✧═══════════•❁❀❁•══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৯৭. বৈষ্ণব চূড়ামণি কৃষ্ণচন্দ্র সিংহ 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori97.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৯৮. বৈষ্ণব চূড়ামণি লালাবাবু 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori98.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৮)বৈষ্ণব জগতের মাধুকরী,*
*বৈষ্ণব চূড়ামণি লালাবাবু*
"""""""""""""""""""""*"""""""""""""""""
*🍀এখানে উল্লেখ্য এই যে শ্রীধাম বৃন্দাবনে এত সমারোহের সঙ্গে "কৃষ্ণচন্দ্রমা" বিগ্রহের রাজসেবা, নরনারায়ণ সেবা,অনাথ আতুরের জন্য অজস্র দান করলেও জমিদার লালাবাবু কিন্তু বৃন্দাবনের দ্বারে দ্বারে মাধুকরী ভিক্ষার দ্বারা নিজের জীবিকা নির্বাহ করতেন। বিষয় ভোগ লালসা তখন তাঁর অন্তর হতে চিরতরে নির্বাসিত হয়েছে এবং এটি কৃষ্ণকৃপার নামান্তর মাত্র।এইভাবে লালাবাবুকে তাঁর প্রাণপ্রিয় ঠাকুর যখন নানাভাবে কৃপা করলেন তখন লালাবাবু একদিন ধ্যানমগ্ন অবস্থায় যখন সাধনায় নিমগ্ন,তখন তাঁর ইষ্টদেব তাঁকে দর্শন দিয়ে বললেন, লালা!তোমার সেবায় আমি অতীব তুষ্ট ও তৃপ্ত, তৃপ্ত তোমার দীনতা এবং ভক্তিতে কিন্তু এছাড়া আমি তোমার কাছে আরও কিছু চাই।আমায় আরও কিছু ভিক্ষা দাও। ভগবান ভক্তের কাছে ভিক্ষা চাইছেন এটি শুনে লালাবাবু চমকিয়ে উঠলেন এবং বললেন,হে দীনদয়াল!হে দীন বন্ধো!তুমি আমার জীবন সর্বস্ব, তোমার জন্য আমি সব ত্যাগ করেছি, আমার সাধ্যমত অর্থব্যয়ে তোমার সেবা করছি এ সবই তোমার কৃপাসাপেক্ষ, অতএব তুমি ভিক্ষা শব্দটি বলিও না।তোমার প্রকৃত মনোবাসনা কি আমাকে প্রকাশ করো।*
*☘ভগবান তখন বললেন--,লালা! তুমি আমার জন্য আর একটি মন্দির নির্মাণ করো, আমি সেই মন্দিরে থাকতে চাই।লালাবাবু দৈন্য বিনয় সহকারে আর্তির সঙ্গে কহিলেন যে, "দ্বিতীয় মন্দির নির্মাণ করবার আর্থিক সামর্থ্য তো আমার আর নেই, কারণ তিনি যথা সর্বস্ব সব ব্যয় করে ফেলেছেন, আরও বললেন--, আমি তো ঠাকুর!তোমার এ বাসনা পূরণ করতে "অপারগ"।তখন কৃপাময় কৃষ্ণচন্দ্র বললেন,আমি যে মন্দিরের কথা তোমায় বলছি,সে মন্দিরের জন্য তোমার কোন অর্থ ব্যয় হবে না।লালাবাবু এই কথার অর্থ বুঝতে পারলেন না,তখন ভগবান বললেন, "লালা"!আমি এখন তোমার হৃদয় মন্দিরে থাকতে চাই।কারণ আমি যখন দেখি যে ভক্তের চিত্তদর্পণ সম্পূর্ণরূপে মলিনতা শূন্য হয়েছে, তখনই তা ভগবদ্ আসনের উপযোগী হয় ; সুতরাং তোমার হৃদয় বেদীতে আমার জন্য একটু স্থান করে দাও যাতে আমি সদাসর্বদা তোমার হৃদমন্দিরে বসে ভক্ত সান্নিধ্য উপভোগ করতে পারি। আহা!ভক্তের প্রতি ভগবানের কি অপার করুণা, যিনি বিশ্বব্রহ্মান্ডের অধিপতি,তিনি কিনা ভক্তের হৃদয় আসনে থাকবার জন্য ভক্তের কাছে একটু স্থান ভিক্ষা চাইছেন।ভক্তপ্রেম,ভক্তাধীনতার এটি অপেক্ষা প্রকৃষ্ট উদাহরণ আর কি হতে পারে।এই ভক্তপ্রেমে বাঁধা পড়ে ভগবান অশেষ কষ্ট সহ্য করেন কিন্তু তথাপি তাঁকে ছাড়তে পারেন না।এর উজ্জ্বল দৃষ্টান্ত শ্রীপাদ সনাতন গোস্বামীর "গোপাল" সেবা।*
*🌷শ্রীপাদ সনাতন গোস্বামী তাঁর আরাধ্য দেবতা একটু লবণ চেয়েছিলেন বলে ধমক দিয়েছিলেন, কিন্তু তথাপি তিনি তাঁকে পরিত্যাগ করেননি।জগন্নাথী মাধবদাস বৃন্দাবনে এসে একসময় চানা খাইয়ে বঙ্কুবিহারীর ক্ষুধা নষ্ট করে দিয়েছিলেন।মাধবেন্দ্রপুরীর কাছে গোপালজী তাঁর অনাহার,দুঃখ কষ্টের কথা জানিয়ে প্রকট হয়েছিলেন।রেমুনার গোপীনাথজী তাঁর প্রিয়ভক্ত মাধবের জন্য ক্ষীর চুরি করে খাইয়ে ছিলেন।এইরকম ভুরি ভুরি দৃষ্টান্ত ভক্তি জগতের ইতিহাসে পাওয়া যায় সে জন্য শাস্ত্র বলেছেন যে, "প্রিয়া যদি মান করি করয়ে ভর্ৎসন।বেদস্তুতি হইতে তাহা হরে মোর মন।।" আবার শাস্ত্রে বলছেন-------*
*🌷বৎসের পশ্চাতে যেমন ধায় ধেনুগণ।*
*🌷তেমতি ভক্তের পাছে ধায় ভগবান।।*
*🌷যোগী হৃদে বৈকুন্ঠে নাহি থাকি আমি।*
*🌷সদা ভক্ত নিকটে রহিয়া গান শুনি।।*
*🌻প্রকৃত আধার বুঝে ভগবান কৃপা করেন অর্থ্যাৎ কষ্টি পাথরে যাচাই করে যখন ভগবান দেখেন আর কোন খাদ নেই,তখনই কৃপার বারি তাঁর সেই প্রিয় ভক্তের উপর অনাবিল ধারায় বর্ষণ করেন, আর ভক্ত সেই পুণ্য বারিতে স্নান করে তাঁর সর্বস্ব তাঁকে সমর্পণ করেন। কৃপাময় ভগবান তখন তাঁর "যোগক্ষেম" বাহনের দায়িত্ব বহন করেন।*
*🔵যাইহোক,লালাবাবু বৃন্দাবন ধাম পরিত্যাগ করে গোবর্দ্ধনের নির্জন পরিবেশে যাবার জন্য প্রত্যাদেশ পেলেন, কারণ ভগবান চান তাঁর ভক্তের চরম উৎকর্ষতা, সেজন্য গোবর্ধনের নির্জন শান্ত পরিবেশ, তা সাধন ভজনের অতীব অনুকূল হবে ইহা বুঝিয়ে দিলেন।লালাবাবু তখন তাঁর প্রাণপ্রিয় শ্রীবিগ্রহের সান্নিধ্য হতে বিচ্যুত হবেন এই নিবেদন করলে, ভগবান বললেন--,"লালা!আমি শুধু তোমার এই বিগ্রের মধ্যে সীমাবদ্ধ,তা নয়!সারা বিশ্বব্রহ্মান্ডেই আমার বিস্তার সুতরাং আমার সান্নিধ্য তুমি সদা সর্বদাই পাবে।তারপর থেকে লালাবাবু আর কাল বিলম্ব না করে গোবর্ধনের এক নির্জন গুহার মধ্যে নিজেকে সাধন সমুদ্রে মগ্ন করলেন।*
⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪
*তাঁর যে মমতা কত,এবার হইনু জ্ঞাত,*
*কমলের সাথে যথা অলির মিলন।*
*তাঁরা স্বকার্য্য সাধিয়া,যায় দ্রুত পলাইয়া,*
*তেমনি মোদের ছাড়ি যায় কৃষ্ণধন।।*
*নরপতি দুরাচারী,প্রজাগণে যায় ছাড়ি,*
*বিদ্যা শিখি ছাড়ে যথা শিষ্য গুরুজনে।*
*দক্ষিণা পাইয়া পরে,দাতাগণে দ্বিজ ছাড়ে,*
*সেইমত যায় শ্যাম ছাড়ি গোপীগণে।।*
🦋🦋🦋🦋🦋🦋🦚🦋🦋🦋🦋🦋🦋
✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৯৯. বৈষ্ণব চূড়ামণি লালাবাবু 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori99.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
