শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রীকৃষ্ণের আবির্ভাব কীৰ্ত্তন 🥀 সংগৃহীত 📝 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/09/abirbhab.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🆕 শ্রীকৃষ্ণের আবির্ভাব কীৰ্ত্তন 🥀 সংগৃহীত 📝 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/09/abirbhab.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
শ্রীগুরুচরণ-পদ্ম করিয়া বন্দন।
রাধাকৃষ্ণ যুগলকে করিব স্মরণ।।
জয় জয় বৃন্দাবন জয় তব নাম।
জয় জয় ব্রজভূমি অপ্রাকৃত ধাম।।
গোলোক বিহারী কৃষ্ণ লীলার কারণে।
পৃথিবীতে আসিলেন জীবের কল্যাণে।।
পৃথিবীর পাপনাশ দুষ্টের দলন।
এইহেতু অবতীর্ণ হইল ভুবন।।
এস সবে শ্রীকৃষ্ণের জয় গুণ গাই।
কীর্ত্তনের তালে তালে নাচিয়া বেড়াই।।
গোকুলেতে শ্রীকৃষ্ণজী কেমনে আসিল।
শ্রীকৃষ্ণের নামটিকে কেবা কোথা পেল।।
এই সব গুণ গাব শাস্ত্র অনুসারে।
নিজগুণে এ অধমে দয়া কর মোরে।।
বৈবশ্বত মন্বন্তর যখন হইল।
অষ্টাবিংশ চতুর্যুগ তখন আসিল।।
দ্বাপর যুগের মধ্যে শেষ সময়েতে।
চারিদিক মহানন্দ হইল জগতে।।
মথুরাতে নাচে কেহ নাচে গোকুলেতে।
স্বর্গের দেবতা সব নাচে আনন্দেতে।।
বসুদেব দেবকীজী হয় ভাগ্যবান।
এই হেন পুত্র পায় তপস্যা কারণ।।
তাহাদের পূর্ব্বকথা যে জন শুনিবে।
হৃদয়ের পাপ তাপ দূরে চলে যাবে।।
বসুদেব ছিল আগে সুতপা নামেতে।
দেবকীজী হয়েছিল পৃশ্নি নামেতে।।
শ্রীকৃষ্ণকে পুত্ররূপে পাইবার তরে।
অরণ্যেতে গিয়ে তারা তপস্যা যে করে।।
তপস্যাতে তুষ্ট হয়ে শ্রীহরি আসিয়া।
মনবাঞ্ছা সিদ্ধ হবে বলিল হাসিয়া।।
সেই কারণেতে এবে কৃষ্ণকে পাইল।
প্রেমানন্দে সবে মিলে হরি হরি বল।।
ভাদ্রমাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে।
শ্রীকৃষ্ণের আবির্ভাব হয় মথুরাতে।।
বুধবার মধ্যরাত্র রোহিণী নক্ষত্র।
মেঘযুক্ত আকাশটি বিদ্যুৎ চমকিত।।
স্নিগ্ধ শীতল ধারা চারিদিকে ঝরে।
সু-গন্ধ ও মৃদুমন্দ বাতাস যে করে।।
স্বর্গ থেকে দেবগণ এখানে আসিয়া।
স্তুতি-নতি করিতেছে পুষ্প বরষিয়া।।
বাৎসল্য ভাবেতে চিন্তা করে বসুদেবে।
কেমনে বাছার প্রাণ সুরক্ষা হইবে।।
গোকুল মুথরা হয় দুই জন্ম স্থান।
দুইভুজ চারিভুজ রূপে ব্যাবধান।।
যশোদা পাইল তাঁকে দ্বিভুজ রূপেতে।
দেবকী দেখিল তাঁকে চারটি ভুজেতে।।
নন্দসুত নামে জানে গোকুল নগরে।
বসুদেব সুত জানে মথুরা নগরে।।
গোকুলেতে নন্দালয়ে একই সময়।
শ্রীকৃষ্ণ ও যোগমায়া অবতীর্ণ হয়।।
বসুদেব স্তুতি করে চারভুজ দেখে।
সেইজন্য ভগবান্ চিন্তা করে থাকে।।
ক্রমে ক্রমে চারভুজ দুইটি ভুজেতে।
মিলিত হইয়া গেল প্রভুর মায়াতে।।
এইভাবে স্থানান্তর কেহ না বুঝিল।
শ্রীকৃষ্ণের প্রীতে সবে হরি হরি বল।।
কৃষ্ণকে রক্ষার লাগি নন্দালয়ে গিয়া।
নিজপুত্র রাখি আনে দেবী যোগমায়া।।
অতঃপর রটে গেল দেবকীর কাছে।
অতীব সুন্দর এক বালিকা জন্মেছে।।
অপার অচিন্ত মায়া কে বুঝিতে পারে।
নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে।।
যশোদাজী পূৰ্ব্বকালে কি তপ করেছে।
যারজন্য শ্রীকৃষ্ণকে কোলেতে পেয়েছে।।
তাহার ঘটনা অতি মধুর যে হয়।
সাধনেতে মিলে মাত্র জানহ নিশ্চয়।।
নন্দবাবা পূৰ্ব্বকালে দ্রোণ নামে ছিল।
ধরা নামে যশোদাজী পূর্ব্বে হয়েছিল।।
গন্ধমাদন পর্বতে গমন করিয়া।
উভয়ে ভজন করে কৃষ্ণের লাগিয়া।।
উভয়ের তপস্যাতে সন্তুষ্ট হইয়া।
আকাশেতে দৈববাণী হইল রঙ্গিয়া।।
চিন্তা কভু করিও না হইবে পূরণ।
গোকুলেতে জনমিব তোমার কারণ।।
সেইজন্য এইস্থানে কৃষ্ণকে পাইল।
বাৎসল্য ভাবেতে দোহে সোহাগ করিল।।
এইভাবে শ্রীকৃষ্ণের জনম রহস্য।
শুনিলে হৃদয় হবে নিৰ্ম্মল অবশ্য।।
যাহাদের কাছে প্রভু প্রকটিত হয়।
তাহারাই কারাগারে কেমনেতে রয়।।
তাহার ঘটনা শুন হৃদয় ভরিয়া।
শুনিতে শুনিতে যাবে সংসার তরিয়া।।
কংস ও দেবকীজী ভাইবোন হয়।
স্নেহ আর তার মধ্যে অত্যধিক হয়।।
সেইজন্য দেবকীর বিবাহ হইলে।
আনন্দেতে নাচগান করে সবে মিলে।।
বসুদেব নিজগৃহে যাইবার কালে।
আনন্দেতে কংস গিয়া রথ চালাইলে।।
পথিমধ্যে কংস এক দৈববাণী শুনে।
এত বড় আনন্দিত হও কি কারণে।।
তাহারই অষ্টম গর্ভেতে যিনি হবে।
তাহার হস্তেতে তুমি নিধন হইবে।।
এইকথা শুনামাত্র ক্রোধিত হইয়া।
বোনকে মারিতে যায় তরোয়াল দিয়া।।
বসুদেব হাত জোড়ে বলে বার বার।
বোনকে না মেরে শুন প্রতিজ্ঞা আমার।।
তাহারই যতপুত্র জনম হইবে।
সকলই এনে দিব যা পার করিবে।।
সেইজন্য উভয়কে রাখে কারাগারে।
শ্রীকৃষ্ণের জন্য আর চিন্তা সদা করে।।
ক্রমে ক্রমে ছয়পুত্র নিধন করিল।
সপ্তম পুত্রটি নষ্ট হয়েছে জানাল।।
অষ্টম গর্ভেতে আসে চতুর্ভূজ ধরে।
পিতা-মাতা তাঁকে দেখে দণ্ডবৎ করে।।
স্তব-স্তুতি করে আর ভাবে মনে মনে।
ভগবান্ আসিয়াছে দেখিনু নয়নে।।
অতঃপর দুই ভুজ যখন দেখিল।
বাৎসল্য ভাবেতে স্নেহ করিতে লাগিল।।
এইভাবে কারাগারে দুইজনে থাকে।
কত দুঃখ পায় তবু বলিবে কাহাকে।।
নন্দালয়ে যে আনন্দ শুন মন দিয়া।
শুনিলে আনন্দ পাবে হৃদয় ভরিয়া।।
পুত্র পেয়ে নন্দবাবা আনন্দিত হয়।
সেইজন্য ব্রাহ্মণকে গাভীদান দেয়।।
কি নামে ডাকিবে তাঁকে চিন্তিত হইয়া।
কুলগুরু গর্গাচার্য্য আনিল রঙ্গিয়া।।
ধ্যান করে গর্গাচার্য্য সকলি জানিল।
সেইজন্য কৃষ্ণনাম রাখিতে বলিল।।
উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল।
ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল।।
এইভাবে শ্রীকৃষ্ণের বহু নাম হয়।
যে যেই ভাবে ডাকে সব সত্য হয়।।
যেই স্থানে বসুদেব পুত্রকে পাইল।
শ্রীকৃষ্ণের জন্মভূমি স্থানটি হইল।।
সেইজন্য যাত্রীগণ আগমন করে।
শ্রীকৃষ্ণের জন্মভূমি দরশন করে।।
এইভাবে কৃষ্ণকথা যে করে কীর্ত্তন
কৃষ্ণের চরণ পাবে হইবে কল্যাণ।।
জয় জয় কৃষ্ণচন্দ্র জয় তব ধাম।
চরণেতে স্থান দিও এই মনস্কাম।।
এই লোভে তব নামে স্বরূপে পুকারে।
অবশ্য করিও দয়া বলি বারে বারে!!
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ।
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধে গোবিন্দ।।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।
জয় জয় শ্রীরাধে শ্যাম।।
🙏 সংগৃহীত 🙏
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
     ꧁ 👇📖 সূচীপত্র 🙏 শ্রী মৃন্ময় নন্দী 📖👇


