✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৪. শ্রীমহাপ্রভুর বাল্য অবস্থায় সংক্ষিপ্ত শিক্ষা লীলা꧂
লিখনী পড়তে লিঙ্কে ক্লিক করুন👉 http://mrinmoynandy.blogspot.com/2022/04/httpswww_47.html
✧═══════════•❁❀❁•═══════════✧
বিশ্বরুপের গৃহত্যাগের পর থেকেই নিমাইয়ের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখা দিলো।
একদিন প্রভু নৈবেদ্য এবং তাম্বুল সেবা করিয়া প্রভু অচৈতন্য হয়ে ভূমিতে পড়িয়া গেলেন। প্রভুর এই রুপ আকস্মিক লীলা দর্শন করিয়া শচীমাতা এবং জগন্নাথ মিশ্র প্রভুর মুখে জল দিলেন।সুস্থ হয়ে প্রভু বলতে থাকেন এক অদ্ভুত কাহিনী -------------
এথা হৈতে বিশ্বরুপ মোরে লঞা গেলো।
সন্যাস করহ তুমি আমারে কহিলা।।
আমি কহি আমার অনাথ পিতা-মাতা।
আমি বলাক সন্যাসের কিবা জানি কথা।।
গৃহস্থ হইয়া করিব পিতা মাতার সেবন।
ইহাতে সন্তুষ্ট হবেন লক্ষ্মীনারায়ণ।।
তবে বিশ্বরুপ ইহা পাঠাইল মোরে।
মাতাকে কহিও কোটি কোটি নমস্কারে।।
এইমাত্র নানা লীলা করে গৌড়হরি।
কি কারনে লীলা ইহা বুঝিতে না পারি।।
(শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত, আদিলীলা, পঞ্চদশ পরিচ্ছেদ)
নিমাইয়ের আগেকার চপলতা, দুরন্তপনা, খেলাধূলা কোথায় যেনো চলে গেলো। এইভাবে একটি দুঃখের আঘাত যেনো নিমেইয়ের মতো এক চঞ্চল বালককে সহসা জ্ঞানী ও শান্ত করে তুললো। দেখা গেলো নিমাই হটাৎই পড়াশোনায় মনোযোগী এবং মা বাবার একান্ত বাধ্য হয়ে উঠলেন।
এমত সুবুদ্ধি শিশু নাহি ত্রিভুবনে।
বৃহস্পতি জানিয়া হইব অধ্যয়নে।।
শুনিলেন সর্ব অর্থ আপনে বাখানে।
তান ফাকি বাখানিতে নারে কোন জনে।।
শুনিয়া পুত্রের গুণ জননী হরিষ।
মিশ্র পুন চিত্তে বড় হয় বিমরিষ।।
শচী প্রতি বোলে জগন্নাথ মিশ্রবর।
এহো পুত্র না রহিব সংসার- ভিতর।।
এইমত বিশ্বরুপ পঢ়ি সবর্ব-শাস্ত্র।
জনিল সংসার সত্য নহে তিলমাত্র।।
সবর্ব-শাস্ত্র- মর্ম জানি বিশ্বরুপ ধীর।
অনিত্য সংসার হৈতে হইলা বাহির।।
(শ্রীশ্রীচৈতন্য ভাগবত, আদিখণ্ড, পঞ্চম অধ্যায়)
নয় বছর বয়সে নিমাইয়ের উপনয়ন হলো। এরপর যখন বহু শাস্ত্রে নিমাই অনায়াসেই জ্ঞ্যান লাভ করলেন তখন তা দেখে কিছুটা ভীত হলেন বাবা জগন্নাথ মিশ্র এবং ভাবতে থাকেন এতো অল্প বয়সে এতো শাস্ত্র পাঠ করে এতো বিষয়ে জ্ঞ্যান অর্জন করা তা কোনো সাধারন বালকের পক্ষে সম্ভব না। নিমাই এক ঐশ্বরিক প্রতিভার অধিকারী আর কোনো সন্দেহ নাই জগন্নাথ মিশ্রের। এই সব সাত পাঁচ ভাবিয়া জগন্নাথ মিশ্র নিমাইয়ের পড়াশোনা একেবারে বন্ধ করে দিলেন। ফলে খুব দুঃখ পেলেন নিমাই। দাদা বিশ্বরুপ একবার তার মায়ের হাতে একখানি গ্রন্থ তুলে দিয়ে বলেছিলেন , মা এই গ্রন্থটি তুমি যত্ন করে তুলে রেখো নিমাই যখন বড়ো হবে পড়বে। সেই গ্রন্থটিও নষ্ট করে ফেলা হলো। আর বন্ধ হয়ে গেলো অদ্বৈতাচার্য্যের কাছে যাওয়া। কারণ শচীমাতার ধারণা ছিলো এই অদ্বৈতাচার্য্যের সঙ্গ করিয়া বিশ্বরুপ সন্যাস গ্রাহন করেছিলেন।
ওদিকে পড়াশোনা বন্ধ হওয়ায় নিমাই আগের মতো আবার দুরন্ত হয়ে উঠলেন। পাড়া প্রতিবেশী নিমাইয়ের নানাবিধ অত্যাচারে জগন্নাথ মিশ্রের কাছে অভিযোগ করতেই।
অগত্যা বাধ্য হয়ে জগন্নাথ মিশ্র গঙ্গধর পণ্ডিতের টোলে নিমাইকে পড়াশোনার করবার জন্য ভর্তি করলেন। নিমাই আবার শান্ত হয়ে উঠলেন। এবং পড়াশোনায় অন্য বালকের তুলনায় আধিক জ্ঞ্যান অর্জন করেছেন।
