✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১৩০. শ্রাদ্ধ-----------তত্ত্ব 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob130.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🆕 👉 ১৩১. শ্রাদ্ধে বৈষ্ণব ভোজন 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob131.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১৩১)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
*শ্রাদ্ধে বৈষ্ণব ভোজন*
~~~~~~~~~~~~~~~~
*🌷স্মৃতি প্রমাণেও প্রকাশ করা হয়েছে =*
*"সুরাভান্ডস্য পীযুষং যথা নশ্যতি তৎক্ষণাৎ।*
*চক্রাঙ্ক-রহিতং শ্রাদ্ধং তথা শাতাতপোহব্রবীৎ।।"*
*🍀শতাতপ বলেছেন===*
*🌹অমৃত সুরাভান্ড হলে যেরকম খুব তাড়াতাড়ি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে,সেইরকম বৈষ্ণবহীন শ্রাদ্ধও পন্ড হয়ে থাকে। (পিতৃগণ সুখ অনুভব করেন না, মনে মনে ভীষণ কষ্ট পান।)*
*🍀সামাজিক প্রকরণ🍀*
*🌺শাস্ত্রে জাতি-পরিচয়ে বৈষ্ণব নামে কোন জাতি-বিশেষ উল্লিখিত না হলেও বাংলা দেশে বৈদ্য জাতির মতো (অধুনা বৈদ্য-ব্রাহ্মণ)এক শ্রেণীর দ্বিজাতি আছেন,যাঁরা বহুকাল হতে "বৈষ্ণব" জাতি নামে প্রসিদ্ধ এবং এই নামেই তাঁরা সমাজে আত্মজাতি পরিচয় দিয়ে গৌরব করে থাকেন। ধর্মে,কর্মে, সামাজিক মর্য্যাদায় এঁনারা ব্রাহ্মণ জাতির-- সর্বাংশে না হোক প্রায় তুল্য-সম্মান, লাভ করে থাকেন।ইঁনাদের বীজী বা পূর্বপুরুষ যে বৈষ্ণবী সিদ্ধি লাভে বিশেষ গৌরবান্বিত ছিলেন তাতে সন্দেহ নেই এবং সেই পূর্ব-গৌরবের ধারা কালের কুটিলাবর্তে ক্রমশঃ ক্ষীণতর হয়েও অদ্যাবধি অব্যাহত আছে।"ব্রাহ্মণ" নামটি যেরকম পূর্বে সর্ববেদজ্ঞ বা ব্রহ্মজ্ঞানীকে বুঝাত আর অন্য কোন জাতিকে বুঝাত না, তা হতে পরে ঐ "ব্রাহ্মণ" শব্দ বিকৃত হয়ে ব্রহ্ম-জ্ঞান নিরপেক্ষ জাতিমাত্রপর হয়েছে, সেইরকম "বৈষ্ণব"নামটি যদিও ধর্মভাব দ্যোতক (প্রকাশক) এবং প্রধানতঃ শুদ্ধ ভগবদ্মক্তকে নির্দেশ করে, কিন্তু তা হতে ক্রমশঃ বিকৃত হয়ে সেটি এই বাংলা দেশে বিশিষ্ট-সদাচার-সম্পন্ন গৃহস্থ-বৈষ্ণব-বংশীয়গণের জাতিপর নাম হয়ে পড়েছে।বৈষ্ণব জাতির উৎপত্তি সম্বন্ধে একটি তালিকা দেওয়া হল, দেখুন।*
*🍀শ্রীশ্রীনারায়ণ হতে ব্রহ্মা, ব্রহ্মা হতে হংস (মূল একবর্ণ), হংস হতে ব্রাহ্মণ (জ্ঞানবাদী), আর বৈষ্ণব (পরমহংস ভক্তিবাদী) আবার ব্রাহ্মণ হতে ক্ষত্রিয়,ক্ষত্রিয় হতে বৈশ্য, বৈশ্য হতে শূদ্র। আবার জ্ঞানবাদী হতে শাক্ত,শৈব,সৌর,গাণপত্য, শাক্ত হতে গৃহস্থ ও গাণপত্য হতে সন্ন্যাসী। বৈষ্ণব হতে বৈদিক (সাম্প্রদায়িক), বৈদিক হতে গৃহস্থ একটি শাখা, আরেকটি সন্ন্যাসী (ত্রিদন্ডী-পরমহংস), সাম্প্রদায়িক হতে শ্রী-ব্রহ্ম-রুদ্র-সনক। বৈষ্ণব হতে আর একটি শাখা=*
*বৈষ্ণব*
|
