✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৮০)😭শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী😭*
*😭😭শ্রীশ্রীঈশ্বরীর অপ্রকট😭😭*
👣👣👣👣👣👣👣👣👣👣👣
*🙏বিষ্ণুপ্রিয়া দেবীর আদেশ পেয়ে কাঞ্চনা দ্রুতপদে গিয়ে শ্রীপাদ যাদবাচার্য্যকে দেবীর আজ্ঞা নিবেদন করলেন।শ্রীপাদ যাদবাচার্য্য সবকিছুই বন্দোবস্ত করে দিলেন।শ্রীগৌরাঙ্গ-ঘরণী সর্ব সমক্ষে প্রাণবল্লভের শ্রীমন্দিরে প্রবেশ করলেন।দরজা বন্ধ হ'ল।তখন মঙ্গল আরতীর বাজনা বাজছে।বাইরে ভক্তগণ জয়-ধ্বনি করছেন।হরি সংকীর্তনের আনন্দ রোলে মহাপ্রভুর শ্রীমন্দির মুখরিত। শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া যুগলে মিলিত হলেন, শ্রীশ্রীনবদ্বীপচন্দ্র,শ্রীশ্রীনবদ্বীপময়ীর সহিত একত্রীভূত হলেন।আহা! কি সুন্দর যুগল-মিলন!কি মধুর দৃশ্য! অলক্ষ্যে দেবগণ এই মনোরম অপূর্ব দৃশ্য দেখে পুষ্পবৃষ্টি করতে লাগলেন।শ্রীশ্রীগৌর বিষ্ণুপ্রিয়ার এই অভিনব যুগল-মিলন-দৃশ্য দর্শন জীবের ভাগ্যে ঘটিল না।মহাপ্রভু আমার শ্রীশ্রীজগন্নাথদেবের সহিত সম্মিলত হয়েছিলেন ; শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী তাঁর প্রাণবল্লভের সহিত সম্মিলিতা হলেন।এ শুভ মিলন স্বাভাবিক, এ যুগল মিলন মহাপ্রভুর ইচ্ছাতেই সংঘটন হল।*
*😭কিছুক্ষণ পরে শ্রীমন্দিরের দরজা খোলা হলে কেউ আর বিষ্ণুপ্রিয়া দেবীকে দেখতে পেলেন না।মহাপ্রভুর বদনচন্দ্রে হাসির ছটা, নয়নে প্রেমের ঘটা দেখে শ্রীপাদ যাদবাচার্য্য সকলই বুঝলেন। "🙌জয় গৌরবিষ্ণুপ্রিয়া"🙌 বলে ভক্তগণ মহাসংকীর্তন আরম্ভ করলেন।কাঞ্চনা কাঁদতে কাঁদতে লজ্জাসরম ত্যাগ করে শ্রীগৌরাঙ্গর সম্মুখে পাগলিনীর মত মধুর নৃত্য করতে লাগলেন। নবদ্বীপময়ী,নবদ্বীপ-চন্দ্রের সঙ্গে সম্মিলিতা হয়ে মধুর মনমোহনরূপে নদীয়াধাম আলোকিত করলেন। শ্রীধামে যুগল-মিলন-মূর্তি প্রকাশ হ'ল।মহাপ্রভুর এই অভিনব ও অপরূপ যুগল-মিলন যে সব ভাগ্যবান ভক্তগণ দর্শন করলেন,তাঁরা শ্রীশ্রীগৌরবিষ্ণুপ্রিয়ার যুগলরূপ একাধারে দেখলেন।মহাপ্রভু আমার শ্রীরাধার ভাব-কান্তি নিয়ে ভুবনে অবতীর্ণ হয়েছিলেন।তাঁর রূপের অবধি ছিল না।তাঁর রূপ-সাগরে পড়ে ভক্তবৃন্দ হাবুডুবু খেতে লাগলেন।গৌরহরির এই অপরূপ রূপ রাশির উপর আরও অপূর্ব রূপ প্রকাশ পেল।মণিকাঞ্চনের সংযোগ হল।শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুর শ্রীঅঙ্গে মিলিতা হলে তাঁর অপরূপ রূপ রাশি যেন উছলিয়ে উঠিল।অনুপম রূপ মাধুরী ও সৌন্দর্য্যচ্ছটায় দশদিক মুখরিত হল।ভক্তগণ প্রেমানন্দে নৃত্য করতে করতে যুগল মিলন গীতি গাইতে লাগলেন। মধুর কীর্তনের সঙ্গে দিগন্ত প্লাবিত সেই মধুর সঙ্গীত-ধ্বনি নদীয়াবাসীর হৃদয় অভূতপূর্ব আনন্দ-রসে পূর্ণ করল।বনের পশু-পক্ষী,বৃক্ষলতা,তরু-তৃণ, জড়-অজড় সকলে মিলে শ্রীগৌর বিষ্ণুপ্রিয়ার যুগল মিলন মধুর সঙ্গীতের তান ধরিল।অধম গ্রন্থকার শ্রীহরিদাস গোস্বামী রচিত একটি যুগল মিলনগীতি এস্থলে উদ্ধৃত হল।*
*(তোরা) বদন ভরে, বল দেখিরে,*
*(জয়) *গৌর বিষ্ণুপ্রিয়া।*
*প্রাণ জুড়াবে, প্রেম পাবে,*
*ঘুচবে ভবের মায়া।।*
*যুগল নামে , ডাকলে গোরা,*
*যুগল হয়ে আসে।*
*যুগল হয়ে , কলির জীবের,*
*মনের তম নাশে।।*
*আয়রে সব, পাপী তাপী,*
*সময় বহে যায়।*
*যুগল মিলন , ভবে অতুলন,*
*হয়েছে নদীয়ায়।।*
*দেখ্ রে চেয়ে, বনের পাখী,*
*যুগল নাম গায়।*
*যুগল হয়ে , মধুর ভাবে,*
*হাসচে গোরা রায়।।*
*চলচে নদী, সাগর পানে,*
*যুগল নাম গেয়ে।*
*বনের পশু, যুগল নামে,*
*আসচে দেখ ধেয়ে।।*
*বৃক্ষ---লতা, দুলচে্ দেখ,*
*যুগল মহিমায়।*
*জড়---অজড়, সবাই মিলে,*
*যুগল নাম গায়।।*
*গৌর সনে, মিলেছে প্রিয়া,*
*দেখরে নয়ন ভরে।*
*বঞ্চিত সুধু , এহেন সুখে,*
*দীন পামর হরি।।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
*🌻শ্রীগৌর-পূর্ণিমা তিথিতে এই অপূর্ব যুগল-মিলনের পূর্ব দিনে বিষ্ণুপ্রিয়া দেবী স্বপ্ন দেখেছিলেন, শ্রীনিবাসকে কৃপা করে তাঁর শেষ কার্য্য সমাধা হয়েছে, মহাপ্রভুর মনোবাঞ্জা পূর্ণ হয়েছে।দেবীর দুঃখে ও বিরহে মহাপ্রভু বড় কাতর ছিলেন।তাই তাঁকে ডেকে নিলেন।দেবীর অপ্রকট কাহিনী জনশ্রুতি অবলম্বনে লিখিত হল।দেবীর আদেশে তাঁর ভ্রাতৃবংশীয় গৌরভক্ত চূড়ামণি শ্রীযুক্ত নৃত্যগোপাল গোস্বামী কৃপা করে অধম গ্রন্থকারকে নিম্নোদ্ধৃত পত্রখানি লিখেছিলেন।ইহা হতেই দেবীর সঙ্গোপন কাহিনী সংক্ষেপে লিখিত হল।*
*🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবীর অপ্রকট সম্বন্ধে আমার পিতৃব্য ও পিতামহীর মুখে যা শুনেছি,তাই লিখলাম।পিতামহী দশ আনার ঘরের মেয়ে।তিনি বাল্যকালে যা শুনেছিলেন, তাইই গল্পচ্ছলে আমাকে বলেছিলেন।আমি বাল্যকালে বড় গল্পপ্রিয় ছিলাম।প্রায় দশ বৎসর পর্যন্ত সর্বদাই তাঁর নিকট থাকতাম।তাঁর অনেক কথায় আমার স্মরণ আছে।*
*🌼একদিন বিষ্ণুপ্রিয়া দেবী অত্যন্ত বিরহ কাতরা হয়ে মহাপ্রভুর দারুমূর্তির নিকট আকুল প্রাণে রোদন করতে করতে মহাপ্রভুর শ্রীচরণান্তিকে স্থান প্রার্থনা করেছিলেন।সেই রাত্রে মহাপ্রভু প্রিয়াজীকে স্বপ্নদেশ দেন, একটি ব্রাহ্মণ কুমার তোমার দর্শন আশায় আকুল হয়ে নদীয়ায় আসছে, তাকে কৃপা করিও, উহাই তোমার শেষকার্য্য। তার কিছু দিন পর শ্রীনিবাস আচার্য্য নবদ্বীপে এসে উপস্থিত হন।দেবী তাঁকে কৃপা করেন।শ্রীনিবাস আচার্য্যের নবদ্বীপ ত্যাগের পর প্রিয়াজী শ্রীগৌরাঙ্গের দারুমূর্তিতে লীন হয়ে যান।শ্রীমন্দিরে প্রবেশ করতে তাঁকে অনেকেই দেখেছেন কিন্তু বাহির হতে কেউই দেখতে পান নাই।এটি ছাড়া আমি আর কিছু জানি না।*
*😭দেবীর অপ্রকটে নদীয়াবাসীর দশা যে কি হল তা আর লিখতে পারলাম না।শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া-যুগল-বিরহ-দুঃখ-সাগরে তাঁরা নিমগ্ন হলেন।দুঃখের তরঙ্গের উপর,শোকের আবর্ত আসিল।সেই আবর্ত-ভীষণ শোক সাগরে পড়ে নদীয়ার ভক্তগণ অনেকে প্রাণপাত করলেন।জীবাধম গ্রন্থকার দেবীর সঙ্গোপন কাহিনী নিয়ে নিচে একটি পদ লিখেছেন আস্বাদন করুন।*
*🙏(গৌর হে),*
*সাঙ্গ করি, নদের লীলা,*
*যুগলে বসিলে।*
*প্রাণের প্রিয়া, বুকের মাঝে,*
*লুকায়ে রাখিলে।।*
*সুধুই তুমি, দেখবে বলে,*
*এ খেলা খেলিলে।*
*নদীয়া বাসী, পরাণে মরে,*
*দেখে না দেখিলে।।*
*(মায়ের) দুঃখে তুমি, কাতর হয়ে,*
*নিকটে ডাকিলে।*
*দুঃখের ভার, হরণ করে,*
*পরাণ জুড়ালে।।*
*যুগল রূপে, প্রিয়াকে লয়ে,*
*ভুবন ভুলালে।*
*রূপের রাশি, ছড়ায়ে তুমি,*
*জগত ভাসালে।।*
*সন্ন্যাসী হয়ে, প্রকৃতি সনে,*
*কেমনে মিশিলে।*
*প্রিয়ার রূপ, কান্তি লয়ে,*
*চাতুরী শিখিলে।।*
*(একি)*
*কাঁদায়ে যত, নদীয়া বাসী,*
*ভকত সকলে।*
*সঙ্গোপনে , রাখিলে তুমি,*
*সোনার কমলে।।*
*কাঞ্চনাদি, সখিরা সবে,,*
*কাঁদিলা বিরলে।*
*যুগল হয়ে, প্রিয়ার সনে,*
*গোপনে মিশিলে।।*
*(দেবীর প্রতি)*
*গৌর-প্রিয়ে!*
*চির দিনের, অধীন জনে,*
*ফেলিয়া চলিলে।*
*দুখের দুখী, সুখের সুখী,*
*কেমনে ভুলিলে।।*
*আপন সুখে, আশ্রিত জনে,*
*চরণে ঠেলিলে।*
*লিখিছে হরি, লেখনি ভরি,*
*নয়ন সলিলে।*
*(মাগো)* *ঠেলনা তারে,করুণা করে,*
*চরণ কমলে।।*
*🙌জয় শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ার জয়!*🙌
*🙌জয় শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ার জয়🙌*
*🙌জয় শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ার জয়🙌*
*🙏শ্রীশ্রীগৌরচন্দ্রায় সমর্পণমস্তু🙏*
*🙏লেখনিতে হয়ত অনেক বানান ভুল হবে নিজজন মনে করে ক্ষমা করবেন।🙏*
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
