শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

▼

হিন্দু ধর্ম

✧════════════•❁❀❁•════════════✧
                             ꧁ হিন্দু ধর্ম ꧂

পৃথিবীর সব থেকে প্রাচীন ধর্ম সনাতন ধর্ম। সকল ধর্ম, মত, পথ ও উপাসনা পদ্ধতি এসব কিছুরই উৎসমুখ হচ্ছে এই হিন্দুধর্ম। যেহেতু একসময় পুরো পৃথিবীতে হিন্দুধর্ম ছাড়া অন্য ধর্মই ছিল না তাই সেসময়ে ভিন্ন ধর্মাবলম্বীকে হিন্দুধর্মে দীক্ষিত করার প্রথাও ছিল না, কেননা সেসময় ভিন্ন ধর্ম বলতে কিছু ছিল না। কিন্তু সময়ের পরিবর্তনে শুধু ভিন্ন ধর্মের উদ্ভবই ঘটেনি এমনকি হিন্দুধর্মকে সংহার করতে বহু ধর্মেরই উদ্ভব ঘটেছে আর এদের দ্বারা হিন্দুরা বিপথে চালিতও কম হয়নি।


মহামানবরা যেমন সমাজ সংস্কারের জন্য কাজ করেন তেমনি সময়ের প্রয়োজনে কিছু পদ্ধতিও সম্প্রদায় ও সমাজের জন্য নির্দেশ করেন। খ্রিষ্টীয় চতুর্থ/পঞ্চম শতাব্দীর দিকে তেমনি একজন ঋষির আবির্ভাব ঘটে। যদিও ১২০০ খ্রিস্টাব্দে ভারতে আনুষ্ঠানিক ইসলাম ধর্মের রাজনৈতিক বিস্তার শুরু হয় কিন্তু মূল কাজটি শুরু হয়েছিল বেশ পূর্বে। আর ভিন্ন ধর্মে চলে যাওয়া হিন্দুদের নিজ ধর্মে ফিরিয়ে আনতে এবং ভিন্ন ধর্মের মানুষকে হিন্দুধর্ম গ্রহণের পদ্ধতি লিপিবদ্ধ করেন এই মহান ঋষি দেবল। তাঁর রচিত ‘দেবল স্মৃতি’ হিন্দুধর্ম গ্রহণের পূর্ণাঙ্গ বিধান দেয়া আছে।


ভারতীয় আর্য সমাজ, ভারত সেবাশ্রম সঙ্ঘ কর্তৃক বিভিন্ন সময়ে কনভার্ট হওয়া হিন্দুদের নিজ ধর্মে ফিরিয়ে আনা ও ভিন্ন ধর্মাবলম্বীরা হিন্দুধর্ম গ্রহণের ‘শুদ্ধি যজ্ঞ’ নামক আনুষ্ঠানিকতাটি মূলত এই দেবল স্মৃতির অনুসরণ।


চতুর্থ/পঞ্চম শতাব্দীর দিকে ঋষি দেবলের ডাকে সমসাময়িক ভারতে ঋষিদের নিয়ে সিন্ধু তীরবর্তী (বর্তমান পাকিস্তান অংশে) এক সম্মেলন হয়। এই সম্মেলনে ঋষি দেবল ও অন্যান্য ঋষিগণ হিন্দুদের রক্ষা ও হিন্দুধর্ম প্রসারের লক্ষ্যে কিছু সিদ্ধন্তে উপনীত হন। এই সিদ্ধন্তের ফলাফল হচ্ছে ‘দেবল স্মৃতি’ নামক গ্রন্থ।


ভারতের দেরাদুন আর্য সমাজের গ্রন্থাগারে আজও ‘দেবল স্মৃতি’ সংরক্ষিত আছে। এই গ্রন্থের বাংলা অনুবাদ যত শীঘ্র হবে ততই আমাদের জন্য মঙ্গল।


উপরোক্ত ঘটনা থেকে আমরা এটা বুঝতে পারি প্রতিটি মানুষ সনাতনী হয়ে জন্মায়। জন্মের পর তাকে জন্ম সুত্রে বিভিন্ন ধর্মে ধর্মান্তরিত করা হয়। শুধু মাত্র সনাতন ধর্মে কিছুই করতে হয়না। কারন সে জন্ম সূত্রেই সনাতনী ।।


