✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ১২৩. পুনর্ম্মিলন ও নীলাচলে আগমন 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda123.html
✧═══════════•❁❀❁•═══════════✧
১২৪. পুনর্ম্মিলন ও নীলাচলে আগমন 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda124.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১২৪)শ্রীরামানন্দ রায়, বিশাখা*
*শ্রীপ্রতাপরুদ্রদেবের উদ্ধার*
*********************************
*🌺ভক্তের অনুগ্রহ বা দয়া না হলে বিষয়ীর পক্ষে ভগবানের দয়া লাভ দুর্ল্লভ।যাঁরা শ্রীভগবৎকৃপা-লাভের জন্য ব্যাকুল হন,তাঁদেরকে শ্রীভগবান ভক্তরূপ গুরু দ্বারা কৃপা করেন। উড়িষ্যার রাজাধিরাজ প্রতাপরুদ্র শ্রীগৌরাঙ্গমহাপ্রভুর সাক্ষাৎ দর্শন লাভের জন্য উৎকন্ঠিত হলেন, কিন্তু মহাপ্রভু বিষয়ীর সঙ্গে আলাপ সম্ভাষণ করেন না। তিনি বলেন ঃ--*
*"আকারাদপি ভেতব্যং স্ত্রীণাং বিষয়িণামপি।"*
*🌻অর্থ্যাৎ স্ত্রীলোক ও বিষয়ীদের আকার দেখেই ভয় ভয় করতে হয়*
*🌹মহাপ্রভু অন্য কোন বিষয়ীকে এইরকমভাবে নিগৃহীত (দন্ড বা শাস্তি ) করতেন কি না বলতে পারি না, কিন্তু রাজা প্রতাপরুদ্র মহাপ্রভুর সাক্ষাৎ দর্শন প্রার্থী হলে তিনি এই কথাটি বলে প্রস্তাবকারীকে নীরব করলেন। এদিকে মহারাজ প্রতাপরুদ্রের ব্যাকুলতা দিন দিন বাড়তে লাগল।তিনি সার্বভৌম ভট্টাচার্য্য মহাশয়ের কাছে এবং শ্রীরামরায়ের কাছে নিজ হৃদয়ের আর্তি প্রকাশ করে বললেন।এই উভয় মহাত্মাই শ্রীগৌরহরির শ্রীচরণে পড়ে মহারাজের সাক্ষাৎকার-লাভের জন্য অনুনয়-বিনয়পূর্ণ বাক্যে প্রতাপরুদ্রের ভক্তিমাখা উৎকণ্ঠার কথা বলতে লাগলেন।শ্রীরামরায়ের বাক্যবিন্যাসে মহাপ্রভু আশ্বাস দিয়ে বললেন, তুমি কৃষ্ণভক্ত, তোমাতে যখন রাজার এইরকম প্রীতি হয়েছে,তখন শ্রীকৃষ্ণ অবশ্যই তাঁকে অঙ্গীকার করবেন।শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন=*
*"যে মে ভক্তজনাঃ পার্থ, ন মে ভক্তাশ্চ তে জনাঃ।*
*মদ্মক্তানাঞ্চ যে ভক্তা স্তে মে ভক্ততমা মতাঃ।।"*
*🍀অর্থ্যাৎ হে পার্থ!যারা কেবল আমার ভক্ত,তারা আমার প্রকৃত ভক্ত না, আমার ভক্তের ভক্তই আমার শ্রেষ্ঠতম ভক্ত।*
*🌻এতে শ্রীরামায় বুঝলেন মহাপ্রভুর কৃপালাভে এখন সম্ভবতঃ আর বেশী দেরী হবে না। ফলে শ্রীরামানন্দের কথায় শ্রীগৌরহরির মন দ্রবীভূত হল বা গলে গেল।তিনি প্রকারান্তরে প্রতাপরুদ্রদেবকে অঙ্গীকার করলেন।শ্রীসার্বভৌম ভট্টাচার্য্য মহাশয় অন্য সময়ে এই কথা বলেই রাজাকে সান্ত্বনা প্রদান করেছিলেন, যথা শ্রীচরিতামৃতে পায়=*
*🌷রায় রামানন্দ আজি তোমার প্রেমগুণে।*
*🌷প্রভু আগে কহিল,তাহে ফিরিয়াছে মন।।*
*🌹শ্রীরামরায় পরম ভক্ত,মহাপ্রভু বাঞ্জাকল্পতরু।অতি অল্প কথাতে তিনি তাঁর বাঞ্জা পূর্ণ করলেন।প্রতাপরুদ্রের সময় ফিরল।অতঃপর শ্রীগৌরাঙ্গসুন্দর বললেন, রামরায়! শ্রীশ্রীকমললোচন জগন্নাথদেবের দর্শন করে এসেছ তো?রামরায় বললেন,এই এখনি শ্রীমন্দিরে যাচ্ছি।মহাপ্রভু এতে যেন একটু অপ্রীতিবিশ্রূ বিস্ময় প্রকাশ করে বললেন,এ কি করেছ, শ্রীভগবানকে দর্শন না করে আগে এখানে এসেছ কেন? এইরকম কাজও কি করতে আছে?ভক্তপ্রবর উত্তর করলেন, "প্রভো!আমার কোন স্বতন্ত্র্য নাই,এই দেহ আমার অধীন নয়।চরণ এর রথ,সারথী হৃদয়।জীব এর বহন করে নেয়, জীব সেইখানেই উপনীত হয়। জগন্নাথ দর্শন করা যে আগে কর্তব্য,হৃদয় সে বিচার না করে আমাকে এখানে এনে হাজির করিল,আমার দোষ কি?আমি কি করব,প্রভো? যথা শ্রীচরিতামৃতে=*
*🌷রায় কহে চরণ রথ-- হৃদয় সারথী।*
*🌷যাহা লঞে যায় তথা যায় জীব রথী।।*
*🌷আমি কি করিব মন ইহা লঞা আইল।*
*🌷জগন্নাথ-দরশনে বিচার না কৈল।।*
*🌺তখন শ্রীমন্মহাপ্রভু বললেন, যাও আর কথার কাজ নাই,শীঘ্র গিয়ে শ্রীশ্রীজগন্নাথ দর্শন করো এবং আপন ঘরে গিয়ে আত্মীয়স্বগণের সঙ্গে দেখা করো।*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 ক্রমাগত 👉 ১২৫. শ্রীপ্রতাপরুদ্রদেবের উদ্ধার 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda125.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
