শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর লীলার কিছু সংক্ষিপ্ত প্রশ্নাবলী

*✧═════════•❁❀❁•═════════✧*
🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹
꧁শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর লীলার কিছু সংক্ষিপ্ত প্রশ্নাবলী꧂
🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹
 
1. শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু কবে কোথায় জন্মগ্রহণ করেন?

উঃ ১৪০৭ শকাব্দের ২৩ শে ফাল্গুন দোল পূর্ণিমার দিন (১৪৮৬ খ্রীঃ ১৮ই ফেব্রুয়ারি) নদীয়ার শ্রীধাম নবদ্বীপে শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেন।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

2. শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর পিতা ও মাতার নাম কী?

উঃ জগন্নাথ মিশ্র ও শচী দেবী।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

3. বাল্যকালে শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু কি নামে পরিচিত ছিলেন?

 উঃ নিমাই।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

4. শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর প্রকৃত নাম কি?

উঃ শ্রী শ্রী বিশ্বম্ভর মিশ্র।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

5. শ্রীশ্রীগম্ভীরায় শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর কয়েকজন সহচরের নাম লেখো।

উঃ রায় রামানন্দ, স্বরূপ দামোদর, শিখি মাইতি, বক্রেশ্বর পন্ডিত, নরহরি সরকার, গদাধর পণ্ডিত, বাসুদেব সার্বভৌম প্রমুখ।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

6. শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু কার কাছ থেকে দীক্ষা নেন?

 উঃ শ্রীশ্রী ঈশ্বরপুরীর কাছ থেকে।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

7 শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু কাহাকে স্বয়ং গুরু রূপে আখ্যা দেন?

উঃ শ্রীশ্রী গোপাল গুরু গোস্বামী।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

8. শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু কবে কার কাছ থেকে সন্ন্যাসব্রতে দীক্ষা নেন?

উঃ ২৯ শে মাঘ ১৪০১ শকাব্দে বা ১৫১০ খ্রীঃ ২৬ শে জানুয়ারি কাটোয়ার শ্রীশ্রী কেশবভারতীর কাছ থেকে সন্ন্যাসব্রতে দীক্ষা নেন।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹
 
9. শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু প্রথম শিষ্যের নাম কী?

উঃ রঘুনাথ ভট্ট।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

10. শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু কবে অন্তর্ধান নেন?

উঃ ১৫৩৩ খ্রীঃ ২৯ শে জুন।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

11. জগন্নাথ মিশ্র ও শচী দেবীর প্রথম সন্তানের নাম কী?

উঃ বিশ্বরূপ মিশ্র।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

12. নিত্যানন্দ কবে কোথায় জন্মগ্রহণ করেন?

উঃ ১৪৭৩ খ্রীঃ ১২ই জানুয়ারি বীরভূম জেলার একচাকা বা একচক্রা গ্রামে তাঁর জন্ম হয়।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

13. নিত্যানন্দের স্ত্রী ও পুত্রদের নাম কী?

উঃ জাহ্নবা দেবী ও বসুধা দেবী। জাহ্নবা দেবীর পুত্র বীরভদ্র এবং বসুধা দেবীর পত্র জয়ানন্দ।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

14. নিত্যানন্দের পিতা ও মাতার নাম কী?

উঃ পিতার নাম মুকুন্দ পণ্ডিত এবং মাতার নাম পদ্মাবতী।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

15. বৈষ্ণবদের মতে রস কয় প্রকার ও কী কী?

উঃ পাঁচ প্রকার। শান্ত, দাস্য , সখ্য, বাৎসল্য ও মধুর।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹
 

16. বৃন্দাবনের ষড়গোস্বামী হিসাবে পরিচিত কারা।

উঃ রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামী, রঘুনাথ ভট্ট, রঘুনাথ দাস, গোপাল ভট্ট।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

17. সনাতন গোস্বামীর পূর্বে কি নাম ছিলো?

উঃ সাকর মল্লিক

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

18. সনাতন গোস্বামীর রচিত গ্রন্থগুলির নাম লেখো।

উঃ বৃহৎ ভাগবতামৃত, বৈষ্ণব তোষিণী, হরিভক্তি বিলাস, লীলাস্তব বা দশম চরিত।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

19. রূপ গোস্বামীর পূর্বে কি নাম ছিলো?

