✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১১২. প্রণবে অধিকার 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob112.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🆕 👉 ১১৩. প্রণবে-- অধিকার 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob113.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১১৩)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*💧প্রণবে-- অধিকার 💧*
~~~~~~~~~~~~~~~~~
*🍀"প্রণব"উচ্চারণ করলে সাধকের ভগবৎ সাক্ষাৎকার লাভ সহজে হয়ে থাকে। যথা=====*
*"ঘন্টশব্দবদোঙ্কারমুপাসীত সমাহিতঃ।*
*পুরুষং নির্মলং শুভ্রং পশ্যেদ্বৈ নাত্র সংশয়ঃ "।।*
*🔥অর্থ্যাৎ যে ব্যক্তি সমাহিত(দৃঢ়) হয়ে ঘন্টাশব্দ তুল্য ওঙ্কারের উপাসনা করেন, তিনি সেই নির্মল পরম পুরুষকে দর্শন করে থাকেন, এতে সন্দেহ নাই।*
*🌷অতএব ওঙ্কার উচ্চারণে যে কেবল দ্বিজাতি বর্ণেরই অধিকার আছে,তা নয়, ভগবৎপর সকল ব্যক্তিই এর ধ্যানানুষ্ঠান অধিকারী।তাই শ্রীমার্কন্ডেয় পুরাণে "ওঙ্কার" মাহাত্ম্য প্রসঙ্গে সাধারণ ভাবে উক্ত হয়েছে যে==*
*"ইতোতদক্ষরং ব্রহ্ম পরমোঙ্কার সংজ্ঞিতম্।*
*বস্তুং বেদ নরঃ সম্যক্ তথা ধ্যায়তি বা পুনঃ।।*
*সংসার চক্রমুৎসৃজ্য ত্যক্ত ত্রিবিধ বন্ধনঃ।*
*প্রাপ্নোতি ব্রহ্মনিলয় পরমং পরমাত্মনি "।।*
*🌷অর্থ্যাৎ যে ব্যক্তি এই পরম ওঙ্কার সংজ্ঞিত অক্ষরাত্মক ব্রহ্মকে সম্যক্ রূপে বিদিত(জানা) হয় বা ধ্যান করে, সে ব্যক্তি সংসার-চক্র হতে পরিত্রাণ লাভ করে ও ত্রিবিধ বন্ধন মুক্ত হয়ে পরমব্রহ্মধামে পরমাত্মাকে প্রাপ্ত হয়ে থাকে।*
*🌺যদি বল,যাঁরা যোগমার্গাবলম্বী সাধক,তাঁরা দ্বিজাতি বর্ণোৎপন্ন না হলেও ওঙ্কার উচ্চারণে অধিকারী হতে পারে, কিন্তু যারা সর্বদা কর্মজালে আচ্ছন্ন,তারা কিভাবে ওঙ্কার এই ব্রহ্ম প্রতিপাদক মন্ত্র গ্রহণের অধিকারী হতে পারে?এই আশঙ্কা-নিঃসরণার্থ (এই আশঙ্কা হতে কিভাবে বেড়িয়ে আসা যায় )উক্ত মার্কন্ডেয় পুরাণেই যা বলা হয়েছে =*
*"অক্ষীণ কর্মবন্ধস্তু জ্ঞাত্বা মৃত্যুমুপস্থিতম্।*
*উৎক্রান্তিকালে সংস্মৃত্য পুনর্যোগিত্বমৃচ্ছতি।।*
*তস্মাদসিদ্ধ যোগেন সিদ্ধযোগেন বা পুনঃ।*
*জ্ঞেয়ান্যরিষ্টাণি সদা যেনোৎক্রান্তৌ ন সীদতি "।।*
*🍀অর্থ্যাৎ যার কর্মবন্ধন পরিক্ষীণ (ক্ষয় ) হয় নাই,এমন কর্মজড় ব্যক্তিও যদি সমুপস্থিত(জীবনকাল শেষ প্রায়) জেনে প্রাণত্যাগকালে "ওঙ্কার" স্মরণ করে,তবে সে ব্যক্তি পুনরায় যোগীত্ব প্রাপ্ত হয়,তাতে তার যোগ সিদ্ধই হোক বা অসিদ্ধ হোক, প্রাণত্যাগের দুঃখ সমূহ অবগত(জানা) থাকা সত্বেও সে আর মৃত্যুতে অবসাদ হয় না। বিশেষ করে==*
*"যন্ন্যূনঞ্চাতিরিক্তঞ্চ যচ্ছিদ্রং যদযজ্ঞিয়ম্।*
*যদমধ্যে মশুদ্ধঞ্চ যাতযামঞ্চ যদ্ভবেৎ।।*
*তদোঙ্কার প্রযুক্তেন সর্বঞ্চাবিকলং ভবেৎ "।।*
*🌷যা ন্যুন(কম), যা অতিরিক্ত,যা ছিদ্রযুক্ত,যা অযজ্ঞীয়,যা অমেধ্য(অপবিত্র),অশুদ্ধ ও বিমলিন, তৎ-সমুদায়ই ওঙ্কার প্রয়োগে অবৈকল্য প্রাপ্ত হয়ে থাকে।*
*🌹অতএব এই পরম মঙ্গলপ্রদ বিষ্ণুবাচক প্রণবে উপাসনাবিহীন অনাচারী শূদ্রদের অধিকার না থাকতে পারে, কিন্তু যাঁদের ধর্মে কর্মে, মন্ত্র তন্ত্রে বিষ্ণুই একমাত্র আরাধ্য, বিশুদ্ধ বৈষ্ণবতায় যাঁদের নীচ উচ্চ বর্ণাভিমান লয় প্রাপ্ত হয়ে গেছে, সেই শ্রেষ্ঠ দ্বিজাচারী বৈষ্ণবগণের বিষ্ণুবাচক প্রণবে অধিকার নাই,একথা যাঁরা বলতে সাহসী হন,তাঁরা নিশ্চয়ই ভ্রান্ত।আর আমাদের যে সকল বৈষ্ণব ভ্রাতৃবৃন্দ শিক্ষা ও সদাচার হারিয়ে অন্যের ভ্রূকুটীতে ভীত হয়ে কোন বৈষ্ণবোচিত কর্ম প্রণব-পুটিত করে সম্পন্ন করতে সঙ্কোচবোধ করেন,তাঁরা যে ঘোর মোহাচ্ছন্ন,তাতে সন্দেহ কি?*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
🔜 ক্রমাগত 👉 ১১৪. প্রণব---- অধিকার 💮 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob114.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
꧁👇 📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
