শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শুধু বলরাম একা নয় অনঙ্গমঞ্জরী মিলিততনু শ্রীনিত্যানন্দ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/balaram_20.html

 ✧═══════════•❁❀❁•═══════════✧
শুধু বলরাম একা নয় অনঙ্গমঞ্জরী মিলিততনু শ্রীনিত্যানন্দ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/balaram_20.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*🌹 শুধু বলরাম একা নয় অনঙ্গমঞ্জরী মিলিততনু শ্রীনিত্যানন্দ।*

গৌরগনোদ্দেশদীপিকায় মহাসংকর্ষন ও শেষাদি স্বরূপে বর্ণনা করা হয়েছে।
*পরোক্ষে প্রকৃতি ও প্রত্যক্ষে পুরুষ বলে ব্রহ্মাণ্ড পুরাণে (ধরণীশেষ সংবাদে) পাওয়া যায়।*

*#স্বাসাং মধ্যে বিরচিতা নঙ্গেহানঙ্গমঞ্জরী।   পরোক্ষে প্রকৃতিশ্চৈব প্রত্যক্ষে পুরুষস্তথা।।*

দেখুন-
*ব্রহ্মাণ্ড পুরাণে পরিষ্কারভাবে বর্ণনা করা হয়েছে,নিত্যানন্দের মধ্যে অনঙ্গমঞ্জরী বিরাজমান, এবং তিনি প্রত্যক্ষে পুরুষ ও পরোক্ষে প্রকৃতিস্বরূপ । তার ভিতরে দুই স্বরূপই বিদ্যমান।*

*মহাপ্রভু যেমন রাধাকৃষ্ণ মিলিত তনু, সেই প্রকার নিত্যানন্দ প্রভুও বলরাম অনঙ্গমঞ্জরীর মিলিত স্বরূপ।*

অনঙ্গমঞ্জরী-সম্পূটিকায় নিত্যানন্দেই অনঙ্গমঞ্জরীর অন্তঃপ্রবেশ, বলা হয়েছে।

বৃন্দাবনদাস ঠাকুর কৃত ঐশ্বর্যামৃত কাব্যে এবং রসকল্পসারতত্ত্ব গ্রন্থে নিত্যানন্দের নিগূঢ়রহস্যময় তত্ত্ব ও তথ্যের কথা জানা যায়।

শ্রীধ্যানচন্দ্র গোস্বামী কৃত পদ্ধতিতে (56-57) এর মন্ত্রের উল্লেখ আছে।। ঐ পদ্ধতির (50, 72) মধ্যে নিত্যানন্দ প্রভুর ধ্যান ও গায়ত্রীর বিষয় জানা যায়। ব্রহ্মাণ্ড পুরাণে ও প্রচ্ছন্নভাবে নিত্যানন্দপ্রভুর মন্ত্রের কথা (অন্তে চ বহ্নি জায়া স্যাৎ আদৌ তারো নমস্তথা । জাহ্নবেতি পদং মধ্যে বল্লভায় ততঃপরম্ ।। ইতি মন্ত্রং দ্বাদশার্ণং সর্বভাবমনোহরম্।যঃ পুমান্ সাধয়েৎ দেবি! লভতে বাঞ্ছিতং ফলম্ ।। প্রভৃতি শ্লোকে,  বলা হয়েছে।
চৈতন্যচরিতামৃত ও চৈতন্য ভাগবতের প্রথমদিকে নিত্যানন্দ বন্দনায় পাওয়া যায়।অভিরামগোপালকৃত গঙ্গাদেবীর স্তোত্রে, প্রেমবিলাস ও ভক্তিরত্নাকরে , সার্বভৌম এবং বৃন্দাবনদাসের রচিত বিভিন্ন অষ্টক, দশক ও অষ্টোত্তর শতনামাদিতে মহিমাগুন, অবদান ও রূপ, গুন, লীলাদির বাণীচিত্র বিভিন্ন লেখক, গভেষক, ঐতিহাসিক, পণ্ডিত এবং ভজনবিজ্ঞ মহাজন পদকর্তা বিভিন্ন ভাবে অনুভব করেছেন ও ভাব অনুরূপ ভাবে লিপিবদ্ধ করে গেছেন, এখনও করছেন।

আশা করি উপরোক্ত প্রমাণসমূহ থেকে সকলেরই সন্দেহ দূর হয়েছে এবং নিত্যানন্দ তত্ব সম্বন্ধে সকলে অবগত হতে পেরেছেন।

*অতি গুঢ় নিত্যানন্দ এই অবতারে।*
 *শ্রীচৈতন্য যারে জানায় সে জানিতে পারে।*

 গৌরাঙ্গের কৃপা না হলে নিত্যানন্দ তত্ত্ব কেহই বুঝতে পারবেন না। মহাপ্রভু বারবারই একথা জানিয়েছেন।
 কিন্তু এখনো নিত্যানন্দ প্রভু অবহেলিত।যেভাবে মহাপ্রভুর নাম প্রচারের পুরোধা হয়ে আপামর জনসাধারণের দ্বারে দ্বারে গিয়ে হরিনামের ভিক্ষা চেয়েছেন, মার খেয়েও প্রেম দান করেছেন, অন্ত্যজ শূদ্র চন্ডাল আদিকেও যেভাবে মানুষের আসনে বসিয়ে সমান মর্যাদা দিয়েছেন, ধনবান এর ধন গরিবদের বিলিয়ে দিয়ে সাম্যবাদের প্রতিষ্ঠা করেছেন, আমরা এখনো নিতাই চাঁদ কে সেই ভাবে সকলে প্রাণের ঠাকুর হৃদয়ের অধিদেবতা করে নিতে পারি নাই। 
যাকে না পেলে কার্যত মহাপ্রভুর নাম প্রেম প্রচার অভিযান সম্ভবই হতো না, সেই পরম দয়ালু পতিতপাবন নিতাই চাঁদ কে আমরা এখনও চিনলাম না, জানলাম না,বুঝলাম না!! এর থেকে আর দুঃখের কি হতে পারে!!

হা নিতাই!😭
 সকলকে দয়া কর!🙏🙏
 সকলের সুমতি দাও!!
সকলে তোমার প্রাণাধিকপ্রিয় গৌরের ভজন করুক।
তোমার আনুগত্যে।।
জয়গুরু। শ্রীগুরু।।
✧═══════════•❁❀❁•═══════════✧ 
 ꧁👇📖 সূচীপত্র 🙏 শ্রী গোপীশরণ দাস 📖👇꧂

  ✧═══════════•❁❀❁•═══════════✧
      ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ। 
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






১৩৮. পুনর্ম্মিলন 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda138.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১৩৭. পুনর্ম্মিলন 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda137.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ১৩৮. পুনর্ম্মিলন 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda138.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৩৮)শ্রীরামানন্দ রায়, বিশাখা*
         *🌻🌻পুনর্ম্মিলন🌻🌻*
        ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌹শ্রীচরিতামৃতে শ্রীরূপের বিদগ্ধমাধব নাটকের আলোচনাই পূর্বে দেখা যায়,ফলে এই নাটকখানি ললিতমাধবের আগেই পরিসমাপ্ত হয়েছিল। আমরাও এখানে শ্রীচরিতামৃতের ক্রমানুসারে আগেই এই নাটকখানির সম্বন্ধে কিঞ্চিৎ আলোচনা করব।এই নাটকের প্রত‍্যক কথা ও প্রত‍্যেক পদ‍্য যেন সুধাধারায় পরিসিক্ত।এই নাটকের "তুন্ডে তান্ডবিনী, পদ‍্য শুনে শ্রীহরিদাস ঠাকুর আনন্দে নাচতে লাগলেন। নামজপের মূর্তিমান অবতার হরিদাস বললেন ঃ----*
*🌷কৃষ্ণনামের মহিমা শাস্ত্র সাধু মুখে জানি।*
*🌷নামের মাধুরী ঐছে কাহা নাহি শুনি।।*
*🍀মহাপ্রভুর এক নিয়ম ছিল, তিনি শ্রীজগন্নাথদেব দর্শন করে, শ্রীনামাচার্য‍্য হরিদাসকে দর্শন দান দিতেন। শ্রীরূপের অবস্থান কালে একদিন শ্রীগৌরহরি,শ্রীপাদ স্বরূপ, শ্রীরামানন্দ ও সার্বভৌম ভট্টাচার্য্য মহাশয়কে সঙ্গে নিয়ে হরিদাসের ভজন-কুটীরে শুভাগমন করলেন।এঁদের সঙ্গে শ্রীরূপের পরিচয় দিবার জন্যই এইদিনের শুভাগমনের প্রধান উদ্দেশ্য।*

