✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১৩৯. বৈষ্ণব বংশ তালিকা 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob139.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🆕 👉 ১৪০. বৈষ্ণব বংশ তালিকা 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob140.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১৪০)ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
*বৈষ্ণব বংশ তালিকা*
**********************
*🙏আঙ্গিরস-গোত্রীয় শ্রী-আচারী সম্প্রদায়ী, বংশ তালিকা।*
*🌷শ্রীরাঘবাচার্য্য দোবে (দ্বিবেদী), গুরুদত্ত নাম=শ্রীরাখালানন্দ ঠাকুর।*
*ল্রীরাখালানন্দ ঠাকুরের পুত্র বা শিষ্য রাধামোহন (খৃঃ ১৬০০ অব্দে জীবিত ছিলেন ),তাঁর পুত্র বা শিষ্য দুইটি,গোকুলানন্দ ও শ্রীনিবাস। শ্রীনিবাসের দুই পুত্র বা শিষ্য,জয়হরি ও কৃষ্ণহরি, ইনি মেদিনীপুর জেলায় বসবাস করেন। আর গোকুলানন্দের পুত্র বা শিষ্য বনমালী,বনমালীর তিন পুত্র বা শিষ্য, গৌরহরি,মাধব ও গোপীবল্লভ।গোপীবল্লভের পুত্র বা শিষ্য হরিবল্লভ (হরিমোহন)।হরিমোহনের দুই পুত্র বা শিষ্য,ব্রজমোহন ও শ্যামসুন্দর।ব্রজমোহনের পুত্র বা শিষ্য গোলোক, গোলোকের পুত্র বা শিষ্য গোবিন্দ ও পূর্ণচন্দ্র,ইনি গঙ্গাতীরবর্তী বালী-উত্তর পাড়ায় বসবাস করেন।পূর্ণচন্দ্রের পুত্র হরিদাস।গোবিন্দের পুত্র বা শিষ্য রাখাল ও গোপাল,রাখালের পুত্র বা শিষ্য বিষ্ণুপদ, বিষ্ণুপদর শিশু।গোপালের পুত্র বা শিষ্য মধুসূদন তত্ত্ববাচস্পতি (গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস গ্রন্থকার) সুরেন্দ্রমোহন ও তুলসীপদ।সুরেন্দ্রমোহনের পুত্র বা শিষ্য বিদ্যাবিনোদ ও তাঁর পুত্র বা শিষ্য পঞ্চানন।*
*🌹গ্রন্থের কলেবর বৃদ্ধির জন্য কয়েকটি দিগ্ দর্শন মাত্র করা হল।প্রত্যেক জেলার খোঁজ করলে এইরকম শত শত প্রাচীন বংশীয় বৈদিক বৈষ্ণবের বীজপুরুষ বা পূর্বপুরুষ যে দ্বিজাতিবর্ণ,তা অভ্রান্ত রূপে প্রতীয়মান হবে।আবার এইরকম অনেক বৈষ্ণব-বংশ ব্রাহ্মণ সমাজের সঙ্গেও যে ধীরে ধীরে মিশে গেছেন ও যাচ্ছেন,খোঁছ করলে সেরকম দৃষ্টান্তেরও অভাব হবে না।আমরা আরও কিছু প্রসিদ্ধ বৈষ্ণব বংশের বিস্তৃত বিবরণ না দিয়ে সংক্ষেপে তাঁদের নামমাত্র উল্লেখ করে এই অধ্যায়ের পরিসমাপ্তি করব।হুগলী= হিয়াতপুর গ্রাম নিবাসী শ্রীযুক্ত পাঁচকড়ি অধিকারী,চিলেডাঙ্গা-নিবাসী শ্রীযুক্ত হরিদাস পান্ডা(উৎকল দেশীয় ব্রাহ্মণ ), সিংটিজঙ্গলপাড়া (হাওড়া) শ্রীযুক্ত দেবেন্দ্র নাথ অধিকারী (বাড়ীতে শ্রীশালগ্রামশিলা সেবা প্রকাশ আছে),ধাপপাড়া হুগলী নিবাসী শ্রীযুক্ত নফর চন্দ্র দেব অধিকারী (ইঁনাদের বহু মাহিষ্য,তিলি,গোপ,করণ প্রভৃতি জাতীয় শিষ্য আছেন),আমতার (হাবড়া)শ্রীযুক্ত হৃদয় চন্দ্র