✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১৩৬. পুনর্ম্মিলন 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori136.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ১৩৭. পুনর্ম্মিলন 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda137.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৩৭)শ্রীরায় রামানন্দ, বিশাখা*
*🙏🙏পুনর্ম্মিলন🙏🙏*
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
*শ্রীরূপ গোস্বামীর কবিত্ব সকল কবিগণেরও পরম লোভনীয় বস্তু।শ্রীরূপের কবিত্বে আরও যে একটি বিশিষ্টতা পরিলক্ষিত হয়, তা অন্যত্র দুর্লভ।যিনি সাক্ষাৎ রস, শ্রুতি যাঁকে "রসো বৈ সঃ" বলে অভিহিত করেন,সেই রসিকশেখর শ্রীকৃষ্ণই শ্রীপাদ রূপের কাব্যনিচয়ের নায়ক, স্বয়ং রাসেশ্বরী রসময়ী শ্রীরাধা-- নায়িকা।কাব্যস্থল=চিরকবিতাময়ী কুসুমসুষমা-পরিশোভিত কালিন্দী- তটাস্থশোভি শ্রীরাধাকৃষ্ণের কেলিনিকেতন,শ্রীবৃন্দাবন। সাক্ষাৎ প্রেমরসে শ্রীপাদ রূপের কাব্য উচ্ছসিত। কিন্তু এই মহাকবি মহাপন্ডিত, ভক্তি-নম্রতার মূর্তিমান্ অবতার হয়েও এই নাটকের প্রারম্ভে লিখছেন=*
*🌷মমাস্মিন্ সন্দর্ভে যদপি কবিতা নাতি ললিতা,*
*🌷মুদং ধাস্যন্ত্যস্যাং তদপি হরিগন্ধাদবুধগণাঃ।*
*🌷অপঃ শালগ্রামাপ্লবন-গরিমোদ্গার-সরসাঃ,*
*🌷সুধীঃ কো বা কৌপীরপি নমিতমূর্দ্ধা ন পিবতি।।*
*🌹অর্থ্যাৎ আমার এই সন্দর্ভে যদিও কাব্যের লালিত্য নাই কিন্তু তথাপি এতে ভক্তগণের প্রীতি লাভ হবে। কেননা এতে হরিগুণগন্ধ উপলব্ধ হবে।কূপের জলেও শালগ্রাম স্নান করানো হলে ভক্তগণ নতমস্তকে তা পান করেন।*
*🌺শ্রীরূপগোস্বামী প্রণীত বিদগ্ধ মাধব নাটকখানি ব্রজলীলার সুধারসে পরিপ্লুত(সম্পূর্ণরূপে নিমজ্জিত )।🔥শ্রীমতী সত্যভামা দেবীর স্বপ্নদেশে এবং শ্রীশ্রীমহাপ্রভুর আজ্ঞায় শ্রীরূপ পৃথক পৃথক নাটকে ব্রজলীলা ও পুরলীলা বর্ণনা করার জন্য নাটকীয় ঘটনার ভাবনা স্থির করে নিয়ে ছিলেন।রথযাত্রা চলে গেল। গৌড়ের অনেক ভক্ত চাতুর্মাস্যা পর্যন্ত নীলাচলে রইলেন।নীলাচলের কীর্তনানন্দ সমানভাবেই বহে গেল।আগেই বলা হয়েছে, চাতুর্মাস্যান্তে গৌড়ের ভক্তগণ গৌড়ে ফিরে গেলেন। কিন্তু শ্রীরূপ নীলাচলেই থেকে গেলেন। তিনি হরিদাসের কুটীরে নির্জনে বসবাস করে ব্রজলীলার অনুধ্যান (সর্বদা চিন্তা বা স্মরণ) করতে করতে ব্রজলীলার মহামাধুর্য্যময় নাটক লিখতে রত হলেন। দিনরাত্রি শ্রীরূপের কেবল ঐ নাটক লেখার ভাবনা। কখনও ব্রজলীলার নাটক প্রণয়ন-কাজে, কখনও বা পুরলীলার নাটক প্রণয়ন-কাজে তাঁর দিনরাত্রি অতিবাহিত হত। (প্রণয়ন=রচনা)। লীলার অনুধ্যানই তাঁর প্রধানতম কাজ বলে পরিগণিত হয়েছিল।হরিদাসের নিভৃত কুটীরে অন্য কারও আসা-যাওয়া হত না।সেখানে গ্রাম্যবার্তার লেশমাত্রও শুনা যেত না। (এখানে গ্রাম্যবার্তা বলতে বলা হয়েছে,কোন আন কথা আলোচনা বা ভাবনার মধ্যে আনা হত না),সেই নিভৃত কুটীরে মহাপ্রভুর শুভাগমন হত। তিনি এখানেই শুভদর্শন দানে শ্রীনামাচার্য্য হরিদাসকে কৃতার্থ করতেন।*
