শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৩. দীক্ষা মন্ত্র ক্রম 🙏 শ্রীধ্যানচন্দ্র পদ্ধতি হইতে উদ্ধৃত 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/diksha3.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••━❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀━┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀━┅••••* 
✧═══════════•❁❀❁•═══════════✧ 
     ꧁ 👇📖 সূচীপত্র 🙏 শ্রী মৃন্ময় নন্দী 📖👇
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীঅনঙ্গমঞ্জৰ্য্যাদি অষ্ট মঞ্জুরীর মন্ত্র এবং গায়ত্রী—

(১) শ্রীঅনঙ্গ মঞ্জরী-মন্ত্র— শ্রীং অনঙ্গমঞ্জৰ্য্যৈ স্বাহা।
গায়ত্রী --শ্ৰীং অনঙ্গমঞ্জৰ্য্যৈ বিদ্মহে অনঙ্গমঞ্জৰ্য্যৈ ধীমহি তন্নোহনঙ্গমঞ্জরী প্রচোদয়াৎ ।


(১) শ্রীরূপমঞ্জরী-মন্ত্র — শ্রীং রূপমঞ্জৰ্য্যৈ স্বাহা।
গায়ত্রী— শ্রীং রূপমঞ্জর্য্যৈ বিদ্মহে রূপমাধুর্য্যৈ ধীমহি তন্নো রূপমঞ্জরী প্রচোদয়াৎ।


(২) শ্রীমঞ্জুলালী-মন্ত্ৰ — শ্রীং মঞ্জুলালীমঞ্জৰ্য্যৈ স্বাহা।
গায়ত্রী— শ্রীং মঞ্জুলালীমঞ্জুর্য্যৈ বিদ্মহে প্রেমরূপায় ধীমহি তন্নো মঞ্জুলালীমঞ্জরী প্রচোদয়াৎ ।


(৩) শ্রীরসমঞ্জরী-মন্ত্র — শ্রীং রসমঞ্জর্য্যৈ স্বাহা।
গায়ত্রী— শ্রীং রসমঞ্জর্য্যৈ বিদ্মহে রসমাধুর্য্যৈ ধীমহি তন্নো রসমঞ্জরী প্রচোদয়াৎ।।


(৪) শ্রীরতিমঞ্জরী-মন্ত্র — শ্রীং রতিমঞ্জৰ্য্যৈ স্বাহা।
গায়ত্রী— শ্রীং রতিমঞ্জর্য্যৈ বিদ্মহে রতিমাধুর্য্যৈ ধীমহি তন্নো রতিমঞ্জরী প্রচোদয়াৎ।


(৫) শ্রীগুণমঞ্জরী-মন্ত্ৰ — শ্রীং গুণমঞ্জৰ্য্যৈ স্বাহা।
গায়ত্রী— শ্রীং গুণমঞ্জর্য্যৈ বিদ্মহে গুণমাধুর্য্যৈ ধীমহি তন্নো গুণমঞ্জরী প্রচোদয়াৎ।


(৬) শ্রীবিলাসমঞ্জরী-মন্ত্র — শ্রীং বিলাসমঞ্জৰ্য্যৈ স্বাহা।
গায়ত্রী— শ্রীং বিলাসমঞ্জৰ্য্যৈ বিদ্মহে বিলাসমাধুৰ্য্যৈ ধীমহি তন্নো বিলাসমঞ্জরী প্রচোদয়াৎ।


(৭) শ্রীলবঙ্গ মঞ্জরী-মন্ত্র — শ্রীং লবঙ্গমঞ্জৰ্য্যৈ স্বাহা।
গায়ত্রী— শ্রীং লবঙ্গমঞ্জৰ্য্যৈ বিদ্মহে প্রেমমাধুর্য্যৈ ধীমহি তন্নো লবঙ্গমঞ্জরী প্রচোদয়াৎ।


