শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রীকৃষ্ণনাম তাড়াতাড়ি ইহলোকে ফলদায়ক হয় না ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/06/krishna-name.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীকৃষ্ণনাম তাড়াতাড়ি ইহলোকে ফলদায়ক হয় না ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/06/krishna-name.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*🌹হরিভক্তিবিলাসের ১১ বিলাসে ২৮৯ অঙ্কধৃতং পদ্মপুরাণবচনম্------*

*🌷নামৈকং যস‍্য বাচি স্মরণপথগতং,*
       *🌷শ্রোত্রমূলং গতং বা,*
*🌷শুদ্ধং বাশুদ্ধবর্ণং ব‍্যবহিতরহিতং,*
    *🌷তারয়ত‍্যেব সত‍্যম।*
*তচ্চেদ্দেহদ্রবিণজনতালোভ-,*
       *🌷পাষন্ডমধ‍্যে,*
*🌷নিক্ষিপ্তং স‍্যান্ন ফলজনকং,*
       *শীঘ্রমেবাত্র বিপ্র।।*
*অন্বয়=একং নাম যস‍্য বাচি গতং (শ্রীভগবানের যে কোনো একটি নাম যার বাক‍্যে প্রবৃত্ত বা রত হয়) ; ‍স্মরণপথগতং শ্রোত্রমূলং গতং বা (স্মরণ পথে আসে কিংবা কর্ণগোচর হয়) ; শুদ্ধং বা অশুদ্ধবর্ণম্ ব‍্যবহিতরহিতং তারয়তি এব (শুদ্ধ বা অশুদ্ধ বর্ণ হোক কিম্বা নামের অক্ষরগুলি পরস্পর ব‍্যবহৃত হোক বা নামের শেষাংশবর্জিতই হোক, তাকে উদ্ধার কর); সত‍্যম্ তৎ চেৎ দেহ-দ্রবিণ-জনতালোভপাষন্ডমধ‍্যে (এটি সত‍্য,সেই নাম যদি দেহ, ধন এবং জনতাকে লুব্ধ পাষন্ডী মধ্যে) ; নিক্ষিপ্তং স‍্যাৎ,বিপ্র অত্র শীঘ্র ফলজনকং ন এব(বিন‍্যস্ত হয়,হে বিপ্র! ইহলোকে শীঘ্র ফলদায়ক হয় না)।*
*🍀অনুবাদ=শ্রীভগবানের যে কোন একটি নাম যদি কারও বাক‍্যে প্রবৃত্ত হয়, স্মরণ পথে আসে কিম্বা কর্ণগোচর হয়, তাহলে ওই নাম শুদ্ধভাবেই হোক বা অশুদ্ধভাবেই হোক, এক বারেই হোক বা ক্রমে ক্রমেই হোক,সে মুক্তিলাভ করে। হে বিপ্র! যে পাষন্ড দেহসুখ চায়,ধনসুখ চায়, এবং জনপ্রিয়তা চায়,তার পক্ষে এই শ্রীকৃষ্ণনাম তাড়াতাড়ি ইহলোকে ফলদায়ক হয় না।*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧


প্রকাশানন্দ সরস্বতী কৃত শ্লোক ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/06/prakashananda.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 প্রকাশানন্দ সরস্বতী কৃত শ্লোক ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/06/prakashananda.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*🙏প্রকাশানন্দ সরস্বতী কৃত শ্লোক।*

*সংসার সিন্ধুতরনে হৃদয়ং যদি স‍্যাৎ,*
*সঙ্কীর্ত্তনামৃত রসে রমতে মনশ্চেৎ,*
*প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তিঃ,*
*চৈতন‍্যচন্দ্র চরণে শরণং প্রয়াত।*

*🌻এই শ্লোকটি প্রকাশানন্দ সরস্বতী-কৃত।এখানে তিনি বলেছেন যে,হে মানবগণ! তোমাদের যদি এই সংসাররূপ সমুদ্র পার হবার বাসনা মনে জাগ্রত হয়ে থাকে, নাম সংকীর্তনে যদি হৃদয় মনে সদা সর্বদা আনন্দ অনুভূতি বোধ কর,নিজের চিত্তবৃত্তি যদি প্রেম সাগরে অবগাহন (স্নান) করাইতে চাও,তাহলে শ্রীচৈতন‍্য মহাপ্রভুর শ্রীচরণে শরণাগতি কামনা কর।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧


শ্রীশ্রীরাসলীলায় চন্দ্রের উৎপত্তি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/06/rash.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 শ্রীশ্রীরাসলীলায় চন্দ্রের উৎপত্তি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/06/rash.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*শ্রীশ্রীরাসলীলায় চন্দ্রের উৎপত্তি।*

*তদোড়ুরাজঃ ককুভঃ করৈর্মুখং প্রাচ‍্যা বিলিম্পন্নরুণেনশন্তমৈঃ।*
*স চর্ষণীনামুদ্গাচ্ছুচো মৃজন্ প্রিয়ঃ প্রিয়ায়া ইব দীর্ঘদর্শনঃ।।*

*🌻শ্রীভগবান শ্রীকৃষ্ণ যখন রমণ(পার্থিব জগতের রমণ নয়, এই রমণ মানে আনন্দ) করতে ইচ্ছে তখনই দীর্ঘকাল পরে সমাগত প্রিয়া যেমন কুঙ্কুমরাগে প্রিয়ামুখ লেপন করে,সেইরকম পূর্ব দিক বধূর মুখখানি বিমল কিরণ ও উদয় রাগে লিপ্ত করে এবং জগতবাসীর শরৎ-সূর্য‍্যতাপজনিত গ্লানি দূর করে শারদ পূর্ণচন্দ্র উদিত হলেন।*
*🍀তদা উড়ুরাজঃ উদ্গগাৎ (সেই সময়ে তারকাপতি উদিত হলেন),কোন সময়ে উদিত হলেন? "যদা ভগবান্ রন্তুং মনশ্চক্রে তদা উড়ুরাজঃ উদগাৎ" অর্থ‍্যাৎ যে সময়ে শ্রীভগবান শ্রীকৃষ্ণ রমণ করতে ইচ্ছা করলেন,সেই সময়ে তারকাপতি উদিত হলেন।মাধ্বচার্য‍্য কৃত শ্রীকৃষ্ণমঙ্গল গ্রন্থে দেখা যায়--*
*🌷রমণের ইচ্ছা কানু করিল যখন।*
*🌷হরিষে তারকাপতি উদিল তখন।।*

*দৃষ্ট্বা কুমুদ্বন্তমখন্ডমন্ডলং রমাননাভং নবকুঙ্কুমারুণম্।*
*বনঞ্চ তৎ কোমলগোভিরঞ্জিতং জগৌ কলং বামদৃশাং মনোহরম্।।*

*নবকুঙ্কুমপিন্ডবৎ অরুণবর্ণ এবং লক্ষ্মীবদনের মত আনন্দজনক পূর্ণচন্দ্রকে গগনে উদিত দেখে এবং তার মৃদু কিরণে বনভূমি উদ্ভাসিত দৈখে শ্রীকৃষ্ণ গোপরমণীগণের মনোমুগ্ধকর বংশীনাদ করলেন।*

*শ্রীকৃষ্ণ যখন গগনচন্দ্রের দিকে দেখলেন,তখন গগনচন্দ্র কৃষ্ণচন্দ্রের মনে এক অভিনব ভাবের উদ্দীপনা প্রকাশ করলেন।গগনচন্দ্রের দিকে দেখা মাত্রই কৃষ্ণচন্দ্রের মনে হ'ল যে,গগনচন্দ্র "রমাননাভ" অর্থ‍্যাৎ রমানন সদৃশ।প্রতি পূর্ণিমাতেই কৃষ্ণচন্দ্রের পূর্ণচন্দ্র দর্শন হয়, কিন্তু তাঁর কোনদিনই পূর্ণচন্দ্রকে "রমাননাভ"বলে মনে হয়নি। কিন্তু আজ রাসক্রীড়া সম্পাদনের জন্য রাসরসিক শ্রীকৃষ্ণের মনে অভিনব এক ভাবের উদ্দীপনা হওয়ায় তিনি সেই ভাবেই গগনচন্দ্রকে দেখলেন, তাই তাঁর আজ গগনচাঁদ দেখে রমাননের কথা মনে পড়ে গেল।কাজেই তিনি আজ রমার সঙ্গে রমণ করবার জন্য ব‍্যাকুল হয়ে পড়লেন এবং রমাকে আকর্ষণ করবার জন‍্যই মোহন বেণুনাদ করলেন।*
*🌺রমা শব্দে সাধারণত নারায়ণ  প্রেয়সী লক্ষ্মীর কথায় সকলের মনে হয়, কিন্তু রমা শব্দের ব‍্যুৎপত্তিগত অর্থ সমালোচনা করলে মনে হয় "ভগবতা সহ রমতে তং রময়তি বা যা সৈব রমা"। যিনি ভগবানের সঙ্গে রমণ করেন, কিম্বা যিনি অসাধারণ প্রেম ও সৌন্দর্যের আকর্ষণে অখিলব্রহ্মান্ডপতি ভগবানকে আকর্ষণ করে নানান বিহারে রত করান,তিনিই রমা।*
*🌼গৌতমীতন্ত্রে পাওয়া যায়--*
*দেবী কৃষ্ণময়ী প্রোক্তা রাধিকা পরদেবতা।*
*সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তিঃ সম্মোহিনী পরা।।*
*🍀ইহাতেও জানা যায় যে শ্রীকৃষ্ণপ্রেয়সী রাধিকা সর্বলক্ষ্মীময়। সুতরাং "রমা" শব্দে শ্রীরাধিকা বুঝিলে অসঙ্গত হয় না।বিশেষকরে রাসক্রীড়ায় ভগবান শ্রীরাধাদি গোপীগণের সঙ্গেই নানান বিলাস বিহার করে থাকেন।যাইহোক, শ্রীকৃষ্ণের যখন গগনচন্দ্রকে "রমাননাভ" বলে মনে হল, তখনই তিনি দেখলেন যে,তাঁর পরমপ্রেয়সী শ্রীরাধার বদন সাদৃশ‍্য সম্পূর্ণভাবেই গগনচন্দ্রে পরিস্ফুট, কেননা,রাধাবদন যেমন অখন্ডমন্ডল অর্থ‍্যাৎ যথাযথ অবয়ব সন্নিবেশ পরিপূর্ণ, সেইরকম গগনচন্দ্রও অখন্ডমন্ডল অর্থ‍্যাৎ ষোল কলায় পরিপূর্ণ।*
*🌲শারদ পূর্ণিমার দিন, রাধাবদন যেমন নবকুঙ্কুমরাগে সুরঞ্জিত, গগনচন্দ্রও সেইরকম উদয়কালীন অরুণচ্ছটায় আরক্তিম এবং রাধাবদন যেমন কুমুদ্বৎ অর্থ‍্যাৎ পৃথিবীর আনন্দবর্ধক (কু=পৃথিবী, মুদ=আনন্দ), সেইরকম গগনচন্দ্রও কুমুদ্বৎ অর্থ‍্যাৎ কুমুদ নামক জলজ কুসুম বিকাশপরায়ণ।*
*🙏চন্দ্রকে নিয়ে বহু কথন রয়েছে,দুই,একটি কথায় বিরাম দিলাম।*
*🌻শ্রীশ্রীরাস "ধেয়-ধেয়" করে নৃত‍্য নহে।*

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧


গজেন্দ্র মোক্ষণ লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/06/gajendra.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 গজেন্দ্র মোক্ষণ লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/06/gajendra.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*🙏গজেন্দ্র মোক্ষণ লীলা, শ্রীমদ্ভাগবতের অষ্টম স্কন্ধে দ্বিতীয় অধ‍্যায়, তৃতীয় অধ‍্যায় ও চতুর্থ অধ‍্যায়ে বর্ণিত আছে। আমি অতি সংক্ষেপে কয়েকটি কথায় লিপিবদ্ধ করিব।*

