✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ সাধন অঙ্গ চৌষট্টি প্রকার 🙏 চৌষট্টি সেবা ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
সাধন অঙ্গ চৌষট্টি প্রকার। নিম্নে তা উল্লেখ করা হল-
(১) গুরু-পদাশ্রয়
(২) দীক্ষা
(৩) গুরুসেবা
(8) সধর্ম শিক্ষা
(৫) সধর্ম সম্পর্কে জিজ্ঞাসা
(৬) স্বজাতীয় সাধু বৈষ্ণবগণের অনুসরণ
(৭) কৃষ্ণের প্রীতিলাভের জন্য লালসার ভোগ্যবস্তু যথাসম্ভব ত্যাগ
(৮) কৃষ্ণতীর্থে বাস
(৯) যতটুকু দ্রব্যে জীবিকা নির্বাহ হয়। তৎপরিমিত দ্রব্যাদি দেহধারণ জন্য গ্রহণ করা
(১০) একাদশী ব্রত পালন
(১১) চাতুর্মাস্য ব্রতাদি পালন
(১২) আমলকী বৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ, গো, বিপ্র এবং বৈষ্ণব পূজা
(১৩) সেবা অপরাধ না করা
(১৪) নামাপরাধ না করা
(১৫) বৈষ্ণবাপরাধ না করা।
(১৬) অবৈষ্ণবদের সঙ্গ ত্যাগ করা
(১৭) বহু শিষ্য না করা
(১৮) ভক্তিবিরোধ। বহু গ্রন্থ এবং চতুঃষষ্টি কলাসমূহ, যাতে ভগবদ সম্বন্ধ নাই–এরূপ বলা অভ্যাস ত্যাগ করা, কিন্তু ভগবদ্ সম্বন্ধযুক্ত কলাদি অভ্যাস করা
(১৯) ক্ষতিতে বা হানিতে শোকগ্রস্ত না হওয়া
(২০) লোভের বশবর্তী না হওয়া
(২১) অন্য দেবতা বা অন্য শাস্ত্রের নিন্দা না করা
(২২) বিষ্ণু এবং বৈষ্ণব নিন্দা না করা
(২৩) গ্রাম্য বার্তা অর্থাৎ বৈষ্ণব পরিচর্চা পরনিন্দায় লিপ্ত না হওয়া
(২৪) কোনও প্রাণীর মনে আঘাত না দেওয়া
(২৫) শ্রবণ
(২৬) নামকীর্তন
(২৭) স্মরণ
(২৮) পূজন
(২৯) বন্দন
(৩০) পরিচর্যা
(৩১) দাস্য
(৩২) সখ্য
(৩৩) আত্মনিবেদন
(৩৪) শ্রীমূর্তির অগ্রে নৃত্য
(৩৫) শ্রীমূর্তির অগ্রে গীত
(৩৬) নিজ অবস্থা ভগবানকে নিবেদন করা
(৩৭) দণ্ডবৎ
(৩৮) প্রণাম
(৩৯) ভগবদ্দর্শনে গাত্রোত্থান পূর্বক মর্যাদা দান
(৪০) যাত্রা-উৎসবে ভগবদ্-মূর্তি বের হলে তাঁর পশ্চাদ্গমন (৪১) শ্রীভগবদ্-মূর্তি চারবার প্রদক্ষিণ করা
(৪২) প্রদীপ দান
(৪৩) ধূপাদি প্রদান
(৪৪) তীর্থবাস
(৪৫) তীর্থ পরিক্রমা
(৪৬) মাল্য দান
(৪৭) গন্ধচন্দনাদি প্রদান
(৪৮) মহাপ্রসাদ ভোজন
(৪৯) আরাত্রিক মহোৎসব করা
(৫০) শ্রীমূর্তিদর্শন
(৫১) আপন প্রিয়বস্তু শ্রীভগবানকে দান
(৫২) ভগবৎ ধ্যান
(৫৩) ভগবৎ সেবা
(৫৪) তুলসী সেবা
(৫৫) বৈষ্ণব সেবা
(৫৬) মথুরাতীর্থ
(৫৭) বৃন্দাবন পরিক্রমা
(৫৮) ভাগবৎ সেবা
(৫৯) শ্রীকৃষ্ণের প্রীতিজনক কার্য করা
(৬০) ভক্তগণ সহ নামকীর্তন
(৬১) ভক্তগণ সহ জন্মোৎসবাদি পালন
(৬২) কার্তিকাদি ব্রতপালন
(৬৩) বিলাসদ্রব্য ত্যাগ
(৬৪) সর্বদা শরণাগত থাকা
প্রধান পঞ্চ সাধনাঙ্গ
সাধুসঙ্গ, নামকীর্তন, ভগবত শ্রবণ।
মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন।।
সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ।
কৃষ্ণপ্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ।।
বঙ্গানুবাদ—সাধুসঙ্গ, নামকীর্তন, ভাগবত পাঠ ও শ্রবণ, মথুরাধামে বাস, শ্রদ্ধা-সহকারে শ্রীমূর্তির সেবা করা। এই পাঁচটি সাধনার শ্রেষ্ঠ অঙ্গ। এর সাহায্যে কৃষ্ণপ্রেম লাভ হয়।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