(৮) শ্রীকস্তুরীমঞ্জরী-মন্ত্র — শ্রীং কস্তুরীমঞ্জৰ্য্যৈ স্বাহা।
গায়ত্রী— শ্রীং কস্তুরীমঞ্জুর্য্যৈ বিস্মহে প্রেমরূপায় ধীমহি তন্নো কস্তুরীমঞ্জরী প্রচোদয়াৎ।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৩৮. গৌর কীর্তনের প্রবর্তন 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/nadhukori38.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖 ꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩৮)বৈষ্ণব জগতের মাধুকরী*
        *গৌর কীর্তনের প্রবর্তন*
         °°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*শ্রীমন্মহাপ্রভুকে কেন্দ্র করে বৈষ্ণব শাস্ত্রে এবং বৈষ্ণব গ্রন্থে অজস্র কীর্তন ও পদাবলী আমরা দেখতে বা শুনতে পাই যা পাঠ এবং কীর্তন করে ভক্তমন্ডলী মনে অপার আনন্দ লাভ করেন। কিন্তু এই গৌর কীর্তনের হোতা জানা যায় যে সর্বপ্রথম এর স্রষ্ঠা ছিলেন অদ্বৈতাচার্য‍্য স্বয়ং।আপনারা সকলেই জানেন যে গৌরহরি সদাসর্বদা প্রচ্ছন্ন (আবরণ) ভাবে থাকতে ভাল বসিতেন।(ভজনের স্থানই হচ্ছে নির্জন নিরিবিলি শান্তমনে একনিষ্ঠ হয়ে তাঁর চিন্তন করা,লোক দেখিয়ে মালা জপ করা নহে)কেউ মহাপ্রভুর সামনে তাঁর প্রশস্তি(প্রশংসা)করে বা তাঁর মহিমা কীর্তন করে তা তিনি একেবারেই পছন্দ করতেন না। মহাপ্রভুর লীলা যখন সম্পূর্ণরূপে প্রকট, তাঁর ভগবত্ত্বায় তাঁর একান্ত ভক্তগণ যখন সম্পূর্ণরূপে নিঃসন্দেহ তখন একদিন অদ্বৈতচার্য‍্য সমবেত বৈষ্ণবগণকে একত্র করে কহিলেন=*
*🌷শুন ভাই সব,এক করো সমবায়।*
*🌷প্রাণ ভরি গায় আজি শ্রীচৈতন‍্য রায়।।*
*🌷আজি আর কোন অবতার গাওয়া নাহি।*
*🌷সর্ব অবতারময় চৈতন‍্য গোসাঞি।।*
*🌷যে প্রভু করিলা সর্ব জগৎ উদ্ধার।*
*🌷আমা সবা লাগি যে প্রভুর অবতার।।*
*🌷সর্বত্র আমরা যাঁর প্রসাদে পূজিত।*
*🌷সংকীর্তন হেন ধন যে করে পূজিত।।*
*🌷নাচি আমি তোমরা চৈতন‍্য যশ গাও।*
*🌷সিংহ হই বোলি পাছে মনে ভয় পাও।।*
*🍀অর্থ‍্যাৎ তিনি বললেন যে, "ওহে ভক্তবৃন্দ, ওহে ভাই সকল,তোমাদের কোনো ভয় নেই।আমি গৌর কীর্তনানন্দে শ্রীমন্মহাপ্রভুর সামনে আজি নৃত‍্য করব।তাতে মহাপ্রভু যদি ক্রোধ করেন,তবে আমার উপর করবেন।আমার নাম অদ্বৈত সিংহ।মহাপ্রভুর কৃনা বলে বলীয়ান হয়ে আজ আমি গৌর সংকীর্তন যজ্ঞের অনুষ্ঠান করব।যা যুগ যুগ ধরে অমর হয়ে রইবে এবং জীবের শমন ভয় দূরীভূত হবে।অতএব হে গৌরভক্তবৃন্দ!তোমাদের কিছুমাত্র ভয় নেই নিঃসঙ্কোচে তোমরা আমার সঙ্গে যোগদান করে গৌরকীর্তন করে জীবন সার্থক করো।*
*💧অদ্বৈত আচার্য‍্যের নিকট হতে এইরকম আশ্বাস বাণী পেয়ে সমবেত ভক্তবৃন্দ উচ্চৈঃস্বরে প্রেমানন্দে=*
*🙌জয় শ্রীশ্রীনবদ্বীপচন্দ্রের জয়।*
*🙌জয় শচীনন্দন গৌরহরির জয়।।*
*🌺এই বলে আনন্দের আতিশয‍্যে দিগন্ত কম্পিত করলেন। কেউ  অদ্বৈতাচার্য‍্যের বাক‍্য লঙ্ঘন করেন এমন সাধ‍্য কারও নাই। অর্থ‍্যাৎ=*