*ভক্তবৎসল শ্রীগৌরহরি পথে পথেই এঁদের কাছে শ্রীরূপের গুণের কথা বলতে বলতে আসছিলেন।মহাপ্রভু বললেন, শ্রীরূপের প্রেমভক্তিমাখা কবিত্বের কথা আর কি বলিব, আজ তোমাদেরকে শ্রীরূপের দুইটি পদ‍্য শুনাব।এমন ভাবপূর্ণ পদ‍্য অতি অল্পই দেখতে পাওয়া যায়।শ্রীরূপ সুপন্ডিত,সুকবি,সর্বশাস্ত্রবিদ্,বিনয়ী, সর্বোপরি পরম প্রেমিক ভক্ত এবং শ্রীশ্রীরাধাকৃষ্ণের প্রেমরস-তত্ত্বজ্ঞ।তোমরা একবার শ্রীরূপের কবিত্ব পরীক্ষা করে দেখ, এটিই আমার বাসনা।এইরকম বলতে বলতে সকলে শ্রীহরিদাসের ভজন-কুটীরে উপস্থিত হলেন।হরিদাসের ভজনকুটীরে ভক্তরূপ সমুজ্জ্বল নক্ষত্রগণ সহ শ্রীগৌরাঙ্গচন্দ্রিমা উদিত হলেন।তাঁদের দেখামাত্র হরিদাস ও শ্রীরূপ সাষ্টাঙ্গে দন্ডবৎ প্রণত হলেন, মহাপ্রভু ভক্তগণসহ পিঁড়ির উপরে বসিলেন, সুদীন ভক্ত শ্রীহরিদাস ও শ্রীরূপ পিঁড়িতে না বসে মাটিতে বসিলেন।শ্রীরূপ দীনতার খনি, এবং মর্য‍্যাদা রক্ষায় একান্ত ব‍্যগ্র।*
*শ্রীরূপের দর্শন মাত্রই সার্বভৌম,রামানন্দ,শ্রীপাদ স্বরূপ অতীব আহ্লাদিত হলেন। মহাপ্রভু বললেন,"রূপ"! একবার "প্রিয়ঃ সোহহং" শ্লোকটি পাঠ করো,শুনি।শ্রীরূপ স্বভাবতই নম্র ও লজ্জাশীল। নিজের রচিত শ্লোক সর্বজন সামনে পাঠ করতে তাঁর লজ্জা হল।তিনি মাথা হেট করে সলজ্জভাবে নীরব রইলেন।শ্রীপাদ স্বরূপ বললেন,আচ্ছা আমিই ঐ শ্লোকটি শুনাচ্ছি।এই বলে শ্রীপাদ স্বরূপ ঐ শ্লোক পাঠ করলেন।স্বরূপ ইতিপূর্বেই এই পদ‍্যটির রসাস্বাদ করে ছিলেন। সার্বভৌম ও রামানন্দ এই শ্লোক শুনে ভীষণ ভীষণ আনন্দ পেলেন।মহাপ্রভু রথাগ্রে নৃত্য করতে করতে যখন "যঃ কৌমারহরঃ" পদ‍্যটি পাঠ করছিলেন, শ্রীরূপ তখন মহাপ্রভুর মনের ভাব বুঝতে পেরে এই পদ‍্যটি রচনা করেন,শ্রীরামরায় ও সার্বভৌম শ্রীরূপের এই পদ‍্য রচনার বিবরণ আগেই শুনেছিলেন। শ্রীরামরায় শ্লোক শুনে বললেন,প্রভো!