শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৩০. বিধবা-বিবাহ বেদবিহিত বলে প্রতিপন্ন হচ্ছে 📖 বৈষ্ণব বিবৃতি 💮 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob30.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৩০. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ২৯. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩০)ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
 *🌻গৌড়ীয় বৈষ্ণব বিবৃতি🌻*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*প্রচলিত মনুস্মৃতি যে সৃষ্টির আদিতে উৎপন্ন এবং বিরাট্ পুরুষের পুত্র মনু কর্তৃক বিরচিত,তা উল্লিখিত শ্লোক-প্রমাণে অসম্ভব বলেই বোধ হয়।ইহা সৃষ্টির বহুকাল পরে যে রচিত হয়েছে,তা বেশ বুঝা যায়।যেহেতু উহাতে বেণ,নহুষ,নিমি,পৃথু ও বিশ্বামিত্রের যখন বর্ণন রয়েছে তখন এই স্মৃতি যে উহাদের পরে বিরচিত হয়েছে,তাতে সন্দেহ নাই।এই জন‍্যই এই সব পুরাবৃত্ত ইহাতে সংগৃহীত হয়েছে।আর যদি এই স্মৃতি মনু কর্তৃকই রচিত হত,তাহলে "মনু বিনয় বলে রাজ‍্য প্রাপ্ত হয়েছিলেন" একথা মনু স্বয়ং লিখতে যাবেন কেন?আবার ৯ অধ‍্যায়ের ৬৬|৬৭ শ্লোকে বেণরাজা মনুর পরবর্তী বলে স্পষ্ট লিখিত হয়েছে,যথা=*
*"অয়ং দ্বিজৈর্হি বিদ্বদ্ভিঃ পশুধর্মো বিগর্হিতঃ।*
*মনুষ‍্যাণামপি প্রোক্তো বেণোরাজ‍্যং প্রশাসতি।।*
*স মহীমখিলাং ভুঞ্জন্ রাজর্ষিপ্রবরঃ পুরা।*
*বর্ণানাং সঙ্করং চক্রে কামোপহতচেতনঃ"।।*
*🌻অর্থ‍্যাৎ এই বিধবা-বিবাহ পশুধর্ম বলে সুবিদ্বান্ দ্বিজগণ কর্তৃক নিন্দিত হয়েছে।পূর্বে বেণরাজার রাজ‍্যশাসনকালে এই ধর্ম মানবসমাজে প্রচলিত হয় বলে উক্ত হয়েছে।এই রাজর্ষিপ্রবর পুরাকালে সমস্ত ধরণীর অধীশ্বর হয়ে কামাদি রিপুর বশীভূত হয়েই এই বিধি-প্রচলন পূর্বক বর্ণসঙ্করের সৃষ্টি করেন।*
*🌻এক্ষণে বেশ বুঝা যাচ্ছে যে,এই বিধি মনুর পূর্ববর্তীকালে প্রচলিত হয়েছিল। সুতরাং বেণ রাজার রাজ‍্যশাসন-সময়ে বিধবা-বিবাহের প্রচার,এই মনুস্মৃতির যে বহুপূর্বে সংঘটিত হয়েছিল,তা এই বচনেই সিদ্ধ হচ্ছে।(১)(বৈদিক কালেও স্ত্রীলোকেরা প্রথমে একপতির পাণিগ্রহণ করে পুনরায় অন‍্যপতি গ্রহণ করতে পারতেন।যথা অথর্ববেদ সংহিতায়=*
*"যা পূর্বং পতিং বিত্ত্বাথান‍্যং বিন্দতেহপরং।*
*পঞ্চৌদনং চ তাবজং দদাতো ন বি যোষতঃ।।*
*সমান লোকো ভবতি পূনর্ভূ বাপরঃ পতিঃ।*
*যোহজং পঞ্চৌদন দক্ষিণা জ‍্যোতিষং দদাতি "।।*
                              *(৯|৫|২৭|২৮)*
*🌻যে রমণী পূর্বপতি সত্বে অন‍্যপতি গ্রহণ করেন,অজ-পঞ্চৌদন দান করতে তাদের বিচ্ছেদ ঘটে না।দ্বিতীয় পতিও যদি দক্ষিণা দ্বারা দীপ্তিমান অজ-পঞ্চৌদন দান করেন তাহলে তিনি এবং তাঁর পুনরুদ্বাহিতা পত্নী উভয় একলোকে গমন করেন।*
*"ইদং শাস্ত্রং তু কৃত্বাহসৌ মামেব স্বরমাদিতঃ।*
*বিধিগদ্ গ্রাহয়ামাস মরীচ‍্যাদীস্তবহং মুনীন্"।।*
*🌻অর্থ‍্যাৎ সৃষ্টির প্রথমে ব্রহ্মা এই শাস্ত্র প্রণয়ন করে বিধিপূর্বক স্বয়ং আমাকে অধ‍্যয়ন করিয়েছেন এবং আমি মরীচি প্রভৃতি মুনিগণকে অধ‍্যয়ন করিয়েছি।*