*🔥অদ্বৈত বাক‍্য অলঙ্ঘ‍্য সবার।*
*🔥গাইতে লাগিলা শ্রীচৈতন‍্য অবতার।।*
*☘কিন্তু আশ্চর্য‍্যের বিষয় তখনও পর্য‍্যন্ত গৌরকীর্তনের কোন গীত বা পদবলী রচিত হয় নাই এবং অদ্বৈতাচার্য‍্য স্বয়ং তৎক্ষণাৎ পদ রচনা করে ধূয়া তুললেন=*
*🙌শ্রীচৈতন‍্য নারায়ণ করুণা সাগর।*
*🙌দীন দুঃখীতের বন্ধু মোরে দয়া কর।।*
*🌺এটিই গৌর-কীর্তনের সর্বাপেক্ষা আদি পদ।তাঁর দেখাদেখি শ্রীবাস পন্ডিত হঠাৎ ধূয়া তুললেন=*
*🙌জয় জয় শ্রীশচীনন্দন।*
*🙌জয় শ্রীগৌরচন্দ্র নারায়ণ।।*
*🌻হঠাৎ নিত‍্যানন্দ প্রভু প্রেমে মাতোয়ারা হয়ে ধূয়া তুললেন=*
*🙌জয় সংকীর্তনাদি প্রিয় শ্রীগৌর গোপাল।*
*🙌জয় ভক্তজন প্রিয় পাষন্ডীর দল।।*
*🌹এইরকমে বিভিন্ন পদাবলীর মাধ‍্যমে নীলাচলে গৌর কীর্তনের আনন্দে ভক্তগণ মাতোয়ারা হয়ে উঠলেন এবং এই স্বল্প-অক্ষর-যুক্ত পদাবলীতে যেন সবার মনের ক্ষুধা পিপাসা মিটল না।অদ্বৈতাচার্য‍্য যখন ভক্তবৃন্দের মনের এইভাব বুঝতে পারলেন তিনি সাক্ষাৎ ভাবাবেশে লীলাগান রূপ পদ রচনা করে গাইতে লাগলেন=*
*পুলকে রচিত গায়, সুখে গড়াগড়ি যায়,*
         *দেখরে চৈতন‍্য অবতার।*
*বৈকুন্ঠ নায়ক হরি,দ্বিজ রূপে অবতরি,*
      *সঙ্কীর্তনে করেন বিহার।।*
*কনক জিনিয়া কান্তি, শ্রীবিগ্রহে শোভেরে,*
    *আজানুলম্বিত মালা সাজেরে।*
*সন্ন‍্যাসীর রূপে ,আপন রসে বিহ্বল,*
    *না জানি কেমন সুখে নাচেরে।।*
*জয় জয় গৌর,  সুন্দর করুণাসিন্ধু,*
    *জয় জয় বৃন্দাবন রায়ারে।*
*জয় জয় সম্প্রতি, নবদ্বীপ পুরন্দর,*
     *চরণ কমলে দেহ ছায়ারে।।*
*🙏শান্তিপুরনাথ কীর্তনানন্দে বিভোর।তাঁর তখন বাহ‍্যজ্ঞান নাই।অবধূত নিত‍্যানন্দ প্রেমোন্মত্ত ভাবে সবাইকে আলিঙ্গন করছেন এবং উচ্চৈঃস্বরে কীর্তন করছেন।সমস্ত নীলাচলে যেন কীর্তনের জোয়ার বহিতে লাগল।*
🙏🙏🙏🙏🙏🙏🦚🙏🙏🙏🙏🙏🙏
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৩৭. প্রকাশানন্দ সরস্বতী উদ্ধার 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/madhukori37.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩৭)বৈষ্ণব জগতের মাধুকরী*
    *প্রকাশানন্দ সরস্বতী উদ্ধার*
    🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
*🌺এই সমস্ত গ্রন্থ সংস্কৃতে রচিত, সেই গ্রন্থ হতে কয়েকটি শ্লোক দেওয়া হল* *তিনি এক জায়গায় লিখেছেন=*
*"আস্তাং বৈরাগ‍্য কোটির্ভবতু শমদম ক্ষান্তি মৈত্রাদি কোটিঃ,*
*তত্ত্বানুধ‍্যান কোটির্ভবতু ভবতু বা বৈষ্ণবী ভক্তি কোটি,*
*কোটি অংশ অপি অন‍্য নস‍্যাৎ তদপি গুনগনোঃ যঃ স্বতঃ সিদ্ধ আস্তে,*
*শ্রীমদ্ চৈতন্য চন্দ্রপ্রিয় চরণ নখজ‍্যোতিঃ আমোদ ভাজাং।"*
