রমাগত, এক মাস দামবন্ধন লীলা নিয়ে আলোচনা করিব।*

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ২জয় রাধা-দামোদর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2025/10/damodar_19.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*🙏জয় রাধা-দামোদর, এই দামোদর ও বাৎসল‍্য প্রেমবতী মা যশোমতীর সম্বন্ধে সামান্য কিছু আস্বাদন হোক।*

             *পর্ব-সংখ‍্যা=০২*


*🌻নিত‍্যসিদ্ধ বাৎসল‍্য প্রেমাধার নন্দ ও যশোদা, তাঁদের নিত‍্যসিদ্ধ বাৎসল‍্যপ্রেমে অনাদিকাল হতেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পিতৃমাতৃভাবে লালনপালনরূপ সেবারসে নিমগ্ন থেকেও প্রেমের অতৃপ্ত স্বভাব বশতঃ তাঁরা অংশরূপে ব্রহ্মান্ডে জন্মগ্রহণ করে ব্রহ্মার আদেশে সাধনভক্তির অনুষ্ঠানে রত হন এবং বাৎসল‍্যপ্রেমলাভ করবার জন্য ব্রহ্মার নিকট বর প্রার্থনা করেন।পূর্বকথিত দ্রোণ ও ধরাই নিত‍্যসিদ্ধ বাৎসল‍্যপ্রেমাধার নন্দ ও যশোদার অংশ।নিত‍্যসিদ্ধ প্রেমাধার নন্দ ও যশোদার অংশ হয়েও কিন্তু তাঁদের কখনও নন্দ ও যশোদার সহিত নিজেদের অভেদ ভাবনা মনে আসে নাই, কিংবা কখনও সিদ্ধির অভিমানও আসে নাই।তাঁরা নন্দ ও যশোদার নিত‍্যসিদ্ধ বাৎসল‍্য প্রেমকে দৃষ্টান্তরূপে লক্ষ্য করে ব্রহ্মার আদেশে সাধনা অনুষ্ঠানে রত হন এবং বাৎসল‍্য প্রেম লাভ করবার জন্য ব্রহ্মার কাছে বর প্রার্থনা করেন। ব্রহ্মা তাঁদেরকে নন্দ ও যশোদার অংশ জেনেও তাঁদের প্রেমপ্রাপ্তির ব‍্যাকুলতা দেখে তাঁদেরকে বর দান করে আশ্বস্ত করেছিলেন। (কোন রাজপুত্র যদি কোনও কারণ বশতঃ শৈশব অবস্থায় রাজপুরী হতে সুদূর অরণ‍্যে নির্বাসিত হন ও অরণ‍্যবাসীগণ কর্তৃক লালিত পালিত বয়ঃপ্রাপ্ত হ'লে তাঁর পূর্ব অবস্থায় বিজ্ঞ কোনও ব‍্যক্তির নিকট ধনলাভের জন্য আশীর্বাদ প্রার্থনা করেন,তাহলে সেই ব‍্যক্তি তাঁকে রাজপুত্র জেনে তাঁর অবশ‍্যপ্রাপ্ত রাজ‍্যলাভের জন্য যেমন আশীর্বাদ করে থাকেন এবং রাজপুত্রও তাঁর আশীর্বাদ বাক‍্যে পরম প্রীতিলাভ করেন,),দ্রোণ ও ধরাকে বর দান করা ব্রহ্মার পক্ষেও ঠিক সেইরকমই হয়েছে। ব্রহ্মা জানেন যে,দ্রোণ ও ধরা নন্দ ও যশোদার অংশ এবং বাৎসল‍্যপ্রেম তাঁদের নিত‍্যসিদ্ধ বস্তু ; তবুও প্রেমের অতৃপ্তি স্বভাব বশতঃ তাঁরা প্রেমপ্রাপ্তির জন্য লালায়িত হয়েছেন, এ সময়ে তাঁদেরকে বাৎসল‍্য প্রেমলাভের বর দান করলে তাঁরা অবশ্যই আশ্বস্ত হবেন ও পরম প্রীতিলাভ করবেন।সেইজন‍্যই ব্রহ্মা দ্রোণ ও ধরার প্রার্থনা অনুসারে তাঁদের অবশ‍্য প্রাপ‍্য বাৎসল‍্যপ্রেম লাভের জন্য বর দান করেছেন।নচেৎ যে-ব্রহ্মা শ্রীবৃন্দাবনের কীট-পতঙ্গ প্রভৃতি যে কোনও দেহে জন্মগ্রহণ করবার জন্য লালায়িত হয়ে নন্দ-নন্দনের নিকট প্রার্থনা করেছিলেন, তাঁর দেওয়া বরে কি দ্রোণ এবং ধরা নন্দ ও যশোদা হয়েছিলেন।ব্রহ্মার বরে কিংবা কৃতিত্বে জগৎসৃষ্টি হতে পারে, জগৎ-পিতার পিতা ও মাতা কারও সৃষ্ট বস্তু নহেন,তাঁরা বাৎসল‍্য প্রেমপাত্ররূপে নিত‍্যসিদ্ধ। সুতরাং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নিত‍্যসিদ্ধ পিতামাতা নন্দ ও যশোদা অনাদিকাল হতেই বাৎসল‍্যপ্রেমে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সেবাধিকারী আছেন এবং শ্রীভগবান অখিল ব্রহ্মান্ড পালক হয়েও বালকরূপে তাঁদের বাৎসল‍্য প্রেমরসাস্বাদন করছেন।*

           *ক্রমাগত*

*নন্দ ও যশোদা সম্বন্ধে জানতে পারলে পরবর্তী আস্বাদন মধুর হবে।*

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ৩জয় রাধা-দামোদর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2025/10/damodar_19.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*🙏জয় শ্রীরাধা-দামোদর, দামবন্ধন লীলার কথন আস্বাদন করিব।*

          *পর্ব সংখ্যা--০৩*

*🌻বাৎসল‍্যবতী ব্রজরমণীগণ প্রায় প্রত‍্যহই যশোদার কাছে এসে যশোদা-নন্দনের ক্ষীর, নবনীতাদি চুরির অভিযোগ জানিয়ে যায়। যদিও তাঁদের যশোদা-নন্দনের উপর কোন প্রকার দ্বেষ নাই কিংবা তাঁর চুরি করাতে তাঁরা অসন্তুষ্ট নন, বরং তাঁরা যশোদা-নন্দনের চুরি করা চাতুর্য‍্যে আনন্দিতই হন, তবুও তাঁদের যশোদার কাছে গোপালের চুরির কথা প্রকাশ করার উদ্দেশ্য এই যে, যশোদাও এই আনন্দের কিছু অংশ উপভোগ করে তৃপ্তিলাভ করুন। যাইহোক, ব্রজরমণীগণের নিকট পুনঃ পুনঃ নিজপুত্রের ক্ষীর নবনীতাদি চুরির কথা শুনে বাৎসল‍্যপ্রেম-মহোদধি নন্দরাজ-গেহিনী যশোদা মনে মনে চিন্তা করলেন যে, আমার পুত্র কিজন‍্য প্রত‍্যহ প্রতিবাসিনী ব্রজরমণীগণের ঘরে গিয়ে ক্ষীর সর মাখন নবনীতাদি চুরি করে খায় ? বালক বয়সেই সে এমন চৌর্য‍্যচাতুর্য‍্য কেমন করে শিক্ষা করল ? আমার ঘরে তো ক্ষীর নবনীতাদির অভাব নাই, তবুও আমার পুত্র কেন চুরি করে খায় ?*
*বাৎসল‍্যপ্রেমবতী যশোদা মনে মনে এই রকম নানাপ্রকার বিতর্ক করে পরিশেষে নিশ্চয় করলেন যে, আমার গৃহদাসীগণ যে ক্ষীর নবনী ইত্যাদি প্রস্তুত করে,তা গোপালের খেয়ে বোধ হয় তৃপ্তি হয় না।সেই জন‍্যই সে ক্ষুধার্ত হয়ে ব্রজরমণীগণের ঘরের সুখাদ‍্য ক্ষীর নবনীতাদি চুরি করে খেয়ে ক্ষুধা নিবৃত্তি করে।ব্রজরমণীগণ সকলেই পরমানন্দে বিভোর হয়ে যায় এবং ক্ষীর নবনীতাদি খাইবার জন্য অনুরোধ করে। কিন্তু আমার পুত্র বড়ই লজ্জাশীল, সে কখনও কারও সামনে কিছু খেতে পারে না, নির্জন স্থান না পেলে সে কিছুই খেতে চাই না। (চরম ভজনের কথা এখানে বলা হয়েছে, ভজন বস্তুটি লোক দেখান নহে, যেমন শ্রীমন্মহাপ্রভু সেই গম্ভীরার ছোট একটি কক্ষে অন্তরঙ্গ সখা রায়-রামানন্দ ও স্বরূপদামোদরকে নিয়ে "রসাস্বাদন" করেছিলেন, তেমনি নবদ্বীপে বিরহিনী বিষ্ণুপ্রিয়া তাঁর দুই অন্তরঙ্গা সখী কাঞ্চনা ও অমিতাকে নিয়ে নবদ্বীপ গম্ভীরা মন্দিরে ভজন করেছিলেন, কখন? যখন শচীদেবী ইহলোক ত‍্যাগ করে স্ব-লোকে চলেগিয়েছিলেন তার পর হতে)।*

                   *ক্রমাগত*

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ৪জয় রাধা-দামোদর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2025/10/damodar_19.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*🙏জয় শ্রীরাধা-দামোদর, দামবন্ধন লীলা।*

         *পর্ব-সংখ‍্যা--০৪*

*🌻নির্জন স্থান না পেলে কিছুই খেতে চাই না।সেইজন‍্য সে ব্রজ- রমণীগণের পুনঃ পুনঃ অনুরোধ সত্ত্বেও তাদের সম্মুখে কিছু খায় না,তারা স্থানান্তরে গমন করলে না বোলে খাওয়া মানে চুরি করে খাওয়া।ইহাতে তার কিছুমাত্র দোষ নাই,ক্ষুধার তাড়নাতেই সে এই অন‍্যায় কাজ করে থাকে ; কিন্তু অবোধ বালক তা অন‍্যায় বলে বুঝতে পারে না।তাকে উদর পূরণ করে খেতে দিলেই সে আর কখঅমন কুকার্য‍্য করবে না। কিন্তু আমার গৃহদাসীগণের তৈরী ক্ষীর-নবনীতাদিতে তার তৃপ্তি হয় না, আমি যদি নিজের হাতে তার জন্য ক্ষীর-নবনীতাদি তৈরী করি, তাহলে তা খেয়ে নিশ্চয় তার তৃপ্তিলাভ এবং উদর পূর্ণ হবে,তাহলে সে আর ব্রজরমণীদের ঘরে চুরি করবে না। এই রকম বিবেচনা করে যশোদা স্থির করলেন যে আর গৃহদাসীকে ক্ষীর নবনী ইত্যাদি তৈরী করতে না দিয়ে,তিনিই স্বহস্তে তৈরী করবেন এবং তাঁর পুত্রকে খাওয়াবেন।*
*🍀বাৎসল‍্যপ্রেমবতী নন্দগেহিণী যশোদা গৃহদাসীগণের তৈরী ক্ষীর নবনী ইত্যাদি ভোজনে নিত‍্যতৃপ্ত ভগবানের অতৃপ্তি সম্ভাবনা করে, নিজহাতে তৈরী করে খাওয়াইয়ে তাঁর তৃপ্তিসাধন করতে ইচ্ছে করলেন।তাঁর এই অদ্ভুত ধারণা এবং তদুচিত ব‍্যবহার তাঁর নিত‍্যসিদ্ধ বাৎসল‍্যপ্রেমসিন্ধুরই তরঙ্গোচ্ছ্বাস।এই অপার প্রেম- পারাবারের আধার বলিয়া কৃষ্ণজননী যশোদা নামের সার্থকতা সম্পাদন হয়েছে।যিনি যশঃ দান করেন,তাঁর নাম যশোদা।কৃষ্ণজননী তাঁর বিশুদ্ধ বাৎসল‍্যপ্রেমে সর্বনিয়ন্তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে কোলে ধারণ, তর্জন,তাড়ন, বন্ধন প্রভৃতি করে থাকেন এবং সর্বেশ্বর শ্রীকৃষ্ণও প্রেমিধীনতা অঙ্গীকার করে জগতে ভক্তবৎসল, প্রেমাধীন প্রভৃতি নামে খ‍্যাত হয়েছেন। কৃষ্ণজননী যশোদার এইরকম বিশুদ্ধ বাৎসল‍্যপ্রেম এবং তদুচিত ব‍্যবহারের অধিকার না থাকলে শ্রীভগবানের ভক্তবাৎসল‍্য, প্রেমাধীনতা প্রভৃতি সদ্-গুণের বিকাশ হবার উপায় ছিল না।বিশেষ কোরে যশোদার বন্ধনে বদ্ধ হয়েই শ্রীভগবানের "দামোদর" নাম জগতে প্রচারিত হয়েছে।সুতরাং যশোদাই তাঁর বিশুদ্ধ বাৎসল‍্য- প্রেমের ব‍্যবহারে ভগবানকে ভক্তবাৎসল‍্য,প্রেমাধীনতা প্রভৃতি যশঃ দান করেছেন। অতএব নিত‍্যসিদ্ধ বাৎসল‍্যপ্রেমবলেই যশোদার "যশোদা" নামের সার্থকতা সম্পাদন হয়েছে। গোপরাজ নন্দও এই বাৎসল‍্যপ্রেমবলেই সার্থকনামা। তাঁরই বাৎসল‍্যপ্রেমের আকর্ষণে পরমানন্দঘন-বিগ্রহ শ্রীভগবান নন্দ-নন্দনরূপে জগতে অবতীর্ণ হয়ে জগৎবাসীর আনন্দবিধান করেছেন বা করছেন। সুতরাং নন্দই জগতের এই অপ্রাকৃত পরমানন্দ রসাস্বাদনের ব‍্যবস্থা করেছেন। "নন্দয়তি জগৎ" "যিনি জগতের আনন্দ বিধান করেন" এই ব‍্যুৎপত্তিগত অর্থ, গোপরাজ নন্দে প্রকটরূপে বতর্মান।অখিলব্রহ্মান্ডপালককে নিজ বালকরূপে জগতে প্রকাশ করে জগতের আনন্দ-বিধাতা নন্দ, এবং বাৎসল‍্যপ্রেমের ব‍্যবহারে ভগবানের ভক্তবাৎস‍ল‍্য প্রভৃতি যশোদাত্রী যশোদার পতি-পত্নীভাবে মিলন প্রকৃতপক্ষেই যোগ্য মিলন এবং এই মিলনই জগতের ভাগ‍্যাকাশে গোলোকপতির ভূলোক লীলার উদয় করে জগৎকে কৃতার্থ করেছে।*

                 *ক্রমাগত*

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ৫জয় রাধা-দামোদর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2025/10/damodar_19.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*🙏জয় শ্রীরাধা-দামোদর, দামবন্ধন লীলার কিছু কথন।*

         *পর্ব-সংখ‍্যা--০৫*

*🌻বাৎসল‍্যপ্রেমাধার নন্দগেহিণী যশোদা,তাঁর পুত্রকে খাওয়াবার জন্য স্বহস্তে ক্ষীর সর নবনী ইত্যাদি তৈরী করতে দৃঢ়সঙ্কল্প করেও তা কার্য‍্যে পরিণত করতে পারলেন না, কারণ তাঁর গৃহদাসীগণ কিছুতেই গোপরাজমহিষীকে এই কাজে হস্তক্ষেপ করতে দিতে চান না। তাঁরা যশোদাকে বলেন, আমরা শত শত গৃহদাসী থাকতে কি রাজমহিষীর স্বহস্তে ক্ষীর সর নবনী ইত্যাদি তৈরী করা যুক্তিযুক্ত হয় ? গোপরাজমহিষীর যদি নিজহাতে ক্ষীর সর নবনী তৈরী করতে হয়, তাহলে তাঁরা গৃহ-দাসীগণের গৃহত‍্যাগ করে বনবাসিনী হওয়াই কর্তব‍্য। আমাদের প্রাণ থাকতে আমরা কখনই গোপরাজমহিষীকে গৃহকর্ম করতে দিব না। দাসীগণের এইরকম আক্ষেপবাণী শুনে নন্দরাণী কিছুতেই ক্ষীর নবনীতাদি তৈরী করতে অবসর পান না। কিন্তু তিনি নিজে ক্ষীর নবনী তৈরী করবেন, এবং পুত্রকে খাওয়াবেন এই বাসনা ক্ষণে ক্ষণে বলবতী হয়ে তাঁকে একেবারে ব‍্যাকুল করে তুলতে লাগল।যে যাকে প্রকৃতই ভালবাসে, সে স্বয়ংই তার সেবা করবার জন্য লালায়িত হয়ে থাকে।সেবাতেই ভালবাসার প্রকৃত পরীক্ষা। ভালবাসা থাকলে কিছুতেই প্রতিনিধি দ্বারা কিংবা দাসদাসী দ্বারা সেবা করে তৃপ্তি লাভ করা যায় না।গোপরাজমহিষী যশোদার শত শত গৃহদাসী আছে এবং তারা সকলেই যশোদা-নন্দনের সেবার জন্য ব‍্যগ্র, কিন্তু প্রেমবতী যশোদা তাতে তৃপ্তিলাভ করতে না পেরে স্বয়ং তাঁর পুত্রের সেবা করবার জন্য ব‍্যাকুল হয়ে পড়েছেন।প্রতিনিধি কিম্বা দাসদাসীর অভাবে,অগত‍্যা স্বহস্তে সেবা অনেক জায়গাই দেখা যায়, কিন্তু শত শত দাসদাসী থাকলেও স্বহস্তে সেবার বাসনা প্রেমের প্ররোচনা ব‍্যতীত কিছুতেই সম্ভবপর হয় না।*
*🍀বিশুদ্ধ মায়ের মনের কথা, বাৎসল‍্যময়ী যশোদা তাঁর প্রেমস্বভাববশতঃ মনে করেন যে, তাঁর গৃহদাসীগণ মন দিয়ে তাঁর পুত্রের জন্য ক্ষীর নবনী তৈরী করা না এবং সেজন্যই তাঁর পুত্রের নবনীতাদি ভোজনে তৃপ্তিলাভ হয় না ও ক্ষুধা নিবৃত্তি হয় না।সেইজন‍্যই সে অগত‍্যা প্রতিবাসিনী গোপরমণীগণের ঘরে নবনী চুরি করে খেয়ে উদর পূর্ণ করে। কিন্তু প্রকৃত ঘটনা তা নয়। যশোদার গৃহ-দাসীগণও যশোদানন্দন গোপালকে নিজ গর্ভজাত পুত্র অপেক্ষাও ভালবাসেন।তাঁদের হৃদয়ও বাৎসল‍্যরসে পরিপূর্ণ। তা না হলে কি তাঁরা যশোদার দাসী হয়ে যশোদানন্দনের বাল‍্যলীলার সেবাধিকার প্রাপ্ত হতে পারেন? ব্রহ্মাদি দেবগণ পর্যন্ত কখনও যে সেবাধিকার কল্পনা করতেও সক্ষম হন না, আর যশোদার গৃহদাসীগণ সর্বদা অবলীলাক্রমে সেই সমস্ত সেবা করে থাকেন। তারা গোপালকে কোলে ধারণ করেন,দুগ্ধ পান করান ও যশোদানন্দনকে বক্ষে ধারণ করে তাঁর অঙ্গে হস্তমার্জন করে তাঁকে ঘুম পারান।*

                 *ক্রমাগত*

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

৬. জয় রাধা-দামোদর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2025/10/damodar_19.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*🙏জয় শ্রীরাধা-দামোদর, দামবন্ধন লীলার কিছু কথন।*

             *পর্ব-সংখ‍্যা--০৬*

*🌻গৃহদাসীগণ সময়ে সময়ে মা যশোদার আদেশে তাঁরা যশোদানন্দনকে বাম হাতে ধরে ডান হাত দিয়ে তাঁর অঙ্গমার্জনা করে অঙ্গে লেগে থাকা ধূলো বালি পরিস্কার করে দেন। কারণ গোপাল কখনও হামাগুড়ি, কখনও দৌড়দৌড়ি করে মাটিতে পড়ে যান গায়ে ধূলো বালি লাগে, সেই সব ধূলোবালি গৃহদাসীরা পরিস্কার করে দেন, কত জনমের সুকৃতি থাকলে তবেই তো এইভাবে ভগবানের সেবা করতে পারেন। আবার সময়ে সময়ে তাঁরা* *যশোদানন্দনের বাল‍্যলীলার চাঞ্চল‍্য দেখে বকাবকিও করেন। সুতরাং যশোদার গৃহদাসীগণেরও যশোদানন্দনের উপর ভালোবাসা এবং তদুচিত ব‍্যবহারের অধিকার সামান্য নয়। যশোদার গৃহদাসীগণ প্রাণপণ যত্ন ও আগ্রহেই যশোদানন্দনের ভোজনের জন্য ক্ষীর নবনী ইত্যাদি তৈরী করে থাকেন,সে বিষয়ে তাঁদের কিছুমাত্র ত্রুটি নেই ; কিন্তু মা যশোদা,* *বাৎসল‍্যপ্রেমের অতৃপ্তিবশতঃ সর্বদাই তাঁর পুত্রের ভোজনে অতৃপ্তি সম্ভাবনা করেন এবং স্বহস্তে ক্ষীর নবনী ইত্যাদি তৈরী করে তাকে খাইয়ে তৃপ্তি করিয়ে তাঁকে সুখী করবার কথা ভাবেন।*
*এই হচ্ছেন বিশুদ্ধ বাৎসল‍্যময়ী মাতা।*
*🌻পুত্রের সেবা ও তাঁর ইষ্টদেব শ্রীনারায়ণের সেবার জন‍্য নিজহাতে ক্ষীর নবনী তৈরী করবার সুযোগ পান না।এইভাবে কিছুদিন অতীত হলে মা যশোদার সেই উদ্বেগ ও আগ্রহপূর্ণ বলবতী বাসনা ফলবতী হবার সুযোগ এসে উপস্থিত হল।ভগবানের কোনও সেবার জন্য যদি কারও আন্তরিক বাসনা হয় ও সেই বাসনা পূরণের জন্য তার আন্তরিক আগ্রহ থাকে এবং অপূর্ণতার জন্য চিত্তে উদ্বেগ সঞ্চার হয়, তাহলে ভগবানের কৃপানুমোদনে তার সেই আন্তরিক বাসনা পূরণের অপ্রতিহত বা অবাধ সুযোগ এসে উপস্থিত হয় এবং সেই বাসনা কোটি কোটি গুণে পূর্ণ হয়ে যায়।*
*🌻গোপরাজ নন্দের পিতা পর্জ্জন‍্য-গোপের সময় হতে প্রতি বৎসর কার্তিক মাসের শুক্ল প্রতিপদে গোবর্দ্ধন পর্বতে মহাসমারোহে ইন্দ্রযাগের অনুষ্ঠান হয়ে থাকে।( এই ইন্দ্রযাগই কৃষ্ণের ইচ্ছায় গোবর্দ্ধনযাগে পরিণত হয়ে অদ‍্যাপি প্রচলিত আছে এবং বৈষ্ণব সমাজে উহার অনুষ্ঠান হয়ে থাকে। শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধের চতুর্বিংশাধ‍্যায়ে ইহার বিস্তৃত বিবরণ জানতে পারা যাবে )।এই মহোৎসবে ব্রজবাসী সমস্ত গোপগণই যোগদান করে থাকেন এবং যজ্ঞানুষ্ঠান, ব্রাহ্মণভোজন প্রভৃতি বহুতর সদনুষ্ঠান হয়ে থাকে।প্রতি বৎসরের ন‍্যায় এবারও যখন কার্তিক মাসে ইন্দ্রযাগের সময় উপস্থিত হল, তখন গোপরাজ নন্দ এবং ব্রজবাসী গোপগণ ইন্দ্র যাগ অনুষ্ঠানের আয়োজনে রত হলেন।নন্দনন্দের কল‍্যাণ কামনায় এবার যেন তাঁদের এই যজ্ঞ-অনুষ্ঠান পূর্বাপেক্ষা অনেক বেশী উৎসাহ প্রকাশ পেল।যজ্ঞের আগের দিনই (কার্তিক অমাবস‍্যার দিন) গোপরাজ নন্দ এবং ব্রজবাসী গোপগণ গোবর্দ্ধন পর্বততটে উপস্থিত হয়ে পরদিনের মহদনুষ্ঠানের ব‍্যবস্থা করতে আরম্ভ করলেন।*

                     *ক্রমাগত*

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

জয় রাধা-দামোদর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2025/10/damodar_19.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*🙏জয় শ্রীরাধা-দামোদর, দামবন্ধন লীলা।*