*🌻অতএব এই স্মৃতির যে বচন প্রথম অধ‍্যায়ের ৫৮ সংখ‍্যায় উক্ত হয়েছে,তা অভ্রান্ত-সত‍্য বলে কিভাবে গ্রহণ করা যেতে পারে? এই প্রমাণের দ্বারা বুঝা যাচ্ছে যে,দ্রৌপদীর পঞ্চস্বামী-গ্রহণ কেবল দৈব ঘটনা নয়, তা শাস্ত্রীয় বিধান ও সামাজিক প্রথারই অনুগত।আবার তৎকালে বিধবা-বিবাহও যে প্রচলিত ছিল,এই মন্ত্রটি পাঠ করলে তা অনায়াসে বুঝতে পারা যায় =*
*"উদীষর্ব নার্য‍্যভি জীবলোক মিতাসুমেতমুপশেষ এহি।*
*হস্তগ্রাভস‍্যাদিধিষোস্তবমেতৎ পত‍্যর্জনিত্বমভিসংবভূব "।।*
   *(তৈত্তিরীয় আরণ‍্যক ৬প্রপা,১অনু,১৪মন্ত্র।)*
*🌻সায়ণাচার্য‍্য ইহার ভাষ‍্য এইরূপ করেছেন=*
*"তাং প্রতি গতঃ সব‍্যে পাণাবভিপাদ‍্যোত্থাপয়তি।হে নারি! ত্বং ইতাসুং গতপ্রাণং এতং পতিং উপশেষে উপেত‍্য শয়নং করোষি, উদীবর্ষ অস্মাৎ পতিসমীপাদুত্তিষ্ঠ, জীবলোকমভি জীবন্তুং প্রাণিসমূহং অভিলক্ষ‍্য এহি আগচ্ছ।ত্বং হস্তগ্রাভস‍্য পাণিগ্রাহবতঃ দিধিষোঃ পুনর্বিবাহেচ্ছোঃ পত‍্যুঃ এতৎ জনিত্বং জায়াত্বং অভিসংবভূব অভিমুখেন সম‍্যক্ প্রাপ্নুহি "।*
*🌻অর্থ‍্যাৎ ঋত্বিক মৃতপতির সমীপে শায়িত স্ত্রীর নিকটস্থ হয়ে বামহাতে ধরে তাঁকে উত্থাপন পূর্বক এই মন্ত্র পাঠ করবেন,""হে নারি!তুমি মৃত পতির কাছে শুয়ে আছ কেন?মৃতপতির কাছ হতে উঠে জীবিত লোকের কাছে আগমন করো।তোমার পুনর্বার পাণিগ্রহণ অভিলাষী পুরুষের পত্নীত্ব প্রাপ্তি তোমার সম‍্যগ্ রূপে সম্ভব হয়েছে।*
*🌻এই ব‍্যাখ‍্যানুসারে বিধবা-বিবাহ বেদবিহিত বলে প্রতিপন্ন হচ্ছে এবং বেদব‍্যাখ‍্যাতা সায়ণাচার্য‍্যের যে নিঃসংশয় অভিমত, তাও পরিব‍্যক্ত হয়েছে।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
              *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৩১. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




২৯. বৈষ্ণব মাংস ভক্ষণ ত দূরের কথা, কখনও স্পর্শ করেন না 📖 বৈষ্ণব বিবৃতি 💮 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob29.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ২৯. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ২৮. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৯)🙏ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ🙏*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌻মৎস‍্য পুরাণে কথিত হয়েছে ঃ--*
*"পুরোহিতং তথাথর্বমন্ত্র ব্রাহ্মণ-পারগং"।*
*🌻অথর্বমন্ত্র-ব্রাহ্মণ-কান্ডাভিজ্ঞ ব‍্যক্তিই প্রকৃত পুরোহিত পদবাচ‍্য।*
*🌻মার্কন্ডেয় পুরাণে বর্ণিত আছে,*
*"অভিষিক্তোহথর্বমন্ত্রৈর্ম হীংভুঙক্তে সসাগরং"।*
*🌻অর্থ‍্যাৎ রাজা অথর্বমন্ত্র দ্বারা অভিষিক্ত হ'লে সসাগরা ধরণীর অধিপতি হন।*
*🌻শান্তি-পৌষ্টিকাদি কর্ম,বাস্তুসংস্কার,গৃহ-প্রবেশ,চূড়াকরণ, উপন য়ন,জাতকর্ম,বিবাহ প্রভৃতি সকলই অথর্ববেদের অনুসরণ। অতএব যাঁরা বৈদিক তত্ত্ব না জেনে অথর্ববেদকে 'যবনের বেদ' যজ্ঞাদি কর্মে অথর্ব অর্থ‍্যাৎ অনুপযোগী ইত‍্যাদি নিন্দা করেন তাঁরা কতদূর ভ্রান্ত,কত বিদ্বেষপর তা সহজেই অনুমান করা যায়।বিশেষতঃ বৈষ্ণবগণ এই অথর্ব বা ব্রহ্মবেদের মন্ত্রভাগের অনুসরণ করেন বলে শাক্ত বা স্মার্তগণ এই বেদকে এতটা ঘৃণার চক্ষে দেখে থাকেন।এই চার বেদের,(চারবেদের ভাষ‍্য সায়ণাচার্য‍্য ও মাধবাচার্য‍্য নামক দুই সহোদরে মিলে রচনা করেন,এজন‍্য এই ভাষ‍্য সায়ণ-মাধবীয় নামে প্রচারিত।