✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৫. শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর সহিত লক্ষীপ্রিয়া দেবীর বিবাহ লীলা ꧂
সকল কিছু লিখনী এবং 📚 *PDF গ্রন্থ* 📚 👉🌐 MrinmoyNandy.blogspot.com
✧═══════════•❁❀❁•═══════════✧
নিমাইয়ের শাস্ত্র অধ্যায়ন যখন শেষ হলো তখন তার বয়স মাত্র ষোলো । সংসারে তখন বড়ই অভাব তাই নবদ্বীপে মুকুন্দ-সঞ্জয়ের বাড়ির চণ্ডীমণ্ডপে টোল খুলে অধ্যাপনা করতে শুরু করলেন নিমাই। কিছুদিনের মধ্যেই নিমাই তথা বিশ্বম্ভর মিশ্রের অধ্যাপনার খ্যাতি নাম ছড়িয়ে পড়লো দূর-দূরান্তে। এত পরিমান ছাত্র আসতে লাগল যে চণ্ডীমণ্ডপে জায়গা দেওয়া গেলনা।
*তথা শ্রীশ্রীচৈতন্যভাগবত - আদিখণ্ড-সপ্তম অধ্যায় হইতে উদ্ধৃত।
মুকুন্দ-সঞ্জয় বড় মহাভাগ্যবান ।
যাহার মন্দিরে বিদ্যা-বিলাসের স্থান।।
তাহারে পুত্রেরে প্রভু আপনি পঢ়ায়ে।
তাহারও তাঁর প্রতি ভক্তি সবর্বথায়ে।।
বড় চণ্ডীমণ্ডপ আছয়ে তার ঘরে।
চতুর্দিকে বিস্তর পঢ়ুয়া তাহি ধরে।।
গোষ্ঠী করি তাঁহাই পঢ়ান দ্বিজরাজ।
সেইস্থানে চৈতন্যের বিদ্যার সমাজ।।
অধ্যাপনার সঙ্গে সঙ্গে নিমাই তখন দেশ-বিদেশের বড় বড় সব পণ্ডিতদের সঙ্গে নানা শাস্ত্র নিয়ে আলোচনা করতেন। সর্বক্ষেত্রেই নিমাই জয়লাভ করায় পন্ডিত হিসাবে দেশ-বিদেশে তার খ্যাতি ছড়িয়ে পড়তে লাগলো। শচীদেবী এখন কিছুটা নিশ্চিত হয়েছেন সংসারেও এখন বেশ স্বচ্ছলতা এসেছে । আর ভেবে দেখলেন নিমাই এখন বিবাহযোগ্য। এইরূপ নানা হিসাব করিয়া শচীদেবী নিমাইয়ের বিবাহের ব্যবস্থা করতে লাগলেন। প্রথম সময় নিমাই অমত করলেও পরে মা এবং আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীদের অনেক করে বোঝানোর পর রাজি হলেন বিবাহের জন্য।
*তথা শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত আদিলীলা পঞ্চদশ পরিচ্ছেদ হইতে উদ্ধৃত-
কত দিনে প্রভু চিত্তে করিলা চিন্তন।
গৃহস্থ হইলাম এবে চাহি গৃহধর্ম।।
গৃহিণী বিনা গৃহধর্ম না হয় শোভন।
এই চিন্তি বিবাহ করিতে হৈল মন।।
নদীয়া নিবাসী সুব্রাহ্মণ বল্লভ আচার্য্যর কন্যা লক্ষীপ্রিয়া একদিন গঙ্গা স্নানের জন্য চলেছেন, এই সময় পথে নিমাইয়ের সাথে দেখা হয় লক্ষীপ্রিয়ার উভয়ই উভয়কে দেখে চিনিয়া হাসিল ।
দৈব যোগে বনমালী আচার্য্য( ঘটক) সেই সময়ে শচী দেবীর কাছে গেলেন এবং নিমাই সুন্দরের জন্য বল্লভ আচার্যের কন্যা লক্ষীপ্রিয়ার কথা শচীদেবীকে শোনালেন এবং বললেন বল্লভ আচার্য্য একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ এবং তার কন্যা লক্ষীপ্রিয়া পরমা সুন্দরী এবং শান্ত প্রকৃতির । শচীদেবী এই কথা শুনে বনমালী ঘটক কে বললেন আপনার বিবাহের প্রস্তাব আমি নিমাইকে বলবো। এই কথা শুনে বনমালী ঘটক প্রস্থান করিলেন।
নিমাইয়ের সাথে পথে দেখা হল ঘটকের এবং নিমাইকে সমস্ত বৃত্তান্ত বলিলেন। নিমাই ঘটকের কথা শুনে হাসিয়া নিজের বাড়িতে আসলেন। নিমাই বাড়িতে আসার পর শচীদেবী নিমাইকে লক্ষীপ্রিয়ার কথা শোনান। নিমাই ইঙ্গিতে মাকে বুঝিয়ে দিলেন তার মত আছে এই বিবাহে।
শচীদেবী বনমালী ঘটককে ডাকিয়া বল্লভাচার্য্য কাছে এই বিবাহের প্রস্তাব দেবার জন্য বললেন। বনমালী ঘটক আনন্দের সহিত বল্লভাচার্য্যর বাড়িতে আসলেন এবং বলতে লাগলেন নবদ্বীপ নিবাসী শ্রীজগন্নাথ মিশ্রের পুত্র শ্রীবিশ্বম্ভর মিশ্র পরম-পন্ডিত সর্ব গুণের সাগর তোমার কন্যা তাহার যোগ্য। বল্লভাচার্য্য এই কথা শুনে বনমালী ঘটককে বলতে লাগলেন আমি নির্ধন, কন্যাদানের জন্য কিছুমাত্র শক্তি নেই আমার, শুধুমাত্র পঞ্চ হরীতকী দিয়া কন্যা দান করতে পারবো আর কিছুই দেবার মতো সামর্থ্য নাই ।
যদি শচীদেবী এই প্রস্তাবে রাজী হয় আমি তার কাছে চিরকৃতজ্ঞ থাকিব।
বনমালী ঘটক শচীদেবীকে এই কথা শোনালেন তা শুনে শচীদেবী অতি আনন্দের সহিত বিবাহের সমস্ত আয়োজন করার ব্যবস্থা করতে বললেন বনমালী ঘটককে । শুভদিনে শুভক্ষণে লক্ষীপ্রিয়ার সহিত নিমাই সুন্দরের বিবাহ নৃত্য-গীত বাদ্য ও মহাআনন্দের সহিত সুসম্পন্ন হলো।
*তথা শ্রীশ্রীচৈতন্যচরিতামৃত আদিলীলা পঞ্চদশ পরিচ্ছেদ হইতে উদ্ধৃত-
দৈবে একদিন প্রভু পড়িয়া আসিতে।
বল্লভাচার্য্যর কন্যা দেখে গঙ্গাপথে।।
পূর্বে সিদ্ধভাব দুঁহার উদয় করিল।
দৈবে বনমালী ঘটক শচী-স্থানে আইল।।
শচীর ইঙ্গিতে সম্বন্ধ করিল ঘটন।
লক্ষ্মীকে বিবাহ কৈল শ্রীশচীনন্দন।।
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর সংক্ষিপ্ত লীলা🙏সূচীপত্র꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
