✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১১৬. দীক্ষা-দান-অধিকার 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob116.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🆕 👉 ১১৭. দীক্ষা-দান-অধিকার 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob117.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
**(১১৭)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*দীক্ষা-দান-অধিকার*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌷শাস্ত্র আরও কি বলছেন তাও শুনুন। শ্রীভগবান বলছেন=*
*"মদভিজ্ঞং গুরুং শান্তমুপাসীত মদাত্মকম্"।*
*🌺অর্থ্যাৎ আমার বাৎসল্যাদি মাহাত্ম্য যিনি সম্যক্ রূপে জানেন এবং আমাতেই যাঁর চিত্ত অর্পিত হয়েছে এবং যিনি শান্ত এমত গুরুর আশ্রয় গ্রহণ করবে।*
*🌹"মদাত্মকম্" পদের বিগ্রহ বাক্য এইরূপ= "ময়ি আত্মা চিত্তং মস্য তং বহুব্রীহৌ কঃ।" সুতরাং ধনে জনে পুত্রে কলত্রে বিষয়ে বাণিজ্যে মামলা মোকাদ্দমায় হিংসা-- দ্বেষে যাঁদের চিত্ত সর্বদা অর্পিত, তাঁরা বিষ্ণু ঠাকুরের সন্তানই হন বা প্রভুবরের সন্তানই হন কখনই তাঁরা সথ্ গুরু হতে পারেন না, এটিই শ্রীভাগবত শাস্ত্রের অভিপ্রায়।এটিই শ্রীপাদ সনাতন গোস্বামীর ব্যবস্থা।*
*🌻অতএব যাঁরা শাস্ত্রের নাম করে শাস্ত্রবিহিত সদ্ গুরু-গ্রহণ-বিধানের দোহাই দিয়ে অপরের শিষ্যহরণে নানাপ্রকার কৌশল-জাল বিস্তার করেন,শাস্ত্রোক্ত গুরুলক্ষণের ও শিষ্য লক্ষণের প্রতি তাঁদের একবার দৃষ্টিপাত করা কর্তব্য।গুরু মিললেও শাস্ত্রোক্ত লক্ষণান্বিত শিষ্য পাওয়া যাবে কোথায়?সেইরকম লক্ষণাক্রান্ত শিষ্য না পেলে যাকে-তাকে মন্ত্র দিতে গেলেই সে গুরুগিরি ব্যবসা নামান্তর হয়ে পড়ে না কি? আবার শাস্ত্রে আদর্শ লক্ষণ প্রকটিত করা হয়। কিন্তু বিশুদ্ধ আদর্শ জগতে অতি দুর্লভ। সুতরাং যাঁরা সদ্ গুরু গ্রহণ বিধানের দোহাই দিয়ে শিষ্যকে গুরুত্যাগের ব্যবস্থা প্রদান করেন,তাঁরা যেন সর্বাগ্রে কয়েকটি শাস্ত্রবিহিত সদ্ গুরুর আদর্শ আবিষ্কার করে জনসমাজে গুরুত্যাগ বিপ্লবরূপ মহাবিপ্লবের অধিনায়ক হন।ইহাই আমাদের বিনীয় নিবেদন।*
*🍁সে যাইহোক,শ্রীহরিভক্তি বিলাসকার শ্রীগোপাল মন্ত্র সম্বন্ধে যে নিজ মত প্রকাশ করেছেন, তাও এখানে উল্লেখযোগ্য।যথা=*
*"শ্রীমদ্ গোপালদেবস্য সর্বেশ্বর্য্য প্রদর্শিনঃ।*
*তাদৃক্ শক্তিষু মন্ত্রেষু নহি কিঞ্চিদ্বিচার্য্যতে।।"(১০০)*
*🔥টীকা=অস্য এবমুক্তস্য সিদ্ধাদি শোধনস্য ব্যর্থত্বে হেতুং লিখতি শ্রীমদিতি।*
*🌻অর্থ্যাৎ সর্বৈশ্বর্য্যমাধুর্য্য-প্রদর্শক শ্রীমদন গোপালদেবের নাম,মন্ত্র, বিগ্রহ অভেদ,শ্রীবিগ্রহে যেরকম শক্তি শ্রীনামমন্ত্রেও সেইরকম শক্তি।অতএবএইসব মন্ত্র সম্বন্ধে গুরু শিষ্যাদি বিচার,মাস বার তিথি নক্ষত্র শুদ্ধি,স্বকুল অকুল রাশিচক্র উদ্ধার অকডম চক্র কূর্মচক্র হোম পুরশ্চরণাদি কোন বিচারই করবে না। এইজন্যই শাস্ত্রে স্পষ্ট ঘোষিত হয়েছে =*