উঃ দবির খাস।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

20. রূপ গোস্বামীর রচিত গ্রন্থগুলির নাম লেখো।

উঃ কাব্য – হংসদূত, উদ্ধব সন্দেশ, স্তবমালা, উৎকলিকাবল্লী, ছন্দোহষ্টাদশকম, গোবিন্দবিরুদাবলী, প্রেমেন্দুসাগর।

নাটক – বিগদ্ধমাধব, ললিত-মাধব, দানকেলীকৌমুদী।

রসতত্ত্ব, দর্শন ও অলঙ্কারশাস্ত্র – ভক্তিরসামৃতসিন্ধু, উজ্জ্বলনীলমণি।

কাব্য সংকলন – পদ্যাবলী, মথুরা মহিমা।

নাট্যতত্ত্ব – নাটকচন্দ্রিকা।

ধর্মতত্ত্ব – সংক্ষিপ্ত ভাগবতামৃত।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

21. ‘ভক্তিরসামৃতসিন্ধু ও উজ্জ্বলনীলমণি গ্রন্থদুটির রচয়িতা কে?

উঃ রূপ গোস্বামী।

 🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

22. রূপ গোস্বামীর লেখা নাটকগুলির নাম লেখো।

উঃ বিগদ্ধমাধব, ললিত-মাধব, দানকেলীকৌমুদী।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

23. ‘হংসদূত ও ‘উদ্ধবসন্দেশ’ গ্রন্থদুটির রচয়িতা কে?

উঃ রূপ গোস্বামী।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

24. কোন গ্রন্থে রূপ গোস্বামী নাট্যতত্ত্ব নিয়ে আলোচনা করেছেন?

উঃ নাটকচন্দ্রিকা।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

25. রঘুনাথ দাসের রচিত গ্রন্থগুলির নাম কী?

উঃ স্তবমালা – বিলাপকুসুমাঞ্জলি, প্রেম পরাবিধ স্ত্রোত্র।

কাব্য – মুক্তা চরিত্র, দানকেলিচিন্তামণি।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

26. চৈতন্যজীবনীর আদি গ্রন্থটির নাম কী? গ্রন্থটি কোন ভাষায় রচিত? গ্রন্থটির রচয়িতা কে? গ্রন্থটি কটি সর্গে বিভক্ত?

উঃ শ্রীকৃষ্ণচৈতন্যচরিতামৃতম্‌। সংস্কৃত ভাষায়। মুরারী গুপ্ত। গ্রন্থটি ৭৮টি সর্গে বিভক্ত।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

27. বৃন্দাবন দাসের জন্মস্থান কোথায়?

উঃ বৃন্দাবন।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

28. ‘চৈতন্যচন্দ্রোদয়’ নাটকটির রচয়িতা কে? নাটকটি কার কোন নাটকের আদর্শে রচিত?

উঃ কবিকর্ণপুর বা পরমানন্দ সেন।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

29. বাংলা ভাষায় লেখা প্রথম চৈতন্যজীবনী গ্রন্থটির নাম কী? গ্রন্থটির আদি নাম কী ছিল? গ্রন্থটির রচয়িতা কে? গ্রন্থটি কটি খণ্ড ও কটি অধ্যায়ে বিভক্ত বিভক্ত?

উঃ চৈতন্যভাগবত। আদি নাম ছিল চৈতন্যমঙ্গল। রচয়িতা বৃন্দাবন দাস। গ্রন্থটি ৩টি খণ্ডে বিভক্ত। যথা- আদি খণ্ড (১৫টি অধ্যায়), মধ্য খণ্ড (২৬টি অধ্যায়) অন্ত খণ্ড (১০টি অধ্যায়), মোট ৫১টি অধ্যায়ে সম্পূর্ণ।

 🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

30. লোচনদাসের রচিত চৈতন্যজীবনী গ্রন্থটির নাম কী? গ্রন্থটি কোন সময়ে রচিত? গ্রন্থটি কটি খণ্ডে বিভক্ত? খণ্ডগুলির নাম লেখো

উঃ চৈতন্যমঙ্গল। গ্রন্থটি ১৫৫০-১৫৬৬ খ্রীষ্টাব্দের মধ্যে রচিত হয়। গ্রন্থটি ৪টি খণ্ডে বিভক্ত। যথা- সূত্র খণ্ড, আদি খণ্ড, মধ্য খণ্ড ও শেষ খণ্ড।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

31. জয়ানন্দের রচিত চৈতন্যজীবনী গ্রন্থটির নাম কী?