*🍁এই সময়ে একদিন মহাপ্রভু সহসা (হঠাৎ) হরিদাসের কুটীরে উপনীত হলেন।তখন হরিদাস জপ করছিলেন,আর শ্রীরূপ একপাশে বসে নাটক লিখছিলেন।মহাপ্রভুর শুভাগমন মাত্রই উভয়ে ব্যস্তভাবে উঠে দন্ডবৎ প্রণাম করলেন,মহাপ্রভু উভয়কে আলিঙ্গন করে তিনি শ্রীরূপের কাছের আসনে বসিলেন।শ্রীরূপের পুঁথির দিকে তাকিয়ে শ্রীগৌরাঙ্গসুন্দর বললেন--,এ কি পুঁথি লিখছ?এই বলে পুঁথি হতে একটি পৃষ্ঠা তুলে নিলেন।শ্রীরূপের হাতের লেখাগুলি দেখে মহাপ্রভু অত্যন্ত প্রীতিলাভ করলেন। শ্রীপাদ কবিরাজ লিখেছেন=*
*🌷শ্রীরূপের অক্ষর যেন মুকুতার পাঁতি।*
*🌷প্রীত হঞা করে প্রভু অক্ষরের স্তুতি।।*
*🌺গুণগ্রাহী মহাপ্রভু গুণের লেশমাত্র দেখলেও তাঁর যথাযোগ্য মর্য্যাদাসূচক প্রশংসা কথা না করে নীরব থাকতে পারতেন না।অর্থ্যাৎ গুণীজনের গুণের প্রশংসা না করে তিনি থাকতে পারতেন না।এমন মহা উদার ভগবদ্ আবির্ভাব আর কোন লীলায় দেখা যায়নি।মহাপ্রভু শ্রীরূপের হাতের লেখারই বা কত প্রশংসা করলেন।এই পত্রে মহাপ্রভু একটি পদ্য দেখতে পেলেন,দেখামাত্রই তাঁর হৃদয়ে প্রমের মহাসাগর উথলিয়ে উঠিল, তিনি আর স্থির থাকতে পারলেন না, উচ্ছসিত আনন্দবেগে একটু উচ্চঃস্বরে পদ্যটি পড়তে লাগলেন, তদ্ যথা=*
*🌷তুন্ডে তান্ডবিনী রতিং বিতনুতে তুন্ডবলীলব্ধয়ে।*
*🌷কর্ণক্রোড়কড়ম্বিনী ঘটয়তে কর্ণার্বুদেভ্যঃ স্পৃহাম্।।*
*🌷চেতঃপ্রাঙ্গণ-সঙ্গিণী বিজয়তে সর্ব্বেন্দ্রিয়ানাং কৃতিং।*
*🌷নো জানে জনিতা কিয়দ্ভিরমৃতৈঃ কৃষ্ণেতি বর্ণদ্বয়ী।।*
*🌻বিদগ্ধমাধবের প্রথম অঙ্কে এই পদ্যটি আছে।এতে জানা যাচ্ছে, এই সময়ে শ্রীরূপ বিদগ্ধমাধব নাটক লিখছিলেন। কিন্তু এতে এইরকম মনে করা যেতে পারে না যে, শ্রীরূপ একটি গ্রন্থ সমাপ্ত করে অন্য গ্রন্থ লিখতে রত হতেন। তাহলে ১৪৫৪ শক হতে ১৪৭০ শকের মধ্যে বিদগ্ধমাধব,ললিতমাধব, দানকেলীকৌমুদী ও ভক্তিরসামৃতসিন্ধু প্রভৃতি গ্রন্থগুলি সমাপ্ত হত না।এখনকার দিনে যেমন গ্রন্থকারগণ অতি অল্প সময়ের মধ্যেই গ্রন্থ সমাপ্ত করেন, তখনকার গ্রন্থকারগণের সে দুঃসাহস ছিল না। তাঁরা ধ্যানস্তিমিত যোগীর মতো গ্রন্থের বিষয় ভাবতেন, বৃহস্পতির মতো সূক্ষ্মবুদ্ধিতে নিজ গ্রন্থে লিখিত বিষয়ের বিচার করতেন, একবার লিখে বহুবার সে সম্বন্ধে বিবেচনা করতেন।শ্রীরূপের গ্রন্থ-রচনার প্রক্রিয়ার সম্বন্ধে অনুধাবন (পর্য্যালোচনা) করলে মনে হয় তিনি বিদগ্ধমাধব ও ললিতমাধব যুগপৎ (একই সময়ে)কড়চার(বৈষ্ণব সাহিত্যের পদ্যে লিখিত ইতিবৃত্ত,জীবনী বা দিনলিপি) আকারে লিখেছিলেন।নীলাচলে এই দুই গ্রন্থের প্রায় সবগুলির পদ্যই বিরচিত হয়েছিল*।
🪷🪷🪷🪷🪷🪷🦚🪷🪷🪷🪷🪷🪷
✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১৩৮. পুনর্ম্মিলন 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda138.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
