✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২৭. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত ꧂
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২৬. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত ꧂
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
মহাপ্রভু যে নূতন কীর্ত্তন প্রচার করিলেন, তাহার যে কি মধুরত্ব ও প্রভাব ছিল, তাহা বর্ণন করা একপ্রকার অসাধ্য। তদ্বারা যে কি অলৌকিক ব্যাপার সকল সাধিত হইয়াছিল, সে বিষয় শ্রীগ্রন্থাদিতে ও “অমিয় নির্মাই-চরিতে” বিশেষরূপে বর্ণিত আছে। সঙ্কীর্ত্তনের অঙ্গ তিনটী-নৃত্য, গীত ও বাদ্য। ঐ তিনেরই ঐক্য হওয়া চাই, নচেৎ সঙ্কীর্ত্তনকারীদের মধ্যে পূর্ণানন্দের উদয় হয় না ও দর্শকবৃন্দেরও আনন্দ জন্মে না। ঐ তিনটী অঙ্গ পরস্পরের উৎসাহ বর্দ্ধন করিয়া থাকে । বাদ্য নৃত্য ও গীতকে নাচাইয়া তুলে, নৃত্য দ্বারা গীতের পরিপুষ্টি সংসাধিত হয়, এবং গীত দ্বারা নৃত্যে নৃত্যকারীকে মাতাইয়া ফেলে। শ্রীগৌরাঙ্গ প্রচারিত ঐ নূতন সঙ্গীর্তনের সঙ্গে প্রভু শ্রীমৎ বক্রেশ্বর পণ্ডিতের একটু বিশেষ সম্বন্ধ থাকা দেখিতে পাওয়া যায়, এই দিন এস্থলে তদ্বিষয়ে দু'এক কথা বলা অপ্রাসঙ্গিক হইবে না। ঐ কীর্তনের মধ্যে প্রধান নৃত্যকারী ছিলেন দুই জন—'এক তো স্বয়ং শ্রীগৌরাঙ্গ আর দ্বিতীয় শ্রীবিক্রেশ্বর। উভয়ে উভয়ের নৃত্যে সমান আনন্দিত হইতেন । বক্রেশ্বর নৃত্য আরম্ভ করিলে গৌরসুন্দর আর থাকিতে পারিতেন না —নিজে অমনি গীত আরম্ভ করিতেন, এবং তিনি নিজে গান না করিলে বক্রেশ্বরের ততটা নৃত্যমুখ হইত না; আবার মহাপ্রভু নৃত্য আরম্ভ করিলে, বক্রেশ্বর অমনি গান ধরিতেন।
যথা -------
বক্রেশ্বরে নৃত্যতি গৌরচন্দ্রো
গায়ত্যমন্দং করতালিকাভিঃ।
বক্রেশ্বরো গায়তি গৌরচন্দ্রে
নৃত্যত্যসৌ তুল্যসুখানুভূতিঃ ॥
🙏 শ্রীচৈতন্যচন্দ্রোদয় নাটক 🙏
অস্যার্থ:—"বক্রেশ্বরের নৃত্যে গৌরচন্দ্র করতালিকা প্রদান-পূর্ব্বক তারস্বরে গান করেন, এবং গৌরচন্দ্রের নৃত্যে বক্রেশ্বরও গান করেন, এইরূপে উভয়ে সমান সুখানুভব করিতে লাগিলেন।” “নৃত্যক্রিয়াটী বড়ই নয়ন প্রীতিকর ও চিত্তরঞ্জন। সামান নৃত্য দেখিলেই যখন মানুষের মনে আহলাদ অনুভূত হইয়া থাকে, তখন ভগবৎপ্রেমে আপ্লুত হইয়া 'সাত্ত্বিক ভাবাবেশে পরমানন্দ-পরিচায়ক যে নৃত্য, তাহাতে মনকে যে মুগ্ধ করিবে সে বিষয়ে আর সন্দেহ কি হইতে পারে ? বক্রেশ্বরের ঐরূপ অষ্টসাত্মিক' ভাবাবেশের নৃত্যে, মনুষ্যের কথা দূরে থাকুক, দেবতা অসুর প্রভৃতিও মোহিত হইতেন এবং তাঁহার নৃত্য দর্শন করিলে অতি বড় পাষণ্ডীও কৃষ্ণপরায়ণ হইয়া যাইত। শ্রীবৃন্দাবন দাস গোস্বামী শ্রীচৈতন্যভাগবতে এক হলে তাঁহার নৃত্যমহিমা বর্ণন করিয়াছেন। যথা—
নিরবধি কৃষ্ণপ্রেমে বিগ্রহ বিহ্বল।
যাঁর নৃত্যে দেবাসুর মোহিত সকল ॥
অশ্রু কম্প স্বেদ হাস্য পুলক হুঙ্কার ।
বৈবর্ণ আনন্দ মূৰ্চ্ছা আদি যে বিকার।।
চৈতন্য-কৃপায় মত্রি নৃত্যে প্রবেশিলে।
সকলে আসিয়া বক্রেশ্বর দেহে মিলে ॥
বক্রেশ্বর পণ্ডিতের উদ্দাম বিকার।
সকল কহিতে শক্তি আছয়ে কাহার ॥
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 ক্রমাগত 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ২৮. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত ꧂
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