উঃ চৈতন্যমঙ্গল।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

32. কোন জীবনীগ্রন্থে চৈতন্যদেবের বাস্তবসম্মত মৃত্যুর কাহিনী বর্ণিত হয়েছে?

উঃ জয়ানন্দের চৈতন্যমঙ্গল গ্রন্থে ।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

33. বাংলা ভাষায় লেখা শ্রেষ্ঠ চৈতন্যজীবনী গ্রন্থটির নাম কী? গ্রন্থটি কটি খণ্ড ও কটি অধ্যায়ে বিভক্ত?

উঃ কৃষ্ণদাস কবিরাজের শ্রীচৈতন্যচরিতামৃত। গ্রন্থটি ৩টি খণ্ডে (আদি, মধ্য ও অন্ত) বিভক্ত ও মোট ৬২টি অধ্যায়ে বিভক্ত।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

34. কৃষ্ণদাসকবিরাজের জন্মস্থান কোথায়?

উঃ বর্ধমান জেলার কাটোয়ার কাছে ঝামটপুর গ্রামে।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

35. কে, কাকে ‘চৈতন্যলীলার ব্যাস’ বলে অভিহিত করেছেন?

উঃ কৃষ্ণদাস কবিরাজ, বৃন্দাবন দাসকে ‘চৈতন্যলীলার ব্যাস’ বলে অভিহিত করেছেন।

 🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

36. ‘গৌরাঙ্গবিজয়’ গ্রন্থটির রচয়িতা কে? গ্রন্থটির অপর নাম কী?

উঃ চূড়ামণি দাস। গ্রন্থটির অপর নাম ভুবনমঙ্গল।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

37. বৈষ্ণব পদাবলীর সর্বশ্রেষ্ঠ সংকলন গ্রন্থটির নাম কী? গ্রন্থটির পূর্বনাম কী ছিল? গ্রন্থটির সংকলক কে?

উঃ পদকল্পতরু। পদকল্পতরুর পূর্ব নাম ছিল ‘গীতকল্পতরু’, সংকলক হলেন গোকুলানন্দ সেন।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

38. ‘ক্ষণদাগীতচিন্তামনি’-পদসংকলনটির সংকলক কে?

উঃ বিশ্বনাথ চক্রবর্তী।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

39. ‘গীতচন্দ্রোদয়’-পদসংকলনটির সংকলক কে?

উঃ নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম দাস)।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

40. সর্ববৃহৎ বৈষ্ণব সংকলন গ্রন্থটির নাম কী? গ্রন্থটির সংকলক কে?

উঃ পদামৃতসমুদ্র। সংকলক হলেন রাধামোহন ঠাকুর

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

41. ‘পদামৃতসমুদ্র’-গ্রন্থটির সংকলক কে?

উঃ রাধামোহন ঠাকুর।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

42. বৈষ্ণব পদবিষয়ক জগবন্ধু ভদ্রের সংকলন গ্রন্থটির নাম কী?

উঃ গৌরপদতরঙ্গিনী।

 🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

43. ‘ছুচ্ছুন্দরীবধ’-কাব্যটির রচয়িতা কে?

উঃ জগবন্ধু ভদ্র।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

44. ‘পদচিন্তামনিমালা’-শীর্ষক গ্রন্থটির সংকলক কে?

উঃ গুরুপ্রসাদ সেন (রজনীকান্ত সেনের পিতা)।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

45. ‘সংগীতরসার্ণব’-গ্রন্থটির সংকলক কে?

উঃ জনমেজয় মিত্র।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

46. উনিশ শতকের দুটি বৈষ্ণব সংকলন গ্রন্থের নাম লেখ।

উঃ পদচিন্তামণিমালা ও সংগীতরসার্ণব।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

47. ‘ভক্তিরত্নাকর’ ও ‘নরোত্তমবিলাস’-গ্রন্থদুটির রচয়িতা কে?

উঃ নরহরি চক্রবর্তী।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

48. ‘বিবর্তবিলাস’ গ্রন্থটির রচয়িতা কে?

উঃ অকিঞ্চনদাস।

 🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

49. কবি প্রেমদাসের আসল নাম কী? তাঁর লেখা চৈতন্যবিষয়ক গ্রন্থগুলির নাম লেখ।

উঃ পুরুষোত্তম মিশ্র। গ্রন্থগুলি হল – চৈতন্যচন্দ্রোদয় কৌমুদী ও বংশীশিক্ষা।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

50. ‘চৈতন্যচন্দ্রদয় কৌমুদী’-গ্রন্থটির রচয়িতা কে? গ্রন্থটি কোন গ্রন্থের অনুবাদ?

উঃ প্রেমদাস (পুরুষোত্তম মিশ্র)। কবিকর্ণপুরের ‘চৈতন্যচন্দ্রোদয়ের স্বচ্ছন্দ অনুবাদ।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

51. প্রবোধানন্দ সরস্বতীর রচিত গ্রন্থটির নাম কী? গ্রন্থটি কি জাতীয় রচনা? গ্রন্থটি কটি প্রকরণে বিভক্ত? প্রকরণ গুলির নাম লেখো।

উঃ চৈতন্যচন্দ্রামৃত। গ্রন্থটি ১৪৩টি শ্লোক বিশিষ্ট স্ত্রোত্রকাব্য। গ্রন্থটি ১২টি প্রকরণে বিভক্ত। যথা – স্তুতি, নতি, আশীর্বাদ, চৈতন্যভক্তমহিমা, চৈতন্য-অভক্তনিন্দা, দৈন্যউপাস্যনিষ্ঠা, চৈতন্যের উৎকর্ষ, চৈতন্যাবতারমাহাত্ম্য, লোকশিক্ষা, রূপোল্লাস ও শোচন।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

52. কবিকর্ণপুর বা পরমানন্দ সেনের রচিত গ্রন্থগুলির নাম লেখো।

উঃ শ্রীচৈতন্যচন্দ্রোদয়, শ্রীগৌরগণোদ্দেশদীপিকা, শ্রীকৃষ্ণাহ্নিক কৌমুদী।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

53. পরমানন্দ সেনের গুরুদেবের নাম কী? তাঁর রচিত গ্রন্থের নাম কী?

উঃ শ্রীনাথ। তাঁর রচিত গ্রন্থটির নাম ‘শ্রীচৈতন্যমতমঞ্জুষা’।

 🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

54. কে কোথায় বৃন্দাবন দাসকে ‘বেদব্যাস’ বলে অভিহিত করেছেন?

উঃ ১৫৭৬ খ্রীষ্টাব্দে রচিত ‘গৌরগণোদ্দেশদীপিকায়’ কবিকর্ণপুর বৃন্দাবন দাসকে ‘বেদব্যাস’ বলে অভিহিত করেছেন।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

55. জয়ানন্দের জন্মস্থান কোথায়? তাঁর পিতা ও মাতার নাম কী?

উঃ বর্ধমান জেলার আমাইপুরা গ্রামে। তাঁর পিতার নাম ছিল সুবুদ্ধি ও মাতার নাম ছিল রোদনী।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

56. বাল্যকালে জয়ানন্দের নাম কী ছিল?

উঃ গুহিঞা।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

57. জয়ানন্দের নাম ‘জয়ানন্দ’ কে রাখেন?

উঃ শ্রীচৈতন্যদেব।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

58. জয়ানন্দ কার কাছ থেকে দীক্ষা নেন?

উঃ গদাধর গোস্বামীর কাছ থেকে।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

59. জয়ানন্দের ‘চৈতন্যমঙ্গল’ কয়টি পালাগানে বিভক্ত?

উঃ ৯টি।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

60. লোচনদাসের জন্মস্থান কোথায়? তাঁর পিতা ও মাতার নাম কী?

উঃ বর্ধমানে কোগ্রাম গ্রামে। তাঁর পিতার নাম- কমল দাসকর ও মাতার নাম- সদানন্দী।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

61. লোচনদাসের দীক্ষাগুরুর নাম কী?

উঃ নরহরিদাস সরকার।

 🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

62. কৃষ্ণদাস কবিরাজের প্রথম কাব্যের নাম কী? কাব্যটি কোন ভাষায় রচিত? কাব্যটিতে শ্লোকের সংখ্যা কত?

উঃ গোবিন্দলীলামৃত। কাব্যটি সংস্কৃত ভাষায় রচিত। কাব্যটিতে ২৫৮৮টি শ্লোক আছে।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

63. ‘গোপালচম্পূ গ্রন্থটির রচয়িতা কে?

