✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৪৩. মানস গঙ্গায় নৌকা বিলাস লীলা ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻মানস গঙ্গায় নৌকা বিলাস🌻গৌরচন্দ্রিকা🌻*
*না জানিয়ে গোরাচাঁদের কোন ভাব মনে।*
*সুরধূনী তীরে গেলা সহচর সনে।।*
*প্রিয় গদাধর আদি সঙ্গেতে করিয়া।*
*নৌকায় চড়িল গৌর প্রেমাবেশ হৈয়া।।*
*আপনি কান্ডারী হৈয়া বায় নৌকা খানি।*
*ডুবিল ডুবিল বলি সিঞ্চে সবে পানি।।*
*পারিষদগণ সবে হরি হরি বোলে।*
*পূরুব স্মরিয়া কেহ ভাষে প্রেমজলে।।*
*গদাধরের মুখ হেরি মনে মনে হাসে।*
*বাসুদেব ঘোষে কহে মনের উল্লাসে।।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*সবহু সখীগণ চলু ঘর যাই।*
*নব নব রঙ্গিণী রসবতী রাই।।*
*মানস সুরধূনী দুকুল পাথার।*
*কৈছন সহচরী হোয়ব পার।।*
*প্রাবৃট সময়ে গরজে ঘর ঘোর।*
*প্রাবৃট=বর্ষাকাল*
*খরতর পবন বহই তহিঁ জোর।।*
*দূরহি নেহারত নাগর শ্যাম।*
*তরণী লেই মিলিল সেই ঠাম।।*
*হাসি হাসি কহয়ে নাবিক বর কান*
*চর সবে পার উতারব হাম।।*
*শুনি সুবদনী ধনি হরষিত ভেলি।*
*চড়ল তরণী পর সহচরী মেলি।।*
*নৌতন নাবিক কিছু নাহি জান।*
*বেগেতে তরণী লেই করিল পয়ান।।*
*টুটল তরণী হেরি ভেল তরাস।*
*সিঞ্চয়ে পানি কহে কবি জ্ঞানদাস।।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*দ্বিতীয় পদ*
*মানস গঙ্গার জল,ঘন করে কল কল,*
*দুকূল বহিয়া যাই ঢেউ।*
*গগনে উঠিল মেঘ,পবনে বাড়িল বেগ,*
*তরণী রাখিতে নারে কেউ।।*
*দেখ সখি নবীন কান্ডারী শ্যামরায়।*
*কখন না জানে কান,বাহিবার সন্ধান,*
*জানি চড়িনু কেনে নায়ে।।*
*ন্যায়ার নাহিক ভয়,হাসিয়া কথাটি কয়,*
*কুটিল নয়ানে চাহে মোরে।
*ভয়েতে কাঁপিছে দে,এজ্বালা সহিবে কে,*
*কান্ডারী ধরিয়া করে কোরে।।*
*অকাজে দিবস গেল,নৌকা নাহি পার হৈল,*
*পরাণ হইল পরমাদ।*
*জ্ঞানদাস কহে সখি,থির হৈয়া থাক দেখি,*
*এমন না ভাবিহ বিষাদ।।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*প্রথম যৌবন ভার,তাহে লহ পসার,*
*এত ভার সহে কার নায়।*
*তোমার রূপ দেখিয়া,আকুল হৈল হিয়া,*
*সাগর উথলে বিনা বায়।।*
*গোয়ালিনী হিত বলি,জলে ফেল কাঁচুলী,*
*মাথার ঘোমটা ফেল বাস।*
*আগা চাপি ভরা ভার,গুড়া চাপি পানী মার,*
*আমা করি যত লাজ বাস।।*
*যদি নদী করে বল,নৌকা যাবে রসাতল,*
*কি করিব ও না ঢেউ সার।*
*তোমার হৃদয় মাঝে,দুটি পয়োধর আছে,*
*সেই ভরা করিব সাগর।।*
*গঙ্গারে মানহ, ধবল ছাগল,*
*সূর্য্যেরে মানহ চিত।*
*আমারে মানহ,সুরতি আলিঙ্গন,*
*তবে সে চাপায়ে দিব ভিত।।*
*কহ সখি কি করি উপায়।*
*নায়ের নাবিক হৈয়া এ যৌবন চায়।।*
*পরমাদ হইল সই পরমাদ হইল।*
*নায়্যার গলার মালা মোর গলে দিল।।*
*যে ছিল কপালে সই যে ছিল কপালে।*
*নাবিক হইয়া মোরে পরশিল বলে।।*
*বলে=জোর করে*
*কলঙ্ক হইল সই কলঙ্ক হইল।*
*বলে ছলে নায়্যা মোরে কোলে করি নিল।।*
*জ্ঞান দাস কহে ধনি না ভাব বিষাদ।*
*নন্দেন নন্নন নায়্যা কিসে পরমাদ।।*
*ন্যায়া হে এখন লইয়া চল পার।*
*পূরিল তোমার আশা কি আর বিচার।।*
*অকলঙ্ক কূলে মোর কলঙ্ক রাখিলে।*
*এখন কিবা মনে আছে না বোলহ ছলে।।*
*ন্যায়া হৈয়া চূড়া বান্ধ ময়ূরের পাখে।*
*ইথে কি গরব কর কুল বঁধু সাথে*
*পারে নেও নূতন ন্যায়া না কর বেয়াজ।*
*জ্ঞান দাসে কহে ন্যায়া বড় রসরাজ।।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*শুন বিনোদিনী ধনি,আমার কান্ডারী তুমি,*
*তোমার কান্ডারী লহ কারে।*
*তুয়া অনুরাগে প্রেম-,-সমুদ্রে ডুবিয়াছি আমি,*
*আমারে তুলিয়া কর পারে।।*
*যোগী ভোগী নাপিতানী,তোমার লাগিয়া দানী,*
*ওঝা হইলাম তোমার কারণে।*
*তুয়া অনুরাগে মোরে,লৈয়া ফিরে ঘরে ঘরে,*
*লাগি তুয়া করিনু দোকানে।।*
*রাখাল হৈয়া বনে,সদা ফিরি ধেনু সনে,*
*তুয়া লাগি বনে বনচারী।*
*তোমার পিরীতি পাইয়া,এ ভাঙ্গা তরণী লৈয়া,*
*তুয়া লাগি হইনু কান্ডারী।।*
*না বল কুবোল ধনি,রমণীর শিরোমণি,*
*তুয়া প্রেমে কি না করি আমি।*
*দাস জগন্নাথ কয়,না ঠেলিহ রাঙ্গাপায়,*
*জাতি জীবন ধন তুমি।।*
*বিরাম পদ*
*না যাও নবীন কান্ডারী।*
*ঝলকে উঠয়ে জল ভয়ে কাঁপি মরি।।*
*ত্বরায় তরণী লৈয়া তীরে আইল শ্যাম।*
*সফল করিয়া বিধি পূরিল মনকাম।।*
*নবনী মাখন ছানা যে ছিল পসারে*।
*সকল দিলেন শ্যাম নাগরের করে।।*
*অঞ্জলী অঞ্জলী ভরি করিলা ভোজন।*
*সবে মেলি চলিলেন আপন ভবন*
*আইল মন্দিরে রাই সখীগণ সঙ্গে।*
*হরিষে বসিলা ধনি প্রেমের তরঙ্গে।।*
*এখানেই রইল।*
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧