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧


শ্রীকৃষ্ণের জন্মলীলা-কীৰ্ত্তন🌷 সংগৃহীত 📝 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/09/janmo.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🆕 শ্রীকৃষ্ণের জন্মলীলা-কীৰ্ত্তন🌷 সংগৃহীত 📝 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/09/janmo.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
(১)
ভাদ্রমাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে।
শ্রীকৃষ্ণের আবির্ভাব হইল ব্রজেতে।।
পুত্র পেয়ে নন্দ নাচে আর উপানন্দ।
ব্রজের গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ।।
শ্রীযশোদা মাতা নাচে পুত্র কোলে করে।
ব্রজের গোপীরা নাচে বিবিধ প্রকারে।।
স্বর্গের দেবতা শুনে পুষ্প বরিষয়।
পাতালে বাসুকি শুনে স্তুতি যে করয়।।
ব্রহ্মা-শিব-ইন্দ্ৰ নাচে আকাশে উঠিয়া।
এইভাবে ত্রিভুবন গেল যে মাতিয়া।।
গোকুলেতে নন্দালয়ে হলে মহানন্দ।
শুনিয়া স্বরূপে পেল বড়ই আনন্দ।।

(২)
নিদ্রা অবসানে, যশোদা নিকটে, পুত্রকে দেখিতে পেয়ে।
কত যে আনন্দ, হৃদয়ের মাঝে, কে বলিবে তাহা গেয়ে।।
নন্দজীকে বলে, আনন্দিত হয়ে, পুত্রকে কোলেতে কর।
এতদিন পরে, বিধাতা দিয়েছে, যাদুবাছা মোর ঘর।।
একথা শুনিয়া, নন্দজী হাসিয়া, পুত্রকে কোলেতে করে।
মুখচুম্বে আর, নাচিতে থাকয়, গোকুলে আপন ঘরে।।
শ্রীনন্দ সুনন্দ, একথা শুনিয়া, দুবাহু তুলিয়া নাচে।
রোহিণী শুনিয়া, আনন্দিত হৈয়া, অতিশীঘ্র যায় কাছে।।
ক্রমে ক্রমে নিশি, অবসান হলে, পুরবাসী ছিল যত
সকলে শুনিয়া, আসিতে লাগিল, হৈয়া বড় আনন্দিত।।
পুত্রের কারণে, নন্দের আলয়ে, এহেন আনন্দ হয়।
শুনিয়া স্বরূপে, সকলের সাথে, জয় জয় গুণ গায়।।

(৩)
নন্দের গৃহেতে, নন্দের কুমার, সকলে দেখিতে পেয়ে।
আনন্দিত হয়ে, নাচ-গান করে, তালে তালে গুণ গেয়ে।।
সে চাঁদ বদন, হেরিয়া কেহত, হলদী মাখয়ে গায়।
কেহ আনে ঘী, কেহ আনে দই, দুধ ঢালে কেহ গায়।।
এইভাবে আজ, আনন্দিত হলে, ব্রাহ্মণ ব্রাহ্মণী যত।
আশির্ব্বাদ দিয়ে, দান হাতে লয়ে, ঘরে চলে যায় তত।।
জয় জয় গাই, গোকুল নগরে, আনন্দের বাধাই।
প্রভুজী তোমার, মহিমা অপার, বলিহারি বলি যাই।।
স্বরূপেও তব, স্বরূপ চিন্তিয়া, হৃদয় মাঝারে রেখে।
ধ্যানের মাধ্যমে, দুধ-দই দ্বারা, অভিষেক করে থাকে।।

(8)
নন্দের গৃহেতে আজ হইল বাধাই।
শ্রীকৃষ্ণের আগমনে বলিহারি যাই।।
পুত্রের মঙ্গল লাগি নন্দ বাবা গিয়ে।
রত্ন মণি দান করে দু'হাত ভরিয়ে।।
লক্ষ লক্ষ ধেনু আনে দান করিবারে।
সকলেই দান লয়ে আশির্ব্বাদ করে।।
শ্রীগোকুলচন্দ্র আজ দোলনাতে দোলে।
মুচকিয়ে হেসে যেন কিযেন কি বলে।।
বাল-বৃদ্ধ সবে এসে বদনটি দেখে।
কোলে লয় আর কেহ চুম্বা দিতে থাকে।।
প্রভুকে দেখিতে আসে ব্রহ্মা বিষ্ণু ভোলা।
পাতালে বাসুকি নাচে হইয়া উথলা।।
এইভাবে নন্দালয়ে আনন্দ হইলে।
স্বরূপেও জয় করে দুই বাহু তুলে।।

(৫)
গোকুলেতে নন্দালয়ে পুত্রকে পাইয়া।
যে আনন্দ করেছিল সকলে মিলিয়া।।
সে আনন্দ এখনও পৃথিবী উপরে।
সেই তিথিটিতে হয় প্রতি ঘরে ঘরে।।
শ্রীকৃষ্ণের স্বরূপকে স্মরণ করিয়া।
বিগ্রহকে অভিষেক করয়ে রঙ্গিয়া।।
সেইকালে তবলীলা স্মরণ করিয়া।
সকলের হৃদয়টি যায় যে জুড়িয়া।।
প্রভু তব কৃপা লাগি নন্দোৎসব করে।
বহুলোকে জন্মোৎসব কীর্ত্তনও করে।।
কেহ নাচে কেহ গায় হাতে তালি দেয়।
গুলগুলি বাটে কেহ লাড্ডুপুরী খায়।।
এইভাবে যেইজন লীলাকে স্মরয়।
প্রভু তুমি কর দায় স্বরূপে জানায়।।
🙏 সংগৃহীত 🙏
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
     ꧁ 👇📖 সূচীপত্র 🙏 শ্রী মৃন্ময় নন্দী 📖👇


