শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৭২. শ্রীকৃষ্ণ লীলা 🍁 খন্ডিতা ধীরা ধীরা ( অধীরা মধ‍্যা ) ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/07/pdf-httpsdrive_58.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ꧁ ৭২. শ্রীকৃষ্ণ লীলা 🍁 খন্ডিতা ধীরা ধীরা ( অধীরা মধ‍্যা ) 
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ 👇শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র👇 ꧂
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
*🍁🍁খন্ডিতা ধীরা ধীরা(অধীরা মধ‍্যা)গৌরচন্দ্রিকা🍁🍁*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*কি লাগি আমার গৌর রায়।*
*আবেশে শ্রীবাস মন্দিরে যায়।।*
*কিবা ভাবে গোরা জাগিল নিশি।*
*কি লাগি মলিন বদন শশী।।*
*গৌর বরণ ঝামর ভেল।*
*নিশি শেষে কেবা এ দুখ দেল।।*
*কহয়ে রসিক ভকতগণ।*
*রাধার ভাবে বিভাবিত মন।।*
*পরসাদে কহে আমার গোরা।*
*কাহারে কি কহে প্রলাপ পারা।।*
*🌻🌻পদকর্তা প্রসাদ দাস🌻🌻*

*ধীরা ধীরা গৌরচন্দ্রিকার অতি সংক্ষেপে ব‍্যাখ‍্যা* *একটু অন‍্য ভাবে।*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌻শ্রীমন্মহাপ্রভু অন্তরঙ্গ ও বর্হিরঙ্গ দুটি ভাব নিয়ে তিনি নদীয়ায় অবতরী হয়েছিলেন।অন্তরঙ্গভাবের তিনটি হেতু,বর্হিরঙ্গভাবের জীবশিক্ষা,জীব উদ্ধার প্রভৃতি।অন্তরঙ্গ ভাবের তিনটি হেতু =*
*অতি গূঢ় হেতু সেই ত্রিবিধ প্রকার*
*দামোদর স্বরূপ হৈতে যাহার প্রচার।।*
*স্বরূপগোসাঞি প্রভুর অতি অন্তরঙ্গ।*
*তাহাতে জানেন পভুর এ সব প্রসঙ্গ।।*
*শ্রীকৃষ্ণের (গৌরহরির)নিজ কার্য‍্যরূপ মুখ‍্য কারণটি কি,তাহা বলছেন।সেই মুখ‍্য কারণটি অত‍্যন্ত গোপনীয়।* *শ্রীমন্মহাপ্রভুর দ্বিতীয় কলেবর সদৃশ অত‍্যন্ত অন্তরঙ্গ পার্ষদ স্বরূপ দামোদর গোস্বামী ব‍্যতীত অন‍্য কেহই তাহা জানিত না; একমাত্র স্বরূপ দামোদর হতেই তাহা জানতে পেরেছে।* *সেই মুখ‍্য কারণটির তিনটি অঙ্গ,শ্রীরাধার প্রণয় মহিমা কিরূপ,শ্রীকৃষ্ণের নিজের মাধুর্য‍্যই বা কিরূপ এবং সেই মাধুর্য‍্য আস্বাদন করে শ্রীরাধা যে সুখ পেয়েছিলেন,সেই সুখই বা কিরূপ,এই তিনটি বস্তু অনুভব করিবার জন্য শ্রীকৃষ্ণের তিনটি লালসা জন্মায়,সেই তিনটি লালসাই অবতারের মুখ‍্যহেতু তিনটি অঙ্গ,ইহা স্বরূপ দামোদর হতে রঘুনাথদাস গোস্বামী জেনেছিলেন এবং রঘুনাথদাস গোস্বামী হতে কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী জেনেছিলেন।* *অথবা স্বরূপ দামোদর গোস্বামীর কড়চা হতে কবিরাজ গোস্বামী জানতে পেরেছিলেন।* *(আদিলীলা )৩২৫ পৃষ্ঠা।* *মহাপ্রভু নিজের কোন উদ্দেশ্য সিদ্ধির নিমিত্ত অবতীর্ণ হলেন?* *তাহা স্বরূপ দামোদর কিভাবেই বা জানলেন,তাহা বলেছেন।* *তিনি একমাত্র অত‍্যন্ত অন্তরঙ্গ বলিয়া জানতে পেরেছিলেন।* 
*রাধিকার ভাব-মূর্তি প্রভুর অন্তর।*
*সেই ভাবৃ সুখ দুঃখ উঠে নিরন্তর।।* *(১|৪|৯৩)৯২ পৃষ্ঠা*
*শ্রীরাধার ভাবে আবিষ্ট হয়ে মহাপ্রভু নিজেকে শ্রীরাধা মনে করতেন এবং সেইভাবে কখনও "কৃষ্ণপ্রাপ্তি অনুভব করে শ্রীরাধার ন‍্যায় সুখ অনুভব করতেন,আবার কখনও বা শ্রীকৃষ্ণের বিরহ অনুভব করে অপরিসীম দুঃখ সাগরে নিমগ্ন হতেন।* *আবার কখনও বা বিরহ জনিত দিব‍্যোন্মাদ গ্রস্ত হয়ে স্বরূপ দামোদরের কন্ঠ ধরে বিলাপ করতেন এবং নিজের মনের সমস্ত কথা (ব্রজের প্রিয়সখী ললিতা মতান্তরে বিশাখা)স্বরূপ দামোদরের কাছে প্রকাশ করতেন।* *তাহা হতেই স্বরূপ দামোদর মহাপ্রভুর অবতারের মুখ‍্য কারণ জানতে পেরেছিলেন।* *ভাবমূর্তি=ভাবের মূরতি,রাধিকার ভাবের মূরতি,মহাপ্রভুর অন্তরই রাধার ভাবের মূরতি ছিল।* *শ্রীরাধার মাদনাখ‍্য -মহাভাব গ্রহণ করাতে মহাপ্রভুর অন্তঃকরণ রাধার ভাবের সহিত এমনি নিবিড় ভাবে তদাত্ম‍্যপ্রাপ্ত হয়েছিল যে,মহাপ্রভুর আচরণ দেখে মনে হত,রাধার ভাবই যেন মূর্তি পরিগ্রহ করে মহাপ্রভুর অন্তঃকরণরূপে পরিণত হয়েছিল।* *রাধার অন্তঃকরণে শ্রীকৃষ্ণ সম্বন্ধ যে যে ভাব উঠে,মহাপ্রভুর ভিতরেও ঠিক সেই সেই ভাব উঠত।* *মহাপ্রভুর অন্তর আর ব্রজের রাধার অন্তরে কোনও পার্থক্যই ছিল না।* *অন্তর-মন সেইভাবে,রাধারভাবে আবিষ্ট হয়ে,সুখ দুঃখ -- শ্রীকৃষ্ণের সহিত মিলনের অনুভবে সুখ এবং কৃষ্ণ বিরহের অনুভবে দুঃখ উঠে রাধা ভাবাবিষ্ট মহাপ্রভুর মনে উত্থিত হয়।* *জয় জয় নিতাই গৌর হরিবল*
     *🌺এখানেই রহিল🌺*

*🍀ব্রজ লীলা খন্ডিতা ধীরা ধীরা 🍀* 
*যে নায়িকার রোষ বাইরে তেমন বুঝা যায় না, এবং কখনও কিঞ্চিৎ প্রকাশ পায়, অশ্রু ত‍্যাগ করতে করতে যে নায়িকা বল্লভের প্রতি বক্রোক্তি করেন,তাকেই ধীরা ধীরা বলা হয়।*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*এবারে রাধারাণীর উপহাসের জায়গায় খানিকটা মানের জন্ম নিয়াছে,কারণ ভালবাসার মানুষকে কেউ যদি অনাদর করে কেমন লাগবে?* *তাই বলছেন---------*
*নীলকমল ,ঝামর হয়েছে,*
     *মলিন হয়েছে দেহ।*
*কোন রসবতী, পেয়ে সুধানিধি,*
    *নিঙড়ে লয়েছে লেহ।।*
*কুটিল নয়ানে,কহিছে সুন্দরী,*
     *অধিক করিয়া ত্বরা।*
*কহে চন্ডীদাস,আপন স্বভাব,*
     *ছাড়িতে না পারে চোরা।।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌲ললিতা আর সহ‍্য করতে পারলেন না🌲*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*ললিতা কহয়ে শুনহ হরি।*
*দেখে শুনে আর রহিতে নারি।।*
*শুন শুন ওহে রসিকরাজ।*
*এই কি তোমার উচিত কাজ।।*
*উচিত কহিতে কাহারে ডর।*
*কিবা সে আপন কিবা সে পর।।*
*শিশুকাল হৈতে স্বভাব চুরি।*
*সেকি পারে রইতে ধৈরজ ধরি।।*
*এক ঘরে যদি না পোশে তায়।*
*ঘরে ঘরে ফিরে পায় কি না পায়*
*সোনা লোহা তামা পিতল কি বাছে।*
*চোরের কি কখন নিবৃত্তি আছে।।*
*এরস দ্বিজ চন্ডীদাসে কয়।*
*চোরের কখন মন শুদ্ধ নয়।।*
*********************************
*তুহুঁই অতি বর্বর হে নন্দঘোষ নন্দনা।*
*ধেনু চরাওত ,বেণু বাজাওত,*
      *পিরীতি কি রীতি জাননা।।*
*তুহুঁই অতি মুরুখ পুরুখ রাজপাঠ নাহি পঠনা।।*
*ভানু বদন যেজন না হেরে তা সঞে তোহারি ঘটনা।*
*তা সনে তুহুঁ সঙ্কেত করি নিশি করিলে বঞ্চনা।।*
*কাঁদিলে কি তাহে খালাস পাইবে কতনা হৈবে লাঞ্জনা।*
*জন্ম জন্মান্তরে ইহ সম দুখ পাওবি।*
*দ্বারে দ্বারে প্রেম কাঙ্গালী হইয়া তুহুঁ রোয়বি।।*
*দীনবন্ধু নৃত‍্যতি তথি শুনিয়া অমিয় বাণী।*
*জগত মঙ্গল করিলে ধন‍্য ধন‍্য ললিতা সজনি।।*
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
*উঁহার নাম করো না নামে নাহি মোর কাজ।*
*উনি করেছেন ধর্ম নষ্ট ভূবন ভরি লাজ।।*
*উনি নাটের গুরু সই উনি নাটের গুরু।*
*উনি করেছেন কুলের বাহির নাচাইয়া ভুরু।।*
*এনে চন্দ্র হাতে দিল যখন ছিল উহাঁর কাজ।*
*এখন উহাঁর অনেক হলো আমরা পেলাম লাজ।।*
*কহে বড়ু চন্ডীদাস বাশুলী আদেশ।*
*উহাঁর সনে লেহ করে তনু হলো শেষ।।*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌹এমন সময়ে হঠাৎ চন্দ্রাবলীর সখী পদ্মার উক্তি🌹*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*কপট কলাগুরু,চাতুরি করি কত,*
       *কহতহি কপট কাহিনী।*
*হেন কালে চন্দ্রা-,-বলী সখী আওল,*
      *পুছইতে নাগরে বাণী।।*
*তোহে ঢুড়ী মাধব,হিয়ে হাম আয়লু,*
      *তোহে পুছিতে এক বাত।*
*প্রিয় সখী নূপুর,কতিহুঁ না মিলল,*
      *মল্লপাতাযুত সাথ।।*
*তছু পদ পল্লবে,যাবক রচইতে,*
      *তুহুঁ যে উতারলি শ‍্যাম।*
*মণিময় নূপুর,রতনময় ভূষণ,*
      *রাখলি কোনই ঠাম।।*
*আভরণ সম্পুট,কতিহুঁ না মিলল,*
     *খুঁজি খুঁজি দেখিলু কুঞ্জে।*
*আভরণ লাগি, কাতর ভেল বিধুমুখী,*
     *সখিগণে বহুতর গঞ্জে।।*
*শুনিয়া ললিতা কহে,কি কহিলি পদ্মালো,*
      *ইথে লাগি কাতর সোই।*
*আভরণ এতহুঁ,পদার্থ কিয়ে হোয়ল,*
     *বরজ চাঁদ নহে কোই।।*
*এই যে গোঙার,লাজ নাহি উহাকে,*
     *কো সহে এত অপমান।*
*শেখর কহে ধিক্,কমল ত‍্যজিয়ে অলি,*
     *ধুতুর ফুলে মধু পান।।*

 *♨এতক্ষণ শ্রীমতী রাধার মান প্রগাঢ় ছিল না,যেই চন্দ্রাবলীর সখী পদ্মার কথা শুনলেন,ধীরা ধীরা থেকে অধীরা হলো।♨*
*🌺রাধারাণীর মান এই পর্যন্তও মোটামুটিভাবে ছিলেন, বুকে একরাশ ব‍্যথা নিয়েও কথা বলছিলেন,কপট কলারসের গুরু(কৃষ্ণ)অনেকরকম কপট কথা বলছিলেন,মানের পোষ্টি সাধন করতে,ও কৌতুক দেখবার জন্য হঠাৎ চন্দ্রাবলীর সহচরী পদ্মা উপস্থিত হয়ে বলতে লাগলেন,অহে কৃষ্ণ!* *গত রাত্রে প্রিয়সখী চন্দ্রাবলীর চরণে (যাবক)আলতা পরাবার সময়ে,চন্দ্রাবলীর চরণ হতে নূপুর ও পাতামল খুলে কোথায় রেখে এসেছ?আভরণ(সম্পুট)কৌটা আমরা কুঞ্জ মধ্যে খুঁজে পাচ্ছি না,* *সে কারণে প্রিয়সখী চন্দ্রাবলী আমাকে কতরকমের (গঞ্জ)গঞ্জনা ও গালিগালাজ দিচ্ছে, তুমি কি সেগুলো সঙ্গে নিয়ে এসেছ?* *একথা শোনে ললিতা বললেন,কি বললি পদ্মা?সামান‍্য গহনার জন্য তোর সখী চন্দ্রাবলী কাতর হয়ে গেছে?* *সেই দোষ তুই ব্রজের চাঁদ কৃষ্ণের প্রতি এনেছিস? তোর প্রিয়সখী একজনা গোঁঙার (অবিবেচক) সামান‍্য আভরণের জন্য কৃষ্ণকে বলতে পাঠাল!* *এইকথা শুনে রাধার মন একেবারেই অন‍্য রকম হয়ে গেল,আজ আমাকে আভরণ চোর এও শুনতে হল।* *মান ধীরে ধীরে অধীরা হলো,আমি আর ঐ লম্পট,চোরের দিকে দেখব না,কথাও বলব না।*
*🌺খন্ডিতা ধীরা ধীরা এখানেই রইল🌺*      
 ✧═══════════•❁❀❁•═══════════✧      
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৭২. শ্রীকৃষ্ণ লীলা 🍁 খন্ডিতা ধীরা ধীরা ( অধীরা মধ‍্যা ) ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/07/pdf-httpsdrive_58.html

৭১. খন্ডিতা (ধীরা) 🌷 শ্রীকৃষ্ণ লীলা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/07/pdf-httpsdrive_17.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
    ꧁ ৭১.🌻শ্রীকৃষ্ণ লীলা 🌻 খন্ডিতা (ধীরা) 🌻
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
           ꧁ 👇শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র👇 ꧂
 ✧═══════════•❁❀❁•═══════════✧ 
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
*🌻খন্ডিতা (ধীরা)🌻*
*🌺গৌরচন্দ্রিকা🌺*
*নিশি অবশেষে, জাগি শচীনন্দন,*
       *বৈঠল মন্দির মাহ।*
*অরুণিত লোচন,বচন না কহত,*
      *ক্ষণে ক্ষণে চমকিত দেহ।।*
*সহচর গণ সব,নিরখিয়া চমকিত,*
      *ভাব কিছুই বুঝই না পার।*
*আপন চরণ, আপে পহুঁ সাধই,*
      *নয়নে গলয়ে জলধার।।*
*ক্ষণহি নিজ তনু,বসনে বেয়াপিত,*
      *বৈঠত আনন ফেরি।*
*কহত মনোহর, সমুঝিয়া অন্তর,*
       *কবহুঁ শ‍্যামর কভু গোরি।।*

*🌻শ্রীমন্মহাপ্রভু সর্বদা বিরহিনী রাধারাণীর ভাবে বিভোর,গম্ভীরা কক্ষেের মধ্যে শয়ন করে মহাপ্রভুর মন সর্বদা বিরহ তাপে জর্জরিত।কেবল হাহাকার"কাঁহা কৃষ্ণ"তুমি গেলি কতি।* *চক্ষে একবিন্দু নিদ্রা নাই।কৃষ্ণ বিরহে ব‍্যাকুল হয়ে গম্ভীরাকক্ষের ভিতরে মুখ ঘষতে থাকেন।মুখ,নাক,গাল ক্ষতবিক্ষত হয়ে যায়।* *রক্তধারা বহে যায়,কি যে ঘটছে নিজে জানেন না।* *যখন গোঁ গোঁ শব্দ করেন তখন স্বরূপ দামোদর গোস্বামী দীপ জ্বালিয়ে ঘরে এসে দেখেন,শ্রীবদনের কি মর্মান্তিক দৃশ্য।* *তখন অনেক সান্ত্বনা দিয়ে মহাপ্রভুকে শয়ান করান।স্বরূপ দামোদর জিজ্ঞাসা করেন,"তোমার মুখের অবস্থা কি ভাবে এমন হল?*
*মহাপ্রভু বলেন,"আমি উদ্বেগে ঘরে থাকতে পারি না।দুয়ার খুঁজে পাই না,খুঁজতে খুঁজতে মুখ দেয়ালে চারিদিকে লাগে,তাই বোধহয় এমন অবস্থা।* *যখন গম্ভীরা কক্ষে রাধাভাবে ভাবিতা হয়ে থাকেন,তখন ব্রজের সেই খন্ডিতা মানের বিরহের ভাবে ভাবিতা হয়ে সেই প্রাণ বল্লভের সঙ্কেতের কথা মনে করে বাসকসজ্জা রচনা করেছিলেন, প্রাণবল্লভের সেবা করবেন বলে,কিন্তু তিনি এলেন না,* *সারানিশি জেগে কাটালেন, নয়ন লাল হয়ে গেছে,মাঝে মাঝে চমকে উঠছেন,কেন?এইবুঝি প্রাণবল্লভ এলেন বলিয়া।* *কোন সময়ে দেখা গেল নিজের চরণ ধরে নিজেই কাঁদছেন,কি বলছেন অনেক সময় বুঝাও যাচ্ছে না।*
*🌻🌻জয় নিতাই🌻🌻*

*🌺ব্রজ লীলা "খন্ডিতা ধীরা"🌺*
*যে নায়িকা অপরাধী কান্তের প্রতি সোপহাস(উপহাসের সঙ্গে )বক্রোক্তি (কুটিল,বা বাঁকা কথা)প্রয়োগ করেন তাকেই ধীরা নায়িকা বলেন।*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
    *🌻বিভাষ=রাগ, দশকুশি🌻*
*মধু ঋতু যামিনী,উজাগরি নাগরি,*
       *নাগর মিলনক আশে।*
*সো সব আনত,আনমত হোয়ত,*
       *ভৈগেল তবহিঁ নৈরাশে।।*
      *অপরূপ প্রেম কী রীত।*
*নিজ মন্দিরে ধনি,গমন কয়ল পুনঃ,*
       *নাহ পন্থে উপনীত।।ধ্রু।।*
*হেরল নাহ, বদন যব সুবদনী,*
       *নাগর সচকিত ভেল।*
*ধনি কহে শুনবর,নাগর শেখর,*
       *আজু রজনী কাঁহা গেল।।*
*সুন্দর সিন্দুর ,বিন্দু ভালোপরি,*
       *কিয়ে ভেল অপরূপ শোভা।*
*অধর সুরঙ্গ ,রঙ্গ অব হেরিয়ে,*
       *তছুপর মৃগমদ আভা।।*
*উরে যাবক হেরি,দুঃখিত হৃদয়ে মরি,*
      *কোন রমণী অছু কেল।*
*এ রাধা মোহন, দাস কিয়ে বোলব,*
      *পিরীতি দ্বন্দ্ব অব ভেল।।*
*🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
*🌻মধু ঋতু যামিনী, চৈত্রমাস বসন্তকালের রাত্রি,আজ প্রেমময়ী রাধারাণী প্রাণবল্লভের সঙ্কেত ধ্বনি পেয়ে বাসকসজ্জা রচনা করে বল্লভের সঙ্গে মিলনের আশায় সুন্দর ভাবে শয‍্যা রচনা করে বল্লভের সেবা করবেন বলিয়া কতই না আনন্দে বসে ছিলেন,কিন্তু সেই আশা পূর্ণ হল না।* *চৈত্রমাসের বসন্তকালের রাত্রে,সারা রাত্রি,"উজাগরি নাগরি" রাধারাণী জাগরণ করে আছেন,কেন? "নাগর মিলনক আশে" প্রাণবল্লভের সঙ্গে মিলন হবে কত আনন্দ হবে এবং প্রাণভরে বল্লভের সেবা করবেন।* *"সো সব আনত,আনমত হোয়ত,ভৈগেল তবহিঁ নৈরাশে" তাঁর আশায় বসে থেকে থেকে সব কিছু বিফলে গেল,তিনি এলেন না।* *ওহ্! প্রেমের যে এই রীতি ভাবতেও খুব কষ্ট হয়।* *সারানিশি অপেক্ষা করে যখন বল্লভ এলেন না,নিজ গৃহে যাবার জন্য প্রস্তুতি,এমন সময়ে (নাহ) নাথ বা বল্লভ সেই কুঞ্জে এসে উপস্থিত হলেন।* *রাধারাণী বল্লভকে দেখলেন, কিন্তু নাগর বা কৃষ্ণ রাধাকে দেখে কেমন ভাবে যেন চমকে উঠলেন,(চমক ভাব টি কেমন? না,ভয়ে ভীত হবার মত)*
*তখন ধীরা নায়িকা রাধারাণী বললেন,কি গো?তুমি রাত্রে আসবে বলেছিলে,গতরজনীতে কোথায় ছিলে যে এলে না?* *এ কি!অসম্ভব চিহ্ন দর্শন করছি!তোমার কপালে সিন্দুরের বিন্দু, চন্দন বিন্দু কোথায় গেল?* *আহা-হা চন্দন বিন্দুর পরিবর্তে সিন্দুরের বিন্দুর কি অপরূপ শোভা দেখাচ্ছে!* *রাধারাণী মুখে কথা বলছেন বটে, কিন্তু তাঁর হৃদয় দুঃখে ফেটে যাচ্ছে। ভালবাসার মানুষকে যদি কেউ বিকৃতি ভাবে সাজায় কার ভাল লাগে বলুন তো?* *হঠাৎ উরে,বক্ষের দিকে নজর গেল,তখনই রাধারাণী দুঃখে ভেঙ্গে পড়লেন,বললেন,ওগো বল্লভ!তোমার বক্ষে আলতা! তোমার কোন ভালবাসার রমণী তোমায় এমনভাবে সাজিয়েছে!যাবক বা আলতা তো চরণে পড়ে, তোমার বক্ষে দিয়াছে?* *যাও যে রমণী তোমায় এমনভাবে সাজিয়েছে তার কাছে যাও, নিশ্চয়ই সে আমার থেকে অনেক ভাল সেবা জানে।*

 বামা এক গোপীগণ দক্ষিণা একগণ।
নানাভাবে করায় কৃষ্ণে রস আস্বাদন।।
গোপীগণ মধ‍্যে শ্রেষ্ঠা রাধাঠাকুরাণী।
নির্মল উজ্জ্বল রস প্রেমরত্ন- খনি।।
** যে নায়িকা সদা সর্বদা মানগ্রহোৎসুকা,
মান লাঘবে ক্রুদ্ধা, নায়কের অবশীভূতা, কবি তাঁর
নাম দিয়েছেন বামা।
** যে নায়িকা মান গ্রহণে অসহা এবং নায়কের
অনুনয়ে প্রসন্না হয়, সেই নায়িকার নাম দক্ষিণা।সাধনভক্তি= সাধনভক্তি দুইপ্রকার রতি ও ভাব।
ইন্দ্রিয় দ্বারা যে ভক্তি সাধিত হয় তাহাকে রতি-
ভক্তি বলা হয় এবং যাহা ভাব রূপ ভক্তি দ্বারা সাধিত হয় তাহাকে সাধন ভক্তি বলা হয়।
(খ) যাহা হইতে শ্রীকৃষ্ণে অত্যন্ত মমতা জন্মায়,
গাঢ়তা প্রাপ্ত সেই রতিভাবের নাম প্রেম।গাঢ়তা প্রাপ্ত প্রেমের নাম স্নেহ। উৎকৃষ্টপ্রাপ্ত গাঢ়তর স্নেহ যখন বাহিরে কৌটিল‍্য আশ্রয় করে তখন তার নাম হয় মান। প্রিয়ের সাথে নিজের অভেদসূচক গাঢ়তাপ্রাপ্ত মানকে বিস্রম্ভ বলে, এক বিস্রম্ভ গাঢ়তাপন্ন হয়ে প্রণয় হয়। যে গাঢ়তাসম্পন্ন প্রণয়ের অবদানে কৃষ্ণ সঙ্গে অধিকতর দুঃখও সুখরূপে অনুভূত হয়, তাহা রাগ।যে রাগ নিত‍্য নব নব রূপে সর্বদা অনুভূত প্রিয়কে নিত‍্য নব নবরূপে বোধিত করায়, তাহা-ই অনুরাগ।নদীর জোয়ারের জলের মত হৃদয়ে ক্রমশঃ বর্ধনশীল বা গাঢ়তাপন্ন অনুরাগের পরম অবস্থার নাম ভাব। ভাবের চরমতম রূপ বা প্রেমেরপূর্ণতম বিকাশাবস্থার নাম মহাভাব।
(গ) ইক্ষুবীজ হইতে ইক্ষুদন্ড, তাহা হইতে রস, রস হইতে গুড়, গুড় হইতে খন্ডসার, খন্ডসার হইতে শর্করা (চিনি), শর্করা হইতে সিতা (সাদাচিনি) সিতা হইতে মিশ্রি, মিশ্রি হইতে ওলা, (উত্তমমিশ্রি) হয়, সেইরকম রতি হইতে প্রেম, প্রেম হইতে স্নেহ,  স্নেহ হইতে মান, মান হইতেপ্রণয়, প্রণয় হইতে রাগ,.রাগ থেকে অনুরাগ, অনুরাগ হইতে ভাব, ভাব হইতে মহাভাব উৎপন্ন হয়।
স্থায়ীভাব= বিরূদ্ধ ( ক্রোধ ইত‍্যাদি) এবং অবিরুদ্ধ
(হাস‍্য ইত‍্যাদি) সব ভাবকে বশীভূতকারী যে মহাভাব, তাহা-ই স্থায়ীভাব। যে ভাবটি যে ভাবের মধ্যে নিত‍্যই বিরাজিত থাকে সেইটি সেই ভাবের স্থায়ীভাব। যেমন বীররসের স্থায়ীভাব উৎসাহ। এখানে ভক্তিরসের স্থায়ীভাব শ্রীকৃষ্ণবিষয়িনী রতি। বিভাব= উদ্দীপনা। অনুভাব=চিত্তের একাগ্রতা।

সাত্ত্বিক ভাব আট প্রকার= স্তম্ভ, ঘর্ম, স্বর-ভেদ,
রোমাঞ্চ, কম্প, বর্ণবিকৃতি, অশ্রু, প্রলয়।
* যে সব ভাবে বিশেষভাবে পানে স্থায়ীভাবের পানে সঞ্চরণ করে সেগুলি ব‍্যাভিচারী ভাব বা সঞ্চারী ভাব।যেমন-- বিষাদ, দৈন‍্য, গ্লানি, মদ, গর্ব, শঙ্কা, আবেগ ইত‍্যাদি।

 *🍀শ্রীমতী রাধারাণী অপরাধী নাগরকে বিদ্রুপের সহিত কিছু কথা বলতে লাগলেন।🍀*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*আহা আহা বন্ধু তোমার শুকায়েছে মুখ।*
*কে সাজাল হেন সাজ হেরি বাসি দুখ।।*
*কপালে কঙ্কণ দাগ আহা মরি মরি।*
*কে করিল হেন কাজ কেমন গোঙারি।।*
*দারুণ নখের ঘা হিয়ায় বিরাজে।*
*রক্তোৎপল ভাসে যেন নীল সরঃ মাঝে।।*
*কেমন পাষাণী যার দেখি হেন রীত।*
*কে কোথা শিখাল তারে এহেন পিরীত।।*
*ছল ছল আঁখি দেখি মনে ব‍্যথা পাই।*
*কাছে বৈস আঁচলেতে মুখানি মোছাই।।*
*বড় কষ্ট পাইয়াছ রজনী জাগিয়া*
*চন্ডীদাস কহে শোও হিয়ায় আসিয়া।।*
*🌲রাধারাণীর মনে চরম ব‍্যথা,তবুও সেই ব‍্যথাকে অন্তরে চেপে রেখে,উপহাসের সঙ্গে বলছেন,আহা আহা বন্ধু!তোমার চাঁদপনা মুখ খানি শুকিয়ে আমচুনো হয়ে গেছে গো।* *বন্ধু,ও বন্ধু!বলত?তোমাকে এই সাজে কে সাজাল?সত‍্য কথা বলতে,আমি ভীষণ ভীষণ দুঃখ পেয়েছি,এর পূর্বে তোমায় এমন সাজে কোনদিনই দেখি নাই তাই।* *ওহ্, তোমার কপালে কঙ্কণের দাগ কোথা হতে এলো বলবে? কে করল এমন কাজ? কোন গোঙারি? গোঙারি=অবিবেচনাপূর্ণ নারী,* *আবার দেখছি,ও ও ওহ্, তোমার হিয়ায় কে এমনভাবে নখের আঁচর দিল?দেখে আমার হিয়া চূর্ণবিচূর্ণ হয়ে যাচ্ছে!* *(গোবিন্দের অঙ্গখানি যেন একটি নীল সরোবর,সেই নীল সরোবরে রক্তোৎপল মানে রুধীর ধারা দেখা যাচ্ছে।)* *শ্রীমতী ধীরা নায়িকা পুনঃ বলছেন,বলত!কোন পাষাণী,যার হৃদয়ে বিন্দুমাত্র মায়াদয়াহীন কে,কে সেই পাষাণী তোমার এমন দশা করেছে?* *সেই পাষাণীর শিক্ষা গুরুই বা কে,যে এমনভাবে সাজাতে শিখায়েছে?*
*কি বল,তোমার নয়ন ছলছল কেন? তোমার ছলছল নয়ন দেখে আমার মনে বড়ই ব‍্যথা লাগছে। এসো, কাছে এসো,আমার অঞ্চল দিয়ে তোমার রাঙ্গানো মুখখানি মুছিয়ে দেয়।* *পদকর্তা চন্ডীদাস বলছেন,ওগো বন্ধু,রাত্রি জেগে বড়ই কষ্ট পেয়েছ,এসো আমার হিয়ার উপরে শয়ন কর।*

 *🌺ভয়ে ভীত হয়ে কৃষ্ণ বলছেন🌺*
*কহয়ে নাগর রাইক আগে।*
*মিছা পরিবাদ কাঁহাকে লাগে।।*
*অধিক রজনী হইল যবে।*
*নিকুঞ্জ মাঝারে আইলু তবে।।*
*না দেখি তোমারে বাঢ়িল নিশা।*
*কাননে ভ্রমিনু না পাই দিশা।।*
*আসিয়া দাঁড়ালেম মাধবী তলায়।*
*শরীর দহিল মদন জ্বালায়।।*
*তাহাতে উঠিল শীতল বায়।*
*ঘুমিয়ে পড়িয়া রহিনু তায়।।*
*বিহানে উঠিয়া ভাবিনু মনে।*
*কি কথা কহিব রাইক স্থানে।।*
*এসব ভাবনা ভাবিলাম বসি।*
*এখনে সে সব ঘটিল আসি।।*
*মনোহর কহে সকলি জানি।*
*কুঞ্জ শয়নের আছে নিশানি।।*
"""""""""""""""""""""""""""""""""""""""'''''''''''''
*পুনঃ চতুরের শিরোমণি কৃষ্ণ বলতে লাগলেন*
🌺🌲🌼🍀🌻🌹🌴🍁🌳
*শুন শুন সুনয়নী আমার যে রীত।*
*কহিলে প্রতীত নহে জগতে বিদিত।।*
*তুমি না মানিবে তাহা আমি ভাল জানি।*
*এতেকে না কহ ধনি অসঙ্গত বাণী।।*
*সঙ্গতি হইলে ভাল শুনি পাই সুখ।*
*অসঙ্গত হইলে পাইয়ে বড় দুখ।।*
*মিছা কথায় যত পাপ জানহ আপনি।*
*জানিয়া না মানে যেই সেই ত পাপিনী।।*
*পরে পরিবাদ দিলে ধরমে স'বে কেনে।*
*তাহার এ মত বাদ হইবে তখনে।।*
*চন্ডীদাস বলে যেবা মিছা কথা কবে।*
*সেই সে ঠেকিবে পাপে তোমার কি যাবে।।*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌻চতুরের শিরোমণি কৃষ্ণের কথা শ্রবণ করে ধীরা নায়িকা রাইধনি বলছেন🌻*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*ভাল ভাল ভাল,কালিয়া নাগর,*
       *শুনালে ধরম কথা।*
*পরের রমণী, মজালে যখন,*
      *ধরম আছিল কোথা।।*
*চোরের মুখেতে , ধরম কাহিনী,*
     *শুনিয়া পাই যে হাসি।*
*পাপ পূণ‍্য জ্ঞান, তোমার যতেক,*
     *জানয়ে বরজবাসী।।*
*চলিবার তরে , দেও উপদেশ,*
     *পাতর চাপিয়া পিঠে।*
*বুকেতে মারিয়া, চাকুর ঘা,*
     *তাহাতে নুনের ছিটে।।*
*আর না দেখিব ও কাল মুখ,*
     *এথায় রহিলে কেনে।*
*যাও চলি যথা, মনের মানুষ,*
     *যেখানে মন যে টানে।।*
*কেন দাঁড়াইয়া , পাপিনীর কাছে,*
     *পাপেতে ডুবিবা পাছে।*
*কহে চন্ডীদাস,যাও চলি যেথা,*
     *ধরমের থলি আছে।।*
*🌻খন্ডিতা ধীরা এখানেই রহিল🌻*
পরিপূর্ণ (খন্ডিতা ধীরা)       
 ✧═══════════•❁❀❁•═══════════✧      
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
     
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

৭১. শ্রীকৃষ্ণ লীলা 🌻 খন্ডিতা (ধীরা) ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/07/pdf-httpsdrive_17.html

ব্রজের লীলা আত্ম নিবেদন শ্রীমতীর উক্তি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2022/07/blog-post_17.html

✧═══════════•❁❀❁•═══════════✧
 ꧁ ব্রজের লীলা আত্ম নিবেদন শ্রীমতীর উক্তি꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র 
       এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *বঁধূ, কি আর বলিব তোরে।*
*অলপ বয়সে , পিরীতি করিয়া,*
      *রহিতে না দিলে ঘরে।।*
*কামনা করিয়া,সাগরে মরিব,*
      *সাধিব মনের সাধা।*
*মরিয়া হইব, শ্রীনন্দ নন্দন,*
    *তোমারে করিব রাধা।।*
*পিরীতি করিয়া,ছাড়িয়া যাইব,*
     *রহিব কদম্ব তলে।*
*ত্রিভঙ্গ হইয়া ,মুরলী বাজাব,*
     *যখন যাইবে জলে।।*
*মুরলী শুনিয়া ,মোহিত হইয়া,*
     *সহজ কুলের বালা।*
*চন্ডীদাস কয় ,তখন জানিবে,*
     *পিরীতি কেমন জ্বালা।।*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*শ‍্যাম সুন্দর, স্বরণ আমার,*
     *শ‍্যাম শ‍্যাম সদা সার।*
*শ‍্যাম সে জীবন,শ‍্যাম প্রাণধন,*
     *শ‍্যাম সে গলার হার।।*
*শ‍্যাম সে বেশর,শ‍্যাম বেশ মোর,*
     *শ‍্যাম শাড়ি পরি সদা।*
*শ‍্যাম তনু মন, ভজন পূজন,*
     *শ‍্যাম দাসী হল রাধা।।*
*শ‍্যাম ধন বল,শ‍্যাম জাতি কুল,*
     *শ‍্যাম সে সুখের নিধি।*
*শ‍্যাম রূপ ধন, অমূল‍্য রতন,*
     *ভাগ‍্যে মিলাইল বিধি।।*
*কোকিল ভ্রমর,করে পঞ্চস্বর,*
     *বঁধূয়া পেয়েছি কোলে।*
*হিয়ার মাঝারে,রাখিও শ‍্যামেরে,*
      *দ্বিজ চন্ডীদাস বলে।।*
*********************************
*🌻🌻শ্রীকৃষ্ণের উক্তি🌻🌻*
*উঠিতে কিশোরী,বসিতে কিশোরী,*
     *কিশোরী হইল সারা।*
*কিশোরী ভজন,কিশোরী পূজন,*
     *কিশোরী নয়ন তারা।।*
*গৃহ মাঝে রাধা,কাননেতে রাধা,*
    *রাধাময় সব দেখি।*
*শয়নেতে রাধা,গমনেতে রাধা,*
     *রাধাময় হলো আঁখি।।*
*স্নেহেতে রাধিকা,প্রেমেতে রাধিকা,*
    *রাধিকা আরতি পাশে।*
*রাধারে ভজিয়া,রাধাবল্লভ নাম,*
     *পেয়েছি অনেক আশে।।*
*শ‍্যামের বচন,মাধুরী শুনিয়া,*
     *প্রেমানন্দে ভাসে রাধা।*
*চন্ডীদাস কহে,দোঁহার পিরীতি,*
     *পরাণে পরাণে বাধা।।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌺🌺শ্রীমতীর উক্তি🌺🌺*
        *শুনহে চিকণ কালা।*
*বলিব কি আর,চরণে তোমার,*
       *অবলার যত জ্বালা।।*
*চরণ থাকিতে,না পারি চলিতে,*
      *সদাই পরের বশ।*
*যদি কোন ছলে,তব কাছে এলে,*
      *লোক করে অপযশ।।*
*বদন থাকিতে,না পারি বলিতে,*
      *তেঞি সে অবলা নাম।*
*নয়ন থাকিতে,সদা দরশন,*
      *না পেলাম নবীন শ‍্যাম।।*
*অবলার যত ,দুঃখ প্রাণনাথ,*
      *সব থাকে মনে মনে।*
*চন্ডীদাস কয় ,রসিক যে হয়,*
     *সেই সে বেদনা জানে।।*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
    *বঁধূ,তুমি সে আমার প্রাণ।*
*দেহ মন আদি,তোহারে সঁপেছি,*
     *কুল শীল জাতি মান।।*
*অখিলের নাথ,তুমি সে কালিয়া,*
     *যোগীর আরাধ‍্য ধন।*
*গোপ গোয়ালিনী,হাম অতি হীনা,*
      *না জানি ভজন পূজন।।*
*পিরীতি রসেতে, ঢালি তনু মন,*
      *দিয়াছি তোমার পায়,*
*তুমি মোর পতি,তুমি মোর গতি,*
      *মন নাহি আন ভায়।।*
*কলঙ্কী বলিয়া, ডাকে সব লোক,*
      *তাহাতে নাহিক দুঃখ।*
*তোমার লাগিয়া,কলঙ্কের হার,*
      *গলায় পরিতে সুখ।।*
*সতী বা অসতী,তোমাতে বিদিত,*
      *ভাল মন্দ নাহি জানি।*
*কহে চন্ডীদাস,পাপ পূণ‍্য সম,*
      *তোহারি চরণ খানি।।*
👣👣👣👣👣👣👣👣👣👣👣👣
*🙏🌻🙏শ্রীকৃষ্ণের উক্তি🙏🌻🙏*
*আর এক বাণী,শুন বিনোদিনী,*
      *দয়া না ছাড়িও মোরে।*
*ভজন সাধন, কিছুই না জানি,*
      *সদাই ভাবিছি তোরে।।*
*ভজন সাধন , করে যেই জন,*
      *তাহারে সদয় বিধি।*
*আমার ভজন , তোমার চরণ,*
      *তুমি রসময়ী বিধি।।*
*ধাওত পিরীতি , মদন বেরাধি,*
      *তনু মন হৈল ভোর।*
*সকল ছাড়িয়া, তোমারে ভজিয়া,*
    *এই দশা হ'ল মোর।।*
*নব সান্নিপাতি , দারুণ বেয়াধি,*
      *পরাণে মরিলাম আমি।*
*রসের সাগরে, ডুবায়ে আমারে,*
     *অমর করহ তুমি।।*
*যেবা কিছু আমি, সব জান তুমি,*
     *তোমার আদেশ সার।*
*তোমারে ভজিয়া, নায়ে কড়ি দিয়া,*
      *ডুবে কি হইব পার।।*
*বিপদ পাথার, না জানি সাঁতার,*
     *সম্পত্তি নাহিক মোর।*
*বাশুলী আদেশে, কহে চন্ডীদাসে,*
      *যে হয় উচিত তোর।।*
*********************************

*যতেক যতেক ধন,পাপে বাঁটায়নু,*
        *মেলি পরিজনে খায়।*
*মরণক বেরি হেরি,কোই না পুছই,*
      *করম সঙ্গে চলি যায়।।*
  *এ হরি বন্ধো, তুয়া পদ নায়।*
*তুয়া পদ পরিহরি, পাপ-পয়োনিধি,*
     *পার হব কোন উপায়।।*
*যাবত জনম হাম,তুয়া পদ না সেবিনু,*
      *যুবতী মতিময় মেলি।*
*অমৃত ত‍্যজি কিয়ে,হলাহল পিয়নু,*
     *সম্পদে বিপদহি ভেলি।।*
*ভণহু বিদ‍্যাপতি,সেহ মনে গুণি,*
     *কহিলে কি বাঢ়ব কাজে।*
*সাঁঝক বেরি,সেব কোই মাগই,*
      *হেরইতে তুয়া পদ লাজে।।*
*🌹বাঁটায়নু=ভাগ করিলাম, বেরি=কাল,পয়োনিধি=সমুদ্র, ময়=মধ‍্যে,মেলি=মিলিত হয়েছি, সাঁঝকবেরি=অন্তিম দশায়।🌹*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*তাতল সৈকতে,বারিবিন্দু-সম,*
     *সুত-মিত রমণী সমাজে।*
*তোহে বিসরি মন,তাহে সমর্পিনু,*
     *অব মঝু হব কোন্ কাজে।।*
*মাধব, হাম পরিণাম-নিরাশা।*
*তুুহুঁ জগত-তারণ, দীন দয়াময়,*
    *অতএব তোহারি বিশোয়াশা।।*
*আধ জনম হাম,নিন্দে গোঙায়নু,*
       *জরা শিশু কতদিন গেলা।*
*নিধুবনে রমণী,- রসরঙ্গে মাতনু,*
      *তোহে ভজব কোন্ বেলা।।*
*কত চতুরানন, মরি মরি যাওত,*
      *ন তুয়া আদি অবসানা।*
*তোহে জনমি পুন,তোহে সমাওত,*
      *সাগরী-লহরী-সমানা।।*
*ভণয়ে বিদ‍্যাপতি,শেষ শমন-ভয়ে,*
  *তুয়া বিনু গতি নাহি আরা।*
*আদি অনাদিক,নাথ কহায়সি,*
     *অবতারণ ভার তোহারা।।*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌹তাতল=উত্তপ্ত,সৈকতে= বালুকাপূর্ণ ভূমিতে, সুত=পুত্র, মিত=মিত্র, রমণীসমাজ=নারীগণ,*
*বিসরি=বিস্মৃত হইয়া, গোঙায়নু = নিদ্রায় কাটালাম।*
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
*মাধব,বহুত মিনতি করি তোয়।*
*দেই তুলসী-তিল, দেহ সমর্পিনু,*
      *দয়া জানি ছোড়বি মোয়।।*
*গণইতে দোষ-গুণ,লেশ না পাওবি,*
     *যব্ তুহুঁ করবি বিচার।*
*তুহুঁ জগন্নাথ, জগতে কহায়লি,*
     *জগ বাহির নহি মুঞি ছার।।*
*কিয়ে মানুষ-পশু,পাখী যে জনমিলে,*
     *অথবা কীট পতঙ্গে।*
*করম বিপাকে, গতাগতি পুন পুন,*
     *মতি রহু তুয়া পরসঙ্গে।।*
*ভণয়ে বিদ‍্যাপতি, অতিশয় কাতর,*
    *তরইতে ইহ ভবসিন্ধু।*
*তুয়া পদ-পল্লব,করি অবলম্বন,*
    *তিল এক দেহ দীনবন্ধু।।*
*🌹দয়া জানি=দয়া করে আমাকে নিষ্কৃতি দাও।ছার=অধম, পরসঙ্গে = প্রসঙ্গে, তিল এক=তিলমাত্র স্থান বা সময় দাও।🌹*
*🙏🙏এখানেই রহিল🙏🙏*
✧═══════════•❁❀❁•═══════════✧ 
✧═══════════•❁❀❁•═══════════✧ 
               ꧁ শ্রীকৃষ্ণ লীলা 🙏 সূচীপত্র ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧ 
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
                 ꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা-ইংরেজ বাজার, জেলা-মালদহ, পশ্চিমবঙ্গ-৭৩২১০১
                     📱 +91 70011 38871
   ✧═══════════•❁❀❁•═══════════✧
লীলা কীর্তন PDF 📚 ভবিষ্যতে আরো PDF এই লিঙ্কে আপলোড করা হবে।👉 https://drive.google.com/drive/folders/1j7S6jqXPssNeUbC2Fq9lPJbN2vFwfWn3

✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম।
ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
   ✧═══════════•❁❀❁•═══════════✧                      *••••┉━❀꧁ রাধে রাধে ꧂❀━┅••••* 
                     শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
       *••••┉━❀꧁ জয় শ্রীশ্রীজগন্নাথ ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
    *••••┉━❀꧁জয় শ্রীশ্রীরাধাকান্ত꧂ ❀━┅••••*
             শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর নিবাসস্থলী
শ্রীগুরুদেব(আশ্রিত)-বৈষ্ণব কুলতিলক আচার্য্যপ্রবর মহান্ত মহারাজ শ্রীল ধ্যানচন্দ্র দাস গোস্বামী (শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর অপ্রকট লীলায় শ্রীগম্ভীরা মন্দিরে ঊনবিংশ পীঠাচার্য্য, শ্রীশ্রীরাধাকান্ত মঠ - শ্রীশ্রীগম্ভীরা, শ্রীধাম পুরী), মধবাচার্য্য(ব্রহ্ম) সম্প্রদায়,বক্রেশ্বর পরিবার(শ্রীতিলক সেবা- শ্রীশ্রীমহাপ্রভুর শ্রীচরণ), তুঙ্গবিদ্যা সখী,পশ্চিম দ্বার, লবঙ্গ মঞ্জুরী ( সনাতন গোস্বামী)।
*••••┉━❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀━┅••••*
শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম। নিবাস-গিরিরাজ ভবন, উত্তর নারায়নপুর, ভালীয়া, আরামবাগ, পশ্চিমবঙ্গ।
••••┉━❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀━┅••••
      📚 *PDF গ্রন্থ* 📚

adds