*🌻প্রসঙ্গক্রমে প্রথম উনিশটি শ্লোকে ক্ষীরোদসাগর পরিবেষ্টিত অযুতযোজন উচ্ছ্রিত অতি মনোরম প্রাকৃতিক দৃশ্য সমন্বিত গজেন্দ্রের আবাসস্থল "ত্রিকূট" নামক যে এক পর্বত আছে,তার এক অনুপম চিত্র অঙ্কিত করেছেন।সেই পর্বতের যে তিনটি শৃঙ্গ প্রধান,তারমধ‍্যে একটি শৃঙ্গ লৌহময়,অপরটি রৌপ‍্যময় এবং অন‍্যটি সুবর্ণময় ; এইজন‍্য ঐ পর্বত স্মরণাতীত কাল হতেই "ত্রিকূট" নামে প্রসিদ্ধ হয়েছে। এই পর্বতস্থ বনের মধ্যে বহু হিংস্র শ্বাপদাদি জন্তু বাস করত ও এই জায়গায় নানারকম জলজ-পুষ্পে সুশোভিত এবং জলচর বিহঙ্গমগণের বিচিত্র কলরবে মুখরিত ভগবান বরুণের  "ঋতুমৎ" নামক উদ‍্যানে এক মনোরম সরোবর আছে।একদা, কাননচারী এক মহাগজ বা হাতী, হস্তিনী এবং হস্তিশাবকগণের সঙ্গে বিচরণ করতে করতে তৃষ্ণার্ত হয়ে জলপান করবার জন্য সেই সরোবর কাছে উপস্থিত হল।অনন্তর গজরাজ,হস্তিনী প্রভৃতি সরোবরে স্নান করে জলপানে পরিতৃপ্ত হয়ে শাবকগণকে জলপান করাচ্ছে, এইসময় সেই জলের ভিতরে এক বিশাল কুমীর ছিল,তার দ্বারা গজরাজ আক্রান্ত হল।এইভাবে সহসা আক্রান্ত হয়ে গজরাজ কুমীর হতে মুক্ত হবার জন্য মহাশক্তি দিয়ে কুমীরকে তীর-ভাগের দিকে আকর্ষণ বা টান দিতে লাগল, কিন্তু কুমীরও হীনবল ছিল না সেও মহাশক্তিশালী ছিল,সেও গজেন্দ্রকে জলমধ‍্যে টানতে লাগল ; এইভাবে উভয়েই তুল‍্যবল কারণ কেউই পরাভব স্বীকার করল না।এদিকে যূথপতিকে (দলের সেরাকে) এভাবে আক্রান্ত হতে দেখে হাতীগুলি সমবেতভাবে তাকে সাহায্য করতে লাগল, কিন্তু তবুও গজেন্দ্রকে মুক্ত করতে সক্ষম হল না।এইভাবে দ্বন্দ্বযুদ্ধে হাজার বৎসর অতীত হয়ে গেল!কালক্রমে গজরাজ ক্রমশঃ উৎসাহশূন‍্য ও ক্ষীণবল হয়ে আসিলে,কুমীররাজ উৎসাহাধিক‍্যবশতঃ তাকে ধীরে ধীরে গভীর জলে আকর্ষণ করতে লাগল।তখন অনন‍্যোপায় ও মৃত‍্যু ভয়ে ভীত হয়ে গজেন্দ্র চিন্তা করতে লাগল যে,আমার আত্মীয়গণও যখন আমাকে মুক্ত করতে সমর্থ হল না, সুতরাং এক্ষণে আমি সেই সর্বভয়হারী সনাতন বিপদভঞ্জন শ্রীমধুসূদনের শরণাপন্ন হব।তিনি ছাড়া আমার এ বিপদে উদ্ধারকর্তা আর কেউ নেই।এইরকম চিন্তা করে গজেন্দ্র তখন সর্বসঙ্কটতারণ শ্রীমধুসূদনের শরণাগত হতে মনস্থ করল।*
                  *ক্রমাগত*

*তারপর গজেন্দ্র স্থির চিত্তে পূর্ব জন্ম অভ‍্যস্ত পবিত্র স্তব জপ করতে আরম্ভ করিল।গজেন্দ্র বলল,যে ভগবান বাসুদেব হতে এই দেহাদি চৈতন‍্যপ্রাপ্ত হয়েছে,যিনি সমস্ত জীবদেহে কারণরূপে প্রবেশ এবং যিনি আদিকারণ,সেই সর্বেশ্বর ভগবানকে শত শত দন্ডবৎ প্রণাম।যে গজেন্দ্রকৃত স্তব গভীর আধ‍্যাত্মিক ও দার্শনিক ভাবে পরিপূর্ণ।এতে স্বভাবতই প্রশ্ন হতে পারে যে গজেন্দ্র তো জড়বুদ্ধি পশুমাত্র ; সুতরাং এরকম আধ‍্যাত্নিক ভাববিশিষ্ট জ্ঞান কোথা হতে আসিল?"প্রাগজন্মন‍্যনুশিক্ষিতম্" গজেন্দ্রের এরকম জ্ঞান তার বতর্মান জন্মলব্ধ নয়, সেটি ইন্দ্রদ‍্যুম্ন নামক তার পূর্বজন্মের জ্ঞান,ইহজন্মে অনুস্মৃত বা বিস্মৃত হয়েছে মাত্র।জগতেও দেখা যায়,অতি অল্প বয়সের বালকাদির প্রগাঢ় শাস্ত্র জ্ঞান, সঙ্গীত-কুশলতা ও কোনও কোনও বিষয়ে অস্বাভাবিক পারদর্শিতা হয়ে থাকে। এর কারণ আর কিছুই নয়, একমাত্র কারণ এই যে, "মৃত‍্যুমপ‍্যনুগচ্ছতে বিদ‍্যা" অর্থ‍্যাৎ বিদ‍্যা মৃত ব‍্যক্তিরও অনুগমন করে। সুতরাং গজেন্দ্রের এই অপূর্ব স্তব কাল্পনিক বলে উপেক্ষার বিষয় নয়,এটি এক অনন‍্যশরণ ভক্তিভাবিত চিত্তের আধ‍্যাত্মিক ও করুণ আর্ত্তি।*
*গ্রাহগ্রস্ত,ক্ষীণবল ও মৃত‍্যুকবলিত গজেন্দ্র তখন "ওঁ নমো ভগবতে তস্মৈ" প্রভৃতি বলে ভগবানের স্তব করতে আরম্ভ করে বলিল, হে ভগবান!আপনি সর্বকারণ-কারণ আদিপুরুষ পরমেশ্বর।আপনা হতেই পরিদৃশ‍্যমান এই বিশ্বের সমস্ত চেতনসত্ত্বা প্রকটিত হয়,আপনিই এই কার্য‍্যকারণাত্মক বিশ্বের মূলীভূত উপাদান ও নিমিত্ত কারণ,আপনাতেই এই বিশ্বের স্থিতি, তবুও আপনি পৃথকরূপে মায়াতীত হয়ে গোলোক-বৈকুন্ঠাদিধামে নিত‍্যলীলাপরায়ণ।হে সর্বকারণ-কারণ!আপনারই শক্তি-পরিণত এই বিশ্ব সত‍্য এবং আপনারই ইচ্ছাশক্তি প্রভাবে এই বিশ্বের সৃষ্টি,স্থিতি,ও প্রলয়াদির সংঘটিত হয়ে থাকে। সুতরাং আপনি সর্বকালেই বিরাজমান,সর্বদুর্জ্ঞেয় অতিমর্ত‍্য পুরুষ। হে করুণাঅপারপারাবার! আপনি সকলের দর্শনের অবিষয়ীভূত হয়েও ভাগবতব্রত অর্থ‍্যাৎ ভগবদ্ ভক্তগণের দৃশ‍্য হয়ে থাকেন। প্রাকৃত জন্ম-কর্ম-নাম-রূপ-গুণদোষাদি পরিশূন‍্য আপনি অনুগতজনের সংসার ধ্বংস করে তাকে ভক্তিসুখ দানের জন্য নিজ যোগমায়া শক্তিদ্বারা অপ্রাকৃত জন্মাদিলীলা পরিগ্রহ করে থাকেন।আপনি জীবাত্মা-প্রকাশক সর্বনিয়ন্তা পরমাত্মা,প্রাকৃত বাক‍্য,মন ও চিত্তবৃত্তির অগম‍্যতত্ত্ব হয়েও আপনি শুদ্ধসত্ত্বাত্মক ভক্তিযোগে প্রতিলভ‍্য।এইভাবে গজেন্দ্র প্রাণের আর্তি নিয়ে ভগবানের স্তবপ্রসঙ্গে শরণাগতরক্ষক ভগবানের মূর্তিবিশেষ বর্ণনা না করে তাঁর নির্বিশেষ পরমাত্মারূপ বর্ণনা করতে থাকলে রূপাভিমান সম্পন্ন ব্রহ্মাদি দেবগণ যখন তার মোচনের জন্য আসিলেন না, বরং নিজেদের এরকম দোষ খন্ডনের জন্য ভগবানের স্তব করছিলেন,তখন চক্রায়ুধধারী ভগবান গজেন্দ্রের স্তব শুনে ও স্তবে তুষ্ট হয়ে গরুড়ের উপর বসে তীব্রগতিতে গজেন্দ্রের দৃষ্টিপথে আবির্ভূত হলেন।গজেন্দ্র,তখন একটি পদ্ম নিয়ে শুন্ডে উত্তোলন করে নারায়ণকে নমস্কার করলে ভগবান গরুড় পৃষ্ঠ হতে নেমে একটি চক্রদ্বারা নক্রের (কুমীরের) মুখ বিদীর্ণ করে গজেন্দ্রকে মুক্ত করলে ও নিজ পার্ষদত্ব দান করলেন।এই গজেন্দ্র মোক্ষণলীলায় ভগবানের অপূর্ব ভক্তবাৎসল‍্য পরিলক্ষিত হয়।কেননা তিনি নিজ শ্রীমুখেই বলেছিলেন, "ন মে ভক্তাঃ প্রণশ‍্যন্তি" আমার ভক্তগণ কখনও বিনাশপ্রাপ্ত হয় না।পূর্বজন্মে যে গজেন্দ্র ইন্দ্রদ‍্যুম্নরূপে ভগবদ্ ভক্ত ছিলেন,ইহজন্মেও প্রাণসঙ্কটে পড়ে সে ভগবানকে ভক্তিভরে ডেকেছে,তাই ভক্তদুঃখহারী অকুলকান্ডারী শ্রীহরি,সশরীরে ভক্তের সামনে আবির্ভূত হয়ে তাঁর অভয়হস্তের প্রসারণে গজেন্দ্রের সব ভয় নিবারণ করলেন।*
                *ক্রমাগত*