উভয়েই বিজয় নগরের রাজা বুক্ক নরপতির সভাসদ ছিলেন।এই বুক্ক নরপতির বংশধর শ্রীহরিহর।ইনি অথর্ববেদের ভাষ‍্য রচনা করতে সায়ণাচার্য‍্যকে অনুমতি করেন।খৃষ্টীয় ১৩৭৫ অব্দে সায়ণ-মাধব দুই ভাই বিজয়নগরের রাজ-সংসারে প্রতিষ্ঠিত ছিলেন।এইরকম প্রমাণ পাওয়া যায়।অতএব সায়ণাচার্য‍্য প্রায় ৫৫০ বৎসরের পূর্ববর্তী বলে প্রতিপন্ন হয়।)মধ‍্যে সাম ও অথর্ববেদই বৈষ্ণব বেদ।বৈষ্ণবগণের দশকর্ম প্রভৃতি সমস্ত ক্রিয়াকান্ডে এই দুই বৈদিক মতেরই অনুসরণ করা হয়ে থাকে। শ্রীঅষ্টাদশাক্ষর গোপালমন্ত্রাশ্রিত বৈষ্ণবমাত্রেরই বেদ--অথর্ববেদ,শাখা-- পিপ্পলাদ শাখা। বহ্বৃচ অর্থ‍্যাৎ ঋগ্বেদী ঋত্বিক যজমানের রাজ‍্য নাশ করেন, অধ্বর্য‍্যু অর্থ‍্যাৎ যজুর্বেদীয় ঋত্বিক যজমানের পুত্র নাশ করেন,ছন্দোগ অর্থ‍্যাৎ সামবেদী ঋত্বিক যজমানের অর্থনাশ করেন ; অতএব অথর্বণ ঋত্বিকই প্রকৃত গুরু।*
*🌻বৈদিককালে=সেই সত্বাদি যুগেও যখন এরূপ সাম্প্রদায়িক বিদ্বেষ ভাব দেখা যায়,তখন বর্তমান কলিকালে এই বৈষ্ণব-প্রধান যুগে কর্মবাদী স্মার্তগণ অসূয়া(হিংসা) বশতঃ বিদ্বেষ পরবশ হয়ে বৈষ্ণবগণকে নিন্দা ও অপদস্থ করবার চেষ্টা করবেন,তাতে আর বিচিত্র কি?*
*🌻আরো দেখুন=*
*"যো যস‍্য মাংস মশ্নাতি স তন্মাংসাদ উচ‍্যতে।*
*মৎস‍্যাদঃ সর্বমাংসাদ স্তস্মাৎ মৎস‍্যান্ বিবর্জয়েৎ।।*
                                  *(৫ অঃ ১৫)*
*🌻অর্থ‍্যাৎ যে যার মাংস খায়,তাকে তন্মাংসাদ বলা হয়,যেমন বিড়ালকে মূষিকাদ,নকুলকে সর্পাদ বলে। সুতরাং মৎস‍্যভোজীকে সর্বমাংসদবলা যায়। অতএব মৎস‍্য ভোজন পরিত‍্যাগ করবেন।*
*🌻যাতে মৎস‍্যভোজনের এইরকম কঠিন নিষেধ লেখা হয়েছে,আবার সেই গ্রন্থে ৪র্থ,অধ‍্যায়ে উহার প্রতি কিরকম অবাধ আগ্রহ প্রকাশ করা হয়েছে দেখুন=*
*"ধানান্ মৎস‍্যান্ পয়ো মাংসং শাকং চৈব ন নির্ণুদেৎ"।*
                                     *(৪|২৫)*
*🌻অর্থ‍্যাৎ ধানা(ভৃষ্ট যব তন্ডুল), মৎস‍্য,দুগ্ধ,মাংস ও শাক অযাচিতভাবে উপস্থিত হলে গ্রহণ করবে,প্রত‍্যাখ‍্যান করবে না।অর্থ‍্যা যে দিবে তার কাছ হতেই নিবে।মৎস‍্য এবং মাংসের এমনই মাহাত্ম্য কি যে, কাউকেও মানা করবে না,যে দিবে,তার কাছ হতেই নিবে? বাঃ!কি অদ্ভুত সিদ্ধান্ত!!*
*"নিযুক্তস্তু যথান‍্যায়ং যো মাংসং নাত্তি মানবঃ।*
*স প্রেত‍্য পশুতাং যাতি সম্ভবানেকবিংশতিম্"।।*
            . *(মনু ৫অঃ,৩৫)*
*🌻অর্থ‍্যাৎ যে ব‍্যক্তি শ্রাদ্ধে বা মধুপর্কে নিযুক্ত হয়ে মাংস ভোজন না করে,সে মৃত হয়ে ক্রমে একবিংশতি (২১) জন্ম পশুযোনি প্রাপ্ত হয়।*
*🌻ধন‍্য!মাংস ভক্ষণের মাহাত্ম্য, মাংস‍ ভক্ষণে কি অপূর্ব ধর্ম-গৌরব লাভ।মাংস না খেলে একুশ জন্ম পশু হতে হবে।ইহা যে সন্ধ‍্যাবন্দনা অপেক্ষাও বড় ধর্ম।যেহেতু সন্ধ‍্যাবন্দনা না করলে শূদ্রের সমান হতে হয়,পরন্তু মাংসনা খেলে একুশ জন্ম পর্যন্ত পশু হতে হবে।অতএব উহাই একটা বড় ধর্ম। এই বাক‍্যানুসারেই স্মার্ত মহাশয়গণ, বৈষ্ণবের প্রতি এতদূর "অসন্তুষ্ট" হয়েছেন।বৈষ্ণব মাংস ভক্ষণ ত দূরের কথা,কখনও স্পর্শ করেন না।স্মার্ত মাংস ভোজন না করলে একুশ জন্ম নরকে পড়বেন।অতএব এই কথা অনুসারে বেশ বুঝা যায় যে,"শাক্তধর্মই" স্মার্ত আকারে পরিবর্তিত হয়েছে এবং এই জন‍্যই উহাতে মাংস ভক্ষণের উৎকট মহিমা এইরকম ভাবে বর্ণত হয়েছে*