ইহা তোমারই কৃপাপ্রসাদ।নচেৎ তোমার মনের ভাব আর কে জানতে পারে?ব্রহ্মাও যে সব সিদ্ধান্তের সন্ধান জানে না, তুমি আমাতে শক্তি সঞ্চার করে সেইসব সিদ্ধান্ত জগতে প্রকটন করিয়েছ।এতে আমার অনুমান হচ্ছে, শ্রীরূপই পূর্বেই তোমার কৃপাপ্রসাদ লাভ করেছেন, তা ছাড়া তোমার হৃদয়ের অনুবাদ কে করতে পারে?*
*যথা শ্রীচরিতামৃতে পায়=*
*🌷আমারে সঞ্চারি পূর্বে কহিলে সিদ্ধান্ত।*
*🌷যে সব সিদ্ধান্তের ব্রহ্মা না পায় অন্ত।।*
*🌷তাতে জানি পূর্বে তোমার পাইয়াছে প্রসাদ।*
*🌷তাহা বিনা নহে তোমার হৃদয়ের অনুবাদ।।*
*🌹শ্রীরামরায় এখানে স্পষ্টরূপে নিজের কথায় বলেছেন।মহাপ্রভুর হৃদয়ের ভাব এবং দুর্জ্ঞেয় সিদ্ধান্ত সমূহ তাঁর শক্তি-সঞ্চার লব্ধজ্ঞান ছাড়া অন‍্যের জানবার কোনও সম্ভাবনা নাই।শ্রীরামরায়ের মুখে যে সকল সিদ্ধান্ত-তত্ত্ব প্রকটিত হয়েছে,তার সমস্তই শ্রীমন্মহাপ্রভুর শক্তি সঞ্চারের ফল। তাই শ্রীরামরায় বলেছিলেন=*
*🌷যেই কহাও সেই কহি বাণী।*
*🌷কি যে কহি ভালমন্দ কিছুই নাহি জানি।।*
*🌷মোর মুখে বক্তা তুমি,তুমি হও শ্রোতা।*
*🌷অত‍্যন্ত রহস‍্য শুন সাধনের কথা।।*
*❤মহাপ্রভু ভক্তের মান-বাড়ানোর জন্য ভক্তেগণের হৃদয়ে শক্তিসঞ্চার করে তাঁদের দ্বারা সিদ্ধান্ত প্রকটন করিয়েছেন।তাঁর লীলার এটিও একটি গূঢ় নিয়ম।*
🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১৩৯. পুনর্ম্মিলন 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramnananda139.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂


  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






১৩৭. পুনর্ম্মিলন 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda137.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১৩৬. পুনর্ম্মিলন 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori136.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ১৩৭. পুনর্ম্মিলন 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda137.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৩৭)শ্রীরায় রামানন্দ, বিশাখা*
        *🙏🙏পুনর্ম্মিলন🙏🙏*
       ☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
*শ্রীরূপ গোস্বামীর কবিত্ব সকল কবিগণেরও পরম লোভনীয় বস্তু।শ্রীরূপের কবিত্বে আরও যে একটি বিশিষ্টতা পরিলক্ষিত হয়, তা অন‍্যত্র দুর্লভ।যিনি সাক্ষাৎ রস, শ্রুতি যাঁকে "রসো বৈ সঃ" বলে অভিহিত করেন,সেই রসিকশেখর শ্রীকৃষ্ণই শ্রীপাদ রূপের কাব‍্যনিচয়ের নায়ক, স্বয়ং রাসেশ্বরী রসময়ী শ্রীরাধা-- নায়িকা।কাব‍্যস্থল=চিরকবিতাময়ী কুসুমসুষমা-পরিশোভিত  কালিন্দী- তটাস্থশোভি শ্রীরাধাকৃষ্ণের কেলিনিকেতন,শ্রীবৃন্দাবন। সাক্ষাৎ প্রেমরসে শ্রীপাদ রূপের কাব‍্য উচ্ছসিত। কিন্তু এই মহাকবি মহাপন্ডিত, ভক্তি-নম্রতার মূর্তিমান্ অবতার হয়েও এই নাটকের প্রারম্ভে  লিখছেন=*
*🌷মমাস্মিন্ সন্দর্ভে যদপি কবিতা নাতি ললিতা,*
*🌷মুদং ধাস‍্যন্ত‍্যস‍্যাং তদপি হরিগন্ধাদবুধগণাঃ।*
*🌷অপঃ শালগ্রামাপ্লবন-গরিমোদ্গার-সরসাঃ,*
*🌷সুধীঃ কো বা কৌপীরপি নমিতমূর্দ্ধা ন পিবতি।।*
*🌹অর্থ‍্যাৎ আমার এই সন্দর্ভে যদিও কাব‍্যের লালিত‍্য নাই কিন্তু তথাপি এতে ভক্তগণের প্রীতি লাভ হবে। কেননা এতে হরিগুণগন্ধ উপলব্ধ হবে।কূপের জলেও শালগ্রাম স্নান করানো হলে ভক্তগণ নতমস্তকে তা পান করেন।*
*🌺শ্রীরূপগোস্বামী প্রণীত বিদগ্ধ মাধব নাটকখানি ব্রজলীলার সুধারসে পরিপ্লুত(সম্পূর্ণরূপে নিমজ্জিত )।🔥শ্রীমতী সত‍্যভামা দেবীর স্বপ্নদেশে এবং শ্রীশ্রীমহাপ্রভুর আজ্ঞায় শ্রীরূপ পৃথক পৃথক নাটকে ব্রজলীলা ও পুরলীলা বর্ণনা করার জন্য নাটকীয় ঘটনার ভাবনা স্থির করে নিয়ে ছিলেন।রথযাত্রা চলে গেল। গৌড়ের অনেক ভক্ত চাতুর্মাস‍্যা পর্যন্ত নীলাচলে রইলেন।নীলাচলের কীর্তনানন্দ সমানভাবেই বহে গেল।আগেই বলা হয়েছে, চাতুর্মাস‍্যান্তে গৌড়ের ভক্তগণ গৌড়ে ফিরে গেলেন। কিন্তু শ্রীরূপ নীলাচলেই থেকে গেলেন। তিনি হরিদাসের কুটীরে নির্জনে বসবাস করে ব্রজলীলার অনুধ‍্যান (সর্বদা চিন্তা বা স্মরণ) করতে করতে ব্রজলীলার মহামাধুর্য‍্যময় নাটক লিখতে রত হলেন। দিনরাত্রি শ্রীরূপের কেবল ঐ নাটক লেখার ভাবনা। কখনও ব্রজলীলার নাটক প্রণয়ন-কাজে, কখনও বা পুরলীলার নাটক প্রণয়ন-কাজে তাঁর দিনরাত্রি অতিবাহিত হত। (প্রণয়ন=রচনা)। লীলার অনুধ‍্যানই তাঁর প্রধানতম কাজ বলে পরিগণিত হয়েছিল।হরিদাসের নিভৃত কুটীরে অন‍্য কারও আসা-যাওয়া হত না।সেখানে গ্রাম‍্যবার্তার লেশমাত্রও শুনা যেত না। (এখানে গ্রাম‍্যবার্তা বলতে বলা হয়েছে,কোন আন কথা আলোচনা বা ভাবনার মধ্যে আনা হত না),সেই নিভৃত কুটীরে মহাপ্রভুর শুভাগমন হত। তিনি এখানেই শুভদর্শন দানে শ্রীনামাচার্য‍্য হরিদাসকে কৃতার্থ করতেন।*
*🍁এই সময়ে একদিন মহাপ্রভু সহসা (হঠাৎ) হরিদাসের কুটীরে উপনীত হলেন।তখন হরিদাস জপ করছিলেন,আর শ্রীরূপ একপাশে বসে নাটক লিখছিলেন।মহাপ্রভুর শুভাগমন মাত্রই উভয়ে ব‍্যস্তভাবে উঠে দন্ডবৎ প্রণাম করলেন,মহাপ্রভু উভয়কে আলিঙ্গন করে তিনি শ্রীরূপের কাছের আসনে বসিলেন।শ্রীরূপের পুঁথির দিকে তাকিয়ে শ্রীগৌরাঙ্গসুন্দর বললেন--,এ কি পুঁথি লিখছ?এই বলে পুঁথি হতে একটি পৃষ্ঠা তুলে নিলেন।শ্রীরূপের হাতের লেখাগুলি দেখে মহাপ্রভু অত‍্যন্ত প্রীতিলাভ করলেন। শ্রীপাদ কবিরাজ লিখেছেন=*
*🌷শ্রীরূপের অক্ষর যেন মুকুতার পাঁতি।*
*🌷প্রীত হঞা করে প্রভু অক্ষরের স্তুতি।।*
*🌺গুণগ্রাহী মহাপ্রভু গুণের লেশমাত্র দেখলেও তাঁর যথাযোগ্য মর্য‍্যাদাসূচক প্রশংসা কথা না করে নীরব থাকতে পারতেন না।অর্থ‍্যাৎ গুণীজনের গুণের প্রশংসা না করে তিনি  থাকতে পারতেন না।এমন মহা উদার ভগবদ্ আবির্ভাব আর কোন লীলায় দেখা যায়নি।মহাপ্রভু শ্রীরূপের হাতের লেখারই বা কত প্রশংসা করলেন।এই পত্রে মহাপ্রভু একটি পদ‍্য দেখতে পেলেন,দেখামাত্রই তাঁর হৃদয়ে প্রমের মহাসাগর উথলিয়ে উঠিল, তিনি আর স্থির থাকতে পারলেন না, উচ্ছসিত আনন্দবেগে একটু উচ্চঃস্বরে পদ‍্যটি পড়তে লাগলেন, তদ্ যথা=*
*🌷তুন্ডে তান্ডবিনী রতিং বিতনুতে তুন্ডবলীলব্ধয়ে।*
*🌷কর্ণক্রোড়কড়ম্বিনী ঘটয়তে কর্ণার্বুদেভ‍্যঃ স্পৃহাম্।।*
*🌷চেতঃপ্রাঙ্গণ-সঙ্গিণী বিজয়তে সর্ব্বেন্দ্রিয়ানাং কৃতিং।*
*🌷নো জানে জনিতা কিয়দ্ভিরমৃতৈঃ কৃষ্ণেতি বর্ণদ্বয়ী।।*
*🌻বিদগ্ধমাধবের প্রথম অঙ্কে এই পদ‍্যটি আছে।এতে জানা যাচ্ছে, এই সময়ে শ্রীরূপ বিদগ্ধমাধব নাটক লিখছিলেন। কিন্তু এতে এইরকম মনে করা যেতে পারে না যে, শ্রীরূপ একটি গ্রন্থ সমাপ্ত করে অন‍্য গ্রন্থ লিখতে রত হতেন। তাহলে ১৪৫৪ শক হতে ১৪৭০ শকের মধ্যে বিদগ্ধমাধব,ললিতমাধব, দানকেলীকৌমুদী ও ভক্তিরসামৃতসিন্ধু প্রভৃতি গ্রন্থগুলি সমাপ্ত হত না।এখনকার দিনে যেমন গ্রন্থকারগণ অতি অল্প সময়ের মধ্যেই গ্রন্থ সমাপ্ত করেন, তখনকার গ্রন্থকারগণের সে দুঃসাহস ছিল না। তাঁরা ধ‍্যানস্তিমিত যোগীর মতো গ্রন্থের বিষয় ভাবতেন, বৃহস্পতির মতো সূক্ষ্মবুদ্ধিতে নিজ গ্রন্থে লিখিত বিষয়ের বিচার করতেন, একবার লিখে বহুবার সে সম্বন্ধে বিবেচনা করতেন।শ্রীরূপের গ্রন্থ-রচনার প্রক্রিয়ার সম্বন্ধে অনুধাবন (পর্য‍্যালোচনা) করলে মনে হয় তিনি বিদগ্ধমাধব ও ললিতমাধব যুগপৎ (একই সময়ে)কড়চার(বৈষ্ণব সাহিত‍্যের পদ‍্যে লিখিত ইতিবৃত্ত,জীবনী বা দিনলিপি) আকারে লিখেছিলেন।নীলাচলে এই দুই গ্রন্থের প্রায় সবগুলির পদ‍্যই বিরচিত হয়েছিল*।
🪷🪷🪷🪷🪷🪷🦚🪷🪷🪷🪷🪷🪷
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১৩৮. পুনর্ম্মিলন 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda138.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂


  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






adds