✧═══════════•❁❀❁•═══════════✧
৬৭. শ্রীমদ্ গোপাল গুরু গোস্বামিকৃত হরিনাম মহামন্ত্রের সম্পূর্ণ ব্যাখ্যা 🚩 শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bokreshwar67.html
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀━┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀━┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ 👇📖 সূচীপত্র 🙏 শ্রী মৃন্ময় নন্দী 📖👇꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🚩 পূর্ব লীলা 👉 ৬৬. গোপাল গুরু নাম হইবার সম্বন্ধে সাধুশ্রুতি এইরূপ অবগত হইয়াছি ❗ শ্রীশ্রীবক্রেশ্বর-চরিত 🏵️ শ্রীশ্রীগৌরাঙ্গ পার্ষদ-প্রবর শ্রীমৎ বক্রেশ্বর প্রভুর জীবন চরিত 🙏 রচয়িতা 🙏 শ্রীঅমৃতলাল পাল দাস 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bokreshwar66.html
✧═══════════•❁❀❁•═══════════✧
কলিযুগের তারকব্রহ্ম নাম যে ষোলনাম--বত্রিশ অক্ষর হরিনাম, এই শ্রীগোপাল গুরুই তাহার ব্যাখা করিয়া গিয়াছেন।
নাম :-----
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ॥
শ্রীমদ্ গোপাল গুরু গোস্বামিকৃত ব্যাখ্যা—
বিজ্ঞাপ্য ভগবত্তত্বং চিদ্ঘনানন্দবিগ্রহং ।
হরত্যবিদ্যাং তৎকাৰ্য্য-মতো হরিরিতি স্মৃতঃ।
হরতি শ্রীকৃষ্ণমনঃ কৃষ্ণাহলাদস্বরূপিণী।
অতো হরেত্যনেনৈব শ্রীরাধা পরিকীর্তিতা ॥
আনন্দৈকসুখস্বামী শ্যামঃ কমললোচনঃ ।
গোকুলানন্দনো নন্দনন্দনঃ কৃষ্ণ ঈৰ্য্যতে ॥
বৈদগ্ধ্যসারসবত্ব-মূৰ্ত্তিং লীলাধিদেবতাং।
রাধিকাং রময়েন্নিত্যং রাম ইত্যতিধীয়তে ॥
অস্যার্থঃ:- চিদ্ঘনানন্দ বিগ্রহ ভগবত্তত্ত্বকে বিশেষরূপে জানাইয়া অবিদ্যা ও অবিদ্যার কার্য্যসমূহকে হরণ করেন বলিয়া “হরি” এইরূপে কথিত হন।
শ্রীরাধা শ্রীকৃষ্ণের আহলাদস্বরূপিণী । তিনি শ্রীকৃষ্ণের মন হরণ করেন। এই হেতু “হরা” শব্দে শ্রীরাধা পরিকীৰ্ত্তিতা হন ।
কেবলানন্দ-সুখের স্বামী, শ্যামবর্ণ, কমললোচন, গোকুলানন্দ, নদ-নন্দনই ‘কৃষ্ণ” শব্দে কথিত হন।
শ্রীরাধার মূর্তি বৈদগ্ধীর অর্থাৎ রসিকতার সারসর্ব্বস্বস্বরূপা।
তিনি লীলার অধিদেবতা অর্থাৎ অধীশ্বরী। যিনি নিত্য সেই শ্রীরাধার সহিত রমণ করেন, তিনিই "রাম" শব্দে অভিহিত হন।
এই ব্যাখা সম্বন্ধে অনুরাগবল্লী-প্রণেতা লিখিয়াছেন, যথা—
হরিনাম মধ্যে তিন নামের কথন।
হরে কৃষ্ণ রাম ব্যাখ্যা শুন দিয়া মন ॥
হরি শব্দে সম্বোধনেহ হয় হরে।
হরা শব্দে সম্বোধনেহ হয় হরে।।
তাথে হরে শব্দের ব্যাখ্যা দুই শ্লোকে কয় ॥
কৃষ্ণ রাম নাম অর্থ দুই শ্লোকে হয় ৷।
এই চারি শ্লোকে করি হরিনাম ব্যাখ্যা।
মহাপ্রভুর পরিবার প্রতি দিল শিক্ষা ।।
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