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧



শ্রীকৃষ্ণের জন্মলীলা 🥀 নন্দোৎসব ঝুমুর 🌷 সংগৃহীত 📝 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/09/nanda.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
🆕 শ্রীকৃষ্ণের জন্মলীলা 🥀 নন্দোৎসব ঝুমুর 🌷 সংগৃহীত 📝 শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/09/nanda.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
নন্দ নাচে রে, নন্দ নাচে রে (ধুয়া)
(নন্দন পাইয়া)
স্বরগে দুন্দুভি বাজে নাচে দেবগণ।
হরি হরি হরিধ্বনি ভরিল ভুবন ৷৷
ব্রহ্মা নাচে শিব নাচে আর নাচে ইন্দ্র।
গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ ৷।
নন্দের মন্দিরে রে গোয়ালা এল ধেয়ে।
হাতে লাঠি কাঁধে ভার নাচে থৈয়ে থৈয়ে ॥
দধি দুগ্ধ ঘৃত ঘোল অঙ্গেতে ঢালিয়ে।
নাচে রে নন্দ গোবিন্দ পাইয়ে ॥
আনন্দ হৈল বড় আনন্দ হৈল।
এ দাস শিবাইর মন ভুলিয়া রহিল ৷
🙏 সংগৃহীত 🙏
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
     ꧁ 👇📖 সূচীপত্র 🙏 শ্রী মৃন্ময় নন্দী 📖👇


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧



শ্রীরাধাতত্ত্ব 🌷 ভাদ্র মাসের শুক্ল পক্ষের অষ্টমীতিথি 🥀 পরম মঙ্গলময় শ্রীরাধাষ্টমী তিথি ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/09/radha.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
শ্রীরাধাতত্ত্ব 🌷 ভাদ্র মাসের শুক্ল পক্ষের অষ্টমীতিথি 🥀 পরম মঙ্গলময় শ্রীরাধাষ্টমী তিথি ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/09/radha.html
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*#শ্রীরাধাতত্ত্ব।*

(ভাদ্র মাসের শুক্ল পক্ষের অষ্টমীতিথি = পরম মঙ্গলময় শ্রী #রাধাষ্টমী তিথি)

পরমেশ্বর ভগবান কৃষ্ণ যাকে ছাড়া অসম্পূর্ণ থাকেন; যার শক্তি তে তিনি সর্বশক্তিমান তিনি হলেন শ্রীরাধারাণী। কৃষ্ণের অনন্ত শক্তির মধ্যে তিনটে শক্তি প্রধান  । যথা- চিৎশক্তি,মায়াশক্তি এবং জীবশক্তি।এই শক্তিত্রয়ের মধ্যে চিৎশক্তির অপর নাম অন্তরঙ্গা শক্তি বা স্বরূপ শক্তি।
#অন্তরঙ্গা_বহিরঙ্গা_তটস্থা_কহি_যারে।
#অন্তরঙ্গা_স্বরূপ_শক্তি_সবার_উপরে।।
এই অন্তরঙ্গা স্বরূপ শক্তির প্রভাবে কৃষ্ণ নিজ স্বরূপে অবস্থান করেন। কৃষ্ণের স্বরূপ সৎ চিৎ এবং আনন্দ এই তিন ভাগে বিভক্ত।এই তিন অংশ একীভূত হয়েই তিনি সচ্চিদানন্দ। এই সচ্চিদানন্দ কৃষ্ণের তিন স্বরূপে তিন শক্তি বিরাজিত।
*#আনন্দাংশে_হ্লাদিনী_সদংশে_সন্ধিনী।  #চিদংশে_সম্বিৎ_যারে_জ্ঞান_করি_মানি।।*
অর্থাৎ কৃষ্ণের  আনন্দ স্বরূপ হ্লাদিনী শক্তি নামে পরিচিত। এই হ্লাদিনী শক্তির দ্বারা কৃষ্ণ নিজে আনন্দ উপভোগ করেন এবং ভক্তকেও আনন্দ উপভোগ করান।এই হ্লাদিনী শক্তি সম্পূর্ণই প্রেম দিয়ে গড়া।এই প্রেম জাগতিক প্রেম নয়;আনন্দ-চিন্ময় রসের প্রেম।আর সেই প্রেমের ঘনীভূত এবং মূর্তিমন্ত বিগ্রহ হলেন শ্রীমতি রাধারাণী।
*#প্রেমের_পরম_সার_মহাভাব_জানি।  #সেই_মহাভাব_রূপা_রাধা_ঠাকুরানি ।।*
রাধারাণীর একমাত্র কাজ কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ করা। ললিতাদি সখীরা হলেন শ্রী রাধার কায়ব্যূহ।কারুণ্য তারুণ্য এবং লাবণ্য এই তিন অমৃতে তিনি স্নান সমাধা করে শ্যাম পট্টশাড়ি পরিধান করেন।কৃষ্ণে অনুরাগ মান প্রণয় সৌন্দর্য ইত্যাদিতে তিনি নিজেকে সজ্জিত করেন। 
রাধারাণী পূর্ণ শক্তি আর গোবিন্দ পূর্ণ শক্তিমান। শক্তি ও শক্তিমান অভেদ।সুতরাং তাঁরা দুজনে এক এবং অভেদ।
*#রাধা_পূর্ণশক্তি_কৃষ্ণ_পূর্ণশক্তিমান।  #দুই_বস্তু_ভেদ_নাহি_শাস্ত্র_পরমাণ।।*

রাধারাণীর সর্বাতিশায়ী গাঢ় এবং গূঢ় প্রেমের আকর্ষণে কৃষ্ণ বাঁধা পড়েছে।রাধারাণীর ভালোবাসাই কৃষ্ণ কে ক্রীড়নকের মতো নৃত্য করায়।
*#রাধিকার_প্রেম_গুরু_আমি_শিষ্য_নট।  #সদা_আমা_নানা_নৃত্যে_নাচায়_উদ্ভট।।*

শ্রীরাধা গৌড়ীয় বৈষ্ণবদের কাছে #বৃন্দাবনেশ্বরী এবং #রাধাকুণ্ডেশ্বরী স্বরূপেই সেবিত। তিনি বৃষভানু রাজার মেয়ে তাই #বৃষভানু_রাজ_নন্দিনী।রাসনৃত্যে তিনি কৃষ্ণ কে আনন্দ দেন তাই #রাস_রাসেশ্বরী।ভক্তকে কৃষ্ণপ্রেম প্রদানে সমর্থ তাই *#কৃষ্ণপ্রেম_প্রদায়িণী*। রাধাতত্ত্ব এত সংক্ষেপে বলা সম্ভব নয় । রাধাতত্ত্ব জানতে হলে #নারদ_পঞ্চরাত্র_বা_ভাগবতের_অনয়া_রাধিতো_শ্লোক সহ নানা গ্রন্থ অধ্যয়ন করা দরকার।তবে অধ্যয়নে জ্ঞান আসবে।কিন্তু প্রেম আসবে না। রাধারাণীর প্রতি প্রেম আসবে একমাত্র ব্রজবাসীদের সেবা তন্ময়তা দেখলে; তাদের প্রতি কথার আগে ও শেষে "রাধে রাধে" ধ্বনি উচ্চারণ শুনলে;তাদের হাতের প্রসাদ পেলে। সখী আনুগত্যে একমাত্র রাধারাণী কে অনুভব করা যায়।রাধারাণী কে কোন তত্ত্বের মধ্যে বেঁধে রাখা যায় না। রাধারাণী কেবল রাধারাণীই। এটাই রাধাতত্ত্ব ।
অন্তিমে প্রণাম । বারংবার প্রণাম ।

*#তপ্ত_কাঞ্চন_গৌরাঙ্গী_রাধে_বৃন্দাবনেশ্বরী । #বৃষভানু_সুতে_দেবি_ত্বাং_নমামি_হরিপ্রিয়ে।।*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী দীপ বাগুই 📖 👇꧂


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস-বাগুইপাড়া, বাগুইআটি,  উত্তর চব্বিশ পরগনা, কোলকাতা-৭০০১৫৯
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

adds