*সামান্য--তান্ত্রিক ও বৈষ্ণবধর্মাবলম্বী।* *সামান্য হতে ব্রাহ্মণ, ব্রাহ্মণ হতে ক্ষত্রিয়, ক্ষত্রিয় হতে বৈশ্য, বৈশ্য হতে শূদ্র। বৈদিক সন্ন্যাসী হতে দুটি ধারা একটি বিরক্ত (বৈরাগ্য উদাসীন) অপরটি ভেকধারী বা (গৃহীব্রুব বা সহজিয়া) ভেকধারী হতে নেড়ানেড়ি,দরবেশী,সাঁই, কর্তাভজা,আউল,বাউল,কবীন্দ্র, স্পষ্টদায়ক প্রভৃতি। আর বিরক্ত হতে অভ্যাগত, অভ্যাগত হতে আচারী,মধ্বাচারী,রামাৎ,নিমাত-সম্প্রদায়ী।*
*🌻বৈরাগী বৈষ্ণব আধুনিক নহেন।শ্রীমন্মহাপ্রভুর আবির্ভাবের বহু পূর্ব হতে শ্রীমদ্ রামানন্দের (রামাৎ সম্প্রদায়-প্রবর্তক,) সময় হতে গৌড়বঙ্গে বাস করে "বৈরাগী-বৈষ্ণব" নামে অভিহিত। প্রধানতঃ নদীয়া,হুগলী,২৪ পরগণা জেলার মধ্যে আটখানি গ্রামের গৌড়াদ্য-বৈদিক বৈষ্ণব জাতি-সমাজ নিয়ে এই থাক(একত্রিত) হয়।(এক)নদীয়া জেলার মধ্যে বেজপাড়া,(দুই)সিন্দুরিনী (চাকদহ) হুগলী জেলার,(তিন) চাঁপদানী (বৈদ্যবাটী) (চার)বলরামবাটী (সিঙ্গুর) (পাঁচ)বলাগড়(সিঙ্গেরকোণ) (ছয়) প্রতাপপুর(বেলে)(সাত)বাদুড়িয়া (বসিরহাট)(আট) পুকুরকোণা (দোগাছিয়া) এই আটটি সমাজ নিয়ে আট-সমাজী।*
*🌹বর্তমানে সব জাতিই আগের মত গুণকর্মগত না হয়ে জন্মমাত্রপর হয়ে পড়েছে।এখন ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, তাঁর ব্রাহ্মণ লক্ষণ, ব্রাহ্মণোচিত সদাচার না থাকলেও ব্রাহ্মণ।কেন না তাঁদের শিরায় শিরায় সেই সিদ্ধ ঋষিবংশের রক্তধারা প্রবাহিত হচ্ছে।এখন রক্তেরই মান্য,ধর্মের বা গুণের আদর নাই।আমরা বলি,বৈষ্ণবদেরও তো সেই দশা ঘটেছে।যাঁরা প্রাচীন সদাচারী বৈষ্ণব, তাঁদের মূলে হয় হরিভক্ত ঋষিরক্ত, নয় সিদ্ধ-বীর্য্যোৎপন্ন বৈষ্ণবের পবিত্র রক্তধারা আজও তাঁদের বংশধরগণের শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে।এই সব বৈষ্ণব মহাত্মাদের বীজীপুরুষ বা পূর্বপুরুষ যে সিদ্ধ ভগবদ্ভক্ত ও সর্বজন-বরেণ্য ছিলেন,তা বলাই বাহুল্য। অতএব যদি ব্রাহ্মণ-রক্তের মান্য সমাজে অব্যাহত থাকে তবে বৈষ্ণব-রক্তের সম্মান থাকবে না কেন? বৈষ্ণবের ঔরসে তাঁর সবর্ণজা বা অনুলোমজা বৈষ্ণবী পত্নীর গর্ভজাত সন্তানই "বৈষ্ণব-জাতি" পদবাচ্য হন।জাতির সৃষ্টি এইভাবেই হয়েছে।এইরকমে একই ধর্ম,কর্ম ও জন্ম-বিশিষ্ট কতকগুলি লোক সংঘবদ্ধ হলেই একটি জাতি বা সমাজ গঠিত হয়ে থাকে।গুণ ও কর্ম নিয়েই সেই জাতির নাম-করণ ও বর্ণ-নির্দেশ হয়।যেমন ব্রাহ্মণ,বৈদ্য,কুম্ভকার,তাম্বূলী-স্বর্ণবণিক, গন্ধবণিক,মালাকার,গোপ ইত্যাদি। বৈষ্ণবের মাহাত্ম্য ও গৌরব, শাস্ত্রে কিরকম জ্বলন্ত অক্ষরে চিত্রিত আছে,তা অভিজ্ঞ সুধী ব্যক্তি মাত্রেই অবগত আছেন। অতএব বৈষ্ণব যে হীন-শূদ্র নন, ব্রাহ্মণেরও বরণীয় বংশধর, তা সুধী ব্যক্তিগণই জানেন।*
🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 ক্রমাগত 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
১৩২. বর্ণ---বিভাগ 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob132.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
