✧═══════════•❁❀❁•═══════════✧
৯৭. বিবিধ কথা 🏵️ পরমার্থ--তত্ত্ব---সম্বন্ধে 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda97.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•*
✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ৯৬. বিবিধ কথা 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda96.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৭)শ্রীরায় রামানন্দ, কাষ্ঠ পুত্তলিকা*
*🙌বিবিধ--কথাবার্তা🙌*
*পরমার্থ--তত্ত্ব---সম্বন্ধে*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*মহাপ্রভু=কীর্তিগণ মধ্যে জীবের কোন্ বড় কীর্তি।*
*রামরায়=কৃষ্ণপ্রেম-ভক্ত বলি যার হয় খ্যাতি।।*
*🌺"ভগবদ্ ভক্ত" এই খ্যাতি অপেক্ষা আর কোনও খ্যাতি মহতী বলে গণ্য নয়।দানাদি দ্বারা লোক কীর্তি অর্জন করে, কিন্তু ভগবদভক্ত এই খ্যাতির কাছে কোন খ্যাতিই আদরণীয় নয়।*
*মহাপ্রভু=সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি?*
*রামরায়=রাধাকৃষ্ণ প্রেম যার সেই মহাধনী।।*
*🌺ফলে ধনজন গ্রামাদি সম্পদ অতি নশ্বর, এবং এই সব সম্পদ অনেক সময়েই বিপদের কারণ হয়ে থাকে। অথচ এই সব সম্পদ দ্বারা লোক প্রকৃতপক্ষে শ্রীযুক্ত(সৌভাগ্যবান) হতে পারে না। অভাব মোচন করে সুখ-শান্তি প্রদানই সম্পদের প্রয়োজনীয়তা। কিন্তু বাসনার ক্ষয় না হলে অভাব মোচন হয় না।বিশাল তৃষ্ণার আগুন অহরহ হৃদয়ে জ্বললে ইন্দ্রের বৈভবও লোকের অভাব মোচন করতে পারে না। কিন্তু শ্রীশ্রীরাধাকৃষ্ণ-প্রীতি হৃদয়ে উদিত হলে জীবের সকল প্রকার বাসনা বিনষ্ট হয়, বিষয়-তৃষ্ণার নিবৃত্তি বা বিরতি হয়,জীব তখন নিজেকে পরিতৃপ্ত বলে মনে করে।ভগবৎ প্রেমধনের মতো সম্পদ জগতে আর কি আছে?এই ধন লাভের জন্য ইন্দ্র, চন্দ্র, কুবের এমন কি ব্রহ্মা পর্য্যন্ত ব্যাকুল।পার্থিব সবরকম সম্পদ ত্যাগী স্বয়ং ভূতভাবন ভগবান ভবানীপতি এই ধন পাওয়ার জন্য মহাযোগে নিমগ্ন। সুতরাং ভগবৎ প্রেমই সর্ব সম্পদের সার সম্পদ।*
*মহাপ্রভু=দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর।*
*রামরায়=কৃষ্ণভক্ত বিরহ বিনা দুঃখ নাহি আর।।*
*🌺ফলতঃ ভগবদ্ ভক্তের মতো প্রিয়তম জন জগতে আর নাই।এঁদের দ্বারা জীবের যে উপকার হয়,পিতা- মাতা,পুত্র, কলত্র(পত্নী) কারও দ্বারাও তা হতে পারে না।এদের দর্শনে প্রাণ পুলকিত হয়, সঙ্গলাভে হৃদয় প্রেম পরিপ্লুত হয়,অদর্শনে প্রিয়ভক্ত-হৃদয় শোকে অধীর হয়ে পড়ে।*
*মহাপ্রভু=ভাল, মুক্ত কাহারা?*
*রামরায়=প্রত্যাসত্তি র্হরিচরণয়োঃ সানুরাগে ন রাগে।*
*প্রীতিঃ প্রেমাতিশায়িনি হরের্ভক্তি যোগে ন যোগে।।*
*আস্থা তস্য প্রণয়রভসস্যোপদেহে ন দেহে।*
*যেষাং তে হি প্রকৃতিসরসা হন্ত মুক্তা ন মুক্তাঃ।।*
*🌻অর্থ্যাৎ যাঁদের হরিচরণ অনুরক্ত জনে আসঙ্গ ও বিষয়ীতে অনাসঙ্গ, প্রেমাতিশয় বিশিষ্ট হরিভক্তি যোগে প্রীতি,অন্যান্য যোগে অপ্রীতি, শ্রীকৃষ্ণের প্রণয়যোগ্য সিদ্ধ দেহের প্রতি আস্থা, এবং এ দেহে অনাস্থা,সেই প্রকৃতি সরস জনগণই মুক্ত।ফলে এই যে কৃষ্ণপ্রেমে প্রেমিক জনগণই মুক্ত।*
*মহাপ্রভু=গানের মধ্যে কোন গান জীবের নিজ ধর্ম?*
*রামরায়=যে গীতের মর্ম রাধাকৃষ্ণ প্রেমকেলি,সেই গীতই জীবের নিজ ধর্ম। কেননা,ভগবৎপ্রেমই জীবের স্বরূপ।জার্মেণ দার্শনিক ফিকটেও বলেন, প্রেম হতেই এই বিশ্বব্রহ্মান্ডের জীবের উৎপত্তি। এই প্রেমগীতিকাই জীবের নিজধর্ম। এ তত্ত্ব অতি সূক্ষ্ম।*
*মহাপ্রভু=জীবের শ্রেয়ের মধ্যে শ্রেষ্ঠ কি?*
*রামরায়=কৃষ্ণভক্ত সঙ্গই সর্বশ্রেষ্ঠ শ্রেয়ঃ।।*
*মহাপ্রভু= স্মর্তব্য কি?*
*রামরায়=ভগবানের নাম গুণ লীলাদি।*
*মহাপ্রভু=ধ্যেয় কি?*
*রামরায়=শ্রীকৃষ্ণ-পদাম্বুজ।*
*মহাপ্রভু=শ্রাব্য কি?*
*রামরায়=শ্রীশ্রীরাধাকৃষ্ণ প্রেমলীলা।*
*মহাপ্রভু=উপাস্য কে?*
*রামরায়=শ্রীশ্রীরাধাকৃষ্ণ যুগল।*
*🌻শ্রীচৈতন্যচন্দ্রোদয়ে অতঃপরে আর কোন প্রশ্নের বিষয় লেখা হয়নি।মহাপ্রভু রামরায়ের মুখে উপাস্য তত্ত্বের কথা শুনে বললেন, রামরায়! ভাল,বলো বলো?এইকথা শুনে রামরায় মনে মনে ভাবতে লাগলেন এর পর আর কি বলব?মহাপ্রভু যা প্রশ্ন করেছিলেন,তার তো উত্তর দিয়েছি।এখন যা বলব তাতে ইঁহার মনস্তুষ্টি হবে কিনা জানি না। এই বলে একটি শ্লোক পাঠ করলেন। কিন্তু শ্রীচরিতামৃতে আরও দুটি প্রশ্ন আছে, তার মর্ম এই যে=*
*🌹যাঁরা মুক্তি বাঞ্জা করেন তাঁদের গতি কোথায়?আর যাঁরা ভক্তি বাঞ্জা করেন,তাঁদেরই বা গতি কোথায়?*
*🍁এর উত্তরে রামরায় বলেন, মুক্তি বাঞ্জাকারীর গতি স্থাবরদেহানস্থিতির মতো, এবং ভক্তিবাঞ্জাকারীর গতি দেবদেহাবস্থিতির মতো।*
*🍀এর তাৎপর্য্য এই যে ন্যায় ও বৈশেষিক দর্শন মতে যে মুক্ত আত্মার লক্ষণ লেখা হয়েছে,সেই মুক্তি সবরকম সুখ-দুঃখের অনুভূতির বিলোপসাধন মাত্র। বিলোপ=বিনাশ। সেটি স্থাবরবৎ অনুভূতি বিবর্জিত। কিন্তু দেবদেহাবস্থিত আত্মা যেমন পূর্ণানন্দ ভোগ করেন ভক্তের গতি তদ্রূপ।ভক্ত সর্বদা পূর্ণানন্দে বিভোর থাকেন।মুক্তি জ্ঞানের ফল।সেটি রসিক বৈষ্ণব ভক্তগণের ধিকৃত ও ত্যাজ্য।এর পরেই জ্ঞান ও ভক্তির তারতম্য প্রদর্শিত হয়েছে।*
👣👣👣👣👣👣🙏👣👣👣👣👣👣
✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 ক্রমাগত 👉 ৯৮. শ্রীগৌরাঙ্গ------তত্ত্ব 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda98.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