জন্মের পর কাউকে যদি অন্য ধর্মে ধর্মান্তরিত করা হয় তাহলে সে ইচ্ছে করলেই জন্ম গত ধর্মে ফিরে আসতে পারে ।।


তাহলে দেখা যাচ্ছে, কেউ সনাতন ধর্মে আসতে চাইলে সে যজ্ঞ করে আসতে পারে। তারপর শিক্ষা মন্ত্র ও দিক্ষা মন্ত্র নিতে পারে। সে তখন সম্পুর্ন নিষ্পাপ হয়েই আসবে ।।


হিন্দুধর্ম গ্রহন করার ঘোষনা:-


চতুর্থ শতাব্দীতে ঋষি দেবলের ডাকে অভিভক্ত ভারতীয় উপমহাদেশে সমসাময়িক ঋষিদের নিয়ে সিন্ধু তীরবর্তী অঞ্চলে এক সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনেই হিন্দুধর্ম গ্রহণ করার পদ্ধতি প্রথম প্রকাশ করা হয় ।।


হিন্দুধর্ম গ্রহণ করার জন্য পবিত্র বেদের মন্ত্রঃ


"হে মনুষ্যগণ..! তোমরা ঈশ্বরের মহিমাকে বৃদ্ধি কর, সমগ্র বিশ্বকে আর্যধর্মে দীক্ষিত কর।" (ঋগ্বেদ, ৯/৬৩/৫)


শুদ্ধি যজ্ঞ এর মাধ্যমে যেই কেউ হিন্দুধর্ম গ্রহন করতে পারে।


ঋষি দেবলের "দেবল স্মৃতি" নামক শাস্ত্রীয় গ্রন্থে শুদ্ধি যজ্ঞ এর মন্ত্র ও প্রক্রিয়া লিপিবদ্ধ আছে। সেই অনুযায়ী মন্ত্র পাঠের মাধ্যমে শুদ্ধি যজ্ঞ করে হিন্দু ধর্ম গ্রহন করা যায়।


যে কোনো ধর্মের, যে কেউ চাইলেই হিন্দুধর্ম গ্রহন করতে পারে। শুধু যে জন্ম সুত্রেই সনাতন ধর্মালম্বি হয়া যায় তা নয়। যে কেউই ইচ্ছে করলে সনাতন ধর্ম গ্রহন করতে পারে।


ধরুন আপনি ভালো কাজ করতেন। হঠাৎ কারো প্ররো চনায় পরে চোর বা ডাকাত হয়ে গেলেন। এক সময় বুঝতে পারলে আপনি খারাপ পথে আছেন। তাই সিদ্ধান্ত নিলেন আবার ভালো পথে ফিরে আসবেন ।।


ঠিক তেমনি কেউ সনাতন ধর্ম থেকে গেলে বা অন্য ধর্মে জন্মালে সনাতন ধর্মে ফিরে আসতে পারবে ।।


গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন,


শুধু মাত্র তাকে সরন করতে। তিনি সকলকে উদ্ধার করবেন নরক থেকে এবং তার পরম স্থান স্বর্গে জায়গা দেবেন।


তিনি আরো বলেছেন,


তোমরা যোজ্ঞ করো, যজ্ঞ মানুষকে নিশ্পাপ করে। মনিষীরাও যজ্ঞ করতেন। অতএব তোমরাও করো। এতে তোমাদের প্রতি আমার আকর্ষন বারবে।


যখন কোনো হিন্দু মেয়ে মুসলিম ছেলের সাথে পালিয়ে যায় তখন আমরা খুব রাগান্বিত হই।


কিন্তু যখন কোন হিন্দু ছেলে মুসলিম মেয়েকে বিয়ে করে সনাতন ধর্মে আনতে চায় তখন অামরা ছি ছি করছি কেন?


একদিকে জাতপাতের ঘৃনা ছড়ায়ে মেয়েদের লাভ জিহাদের শিকার করিয়ে দিচ্ছি। আরেক দিকে কোনো হিন্দু ছেলে মুুসলিম মেয়ে বিয়ে করে সনাতন ধর্মে  আনতে চাইলে, তাকে তাড়িয়ে দিয়ে ইসলাম গ্রহনে বাধ্য করাচ্ছি।


জাতপাত দূর করো, হিন্দু হলেই বিয়ে করো। অহিন্দুকে বিয়ে করে, অার্য ধর্মে দিক্ষীত করো।


সকলেরই আড়ষ্টতা থেকে বের হয়ে মুক্তমন ও স্বাধীন ভাবে বাঁচার অধিকার আছে। সনাতনী চিন্তা-চেতনায় আলোকিত হউক সমগ্র সৃষ্টিকুল। ছিল সে একজন অহিন্দু, তাতে কিবা আসে যায়। আজ সে তার আসল সত্ত্বায় ফিরে আসতে চায়, তাতে ক্ষতি কি! প্রকৃত সত্য সনাতন, এর বাইরে কিছু নয়।


হে বিশ্বনিয়ামক!