*গ্রাহগ্রস্ত(কুমীর আক্রান্ত)গজেন্দ্রের প্রার্থনায় ভগবান গরুড়স্কন্ধে গজেন্দ্রের কাছে আবির্ভূত হয়ে গজেন্দ্র মোক্ষণ বর্ণনা করে বর্তমান অধ‍্যায়ে নক্র ও গজেন্দ্রের পূর্বজন্ম বৃত্তান্ত ও গজেন্দ্র মোক্ষণ লীলার ফলশ্রুতি বর্ণনা।গজেন্দ্র মোক্ষণ লীলায় শ্রীভগবান সুদর্শন চক্রদ্বারা কুমীরের মুখ বিদারণ করে কেবল যে নিজ ভক্তের রক্ষা বিধান করলেন তাইই নয়,তিনি ভক্ত ও ভক্তদ্বেষী উভয়েরই উদ্ধার সাধন করলেন। অপার করুণা নিকেতন শ্রীভগবানের ইতর-বিশেষ ভেদজ্ঞান নেই ; শ্রীমদ্ভাগবতগীতায় তিনি নিজ শ্রীমুখেই বলেছেন, "ন মে দ্বেষ‍্যোহস্তি ন প্রিয়ঃ", অর্থ‍্যাৎ আমার দ্বেষ‍্য বা হিংসাপরায়ণ বা প্রিয় কেউই নেই। এইজন‍্যই তিনি দেবলমুনির শাপ হতে কুমীরকেও মুক্ত করলেন।এই কুমীর পূর্বজন্মে "হূহূ" নামে গন্ধর্বরাজ ছিলেন,দেবল মুনির অভিশাপেই কুমীরযোনি প্রাপ্ত হয়েছিলেন।এই গন্ধর্বরাজ হূহূ, একদা স্ত্রীগণের সঙ্গে সরোবরে জলক্রীড়া করছিলেন।জলক্রীড়া করতে করতে গন্ধর্ব দুর্বুদ্ধি বশতঃ স্নানরত দেবল মুনির চরণ দুইটি ধরে টান দিয়েছিলেন,তাতে মুনি কুপিত হয়ে শাপ দিয়েছিলেন যে, যেহেতু তুমি কুমীরের মত আচরণ করেছ, অতএব এখন হতে তুমি কুমীর যোনি প্রাপ্ত হও।তখন শাপগ্রস্ত হয়ে হূহূ মুনিবরের চরণ ধরে স্তবাদি করায় তিনি সন্তুষ্ট হয়ে বলেছিলেন যে,এইভাবে তুমি গজেন্দ্রকে আকর্ষণ করিও, তাহলে ল্রীভগবান গজেন্দ্রের উদ্ধারের জন্য এসে তোমাকেও উদ্ধার করবেন।আর গজেন্দ্রেও পূর্বজন্মে ইন্দ্রদ‍্যুম্ন নামে দ্রবিড় দেশের রাজা ছিলেন,হরিভক্ত ইন্দ্রদ‍্যুম্ন একদা শ্রীহরির আরাধনায় নিরত ছিলেন এমন সময় মহর্ষি অগস্ত‍্য সেখানে আসিয়া উপস্থিত হলেন।তখন ইন্দ্রদ‍্যুম্ন মহর্ষির যথাযোগ্য সৎকারাদি করলেন না,নীরবেই রইলেন। এতে মহর্ষি কুপিত হয়ে শাপ দিলেন যে,যেহেতু তুমি অতিথির অভ‍্যর্থনা না করে গজের মত স্তব্ধভাবে রয়েছ,অতএব তুমি স্তব্ধমতি গজযোনি প্রাপ্ত হও।অনন্তর মহর্ষির শাপে ইন্দ্রদ‍্যুম্ন গজযোনি প্রাপ্ত হলেন ; কিন্তু শ্রীহরির আরাধনার ফলে তাঁর ভগবদ্ভক্তি অব‍্যাহত রইল।এইজন‍্যই তিনি ভগবানের গ্রাহ(কুমীর)জন্ম হতে মুক্তি প্রর্থনা করেন নাই, পরন্তু অপবর্গরূপ মুক্তিই প্রার্থনা করেছেন ; "জিজীবিষে নাহমিহামুয়া কিম্" ইত্যাদি শ্লোক পর্য‍্যালোচনা করলেই সেটি উপলব্ধ হবে।*

*জিজীবিষে নাহমিহামুয়া কিম্,*
*অন্তর্ব্বহিশ্চাবৃতয়েভযোন‍্যা।*
*ইচ্ছামি কালেন ন যস‍্য,*
*বিপ্লবস্তস‍্যাত্মলোকাবরণস‍্য মোক্ষম্।।*
*🏵সম্প্রতি এই কুমীরের আক্রমণ হতে আমি শরীরের মুক্তি কামনা করি না,যেহেতু অন্তরে ও বাইরে অজ্ঞানযুক্ত এই গজজন্ম দ্বারা আমার কি হবে?কালবশেও যার বিনাশ হয় না,সেই আত্মার অপ্রকাশক অজ্ঞানের নাশরূপ মোক্ষই আমি ইচ্ছা করি।*
*🍀ভক্তবৎসল শ্রীভগবানও ভক্তের মনের বাসনা অনুযায়ী গজেন্দ্রের মুক্তিবিধান করে ভক্তপ্রবর গজেন্দ্ররূপী ইন্দ্রদ‍্যুম্নকেও স্বপার্ষদ করে নিয়ে তাঁর সঙ্গে গরুড়াসনে নিজধামে প্রস্থান করলেন। এইজন‍্যই তাঁর সরোবরতীরে আবির্ভাব হয়েছে, নচেৎ মাত্র কুমীরের কবল হতে গজেন্দ্রকে মুক্ত করবার জন্য তাঁর স্বয়ংই আসিবার আবশ‍্যকতা ছিল না,স্বভবনে উপস্থিত হয়েই তিনি চক্রপ্রেরণে বা ইচ্ছামাত্রেই গজেন্দ্রকে কুমীর হতে মুক্ত করতে পারতেন। কাতর প্রাণে অনন‍্যশরণ ভক্ত তাঁর দর্শন প্রার্থনা করেছেন, কাজেই তাঁকে স্বয়ংই আসতে হয়েছে,এটি তাঁর ভক্তবাৎসল‍্যেরই পরিচয়।*

*🙏অতি সংক্ষেপে লিপিবদ্ধ করিলাম, বানান ভুলক্রুটি মার্জনীয়।*
*জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবল🙏🙏🙏*

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧


পদাবলী কীর্তনের ইতিহাস 🌷 নবম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/06/podaboli9.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 পদাবলী কীর্তনের ইতিহাস 🌷 অষ্টম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/05/podaboli8.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 পদাবলী কীর্তনের ইতিহাস 🌷 নবম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/06/podaboli9.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 পদাবলী কীর্তনের ইতিহাস 🌷 নবম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/06/podaboli9.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৮১)পদাবলী কীর্থনের ইতিহাস*
*পদাবলীকীর্তনে বিভিন্ন পদসাহিত‍্যের অবদান।*

*🍀শ্রীকৃষ্ণ-সম্পর্কে "গাথাসপ্তশতীতে" নরপতি হাল উল্লেখ করেছেন, (ডক্টর রাধাগোবিন্দ বসাক সম্পাদিত "গাথাসপ্তশতী"দ্রষ্টব‍্য)।*

*🌷মুহমারুএণ তং কণহ গোরঅং রাত্রিআত্রে ☆☆।*
*🌻অর্থ‍্যাৎ হে কৃষ্ণ!তুমি তোমার মুখ-মারুতের সাহায্যে রাধিকার চক্ষু থেকে ধূলি অপনীত(দূর) করে ☆ ☆।*

*🌷অজ্জবি বালো দামোঅরো ত্তি ই অ ☆ ☆।*
*🌻অর্থ‍্যাৎ আজ-পর্য‍্যন্ত দামোদর শ্রীকৃষ্ণ বালকই থেকে গেলেন,যশোদা একথা বললে ব্রজবধূগণ কৃষ্ণমুখের প্রতি নয়ন অর্পিত করে গোপনভাবে হাসাহাসি করলেন।*
*🌹ডক্টর অসিতকুমার বন্দ‍্যোপাধ‍্যায় এ' প্রসঙ্গে লিখেছেন ঃ-- "লক্ষ্মণসেনের মহাসামন্ত ও বন্ধু বটুদাসের পুত্র "মহামন্ডলিক" শ্রীধরদাস "সদুক্তিকর্ণামৃত" সঙ্কলন করে ১২শ-১৩শ শতকের বাঙ্গালীর সহিত পরবর্তী বাঙ্গালীর সেতু রচনা করে দিয়েছেন। পুনরায় তিনি লিখেছেন--, "সেই দিক দিয়ে এই সঙ্কলনখানি (সদুক্তিকর্ণামৃত) "কবীন্দ্রসমুচ্চয়" অপেক্ষাও মূল‍্যবান।১২০৬ খ্রীষ্টাব্দে 'সদুক্তিকর্ণামৃত' সঙ্কলিত হয়।ইহাতে মোট পাঁচটি প্রবাহ,প্রত‍্যেক প্রবাহে কয়েকটি "বীচি" এবং প্রত‍্যেক বীচিতে পাঁচটি করে কবিতা সংগৃহীত হয়েছে।কবিতার সংখ্যা ২৩৭০টি ; মোট কবির সংখ্যা ৪৮৫ জন। ☆ ☆ কবিদের মধ্যে যেমন সর্বভারতীয় ভাস,কালীদাস, ভামহ,অমরু,ভর্ত্তৃহরি,রাজশেখর, কেশবসেন,উমাপতিধর,জয়দেব, শরণ,গোবর্দ্ধন, ধোয়ী প্রভৃতি প্রসিদ্ধ বাঙ্গালী কবি-মনীষীদেরও নানান ধরণের শ্লোক জায়গা পেয়েছে।(বাংলা সাহিত‍্যের ইতিবৃত্ত,(প্রথম খন্ড,দ্বিতীয় সংস্ককরণ),পৃঃ _৮)। "সদুক্তিকর্ণমৃত" গ্রন্থেও নায়ক-নায়িকাভেদের সঙ্গে সঙ্গে ঋতুবর্ণনা প্রভৃতির শ্লোক পাওয়া যায়। মোটকথা "কবীন্দ্রসমুচ্চয়", "সদুক্তকর্ণামৃত", "শৃঙ্গারপ্রবাহ" প্রভৃতি কাব‍্যগ্রন্থে বিচিত্র বিষয়বস্তুর আলোচনাশৈলী প্রভৃতি লক্ষ্য করলে বাংলাদেশের সব কাব‍্যগ্রন্থকেই আদিরস শৃঙ্গার ও ভক্তিরসের প্রবাহে সঞ্জীবিত করে পরবর্তীকালে বৈষ্ণব পদাবলীকীর্তনের সাহিত‍্য বা পদসম্পদ, রসসম্পদ,ভাবসম্পদ ও অপার্থিব কবিকল্পনাকে সমুজ্জ্বল করেছিল। তাছাড়া বৈষ্ণব-পদাবলীতে যে রাধা-কৃষ্ণ তত্ত্বের উচ্ছলতা, তার বীজ শ্রীমদ্ভাগবত ও গীতগোবিন্দের বহুপূর্ব থেকেই সংস্কৃত কাব‍্যগ্রন্থ ও প্রাচীন বাংলা কাব‍্যগ্রন্থে নিহিত দেখা যায়।*
*ডক্টর শশিভূষণ দাসগুপ্ত বলেছেন, হালের "গাথাসপ্তশতীতে" "রাহিআত্রঁ বা রাধিকা-শব্দ ছাড়া পাহাড়পুরের মন্দিরগায়ে দন্ডায়মান যুগলমূর্তির নিদর্শন,কবি ভট্টনারায়ণ-কৃত "বেণীসংহার" নাটকের নান্দীশ্লোকে কালিন্দীপুলিনে রাসের সময়ে কেলিকুপিতা অশ্রুকলুষা রাধিকা ও তাঁর উদ্দেশ্যে কৃষ্ণের অনুনয়ের উল্লেখ, আলঙ্কারিক বামন তাঁর অলঙ্কারশাস্ত্রে ভট্টনারায়ণের কবিতায় রাধার প্রসঙ্গে, খ্রীষ্টীয় নবম শতকে আনন্দবর্দ্ধন-কৃত ধ্বন‍্যালেকে রাধাকৃষ্ণ প্রসঙ্গ, "তেষাং গোপবধূবিলাসসুহৃদাং রাধারহঃসাক্ষিণাং ☆ ☆ বিগলন্নীলত্বিষঃ পল্লবাঃ" প্রভৃতি শ্লোকে প্রবাসী শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে আগত সখাকে গোপবধূগণের বিলাস-সুহৃৎ ও রাধার গোপন-সাক্ষী কালিন্দী তীরবর্তী লতাগৃহগুলির কুশলপ্রশ্ন, আলঙ্কারিক কুন্তকের "বক্রোক্তিজীবিত" গ্রন্থে খ্রীষ্টীয় দশম-একাদশ শতকের "যাতে দ্বারবতীং পুরং ☆ ☆ কালিন্দীতটকুঞ্জমঞ্জুললতামালম্ব‍্য সোৎকন্ঠয়া, উদগীতং গুরুবাষ্পগদগলত্তাবস্বরং রাধয়া" প্রভৃতি শ্লোকে রাধা বা রাধিকা শব্দের নিদর্শন,৯১৫ খ্রীষ্টীয় শতকে ত্রিবিক্রমভট্টের "নলচম্পূ" গ্রন্থে নল-দময়ন্তী প্রসঙ্গে "কলা কৌশলে চতুরা রাধা পরমপুরুষ মায়াময় কেশিহন্তার (কৃষ্ণের) প্রতি অনুক্ত" উদ্ধৃতি,দশম শতকের পূর্বাধে কাশ্মীরের টীকাকার বল্লভদেব কবি মাঘ-রচিত "শিশুপালবধ" কাব‍্যে রাধাকৃষ্ণের নামাঙ্কিত ৪|৩৫ শ্লোকের নিদর্শন, দশম শতকের চম্পূ-রচয়িতা সোমদেব-সূবির "যশস্তিলক" গ্রন্থে অমৃতমতি নাম্নী একজন নারীর সমর্থনে "রাধা কি নারায়ণে অনুরাগিণী" উক্তির ঊদ্ধৃতি প্রভৃতি প্রাচীন সাহিত‍্যে (ঐ গ্রন্থে পৃঃ ১১৭-১১৮) কাব‍্যে ও নাটকে রাধা ও কৃষ্ণের নামের ঐতিহাসিকতা প্রমাণ করে।*
                  *ক্রমাগত*
*শ্রীজয়দেব দাঁ,বাঁশবাড়ী, মালদা।*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 পদাবলী কীর্তনের ইতিহাস 🌷 নবম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/06/podaboli9.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৮২)পদাবলী কীর্তনের ইতিহাস*
*পদাবলীকীর্তনের বিভিন্ন পদসাহিত‍্যের অবদান।*

*🍀তাছাড়া ১২শ শতকে জৈন গ্রন্থকার হেমচন্দ্র (সূরী) "কাব‍্যানুশাসন" গ্রন্থে রাধাকৃষ্ণের প্রেমকাহিনীর পরিচয় দিয়েছেন ও শ্রীধরদাস "সদুক্তিকর্ণামৃত" গ্রন্থে তার উল্লেখও করেছেন।হেমচন্দ্রের শিষ্য রামচন্দ্র (১১৭০-১১৭৫)গুণচন্দ্রের সহায়তার যে "নাট‍্যদর্পণ" রচনা করেন,সেই নাটকে ভেজ্জ্বল কবি-রচিত "রাধা-বিপ্রলম্ভ"নামক একটি নাটকের উদ্ধৃতি আছে এবং তাতে "রাধা" নামের ও কৃষ্ণপ্রেমের নিদর্শন আছে।দ্বাদশ শতকে সারদাতনয় "ভাবপ্রকাশন" সংগ্রহগ্রন্থে "বামারাধা" নামে রাধা-সম্পর্কীয় একটি নাটকের উল্লেখ করেছেন,(ঐ গ্রন্থে পৃঃ ১১৭-১১৮)।তাছাড়া "সদুক্তিকর্ণামৃত" গ্রন্থে উদ্ধৃত নাথোক-কবির পদে উল্লিখিত "রাধধব" শব্দ,১৩শ শতকের সাগরনন্দীর "নাটকলক্ষণরত্নকোশ" গ্রন্থে "রাধা" নামক একখানি "বীথি" জাতীয় নাটকে "রাধা" নামের সার্থকতা স্বীকৃত দেখি। "প্রাকৃতপিঙ্গল" নামক প্রাকৃতছন্দ গ্রন্থে উল্লিখিত শ্রীকৃষ্ণ-কর্তৃক "রাধামুখমধুপান" শব্দটিও রাধাকৃষ্ণ প্রেমকাহিনীর নিগূঢ় তত্ত্ব প্রকাশ করে। তাছাড়া কবি জয়দেব-রচিত "গীতগোবিন্দ", লীলাশুক-রচিত "শ্রীকৃষ্ণকর্ণামৃত", জহ্লন-কবি সংগৃহীত "সূক্তিমুক্তাবলী" গ্রন্থে লীলাশুকের "রাধা" নামাঙ্কিত একটি পদের উল্লেখ থাকায় জহ্লনও যে "রাধা" নামের সঙ্গে পরিচিত ছিলেন তা প্রমাণ হয়। তাছাড়া ষষ্ঠ শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দীর ভারতীয় সাহিত‍্যগুলিতে "রাধা" নাম স্পষ্টভাবে উল্লিখিত আছে। চৈতন‍্যযুগের অব‍্যবহিত পূর্বে এবং চৈতন‍্যযুগের পরবর্তী বৈষ্ণব পদসাহিত‍্যগুলিতে রাধাকৃষ্ণ প্রেমতত্ত্ব কাহিনীর অপ্রাচুর্য‍্য নাই। শ্রদ্ধেয় শশিভূষণ দাসগুপ্ত তাঁর অশেষ পরিশ্রমসাধ‍্য ও বিশ্লেষণাত্মক দৃষ্টির পরিপ্রেক্ষিতে শ্রীরাধা বা রাধিকা নামের সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের নাম-সার্থকতা ও ইতিকথার বিবরণ দিয়ে সাহিত‍্যক্ষেত্রে চিরস্মরণীয় হয়েছেন।*
*বৈষ্ণব-পদাবলীকীর্তনের প্রাণবস্তু শ্রীরাধা-কৃষ্ণের প্রেমতত্ত্ব ও প্রেমলীলাকাহিনী। সুতরাং পঞ্চরাত্রসংহিতা, প্রাচীন পুরাণসাহিত‍্য ও অন‍্যান‍্য ভক্তিগ্রন্থ প্রভাবিত শ্রীমদ্ভাগবতে "অনয়ারাধিত" শব্দের মধ্যে শ্রীরাধার অস্পষ্ট ইঙ্গিতপূর্ণ প্রকাশ দেখা গেলেও সুস্পষ্টভাবে "রাধা" নাম ও রাধাতত্ত্বের উল্লেখ ও অনুশীলন যে শ্রীমদ্ভাগবত মহাগ্রন্থের পূর্বেও বতর্মান ছিল এ বিষয়ে কোন সন্দেহ নেই।* *(শ্রীরাধার ইঙ্গিত বা আভাস বেদের মধ্যেও নক্ষত্রনামের সঙ্গে সম্পর্কিত দেখি)*

*শ্রীজয়দেব দাঁ,বাঁশবাড়ী, মালদা।*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 পদাবলী কীর্তনের ইতিহাস 🌷 নবম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/06/podaboli9.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(৮৩)পদাবলীকীর্তনের ইতিহাস*
*পদাবলীকীর্তনের বিভিন্ন পদসাহিত‍্যের অবদান।*

*🍀বৈষ্ণব-পদকর্তাগণের রসলীলায়িত ও ভাবস্নিগ্ধ ব্রজবুলিভাষায় রচিত পদ ও ভণিতায় সংস্কৃত ছন্দের রীতিমত রাঁধুনী না থাকলেও তার মধ্যে ছন্দমাধুর্য‍্যের একটি গতি ও স্থিতি লক্ষ্য করা যায়।যেমন বড়ু চন্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তনে মহারাগ-বর্ণনায় (কোড়ারাগে অনুবিদ্ধ)দেখি----*
*🌷বুঝিআঁ গোপীর মনে*
          *আল।*
*🌷ক্ষণেক শুনিল কাহ্নে।*
*🌷ষোল সহস্র গোপী তোষিবোঁ কেমনে।।*
*🏵আবার পাহাড়ীরাগে শ্রীরাধার মন-সম্পর্কে শ্রীকৃষ্ণের উক্তি----*
*🌷তমাল কুসুম চিকুর গণে।*
*🌷নীল কুরুবক তোর নয়নে।।*
*🌷সুপুট নাসা তিলকুলে।*
*🌷দেখি তোর গন্ডযুগ মহুলে।।*
*🌷আধার সুরঙ্গ বান্ধুলী ফুলে।*
*🌷কাণ্ণ যুগ তোর এ' বগহুলে।।ইত‍্যাদি।।*
*🏵ধানুষীরাগে শ্রীরাধার ভক্তিতে (লঘুশেখর) আবার দেখি----*

*খোঁপা পরতেখ মোর,ত্রিদশ ঈশ্বর হর,*
     *কেশপাশে নীল বিদ‍্যমানে।*
*সিসের সিন্দুর সুর,ললাটে তিলক চাঁদ,*
     *নয়নত বসএ মদনে।। ইত্যাদি।।*

*🏵শ্রীকৃষ্ণের পূর্বরাগ-সম্পর্কে তোড়ীরাগে উল্লিখিত পুনরায় দেখি----*

*নবীন কিশোরী, মেঘের বিজুরী,*
      *চমকি চলিয়া গেল।*
*সঙ্গের সঙ্গিনী, সকল কামিনী,*
     *ততহি উদয় ভেল।। ইত্যাদি।।*
*🏵কবি বিদ‍্যাপতি-রচিত শ্রীকৃষ্ণের পূর্বরাগের অন‍্যতম পদগানে পুনরায় দেখি---*
*🌷আজু মঝু শুদিন (শুভদিন)ভেলা।*
*🌷কামিনি পেখলু সিনানক বেলা।।*
*🌷চিকুর গলয়ে জলধারা।*
*🌷মেহ বরিখ জনু মোতিম হারা।।*
*🏵আবার পদকর্তা রায় রামানন্দের পদ-রচনায় দেখি কবি জয়দেব-রচিত গীতগোবিন্দ পদগানের কিছুটা ঝঙ্কার ও অলঙ্কার--*

*মৃদুল-মলয়জ-পবন-তরলিত,*
        *চিকুর-পরিগত-কলাপম্।*
*সাচি-তরলিত-নয়ন-মন্মথ,*

    *সুন্দরী-জনিত কৌতুকম্।। ইত্যাদি*

*🏵কিংবা শ্রীরাধার প্রতি শ্রীকৃষ্ণের উক্তি----*

*বিদলিত-সরসিজ-দল-চয়-শয়নে।*
*বারিত-সকল-সখী-জন-নয়নে।।*
☆ ☆ ☆ ☆
*অভিনব-বিস-কিশলয়-চয়-বলয়ে।*
*মলয়জ-রস-পরিষেচিত-নিলয়ে।।ইত্যাদি।।*

*🏵পুনরায় দেখি পদকর্তা গোবিন্দ দাসের ভণিতায় রচনা আরও রসায়িত,সমৃদ্ধ ও ছন্দায়িত হয়ে উঠেছে--*
*🌷ঘন মেঘ বরখিয়ে বিজুরি চমকে।* 
*🌷তাহা দেখি প্রাণ মোর থরহরি কাঁপে।।*

*🏵কিংবা-----------*
*🌷ঝাঁপল বনতল তিমির আসিয়ে।*
*🌷একসরি আকুল পথ নাহি পাইয়ে।।*
*🌷নিবারিয়ে নীরধারা বসন-অঞ্চলে।*
*🌷নিরজন জানিয়া আইলুঁ তরুতলে।। ইত্যাদি*

*🏵সাহিত‍্যরত্ন পন্ডিত শ্রীহরেকৃষ্ণ মুখোপাধ‍্যায় লিখেছেন--, "রামায়ণ,শিবায়ণ, চন্ডীমঙ্গল ও বিবিধ গীতিধারার মাঝখানে আপন স্বতন্ত্র নিয়ে অভ‍্যুদিত হল বৈষ্ণবপদাবলী।☆ ☆ বৈষ্ণবগীতিকবিতায় কথা ও সুরের সমান মধুরতা।যেন একটি পাখীর দুইটি পাখা।এই দুই পক্ষে ভর দিয়ে সাধনসিদ্ধ গায়কের সঙ্গে ভাবুক ও রসিক শ্রোতৃবৃন্দের চিত্তকেও উধাও করে বৈষ্ণবের গান যে কল্পলোকে নিয়ে যায় তি কোন কাল্পনিক জগৎ নহে।বৈষ্ণব-কবিগণের অনুভূতিতে সেই চিদানন্দময় ধামও যেমন সত‍্য,এই নিত‍্য নূতন লীলাও তেমনই সত‍্য।কবিগণ তার সাক্ষাৎদ্রষ্টা।*
                 *ক্রমাগত*
*শ্রীজয়দেব দাঁ,বাঁশবাড়ী,মালদা।*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 পদাবলী কীর্তনের ইতিহাস 🌷 নবম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/06/podaboli9.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 পদাবলী কীর্তনের ইতিহাস 🌷 নবম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/06/podaboli9.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 পদাবলী কীর্তনের ইতিহাস 🌷 নবম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/06/podaboli9.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 পদাবলী কীর্তনের ইতিহাস 🌷 নবম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/06/podaboli9.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 পদাবলী কীর্তনের ইতিহাস 🌷 নবম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/06/podaboli9.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 পদাবলী কীর্তনের ইতিহাস 🌷 নবম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/06/podaboli9.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 পদাবলী কীর্তনের ইতিহাস 🌷 নবম ভাগ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2024/06/podaboli9.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧


adds