*🌻আরো দেখুন=*
*"বেণো বিনষ্টোহবিনয়ারহুষশ্চৈব পার্থিবঃ।*
*সুদাসো যবনশ্চৈব সুমুখো নিমিরেব চ।।*
*পৃথুস্তু বিনয়াদ্রাজ‍্যং প্রাপ্তবান্ মনুরেব চ।*
*কুবেরশ্চ ধনৈশ্চর্য‍্যং ব্রাহ্মণ‍্যঞ্চৈব গাধিজঃ"।।*
                 *(মনু ৭ অঃ।শ্লোক ৪১|৪২)*
*অর্থ‍্যাৎ বেণ,নহুষ রাজা,সুদাস,যবন, সুমুখ ও নিমি ইঁহারা সকলেই অবিনয় জন্য নষ্ট হয়েছেন।বিনয়-ধর্মকালে মহারাজ পৃথু এবং মনু সাম্রাজ্য লাভ করেছিলেন,কুবের ধনৈশ্চর্য‍্য প্রাপ্ত হয়েছেন এবং গাধি-তনয় বিশ্বামিত্র ক্ষত্রিয় হয়েও ব্রাহ্মণ‍্য লাভ করেছেন।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
   *🍀যা লিখিলাম গ্রন্থের কথা🍀*
                    *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ৩০. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



২৮. অথর্ববেদের প্রাধান‍্য 📖 বৈষ্ণব বিবৃতি 💮 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob28.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ২৮. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ২৭. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৮)ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
    *🍀অথর্ববেদের প্রাধান‍্য🍀*
~~~~~~~~~~~~~~~~~~~~
*ঐতরেয় ব্রাহ্মণেও পায়=*
*"তদ্ বাচা ত্রয‍্যা বিদ‍্যয়ৈকং পক্ষং সংস্কুর্বন্তি,*
*মনসৈব ব্রহ্মা সংস্করোতি"।* *৫|৩৩*
*🌻তবে যেখানে শ্রেষ্ঠ অথর্ববিদ্ ব্রাহ্মণের অভাব হয়,সেই জায়গায় সেই সেই শাখাতে যেরকম ব্রহ্মকর্ম উক্ত হয়েছে,তার দ্বারাই যজ্ঞকর্ম নিষ্পন্ন হবে,এই অভিপ্রায়েই "স ত্রিভির্বেদৈর্বিধিয়তে"= এই স্মৃতি প্রবর্তিত হয়েছে।*
*ত্রয়ীতে,(ঋক যজু সাম,)কেবল পারত্রিক বিষয়ই অভিব‍্যক্ত হয়েছে, অথর্ববেদে ঐহিক ও পারত্রিক উভয় কল‍্যাণকর তত্ত্বসমূহ বিন‍্যস্ত থাকাই উহার বিশেষত্ব।অথর্বা নামক ব্রহ্মা এই বেদের দ্রষ্টা বলে এই বেদের নাম অথর্ববেদ হয়েছে।পুরাকালে স্বয়ম্ভু ব্রহ্মা সৃষ্টির জন্য তপস‍্যা করলে তাঁর লোমকূপ হতে ঘাম বের হয়।সেই ঘাম বারি মধ্যে স্বকীয় স্বকীয় ছায়া অবলোকন হেতু তাঁর বীর্য‍্যপাত হয়।সেই রেতঃপাতে জল দ্বিবিধ রূপ হলেন।💧তন্মধ‍্যে একত্রস্থিত সেই রেতঃ ভৃজ্জ‍্যমান হয়ে "ভৃগু" নামে মহর্ষি হলেন💧।ভৃগু স্বীয় জনক ব্রহ্মার দর্শন ব‍্যাকুল হলে, এইরকম দৈববাণী হ'ল=অথর্বাগেনং এতাস্বেবাপ্সবন্বিচ্ছ"।গোঃব্রাঃ১|৪।*
*🌻অর্থ‍্যাৎ তুমি যাকে দেখতে ইচ্ছা করছ তাকে জলের মধ্যে দেখতে চেষ্টা কর।দৈববাণী দ্বারাই তিনি "অথর্ব" আখ‍্যালাভ করেন।অনন্তর অবশিষ্ট রেতোযুক্ত জল দ্বারা ব্রহ্মার মুখ হতে "বরুণ"শব্দ উচ্চারিত হল এবং সমস্ত অঙ্গ হতে রস ক্ষরিত হয়েছিল,সেই ব্রহ্মার অঙ্গরস হতে "অঙ্গিরস" নামক মহর্ষি উৎপন্ন হলেন।অনন্তর সৃষ্টির জন্য ব্রহ্মা এই অথর্বা ও অঙ্গরাকে তপস‍্যা করতে বললেন।তাঁদের তপস‍্যা প্রভাবে একর্চাদি মন্ত্র সমূহের দ্রষ্টা বিংশতি সংখ‍্যক অথর্বা ও অঙ্গিরা উৎপন্ন হন। এই ঋষিগণ সকাশে ব্রহ্মা যে মন্ত্র সমূহকে দেখিয়েছিলেন, তাহাই "অথর্বাঙ্গির" বেদ নামে অভিহিত।একর্চাদি ঋষিগণ বিংশতি(২০) বলে এই বেদও ২০শ,কান্ড-বিশিষ্ট। অতএব সকল বেদের সারভূত বলেই,অথর্ববেদ শ্রেষ্ঠ বেদ।*
