✧═══════════•❁❀❁•═══════════✧
৮২. পঞ্চ-সাধনাঙ্গের কথন 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda82.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৮১. যে পাঁচটি সাধন-অঙ্গ করতে পারলে অবশ্যই কৃষ্ণের সাক্ষাৎ লাভ হবেই 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda81.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮২)🙏শ্রীরামানন্দ রায়🙏*
*পঞ্চ-সাধনাঙ্গের কথন*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🍁অপিতু ব্রহ্মজ্ঞান এবং তৎসাধনের(তাঁরসাধনের) উপযোগী বৈরাগ্য দ্বারা চিত্তভূমি কঠোর হয়ে পড়লে সেটিতে আর ভক্তিলভ্য বীজ অঙ্কুরিত হয় না। সুতরাং ভক্তিই ভক্তিসাধনের উপায়।জ্ঞান দ্বারা নানাবাদনিরসনপূর্বক তত্ত্ববিচার এবং বিবিধ দুঃখ সহনশীলতার অভ্যাস প্রভৃতি ব্রহ্মসাধনস্বরূপ বলি কীর্তিত হয়েছে। যদি ঈদৃশ(এইরকম)জ্ঞান ও বৈরাগ্য ভক্তিরাজ্যে প্রবেশের সাধন না হয়,তবে সেটির সাধন কি? তার উত্তরে বলা হয়েছে ঃ--*
*"ভক্তস্তদ্ধেতুরীরিতা।"*
*🍀অর্থ্যাৎ "ভক্তিই ভক্তির কারণ"।পূর্ব পূর্ব ভক্তিই উত্তরোত্তর ভক্তি রাজ্যে প্রবেশের সাধন।প্রশ্ন হতে পারে,=ভক্তিসাধনে কি আয়াস(কষ্ট বা ক্লেশ) নাই,তাতে কি ক্লেশ বা কষ্ট স্বীকার নাই? তার উত্তরে বক্তব্য এই যে,কষ্ট স্বীকার আছে বটে, কিন্তু ভক্তির প্রকৃতি স্বভাবতই কুসুমকোমলা,সেটিতে কোন রকমেই চিত্তে কঠোরতা আসতে পারে না। ভক্তি শ্রীভগবানের মধুর-রূপ-গুণাদি- ভাবনাময়ী।সেটি কঠোরতা ও কোমলতার খনিস্বরূপ। শ্রীভাগবতে (৭|৯|৪৯-৫০) প্রহ্লাদ বলেছেন=*
*"নৈতে গুণা ন গুণিনো মহদাদয়ো যে,*
*সর্বে মনঃপ্রভৃতয়ঃ সহদেবমর্ত্যাঃ।*
*আদ্যন্তবন্ত উরগায় বিদন্তি হি ত্বা মেবং,*
*বিবিচ্য সুধিয়ো বিরমন্তি শব্দাৎ।।*
*তত্তেহর্হত্তম নমঃস্তুতিকর্মপূজাঃ,*
*কর্ম স্মৃতিশ্চরণয়োঃ শ্রবণং কথায়াম্।*
*সংসেবয়া ত্বয়ি বিনেতি ষড়ঙ্গয়া কিম্,*
*ভক্তিং জনঃ পরমহংসগতৌ লভেত।।"*
*🌷অর্থ্যাৎ "গুণাধিষ্ঠাতৃ দেবতাগণ, গুণিগণ,মহদাদি,মনঃ প্রভৃতি ও দেব মনুষ্যগণ সকলেই জড়োপাধি এবং আদি ও অন্তবিশিষ্ট। হে উরগায়!এই জন্য সুধীগণ বিচারপূর্বক অধ্যয়নাদি হতে বিরত হয়ে সমাধিযোগে আপনার উপাসনা করেন। অতএব হে পূজনীয়তম!আপনি পরমহংসগণের প্রাপ্য।নমস্কার,স্তব,কর্মার্পণ,পূজন,চরণস্মরণ ও কথাশ্রবণ এই ছয়টি অঙ্গ সেবা ছাড়া লোকে আপনাতে কি রকমে ভক্তি করবে।*
*🌲সুতরাং যা জ্ঞানবৈরাগ্যাদির সাধ্য,তা ভক্তি দ্বারা সহজেই সিদ্ধ হয়ে থাকে।এ সম্বন্ধে শাস্ত্রে ভূরি ভূরি প্রমাণ আছে।এখানে দুই-একটির উল্লেখ করা হচ্ছে= শ্রীভাগবত ১১স্কন্ধ ৩১|৩২|৩৩ শ্লোক।*
*"তস্মান্মদ্ভক্তিযুক্তস্য যোগিনো বৈ মদাত্মনঃ।*
*ন জ্ঞানং নচ বৈরাগ্যং প্রায়ঃ শ্রেয়ো ভবেদিহ।।*
*যৎ কর্মভির্যত্তপসা জ্ঞানবৈরাগ্যতশ্চ যৎ।*
*যোগেন দানধর্মেন শ্রেয়োভিরিতরৈরপি।।*
*সর্বং মদ্ভক্তিযোগেন মদ্ভক্তো লভতেহঞ্জসা।*
*স্বর্গাপবর্গং মদ্ধাম কথঞ্চিদ্ যদি বাঞ্জতি।।"*
*🍁ভক্তির উপযোগিতার জন্য ভক্ত শ্রীভগবানের নিকট যা কিছু বাঞ্জা করেন,বাঞ্জাকল্পতরু ভগবান তাঁর সেই বিসনা পূর্ণ করেন। চিত্রকেতু আকাশে বিচরণের প্রার্থনা করেছিলেন,ভগবান তাঁর সে বাসনা পূর্ণ করেছিলেন, প্রহ্লাদের শ্রীভগবৎ পার্শে গমনের বাসনা পূর্ণ হয়েছিল,শ্রীশুকদেব মায়া-অপসরণের(দূরীকরণের) জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, তৎক্ষণাৎ তাঁর সেই প্রার্থনা পূরিত হয়েছিল।অর্থ্যাৎ শুকদেব দীর্ঘকাল মাতৃগর্ভে ধ্যানমজ্জিতচিত্তে অবস্থান করেছিলেন।সেই ধ্যানের প্রভাবে বিশ্বব্রহ্মান্ড বিক্ষুব্ধ হচ্ছিল,শ্রীকৃষ্ণ তখন তাঁর সামনে প্রকাশ হয়ে তাঁকে যোগাসন ত্যাগ করিয়ে বহির্নিসৃত হতে বলেন।*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৮৩. সাধনতত্ত্ব ও ভক্তিতত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda83.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
