✧═══════════•❁❀❁•═══════════✧
৫৯. চারি সম্প্রদায়ে চারিজন প্রধান মোহান্তগণের নাম ❓❓❓❓ শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bokreshwar59.html
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏👇 পূর্ব লীলা 👇🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৫৮. দীক্ষাগ্রহণ কি ❓অবৈষ্ণব স্থানে দীক্ষাগ্রহণের ফল কি ❓ শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bokreshwar58.html
✧═══════════•❁❀❁•═══════════✧
অতএব শাস্ত্রবাক্য দ্বারা স্পষ্ট উপলব্ধি হইতেছে যে, সম্প্রদায় বৈষ্ণবধর্ম্মের পক্ষে অতীব প্রয়োজনীয় সম্প্রদায়ের অর্থ এই যে, গুরুপরম্পরাগত সদুপদিষ্ট ব্যক্তিসমূহ। অতএব সম্প্রদায় থাকিলেই সম্প্রদায়-প্ৰবৰ্ত্তক মানিতেই হইবে। এবং কলিযুগে চারিজন সম্প্রদায় প্রবৰ্ত্তক জন্মগ্রহণ করিয়াছিলেন। এবং তাঁহারা যে ঐরূপ সম্প্রদায় প্রবর্তক হইবেন, তাহা পূর্বেই শাস্ত্রে নির্দিষ্ট হইয়াছে।
পদ্মপুরাণের একটী শ্লোক সেই নির্দিষ্ট বাক্য-
শ্লোকার্থ—যথা——“কলিযুগ-আরম্ভে চারিটী সম্প্ৰদায়ী বা সম্প্ৰদায় প্ৰবৰ্ত্তক হইবেন। শ্রী, ব্রহ্মা, রুদ্র ও সনক, এই চারিজন ভুবনপাবন বৈষ্ণব কলিকালে সম্প্রদায় প্রবর্তক হইবেন।
এই চারি সম্প্রদায়ে চারিজন প্রধান মোহান্ত আবির্ভূত হইয়াছিলেন।
যথা ভক্তমালে------
শ্রীসম্প্রদায় গুরু শ্রীল রামানুজ স্বামী।
চতুর্মুখ সম্প্রদায় মধ্বাচাৰ্য্য নামী ॥
বিষ্ণুস্বামী মোহান্ত ঐরুদ্র সম্প্রদায় ।
নিম্বাদিত্য চতুঃসন সনক সম্প্রদায় ॥
অর্থাৎ লক্ষ্মীদেবী রামানুজকে, ব্রহ্মা মধ্বাচাৰ্য্যকে, মহাদেব শ্রীবিষ্ণুস্বামীকে এবং চতুঃসন নিম্বাদিত্যকে স্ব স্ব সম্প্রদায়ের প্ৰবৰ্ত্তনক্ষন বলিয়া অঙ্গীকার করিয়াছিলেন, এবং ঐ চারিজনও সামান্ত মনুষ্য ছিলেন না; তাহারা ভগবানের অংশ স্বরূপে কলিকালে জীব উদ্ধারের জন্য জন্ম পরিগ্রহ করেন। শ্রীভক্তমাল গ্রন্থে লিখিত হইয়াছে যে, শ্রীহরি পূর্ব্বে চতুর্ব্বিংশতি দেহ ধারণ করেন। কলিতে তাঁহার চারিটা দেহ প্রকাশ হইয়াছে ।
যথা-
প্রথমাবতার চতুর্বিংশতির মধ্যে।
হরির আবেশ রামানুজ আদি পদ্মে ॥
বিষ্ণুস্বামী মধ্বাচাৰ্য্য তথা নিম্বাদিত্য।
চারি সম্প্রদায়ে চারি আচার্য্য বিদিত ॥
কলি ভব সুদুস্তরে জীব নিস্তারিতে।
ভগবান্ অংশে আবির্ভাব পৃথিবীতে ॥
তাঁহাদের অসাধারণ ও অদ্বিতীয় পাণ্ডিত্য ও বিচারশক্তি-
প্রভাবে কুতার্কিকদিগের গর্ব খর্ব্ব হইয়া অপধর্ম্ম সমূহ প্রচারণ একেবারেই বন্ধ হইয়া গিয়াছিল ।
যথা ভক্তমালে—
চারি সম্প্রদায় চারি আচার্য্য মহান্ত ।
বেদের স্বরূপ বেদবিধি বিজ্ঞ অন্ত ॥
বিচারে পাণ্ডিত্যেতে অদ্বিতীয় অপার।
কু-সিদ্ধান্তবাদি-পরাভবে খড়গধার ॥
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏 ক্রমাগত 🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
৬০. শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bokreshwar60.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