উঃ জীব গোস্বামী।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

64. ‘কীর্তনানন্দ’ গ্রন্থটির সংকলক কে? গ্রন্থটি কত সালে সংকলিত হয়? গ্রন্থটির পদসংখ্যা কত?

উঃ ‘কীর্তনানন্দ’ গ্রন্থটির সংকলক হলেন গৌরসুন্দর দাস। গ্রন্থটি ১৭৬৬ খ্রীষ্টাব্দে রচিত হয়। গ্রন্থটির পদসংখ্যা হল ১১১৯টি।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

65. ‘সংকীর্তনামৃত’ গ্রন্থটির সংকলক কে? গ্রন্থটির পদসংখ্যা কত?

উঃ ‘সংকীর্তনামৃত’ গ্রন্থটির সংকলক হলেন দীনবন্ধু দাস। গ্রন্থটিতে ৪৯১টি পদ আছে।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

66. ‘পদরস সার’ গ্রন্থটির সংকলক কে? গ্রন্থটি কত সালে সংকলিত হয়? গ্রন্থটির পদসংখ্যা কত?

উঃ ‘পদরস সার’ গ্রন্থটির রচয়িতা হলেন নিমানন্দ সার। গ্রন্থটি ১৮ শতকের তৃতীয় পাদে সংকলিত হয়। গ্রন্থটিতে ২৭০০ পদ আছে।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

67. ‘পদরত্নাকর’ গ্রন্থটির সংকলক কে? গ্রন্থটি কত সালে সংকলিত হয়? গ্রন্থটির পদসংখ্যা কত?

উঃ ‘পদরত্নাকর’ গ্রন্থটির রচয়িতা হলেন কমলাকান্ত দাস। গ্রন্থটি ১৮০৬ খ্রীষ্টাব্দে সংকলিত হয়। গ্রন্থটিতে ১৩৫৮ টি পদ আছে।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

68. ‘গৌর-প্রিয়া’ উপন্যাসটির রচয়িতা কে? উপন্যাসটি কবে প্রকাশিত হয়?

উঃ ‘গৌর-প্রিয়া’ উপন্যাসটির রচয়িতা হলেন মৃণালকান্তি দাশগুপ্ত। উপন্যাসটি ১৩৬৮ বঙ্গাব্দের রথযাত্রায় প্রকাশিত হয়।

 🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

69. ‘কান্তাপ্রেম’ উপন্যাসটির রচয়িতা কে? উপন্যাসটি কবে প্রকাশিত হয়?

উঃ ‘কান্তাপ্রেম’ উপন্যাসটির রচয়িতা হলেন গজেন্দ্রকুমার মিত্র। উপন্যাসটি ১৩৯০ বঙ্গাব্দের মাঘ মাসে প্রকাশিত হয়।
🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

70. ‘জ্যোতির্ময় শ্রীচৈতন্য’ উপন্যাসটির রচয়িতা কে? উপন্যাসটি কবে প্রকাশিত হয়?

উঃ ‘জ্যোতির্ময় শ্রীকৃষ্ণচৈতন্য’ উপন্যাসটির রচয়িতা হলেন কালকূট (সমরেশ বসু)। উপন্যাসটি ১৯৮৭ খ্রীষ্টাব্দের জানুয়ারী (মাঘ ১৩৯৩ বঙ্গাব্দ) মাসে প্রকাশিত হয়।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

71. ‘কারোয়ার পানি’ উপন্যাসটির রচয়িতা কে? উপন্যাসটি কবে প্রকাশিত হয়?

উঃ ‘কারোয়ার পানি’ উপন্যাসটির রচয়িতা হলেন বৈদ্যনাথ মুখোপাধ্যায়। উপন্যাসটি ১৪০৪ বঙ্গাব্দে ‘বর্তমান’ পত্রিকার শারদ সংখ্যায় প্রকাশিত হয়।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

72. ‘সচল জগন্নাথ শ্রীকৃষ্ণচৈতন্য’ উপন্যাসটির রচয়িতা কে? উপন্যাসটি কবে প্রকাশিত হয়?

উঃ ‘সচল জগন্নাথ শ্রীকৃষ্ণচৈতন্য’ উপন্যাসটির রচয়িতা হলেন ডঃ দীপক চন্দ্র। উপন্যাসটি ২০০১ সালের জানুয়ারী (মাঘ ১৪০৭ বঙ্গাব্দ) মাসে প্রকাশিত হয়।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹
 

73. ‘গোরা’ উপন্যাসটির রচয়িতা কে? উপন্যাসটি কবে প্রকাশিত হয়?