*"বিপ্রক্ষত্রিয়বৈশ্যাশ্চ গুরবঃ শূদ্রজন্মনাম্।*
*শূদ্রাশ্চ গুরব স্তেষাং ত্রয়ানাং ভগবৎপরাঃ।।" পদ্মপুরাণ।*
*🍀অর্থ্যাৎ শূদ্র,শূদ্রের গুরু তো হবেনই, কিন্তু তিনি যদি বৈষ্ণব হন,তবে তিনি ব্রাহ্মণ,ক্ষত্রিয়,বৈশ্য এই তিন বর্ণেরই গুরু হবেন। আরও লিখিত হয়েছে =*
*"ষটকর্মনিপুণো বিপ্র তন্ত্রমন্ত্রবিশারদঃ।*
*অবৈষ্ণৈবো গুরুর্ন স্যাৎ স্বপচো বৈষ্ণবো গুরুঃ।।"*
*🌹পুনশ্চ=*
*"সহস্রশাখাধ্যায়ী চ সর্বযজ্ঞেষু দীক্ষিতঃ।*
*কুলে মহতি জাতোহপি ন গুরুঃ স্যাদবৈষ্ণবঃ।।"*
*🔥হাজার শাখাধ্যায়ী সর্বযজ্ঞে দীক্ষিত এবং ব্রাহ্মণাদি মহৎ কুলে জন্মগ্রহণ করেও তিনি অবৈষ্ণব হলে গুরুযোগ্য হবেন না।*
*🌷এমন কি যাঁর গুরুতে ও বিষ্ণুতে পরাভক্তি দেখা যায়,তাঁর গুরুযোগ্য লক্ষণ না থাকলেও তিনি গুরুপদ-বাচ্য। যথা, দেবীপুরাণ=*
*"সর্বলক্ষণহীনোহপি আচার্য্যঃ স ভবিষ্যতি।*
*যস্য বিষ্ণৌ পরা ভক্তি র্যথা বিষ্ণৌ তথা গুরৌ।।*
*স এব সদ্ গুরুজ্ঞেয়ঃ সত্যং তদ্বদামি তে।।"*
*🌹পুনশ্চ আদি পুরাণে=*
*"বৈষ্ণবঃ পরমো ধর্ম বৈষ্ণবঃ পরমন্তপঃ।*
*বৈষ্ণবঃ পরমারাধ্যঃ বৈষ্ণবঃ পরমো গুরুঃ।।*
*🌺লঘু নারদ-পঞ্চরাত্রে=*
*"গৃহ্নাতি ভক্তো ভক্ত্যা চ কৃষ্ণমন্ত্রঞ্চ বৈষ্ণবাৎ।*
*অবৈষ্ণবাদ্ গৃহীত্বা চ হযিভক্তি র্ন বিদ্যতে।।"*
*🍀পুনশ্চ=*
*"জন্তূনাং মানবাঃ শ্রেষ্ঠা মানবানাং দ্বিজা স্তথা।*
*দ্বিজানাঞ্চ যতী শ্রেষ্ঠঃ যতিনাং বৈষ্ণবো গুরুঃ।।*
*অগ্নর্গুরুরদ্বিজাতীনাং বর্ণানাং ব্রার্মণোগুরুঃ।*
*সর্বেষাং বৈষ্ণবোগুরু রগ্নিসূর্য্যদিবৌকসাম্।।"*
*🌹শাস্ত্রে এইরকম ভূরি ভূরি প্রমাণ দেখা যায়।যদি কেউ বলেন=এইসব গুরু দীক্ষা-বিষয়ক নহে, শিক্ষা-বিষয়ক? তার উত্তরে বলব এই যে,পূর্বোক্ত প্রমাণে কোথাও যখন দীক্ষা বা শিক্ষা গুরুভেদ উল্লেখ নাই ; তখন কেবল শিক্ষা গুরু বুঝতে হবে এমন কি কথা আছে?নিরপেক্ষ শাস্ত্র বিচার ও যুক্তিতে সেটি দীক্ষা ও শিক্ষা উভয় গুরুপরই বুঝতে হবে, আর ব্রাহ্মণেতর কুলোৎপন্ন বৈষ্ণব বুঝাবে না,এটিই বা কিভাবে যুক্তিসিদ্ধ হতে পারে?আবার বৈষ্ণবত্ব লাভেই যে ব্রাহ্মণত্বলাভও সিদ্ধ হয়ে থাকে তা পূর্বে প্রদর্শিত হয়েছে।অতএব বৈষ্ণব মাত্রেই গুরু-লক্ষণযুক্ত হলে দীক্ষাদানে সমর্থ ও অধিকারী হবেন,তাতে আর সন্দেহ কি? শূদ্রাচার ও বৈষ্ণবাচার এক নয়, শূদ্রাচার পরিত্যাগ করে বৈষ্ণবাচার গ্রহণ করলে তাতে আর শূদ্রত্ব থাকে না।শূদ্র ভগবদ্ভক্ত হলে তাঁকে শূদ্র বলা যায় না, ভাগবতোত্তম বলতে হবে। যথা====*
*"ন শূদ্রাঃ ভগবদ্ভক্তা স্তেহপি ভাগবতোত্তমাঃ।"*
*💧সুতরাং এই বৈষ্ণব অর্থ্যাৎ প্রায় ব্রাহ্মণ দীক্ষাদানে অধিকারী অবশ্যই হবেন,এটিই শাস্ত্রযুক্তি এবং এটিই সদাচার।*
*🔥একেবারেই শুদ্ধতত্ত্ব আস্বাদন করুন🔥*
🔜 ক্রমাগত 👉 ১১৮. দীক্ষাদানাধিকার 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob118.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇꧂
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