*"শ্রেষ্ঠো হি বেদ স্তপসোহধিজাতো ব্রহ্মজ্ঞানং হৃদয়ে সম্বভূব"।*
                  *(গোপথ-ব্রাহ্মণ=১|৯)*
*🍀তপস‍্যা দ্বারা সমুৎপন্ন এই শ্রেষ্ঠ বেদই ব্রহ্মজ্ঞদের হৃদয়ে বিরাজিত হয়। ইহা সকলের সারভূত ব্রহ্মাত্মক কর্মনির্বাহক বলে ইহার অপর নাম ব্রহ্মবেদ।*
*"চত্বারো বা ইমে বেদা ঋগ্বেদো যজুর্বেদঃ সামবেদো ব্রহ্মবেদঃ।*
                          *(ঐ=২|১৬)*
*🌼এই অথর্ববেদের মন্ত্র,সিদ্ধ মন্ত্র এতে তিথি,নক্ষত্রাদি বিচারের আবশ্যকতা নাই।অষ্টাদশাক্ষর শ্রীকৃষ্ণমন্ত্ররাজ যে "গোপাল তাপনী" শ্রুতিতে বর্ণিত আছেন,সেই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের অবলম্বনীয় তাপনী-শ্রুতি এই অথর্ববেদ বা ব্রহ্মবেদের পিপ্পলাদ শাখার অন্তর্গত। কলি-পাবনাবতার শ্রীমন্মহাপ্রভু এই শ্রুতিকেই সর্বোত্তম জেনে গ্রহণ করেছিলেন এবং কলির জীবকে অল্পায়ু ও দুর্বল বোধে করুণা করে এই শ্রুত‍্যক্ত সিদ্ধ-মন্ত্র ঘোষণা করেছেন।*
*"ন তিথি ন চ নক্ষত্রং ন গ্রহো ন চ চন্দ্রমাঃ।*
*অথর্ব মন্ত্র সংপ্রাপ্ত‍্যা সর্বসিদ্ধি ভবিষ‍্যতি"।।* *পঃ ২|৫*
*🌻অথর্ববেদের সংপ্রাপ্তি ঘটলে,তিথি,নক্ষত্র,গ্রহ ও চন্দ্রশুধ‍্যাদির কোন প্রয়োজন হয় না ; এই মন্ত্র দ্বারা সব বিষয়ে সিদ্ধি লাভ হয়ে থাকে।তাই শ্রীহরিভক্তি বিলাসে শ্রীমন্ত্ররাজ-মাহাত্ম‍্য বর্ণন-প্রসঙ্গে যে বচন উদ্ধৃত হয়েছে তাও প্রসঙ্গতঃ এস্থলে লেখা হয়েছে। বৃহদ্ গৌতমীয় তন্ত্রে=*
*"সর্বেষাং মন্ত্রবর্য‍্যাণাং শ্রেষ্ঠো বৈষ্ণব উচ‍্যতে।*
*বিশেষাৎ কৃষ্ণমনবো ভোগমোক্ষৈক সাধনং।।*
*🙏অগস্ত‍্যসংহিতা বলেন=*
*"সর্বেষু মন্ত্রবর্গেষু শ্রেষ্ঠং বৈষ্ণব মুচ‍্যতে।*
*গাণপত‍্যেষু শৈবেষু শাক্ত সৌরেষ্বভীষ্টদং"।।*
*🌳অতএব*
*"শ্রীমদ্গোপালদেবস‍্য সর্বৈশ্বর্য‍্যপ্রদর্শিনঃ।*
*তাদৃক্ শক্তিষু মন্ত্রেষু ন হি কিঞ্চিদ্বিচার্য‍্যতে।।*
*☘তথা শ্রীকেশবাচার্য‍্য বিরচিত ক্রমদীপিকায়=*
*"সর্বেষু বর্ণেষু তথাশ্রমেষু,নারীষু নানাহ্বয়জন্মভেষু।*
*দাতা ফলানা নভিবাঞ্জিতানাং দ্রাগেব গোপালকমন্ত্র এষঃ।।*
*🌺আরও স্কন্দপুরাণে কমলালয়খন্ডে উক্ত হয়েছে =*
*"যস্তত্রাথর্বান্ মন্ত্রান্ জপেচ্ছ্রদ্বাসমন্বিতঃ।*
*তেষামর্থোদ্ভবং কৃৎস্নং ফলং প্রাপ্নোতি স ধ্রুবং।।*
*🌻যে ব‍্যক্তি শ্রদ্ধাপূর্বক অথর্ববেদের মন্ত্র সমূহকে জপ করে, সে নিশ্চয়ই সেই বেদমন্ত্র-কথিত সম‍্যক্ ফল প্রাপ্ত হয়ে থাকে।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
                 *ধারাবাহিক*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ২৯. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



২৭. ত্রয়ীতত্ত্ব 📖 বৈষ্ণব বিবৃতি 💮 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob27.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ২৭. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ২৬. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৭)ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
            *🌻ত্রয়ীতত্ত্ব🌻*
            ^^^^^^^^^^^^^^^
*🌹আর যদি ঐ শ্লোকটি ভৃগুই পরে মনুস্মৃতিতে লিখে দিয়ে থাকেন,এই কথা মেনে নেওয়া যায়, তাহলেও তা অসঙ্গত হয়ে পড়ে।ভৃগু যদি পরবর্তীকালে লিখতেন,তাহলে "ইহা আমার মত" এই কথাই লিখতেন "ইহা ভৃগুর মত" কখনও লিখতেন না। সুতরাং এতে স্পষ্ট বুঝা যাচ্ছে যে,এই বচনটি অবশ‍্য কোন নূতন মনু কর্তৃক সংযোজিত হয়েছে। আরও দেখুন, মনুস্মৃতিতে একটি অদ্ভুত সিদ্ধান্ত লিখা হয়েছে =*
*"ঋগ্বেদো দেবদৈবত‍্যো যজুর্বেদস্তু মানুষঃ।*
*সামবেদঃ স্মৃতঃ পিত্রস্তস্মাৎ তস‍্যাশুচিধর্বনিঃ"।।*
                        *(৪অ, ১২৪ শ্লোক)*
*🌻অর্থ‍্যাৎ ঋগ্বেদের দেবতা দেবগণ,যজুর্বেদের দেবতা মনুষ‍্যগণ এবং সামবেদের দেবতা পিতৃগণ।এ কারণ সামবেদের ধ্বনি ঋক্ যজুর ধ্বনি অপেক্ষা অপবিত্র।বাঃ! কি সিদ্ধান্ত?যে সামবেদকে গীতায় শ্রীভগবান্ আপনার স্বরূপ বলেছেন, "বেদানাং সামবেদোহস্মি"।মনুস্মৃতি সেই সামবেদের ধ্বনিকে অশুদ্ধ বলেছেন! অতএব পূর্বকালে বৈদিক সম্প্রদায়িদের মধ্যেও পরস্পর বিদ্বেষ ও নিন্দা পরিস্ফুট হয়ে উঠেছিল। বর্তমান কালেও শৈব,শাক্ত ও বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে পরস্পর ঘোরতর বাদ-বিসম্বাদ দেখা যায়।ভক্তিবাদী সাত্বতগণের সঙ্গে জড়কর্মবাদী স্মার্তগণের কি ভক্তি-বিহীন পাষন্ডগণের যে চির-বিরোধ, তা কেবল সাম্প্রদায়িক অসামঞ্জস্যতা ও বিদ্বেষিতার ফল বুঝতে হবে।এই জন্য শাক্ত ও বৈষ্ণব চির দ্বন্দ্ব।উল্লিখিত মনুর উক্তিতে সাম্প্রদায়িক বিদ্বেষের স্পষ্ট আভাষ পরিস্ফুট।আরও দেখা যায় যজুর্বেদ দুই ভাগে বিভক্ত ; শুক্ল যজুঃ ও কৃষ্ণ যজুঃ।শুক্ল যজুবেদিরা নিজে অধ্বর্য‍্যু (যিনি অধ্বর যোগ করেন,যজুর্বেদীয় ঋত্বিক ব্রাহ্মণ ; অধ্বর=যে স্বর্গ পথ দান করে)আখ‍্যা গ্রহণ করে কৃষ্ণযজুর্বেদদের চরকাধ্বর্য‍্যু নাম দিয়ে তাদেরকে পুনঃ পুনঃ নিন্দা করেছেন।এমন কি দুষ্কৃত স্থানে বলিদান দিতে নির্দেশ করেছেন,"দুষ্কৃতায় চরকাচার্য‍্যম্" (৩০|১৮,বাজসনেয়ি-সংহিতা)*
*🌻অর্থ‍্যাৎ দুষ্কৃতের নিকট চরকাচার্য‍্যকে বলিদান দিবে।*
*🍀অথর্ববেদীরা কিরকম ত্রয়ী-ঋত্বিকগণকে নিন্দা করেছেন দেখুন,*
*"বহ্বৃচো হন্তি বৈ রাষ্ট্রং অধ্বর্য‍্যুর্নাশয়েৎ সুতান্।*
*ছান্দোগা ধনং নাশয়েত্তস্মাদাথর্বণো গুরুঃ।।*
                 *(অথর্ব পরিশিষ্ট=১১২ অঃ)*
*🌻আবার অনেক পন্ডিতমন‍্য ব‍্যক্তি অপর তিন বেদের তুলনায় অথর্ববেদের উপযোগিতা স্বীকার করতে কুন্ঠিত হন।এমন কি ইহাকে হিন্দুর পবিত্র বেদের মধ্যে গণ‍্য করতে সঙ্কোচ বোধ করে থাকেন।*
*🌼যজ্ঞাদিকার্য‍্যে "ত্রয়ী" অর্থ‍্যাৎ ঋক্ সাম যজুঃ এই তিন বেদই প্রশস্ত,এজন‍্য বেদের নাম "ত্রয়ী",। কিন্তু বস্তুতঃ বেদের মধ্যে পদ‍্যাংশ (ঋক্)গদ‍্যাংশ(যজুঃ) ও গান (সাম) এই তিনই আছে বলেই বেদ সাধারণের নাম ত্রয়ী।অথর্ববেদের মধ্যেও ঐরকম পদ‍্য,গদ‍্য,গান (ঋক্ যজুঃ সাম) তিনই আছে ; সুতরাং পরস্পর অবিচ্ছেদ নিত‍্য সম্বন্ধ।*
*🍀যজ্ঞের অঙ্গ চারটি, হোতৃকর্ম, উদ্গাতৃ,অধ্বর্য‍্যু ও ব্রহ্মকর্ম।এই চারটি কর্ম যথাক্রমে ঋগ্বেদ,সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ দ্বারা নিষ্পন্ন হয়।প্রথম তিন বেদের দ্বারা যজ্ঞের অর্ধেক সম্পন্ন হয়, এবং অথর্ববেদের ব্রহ্মকর্ম দ্বারাই যজ্ঞ পূর্ণাঙ্গ হয়ে থাকে।*
*"যথৈকপাৎ পুরুষো যন্ অনুভয়চক্রো বা রথো ভ্রেষং ন‍্যেতি এবমেবাস‍্য যজ্ঞো ভ্রেষং ন‍্যেতি"।*
                    *(গোপথ-ব্রাহ্মণ=৩|২)*
*🌻একপদ-বিশিষ্ট পুরুষ যেমন গমন বিষয়ে অশক্ত অথবা একটি মাত্র চক্রযুক্ত রথ যেমন গমনে অশক্ত সেইরূপ ব্রহ্মহীন অর্থ‍্যাৎ অথর্ব মন্ত্রহীন নিস্ফল বলিয়া জানবেন।*
*🌼আরও উক্ত হয়েছে =*
*"প্রজাপতির্যজ্ঞমতনুত। স ঋচৈব হৌ*
*ত্রমকরোৎ,যজুষাধ্বর্য‍্যবং সাম্নৌদ্গত্রং অথর্বাঙ্গিরোভি র্ব্রহ্মত্বং " ইতি প্রক্রম‍্য "স বা এস ত্রিভির্বেদৈ যজ্ঞস‍্যান‍্যতরঃ পক্ষঃ সংস্ক্রিয়তে। মনসৈব ব্রহ্মা যজ্ঞস‍্যান‍্যতরং পক্ষং সংস্করোতি"।*
              *(গোপথ-ব্রাহ্মণ=৩|২)*
*🌹প্রজাপতি একটি যজ্ঞ বিস্তার করেছিলেন। তিনি ঋকের দ্বারা হৌত্রকর্ম, যজুর্বেদ দ্বারা আধ্বর্য‍্যব কর্ম, সামের দ্বারা ঔদ্গাত্র কর্ম এবং অথর্ব বেদ দ্বারা ব্রহ্মকর্ম সম্পাদন করেছিলেন। অতএব "ত্রয়ী" দ্বারা যজ্ঞের এক পক্ষ সংস্কার করেছিলেন আর ব্রহ্মা (আথর্বাণ্) মনের দ্বারা অন‍্যপক্ষ সংস্কার করেছিলেন।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
            *ধারাবাহিক*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ২৮. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



২৬. বিভূতি রহস‍্য 📖 বৈষ্ণব বিবৃতি 💮 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob26.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ২৬. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ২৫. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২৬)ওঁ নমো ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
*🌻🌻বিভূতি রহস‍্য🌻🌻*
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
*🙏এই জন‍্যই বৈষ্ণবগণ শ্রীগোপীচন্দনাদি ধারণ করে থাকেন। বেদানুসারে ভস্মকে পাপ ও পুরীষস্বরূপ মনে করে পরিহার করেছেন।তবে স্মার্তধর্মের উদ্দেশ্য এই,যা বৈষ্ণবগণ করেন না,এসবই স্মার্তজনকে করতে হবে,তাই ভস্ম ধারণ প্রথা প্রচার করে দিলেন। কিন্তু বেদ ভস্মকে যে পাপ ও পুরীষ স্বরূপ বলেছেন,তা কেহই আর দেখলেন না।ওদের সিদ্ধান্ত এইরকম-- বৈষ্ণব যাকে ভাল বলছেন,তা ওদের পক্ষে মন্দ ; আর বৈষ্ণব যাকে মন্দ বলছেন তা ওদের পক্ষে ভাল।ওদের ক্ষেত্রে এটাই শাস্ত্র এটাই বেদ। অনন্তর মনুস্মৃতির মধ্যে পরস্পর কিরকম বিরুদ্ধভাবের সমাবেশ আছে,তার দুই-চারটি উদাহরণ এস্থলে প্রদর্শিত হচ্ছে।প্রথম অধ‍্যায়ে উক্ত হয়েছে,*
*"উদ্ববর্হাত্মনশ্চৈব মনঃ সদসদাত্মকম্।*
*মনসশ্চাপ‍্যহঙ্কার মভিমন্তারমীশ্বরম্।।* *(১৪)*
*🌻অর্থ‍্যাৎ ব্রহ্মা পরমাত্মা হ'তে তৎস্বরূপ সদসদাত্মক মনের সৃষ্টি করলেন এবং মন হতে অহঙ্কার সৃষ্টি করলেন।*
*🍀কি আশ্চর্য‍্য!পরমাত্মা স্বয়ং কি মনকে উৎপন্ন করতে সমর্থ ছিলেন না?তাই ব্রহ্মা স্বয়ং পরমাত্মা হতে মন উৎপন্ন করলেন এবং মন হতে অহঙ্কার সৃষ্টি করলেন? এস্থলে মন হতে অহঙ্ককারের উৎপত্তি হয়েছে, কিন্তু এই অধ‍্যায়ের (৭৫ সংখ‍্যক শ্লোকে উক্ত হয়েছে )=*
*ব্রহ্মা জাগরিত হয়ে মনকে সৃষ্টি করতে নিয়োগ করেন,মন সৃষ্টি করতে আরম্ভ করলে প্রথম সেই মন হতে=*
*"আকাশং জায়তে তস্মাৎ তস‍্য শব্দ-গুণং বিদুঃ"।*
*🍀আকাশ জন্মে--শব্দই ঐ আকাশের গুণ।*
*🍀মনুই যদি সকলের স্রষ্টা হলেন, আর মনুই যদি চাতুর্বর্ণের সৃষ্টি করে থাকেন,তাহলে তো ব্রহ্মার মুখ,বাহু,ঊরু ও পাদদেশ হতে চাতুর্বর্ণের উৎপত্তি অসত‍্য হয়ে পড়ে?*
*"অহং প্রজা সিসৃক্ষুস্তু তপস্তপ্তবা সুদুশ্চরম্।*
*পতীন্ প্রজানামসৃজং মহর্ষীনাদিতো দশ।।*
*মরীচিমত্র‍্যঙ্গিরসৌ পুলস্তং পুলহং ক্রতুম্।*
*প্রচেতসং বসিষ্ঠঞ্চ ভৃগুং নারদমেব চ"।।*
                 *(মনু=১|৩৪|৩৫)*
*🌻মনু বলেছেন-- আমিও প্রজা সৃষ্টির মানসে সুদুশ্চর(অতিশয় কষ্ট) তপস‍্যা করে প্রথমতঃ দশজন মহর্ষি প্রজাপতির সৃষ্টি করলাম সেই দশজন যথা=মরীচ,অত্রি,অঙ্গিরা,পুলস্ত‍্য,পুলহ,ক্রতু,প্রচেতা,বশিষ্ঠ,ভৃগু ও নারদ।*
*🌻মনু এই দশ মহর্ষিকে নিজের পুত্র বলিয়া লিখেছেন। কিন্তু এই মনুর বচন বেদবিরুদ্ধ।যেহেতু ঋগ্বেদ ৯ম,৬৫ সূক্তে,বরুণের পুত্র বলিয়া উক্ত হয়েছেন। আবার যজুর্বেদ,শতপথব্রাহ্মণেও লিখিত হয়েছে =*
*"ভৃগুর্হ বৈ বারুণির্বরুণং পিতরং বিদ‍্যয়াতিমেনে।*
              *(১১কা,৩প্রপা,৪ব্রা,১কং)*
*🌻অর্থ‍্যাৎ বরুণের পুত্র ভৃগু আপনার পিতা বরুণকে বিদ‍্যার জন্য অতি মান‍্য করেছিলেন।ইহাতেও ভৃগুকে বরুণের পুত্র বলে লেখা হয়েছে। সুতরাং এই শ্রুতির দুটি বচন দ্বারা মনুস্মৃতির বচন বিরুদ্ধ বলিয়া প্রতিপন্ন হচ্ছে।*
*🌼মনুস্মৃতির ৩অধ‍্যায় ১৬ শ্লোকে লেখা হয়েছে =*
*"শূদ্রবেদী পতত‍্যত্রেরুতথ‍্যতনয়স‍্য চ।*
*শৌণকস‍্য সুতোৎপত‍্যা তদপত‍্য তয়া ভৃগোঃ"।।*
*🌼অর্থ‍্যাৎ অত্রি ও উতথ‍্যতনয় গৌতম ঋষির মত এই যে,শূদ্রবেদী অর্থ‍্যাৎ শূদ্রাকে বিয়ে করলে দ্বিজ পতিত হয়ে থাকে।শৌণকের মত এই যে,শূদ্রার সঙ্গে বিয়ে হলেই যে পতিত হতে হবে,তা নহে,শূদ্রাতে পুত্রোৎপাদন করলে পতিত হতে হয়। ভৃগুর মত এই যে,শূদ্রাকে বিয়ে করলে বা শূদ্রাতে পুত্রোৎপাদন করলে পাতিত‍্য হয় না,শূদ্রার পুত্রের পুত্র হ'লে পতিত হতে হয়।অর্থ‍্যাৎ যখন শূদ্রের বংশ হয়ে পড়ে তখনই পতিত হয়ে থাকে,নতুবা অন‍্য কোন সময়ে পতিত হবে না।এই মতভেদ নিয়ে বেশী আলোচনা করতে আমি নিরস্ত হলাম।আমি এই শ্লোকটির সম্বন্ধে সামান্য মাত্র আলোচনা করছি।যদি আলোচ‍্য শ্লোকটি স্বয়ং মনুরই রচিত হয়,তাহলে তিনি নিজ পুত্রের মত পৃথক সংগ্রহ করলেন কেন?তবে কি ভৃগু,মনু মত মানতেন না? যদি বলেন,মনু প্রীতিবশতঃ আপনার পুত্রের আগ্রহে এ বিষয়ে আপনার মত কিছু প্রকাশ করেননি! হতে পারে,ইহা অবশ‍্য মেনে নিতে পারা যায়? কিন্তু এই শ্লোক মূল মনুস্মৃতিতে কিভাবে থাকতে পারে? যেহেতু মনু মূলস্মৃতি ভৃগুকে পড়িয়েছিলেন এবং যার বিষয় স্মৃতির ১ম, অধ‍্যায় ৫৯ শ্লোকে লেখা হয়েছে =*
*"এতদ্বোহয়ং ভৃগুঃ শাস্ত্রং শ্রাবয়িষ‍্যত‍্যশেষতঃ।*
*এতদ্ধি মত্তোহধিজগে সর্বমেষোহখিলং মুনিঃ"।।*
*🌻অর্থ‍্যাৎ মহর্ষি ভৃগু আপনাদেরকে এই শাস্ত্র আদ‍্যোপান্ত শ্রবণ করাবেন,যেহেতু ভৃগুই নিখিল শাস্ত্র আমার নিকট সম‍্যক্ প্রকারে অধ‍্যয়ন করেছেন।এখন কথা হচ্ছে, মনুস্মৃতি যদি ভৃগু অধ‍্যয়ন করলেন, তবে ভৃগুর "মত" মনুস্মৃতিতে কোথা হতে আসিল?*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
                *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ২৭. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds