শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রীশ্রীনাম-মাধুরী 🙇 শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ 🌷 তৃতীয় ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/03/name3.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 শ্রীশ্রীনাম-মাধুরী 🙇 শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ 🌷 দ্বিতীয় ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/02/name2.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীশ্রীনাম-মাধুরী 🙇 শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ 🌷 তৃতীয় ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/03/name3.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীশ্রীনাম-মাধুরী 🙇 শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ 🌷 তৃতীয় ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/03/name3.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(২১)🐚শ্রীশ্রীনাম--মাধুরী🐚*
               *শ্রীশ্রীনামব্রহ্ম*

*🌹চক্রায়ুধস‍্য নামানি সদা সর্বত্র কীর্ত্তয়েৎ।*
*🌹নাশৌচং কীর্ত্তনে তস‍্য স পবিত্রকরো যতঃ।।*

*🌻হরি পবিত্রতাকারী, সুতরাং তাঁর নাম সংকীর্তনে অশৌচ আশঙ্কা নাই।অতএব সর্বদা সর্বত্র তাঁর নাম কীর্তন কর্তব‍্য।*

*🌷নোদেশ কালাবস্থাসু শুদ্ধ‍্যাদিকমপেক্ষতে।*
*🌷কিন্তু স্বতন্ত্রমেবৈতণ্ণাম কামিত-কামদম্।।*
                                *(স্কান্দে)*
*🌻⚠শ্রীভগবানের নামকীর্তনে দেশ কাল ও অবস্থা ও বিষয় শুদ্ধির অপেক্ষা নাই,ইহা স্বতন্ত্র এবং কামীর কামদায়ক। অর্থ‍্যাৎ শুচিব‍্যক্তি নামকীর্তন করতে পারবেন, অশুচিব‍্যক্তি পারবেন না এমন কোনও ব‍্যবস্থা নাই। নাম ও নামী অভেদ। নামী যেমন পবিত্রতাকর, নামও তেমনি পবিত্রতাকর।যেমন আচমনাদি না করলেও যমুনাদির জল স্পর্শমাত্রেই অশুদ্ধ ব‍্যক্তিও শুদ্ধ হয়, নামের সম্বন্ধেও সেইরকম।এই স্থলে এমন প্রশ্নই হতে পারে না যে অশুদ্ধ ব‍্যক্তি কি ভাবে শ্রীযমুনার জল স্পর্শ করবে? নীমকীর্তক পুরুষ নাম-কীর্তনদ্বারা যখন অন‍্যান‍্য ব‍্যক্তিকেও পবিত্র করতে সমর্থ, তখন নাম কীর্তন দ্বারা তিনি নিজে যে পবিত্র হবেন, তা বলাই বাহুল‍্য।নাম কীর্তন সম্বন্ধে দেশ কাল বা বাল‍্য যৌবনাদি অবস্থা কিম্বা উন্মাদাদি অবস্থারও বিচার নাই। যে কোন ব‍্যক্তি যে কোন অবস্থায় যে কোন জায়গায় যে কোন সময়ে নামকীর্তন করতে পারে।*

*🌷ন দেশ-কাল-নিয়মো ন শৌচাশৌচনির্ণয়ঃ।*
*🌷পরং সঙ্কীর্ত্তনাদেব রাম রামেতি মুচ‍্যতে।।*

*🌹বৈষ্ণব চিন্তামণিতে শ্রীযুধিষ্ঠির প্রতি নারদ-বাক‍্য------*

*🌷ন দেশ-নিয়মোরাজন্ ন কাল-নিয়মস্তথা।*
*🌷বিদ‍্যাতে নাত্র সন্দেহো বিষ্ণোর্নামানুকীর্তনে।।*
*🌷কালোহস্তি দানে যজ্ঞেচ স্নানে কালোহস্তি সজ্জপে।*
*🌷বিষ্ণু-সঙ্কীর্ত্তনে কালো নাস্ত‍্যত্র পৃথিবী তলে।।*
*🌻হে রাজন্!হরিনাম গ্রহণের স্থানাস্থান বিচার নাই,কালাকাল বিচার নাই,দান, যজ্ঞস্নান,ও সজ্জপ সম্বন্ধে কালাকালের বিচার আছে, কিন্তু হরিনাম সংকীর্তনে কালাকালের কোন বিচার নেই।*

*🌹সর্বসেব‍্যত্ব, শ্রীভাগবতে ২য় স্কন্ধে*

*🌷এতন্নির্ব্বিদ‍্যমানানামিচ্ছতামকুতোভয়ম্।*
*🌷যোগিনাং নৃপ নির্নীতং হরির্নামানুকীর্ত্তনম্।।*

*🌻এই হরিনামে ফল-আকাঙ্খাদের ফল প্রাপ্তি,মুমুক্ষুদের মোক্ষলাভ এবং জ্ঞানীদের জ্ঞান প্রাপ্তি ঘটে। সুতরাং মুক্ত, মুমুক্ষু, বিষয়ী প্রভৃতি সকলের পক্ষেই সর্বদা এই হরিনাম সেব‍্য।*

*🌹মুক্তিফলদত্ব, বারাহে---*

*🌷নারায়ণাচ‍্যুতানন্ত বাসুদেবেতি যো নরঃ।*
*🌷সততং কীর্ত্তয়েদ ভূমি যাতি মল্লয়তাং স হি।।*
*🌻ভূমিপদ সম্বোধনে। মল্লয়তা পদের অর্থ সাযুজ‍্য-মুক্তি।*
*🌻অর্থ‍্যাৎ হে ভূমি! যে মানুষ বাসুদেব, অনন্ত, নারায়ণ ইত্যাদি নাম সবসময়ই কীর্তন করেন তিনি সাযুজ‍্য-মুক্তি (সহযোগ, বা পরমাত্মার সঙ্গে জীবাত্মার একত্ব বা অভেদ মানে সাযুজ‍্য)লাভ করেন।*

*🌹গারুড়ে পাই-----*

*🌷কিং করিষ‍্যতি সাংখ‍্যেন কিং যোগৈর্নরনায়ক।*
*🌷মুক্তি মিচ্ছসি রাজেন্দ্র কুরু গোবিন্দ-কীর্ত্তনম্।।*

*🌻হে রাজন! সংযম জ্ঞানেই বা কি ফল, যোগেই বা কি ফল যদি আপনি মুক্তি বাঞ্জা করেন, তবে গোবিন্দ নাম কীর্তন করুন।*
✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔✔
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীশ্রীনাম-মাধুরী 🙇 শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ 🌷 তৃতীয় ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/03/name3.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(২২)🐚শ্রীশ্রীনাম--মাধুরী🐚*
               *শ্রীশ্রীনামব্রহ্ম*

*🌷সকৃদুচ্চারিতং যেন হরিরিত‍্যক্ষরদ্বয়ম্।*
*🌷বদ্ধপরিকরস্তেন মোক্ষায় গমনং প্রতি।।স্কান্দে।।*

*🌻যিনি একবার হরিনাম উচ্চারণ করেন, তিনি মোক্ষ প্রাপ্তি বিষয়ে বদ্ধপরিকর হন।*

*🌹ব্রহ্ম-পুরাণে------*

*🌷অপ‍্যন‍্যচিত্তোহশুদ্ধো যঃ সদা কীর্ত্তয়েদ্ধরিম্।*
*🌷সোহপি দোষক্ষয়ান্মুক্তিং লভেচ্চেদিপতি র্যথা।।*

*🌻অন‍্য চিত্ত বা অশুদ্ধ চিত্ত ব‍্যক্তিও যদি সর্বদা হরি কীর্তন করেন,তাহলে তিনি চেদিপতি শিশুপালের মত সর্ব দোষ মুক্ত হয়ে মোক্ষ ফল লাভ করে থাকেন।*

*🌹পদ্মপুরাণে দেবহূতি স্তুতিতে--*

*🌷সকৃদুচ্চারয়েদ্ যস্তু নারায়ণমতন্ত্রিতঃ।*
*🌷শুদ্ধান্তঃ করণোভূত্বা নির্ব্বাণ মধিগচ্ছতি।।*

*🌻যিনি আলস‍্য পরিত‍্যাগ করে অন্ততঃ একবার মাত্র নারায়ণের নাম উচ্চারণ করেন,তিনি নির্মল চিত্ত হয়ে নির্বাণ(মোক্ষ) পদবী প্রাপ্ত হন।*

*🌹মাৎস‍্য পুরাণে----*

*🌷পরদাররতোবাপি পরাপকৃতিকারকঃ।*
*🌷স শুদ্ধো মুক্তি মাপ্নোতি হরের্নামানুকীর্ত্তনাৎ।।*

*🌻যে ব‍্যক্তি পরদার (পরস্ত্রীর কাছে )নিয়মিত বা পরাপকার সাধক(সাধক হয়েও অন‍্যের ক্ষতি করে) সে ব‍্যক্তি হরি নাম কীর্তনে পূত বা পবিত্র চিত্ত হয়ে মুক্তি পথ পেয়ে থাকেন।*

*🌹বৈশম্পায়ন সংহিতায়---*

*🌷 সর্ব-ধর্ম-বহির্ভূতঃ সর্বপাপরতস্তথা।*
*🌷মুচ‍্যতে নাত্র সন্দেহো বিষ্ণোর্নামানুকীর্ত্তনাৎ।।*

*🌻যে ব‍্যক্তি সর্বধর্ম-বহিষ্কৃত, কেউ তাকে গ্রহণ করেন না,সব পাপানুরক্ত,এমন কোন পাপ নেই যে সে করেনি, এই ব‍্যক্তি যদি নাম কীর্তন করে, তাহলে সমস্ত পাপ হতে মুক্ত হয়, তাতে কোন সন্দেহ নাই।*

*🌹বৃহন্নারদীয় পুরাণে---*

*🌷যথা কথঞ্চিদ্ যন্নাম্নি কীর্ত্তিতে বা শ্রুতেহপি বা।*
*🌷পাপিনোহপি বিশুদ্ধাঃ স‍্যূঃ শুদ্ধাঃ মোক্ষমবাপ্নুয়ুঃ।।*

*🌻শ্রীভগবানের নাম যে কোন প্রকারে কীর্তন বা গ্রহণ করলে পাপীলোক পাপ মুক্ত হয়ে মোক্ষপদ পেয়ে থাকে।*

*🌹ভারত-বিভাগ---*

*🌷প্রাণ-প্রয়াণ-পাথেয়ং সংসার-ব‍্যাধি-ভেষজম্।*
*🌷দুঃখ-শোক-পরিত্রাণং হরিরিত‍্যক্ষরদ্বয়ম্।।*

*🌻"হরি" এই দুইটি অক্ষর প্রাণ প্রয়াণ পথের পাথেয়----ভবরোগের ঔষধি এবং দুঃখ শোক নিবৃত্তির(অবসানের) উপায়।*

*🌹নারদীয়ে---------*

*🌷নব‍্যং নব‍্যং নামধেয়ং মুরারে,*
*🌷যদ্ যৈচ্চতদ্ গেয়-পীযূষপূষ্টম্।*
*🌷যে গায়ন্তি ত‍্যক্তলজ্জাঃ সহর্ষং,*
*🌷জীবন্মুক্তাঃ সংশয়ো নাস্তি তত্র।।*

*🌻মুরারির নাম, সকল প্রতিক্ষণে নতূনত্ব-নিবন্ধন বা হেতু মাধুর্য‍্য প্রকাশ করে,এবং উহারা কাব‍্যরসের মাধুর্য‍্য পূর্ণ ; যাঁরা লজ্জা পরিহার করে সানন্দে এই নাম গান করে থাকেন,তাঁরা যে জীবন্মুক্ত,তাতে আর সন্দেহ নাই।*

*🌹শ্রীমদ্ভাগবতে----*

*🌷আপন্নঃ সংসৃতিং ঘোরাং যন্মামবিবশো গৃণন্।*
*🌷ততঃ সদ‍্যো বিমুচ‍্যতে যদ্বিভেতি স্বয়ং ভয়ম্।।*

*🌻ঘোর সংসারী ব‍্যক্তি বিবশ বা বিহ্বল হয়ে যাঁর নাম স্মরণে সংসার-বন্ধন হতে মুক্তি লাভ করে,স্বয়ং ভয়ও তাঁর নামের শব্দে আপনি ভীত হয়।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীশ্রীনাম-মাধুরী 🙇 শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ 🌷 তৃতীয় ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/03/name3.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(২৩)🐚শ্রীশ্রীনাম-মাধুরী🐚*
               *শ্রীশ্রীনামব্রহ্ম*

*🌹তৃতীয়ে ব্রহ্ম স্তুতি-----*

*🌷যস‍্যাবতার গুণকর্মবিড়ম্বনানি,*
*🌷 নামানি যে সুবিগমে বিবশা গৃণন্তি।*
*🌷তেহনেক জন্মাশমলং সহসৈব হিত্বা,*
*🌷সং যান্ত‍্যপাবৃতমৃতং তমজং প্রপদ্মে।।*

*🌻হে ভগবন্!যদি লোকে প্রাণ-প্রয়াণ-কালে (মৃত‍্যুর সময় )বিবশ বা বিহ্বল হয়ে আপনার অবতার গুণ কর্ম ইত্যাদির উল্লেখ করে দেবকীনন্দন,ভক্তবৎসল,গোবর্দ্ধনধারী ইত্যাদি নাম কীর্তন করে,তাহলে বহু জন্মার্জিত পাপরাশি নষ্ট করে অনাবৃত সত‍্য জ‍্যোতির্ময় আপনাকে প্রাপ্ত হয়।অতএব আমি আপনার স্মরণাপন্ন হলাম।*

*🌹শ্রীমদ্ভাগবতে------*

*🌷এতাবতালমঘনির্হরণায় পুংসাং,*
*🌷 সঙ্কীর্তনং ভগবতো গুণকর্মনাম্নাম্।*
*🌷বিক্রুশ‍্য পুত্রমঘবান্ যদজামিলোহপি,*
*🌷নারায়ণেতি ম্রিয়মাণ ইয়ায় মুক্তিম্।।*

*🌻ভগবানের নাম গুণ ও কর্ম কীর্তন দ্বারা পাপীর পাপক্ষয় হয়ে থাকে, এ কথারই বা প্রয়োজন কি?যেহেতু মহাপাতকী অজামিল পুত্রের নাম ডাকার ছলে নারায়ণ নাম উচ্চারণে মুক্তি লাভ করশেন। সুতরাং পাপ ক্ষলনের আর কি বলব?*

*বৈকুন্ঠলোক--প্রাপকত্ব, লিঙ্গপুরাণে নারদ প্রতি শিববাক‍্য-----*

*🌷ব্রজংস্তিষ্ঠন্ স্বপন্নশ্নন্ শ্বসন্ বাক‍্যপ্রপূরণে।*
*🌷নাম-সঙ্কীর্ত্তনং বিষ্ণো র্হেলয়া কলিমর্দ্দনম্।*
*🌷কৃত্বা স্বরূপতাং যাতি ভক্তিযুক্তঃ পরং ব্রজেৎ।।*

*🌻যখন লোক চলতে-ফিরতে, অবস্থানে,শয়নে,ভোজনে,নিশ্বাসে, ক্ষেপণে,পুরণে ও অবহেলাক্রমে কলিমর্দন হরিনাম করে মুক্তি প্রাপ্ত হয়, তখন ভক্ত ভক্তিসহ হরিনাম করলে যে তাঁর পরম ধামে গমন হবে সে বিষয়ে আর সন্দেহ কি?*

*🌹নারদীয়ে ব্রহ্মবাক‍্য------*

*🌷ব্রাহ্মণঃ শ্বপচীং ভূঞ্জন্ বিশেষণ রজস্বলা,*
*🌷অশ্নাতি সুরয়া পক্কং মরণে হরিমুচ্চরন্।*
*🌷অভক্ষ‍্যাগম‍্যয়োজ্জাতং বিহায়াদ‍্যৌঘ সঞ্চয়ম্।*
*🌷প্রযাতি বিষ্ণু-সালোক‍্যং বিমুক্তো ভববন্ধনৈঃ।।*

*🌻ব্রাহ্মণ যদি রজস্বলা চন্ডালী-গমন ও সুরাসিদ্ধ অন্নভোজন করেও মৃত‍্যুকালে একবার হরিনাম করে,তাহলে অভক্ষভক্ষণ অগম‍্যাগমন (যে নারী যৌন সম্ভোগের পক্ষে অবৈধ এমন স্থানে গেলে) প্রভৃতি জনিত উৎকট পাপভার ও সংসারবন্ধন হতে মুক্ত হয়ে বিষ্ণু সালোক‍্য (পঞ্চবিধ মুক্তির অন‍্যতম, ঈশ্বরের একলোকে বাসরূপ মুক্তিবিশেষ) পেয়ে থাকেন।*

*🌹বৃহন্নারদীয়ে, বলির প্রতি শুক্রাচার্য‍্য বলেছেন-----*

*🌷জিহ্বাগ্রে বর্ত্ততে যস‍্য হরিরিত‍্যক্ষর-দ্বয়ম্।*
*🌷বিষ্ণুর্লোক মবাপ্নোতি পুনরাবৃর্ত্তি-দুর্ল্লভম্।।*

*🌻যাঁর জিহ্বা বা রসনায় "হরি" এই দুই অক্ষর বতর্মান, তিনি আর পুনরায় জন্মগ্রহণ না করে বিষ্ণোলোক পেয়ে থাকেন।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীশ্রীনাম-মাধুরী 🙇 শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ 🌷 তৃতীয় ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/03/name3.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(২৪)🐚শ্রীশ্রীনাম-মাধুরী🐚*
               *শ্রীশ্রীনামব্রহ্ম*

*🌹পদ্মপুরাণে--------*

*যত্র তত্র স্থিতো বাপি কৃষ্ণ কৃষ্ণেতি কীর্ত্তয়েৎ।*
*সর্বপাপ বিশুদ্ধাত্মা স গচ্ছেৎ পরমাং গতিম্।।*

*🌻যেখানে সেখানে থেকে যদি কেউ কৃষ্ণ--কৃষ্ণ শব্দ উচ্চারণ করেন, তবে তিনি সব পাপ হতে মুক্ত হয়ে পরম গতি প্রাপ্ত হন।*

*🌹পদ্মপুরাণে বৈশাখ মাহাত্ম্যে অম্বরীষ প্রতি নারদ বলছেন------*

*তদেব পুণ‍্যং পরমং পবিত্রং গোবিন্দগেহে গমনায় পত্রম্।*
*তদৈব লোকে সুকৃতৈকসত্রং যদুচ‍্যতে কেশব নাম মাত্রম্।।*

*🌻কেশবের একমাত্র নাম-উচ্চারণেই পুণ‍্যজনক পরম পবিত্র,বৈকুন্ঠ গমনের সহায়, এবং সবপ্রকার সুকৃতির একমাত্র জায়গা।*

*🌹ব্রহ্মবৈবর্ত্তে-------*

*এবং সংগ্রহণীপুত্রাভিধানব‍্যজতো হরিম্।*
*সমুশ্চার্য‍্যান্ত কালেহগাদ্ধাম তৎপরমং হরেঃ।।*

*🌻এইভাবে দুরাচার অজামিল পতিতাপুত্রের(নারায়ণের) নাম চ্ছলে মৃত‍্যু সময়ে হরিনাম উচ্চারণ করে বৈকুন্ঠলোক প্রাপ্ত হয়েছিলেন।*

*নারায়ণ মিতি ব‍্যাজাদুচ্চার্য‍্য কলুষাশ্রয়ঃ।*
*অজামিলোহপ‍্যগাদ্ধাম কিমুত শ্রদ্ধয়া গৃণন।।*

*🌻ঘোর পাপী অজামিল যখন পুত্রনামচ্ছলে নারায়ণকে ডেকে বৈকুন্ঠলোকে গমন করেছিলেন, তখন শ্রদ্ধা ভক্তি সহকারে শ্রীভগবানের নাম উচ্চারণে যে কি ফল হবে তা আর কি বলব?*

*🌹বামনপুরাণে------*

*🌷যে কীর্ত্তয়ন্তি বরদং বরপদ্মনাভং,*
*🌷শঙ্খাব্জচক্রশরচাপগদাসি-হস্তম।*
*🌷পদ্মালয়-বদন-পঙ্কজ ষট্ পদাক্ষং,*
*🌷 নূনং প্রযান্তি সদনং মধুঘাতিনস্তে।।*

*🌻বরদাতা পদ্মনাভ শঙ্খচক্র-গদা-পদ্ম-শরচাপ ও অসিধারী কমলার বদনকমলের ভ্রমর তুল‍্য নারায়ণের নাম কীর্তনে যাঁরা রত,তাঁরা নিশ্চয়ই তৎসদনে গমন করেন।*

*🌹আঙ্গিরস পুরাণে----*

*🌷বাসুদেবেতি মনুজ উচ্চার্য‍্য ভব-ভীতিতঃ।*
*🌷তন্মুক্তঃ পদমাপ্নোতি বিষ্ণোরেব ন সংশয়ঃ।।*

*🌻ভবভয়-নিবন্ধন বা হেতু যিনি বাসুদেব নাম উচ্চারণ করেন তিনি ভবভয় হতে মুক্ত হয়ে শ্রীবিষ্ণুপদ প্রাপ্ত হন।*

*🌹নন্দিপুরাণে-----*

*🌷সর্বত্র সর্বকালেষু যেহপি কুর্ব্বন্তি পাতকম্।*
*🌷নাম-সঙ্কীর্ত্তনং কৃত্বা যান্তি বিষ্ণোঃ পরং পদম্।।*

*🌻সব জায়গায় সর্বকালে যারা মহাপাতক অনুষ্ঠান করে, নামসংকীর্তন দ্বারা তাঁরা বিষ্ণুর পরমপদ প্রাপ্ত হন।*

*🌹বিশেষতঃ কলৌ দ্বাদশ স্কন্ধে---*

*🌷কলের্দোষনিধে রাজন্নস্তি হ‍্যেকো মহান্ গুণঃ।*
*🌷কীর্ত্তনাদেব কৃষ্ণস‍্য মুক্তবন্ধঃ পরং ব্রজেৎ।।*

*🌻হে রাজন ! কলির নিখিল বা সমস্ত দোষ সত্ত্বেও এই একটি গুণ দেখতে পাওয়া যায় যে লোকে হরিনাম কীর্তন করলে বন্ধমুক্ত(সংসারে আবদ্ধ থেকেও পরম গতি লাভ করে থাকে ) হয়ে পরম গতি লাভ করে থাকে।*
🌻🌹🌻🌹🌻🌹🌻🌹🌻🌹🌻🌹🌻🌹
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীশ্রীনাম-মাধুরী 🙇 শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ 🌷 তৃতীয় ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/03/name3.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(২৫)🐚শ্রীশ্রীনাম--মাধুরী🐚*
               *শ্রীশ্রীনামব্রহ্ম*

*🌹গারুড়ে অম্বরীষ প্রতি শুকদেব বলেছেন---*

*🌷যদিচ্ছসি পরং জ্ঞানং জ্ঞানাদ্ যৎ পরম্ পদম্।*
*🌷তদাদরেণ রাজেন্দ্র কুরু গোবিন্দ-কীর্তনম্।।*

*🌻হে রাজেন্দ্র! তুমি যদি পরম জ্ঞান এবং তা হতে পরমপদ পেতে কামনা কর, তাহলে পরম সমাদরে গোবিন্দ নাম কীর্তন করতে থাক।*

*🌹শ্রীভগবৎ-প্রীণনত্ব-------*

*🌷বাসুদেবস‍্য সঙ্কীর্ত্ত‍্যা সুরাপো ব‍্যাধিতোপি বা।*
*🌷মুক্তোজায়েত নিয়তং মহাবিষ্ণুঃ প্রসীদতি।।*
                                  *(বারাহে)*
*🌻রোগী বা মদ‍্যপায়ীও যদি বাসুদেবের নাম কীর্তন করে,তবে সে ব‍্যক্তি নিত‍্য মুক্ত হয়।*

*🌹বৃহন্নারদীয়ে পাই------*

*🌷নাম-সংকীর্তনং বিষ্ণোঃ ক্ষুতৃট্ প্রস্খলিতাদিষু।*
*🌷করোতি সততং বিপ্রা স্তস‍্য প্রীতোহ‍্যধোক্ষজঃ।।*

*🌻ক্ষুধায়,তৃষ্ণায় ও প্রস্খলনাদিতেও (প্রক্ষালনাদিতেও) যে ব‍্যক্তি নাম-সঙ্কীর্তন করে, হে বিপ্রগণ,কেশব তার প্রতি সন্তুষ্ট হন।যদিও অত‍্যন্ত অভ‍্যাস বলে ক্ষুধা তৃষ্ণাদির দ্বারা বিকল হয়ে স্বতঃই (নেজে থেকেই) নামসঙ্কীর্তন হয়ে থাকে,তাতে নামে চিত্তবৃত্তি প্রযুক্ত না থাকলেও এ অবস্থাতে নাম-সঙ্কীর্তনের প্রাশস্ত‍্য ও সর্বদা নাম-পরত্বের নিদর্শন পাওয়া যায়। কিছু তবুও এস্থলে ক্ষুধা তৃষ্ণা ইত্যাদি শব্দ দ্বারা বিবশত্বমাত্রই ধ্বনিত হল।*

*🌹বিষ্ণু-ধর্মোত্তরে ------*

*🌷নাম-সঙ্কীর্ত্তনং বিষ্ণোঃ ক্ষুত্তৃট প্রস্খলিতাদিষু।*
*🌷যঃ করোতি মহাভাগ তস‍্য তুষ‍্যতি কেশবঃ।।*

*🌹শ্রীভগবদ্বশীকারিত্ব, মহাভারতে--*

*🌷ঋণমেতৎ প্রবৃদ্ধং মে হৃদয়ান্নাপসর্পতি।*
*🌷যদ্ গোবিন্দেতি চুক্রোশ কৃষ্ণা মাং দূরবাসিনম্।।*

*🌻আমি অতিদূরে থাকলেও শ্রীমতী দ্রৌপদী সাক্ষাৎ সম্বোধনের মত সম্বোধন করতে না পারলেও বহুদূর হতে তিনি যে আমায় হে গোবিন্দ হে গোবিন্দ বলে আহ্বান করেছিলেন,তাঁর নিকট আমার এই ঋণ শনৈঃ শনৈঃ (ধীরে ধীরে বা আস্তে আস্তে)বেড়ে যাচ্ছে। তিনি পরম আর্তিতে আমায় ডেকে ছিলেন, ইহাতে তাঁর নিকট আমি চিরদিনই ঋণী রয়েছি।এই কথা কিছুতেই আমার হৃদয় থেকে প্রসারিত হচ্ছে না।*

*🌹আদি পুরাণে শ্রীকৃষ্ণার্জ্জুন সংবাদে---*

*🌷গীত্বা চ মম নামানি নর্ত্তয়েন্মম সন্নিধৌ।*
*🌷ইদং ব্রবীমিতে সত‍্যং ক্রীতোহহং তেন চার্জ্জুন।।*
*🌷গীত্বা চ মম নামানি রুদন্তি মম সন্নিধৌ।*
*🌷তেষামহং পরিক্রীতো নান‍্যক্রীতো জনার্দ্দনঃ।।*

*🌻হে অর্জুন! আমি সত‍্য বলছি যারা আমার সমক্ষে আমার নাম করে, নৃত্য করে ; আমি তাদের ক্রীত হয়ে থাকি,যারা আমার শ্রীমূর্তির সামনে নাম,গান ও রোদন করে, আমি জনার্দন অন‍্য কারও ক্রীত না হয়ে তাদের ক্রীত হই। 🍀ক্রীত অর্থে কেনা দাস।।*
*শ্রীমৎ টীকাকার "জনার্দন" শব্দের অর্থ করেছেন--, জনৈ জীবৈঃ সর্বৈঃ সেবিতুং অর্দ্দ‍্যতে যাচ‍্যতে নতু প্রাপ‍্যতে ইতি জনার্দ্দনঃ। অর্থ‍্যাৎ জনগণ সেবার জন্য ইহার প্রার্থনা করেন, কিন্তু তবুও ইনি সহজে তাঁদের প্রাপ‍্য নন, তাই ইহার নাম জনার্দন। শ্রীভগবান এরকম জনার্দন হলেও যারা তাঁর নাম কীর্তন করতে করতে রোদন করে,তিনি অন‍্যের অলভ‍্য হলেও সর্বতোভাবে তাদের বশীভূত হয়ে থাকেন।*
🙏🙏🙏🙏🙏🙏👣🙏🙏🙏🙏🙏🙏
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীশ্রীনাম-মাধুরী 🙇 শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ 🌷 তৃতীয় ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/03/name3.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(২৬)🐚শ্রীশ্রীনাম--মাধুরী🐚*
              *শ্রীশ্রীনামব্রহ্ম*

*🌹বিষ্ণুধর্মে প্রহ্লাদ বলেছেন--*

*🌷জিতন্তেন জিতস্তেন জিতস্তেনেতি নিশ্চিতম্।*
*🌷জিহ্বাগ্রে বর্ত্ততে যস‍্য হরিরিত‍্যক্ষরদ্বয়ম্।।*

*🌻যাঁর জিহ্বাগ্রে হরি এই অক্ষরদুটি বর্তমান,তিনি নিশ্চয়ই ভগবানকে বশীভূত করেছেন। অর্থ‍্যাৎ যিনি সবসময়ই হরিনাম জপ করতে থাকেন,তিনি নিশ্চয়ই ভগবানকে বশীভূত করেছেন।*

*🌹স্বতঃ পরম-পুরুষার্থত্ব--*
*স্কান্দে কাশীখন্ডে বৈশাখ মাহাত্ম্যে--*

*🌷ইদমেবহি মাঙ্গল‍্য মেতদেব ধনার্জ্জনম্।*
*🌷জীবিতস‍্য ফলঞ্চৈতদ্ যদ্দামোদর কীর্তনম্।।*

*🌻শ্রীমদ্ দামোদর-নাম কীর্তনই সর্বমঙ্গলের আকর-স্বরূপ, অথবা সর্ব প্রকার মঙ্গল কর্মের ফলস্বরূপ।ধনার্জন পুরুষার্থতা বটে। কিন্তু নাম কীর্তন স্বতঃই পরমপুরুষার্থত্ব। সুতরাং নামসংকীর্তনই সর্বপুরুষার্থতার সার।অথবা ধন শব্দের অর্থ এখানে প্রেম।কেননা প্রেমই পরম ধন।এই নাম-কীর্তনই জীবনের মহাফল।*

*🌹প্রভাস খন্ডে-------*

*🌷মধুর-মধুর মেতন্মঙ্গলং মঙ্গলানাং,*
*🌷সকলনিগমবল্লী-সৎফলং চিৎস্বরূপম্।*
*🌷সকৃদপি পরিগীতং শ্রদ্ধয়া হেলয়া বা,*
*🌷ভৃগুবর নরমাত্রং তারয়েৎ কৃষ্ণনাম।।*

*🌻হে ভৃগুবর!এই নাম মধুর হতেও মধুর, এবং সর্ব মঙ্গলের মঙ্গলস্বরূপ। ইহা সর্ববেদবল্লীর অতি সৎফল এবং পরব্রহ্ম স্বরূপ। সুতরাং যে কোন প্রকারে অবহেলায় হোক, শ্রদ্ধায় হোক,একবার মাত্র কীর্তন করলেই এই কৃষ্ণনাম মোক্ষ প্রদান করেন।এই পদ‍্যে যে "পরিগীতম্" পদটি আছে, তার অর্থ এই যে অব‍্যক্ত বা অসম্পূর্ণরূপে উচ্চারিত হলেও মোক্ষ ফলপ্রদ হন।শ্রীনাম সর্ববেদের সার হলেও চন্ডালাদিরও গেয় (কীর্তন করার যোগ্য )।*

*🌹বিষ্ণুরহস‍্যে ও বিষ্ণুধর্মোত্তরে--*

*🌷এতদেব পরংজ্ঞানমেতদেব পরং তপঃ।*
*🌷এতদেব পরং তত্ত্বংবাসুদেবস‍্য কীর্তনম্।।*

*🌻💐বাসুদেব কীর্তনই পরমজ্ঞান এবং সেটিই পরম তপস‍্যা অর্থ‍্যাৎ চিত্তের একাগ্রতা বা সমাধি ; সেটিই পরমবস্তু।পরম জ্ঞানাদিই সাধ‍্য।নামকীর্তন সর্বতোভাবে তাদৃশ (সেইরকম) ফলপ্রদ।প্রত‍্যুত (পক্ষান্তরে) ঐ সব অপেক্ষাও শ্রেষ্ঠ সাধন।এতদ্বারা নামকীর্তনের পরম ফল সিদ্ধ হল।*
*🍀এইভাবে নাম কীর্তনের পরম সাধনত্ব ও সাধ‍্যত্ব বিষয়ে আলোচনা করে এক্ষণে স্বতঃ পরম পুরুষার্থরূপ শ্রবণ কীর্তন স্মরণাদি ভক্তিপ্রকার গুলির মধ্যে নাম কীর্তনের শ্রেষ্ঠতা-বর্ণন করার জন্য মুক্তা ফলাদি গ্রন্থাকারগণ-সম্মত সর্বশ্রেষ্ঠ স্মরণ অপেক্ষাও যে নাম-কীর্তন শ্রেষ্ঠ,তাহাই শ্রীহরিভক্তিবিলাসকার সপ্রমাণ করেছেন।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীশ্রীনাম-মাধুরী 🙇 শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ 🌷 তৃতীয় ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/03/name3.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(২৭)🐚শ্রীশ্রীনাম----মাধুরী🐚* *ভক্তি-প্রকার গুলির মধ্যে সর্বশ্রেষ্ঠতা*
◆ ◆ ◆ ◆ ◆ ◆
*🙏শ্রবণ কীর্তন স্মরণ পাদসেবন প্রভৃতি নববিধা ভক্তিঅঙ্গ স্বতঃই পরম পুরুষার্থ। কিন্তু এই সবের মধ্যে আবার নাম-কীর্তন সর্বশ্রেষ্ঠ বলে উক্ত হয়েছে।মুক্তাফলাদি গ্রন্থকারগণ স্মরণেরই শ্রেষ্ঠতা বর্ণনা করেছেন। ফলে স্মরণ হতেও শ্রীমন্নাম-কীর্তনের মাহাত্ম্য অনেক বেশী শাস্ত্র-সম্মত সৎসিদ্ধান্ত। যথা বৈষ্ণব চিন্তামণিতে শিব-উমা সংবাদে ------*
*🌷অঘচ্ছিৎ স্মরণং বিষ্ণোর্বহ্বায়াসেন সাধ‍্যতে।*
*ওষ্ঠস্পন্দন-মাত্রেন কীর্তনন্তু ততো বরম্।।*
*🌻বিষ্ণু-স্মরণ করলে সংসার দুঃখের মূল স্বরূপ পাপ বিনষ্ট হয়। কিন্তু মন নিগ্রহ(দমন)করতে না পারলে স্মরণ-ব‍্যাপার সংসাধিত হয় না। সুতরাং স্মরণ ব‍্যাপারটা অতীব দুষ্কর কাজ।সেটি বহুল আয়াস (কষ্ট) সাধ‍্য। কিন্তু কীর্তন কাজটি ওষ্ঠ-স্পন্দন মাত্রেই সম্পন্ন হয়ে পাপের মূল নষ্ট করেন। সুতরাং স্মরণ হতে কীর্তনই শ্রেষ্ঠ। অথবা স্মরণ হতে কীর্তনই সর্বপ্রকারে শ্রেষ্ঠ।শ্রীনাম কীর্তনে মন ও শ্রবণ ও বাগিন্দ্রিয়াদি ( যে ইন্দ্রিয়ের দ্বারা কথা বলা হয় বা মুখ)ব‍্যাপিয়া সুখ অনুভূত হয়ে থাকে। শ্রীমদ্ভাগবতে উত্তরখন্ডে এই সিদ্ধান্ত বিশেষভাবে বিবৃত হয়েছে।এটিই শ্রীহরিভক্তি-বিলাসের টীকার অভিপ্রেত(উদ্দিষ্ট)।অথবা স্মরণাদি পূজার অঙ্গ। সুতরাং স্মরণ অপেক্ষা পূজা শ্রেষ্ঠ। আবার পূজা অপেক্ষাও নাম-কীর্তন শ্রেষ্ঠ।*

*🌷যেন জন্মশতৈঃ পূর্বং বাসুদেব সমুর্চ্চিতঃ।*
*🌷তন্মুখে হরি-নামানি সদা তিষ্ঠন্তি ভারত।।*
*🌻যিনি শত শত পূর্ব পূর্ব জন্মে সর্ব প্রকার বাসুদেবের অর্চনা করেছেন,তাঁর মুখেই হরিনাম সমূহ সর্বদা বিরাজমান থাকেন।*
*🍀বিশেষ করে কলিযুগে শ্রীনামই প্রধানতম সাধন তদ্ যথা বিষ্ণু-রহস‍্যে।*
*🌷যদভ‍্যর্চ্চ‍্য হরিং ভক্ত‍্যা কৃতে ক্রতুশতৈরপি।*
*🌷ফলং প্রাপ্নোত‍্যবিফলং কলৌ গোবিন্দ-কীর্ত্তনাৎ।।*
*🌻অর্থ‍্যাৎ সত‍্যযুগে ভক্তি সহকারে শত শত যজ্ঞদ্বারা হরির পূজন করলে যে ফল হয়,কলিযুগে কেবল গোবিন্দ নাম কীর্তন দ্বারাই সে ফল লাভ করা যায়।এখানে সত‍্যযুগের কথাবলে হল কেন এটির তাৎপর্য‍্য এই যে যজ্ঞাদির জন্য অশেষ বিশুদ্ধ দ্রব‍্যাদির প্রয়োজন।সত‍্যযুগে সেই সব বিশুদ্ধ যজ্ঞ সামগ্রী সুলভ ছিল।তাতে যজ্ঞ সুসিদ্ধ ও সমধিক(অত‍্যন্ত) ফলবান হত।অনন‍্যা(একক) ভক্তি তো দূরের কথা, শ্রবণ-স্মরণাদি ভক্ত‍্যঙ্গ দ্বারা যে ফল লাভ হয় অথবা বিশুদ্ধ যজ্ঞ সামগ্রী দ্বারা শত শত যজ্ঞ দ্বারা যে ফল লাভ হয়,কলিতে কেবল এক গোবিন্দ নাম-কীর্তন দ্বারাই সম্পূর্ণভাবে সেই ফল লাভ হয়ে থাকে।জায়গাগুলির মধ্যে যেমন মথুরা শ্রেষ্ঠ,মাসের মধ্যে যেমন কার্তিকাদি তিনটি মাস শ্রেষ্ঠ,তিথিগুলির মধ্যে যেমন একাদশী প্রভৃতি শ্রেষ্ঠ,যুগগুলির মধ্যেও তেমনি কলিযুগ শ্রেষ্ঠ। কার্তিকাদি মাসে ও একাদশ‍্যাদি তিথিতে স্বল্পমাত্রায় ভক্তিজনক কাজ করলেও অনেক বেশী ফল হয়।সেই রকম কলিযুগেও অল্পমাত্র সাধনাতে বহুফল লাভ হয়ে থাকে।*
*🍀কলিযুগে অল্পমাত্র সাধনাতেই বহুফল লাভ হয়ে থাকে।অন‍্যান‍্য যুগ অপেক্ষা কলিযুগের শ্রেষ্ঠতা শাস্ত্রে কীর্তিত হয়েছে,অতএব এই কলিযুগে অনুষ্ঠিত কর্মগুলির শ্রেষ্ঠত্ব শাস্ত্রে প্রদর্শিত হয়েছে।এবং এইকালে ভগবদ্ভক্তজনের সবিশেষ শ্রেষ্ঠতা অতীব যুক্তিযুক্ত।প্রথমস্কন্দে বলেন---*

*🌷কুশলন‍্যাশু সিদ্ধন্তি নেতরাণি কৃতানি যৎ।*
*🌹একাদশ স্কন্দে শ্রীকরভাজন বলেন--*
*🌷কৃতাদিষু প্রজা রাজন্ কলিবিচ্ছন্তি সম্ভবম্।*
*🌷কলৌ খলু ভবিষ‍্যন্তি নারায়ণ-পরায়ণাঃ ইত্যাদি।।*
*🌻এই কলিযুগের মাহাত্ম্য বিশেষ যুক্তিযুক্ত বটে।তবে যে শাস্ত্রে জায়গায় জায়গায় কলিতে পাপ উপদ্রবাদি নানান ধর্ম-বিঘ্নাদির কথা শোনা যায় এবং বাইরের দৃষ্টিতে কলির নিন্দাদি শোনা যায়,সে সব কথা শাস্ত্রের বলে শোনা যায়,সেটি বহিরঙ্গদের বহির্দৃষ্টির ভ্রম ধারণা মাত্র। সুতরাং কলি মাহাত্ম্য শাস্ত্রসিদ্ধ ও শাস্ত্রের অবিরুদ্ধ।*
👣👣👣👣👣👣🙏👣👣👣👣👣👣
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীশ্রীনাম-মাধুরী 🙇 শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ 🌷 তৃতীয় ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/03/name3.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(২৮)🐚শ্রীশ্রীনাম--মাধুরী🐚*
              *শ্রীশ্রকনামব্রহ্ম*

*🌹শ্রীবিষ্ণু পুরাণে লিখিত হয়েছে*

*🌷ধ‍্যায়ন্ কৃতে যজন্ যজ্ঞৈ স্ত্রেতায়াং দ্বাপরেহর্চ্চয়ন্।*
*🌷যদাপ্নোতি তদাপ্নোতি কলৌ সঙ্কীর্ত্ত‍্য কেশবম্।।*

*🌻সত‍্যযুগে চিত্তের পরম শুদ্ধতা জন্য ধ‍্যানের দ্বারা যে সিদ্ধিলাভ হয়,ত্রেতাযুগে সর্ববেদ প্রবৃত্তি দ্বারা ও যজ্ঞাদি দ্বারা যে সিদ্ধিলাভ হয়,দ্বাপরযুগে শ্রীমূর্তি বিশেষে প্রবৃত্তি দ্বারা অর্চনায় যে সিদ্ধিলাভ হয়,কলিতে কেবল শ্রীভগবানের নাম-কীর্তন দ্বারাই তদপেক্ষা শ্রেষ্ঠ সিদ্ধিলাভ হয়ে থাকে।"সঙ্কীর্ত্ত‍্য" পদের অর্থ--,সম‍্যক উচ্চস্বরে উচ্চারণ করা। এতে নিজের আনন্দ ও শ্রোতাদের আনন্দ জন্ম হয়।সেটির ফলে মাহাত্ম্য-বিশেষ সম্পাদিত হয়।*

*🌹দ্বাদশ স্কন্ধে------------*

*🌷কৃতে যদ্ধ‍্যায়তো বিষ্ণুং ত্রেতায়াং যজতো মখৈঃ।*
*🌷দ্বাপরে পরিচর্য‍্যায়াং কলৌ তদ্ধরি-কীর্ত্তনাৎ।।*

*🌻সত‍্যযুগে শ্রীবিষ্ণুধ‍্যান-পরায়ণের যে ফললাভ হয়, ত্রেতায় বিষ্ণুযাজ্ঞিকের যে সিদ্ধিলাভ ঘটে এবং দ্বাপর শ্রীবিষ্ণু অর্চনাকারীর যে ফল হয়,কলিতে কেবল হরি এই অক্ষরদুটির কীর্তনেই সেই সব ফললাভ হয়ে থাকে।*

*🌷কৃষ্ণবর্ণং ত্বিষাকৃষ্ণং সাঙ্গোপাস্ত্রপার্ষদং।*
*🌷যজ্ঞ‍্যৈসঙ্কীর্ত্তন-প্রায়ৈ র্যজন্তি হি সুমেধসঃ।।*

*🌻নাম-সংকীর্তনরূপ যজ্ঞ দ্বারাই যে কলির উপাস‍্য শ্রীকৃষ্ণবর্ণদ্বয় উচ্চারণকারী শ্রীশ্রীকৃষ্ণচৈতন‍্য স্বয়ং শ্রীভগবানের উপাসনা করা সুবিজ্ঞ জন সম্মত।*

*🌹আরও জানা যায়----*

*🌷নামযুক্তান্ জনান্ দৃষ্ট্বা স্নিগ্ধো ভবতি যো নরঃ।*
*🌷স যাতি পরমং স্থানং বিষ্ণুনা সহ মোদতে।।*
*🌷তস্মান্নামানি কৌন্তেয় ভজস্ব দৃঢ় মানসঃ।*
*🌷নামযুক্তঃ প্রিয়হস্মাকং নামযুক্তো ভবার্জ্জন।।*

*🌻হে অর্জুন!যে ব‍্যক্তি নামযুক্ত ব‍্যক্তিকে দেখে স্নিগ্ধ বা কোমল হয়,সে পরম জায়গা পেয়ে থাকে এবং বিষ্ণুর নিকটে থেকে আনন্দ উপভোগ করে।এই জন্য তুমি একাগ্রচিত্তে নাম ভজনা কর, কেননা, নামকীর্তনকারী ব‍্যক্তি আমার অতি প্রিয়।অর্জুন! তুমি সর্বদা নামকীর্তন কর।*
*🍀অতঃপরে নামজপ,নামশ্রবণ ও নাম স্মরণের বিষয় শ্রীহরিভক্তি বিলাসে আলোচিত হয়েছে।এখানে টীকাকার মহোদয় বলেন,নামকীর্তনের সঙ্গে নামজপাদির অল্পই ভেদ আছে। জপ তিন প্রকার=বাচিক(কেবল মুখের কথায় প্রকাশ করা কিন্তু আন্তরিকতাপূর্ণ নয়),উপাংশু(একান্তে,নির্জনে,বা কেবল নিজেই শোনা যায় এমনভাবে ) ও মানসিক(মনোগত)। ঈষৎ বা সামান্য ওষ্ঠ চালন দ্বারা পুনঃ পুনঃ নামের মৃদু উচ্চারণের নামই উপাংশু জপ।এই উপাংশু জপই এস্থলে গ্রাহ‍্য।বাচিকজপ-কীর্তনেরই অন্তর্গত,আর মানসিকজপ স্মরণের অন্তর্গত।লঘু লঘু স্বল্প উচ্চারণকে ও কোন কোন জায়গায় স্মরণ বলে ব‍্যাখ‍্যা করা হয়েছে।*

      *🌹শ্রীমন্নামজপ মাহাত্ম্য।*
*🌹বিষ্ণুরহস‍্যে ভগবদুক্তি--*

*🌷সত‍্যং ব্রবীমি মনুজাঃ স্বয়মূর্দ্ধোবাহু,*
*🌷মুকুন্দ নরসিংহ জনার্দ্দনেতি।*
*🌷জীবন জপত‍্যনুদিনং মরণে ঋণীব,*
*🌷পাষাণ-কাষ্ঠ সদৃশায় দদাম‍্যভীষ্টম্।।*

*🌻ঋণীব‍্যক্তির মনে সর্বদাই এক প্রবল চিন্তা --, হায় আমি অমুকের কাছে ঋণ বা ধার করেছি, এই ঋণ শোধ করতে পারিনি। এই ব‍্যক্তি যেমন ঋণদাতার নাম জীবনে মরণে সর্বদাই জপ করে,সেইরকম জীবনে মরণে যে জন মুকুন্দ, নরসিংহ ও জনার্দন ইত্যাদি নাম জপ করে, তাদৃশ (তেমন)ব‍্যক্তি জ্ঞানহীন, ভক্তিরসহীন পরম নীরস হৃদয় বিশিষ্ট জনকেও আমি আমার অতি প্রিয়বস্তু দান করি। অথবা ঋণী শব্দটিকে শ্রীভগবানের বিশেষণ করে এ অর্থ করা যায় যে আমি তার কাছে ঋণী অর্থ‍্যাৎ বশ‍্যতা প্রাপ্ত হয়ে তার দেহান্ত হলেও তাকে অভীষ্ট প্রদান করি। "ইব" শব্দের অর্থ লোকোক্তরীতি (জনসাধারণের মধ্যে প্রচলিত কাহিনী রীতি) অনুসারে। অথবা অন‍্য প্রকার অর্থও হতে পারে।তা এই যে আমি একবারমাত্র নামকীর্তনকারী পাষাণ-সদৃশ হৃদয়-বিশিষ্ট ব‍্যক্তিকেও পরম অভীষ্ট প্রদান করি,যে ব‍্যক্তি জীবনে মরণে বহুবার বহুবিধ ভাবে আমার নাম জপ করে, আমি তার কাছে প্রকৃত পক্ষেই ঋণীর ন‍্যায় বশীভূত হয়ে থাকি।*
🙏🙏🙏🙏🙏🙏🙌🙏🙏🙏🙏🙏🙏
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীশ্রীনাম-মাধুরী 🙇 শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ 🌷 তৃতীয় ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/03/name3.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(২৯)🐚শ্রীশ্রীনাম--মাধুরী🐚*
                *শ্রীশ্রীনামব্রহ্ম*

*🌹কাশী খন্ডে অগ্নিবিন্দু স্তুতিতে লিখিত আছে----*

*🌷নারায়ণেতি নরকার্ণব তারণেতি,*
*🌷দামোদরেতি মধুহেতি চতুর্ভূজেতি।*
*🌷বিশ্বেশ্বরেতি বিরজেতি জনার্দ্দনেতি,*
*🌷ক্বস্তীহ জন্ম জপতাং ক্ব কৃতান্তভীতিঃ।।*
*🌻যাঁরা অণুক্ষণ হে নারায়ণ,হে নরকার্ণবতারণ, হে দামোদর, হে মধুসূদন,হে চতুর্ভূজ,হে বিশ্বেশ্বর,হে বিরজ,হে জনার্দন ইত্যাদি নাম জপ করেন,তাঁদের জন্মই বা কোথায়, অথবা কৃতান্তভয়ই বা কোথায়?*

*🌹পাদ্মে, বৈশাখ মাহাত্ম্যে যম ব্রাহ্মণ সংবাদে------*

*🌷বাসুদেব জপাসক্তানপি পাপকৃতোজনান্।*
*🌷নোপসর্গন্তি বৈ বিঘ্না যমদূতাশ্চ দারুণাঃ।।*

*🌻মহাপাপকারী ব‍্যক্তিগণও যদি হরিনাম জপে একান্ত আসক্ত চিত্ত হয়,তাহলে তাদের কাছে কোন বিঘ্ন, এমনকি যমদূতেরাও এগিয়ে আসতে পারে না।*

*🌹বৃহদ্বিষ্ণুপুরাণে======*

*🌷ক্ব নাকপৃষ্ঠগমনং পুনরাবৃত্তিলক্ষণম্।*
*🌷ক্ব জপো বাসুদেবেতি মুক্তিবীজমনুত্তমম্।।*

*🌻যাঁরা স্বর্গ লাভ করে, স্বর্গ গমনে আবার ফিরে আসতে হয়,বাসুদেব নাম জপে মুক্তিলাভ হয়ে থাকে। সুতরাং নামজপ সাধনার সামনে স্বর্গ লাভের সাধনা অতি তুচ্ছ।*

     *🙏শ্রীমন্নামস্মরণ-মাহাত্ম‍্য*
*🌹ইতিহাস--সমুচ্চয়ে------*

*🌷স্থপ্নেহপি নাম-স্মৃতিরাদি পুংসঃ।*
*🌷ক্ষয়ং করোত‍্যাহিত পাপরাশেঃ।।*
*🌷প্রযত্নতঃ কিং পুনরাদিপুংসঃ।*
*🌷প্রকীর্ত্তিতে নাম জনার্দ্দনস‍্য।।*

*🌻যখন আদিপুরুষ পুরুষোত্তমের নাম স্বপ্নেও স্মৃত (স্মরণ) হলে সঞ্চিত সমস্ত পাপের ক্ষয়সাধন করে, যত্নকরে তাঁর নামকীর্তন করলে যে কি ফল লাভ হয়, কে তার পরিমাণ করতে পারে?*

*🌹লঘুভাগবতামৃতে----------*

*🌷তে সভাগ‍্যা মনুষ‍্যেষু কৃতার্থা নৃপ নিশ্চিতম্।*
*🌷স্মরন্তি যে স্মারয়ন্তি হরের্নাম কলৌ যুগে।।*

*🌻এই কলিযুগে সেই সব মানুষই ভাগ‍্যবান ও কৃতার্থ যারা হরিনাম স্মরণ করেন ও স্মরণ করান।*

*🌹পদ্মপুরাণে দেবহূতি স্তুতিতে--*

*🌷প্রয়াণে চাপ্রয়াণেচ যন্নাম স্মরণান্নৃণাম্।*
*🌷সদা নশ‍্যতি পাপৌঘো নমস্তস্মৈ চিদাত্মনে।।*

*🌻যাঁর নাম জীবনে ও মরণে স্মরণ করলে মনুষ‍্যগণের পাপরাশি সদ‍্য সদ‍্য বিনষ্ট হয়, আমি সেই চিদাত্মাকে(চৈতন‍্যরূপ আত্মাকে) নমস্কার করি।*

*🛑তত্রৈবোত্তর খন্ডে-------*

*🌷যন্নাম স্মরণাদেব পাপিনামপি সত্বরম্।*
*🌷মুক্তির্ভবতি জস্তূনাং ব্রহ্মাদীনাং সুদুর্লভা।।*

*🌻শ্রীহরির নাম স্মরণ করলে পাপীদেরও ব্রহ্ম-দুর্লভা মুক্তি হয়।*

*🔵ব্রহ্মবৈবর্ত্তে--------*

*🌷যদনুধ‍্যান-দাবাগ্নিদগ্ধকর্ম্মতৃণঃ পুমান্।*
*🌷বিশুদ্ধঃ পশ‍্যতি ব‍্যক্তমব‍্যক্তমপি কেশবম্।।*
*🌷তদস‍্য নাম জীবস‍্য পতিতস‍্য ভবাম্বুধৌ।*
*🌷হস্তাবলম্বদানায় প্রবীণোনাপরো হরেঃ।।*

*💮যেরকম অগ্নিসংযোগে তৃণরাশি পুড়ে গিয়ে থাকে,সেইরকম যাঁর ধ‍্যানরূপ দাবাগ্নি সংযোগে জীবের কর্মরূপ তৃণ সব পুড়ে গিয়ে অব‍্যক্ত কেশবের ব‍্যক্ত মূর্তি সন্দর্শন ঘটে,এতাদৃশ (এমন) শ্রীভগবানের নাম ভবসাগরে নিপতিত নিরন্তর বা সবসময় দুঃখভোগী জীবের পরিত্রাণের জন্য হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকেন।অতএব হরি অপেক্ষা শ্রেষ্ঠ আর কি আছে? শ্রীভাগবতামৃতে উত্তরখন্ডে এই বিষয় বিস্তৃতভাবে আলোচিত হয়েছে।*
🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীশ্রীনাম-মাধুরী 🙇 শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ 🌷 তৃতীয় ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/03/name3.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৩০)🐚শ্রীশ্রীনাম--মাধুরী🐚*
                *শ্রীশ্রীনামব্রহ্ম*

*🌹জাবালী সংহিতায় লেখা আছে--*
*🌷হরের্নাম পরং জপ‍্যং ধ‍্যেয়ং শ্রেয়ঃ নিরন্তরম্।*
*🌷কীর্ত্তনীয়ঞ্চ বহধা নির্বৃতী র্বহুধেচ্ছতা।।*

*🌻যিনি নানাপ্রকার আনন্দলাভের ইচ্ছুক,তাঁর পক্ষে হরিনাম পরম জপ‍্য, ধ‍্যেয়,গেয়(গান গাওয়া) এবং কীর্তনীয়।*

      *🌹শ্রীভগবানের নাম মাহাত্ম্য*
*🌹বৃহন্নারদীয়, শ্রীদেবর্ষি নারদ বলেন--*

*🌷যন্নাম শ্রবণেনাপি মহাপাতকিনোহপি যে।*
*🌷পাবনত্বং প্রপদ‍্যন্তে কথং তুষ‍্যামি ক্ষন্নধিঃ।।*

*🌻যাঁর নাম শোনা মাত্রে মহাপাপীরাও পবিত্রতা লাভ করেন, ক্ষুদ্র বুদ্ধি আমি তাঁর কি স্তুতি করব?*

*🌹ইতিহাসোত্তমে-----------*

*🌷শ্রুতং সঙ্কীর্ত্তিতং বাপি হরেরাশ্চর্য‍্য কর্ম্মণঃ।*
*🌷দহত‍্যেনাংসি সর্ব্বাণি প্রসঙ্গাৎ কিমু ভক্তিতঃ।।*

*🌻আশ্চর্য‍্যকর্মা হরির নাম প্রসঙ্গতঃ শ্রবণ করলে বা কীর্তন করলেই সর্বপাপ নষ্ট হয়,ভক্তিপূর্বক তাঁর নাম কীর্তন করলে বা শুনলে যে কত ফল লাভ হয়, তার পরিমাণ করা অসম্ভব।*

*🌹শ্রীভাগবতে ষষ্ঠ-স্কন্ধে চিত্রকেতু বলছেন-----*

*🌷নহি ভগবন্নঘটিত মিদং ত্বদ্দর্শনান্নৃ ণামখিলপাপক্ষয়ঃ।*
*🌷যন্নাম সকৃৎ শ্রবণাৎ পুক্কশোহপি বিমুচ‍্যতে সাক্ষাৎ।।*

*🌻হে ভগবন্!আপনার নাম একবার মাত্র শ্রবণ করে তার ফলে পুক্কশও (চন্ডালও) যখন সাক্ষাৎ অর্থ‍্যাৎ সশরীরে মুক্তি পায়,তখন আপনার দর্শন-লাভে মানুষের সমস্ত পাপরাশি যে বিনষ্ট হবে না,একথা একান্তই অসম্ভব।*

*🌹পদ‍্যাবলী হতে সংগৃহীত---*

*🌻শ্রীপাদ শ্রীরূপগোস্বামী মহোদয় তৎসংগৃহীত পদ‍্যাবলী গ্রন্থে নাম মাহাত্ম্য সম্বন্ধে কিছু শ্লোক উদ্ধৃত করেছেন। সেই সব শ্লোক ঋষি বিরচিত না হলেও ভক্তভাবাপন্ন সৎকবি বিরচিত, তদ্ যথা=*

*🌷অলমলমিয়মেব প্রাণিণাং পাতকানাং,*
*🌷নিসন-বিষয়ে যা কৃষ্ণকৃষ্ণেতি বাণী।*
*🌷যদি ভবর্তি মুকুন্দে ভক্তিরানন্দ-সান্দ্রা,*
*🌷বিলুঠতি চরণাব্জে মোক্ষ-সাম্রাজ‍্য-লক্ষ্মীঃ।।*
                             *(সর্বজ্ঞকৃত)*

*🌻প্রাণীগণের পাতক-রাশি নিরসনের পক্ষে এই কৃষ্ণ-কৃষ্ণ বাণীই অত‍্যন্ত সমর্থা।মুকুন্দের জ্ঞানানন্দঘন ভক্তির উদয় হলে উঁহারই পাদপদ্মে মোক্ষ সাম্রাজ্য-লক্ষ্মী বিলুন্ঠিতা হন। শ্রীনাম-সাধনেই আনন্দঘন ভক্তির উদয় হয়।সেই ভক্তিদেবী যখন হৃদয় অধিকার করেন,তখন মোক্ষ-সাম্রাজ‍্য-লক্ষ্মী দাসীর ন‍্যায় স্বতঃই (নিজে থেকে )উহার চরণতলে লুটিয়ে পড়েন।*
*🍀এই পদে যে "অলং" শব্দ আছে সেটির একটা পর্য‍্যাপ্ত অতিশয়। অর্থ‍্যাৎ অল্প পাপে মহাপ্রায়শ্চিত্তের মত অত‍্যন্ত বেশী।পাপ দূরীভূতর পক্ষে অনেক ছোট ছোট উপায় আছে।লোকে যেমন বলে "মশা মারতে কামান দাগা" এই অর্থেও অলং শব্দের প্রয়োগ হতে পারে। সেটিতে বারণ করার জন্য বুঝায়। অমরকোষে "অলং ভূষণ পর্য‍্যাপ্তি শক্তিবারণ বাচকমিতি"। ভক্তিরসামৃতসিন্ধু গ্রন্থে শ্রীনারদপঞ্চরাত্র হতে উদ্ধৃত এই ধরণের একটি শ্লোক আছে, যথা=*
               *ক্রমাগত*
👣👣👣👣👣👣🙏👣👣👣👣👣👣
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 শ্রীশ্রীনাম-মাধুরী 🙇 শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ 🌷 চতুর্থ ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/03/name4.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇꧂



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧







adds