✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৫০. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*৫০ তুলসীদাস রামায়ণ*
~~~~~~~~~~~~~~
*🌻সীতাদেবীর আদেশ শিরোধার্য্য করে সিদ্ধিসকল সুখ,সম্পদ ও দেবলোকের ভোগবিলাস অতিথাশালায় উপস্থিত করে দিলেন। অতিথাশালার বিশ্রামের জায়গা দেখে পাত্রপক্ষ ভীষণ ভীষণ খুশী হলেন। তাঁরা দেবলোকের সকল সুখের সমাহার দেখলেন। কিন্তু ঐশ্বর্য্যের গুপ্তরহস্য সকলেরই অজানাই রয়ে গেল।সকলেই তখন রাজর্ষি জনকের সুখ্যাতিতে মুখর।সীতাদেবীর ঐশ্বর্য্যের প্রভাব অন্তর্য্যামী রঘুনাথ জানতে পেরেছেন ; সীতাদেবীর মহিমা তাঁকে প্রসন্ন করল।পিতৃদেবের আগমন বার্তা দুইভাইকে অনুপম আনন্দ দিল।দুইভাইয়ের পিতৃদেবকে দর্শন করবার লালসা প্রবল হয়ে উঠেছিল কিন্তু সঙ্কোচ হেতু তাঁরা গুরু বিশ্বামিত্রের কাছে প্রকাশ করতে পারছিলেন না।মুনিবর এইকথা জেনে মনে মনে সন্তুষ্ট হলেন।মুনি বিশ্বামিত্র দুইভাইকে বক্ষে টেনে আলিঙ্গন দান করলেন।অঙ্গে তাঁর তখন পুলক শিহরণ,তাঁর নয়নযুগলে প্রেমাশ্রু টলমল করতে লাগল।তখন তিনি রাম ও লক্ষ্মণকে নিয়ে সেই অতিথাশালার দিকে পা বাড়ালেন যেখানে মহারাজ দশরথ বসেছিলেন।যেন সরোবরই যেচে তৃষ্ণতার কাছে গমন করল।মহারাজ দূর হতে দেখতে পেলেন যে মুনিবর তাঁর সন্তানদের সঙ্গে তাঁর কাছেই আসছেন। আনন্দে দশরথ তখন যেন অতলস্পর্শী সুখ সাগরের সন্ধান পেয়ে গিয়েছিলেন।মহারাজ দশরথ ঋষিবরের শ্রীপাদপদ্মরজ বারে বারে মস্তকে ধারণ করে তাঁকে দন্ডবৎ প্রণাম নিবেদন করলেন।মুনি বিশ্বামিত্র তখন মহারাজকে ভূমি হতে তুলে আলিঙ্গন দান করলেন এবং আশীর্বাদ দিয়ে কুশল জিজ্ঞাসা করলেন।অতঃপর দুইভাইকে দন্ডবৎ প্রণাম করতে দেখে মহারাজ সুখ আর ধরে রাখতে পারছিলেন না।পুত্রদের তুলে বুকে জড়িয়ে ধরে তিনি সুদীর্ঘকালের অদর্শনজনিত দুঃসহ দুঃখ নিবারণ করতে চাইলেন ; মনে হল যেন মৃত ব্যক্তির আবার প্রাণের সঞ্চার হয়েছে।তারপর দুইভাই বশিষ্ঠদেবকে প্রণাম করলেন।পরম আনন্দে মুনিবর তাঁদের বক্ষে জড়িয়ে ধরলেন।অতঃপর সকল ব্রাহ্মণগণকে প্রণাম করে আশীর্বাদ লাভ করলেন।এইবার অনুজ শত্রুঘ্ন সঙ্গে ভরত শ্রীরামকে প্রণাম করলেন।রামচন্দ্র তাঁদের ভূমি থেকে তুলে আলিঙ্গন দান করলেন।লক্ষ্মণকে দেখে অপর দুইভাই পরম আনন্দ অনুভূতি লাভ করলেন এবং প্রীতিপূর্বক আলিঙ্গন পাশে আবদ্ধ হলেন।তদনন্তর কৃপানিধি রামচন্দ্র সবিনয়ে অযোধ্যার প্রজাগণ,পরিজন,জ্ঞাতি,যাচক,মন্ত্রী ও বন্ধুবান্ধবদের সঙ্গে যথোচিত প্রীতি বিনিময় করলেন।রামচন্দ্রকে সামনে দেখে বরযাত্রীদল যেন শান্তির অনুভূতি লাভ করলেন কারণ তখন তাদের সুদীর্ঘকাল বিরহজ্বালার নিরসন হয়েছিল।মহারাজ দশরথ তাঁর চার পুত্রের সান্নিধ্য উপভোগ করছিলেন, যেন তাঁর কাছে তাঁরা ধর্ম,অর্থ,কাম ও মোক্ষ রূপ হয়ে দেহধারণ করে উপস্থিত।এই দৃশ্য মিথিলার নরনারী সকলকেই বিশেষভাবে আনন্দ দান করল।সেই দৃশ্য দেখে দেবতাগণ পুষ্পবৃষ্টি করলেন আর দুন্দুভিবাদ্য সহকারে আনন্দ প্রকাশ করলেন,অপ্সরাগণ আনন্দে নৃত্যগীতাদি পরিবেশন করতে লাগলেন।*
*🙏বানান,ভল মার্জনীয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧







