✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৫৩. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত ꧂
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৫২. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত ꧂
শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
“ধন্য ধন্য দেবানন্দ !! আর ধন্য প্রভু বক্রেশ্বর ! ধন্য তোমার সঙ্গমহিমা !!- যে স্থানে প্রভু দেবানন্দকে ঐরূপ কৃতার্থ করেন, সেই স্থান ‘অপরাধভঞ্জনের, পাট”” বলিয়া বৈষ্ণবদিগের একটী প্রধান তীর্থরূপে বিখ্যাত, এবং অদ্যাবধি বক্রেশ্বরের অপূর্ব্ব মহিমা কীর্ত্তির পরিচয় প্রদান করিতেছে।
প্রভু বিরলে লইয়া দেবানন্দকে যে নানাবিধ জ্ঞান-উপদেশ দিয়াছিলেন, তাহার মধ্যে বক্রেশ্বর সম্বন্ধে যে যে কথা বলিয়া ছিলেন, তাহাতেই বক্রেশ্বরের কত বড় মাহাত্ম্য, তাহা প্রভুর নিজ উক্তিতে প্রকাশ পাইতেছে। যথা—
প্রভু বলে তুমি যে সেবিলা বক্রেশ্বর।
অতএব হৈলা তুমি আমার গোচর ॥
বক্রেশ্বর পণ্ডিত প্রভুর পূর্ণশক্তি।
সেই কৃষ্ণ পায় যে তাঁহাকে করে ভক্তি ॥
বক্রেশ্বর-হৃদয়ে কৃষ্ণের নিজ ঘর।
কৃষ্ণ নৃত্য করেন নাচিলে বক্রেশ্বর ॥
যে তে স্থানে যদি বক্রেশ্বর সঙ্গ হয়।
সেই স্থান সৰ্ব্বতীর্থ শ্রীবৈকুণ্ঠময়।।
দেবানন্দ এখন ভক্তিপূর্ণহৃদয় হইয়াছিলেন; তিনি কৃতাঞ্জলি-
পুটে বহু স্তবস্তুতি করিয়া ভাগবতের ভক্তিপক্ষের ব্যাখ্যা জানিবার কারণ প্রভুকে অনুনয় বিনয় করিলেন। প্রভুও কৃপা করিয়া তাহাকে ভাগবতের ভক্তিপক্ষের ব্যাখ্যা বুঝাইয়া দিলেন এবং ছাত্রগণকে ঐরূপ বুঝাইবার শক্তি প্রদান করিলেন। সেই অবধি শ্রীদেবানন্দ পণ্ডিত প্রভুর গণ-মধ্যে পরিগণিত হইলেন।
শ্রীচৈতন্য ভাগবতে যথা--
শুনি দ্বিজ দেবানন্দ প্রভুর বচন।
যোড়হস্তে লাগিলেন করিতে স্তবন ॥
জগত উদ্ধার লাগি তুমি কৃপাময় ।
নবদ্বীপ মাঝে আসি হইলা উদয় ॥
মুঞি পাপী দৈবদোষে তোমা না জানিনু ।
তোমার পরমানন্দে বঞ্চিত হইনু ৷৷
সৰ্ব্বভূতে কৃপালুতা তোমার স্বভাব।
এই মাগো তোমাতে হউক অনুরাগ ॥
এক নিবেদন প্রভু তোমার চরণে।
কি করি উপায় প্রভু বলহ আপনে ॥
মুঞি অসর্বজ্ঞ সর্ব্বজ্ঞের গ্রন্থ লৈয়া ॥
ভাগবত পড়াঙ আপনে অজ্ঞ হৈয়া ॥
কিবা বাখানিব পড়াইব বা কেমনে ।
ইহা মোরে আজ্ঞা প্রভু করহ আপনে ॥
শুনি তান বাক্য গৌরচন্দ্র ভগবান ।
কহিতে লাগিলা ভাগবতের প্রমাণ ॥
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 ক্রমাগত 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
