✧═══════════•❁❀❁•═══════════✧
১৩. তত্ত্ব----কথন 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananada13.html
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
১২. তত্ত্ব----কথন 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda12.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৩)🙏শ্রীরামানন্দ রায়🙏*
*🌻তত্ত্ব-কথন🌻*
*************************
*🍀শ্রীরাম রায়ের প্রমুখাৎ (শ্রীমুখ থেকে) মহাপ্রভু এই বিশুদ্ধ ভক্তির কথা শুনে বললেন, রামরায়!সাধ্য-তত্ত্বের মধ্যে এই বিশুদ্ধ ভক্তি গ্রাহ্য বটে,কিন্তু এও চরম নহে।*
*🙏বৈষ্ণব ধর্মের সাধ্য-তত্ত্ব কত উচ্চে অবস্থিত,এখান হতেই তার সোপান( সিঁড়ি)বুঝা যায়। নির্ভেদ ব্রহ্মজ্ঞানীর যা চরম সাধ্য,বৈষ্ণবের সাধ্যের প্রথম সোপান তারও পরে।বিশুদ্ধ ভক্তি হতেই বৈষ্ণবধর্মের সাধ্যতত্ত্বের প্রথম সোপান আরম্ভ।এই সিঁড়ি হতে অনেকগুলি সিঁড়ি অতিক্রম করলে সাধ্যতত্ত্বের নিগূঢ় প্রদেশে উপস্থিত হওয়া যায়।সাধন ভক্তির পরেও যখন মহাপ্রভুর জিজ্ঞাসার নিবৃত্তি(বিরতি)হ'ল না,তখন রামরায় বললেন,প্রভো! প্রেমভক্তিই সর্বসাধ্যসার।এই বলে তিনি স্বরচিত শ্লোক পাঠ করলেন। যথা=*
*"নানোপচারকৃতপূজন মাত্মবন্ধোঃ প্রেয়ৈব ভক্ত-হৃদয়ং সুখবিদ্রূতং স্যাৎ।*
*যাবৎ ক্ষদস্তি জঠরে জরঠা পিপাসা তাবৎ সুখায় ভবতো ননু ভক্ষ্যপেয়ে।।*
*🌷অর্থ্যাৎ বিবিধ উপচার দ্বারা পূজা ব্যতীতও কেবল প্রেম দ্বারাই ভক্তহৃদয় সুখে দ্রবীভূত হয়।যে পর্য্যন্ত বলবতী ক্ষুধা ও পিপাসা বর্তমান থাকে,সেই পর্য্যন্ত ভক্ষ্যপেয় সুখের কারণ হয়।*
*"কৃষ্ণভক্তিরসভাবিতা মতিঃ ক্রিয়তাম্ যদি কুতোহপি লভ্যতে।*
*তত্র লৌলমপি মূল্যমেকলং জন্মকোটিসুকৃতৈ র্ন লভ্যতে।।*
*☘অর্থ্যাৎ যদি কোথাও কৃষ্ণভক্তিরসভাবিতা মতি পাওয়া যায়,তবে তা তৎক্ষণাৎ ক্রয় কর।লোভই উহার একমাত্র মূল্য।কোটি জন্মের সুকৃতি দ্বারাও এই লোল্য পাওয়া বড়ই সুদুষ্কর। এই শ্লোকটি প্রেমভক্তির উদাহরণ।*
*🌺আগেই বলা হয়েছে,নিগূঢ় ধর্মতত্ত্ব প্রকটনের জন্য মহাপ্রভূ রামরায় দ্বারা জগতে সাধ্যের সারতম তত্ত্ব প্রকাশিত করেন।রামরায় যতক্ষণ কর্মাদির বিষয় বলছিলেন, মহাপ্রভু তার সমস্তই বহিরঙ্গ বলে তাতে উপেক্ষা করছিলেন।যখন প্রেমভক্তির কথা উপস্থাপিত করা হল,প্রেমময় মহাপ্রভু তখন তাতে সম্মতি প্রকাশ করে বললেন=*
*"""এহ হয়, আগে কহ আর"""।*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🍁প্রেমভক্তির প্রথম সোপান বা সিঁড়ি--দাস্য। তাই রায় মহাশয় সর্ব প্রথমে দাস্য প্রেমের মাহাত্ম্য-সূচক একটি শ্লোক পাঠ করে বললেন=*
*"যন্নামশ্রুতিমাত্রেণ পুমান্ ভবতি নির্মলঃ।*
*তস্য তীর্থপদঃ কিংবা দাসানামবশিষ্যতে"।।*
*(শ্রীভাগবত=৯|৫|১৬)*
*☘অর্থ্যাৎ যে তীর্থপদ শ্রীভগবানের নাম শ্রুতিবিষয়ে প্রবিষ্ট (প্রবেশ) হলেই লোক নিষ্পাপ ও নির্মল হয়ে যায়, এ জগতে তাঁর দাসদের আর কি কোন সাধন অবশিষ্ট থাকে? অর্থ্যাৎ শ্রীভগবত-দাস-গণের পক্ষে সকল সিদ্ধিই করতলগত। তিনি আরও একটি শ্লোক দ্বারা দাস্যপ্রেমের মাহাত্ম্য প্রকটিত করেন তা এই যে=*
*"ভবন্তমেবানুচরন্নিরন্তরঃ প্রশান্তনিঃশেষমনোরথান্তরঃ।*
*কদাহমৈকান্তিকনিত্যকিঙ্করঃ প্রহর্ষয়িষ্যামি স নাথজীবিতম্"।।*
*(গোস্বামীপাদোক্তঃ শ্লোকঃ)*
*🍁অর্থ্যাৎ হে নাথ!আমার এমন দিন কবে হবে যে আমি তোমার ঐকান্তিক নিত্য দাস হয়ে সতত তোমাকে ভাবতে ভাবতে প্রশান্তমনা হয়ে তোমার অনুচর বা দাস হব এবং আমি সনাথ হয়ে পরমানন্দ লাভ করব।(আমি ভক্তসঙ্গ বা সৎসঙ্গ না করতে পেরে সত্যই অনাথ হয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। যেদিন তোমার দাস হতে পারব সেদিন সত্যিকারের সনাথ হব।)*
*🌹দাস্যপ্রেমের এই ভাব প্রাথমিক প্রেমভক্তি-সাধকের একান্ত উপযোগী। কিন্তু বলা বাহুল্য প্রেমভক্তি লাভের জন্য সর্বপ্রথমে শাস্ত্রীয় বিধান প্রতিপালন অত্যাবশ্যক। মহাপ্রভু বর্ণাশ্রমাচারজনিত সকাম ও নিষ্কাম কর্মকে বহিরঙ্গ বলেছেন।বস্তুতঃ সাধ্য তত্ত্বের আলোচনায় এইসব বিষয় যে বাইরের কথা তাতে অনুমাত্রও সন্দেহ নেই। আচারভ্রষ্ট লোকের দেহশুদ্ধি হয় না। আর অশুদ্ধ দেহে কৃষ্ণভক্তির উদয় অসম্ভব। অসাত্ত্বিক আহার,গ্রাম্য বা বাজে কথায় সময় কাটানো, গ্রাম্য বা বাজে ভাবনায় মনের একাগ্রতা প্রভৃতি কৃষ্ণভক্তির বাধা। সুতরাং আদৌ দেহ-শুদ্ধির জন্য শাস্ত্রীয় বিধান মত জীবনের কাজ নিয়মিত করা কর্তব্য।জীবন যদি এইরকম নিয়মিত না হয়,তবে ভক্তির সাধন-রাজ্যে প্রবেশ-পথ পাওয়াই অসম্ভব।মহাপ্রভু ঐ সব কর্মকে বাইরের কর্ম বলে নির্দিষ্ট করলেও আমাদের মতো বহিরঙ্গগণের সর্বপ্রথমে ঐসব অর্থ্যাৎ শুদ্ধসঙ্গ কর্মানুষ্ঠান একান্ত কর্তব্য। একদিকে যেমন শুদ্ধ কর্মানুষ্ঠান করতে হবে,অপরদিকে তেমনি আবার চিত্তকে বিশুদ্ধ ভক্তির দিকে অগ্রসর করতে হবে।প্রেমভক্তির প্রথম সঞ্চারে প্রাণ ভগবদ-দাসের জন্য আকুল হয়।তখন সততই শ্রীভগবানের শ্রীচরণান্তিকে থেকে তাঁর সেবা,তাঁর প্রিয়কার্য্য সাধন,তাঁর আজ্ঞা প্রতিপালন প্রভৃতি করে তাঁর সন্তোষ জন্মাতে ইচ্ছা হয় এবং তাঁর সন্তোষেই নিজের চিত্তে পরমানন্দের উদয় হয়।*
*ক্রমাগত*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 *ক্রমাগত* 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
১৪. তত্ত্ব----কথন 👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda14.html
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