        *পর্ব-সংখ‍্যা--০৭*

*🌻গোপরাজ-মহিষী যশোদা এই সুযোগে তাঁর সমস্ত গৃহদাসীগণকে যাগের আগেরদিনে গোবর্দ্ধনে পাঠিয়ে দিলেন এবং বলে দিলেন--- তোমরা সকলে ব্রাহ্মণ ভোজনের জন্য যে সমস্ত তরিতরকারি-ডাল ইত্যাদি পাক হবে,তার যথারীতি আয়োজন করবে। আমি আমার এই চঞ্চল ছেলেকে নিয়ে ঘরে থাকি,কেননা, এই বালক চাঞ্চল‍্য বশতঃ যাগ এবং ব্রাহ্মণ ভোজনাদির বস্তু নষ্ট কিম্বা অপবিত্র করতে পারে।যশোদার গৃহদাসীগণ যশোদার আদেশে অগত‍্যা যশোদা-নন্দনের সেবা ছেড়ে ইন্দ্রযাগের কাজ করবার জন্য অমাবস‍্যার দিন বৈকালেই গোবর্দ্ধনতটে গমন করিল।এবারে যশোদা মনে করলেন, এতদিনে শ্রীনারায়ণের কৃপায় আমার মনোবাসনা পূর্ণ হবার সুযোগ উপস্থিত হয়েছে। আজ গৃহদাসীগণ কেউই উপস্থিত নাই, (আজ আমি স্বহস্তে আমার পুত্রের জন্য ক্ষীর নবনীতাদি প্রস্তুত করিব। গোপরাজ-নন্দের নবলক্ষ পয়স্বিনী গাভী আছে, তার মধ্যে কয়েকটি সুগন্ধ-তৃণচারিণী,বিপুল পয়স্বিনী গাভী আছে,তাদের স্তন হতে পদ্মগন্ধবিশিষ্ট দুগ্ধ ক্ষরিত হয়।যশোদা সন্ধ‍্যাকালে স্বহস্তে পদ্মগন্ধবিশিষ্ট দুগ্ধবতী গাভীর সমস্ত দুগ্ধ দোহন করে তা ঘনাবর্তিত করে তাতে অম্ল সংযোগ করে নতুন মৃৎপাত্রে রেখে দিলেন এবং মনে করলেন,ইহাতে যে দধি হবে,তা মন্থন করে যে নবনী পাওয়া যাবে,তাহাই তাঁর পুত্রকে খাওয়াবেন এবং শ্রীভগবানের ভোগের জন্য রাখবেন।ইহা ছাড়াও মা যশোদা,ঘনাবর্তিত দুধে শর্করা ও কর্পূর মিশিয়ে সুগন্ধী ক্ষীরও তৈরী করলেন এবং নানাবিধ সুখাদ‍্য ভোজ‍্য দ্রব‍্য তৈরী করে রাখলেন।এইভাবে বাৎসল‍্যপ্রেমময়ী মা যশোদা তাঁর পুত্রকে পরদিন খাওয়াবেন বলে নানারকম ব‍্যবস্থা করে রাখলেন এবং যথাসময়ে তাঁর কোটিপ্রাণপ্রতিম পুত্রকে বক্ষে ধারণ ও মুখে স্তন অর্পণ করে দুগ্ধফেণনিভ (দুধের ফেণার মত অতি)কোমল শয‍্যাযুক্ত মণিময় পালঙ্কে শয়ন করালেন।* 
*🍀সচ্চিদানন্দঘনবিগ্রহ শ্রীগোবিন্দ যশোদার স্তনদুগ্ধ পান করতে করতে যশোদার বক্ষেই নিদ্রিত হয়ে পড়লেন এবং যশোদাও দেখতে দেখতে নিদ্রিত হয়ে পড়লেন। (যোগসিদ্ধ মহাপুরুষগণ নির্বিকল্পক সমাধিযোগে অস্থির চিত্তকে প্রশান্ত করে ও নিত‍্য-সুস্থির পরমাত্মাকে হৃদয়ে উদ্ভাসিত করে যে পরমানন্দ ভোগ করেন, মা যশোদা তাঁর অস্থির পুত্রের গায়ে হাত বুলাতে বুলাতে তাঁকে নিদ্রাবেশে সুস্থির করিয়ে ও তাঁকে হৃদয়োপরি ধারণ করে তদপেক্ষা কোটি কোটি গুণিত আনন্দরসে নিমগ্ন হয়ে নিদ্রিত হলেন।যোগসিদ্ধ মহাপুরুষগণ নির্বিকল্পক সমাধিযোগে পরমাত্মাকে হৃদয়াভ‍্যন্তরে ধারণ করেন, কিন্তু বাৎসল‍্য-প্রেমবতী যশোদা এই নরাকৃতি পরমাত্মাকে হৃদয়ের উপরে ধারণ করে তাঁর সুখস্পর্শের অনুভূতিকে হৃদয় অভ‍্যন্তরে বিকশিত করলেন,তাতে তাঁর অন্তর ও বাহির এক অপ্রাকৃত পরমানন্দরসে পরিপ্লুত হয়ে গেল। তিনি তাতে বিভোর হয়ে আনন্দনিদ্রায় নিদ্রিত হয়ে পড়লেন। প্রাকৃত জীবগণ, তাদের দেহ এবং ইন্দ্রিয়ের অবসাদে তমোগুণের বৃত্তিরূপা নিদ্রার অধিকারগত হয়। যোগীগণ সমাধিযোগে পরমাত্ম- সাক্ষাৎকার লাভের বিষয় বিস্মৃত হয়ে স্থির হয়ে যান, কিন্তু প্রেমবান্ ভক্তের সাক্ষাৎ কৃষ্ণের সম্বন্ধ পেয়ে যে নিদ্রাবেশ দেখা যায়,তা এরূপ নয়, তা তাঁদের প্রেমেরই বিচিত্র বিলাস। যাইহোক, কৃষ্ণ-জননী যশোদা কৃষ্ণকে বক্ষে ধারণ করে কিছুক্ষণ নিদ্রিত থাকলেন, কিন্তু রজনীর শেষ যামার্দ্ধ উপস্থিত হলে, নিদ্রাই তাঁকে পরিত‍্যাগ করে অন্তর্হিত হ'ল, কেননা রজনীর শেষ যামার্দ্ধই দধিমন্থনের সময়।সেই সময়ে দধিমন্থন করিলে বেশী পরিমাণে নবনী উত্থিত হয় এবং সেই নবনী অতি সুস্বাদু হয়।*

                     *ক্রমাগত*

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

জয় রাধা-দামোদর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2025/10/damodar_19.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*🙏জয় শ্রীরাধা-দামোদর, দামবন্ধন লীলা।*

            *পর্ব-সংখ‍্যা--০৮*

*🌻অধিক সময় যদি যশোদা নিদ্রিত থাকেন,তাহলে তাঁর পুত্রের ভোজনের জন্য দধিমন্থন কাজে ব‍্যাঘাত পড়িবে। এইজন্য সে সময়ে "নিদ্রাই" যশোদার সঙ্গত‍্যাগ করে অন্তর্হিত হ'ল। কৃষ্ণসেবার সময় উপস্থিত হলে প্রেমবান্ ভক্তগণের সবরকম বিঘ্ন এবং সেবার প্রতিবন্ধকতার অবসান হয়ে যায় এবং তাঁরা পরমানন্দে নিজের অধিকার অনুরূপ সেবায় নিযুক্ত হন।*
*🍀বাৎসল‍্যপ্রেমবতী যশোদা শেষ রজনীতে জাগ্রত হয়ে অতি মৃদুভাবে কৃষ্ণকে ধরে বক্ষ হতে শোয়ালেন। তাঁকে শয‍্যায় শয়ন করিয়ে দুই পার্শ্বে পাশবালিশ রেখে তাঁর অঙ্গে মৃদু মৃদু হাত বোলাতে লাগলেন, যাতে নিদ্রাভঙ্গ না হয়।তার পর তাঁকে গাঢ় নিদ্রাবিষ্ট দেখে নিঃশব্দে পালঙ্ক হতে নেমে এলেন। ঘরের কোণে প্রদীপ জ্বালান ছিল, সেই প্রদীপ প্রায় নিভে যাচ্ছিল, তখন মা যশোদা প্রদীপের সলিতা একটু বাড়িয়ে হাতে দীপ নিয়ে পুত্রের কাছে পুনরায় এলেন এবং পুত্রের আপাদমস্তক নিরীক্ষণ করে ডানহাতে প্রদীপ ধরে নিয়ে বাম হস্ততলে রেখে নিদ্রিত গোবিন্দের বদনকমলের সম্মুখে তিনবার ঘুরিয়ে ডান হাতে প্রদীপ ধরে বামহাতের তর্জনী এবং অঙ্গুষ্ঠ বা বুড়ো আঙ্গুল যোগে প্রদীপের অগ্রভাগ হতে জ্বলন্ত অবস্থায় সলতের অতি সামান্য অংশ কৃষ্ণের ভ্রূমধ‍্যে স্পর্শ করিয়ে দিলেন। "বৎস ! নির্ম্মঞ্ছনং তে যামি" "বাপ আমার ! তোর বালাই যাক, তোর সর্বপ্রকার আপদ বিপদ দূরীভূত হোক, তুই পরমসুখে নিদ্রা যা, আমি তোরই ভোজনের জন্য দধিমন্থন করতে চললাম"।যশোদা দুই এক পা অগ্রসর হন আর ফিরে পুত্রের মুখপানে তাকান,এই ভাবে ঘরের দরজা খুলে বাইরে বেড়িয়ে এলেন।*
*🌻বাৎসল‍্যপ্রেমবতী যশোদা শয়ন ঘরের বাইরে এসে খোলা দরজা দিয়ে তাঁর নিদ্রিত পুত্রকে দেখা যায় এইরকম জায়গায় দধিভান্ড রেখে তাতে মন্থনদন্ড জুড়ে দড়ি সংযোগ করলেন এবং তার কিছুদূর হতে ঘরের সব কিছুই দেখা যায় এইরকম জায়গায় চুল্লিতে আগুন দিয়ে তার উপরে দুধের কড়াই চাপালেন।হালকা আগুনের তাপে কড়ায়ের দুধ গরম হতে লাগল। যশোদাও দধিভান্ডের কাছে বসে মন্থনরজ্জু টানাটানি করে দধিমন্থনে রতা হলেন এবং বারে বারে শয়ন ঘরের দিকে তাকাতে লাগলেন যেন পুত্র কোনভাবেই পালঙ্ক হতে পড়ে না যায়।*

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ৯. জয় রাধা-দামোদর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2025/10/damodar_19.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*🙏জয় শ্রীরাধা-দামোদর, দামবন্ধন লীলার কিছু ভাগবতীয় কথন।*

           *পর্ব-সংখ‍্যা--০৯*

*🌻মা যশোদার বাৎসল‍্যপ্রেমের পরিভাবিত হৃদয়পটে অখিলব্রহ্মান্ডপালকের বালক-লীলা-বিগ্রহ সর্বদাই অঙ্কিত আছে।তাঁর নব নব ভাবের তুলিকার বিচিত্র কারুকার্য‍্যে চিত্রাঙ্কিত বালবিগ্রহ, নিত‍্য নব নব মাধুর্য‍্য ছড়িয়ে মা যশোদার হৃদয় নব নব ভাবে উদ্ভাসিত ও উল্লসিত।মা যশোদা দধিমন্থনে রত হলে মন্থনরজ্জুর আকর্ষণ ও বিকর্ষণের তালে তালে তাঁর হৃদয়পটে অঙ্কিত বালগোপালও নানা লীলামাধুরী ছড়িয়ে নাচতে আরম্ভ করলেন, তাতে তাঁর মাধুর্য‍্যসিন্ধু উচ্ছলিত হয়ে মা যশোদার হৃদয় প্লাবিত করে তাঁর মুখ দিয়ে তা গানাকারে নির্গত বা বাহির হতে লাগল। কিন্তু সেই দধিমন্থনধ্বনি মুখরিত রজনী-শেষে নন্দালয়ে নন্দপত্নীর হৃদয় ছাপানো সেই বাৎসল‍্যের গানের কোন শ্রোতা নেই। কাজেই তাঁর মুখনির্গত গানের ধ্বনি তাঁরই কানের পথে প্রাণে প্রবেশ করে গিয়ে ঝঙ্কার দিতে লাগল এবং প্রাণে আঁকা প্রাণগোপালের ভোজনের জন্য নবনী প্রস্তুত, মুখে বালগোপালের লীলাগান এবং হৃদয়ে বালগোপালের মধুর বাল‍্যলীলা-স্মৃতি লয়ে তাঁর কায়-মন এবং বাক‍্য গোপালের ভাবে একতান করে তিনি পরমানন্দে বিভোর হয়ে অবস্থান করতে লাগলেন।*

*🍀শ্রীপাদ শুকদেব গোস্বামী পরীক্ষিতকে বললেন--- হে মহারাজ ! আমার তোমার নিকট যশোদা-নন্দনের যে সমস্ত মধুর বাল‍্যলীলা বর্ণনা করেছি, দধিমন্থনকালে সেই সমস্ত বাল‍্যলীলা-কথা মা যশোদার মুখে গানরূপে উচ্চারিত হতে লাগিল। তা ছাড়াও নারদের বীণার তানে,ব্রহ্মার চতুর্বদনে, পঞ্চাননের পঞ্চাননে এবং অনন্তদেবের অনন্তবদনে বালগোপালের যে সমস্ত লীলাগাথা পরিকীর্তিত হয়,তাহাও মা যশোদার বাৎসল‍্যপ্রেম-পরিভাবিত হৃদয়ে অযাচিতভাবে পরিস্ফুট হয়ে গানাকারে তাঁর মুখ দিয়ে বাহির হতে লাগল।তা ছাড়াও মা যশোদার তদানীন্তন (তখনকার) ভাবোচ্ছ্বাসে তাঁর প্রাণে আঁকা প্রাণগোপালের যে কত শত শত বাল‍্যলীলা-সুধাসিন্ধু উচ্ছলিত হয়ে তাঁর হৃদয় প্লাবিত করে গানরূপে মুখ দিয়ে বাহির হতে লাগিল এবং তার কত শত শত রসমন্দাকিনীধারা যে তাঁর কর্ণবিবরে বা কানের ভিতরে প্রবিষ্ট বা প্রবেশ হয়ে তাঁর হৃদয়ে কোন ভাবের শত শত অমিয় উৎস উৎসারিত করতে লাগিল, তা স্বয়ং বাগধিষ্ঠাত্রী দেবীরও বর্ণনা করবার সাধ‍্য আছে কিনা সন্দেহ।*

*🏵দধিমন্থনকালে মা যশোদার বসন ভূষণ ও অঙ্গপ্রত‍্যঙ্গাদির যে নিরুপম মাধুরী বিকাশ হয়েছিল, তা বর্ণনার অতীত হলেও বাৎসল‍্যপ্রেমলিপ্সু সাধক ভক্তগণের তা নিরন্তর চিন্তনীয়। সেই জন্য সেই অসীমসুষমার কিছু ইঙ্গিত জানা নিতান্ত প্রয়োজন।মা যশোদা শয‍্যা হতে উঠে প্রথমতঃ হাত-মুখ প্রক্ষালন করে রাত্রিবাস বসন পরিবর্তন করে বিচিত্র চারুচিত্রাবলী পরিশোভিত পীত বর্ণের ক্ষৌম (পট্টবস্ত্র বা রেশমী শাড়ী)বসন পরিধান করলেন। তাতে তাঁর ইন্দ্রনীলমণি সদৃশ শ‍্যামবর্ণ অঙ্গের শোভা যেন আরও ফুটে উঠিল।দধিমন্থনরজ্জুর আকর্ষণ ও বিকর্ষণ (টানাটানি)জন‍্য অঙ্গ- সঞ্চালনে তাঁর বিশাল কটিতট হতে মসৃণ ক্ষৌম বসন স্খলিত হবার সম্ভাবনায় তিনি কাঞ্চী (কটির আভরণ বিশেষ) দ্বারা শক্তভাবে কটির বসন আবদ্ধ করলেন।মথুরা প্রদেশবাসিনী রমণীগণকে "ঘাগড়া" পরিধান করতে দেখা যায়,তা সূত্র দ্বারা কটিতে বন্ধন করে রাখতে হয়। (শ্রীমদ্ভাগবতে বর্ণিত, "ক্ষৌমং বাসঃ পৃথুকটিতটে বিভ্রতী সূত্র বদ্ধং"),---মা যশোদা তাঁর " বিশাল কটিতটে সূত্রবদ্ধ ক্ষৌমবসন পরিধান করেছিলেন"। এই শ্লোকাংশ দ্বারা মা যশোদার "ঘাগড়া" পরিধানের ইঙ্গিত পাওয়া যায়। ( বতর্মানকালেও ব্রজরমণীগণের "ঘাগড়া" পরিধান দেখে মনে হয়, শ্রীকৃষ্ণের প্রকট লীলার সময়েও ব্রজরমণীগণের "ঘাগড়া" পরিধানের রীতির প্রচলন ছিল।*

                   *ক্রমাগত*

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ১০. জয় রাধা-দামোদর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2025/10/damodar_19.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*🙏জয় শ্রীরাধা-দামোদর, দামবন্ধন লীলার কিছু কথন।*

          *পর্ব-সংখ‍্যা--১০*

*🍀কৃষ্ণজননী যশোদার অঙ্গের বর্ণ সম্বন্ধে কিছু মতভেদ আছে। "ক্রমদীপিকা" গ্রন্থে দেখা যায়, মা যশোদার অঙ্গের বর্ণ ইন্দ্রনীলমণি-সদৃশ শ‍্যাম ও সুচিক্কণ। "গৌতমীতন্ত্রে" দেখা যায়,--- তিনি গৌরাঙ্গী। গৌরাঙ্গী মা যশোদার কোলে শ‍্যামাঙ্গ বালগোপালকে দেখতে বড়ই মধুর বোধ হয়। কিন্তু তবুও "ক্রমদীপিকা"র বর্ণনা অনুসারে মা যশোদার শ‍্যামবর্ণই সমীচীন বলে মনে হয়, কারণ,মাতার বর্ণ এবং মুখের সাদৃশ‍্য থাকা বালকের পক্ষে যে সুলক্ষণ ইহাই শাস্ত্র প্রসিদ্ধি এবং লোক-প্রসিদ্ধি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পরম মধুর নরলীলায় এই সুলক্ষণ না থাকার কোনই হেতু নাই। "অয়ং নেতা সুরম‍্যাঙ্গেঃ সর্বসল্লক্ষণান্বিতঃ", প্রভৃতি "ভক্তিরসামৃত-সিন্ধু" বচনে শ্রীকৃষ্ণের সর্ববিধ সুলক্ষণেরই পরিচয় পাওয়া যায়। বিশেষ করে লীলাপুরুষোত্তম শ্রীভগবানের পুরুষোচিত সর্ববিধ সদ্-গুণ এবং সুলক্ষণ থাকাই সঙ্গত। ভগবানের নরলীলা বিগ্রহে যদি সর্ববিধ সুলক্ষণ না থাকে তাহলে তা আর কোথায় খুঁজে পাওয়া যাবে ? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে নরলীলা প্রকট করেছিলেন, তখন ব্রজবাসীগণ সকলেই তাঁকে "যশোদা-নন্দন" বলে জানতেন, কিন্তু ব্রজবাসী ভিন্ন পৃথিবীর অন‍্যান‍্য সকলেই তাঁকে দেবকী-নন্দন বলে জানতেন। অক্রূর, উদ্ধব প্রভৃতি ভক্তগণ ব্রজে এসে নন্দ, যশোদা এবং ব্রজবাসীগণের কাছে শ্রীকৃষ্ণের মথুরায় জন্মগ্রহণ বৃত্তান্ত প্রকাশ করেছিলেন।শ্রীকৃষ্ণ মথুরায় জন্মগ্রহণ করেছিলেন, তার পর তাঁর পিতা বসুদেব তাঁকে গোপনে নন্দালয়ে রেখে গিয়েছেন, এ সমস্ত বৃত্তান্তও নন্দ, যশোদা এবং ব্রজবাসীগণের তখন কর্ণগোচর হয়েছিল, কিন্তু কৃষ্ণের মুখ ও বর্ণ যশোদার মতন বলে কোন রকম সন্দেহ আসতে পারে নাই। কৃষ্ণের মুখ ও বর্ণ যশোদার মতন বলে সকলেরই দৃঢ় ধারণা ছিল যে কৃষ্ণ নিশ্চয়ই যশোদানন্দন,তাঁকে যাঁরা দেবকীনন্দন বলেন,তাঁরা ভ্রান্ত। মা যশোদা যদি গৌরাঙ্গী হতেন, তাহলে কৃষ্ণের মথুরায় জন্ম, বসুদেব কর্তৃক গোপনে তাঁকে নন্দালয়ে রক্ষা করা প্রভৃতির কথা রটনা হলে কৃষ্ণের বর্ণে এবং মুখে মা যশোদার কোন প্রকার সাদৃশ‍্য নাই বলে নন্দ, যশোদা এবং ব্রজবাসীগণের মনে ভাবান্তর উপস্থিত হওয়া অসম্ভব ছিল না।তাতে নন্দ, যশোদা এবং ব্রজবাসীগণের সহিত কৃষ্ণের সম্বন্ধ শিথিল হয়ে পড়িত এবং তাতে ভগবানের প্রেমাধীনতা গুণেরও কিছু লাঘব হয়ে পড়িত। সুতরাং প্রেমাধীন ভগবান বাৎসল‍্যপ্রেমাধার নন্দ যশোদা এবং প্রেমবান্ ব্রজবাসীগণের সঙ্গে মমতার বন্ধন সুদৃঢ় রাখবার জন্য যে মা যশোদার বর্ণ ও মুখের সাদৃশ‍্য নিয়ে জন্মগ্রহণ করেছেন, তাতে কিছুমাত্র সন্দেহ নাই।বসুদেব, দেবকী এবং মথুরা ও দ্বারকাবাসী যাদবগণ কৃষ্ণকে স্বয়ং ভগবান জেনে তাঁকে ঐশ্বর্য‍্য জ্ঞান মিশ্রিত প্রীতির সম্বন্ধে গ্রহণ করেছিলেন। সুতরাং সেখানে কৃষ্ণের দেবকীর বর্ণ ও মুখের সাদৃশ‍্য গ্রহণের কোনও প্রয়োজন নাই। কিন্তু নন্দ, যশোদা এবং ব্রজবাসীগণের বিশুদ্ধ প্রীতির সম্বন্ধ অক্ষুণ্ণ রাখবার জন্য যশোদার বর্ণ ও মুখসাদৃশ‍্য প্রেমাধীন ভগবানের পক্ষে অবশ‍্য গ্রহণীয়। অতএব গৌতমীতন্ত্রে মা যশোদার গৌরবর্ণের উল্লেখ থাকলেও ভগবানের প্রেমাধীনতার দিকে তাকিয়ে ক্রমদীপিকার বর্ণনা অনুসারে মা যশোদাকে কৃষ্ণের ন‍্যায় ইন্দ্রনীলমণি সদৃশ শ‍্যামবর্ণ বলে ধারণা করাই যুক্তিসঙ্গত এবং প্রেমলিপ্সু সাধকগণের ভাবের অনুকূল।*

                  *ক্রমাগত*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ১১. জয় রাধা-দামোদর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2025/10/damodar_19.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*🙏জয় শ্রীরাধা-দামোদর, দামবন্ধন লীলার কিছু তথ‍্য ও তত্ত্ব।*

              *পর্ব-সংখ‍্যা--১১*

*🌻সত‍্য,ত্রেতা,দ্বাপর ও কলি এই চারি যুগের সহস্রবার পরিবর্তনে ব্রহ্মার এক দিন হয়, ব্রহ্মার একদিনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ একবার মাত্র পৃথিবীতে অবতীর্ণ হয়ে থাকেন।*
*🌷ব্রহ্মার একদিনে তেঁহ একবার।*
*🌷অবতীর্ণ হৈয়া করে প্রকট বিহার।।চৈঃচঃ।।*

*🌹সুতরাং ব্রহ্মার একদিনের সহস্র দ্বাপর যুগের মধ্যে এক দ্বাপরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয় এবং নয়শত নিরানব্বই দ্বাপর যুগে যুগাবতাররূপে কৃষ্ণের অংশ জগতে আবির্ভূত হয়ে যুগধর্ম প্রচার করে থাকেন।যে সমস্ত দ্বাপর যুগে যুগাবতাররূপে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়,সে সমস্ত দ্বাপরযুগে কৃষ্ণজননী যশোদাও অংশরূপে আবির্ভূতা হয়ে থাকেন। সুতরাং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের জননী স্বয়ংরূপা যশোদা কৃষ্ণবর্ণা এবং যুগাবতাররূপী কৃষ্ণের জননী-অংশরূপা যশোদা গৌরবর্ণা,এই ভাবে "ক্রমদীপিকা" এবং "গৌতমীয়তন্ত্রে"র মতভেদের সামঞ্জস্য করিলে সম্ভবত নিতান্ত যুক্তিবিরুদ্ধ হয় না। ক্রমদীপিকা এবং গৌতমীয়তন্ত্র এই উভয় গ্রন্থের বচনই গৌড়ীয় বৈষ্ণবাচার্য‍্যগণ শ্রীহরিভক্তিবিলাস, ষট্-সন্দর্ভ প্রভৃতি গ্রন্থে উদ্ধৃত করেছেন। সুতরাং এই উভয় গ্রন্থেরই প্রামাণ‍্য অস্বীকার করবার উপায় নাই।অতএব যুগভেদে উভয় গ্রন্থের মতভেদের সামঞ্জস্য রক্ষা করাই সমীচীন।যে দ্বাপরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন,সেই দ্বাপরের কৃষ্ণজননীর রূপ বর্ণনায় "ক্রমদীপিকায়" শ‍্যাম বর্ণের উল্লেখ আছে এবং যে সমস্ত দ্বাপরে যুগাবতার রূপে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়, সেই দ্বাপরে কৃষ্ণজননীর রূপবর্ণনায় গৌতমীয়তন্ত্রে গৌরবর্ণের উল্লেখ আছে,এইভাবে ক্রমদীপিকা ও গৌতমীয়তন্ত্রের সম্মান রক্ষা করে শ্রীকৃষ্ণের বাল‍্যলীলা রসাস্বাদন করাই ভক্তগণের পক্ষে শ্রেয়স্কর।*
*🌻মা যশোদা, বিশুদ্ধ বাৎসল‍্য প্রেমে পুত্রবুদ্ধিতে কৃষ্ণের সেবা করে থাকেন।তাঁর এই সেবায় কদাপি শ্রীভগবৎসেবা-বুদ্ধি হয় না। মা যশোদার কৃষ্ণসেবা আমাদের দৃষ্টিতে শ্রীভগবৎসেবা হলেও তাঁর বাৎসল‍্যপ্রেমের দৃষ্টিতে তা তাঁর পুত্রের লালন-পালন ছাড়া আর কিছুই নয়। কিন্তু তবুও তিনি তাঁর পুত্রকে সদ‍্যোজাত নবনী খাওয়াবার জন্য দধিমন্থন করতে রত হবার পূর্বে রাত্রিবাস বসন অর্থাৎ রাত্রের পরিধান বসন, পরিত‍্যাগ করে ক্ষৌম বা পট্টবস্ত্র পরিধান করলেন এবং পবিত্রভাবে দধিমন্থন করতে আরম্ভ করলেন।কোনও প্রকার অশুচি অবস্থায় কৃষ্ণ সেবার কাজ করলে অপরাধ হয়,এই ভয়ে সাধক ভক্তগণ যথাসাধ‍্য এবং যথাশাস্ত্র শুচি হয়েই কৃষ্ণ-সেবায় রত হয়ে থাকেন।কৃষ্ণজননী যশোদার পুত্র লালন-পালনে অপরাধের সম্ভাবনা না থাকলেও অশুচি অবস্থায় দধিমন্থন করলে তা খেয়ে কৃষ্ণের কোন প্রকার ব‍্যাধি হতে পারে,--- এই আশঙ্কায় তিনি কোনরকম অশুচি অবস্থায় কৃষ্ণের কোনও কাজ করতেন না।প্রেমবান্ ভক্তগণ কৃষ্ণের সাক্ষাৎ সেবার জন্য যে রকম নিয়ম নিষ্ঠা ও শুদ্ধি প্রভৃতির তীব্র দৃষ্টি রাখতে পারেন, প্রেমহীন ব‍্যক্তি তা কল্পনাতেও আনতে পারে না।নিয়মনিষ্ঠ কিম্বা শৌচাদি অবলম্বনের আলস‍্যে কিংবা তাতে বিষয় ভোগের অসুবিধা হওয়ায় অনেকেই বলতে পারেন যে, "শ্রীভগবানের নিকট শুচি অশুচির বিচার নেই" এবং তাঁদের এই আলস‍্যবচন ও সুবিধাবচনের প্রমাণরূপে তাঁরা ব্রহ্মজ্ঞাননিষ্ঠ,জাগতিক স্মৃতিবিহীন যোগসিদ্ধ মহাপুরুষের আচরণ,কিম্বা সখ‍্যপ্রেমে আত্মহারা গোপবালকগণের কৃষ্ণকে উচ্ছিষ্ট ফল ভোজন করাবার কথার উল্লেখ করতে পারেন বটে, কিন্তু তাতে প্রেমবান্ কিংবা প্রেমলিপ্সু ভক্তগণের পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা নাই।*
*🍀কৃষ্ণজননী যশোদা, দধিমন্থনে রত হয়ে মা যশোদা যে গুনগুন্ করে কৃষ্ণের বাল‍্যলীলা গুণগান আরম্ভ করেছেন,সেই গানের তালে তালে তাঁর হাতের কঙ্কণ ঝনৎকার শব্দ করতে লাগিল এবং কর্ণের কুন্ডল দোদুল‍্যমান হতে লাগিল বা দুলতে লাগিল। ইহাতে মনে হয়,মা যশোদার কৃষ্ণসেবায় নিযুক্ত হাতে স্থান পেয়ে কঙ্কণ পরমানন্দে ঝনৎকার ধ্বনি করে নিজের সৌভাগ্য ঘোষণা করছে।কঙ্কণ ধনাঢ‍্য রমণীগণেরই হস্ত-বিভূষণ হয়ে থাকে। কিন্তু, সেই হাতে প্রায়ই কৃষ্ণসেবার সৌভাগ্য দেখা যায় না,সে হাত প্রায়ই পালিত কুকুরাদির অঙ্গ মার্জনে এবং নানা প্রকার বিলাস-ব‍্যসনেই নিযুক্ত থাকে, তাই আজ কৃষ্ণ-সেবার্থ দধিমন্থনরতা গোপরাজমহিষীর হাতের কঙ্কণ নিজ সৌভাগ্য-গর্বে গর্বিত হয়ে ঝনৎকার শব্দ করছে এবং কৃষ্ণসেবায় হাতের সফলতা ও কৃষ্ণসেবাবিহীন হাতের নিস্ফলতা ঘোষণা করছে।*

                   *ক্রমাগত*
*🙏শ্রীরাধাবিনোদ গোস্বামীর ২২ খন্ডে পরিপূর্ণ শ্রীমদ্ভাগবত।*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

১২. জয় রাধা-দামোদর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2025/10/damodar_19.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*🙏জয় শ্রীরাধা-দামোদর, দামবন্ধন লীলা ও কিছু তথ‍্য ও তত্ত্ব।*

               *পর্ব-সংখ‍্যা--১২*

*🌻মা যশোদার মুখনির্গত কৃষ্ণলীলা-গান মা যশোদার কর্ণে প্রবেশ করছে বলে,তার কুন্ডলও পরমানন্দে দোদুল‍্যমান হয়ে কৃষ্ণকথা শুনে কর্ণের সফলতার ইঙ্গিত করছে।কুন্ডল, অনেক রমণীরই কানে বিভূষিত করে বটে, কিন্তু কুন্ডলধারিণী কোন রমণীরই কর্ণপথে কৃষ্ণকথার এক বর্ণও প্রবেশ করতে দেখা যায় না। মা যশোদার কর্ণদ্বয় কৃষ্ণকথায় পরিপূর্ণ দেখে তার কানের কুন্ডল একেবারে পরমানন্দে আত্মহারা হয়ে তাই কৃষ্ণগীতির তালে তালে নৃত্য করছে।*
*🍀মন্থন-রজ্জুর আকর্ষণের পরিশ্রমে মা যশোদার বদনে বিন্দু বিন্দু ঘাম বের হয়ে তাঁর কৃষ্ণবাৎসল‍্যমাখা মুখখানির শোভা বর্দ্ধন করতে লাগিল এবং তাঁর মস্তক সঞ্চালনে মাথার কবরী হতে মালতীর মালা স্খলিত হয়ে তাঁর চরণে পড়তে লাগল।কৃষ্ণসেবারতা কৃষ্ণজননীর মস্তকে অবস্থান করা যুক্তিযুক্ত নয় মনে করেই বোধ হয় মালতীর মালার ফুল তাঁর মস্তক হতে চ‍্যুত হয়ে চরণে আশ্রয় গ্রহণ করিল। মালতী মালার এই ইঙ্গিতে মনে হয়--- কৃষ্ণসেবায় রত হবার আগে যা মাথায় থাকে,কৃষ্ণ সেবায় রত হলে তাহাই এসে চরণে পতিত হয়।কৃষ্ণসেবা-বিহীন ব‍্যক্তিগণ কামনা-বাসনার বোঝা মাথায় করে ক্লান্ত হয়ে সংসার পথে বিচরণ করছেন, কিন্তু তাঁরা যদি কৃষ্ণসেবায় রত হন, তাহলে তাঁদের মাথার বোঝা যে চরণে শরণ গ্রহণ করবে,তাতে আর কিছুমাত্রও সন্দেহ নেই।*
*🏵কৃষ্ণজননী তাঁর হৃদয়ের চিন্তা,মুখের গান ও হাতের দধিমন্থন ছাড়া তাঁর আর অন‍্য কোন ভাবনা নেই।এইভাবে কিয়ৎকাল অতিবাহিত হলে পালঙ্কে শায়িত যশোদানন্দনের সুখনিদ্রার অবসান হল। তিনি দুই হাতে চোখ কচলাতে কচলাতে "মা" "মা" বলে কান্না করে নিদ্রার জড়তা বিজড়িত স্বরে যশোদাকে ডাকতে ডাকতে শয‍্যার উপরে উঠে বসিলেন। দধিমন্থনের সময় কৃষ্ণের নিদ্রাভঙ্গ হলে দধিমন্থন কাজে ব‍্যাঘাত হবে বলে মা যশোদা তাঁকে অতি যত্নে এবং সন্তর্পণে সুকোমল শয‍্যায় শায়িত রেখে কিছুদূরে আবার যেন গোপালকে দেখা যায় এমন স্থানে দধিমন্থন করছিলেন এবং মৃদু মৃদু গানের শব্দে গোপালের নিদ্রা গাঢ় হয় বলে, তিনি গুনগুন শব্দে গান করছিলেন। কিন্তু যশোদানন্দনের নিদ্রায় গাঢ়তা দূরে থাকুক, তঅন‍্য দিন অপেক্ষা অনেক আগেই জাগ্রত হলেন।অন‍্যান‍্য দিন গোপাল যশোদার বক্ষেই নিদ্রিত থাকেন, সেজন‍্য তাঁর সেই সুখনিদ্রার কিছুতেই অবসান হয় না এবং যশোদা তাঁকে "ওঠ রে বাপ নীলমণি,খাওরে নবনী,গগনে উঠিল ভানু" বলে কতবার ডেকে তাঁর নিদ্রাভঙ্গ করেন। কিন্তু আজ যশোদা দধিমন্থন করবার জন্য তাঁকে বক্ষ হতে নামিয়ে শয‍্যায় শায়িত করেছেন এবং তাঁর মুখে যশোদার পিযূষস্রাবি স্তনাগ্র নাই, সুতরাং আজ সেই নিদ্রাতীত পরতত্ত্ববস্তুকে কে নিদ্রিত রাখবে ?যশোদা যখন দধিমন্থন করতে আরম্ভ করেন,তার পর দধিমন্থনের ঘর্ঘর রব, কঙ্কণের ঝনৎকার ধ্বনির সঙ্গে মিশ্রিত হয়ে তাঁর সেই গানধ্বনি যে কত উচ্চতা প্রাপ্ত হয়েছিল,তা তিনি ভাবাবেশে অনুমান করতে পারেন নাই।*
*🌻শ্রীমদ্ভাগবত দশমস্কন্ধ ষট্ চত্বারিংশৎ (৪৬) অধ‍্যায়ে বর্ণিত আছে,শ্রীকৃষ্ণের সখা উদ্ধব যখন বৃন্দাবনে এসেছিলেন, তখন ব্রজরমণীগণের কৃষ্ণলীলা গান ও তৎসহ দধিমন্থন শব্দ শুনেছিলেন----*

*🌷উদ্-গায়তীনামরবিন্দলোচনং ব্রজাঙ্গনাং দিবমস্পৃশদ্ ধ্বনিঃ।*
*🌷দধ্নশ্চ নির্মন্থনশব্দমিশ্রিতো নিরস‍্যভ‍ে যেন দিশামমঙ্গলম্।।*
*🌻ব্রজ-রমণীগণের কন্ঠনিঃসৃত কৃষ্ণগুণ গানের ধ্বনি,তাঁদের দধিমন্থন শব্দের সহিত মিশ্রিত হয়ে ভূলোক ব‍্যাপ্ত করে স্বর্লোক স্পর্শ করে এবং তাতে দশদিকের অমঙ্গল দূরীভূত হয়ে যায়।*

                  *ক্রমাগত*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

১৩. জয় রাধা-দামোদর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2025/10/damodar_19.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*🙏জয় শ্রীরাধা-দামোদর, দাম বন্ধন লীলার বিষয়বস্তু।*

             *পর্ব-সংখ‍্যা--১৩*

*🌻বারংবার কৃষ্ণজননীর কথায় ফিরে আসছে, কৃষ্ণজননী যশোদার হৃদয়ে সবসময়ই কৃষ্ণের বাল‍্যলীলার স্মৃতি, মুখে তাঁরই লীলা গান এবং হাতে তাঁরই সেবার্থ দধিমন্থন--- এইভাবে কায়,মনঃ এবং বাক‍্যের কৃষ্ণসম্বন্ধে একতানতা,কৃষ্ণের নিদ্রাভঙ্গের কারণের ইঙ্গিত করছে কিনা তাহাও একটু বিবেচনা করে দেখা মন্দ নয়।যার কায়,মনঃ এবং বাক‍্য কৃষ্ণের সম্বন্ধে একতান নয়,তার নিকট কৃষ্ণ সর্বদাই নিদ্রিত। কিন্তু শুদ্ধভক্তিযোগের সাধনানুষ্ঠানে কায়,মনঃ এবং বাক‍্যে কৃষ্ণের সম্বন্ধ গ্রহণ করে একতান হলে নিদ্রিত কৃষ্ণ জাগ্রত হয়ে ডেকে কাছে আসেন। আমরা যদি হাতে কোনও কৃষ্ণসেবার কাজ করি, কিম্বা মুখে কৃষ্ণকথা বলি, তখনও আমাদের মন বিষয় সম্বন্ধ ছাড়ে না,মনে নানারকম বিষয় ভাবনার তরঙ্গ উঠে হৃদয় প্লাবিত করে। অনেক সময়ে হাতে বিষয় কর্ম এবং মুখে বিষয়-আলোচনা থাকা সত্ত্বেও মনে করি " আমার মন তো কৃষ্ণস্মৃতি নিয়েই আছে, মুখে বিষয়-কথা বলতে এবং হাতে বিষয় কাজ করতে দোষ কি ?" অনেক স্মরণনিষ্ঠ সিদ্ধমহাপুরুষকে দেখা যায়, তাঁরা দুই-চারজনে মিলিত হয়ে পরমানন্দ পরনিন্দা-রসাস্বাদন করছেন, কিন্তু জিজ্ঞাসা করলে বলেন, "ভিতরে ভিতরে স্মরণ চলছে"। কোনও কোনও মহাত্মার নিকট উপদেশ পাওয়া যায় যে "কোনও প্রকার বাহ‍্যাড়ম্বরের কিছুমাত্র দরকার নাই, অন্তরে কৃষ্ণসম্বন্ধ থাকলেই জীব কৃতার্থ হয় "। কিন্তু সকলেরই ইহা বিবেচনা করা উচিত যে আত্ম-বঞ্চনা কিম্বা পর-প্রতারণার জন্য যিনি যে সিদ্ধান্তই স্থাপন করুন না কেন, কায়,মনঃ এবং বাক‍্য কৃষ্ণসম্বন্ধে একতান না করে কেউ কোনও দিন কৃষ্ণের কোনও সাড়া পেয়েছেন ? অম্বরীষ প্রভৃতি পুরাণ-প্রসিদ্ধ ভক্তচূড়ামণিগণের কায়,মনঃ এবং বাক‍্য কৃষ্ণের সম্বন্ধে সর্বদাই একতান থাকত বলেই তাঁরা সর্বদা কৃষ্ণের সাড়া পেতেন। শ্রীমদ্ভাগবত নবমস্কন্ধ চতুর্থ অধ‍্যায়ে অম্বরীষ-চরিত্র প্রসঙ্গে বর্ণিত আছে,--- "স বৈ মনঃ কৃষ্ণপদারবিন্দয়োর্ব্বচাংসি বৈকুন্ঠগুণানুবর্ণনে।করৌ হরের্ম্মন্দিরমার্জ্জনাদিষু শ্রুতিঞ্চকারাচ‍্যুত সৎকথোদয়ে"। অর্থাৎ, মহারাজ অম্বরীষের চিত্তভৃঙ্গ সর্বদা হরিচরণ-কমলে মগ্ন থাকিত। তাঁর বাক‍্য শ্রীগোবিন্দের গুণানুবর্ণনে, হস্তদ্বয় শ্রীগোবিন্দের মন্দির মার্জনে,পূজার জন্য তুলসী পুষ্পাদি চয়নে এবং কর্ণযুগল সদাসর্বদা হরিকথা শ্রবণেই নিযুক্ত থাকত।*
*🍀ইহাতে মহারাজ অম্বরীষের কায়,মনঃ এবং বাক‍্যের শুদ্ধভক্তির অনুষ্ঠান করে শ্রীভগবৎ-কৃপায় কায়,মনঃ এবং বাক‍্যের কৃষ্ণসম্বন্ধে একতানতারই পরিচয় পাওয়া যায়। যে সমস্ত ভাগ‍্যবান্ সাধক-ভক্তগণ কায়,মনঃ এবং বাক‍্যে শুদ্ধভক্তির অনুষ্ঠান করে শ্রীভগবৎ-কৃপায় কায়,মনঃ এবং বাক‍্যের একতানতা সম্পাদন করতে পারেন,তাঁরাই জাগ্রত কৃষ্ণের সাড়া পেয়ে কৃতার্থ হন। কায়,মনঃ এবং বাক‍্যের একতানতা বা একাগ্রতা সম্পাদন না হলে যে কি হয়, তা সকলেরই অনুভূত, সুতরাং সে সম্বন্ধে আর কিছু বলার নেই।*
*🌻সুতরাং কৃষ্ণ আর নিদ্রিত থাকতে না পেরে জেগে উঠলেন এবং "মা" "মা" বলে ডাকতে লাগলেন। কিন্তু কৃষ্ণের ডাক মা যশোমতী শুনতে পেলেন না, কারণ,তাঁর মুখনিঃসৃত কৃষ্ণলীলাগানের সঙ্গে হাতের কঙ্কণের ঝনৎকার শব্দ এবং দধিমন্থনের ঘর্ঘররব মিশ্রিত হয়ে যে সুর-লোক-সুদুর্লভ সুমধুর রোল উঠিল,তাতে নন্দালয় পরিব‍্যাপ্ত হয়ে ত্রিদশালয় পর্যন্ত মুখরিত হয়ে গেল।সেই মধুর রবে মা যশোদার কর্ণগত হতে পারল না। অর্থাৎ শুনতে পেলেন না।সত‍্যই, ব্রজলীলার অপূর্ব মাধুর্য‍্য-বৈভবের কথা মনে করলে সকলরেই এক অভূতপূর্ব বিস্ময়রসে আবিষ্ট হয়ে পড়তে হয়।যে-ব্রজরাজ-নন্দনকে অনন্ত কোটি ব্রহ্মান্ডের কত কোটি কোটি ভক্তগণ হা কৃষ্ণ!হা কৃষ্ণ!বলে ডেকে কোটি জন্মেও সাড়া পান না,আজ তিনি কেঁদে কেঁদে কত করুণ স্বরে মা যশোদাকে ডেকেও সাড়া পাচ্ছেন না। প্রেমবান্ ভক্তের প্রেমের অচিন্ত‍্য মহাপ্রভাবের নিকট প্রেমাধীন শ্রীভগবানের সর্ববিধ ঐশ্বর্য‍্যবৈভবের এইরূপেই প্রতি পদে পদে পরাভব স্বীকার করতে হয়।*

                  *ক্রমাগত*

*🙏জয় জয় বাৎসল‍্যপ্রেমবতী মা যশোমতীর শ্রীচরণে শত শত কোটি দন্ডবৎ প্রণাম🙏*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

১৪. জয় রাধা-দামোদর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2025/10/damodar_19.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*🙏জয় শ্রীরাধা-দামোদর, দামবন্ধন লীলার ভাগবতীয় কথন।*

                 *পর্ব-সংখ‍্যা--১৪*

*🌻যশোদানন্দন বার বার ডেকেও যখন যশোদার সাড়া পেলেন না,তখন তিনি পালঙ্ক হতে নেমে গা-মোড়া ও চোখ কচলাতে কচলাতে এবং ঠোঁট ফুলিয়ে মৃদু ক্রন্দনের সঙ্গে "মা" "মা" বলে ডাকতে ডাকতে দধিমন্থনরতা জননীর দিকে অগ্রসর হতে লাগলেন।গমনকালে তাঁর নূপুরের রুণু-রুণু এবং কিঙ্কিণীর কিনি-কিনি রব তাঁর মুখকমল বিনিঃসৃত মৃদু-ক্রন্দন বিজড়িত "মা" "মা" রবের সহিত মিলিত হয়ে তাকে দীর্ঘ করে মা যশোদার কর্ণগত করে দিতে চেষ্টা করেও সফল মনোরথ হতে না পেরে মা যশোদার মুখনিঃসৃত কৃষ্ণলীলা গান,তাঁর হাতের কঙ্কণের ঝনৎকার এবং দধিমন্থনের ঘর্ঘর শব্দের সঙ্গে মিলে গিয়ে তারই মাধুর্য‍্য বর্ধন করতে লাগিল।*
*🍀মা মা বলে ডেকেও যখন কোন সাড়া পেলেন না, তখন এক পা দুই পা করে মা যশোদার পেছনে এসে দাঁড়ালেন, এবং বাম হাতে যশোদার গলা জড়িয়ে ধরে ডান হাতে মায়ের চিবুক ধরে নিজ দিকে ঘুরিয়ে গদগদ স্বরে বললেন, মা! আর তোকে দধিমন্থন করতে হবে না,তুই আমাকে একটু কোলে কর,ওমা! আমি অনেকক্ষণ তোর কোলে উঠি নাই,মা--- আমার বড়ই ক্ষুধা লেগেছে, আমাকে একটু স্তনপান করতে দে।*
*🌻নানাবিধ বাল‍্যলীলা-ভঙ্গিতে পরম-মনোহর গোপালের মুখে এই সমস্ত কথা শুনে বাৎসল‍্যপ্রেমরসে বিগলিত হয়ে যশোদার হৃদয় প্রেমরসে পরিপ্লুত হয়ে গেল,সমুচ্ছলিত পরমানন্দরসোদ্রেকে তাঁর অঙ্গ শিথিল হয়ে আসিল, তিনি শিথিল হাতে মন্থনরজ্জু ধারণ করে মৃদু মৃদু টানতে টানতে বললেন,বাপ্ আমার ! এই তোর জন্যই তো নবনী তৈরী করছি, এখন তোর চাঁদমুখে নবনী দিব এবং তোকে কোলে করব, ক্ষণকাল অপেক্ষা কর বাপ্! এখনই দধিমন্থন শেষ হবে। যশোদার এই স্নেহমাখা কথা উল্লসিত হয়ে গোপাল বললেন, "না, মা! আমি নবনী খাব না, তোর আর দধিমন্থন করতে হবে না।তুই আমাকে কোলে কর।" তখন যশোদা বললেন, আয় আয় বাপ্ আমার! আমার অঞ্চলের ধন।আমি এখনই তোকে কোলে করছি। যশোদা এইকথা বলতে বলতে যেমন দুই একবার মন্থনদড়ি আকর্ষণ করছেন,অমনি গোপাল ডানহাতে মন্থনদন্ড ধরে বললেন, আর কাজ করতে হবে না, আমাকে কোলে কর। যশোদানন্দন যশোদার দধিমন্থন নিবারণ করবার জন্য মন্থনদন্ড ধরিলে, যশোদা একেবারে পরমানন্দে বিভোর হয়ে গেলেন ও বললেন, হ‍্যাঁ বাপ্ ! মন্থনদন্ড ধরলে যে আর মন্থন করা যায় না, এ সঙ্কেত তোকে কে শিখাল? হ‍্যাঁরে! এত অল্প বয়সে এত বুদ্ধি তো কোন বালকেরই দেখি নাই, তুই এত বুদ্ধি পেলি কোথায় ? আর যশোদা মনে করলেন, নারায়ণের কৃপালব্ধ পুত্র, তাই নারায়ণের অপার কৃপায় বাল‍্যকালেই এত বুদ্ধিমান হয়েছে। হে নারায়ণ ! তুমি তোমার এই কৃপাদত্ত পুত্রের দীর্ঘ জীবন দান কর। যশোদা অন‍্যমনস্ক হয়ে এইরকম চিন্তা করছেন,এমন সময়ে গোপাল যশোদার হাত হতে মন্থনদড়ি টেনে নিয়ে দূরে ফেলে দিলেন এবং বললেন--- ওমা ! আমার কিছুই ভাল লাগে না,তুই আমাকে কোলে কর, আর তোর দধিমন্থনে কাজ নেই। প্রেমময়ী মা যশোদা আর থাকতে পারলেন না,দুই হাত প্রসারিত করে বললেন, আয় বাপ্ আয়! আর আমি দধিমন্থন করব না, আমার আঁচলের ধন আমার কোলে আয়।*
*🌹যশোদা কৃষ্ণকে কোলে নিবার জন্য হাত বাড়ালেই গোপাল ঝাঁপ দিয়ে যেন মায়ের কোলে পড়লেন এবং মাতৃ দুগ্ধ পান করতে লাগলেন।*

                *ক্রমাগত*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

১৫. জয় রাধা-দামোদর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2025/10/damodar_19.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*🙏জয় শ্রীরাধা-দামোদর, দাম বন্ধন লীলার কিছু কথন।* 
                *পর্ব-সংখ‍্যা--১৫*

*🍀মা যশোমতী এক গৃহমধ্যে উনানে বা চুল্লিতে দুধ গরম করবার জন্য দুধপাত্রে দুধ গরম করছিলেন এবং সেই মৃদু মৃদু আঁচে দুধ গরম হচ্ছিল। এদিকে গোপাল মায়ের শুয়ে মনের সুখে দুগ্ধপান করছেন।মা যশোদা, গোপালকে খাওয়াবার জন্য আগেরদিন রাত্রিতে নিজের হাতে পদ্মগন্ধিনী গাভীর দুগ্ধদোহন করে ভান্ডে রেখেছিলেন,দধিমন্থনের সঙ্গে সঙ্গে তিনি সেই দুধ গরম করবার ব‍্যবস্থা করেছিলেন। তিনি মনে করেছিলেন যে কৃষ্ণের নিদ্রাভঙ্গ হলে তাঁকে সদ‍্যোজাত নবনী এবং এই সদ‍্য গরম দুধ খাওয়াবেন,তাতে তার উদর পূর্ণ এবং তৃপ্তি লাভ হবে।*
*🌻মা যশোদার এই ব‍্যবস্থায় কোন দোষ নেই বটে, কিন্তু হঠাৎ উনানের আগুনের তাপ বেড়ে যাওয়াই দুধ উথলে পড়বে পড়বে দেখে মা যশোমতি স্থির থাকতে পারলেন না। তিনি তাড়াতাড়ি কৃষ্ণকে কোল হতে নামিয়ে মাটিতে বসালেন, বললেন, "বাপ্ আমার! তুই ক্ষণকাল অপেক্ষা কর ; আমি শীঘ্রই এসে আবার তোকে কোলে করব ও দুধ পান করাব। কৃষ্ণকে এইকথা বলে কৃষ্ণজননী আর ক্ষণকাল মাত্রও দেরী না করে দ্রুতবেগে দুগ্ধাবর্তন স্থানে গমন করলেন। মা যশোমতী মনে করলেন--- কৃষ্ণকে কোলে নিয়ে দ্রুতবেগে গেলে যদি কৃষ্ণের কোন স্থানে আঘাত লাগে বাছা আমার ভীষণ কষ্ট পাবে। এইজন‍্য তিনি গমনকালে কৃষ্ণকে কোল হতে নামিয়ে মাটিতে বসিয়ে রাখলেন। (🌻যে ভগবানকে পাবার জন্য কত শত মুনি ঋষি হাজার হাজার বৎসর তপস‍্যা করেও শ্রীচরণ দর্শন পাননা, সেই ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোমতী উনানে দুধ পড়ে যাবে বলে মাটিতে বসিয়ে চলে গেলেন, ধন‍্য-ধন‍্য মা তুমি, তোমার চরণে শত শতকোটি দন্ডবৎ প্রণাম)।*
*🍀কৃষ্ণজননী যশোদা, সামান্য দুগ্ধ রক্ষা করবার জন্য, সচ্চিদানন্দ-ঘন-বিগ্রহকেও কোল হতে নামিয়ে রেখে চলে গেলেন দেখে মনে হয়, প্রেমবান্ ভক্তের প্রেম-ব‍্যবহার একমাত্র প্রেমবান্ ভক্তেরই বুদ্ধিগম‍্য।যাঁর ব্রহ্মস্বরূপে আত্মস্বরূপ লয় করবার জন্য জ্ঞানীগণ বহুক্লেশসাধ‍্য জ্ঞানসাধনায় আত্মনিয়োগ করে সর্বত‍্যাগী হয়ে যান ; যাঁর পরমাত্মস্বরূপ সাক্ষাৎ করবার জন্য অষ্টাঙ্গযোগীগণ যম নিয়মাদি তীব্র সাধনায় দীর্ঘকাল অতিবাহিত করে নির্বিকল্প সমাধিক্ষেত্রে যেতে সচেষ্ট হন ; যাঁর ভগবৎ স্বরূপের কৃপাকটাক্ষ-কণিকা লাভের জন্য "অজ", "ভব", "শেষ" "সনকাদি" পর্য‍্যন্ত সর্বদা লালায়িত--যশোদা সেই নরাকৃতি পরব্রহ্মকে কোলে পেয়েও তাঁকে পরিত‍্যাগ করে দুগ্ধরক্ষার জন্য এত ব‍্যস্ত হলেন কেন,তা তিনিই জানেন। কত শত শত জ্ঞানী যোগী ও ভক্তগণ যাঁকে পাবার জন্য সর্বত‍্যাগ করেন, মা যশোদা সামান্য দুগ্ধ রক্ষার জন্য তাঁকে ত‍্যাগ করতেও কুন্ঠিত হলেন না।দুগ্ধ কি সচ্চিদানন্দ-ঘন-বিগ্রহ শ্রীকৃষ্ণ হতেও মা যশোদার কাছে উপাদেয় বস্তু বলে মনে হয়?*
*🌻মা যশোদার এই বিচিত্র ব‍্যবহারের সমালোচনায় প্রবৃত্ত হলে মনে হয় যে--- জ্ঞানী,যোগী প্রভৃতির সঙ্গে ভগবানের যেরকম সম্বন্ধ,প্রেমবান্ ভক্তগণের সহিত তাঁর সেরকম সম্বন্ধ নয়। অজ্ঞানাচ্ছন্ন জীব,যখন মায়ামোহের পদাঘাতে জর্জরিত হয়ে অজ্ঞানকেই সংসার দুঃখের মূল কারণ বলে ধারণা করতে পারে, তখনই সংসারমুক্তির জন্য জ্ঞানসাধনে রত হয় এবং সিদ্ধিদশায় ব্রহ্মস্বরূপ সাক্ষাৎকার লাভ করে কৃতার্থ হয়। সুতরাং সংসারদুঃখ হতে মুক্তিলাভও জ্ঞানিগণের শ্রীভগবানের ব্রহ্মস্বরূপের সঙ্গে সম্বন্ধের হেতু।চিত্তের চাঞ্চল‍্য বশতঃ নানারকম বিষয়াভিনিবেশ বৈষয়িক সুখে দুঃখে মুহ‍্যমান হয়ে যখন চিত্তের চাঞ্চল‍্য এই সংসারদুঃখের হেতু বলে নিশ্চিত হয়, তখন যম নিয়মাদি অষ্টাঙ্গযোগ সাধনায় চিত্তের একাগ্রতা সম্পাদন করে যোগীগণ পরমাত্মার সাক্ষাৎকার লাভ করে কৃতার্থ হতে চেষ্টা করেন। সুতরাং চিত্তচাঞ্চল‍্যজনিত সংসারদুঃখ হতে মুক্তিলাভ করাই যোগীগণের পরমাত্মার সঙ্গে সম্বন্ধের হেতু। স্বর্গাদি ভোগবাসনার তাড়নায় অস্থির হয়ে কর্মীগণ কর্মযোগানুষ্ঠানে কর্মফলদাতা ভগবানের প্রীতবিধান করেন এবং তাঁর দেওয়া কর্মফল লাভ করে তাঁরই ভোগে মত্ত হয়ে যান। সুতরাং স্বর্গাদি ভোগবাসনায় কর্মীগণের ভগবানের সহিত সম্বন্ধের হেতু। কিন্তু প্রেমবান ভক্তের ভগবানের সহিত যে সম্বন্ধ, তাতে সংসারমুক্তি কিম্বা স্বর্গাদি ভোগবাসনার সম্বন্ধেগন্ধলেশমাত্রও থাকে না,তাঁরা সবরকম কামনা কিম্বা আত্মস্বার্থচিন্তায় জলাঞ্জলি দিয়ে কেবলমাত্র ভগবানের সেবা করবার জন্যই ভগবানের সঙ্গে সম্বন্ধ করে থাকেন।*

                   *ক্রমাগত*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

১৬. জয় রাধা-দামোদর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2025/10/damodar_19.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*🙏জয় শ্রীরাধা-দামোদর, দামবন্ধন লীলার কিছু তথ‍্য ও তত্ত্ব কথন।*

               *পর্ব-সংখ‍্যা--১৬*

*🍀শ্রীভগবান তাঁদের পুরুষার্থ নহেন,শ্রীভগবানের সেবাই তাঁদের পরম পুরুষার্থ। সেইজন‍্য তাঁরা ভগবানের সেবার জন্য ভগবানকে পর্য‍্যন্ত ত‍্যাগ করতেও কুন্ঠিত হন না। যাতে ভগবানের সেবা সম্পাদন হয়,তাঁরা কায়মনোবাক‍্যে তারই অনুষ্ঠান করে থাকেন। ভগবানকে ত‍্যাগ করলে যদি ভগবানের সেবা হয়, তাহলে তাতেও তাঁরা কুন্ঠিত হন না, জ্ঞানী,যোগী কিংবা কর্মিগণের ব্রহ্ম,পরমাত্মা কিংবা কর্মফলদাতা ভগবানকে ত‍্যাগ করলে,স্বার্থ সিদ্ধি হয় না,সেইজন‍্য তারা সর্বত‍্যাগ করে ব্রহ্ম,পরমাত্মা কিম্বা কর্মফলদাতার সঙ্গে সম্বন্ধ করবার জন্যই লালায়িত হন। কিন্তু প্রেমবান ভক্তগণের ভগবানের সহিত যোগ ও বিয়োগ উভয় প্রকারেই ভগবানের সেবা সিদ্ধি হতে পারে।সেইজন‍্য তাঁরা সেবার প্রয়োজন অনুরূপ কখনও মিলনে, কখনও বা বিরহে ভগবানের সঙ্গে সম্বন্ধ রেখে তাঁর সেবা সম্পাদন করে তারই প্রীতিবিধান করে থাকেন। জ্ঞানী যোগীগণ ব্রহ্ম ও পরমাত্ম সাক্ষাৎকারে আত্মস্বরূপ হারিয়ে ফেলেন ; সুতরাং তাদের আর তখন পৃথী অস্তিত্ব থাকে না, কাজেই তারা আত্মসত্ত্বাশূন‍্য ঐক‍্যলাভে ব্রহ্মস্বরূপ হয়েই অবস্থান করেন। কিন্তু প্রেমবান ভক্ত, ভগবানের সেবায় আত্মহারা হলেও তাদের আত্মস্বরূপ লোপ হয় না। কাজেই তারা সেই পরমানন্দ ঘনবিগ্রহকে নিয়ে যতই আত্মবিস্মৃতি হন না কেন, সেবার সময় উপস্থিত হলে তৎক্ষণাৎ তাদের আত্মস্মৃতি ফিরে আসে এবং তারা যথাযোগ্য সেবায় আত্মনিয়োগ করে ভগবানের প্রীতি সম্পাদন করবার জন্য লালায়িত হন।*
*🌻কৃষ্ণজননী যশোদা,কৃষ্ণকে কোলে নিয়ে তাকে স্তনদান এবং তার স্তনদানের আনন্দে হাসিভরা মুখ নিরীক্ষণ ও অঙ্গে হাত বুলাতে বুলাতে অপ্রাকৃত পরমানন্দে বিভোর হয়েছিলেন, কিন্তু তার যখন সেবার সময় উপস্থিত হল, তখন তার সেই বিভোর ভারে অবসান হয়ে গেল, তিনি তৎক্ষণাৎ তৎকালীন সেবায় আত্মনিয়োগ করলেন। প্রেমফান ভক্ত কখনও সেবা ভুলে আত্মহারা হন না, তারা সেবারসে মত্ত হয়ে সেবায়ই আত্মহারা হন। মা যশোদা যে কৃষ্ণকে ছেড়ে উনানের দুধ রক্ষা করবার জন্য চলে গেলেন, তাহাও কৃষ্ণের সেবা ছাড়া অন‍্য কিছুই নয়।এই দুধ, মা যশোদা কৃষ্ণকে খাওয়াবেন বলেই উনানে গরম করতে রেখেছিলেন। আগুনের তাপে উথলিয়ে উঠলে পড়ে যাবে, কৃষ্ণের খাওয়া হবে না, এইজন‍্য তিনি কৃষ্ণকে পরিত‍্যাগ করেও দুধ রক্ষা করবার জন্য ব‍্যস্ত হয়ে পড়েছিলেন।যাইহোক,প্রেমাধীন শ্রীকৃষ্ণেরও বাৎসল‍্যপ্রেমময়ী যশোদার স্তন-ক্ষরিত বাৎসল‍্য পীযূষধারায় বাধা পড়ায় যে কি দুঃখ হয়েছিল,তাহাও আমরা যখন ক্ষুধাতুর হয়ে ভোজন করতে আরম্ভ করি, তখন যদি হঠাৎ ভোজনে বাধা পড়ে, কিম্বা কোনও কাম‍্যবস্তু পেয়ে তা ভোগ করতে আরম্ভ করলে হঠাৎ যদি অতৃপ্ত অবস্থায় তাতে বাধা পড়ে, তাহলে আমাদের যে দুঃখ হয়, তা মনে করলে মা যশোদার স্তনপানে হঠাৎ বাধা পড়ায় কৃষ্ণের কি রকম মানসিক অবস্থা হয়েছিল, তারও কিছু ইঙ্গিত পেতে পারি।*
*🍀বাৎসল‍্য-প্রেমবতী জননীগণের পুত্র অপেক্ষাও পুত্রের খাদ‍্যবস্তুতেও বেশী আগ্রহ দেখা যায়। পুত্রের খাদ‍্যবস্তুই পুত্রকে লালনপালন করার শ্রেষ্ঠ উপকরণ, কিন্তু অবোধ শিশুপুত্র তা বোঝে না,সে সর্বদা জননীর কোলেই থাকতে ভালোবাসে ; কিন্তু জননী কেবলমাত্র পুত্রকে কোলে করেই বসে থাকেন না, তিনি পুত্রকে কাঁদিয়েও,তার খাদ‍্য তৈরী এবং রক্ষা করে থাকেন। "তদ্ভক্ষ‍্যপেয়াদিযু কাপ‍্যপেক্ষতা, যয়া পুনঃ সোহপি সমেত‍্যুপেক্ষতাং। প্রেম্নো বিচিত্রা পরিপাট‍্যুদীরিতা,ব‍্যোধ‍্যা তথা প্রেমবতীভিরেব ষা"।। (সারার্থদর্শিনী)----কৃষ্ণের ভক্ষ‍্যপেয়াদি বস্তুতে মা যশোদার এমনই কিছু অপেক্ষা আছে,যার জন্য তিনি কৃষ্ণকেও উপেক্ষা করতে কুন্ঠিত হন না। মা যশোদার এই পরমাদ্ভুত ব‍্যবহার বাৎসল‍্য-প্রেমেরই বিচিত্র পরিপাটি বিশেষ। ইহা কেবল বাৎসল‍্য প্রেমবতী জননীগনেরই বুদ্ধিগম‍্য হতে পারে, তদ্ভিন্ন অন‍্য কেউ এই বিচিত্র ব‍্যবহারের কোন তত্ত্বই বুঝতে সক্ষম হবেন না।*

                  *ক্রমাগত*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

১৭. জয় রাধা-দামোদর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2025/10/damodar_19.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*🙏জয় শ্রীরাধা-দামোদর, দামবন্ধন লীলার কিছু কথন।*

           *পর্ব-সংখ‍্যা--১৭*

*🌻যাইহোক, গোপালের মাতৃদুগ্ধ পান করে অতৃপ্ত হবার ফলে তিনি ক্রোধান্বিত হলেন এবং সামনে মা যশোদার রাখা দধিভান্ড দেখে তা ভাঙ্গবার জন্য মনে মনে ভাবলেন। কি দিয়ে ভাঙ্গবেন? হঠাৎ দেখলেন শিলাপুত্র (নোড়া), সেই নোড়া দিয়ে দধিভান্ডের গায়ে আঘাত করতে লাগলেন, আঘাত করতে করতে সেই ভান্ডে ছোট ছিদ্র হয়ে গেল এবং সেই ছিদ্রপথে প্রবলবেগে দধিধারা বাহির হয়ে যশোদানন্দনের চরণদ্বয়সিক্ত করে ভূমি প্লাবিত করল। এইভাবে দধিভান্ড ভেঙ্গে গোপাল আরও ভীত হয়ে পড়লেন, তিনি মনে ভাবলেন, "আজ আর মায়ের হাতে রক্ষা নাই"। তখন তাড়াতাড়ি নিকটবর্তী নবনীভান্ড হতে নবনী নিয়ে তিনি নিভৃত ঘরের ভিতরে পলায়ন করলেন এবং সেখানে গিয়ে সেই সদ‍্যোজাত নবনী ভোজন করতে লাগলেন।যশোদা এসে দেখেন দধিভান্ড ভাঙ্গা, নবনীভান্ড শূন‍্য,দধি-ধারায় গৃহাঙ্গন প্লাবিত এবং সেই গোপালও নেই। গোপাল মনে মনে ভীষণ ভয় পেলেন, মা যদি এখন আমায় দেখেন তাহলে আমাকে তিরস্কার করবে বলে সে ভীত হয়ে অন‍্য স্থানে পলায়ন করলেন। দধিভান্ড ভাঙ্গার পর গোপালের মনে ক্রোধের পরিবর্তে ভয়ের সঞ্চার হল। এবং নিজেকে আত্মগোপন করবার জন্য ব‍্যগ্র হয়ে পড়লেন।তখন নিঃশব্দে পদসঞ্চারে কিছুদূর এগিয়ে দেখলেন-- নবনীত গৃহের দ্বার অর্গলমুক্ত বা খোলা অবস্থায় আছে ; তিনি তখন সেই গৃহে প্রবেশ করে সামনের দরজার কবাট লাগিয়ে দিয়ে পেছনের দরজা খুলে দিলেন। সেই গৃহে প্রচুর নবনীভান্ড সংরক্ষিত আছে, কিন্তু সমস্ত ভান্ডই শিকায় ঝুলান আছে বলে গোপাল তার একটিও স্পর্শ করতে পারলেন না। তখন তিনি গৃহকোণ হতে একটি উদূখল অতি কষ্টে ঘরের মধ‍্যস্থলে সরিয়ে এনে তা রাখলেন এবং তার উপরে উঠে বসলেন ; তখন আর গোপালের---শিকায় ঝুলান নবনীভান্ড গ্রহণ করতে কিছুমাত্র অসুবিধা হল না। তিনি শিকা হতে নবনীভান্ড নামিয়ে তা হতে নবনী নিয়ে পরমানন্দে ভোজন করতে লাগলেন এবং মা যশোদার আসছেন কিনা বারে বারে দরজার দিকে চঞ্চল নয়নে দেখতে লাগলেন।*
*🍀গোপাল নবনীগৃহে প্রবেশ করে পেছনের দরজা খুললেই তাঁর কমনীয় বাল‍্যমূর্তি দেখে পরমানন্দে মত্ত হয়ে নিকটবর্তী বৃক্ষশাখা হতে দলে দলে বানর এসে দরজার বাইরে প্রাচীর বেষ্টিত নিভৃত অঙ্গনে বসে অনিমিষনয়নে গোপালের বাল‍্যখেলামাধুরী দেখতে লাগল। যেন মনে হল গোপালের সঙ্গে তাদের কতকালের পুরাতন পরিচয় এবং কতকাল পরে আবার দেখা হল ; তারা যেন কতদিনের হারানিধি ফিরে পেয়েছে,তাই তারা আনন্দে মত্ত হয়ে গোপালের সামনে এসে বসিল।গোপালও তাদেরকে দেখে পরমানন্দবিজড়িত মৃদুমন্দ মধুর রবে বললেন--- তোমরা এসেছ,এই নাও,পেট ভরে নবনী খাও।এই বলে তিনি শিকা হতে নবনীভান্ড নিয়ে কিছু ভোজন করে অবশিষ্ট নবনীপূর্ণ ভান্ড নিয়ে বানরগণকে দিতে লাগলেন।এইভাবে তিনি কত কত নবনীভান্ড যে বানরগণকে দিলেন তার আর পরিমাণ নাই।বানরগণকে এইভাবে আদর করে পরমাগ্রহে নবনী খাওয়ান দেখে মনে হয়,যেন ত্রেতাযুগের ঋণশোধ হচ্ছে।সে লীলায় তিনি বানরগণকে মনোসুখে হাতে করে কিছুই খাওয়াতে পারেন নাই,তাই বুঝি এবার মনের সাধ মিটিয়ে খাওয়াচ্ছেন।*

               *ক্রমাগত*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

১৮. জয় রাধা-দামোদর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2025/10/damodar_19.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*🙏জয় শ্রীরাধা-দামোদর, দামবন্ধন লীলার কিছু কথন।*

         *পর্ব-সংখ‍্যা--১৮*

*🌻সত‍্যই বাৎসল‍্যপ্রেমময়ী মা যশোদা, তিনি মনে মনে চিন্তা করলেন, আমার সেই চঞ্চল ছেলে বাল‍্যচপল‍্য বশত দধিভান্ডভেঙ্গে ফেলেছে এবং তার দুগ্ধপানে ক্ষুধার নিবৃত্তি না হওয়ায় সে নবনীভান্ড হতে নবনী নিয়ে ভোজন করেছে, কিন্তু আমি তাকে তিরস্কার করব মনে করে সে ভয়ে পালিয়ে গেছে। এখনও সূর্য‍্যোদয় হয় নাই, সুতরাং ঘরের মধ্যে এখনও অন্ধকার আছে ; আমার ভয়ে লুকাতে গিয়ে তাড়াতাড়ি ও অসাবধানতা বশত সেই অবোধ বালকের নবনী অপেক্ষাও সুকোমল অঙ্গে আঘাত লাগে নাই তো ? অন্ধকার ঘরে লুকাতে গিয়ে যদি কোনপ্রকারে ভয় পায়, তাহলেও তো তার কোন প্রকার ব‍্যাধি হতে পারে। কিন্তু তাকে কোথায় খোঁজ করব? রাজভবনের অসংখ্য ঘরের মধ্যে সে কোন ঘরে প্রবেশ করে যে আত্মগোপন করেছে, তা কে আমাকে বলে দিবে ? তাকে ডাকলে কি সে উত্তর দিবে ? হায়, আমি কেমন করে তার খোঁজ পাব? মা যশোদা এইভাবে কৃষ্ণের খোঁজের জন্য ব‍্যাকুল হলে কৃষ্ণের দধিসিক্ত ছোট ছোট চরণচিহ্নগুলি হঠাৎ তাঁর নয়নগোচর হল।চরণচিহ্ন দেখে মা বুঝতে পারলেন যে, এই চিহ্নের ধার ধরে গেলে কৃষ্ণের সন্ধান পাওয়া যাবে। অতঃপর দেখলেন কৃষ্ণ নবনীঘরে প্রবেশ করেছে।মা যশোদা মনে করলেন,সর্বনাশ হয়েছে ! এই ঘরে শ্রীনারায়ণসেবা, অতিথিসেবা এবং ইন্দ্রযাগের জন্য নবনী রাখা রয়েছে। আমার ছেলে যদি উচ্ছিষ্ট হাতে স্পর্শ করে, তাহলে তো বড়ই অনর্থ ঘটবে। মা যশোদা নিঃশব্দে কবাট খুলে দেখলেন তিনি যা ভেবেছেন,তাইই হয়েছে।কৃষ্ণ উদূখলের উপর দাঁড়িয়ে শিকা হতে নবনী ভান্ড নিয়ে তা হতে কিঞ্চিৎ ভোজন করে অবশিষ্ট বানরগণকে দিচ্ছে তারা পরমানন্দে তা ভোজন করছে। এই ব‍্যাপার দেখে মা যশোদার কিঞ্চিৎ ক্রোধসঞ্চার হল, তিনি মনে মনে ভাবলেন, আমার পুত্র দিন দিন অতি অশান্তপ্রকৃতি হয়ে উঠছে ; সুতরাং ইহাকে এখন হতেই শাসন করা কর্তব‍্য। প্রতিবাসিনী গোপীগণ অনেক দিন আমাকে বলেছে যে, আমার পুত্র তাদের ঘরে ঢুকে নবনী চুরি করে খায় এবং বানরগণকে খাওয়ায়, কিন্তু তাদের কথায় আমার বিশ্বাস হত না, মনে করতাম, তারা পরিহাস করছে ; কিন্তু আমি স্বচক্ষেই তো তাইই দেখছি, সুতরাং এখন আর অবিশ্বাসের কিছুই নাই।এই কথা মনে করে মা যশোদা সেই ঘরেরই দরজার পার্শ্বে একটি মণিময়ী সোনার যষ্টি বা লাঠি রাখা ছিল,সেটি হাতে নিলেন। (এই যষ্টি নিয়ে কৃষ্ণই খেলা করেন এবং তিনিই খেলতে খেলতে এই স্থানে ইহা ফেলে গিয়েছিল)।মা হাতে লাঠি নিয়ে কাপড়ের আঁচলে গোপন করলেন এবং ধীরে ধীরে উদূখলের উপরে দাঁড়িয়ে থাকা কৃষ্ণের পেছনদিকে এসে তাকে ধরবেন মনে করে শনৈঃ শনৈঃ বা ধীরে ধীরে বা আস্তে আস্তে এগোতে লাগলেন।মা যশোদাকে দেখেই ভয়ে ভীত হয়ে ঘরের মধ্যে থাকা বানরগণ পেছন দরজা দিয়ে পালিয়ে গেল।তা দেখে গোপাল চমকে উঠে পেছনে মাকে দেখলেন, মায়ের হাতে লাঠি দেখে ভয়ে অধীর হয়ে পড়লেন এবং কালবিলম্ব না করে উদূখল হতে নেমে দ্রুতপদে পলায়ন করলেন।তাতে মা যশোদা গর্জন করে উঠলেন--- ওরে দুষ্ট ছেলে ! তুই কি আমার হাত থেকে রক্ষা পাবি ? যেখানে যাবি,সেখান হতেই জোরকরে তোকে ধরে আজ তোর এই অশান্ত ভাবের যথাযথ শাস্তি দিব। এই বলে বাৎসল‍্যপ্রেমবতী মা যশোদা "অখিলব্রহ্মান্ডপতি" শ্রীকৃষ্ণের পেছন পেছন ধাবিত হলেন।*
*🌹নিত‍্যসিদ্ধ বাৎসল‍্যপ্রেমপয়োনিধি মা যশোদা, তাঁর অপার বাৎসল‍্যপ্রেমবলে সর্বকারণ-কারণ শ্রীভগবানের সহিত যে সমস্ত ব‍্যবহার করে থাকেন, তা ব্রহ্মাদিরও অগম‍্য। তিনি সর্বাধার ভগবানকে কোলে ধারণ করেন,সকলের স্তবনীয় ভগবানকে ভর্ৎসনা করেন, সর্বলোকপালক ভগবানকে লালনপালন করেন,সর্বারাধ‍্য ভগবানকে নিজগর্ভজাত বালক বুদ্ধিতে অতি হীন জ্ঞান করেন ; তাঁর প্রেম এবং প্রেমোচিত ব‍্যবহার কেবলমাত্র তাঁরই পক্ষে সম্ভবপর ! জ্ঞানীগণ বহুজন্ম ব‍্যাপী তীব্রসাধনা করেও যে ভগবানের সর্বব‍্যাপিচিৎ-সত্তার অনুসন্ধান পান না, যোগীগণ বহুজন্মব‍্যাপী যোগসাধনাতেও যাঁর সর্বজীবহৃদয়স্থ অন্তর্য‍্যামী-সত্তার সাক্ষাৎকার লাভ করতে পারেন না, আর মা যশোদা তাঁরই লীলাবিগ্রহ নিয়ে কত খেলাই না খেলছেন ! শ্রীভগবান ব্রহ্ম ও পরমাত্মারূপে নিশ্চলভাবেই অবস্থান করেন, তবুও তাঁকে কেউ ধরতে পারেন না ; কিন্তু যশোদার বাৎসল‍্যপ্রেমে গড়া সচ্চিদানন্দঘনবিগ্রহ কখনও নিশ্চলভাবে অবস্থান করেন না, তিনি নিত‍্য নব নব লীলার তরঙ্গে সর্বদাই চঞ্চল, তথাপি তাঁর বাৎসল‍্যপ্রেমবতী যশোদার হাত এড়াবার সাধ‍্য নেই। তিনি যদি লীলাবেশে লুকায়িত হন মা যশোদা তাঁকে খুঁজে বাহির করেন ; তিনি যদি পলায়ন করেন, মা যশোদা তাঁকে ধরবার জন্য পেছনে ধাবিত হন। ধন‍্য তাঁর বাৎসল‍্যপ্রেমের অসমোর্দ্ধ মহিমা।*

                 *ক্রমাগত* *ভাগবতীয় ব‍্যাখ‍্যা*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

১৯. জয় রাধা-দামোদর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2025/10/damodar_19.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*🙏জয় শ্রীরাধা-দামোদর, দামবন্ধন লীলার কিছু কথন।*

           *পর্ব-সংখ‍্যা--১৯*

*🌻মায়ের হাতে ধরা পড়বার ভয়ে যশোদানন্দন দ্রুতবেগে নন্দালয়ের অন্তঃপুরাঙ্গনে ধাবিত হলে যশোদাও তাঁকে ধরবার জন্য পেছন পেছন ধাবিত হলেন ও বারে বারে বলতে লাগলেন,--- ওরে দুষ্ট ছেলে! আজ আমার হাতে তোর নিস্তার নেই, তুই যেখানে যাবি, আমি সেখানে গিয়েই তোকে ধরে আনব এবং তোর কৃত কর্মের উচিত শাস্তি দিব।যশোদানন্দন তাঁর ক্রোধাবিষ্টা জননীর ভয়ে ভীত হয়ে দ্রুতবেগে দৌড়ে পালাচ্ছেন, মা বয়স্কা তাঁর সঙ্গে কি তিনি দৌড়াতে পারেন, তবুও পেছন পেছন ধাবিত হয়ে তাঁকে ধরি ধরি করেও ধরতে পারেন না। চঞ্চল কৃষ্ণের পেছনে ধাবিত হওয়ার ফলে মা যশোদার কেশপাশ আলুলায়িত হয়ে তা হতে পেছনদিকে কুসুম বর্ষণ হতে লাগল।ইহাতে মনে হয় যেন, কৃষ্ণের পেছনে ধাবিতা যশোদার চরণপূজনের অভিলাষে তাঁর মাথার কেশপাশ কুসুমাঞ্জলি প্রদান করছে। যাইহোক, কিছুতেই কৃষ্ণকে ধরতে পারছেন না। মায়ের ক্রোধাবস্থা দেখে কৃষ্ণ এবার রাজসভা প্রাঙ্গণের দিকে অগ্রসর হলেন,তাঁর মনের ভাব এই যে, তিনি রাজসভায় গিয়ে উপস্থিত হলে তাঁর জননী সেখানে যেতে পারবেন না, তিনিও তাঁর কোপ হতে রক্ষা পাবেন ; কিন্তু সেদিন নন্দ প্রভৃতি সমস্ত গোপগণ ইন্দ্র যাগ অনুষ্ঠানের জন্য গোবর্দ্ধনে গিয়েছেন বলে রাজসভা যে জনশূন‍্য, তা গোপালের জানা নেই।*
*🌻তিনি গিয়ে দেখলেন, রাজসভা জনশূন‍্য এবং জননীও খুব কাছে প্রায়, এতে কৃষ্ণ একেবারে ভয়ে অধীর হয়ে উঠলেন এবং রাজসভা হতে রাজপথের দিকে অগ্রসর হলেন।যশোদাও তাঁকে ধরবার জন্য পেছন পেছন ছুটে চলেছেন, অমনি তাঁর দৃষ্টি কৃষ্ণের চরণতলে পড়িল ; তিনি দেখলেন, নবনী অপেক্ষাও কোমল কৃষ্ণের চরণতল ব্রজের কঠিন মৃত্তিকাস্পর্শে বড়ই ব‍্যথিত হয়েছে ; বাৎসল‍্যপ্রেমবতী যশোদা আর স্থির থাকতে পারলেন না,তাঁর বাৎসল‍্য প্রেমবিভাবিত হৃদয় একেবারে ব‍্যাকুল হয়ে পড়িল। তিনি মনে মনে ভাবলেন, হায় ! হায় ! আমি তো ভাল কাজ করি নাই, আমি পশ্চাৎ ধাবিত হয়েছি বলে আমার ভয়ে আমার কোটি প্রাণপ্রতিম কৃষ্ণ বেগে পলায়ন করছে এবং ব্রজের কঠিন মাটি স্পর্শে তার কোমল চরণ ব‍্যথিত হচ্ছে।হায়! হায়! আমি কেন এমন কাজ করলাম, কেন এমন কুবুদ্ধির উদয় হল, আমার জন্যই আমার নয়নমণির, প্রাণের প্রাণ নীলমণি ভীত, পলায়িত এবং চরণে ব‍্যথিত হয়েছে। হায়! আমি কেন এমন অন‍্যায় কাজ করলাম! কৃষ্ণের চরণে বেদনা লেগেছে এই আশঙ্কায় যেমন যশোদার হৃদয় এইভাবে ব‍্যথিত হল, অমনি দেখতে দেখতে কৃষ্ণের গতি ধীর হয়ে গেল। যশোদা তখন তাড়াতাড়ি এসে বাম হাতে কৃষ্ণের ডান হাত ধরে নিলেন।*
*যশোদা যতক্ষণ কৃষ্ণকে ধরবার জন্য আত্মশক্তিতে নির্ভর করে তাঁর পেছন পেছন ধাবিত হচ্ছিলেন, ততক্ষণ কৃষ্ণ তাঁর অধরাই ছিলেন, কিন্তু যেমন কৃষ্ণের চরণে ব‍্যথা লেগেছে বলে তাঁর প্রাণ কেঁদে উঠিল, তখন আর কৃষ্ণ তাঁর অধরা রইল না, তৎক্ষণাৎ তিনি ধরা পড়ে গেলেন। কৃষ্ণের জন্য প্রাণ না কাঁদলে কেউ কোন দিনই যে কৃষ্ণকে ধরতে পারেন না,তা এই পরমমধুর লীলার ইঙ্গিতে স্পষ্টই প্রতীয়মান হয়।*

                  *ক্রমাগত*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

২০. জয় রাধা-দামোদর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2025/10/damodar_19.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧


adds