তোমার নিকট মনের ভাব ব্যক্ত করিয়া তোমারই আমোঘ আশীর্ব্বাদ প্রার্থনা করিতেছি। তোমারই শক্তিবলে সুখে দুঃখে একরকম ভক্তির কার্য্য করিয়াছি। ভাব দাও এবং প্রাণের ভাব ভাষায় সরল ভাবে ব্যক্ত করিবার শক্তি দাও, আমি আনন্দে মনে তোমার লীলা তোমার শক্তি তোমার বিশ্ব কর্তৃত্ত্ব তোমার বিশ্বব্যাপিত্ব ভাষায় ব্যক্ত করিয়া ভক্তি দ্বারা যেন নর নারীর মনের সংশয় দূর করিতে পারি। আর ভক্তির প্রভাবে ভক্ত হইয়া নরনারী ভক্তিভাবে তোমায় ডাকিয়া এবং তোমায় ভালবাসিয়া যাহাতে ভবসাগর পার হইতে পারে তাহার সুপথ যেন দেখাইতে পারি।


হে বিশ্বগুরু!

দেখ যেন অভিমান পার হইতে আসিয়া লক্ষ্যভ্রষ্ট না করে। আর শক্তি দিও ভাব প্রকাশ করিতে গিয়া যেন ভ্রান্ত মতের অনুসরণ না করি। তুমি জ্ঞান দাও, বিজ্ঞান দাও, বিবেক দাও, ধৈর্য্য দাও, ধারণা দাও, তোমার প্রদত্ত শক্তি বলে যেন সত্যের প্রভার দিবানিশি হৃদয়ে জাগরুক থাকে আর অকপট হৃদয় নির্ভর প্রাণে, সরল ভাষায় সরলভাবে যেন পবিত্র আর্য্য ধর্মতত্ত্ব ব্যক্ত করিতে পারি। দীনের আজ ইহাই প্রার্থনা।

                         🙏ভুলত্রুুটি মার্জনীয় 🙏


              *••••┉━❀꧁ রাধে রাধে ꧂❀━┅••••*

  
                 শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।

       *••••┉━❀꧁ জয় শ্রীশ্রীজগন্নাথ ꧂❀━┅••••*

              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥

    *••••┉━❀꧁জয় শ্রীশ্রীরাধাকান্ত꧂ ❀━┅••••*

             শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর নিবাসস্থলী
শ্রীগুরুদেব(আশ্রিত)-বৈষ্ণব কুলতিলক আচার্য্যপ্রবর মহান্ত মহারাজ শ্রীল ধ্যানচন্দ্র দাস গোস্বামী (শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর অপ্রকট লীলায় শ্রীগম্ভীরা মন্দিরে ঊনবিংশ পীঠাচার্য্য, শ্রীশ্রীরাধাকান্ত মঠ - শ্রীশ্রীগম্ভীরা, শ্রীধাম পুরী), মধবাচার্য্য(ব্রহ্ম) সম্প্রদায়,বক্রেশ্বর পরিবার(শ্রীতিলক সেবা- শ্রীশ্রীমহাপ্রভুর শ্রীচরণ), তুঙ্গবিদ্যা সখী,পশ্চিম দ্বার, লবঙ্গ মঞ্জুরী ( সনাতন গোস্বামী)।
*••••┉━❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀━┅••••*
শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম।
নিবাস-গিরিরাজ ভবন, উত্তর নারায়নপুর, ভলীয়া, আরামবাগ, হুগলী, পশ্চিমবঙ্গ।
••••┉━❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀━┅••••
      📚 *PDF গ্রন্থ* 📚👉 https://drive.google.com/folderview?id=1_2ZHIyZKJeOOLMK0uLv53SkpMNgyi6eR 
✧════════════•❁❀❁•════════════✧
adds