উঃ ‘গোরা’ উপন্যাসটির রচয়িতা হলেন শৈবাল মিত্র। উপন্যাসটি ২০১২ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

74. ‘ক্ষমা কর হে প্রভু’ উপন্যাসটির রচয়িতা কে? উপন্যাসটি কবে প্রকাশিত হয়?

উঃ ‘ক্ষমা কর হে প্রভু’ উপন্যাসটির রচয়িতা হলেন রূপক সাহা। উপন্যাসটি ২০১৩ খ্রীষ্টাব্দে প্রকাশিত হয়।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

75. শ্রীশ্রীধ্যানচন্দ্র পদ্ধতির রচয়িতা কে?

উঃ শ্রীশ্রীধ্যানচন্দ্র দাস গোস্বামী।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

76. শ্রীশ্রীগম্ভীরা মাহাত্ম্য কে রচনা করেন?

উঃ পন্ডিত শ্রীশ্রী হেমাঙ্গপ্রাসাদ দাসশাস্ত্রী।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

77. শ্রীশ্রী কুম্ভোকেলী কৌমদি কে রচনা করেন?

উঃ শ্রীশ্রী বিশ্বম্ভর দাস গোস্বামী।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

78. ধ্যান- মন্ত্র – গায়েত্রী তথা ষোড়শোপচারকারিকা গ্রন্থের রচয়িতা কে?

উঃ শ্রীশ্রী ধ্যানচন্দ্র দাস গোস্বামী (আমার গুরু মহারাজ)।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

79. শ্রীশ্রী বক্রেশ্বর চরিত কে রচনা করেন?

উঃ শ্রী অমৃতলাল পাল দাস।

🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 🌹⚜🌹

80. গম্ভীরা লীলায় মহাপ্রভু কে রচনা করেন?

উঃ শ্রী বৈদ্যনাথ ভৌমিক।
      🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 ⚜🌹
        *••••┉━❀꧁ রাধে রাধে ꧂❀━┅••••*
      🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 ⚜🌹
                 "!!শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ 
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ!!"
      🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 ⚜🌹
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
       🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 ⚜🌹*••••┉━❀꧁জয় শ্রীশ্রীরাধাকান্ত꧂ ❀━┅••••*
🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 ⚜🌹
শ্রীগুরুদেব-বৈষ্ণব কুলতিলক আচার্য্যপ্রবর মোহন্ত মহারাজ শ্রীল ধ্যানচন্দ্র দাস গোস্বামী (শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর পর শ্রীগম্ভীরা ঘরে ঊনবিংশ পীঠাচার্য্য, শ্রীশ্রী রাধাকান্ত মঠ - শ্রীশ্রীগম্ভীরা, শ্রীধাম পুরী)।
🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 ⚜🌹
মধবাচার্য্য(ব্রহ্ম) সম্প্রদায়,বক্রেশ্বর পরিবার, তিলক সেবা- শ্রীশ্রীমহাপ্রভুর শ্রীচরণ।
সখীগুরু-তুঙ্গবিদ্যা সখী,পশ্চিম দ্বার।
সখী মাঞ্জুরী- লবঙ্গ মঞ্জুরী ( সনাতন গোস্বামী)।
🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 ⚜🌹
*••••┉━❀❈❀🙏🏻🙏🏻🙏🏻❀❈❀━┅••••*
  সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
*••••┉━❀❈❀🙏🏻🙏🏻🙏🏻❀❈❀━┅••••*
                    শ্রী মৃন্ময় নন্দী
উত্তর নারায়ণপুর ,আরামবাগ,হুগলী,পশ্চিমবঙ্গ।
https://www.facebook.com/MrinmoyNandyGo
🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹 ⚜🌹
    📚 *PDF আকারে প্রকাশিত গ্রন্থ* 📚
*Google Drive হইতে ডাউনলোড এর জন্য নিম্নে উল্লেখিত লিঙ্কের উপর ক্লিক করুন*👇👇https://drive.google.com/folderview?id=1_2ZHIyZKJeOOLMK0uLv53SkpMNgyi6eR
🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹⚜🌹
*✧═════════•❁❀❁•═════════✧*
adds