✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৩২. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*৩২,রামায়ণ তুলসীদাস*
*🍀আগ বাড়িয়ে মরতে যাবার কী প্রয়োজন!মনের দ্বারা কল্পিত মোদকে কি ক্ষুধা নিবৃত্তি হওয়া সম্ভব?আর পরম পবিত্র (নিষ্কপটে)উপদেশ শুনে সীতাদেবীকে জগজ্জননী মনে করো,আর তাঁকে পত্নীরূপে লাভ করবার আশা ও লালসা ত্যাগ করো। আর রঘুনাথকে জগৎপিতা (পরমেশ্বর) জ্ঞানে দুইনয়ন ভরে দেখে নাও(কারণ এমন সুযোগ বারে বারে পাবে না)। সুন্দর,সুখদ,সকল গুণসম্পন্ন এই দুইভাই দেবাদিদেব মহাদেবের অন্তরে বাস করেন(স্বয়ং মহাদেবও যাঁদের সদাসর্বদা অন্তরে লুকিয়ে রাখেন তিনিই সশরীরে তোমাদের নয়নের সম্মুখে উপবিষ্ট রয়েছেন )।সামনে উপস্থিত (ঈশ্বরদর্শনরূপ)অমৃতসাগর ছেড়ে তোমরা (জগজ্জননী জানকীদেবীকে পত্নীরূপে লাভ করবার দুরাকাঙ্খারূপ মিথ্যা)মরীচিকার পিছনে কেন ছুটে যাচ্ছ?আরে ভাই!যার যেমন ভাল লাগে করো।আমরা তো রামচন্দ্রকে দর্শন করে মানবজন্ম লাভের ফল পেয়েই গিয়েছি। আমাদের জন্ম ও জীবন ধন্য হয়ে গিয়েছে।এইরকম উক্তি করে উত্তম নৃপতিবৃন্দ প্রেমমগ্ন হয়ে রামচন্দ্রের নয়নাভিরাম রূপ প্রত্যক্ষ করতে লাগল। সেই মনোহর দৃশ্য অবলোকন করবার জন্য বিমানে চড়ে দেবতাগণেরও আগমন হয়েছিল।তাঁরা মঙ্গলগীত পরিবেশন করে পুষ্পবৃষ্টি করতে লাগলেন।*
*☘শুভক্ষণ সমাগত জেনে রাজর্ষি জনক সীতাকে ডেকে পাঠালেন। সুন্দরী সুচতুরা সখীগণ সীতাকে নিয়ে চললেন।* *🌳রূপলাবণ্যসমৃদ্ধ গুণবতী জগজ্জননী সীতাদেবীর সৌন্দর্যের বর্ণনা করা যায় না।তাঁর জন্য যে কাব্যের সকল উপমাই তুচ্ছাতিতুচ্ছ কারণ তা লৌকিক জগতের নারীদের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে।কাব্যের উপমা সব ত্রিগুণাত্মক মায়িক জগৎ থেকে নেওয়া হয়। তা ভগবানের আদ্যাশক্তি জানকীদেবীর অলৌকিক চিন্ময় অঙ্গের ক্ষেত্রে প্রয়োগ করলে অপরাধ হয় আর নিজেকে হাস্যাস্পদ হতে হয়।সীতার সৌন্দর্য্য বর্ণনা করে সেই সকল উপমা ব্যবহার করে কে বদনাম কুড়োতে চায়?অর্থ্যাৎ সীতার জন্য সেই সকল উপমা ব্যবহার করে সুকবি তার সম্মান হারায় আর অপকীর্তির ভাগী হয় ; তাই কোন সুকবিই এমন মূর্খতা ও অনুচিত কার্য্য করবে না।যদি কোন বিশেষ রমণীর রূপের সঙ্গে সীতার রূপের তুলনা করা হয় তাহলে এমন সুন্দর যুবতী আছেই বা কোথায়,যার রূপের সঙ্গে তাঁর উপমা দেওয়া যায়!লৌকিক জগতের রমণীদের কথা না হয় বাদই দিলাম দেবকুলের রমণীদেরও অধিক দিব্য ও সুন্দর বলা হয়,তাহলে দেখা যায়,সরস্বতীদেবী বড় বেশী কথা বলেন,পার্বতীতো অর্ধাঙ্গী,(অর্ধনারীশ্বর রূপে তিনি অর্ধাঙ্গী, অবশিষ্টাংশ তো দেবাদিদেবমহাদেবের) কামদেবের পত্নী রতি পতিকে অনঙ্গ জেনে সতত দুঃখী আর বিষ-সুরা নামক ভাইয়ের, (সমুদ্র উদ্ভূত বলে) সম্বন্ধযুক্ত লক্ষ্মীদেবীর সঙ্গে জানকীদেবীর কেমন করে তুলনা হয়।দেবী লক্ষ্মী লবণাক্ত সমুদ্রজাত যা মন্থন করবার জন্য ভগবান অতি কর্কশ পৃষ্ঠ বিশিষ্ট কূর্ম রূপ ধারণ করেছিলেন, রজ্জু দ্বারা হয়েছিল মহান বিষধর বাসুকী নাগকে। মন্থনদন্ড কার্য্য করেছিল অতিশয় কঠোর মন্দার পর্বত আর তাকে মন্থন করেছিলেন সকল দেবতা ও দৈত্যগণ।যে দেবী লক্ষ্মীকে অতিশয় শোভাকর ও অনুপম সুন্দরী বলা হয় তাঁকে আবির্ভূত করতে এক সংখ্যক কুৎসিত ও স্বাভাবিক ভাবেই কঠোর উপকরণ ব্যবহৃত হয়েছিল!এমন উপকরণ দ্বারা সৃষ্টি দেবী লক্ষ্মী জানকীর সমান হন কী করে?(অবশ্যই যদি এর বিপরীত ) সমুদ্র অমৃতের হয়,কূর্ম রূপবাণ হয়,রজ্জু শোভমান হয়,শৃঙ্গার (রস)পর্বত হয় আর সেই কল্পনার সমুদ্রে স্বয়ং কামদেব নিজ হস্তে মন্থন করেন।*
*🌴অমৃত সাগর মন্থন যদি রূপবান কূর্ম,শোভমান রজ্জু,শৃঙ্গার রসপর্বত মন্থন দন্ড কামদেব দ্বারা স্বহস্তে করা হয় তাহলেও তার থেকে উদ্ভূত দেবী লক্ষ্মীকে কবিগণ সীতাদেবীর সৌন্দর্যের সঙ্গে তুলনা করতে দ্বিধাগ্রস্ত হবেন।*
*🙏বাবান, ভুল মার্জনীয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