একদিন হঠাৎ জগন্নাথ মিশ্র অসুস্থ হয়ে পড়লেন। বয়স অনেক হয়েছে তার। তিনি বুঝতে পারলেন তার দিন শেষ হয়ে এসেছে। মৃত্যু শয্যায় শায়িত জগন্নাথ মিশ্র নিমাইকে বুকে আঁকড়ে ধরে বললেন, বাবা নিমাই আমার কথা শোনো মায়ের কখনো অমর্যাদা করো না। তুমি গায়াতে আমার পিণ্ড দান করবে। মোনে রেখো তোমার দ্বারা মর্তলোক ত্রাণ পাবেন। এই বোলে তিনি রঘুনাথের শ্রীচরণে নিমাইকে সপেঁ দিয়ে তিনি রাম নাম করতে করতে সজ্ঞানে দেহত্যাগ করিলেন। এবার স্বাভাবিকভাবেই সংসারের সব দায়দায়িত্ব এসে পড়লো নিমাইয়ের উপর। নিমাই যথা সাধ্য মায়ের সেবা করা ও সংসারের সকল দায়িত্ব পালন করতে লাগলেন।
গঙ্গাধর পণ্ডিতের টোলে ব্যাকরন শাস্ত্র পাঠ শেষ হবার পর নিমাই এবার ব্যাসদেব সার্বভৌম প্রতিষ্ঠিত টোলে নব্য ন্যায়শাস্ত্র অধ্যায়ন করতে লাগলেন। অধ্যায়ন কালে নিমাই অসাধারণ প্রতিভাবলে ছাত্রবস্থাতেই একটি ন্যায় শাস্ত্র গ্রন্থের উপর টিকা রচনা করতে শুরু করেন। সুপ্রসিদ্ধ ন্যায় গ্রন্থ *দীধিতি* - র রচয়িতা ছিলেন রঘুনাথ পণ্ডিত। তিনি ছিলেন নিমাইয়ের সহপাঠী। একদিন নিমাই রঘুনাথকে তার টিকার কিছু অংশ পড়ে শোনালেন। তা শুনে রঘুনাথের চোখে অশ্রুধারা বইতে লাগলো। নিমাই এর কারণ জানতে চাইলে রঘুনাথ বলেন নিমাই তুমি এতো সুন্দর টিকা এতো কম লিখনীর মাধ্যমে প্রকাশ করতে চলেছো, তা আমিও একটি টিকা রচনা করেছি কিন্তু তোমার টিকা শুনিয়া আমার মোনে হয়েছে তোমার লেখা শেষ হলে আমার গ্রন্থ কেউ পড়বেন না। একথা শুনে নিমাই হাসতে হাসতে সেই মুহূর্তে গঙ্গা বক্ষে ভাসিয়া দিলেন নিজের লেখা ন্যায় শাস্ত্র উপর টিকা এবং পরবর্তী সময়ে রঘুনাথকে টিকা রচনায় উৎসাহিত করলেন।
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর সংক্ষিপ্ত লীলা🙏সূচীপত্র꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ রাধে রাধে ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ জয় শ্রীশ্রীজগন্নাথ ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁জয় শ্রীশ্রীরাধাকান্ত꧂ ❀━┅••••*
শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর নিবাসস্থলী
শ্রীগুরুদেব(আশ্রিত)-বৈষ্ণব কুলতিলক আচার্য্যপ্রবর মহান্ত মহারাজ শ্রীল ধ্যানচন্দ্র দাস গোস্বামী (শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর অপ্রকট লীলায় শ্রীগম্ভীরা মন্দিরে ঊনবিংশ পীঠাচার্য্য, শ্রীশ্রীরাধাকান্ত মঠ - শ্রীশ্রীগম্ভীরা, শ্রীধাম পুরী), মধবাচার্য্য(ব্রহ্ম) সম্প্রদায়,বক্রেশ্বর পরিবার(শ্রীতিলক সেবা- শ্রীশ্রীমহাপ্রভুর শ্রীচরণ), তুঙ্গবিদ্যা সখী,পশ্চিম দ্বার, লবঙ্গ মঞ্জুরী ( সনাতন গোস্বামী)।
*••••┉━❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀━┅••••*
শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম।
নিবাস-গিরিরাজ ভবন, উত্তর নারায়নপুর, ভলীয়া, আরামবাগ, হুগলী, পশ্চিমবঙ্গ।
••••┉━❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀━┅••••
📚 *PDF গ্রন্থ* 📚👉 https://drive.google.com/folderview?id=1_2ZHIyZKJeOOLMK0uLv53SkpMNgyi6eR
Whatsapp Group 👉 https://chat.whatsapp.com/KaxjcTegzmy9y1DJzQjIFI
✧═══════════•❁❀❁•═══════════✧