দাস, হুগলী জেলার বলরাম বাটীর (সিঙ্গুরথানা) শ্রীযুক্ত নন্দলাল অধিকারী, শ্রীযুক্ত হরিদাস অধিকারী, ঐ চক্ গোবিন্দ নিবাসী শ্রীযুক্ত গোঁড়াধারী দাস,দক্ষিণ বারাসাত নিবাসী (২৪ পরগণা) শ্রীযুক্ত নগেন্দ্রনাথ অধিকারী, চব্বিশ পরগণা ভেবিয়া নিবাসী শ্রীযুক্ত রাজকৃষ্ণ অধিকারী ও শ্রীযুক্ত রাধাকান্ত কাব্য-ব্যাকরণ তীর্থ,(ধান্যকুড়িয়া হাই স্কুলের পন্ডিত) চব্বিশ পরগণা-- তেতুলিয়া-- কুলিয়া নিবাসী ডাঃ শ্রীযুক্ত কালীচরণ অধিকারী। বর্ধমান -- আমাড় নিবাসী শ্রীযুক্ত শশীভূষণ অধিকারী, বর্ধমান ভাতশালা নিবাসী পেন্ সন্ প্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর ঁঅমর চন্দ্র দাসের পুত্র শ্রীযুক্ত ভোলানাথ দাস, জলা ঐ -- ছোট-বৈনান নিবাসী শ্রীযুক্ত ডাঃ হরিপদ মোহন্ত, বর্ধমান-- কালনার শ্রীগোপাল দাস মোহন্ত, বীরভূম- লাহা নিবাসী শ্রীযুক্ত বীরসিংস দাস, ঐ কয়থা-- নিবাসী শ্রীযুক্ত বালক নাথ দাস, কলকাতা নেবুতলা শ্রীযুক্ত সারদা প্রসাদ ঠাকুর, নদীয়া-- রাণাঘাট নিবাসী স্বজাতি-বৎসল ও বৈষ্ণব-সম্মিলনীর প্রতিষ্ঠাতা শ্রীযুক্ত রাধাকান্ত গোস্বামী, কাঁকিনাড়ার শ্রীযুক্ত লক্ষ্মীনারায়ণ দাস, মুর্শিদাবাদ কাঁদির শ্রীযুক্ত দূর্গাচরণ দাস (মোক্তার), নদীয়া পোড়াদহ শ্রীযুক্ত প্রিয়নাথ কবিরাজ, বাওয়ালি নিবাসী শ্রীযুক্ত কৃষ্ণগোপাল অধিকারী, যশোহর ভান্ডার ঘর=নিবাসী বিশিষ্ট সমাজ-হিতৈষী শ্রীযুক্ত পুন্ডরীকাক্ষ ব্রতরত্ন, ইনি "সাত্ত্বত-পদ্ধতি" (বৈষ্ণব দশকর্ম পদ্ধতি, "একাদশী তত্ত্ব" প্রভৃতি গ্রন্থের প্রণেতা), ঐ গোপালনগর নিবাসী শ্রীযুক্ত কৈলাশ চন্দ্র মোহন্ত,কলকাতা গড়পার= শ্রীযুক্ত হরিশচন্দ্র অধিকারী, বেহালা নিবাসী শ্রীযুক্ত মহেন্দ্র নাথ অধিকারী, জেলা হাবড়া আমতা-গৌরীপুর নিবাসী শ্রীযুক্ত হরিদাস ও শ্রীমান্ পার্বতীচরণ অধিকারী, ডিহিডুরসীট্ নিবাসী শ্রীযুক্ত হরিদাস অধিকারী, হাবড়া বাগনান বাসুদেবপুর নিবাসী শ্রীযুক্ত প্যারীমোহন গোস্বামী (ইঁনাদের সহস্রাধিক নবশাখাদি সজ্জাতি শিষ্য আছেন),বাঁকুড়া আকুই মান্দাড়া নিবাসী শ্রীযুক্ত নন্দলাল অধিকারী, বাঁকুড়া বিষ্ণুপুর রঘুনাথসায়র নিবাসী ডাঃ নীলমাধব দাস-- বাঁকুড়ার শ্রীযুক্ত নীলকন্ঠ দাস প্রভৃতি শত শত গৌড়াদ্য বৈদিক বৈষ্ণবের বংশ বিশেষ উল্লেখযোগ্য। আশাকরি,গৌড়াদ্য-বৈদিক-বৈষ্ণব মাত্রেই স্ব স্ব বংশের লিখে পাঠিয়ে এই জীবাধম গ্রন্থকারকে উৎসাহিত করবেন,ইহাই সানুনয় অনুরোধ।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🔜 ক্রমাগত 👉 ১৪১. সংযোগী বা বান্তাশী 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob141.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇꧂
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