*🌼অর্থ‍্যাৎ কোটি বৈরাগ‍্যই বা কি হবে?কোটি শমদম ক্ষান্তি মৈত্রাদিতেই বা কি হবে?কোটি শুচিতাতেই বা কি হবে?নিরন্তর তত্ত্বকথা বা জীবাত্মার বিষয়ে চিন্তাতেই বা কি হবে?আর কোটি বিষ্ণুভক্তিতেই বা কি হবে? স্বয়ং মহাপ্রভুর শ্রীচরণ নখজ‍্যোতি তো দূরের কথা তাঁর প্রিয় ভক্তগণের চরণ নখজ‍্যোতি দর্শনে যে সকল মানুষ আনন্দ অনুভব করেন সেই সকল ভক্ত মানবকুলের যে সব সদ্ গুণ আছে তার কোটি অংশের এক অংশও উপরিউক্ত ভক্তিযোগের মধ্যে নাই।*
*🌺এই গ্রের অপর জায়গায় তিনি আবার লিখেছেন যে=*
*"অচৈতন‍্যম্ ইদং বিশ্বং যদি চৈতন্যম্ ঈশ্বরম্।*
*ন ভজেৎ সর্বথা মৃত‍‍্যুঃ উপাস‍্যম্ অমরোত্তমেঃ।।"*
*🌹অর্থ‍্যাৎ যে চৈতন‍্য মহাপ্রভু স্বয়ং ব্রহ্মা এবং অন‍্যান‍্য দেবতাদের পর্য‍্যন্ত উপাস‍্য,যদি কোন মানব সেই ব্রহ্মার বন্দ‍্য চৈতন‍্য মহাপ্রভুকে ভজনা না করে তাহলে তাদের মরণই শ্রেয়।*
*🍀প্রকাশানন্দ সরস্বতী অন‍্য জায়গায় বলেছেন=*
*"সংসার দুঃখজলধৌ পতিতস‍্য কাম,*
*ক্রোধাদি নক্র মকরৈঃ কবলীকৃতস‍্য,*
*দুর্বাসনা নিগড়িতস‍্য নিরাশ্রয়স‍্য,*
*চৈতন‍্যচন্দ্র মম দেহি পদাবলম্বম্।*
*🍁এখানে প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভুর মহিমা এবং অবতারতত্ত্ব সম্পূর্ণরূপে হৃদয়ঙ্গম করবার পর নিজের দুঃখের অবস্থা বর্ণনা করে গৌরাঙ্গ মহাপ্রভুর শরণাগতি কামনা করবার ছলে বলেছেন যে=* *আমি সংসার রূপ দুঃখ জলধিতে অর্থ‍্যাৎ সংসারের দুঃখ সাগরে সম্পূর্ণ ভাবে পড়ে আছি। এবং কাম-ক্রোধরূপী নক্রগণ বা কুমীরগণ আমাকে সবসময় দংশন করছে। তার উপরে দুর্বাসনা রূপ নিগড়ে বা অর্থ‍্যাৎ বন্ধনে আমি যেন আবদ্ধ হয়ে  পড়েছি এবং এই জায়গা হতে নিজেকে উদ্ধার করবার কোন উপায় দেখছি না সেজন‍্য করুণাময় শ্রীচৈতন‍্য মহাপ্রভু!তুমি আমাকে কৃপা করে স্বীয় চরণারবিন্দে আশ্রয় দান করে আমাকে উদ্ধার করো। আহা! কি অপূর্ব মনের অভিব‍্যক্তি, কি অকপটে আত্মসমর্পণ! এই প্রসঙ্গে বলতে চাই যে পতিতপাবন মহাপ্রভু জীব উদ্ধার লীলাকার্য‍্যে হাজার হাজার পতিত অধমকে উদ্ধার করেছেন কিন্তু সার্বভৌম ভট্টাচার্য্য ও প্রকাশানন্দ সরস্বতীকে তিনি যেভাবে উদ্ধার করেছেন তার সমতুল‍্য আর কেউ নহেন।*
*🌷সুতরাং বৃন্দাবন হতে ফিরবার সময় কাশীধামে থাকাকালীন তিনি দুইটি প্রধান কাজ করেছিলেন, যথা= সনাতন গোস্বামীকে উপদেশ শিক্ষাদান করে শ্রীধাম বৃন্দাবনে পাঠিয়েছিলেন এবং মায়াবাদী সন্ন‍্যাসী ও জ্ঞানগর্বী প্রকাশানন্দ সরস্বতীকে উদ্ধার।এই উদ্ধার লীলার সমস্ত কাহিনীর সাক্ষী ছিলেন শ্রীপাদ সনাতন গোস্বামী, সেইজন‍্য বৃন্দাবনে ইঁনার প্রচার হওয়া খুবই স্বাভাবিক।যা প্রচার হয়েছিল তা বর্ণে বর্ণে সত‍্য।*
+++!!+++++++++++++++++++++++++++
*গোপী চিত্তকৃষ্ণগত, কৃষ্ণ আলপনে রত,*
    *শ্রীকৃষ্ণে খুঁজিছে তারা হ'য়ে কৃষ্ণময়।*
*কৃষ্ণ গোপী ধ‍্যান জ্ঞান,মুখে কৃষ্ণ গুণগান,*
   *বিস্মৃত আপন বাস হয় সে সময়।।*
*হ'লে মনে অহঙ্কার,নাহি মিলে দেখা তাঁর,*
   *তাই হরি গোপী হ'তে দূরে চলে যান।*
*মনে যবে ব‍্যথা পায়,অহমিকা দূরে যায়,*
   *কাঁদ কহে প্রভু মোর বাঁচাও পরাণ।।*
*কৃষ্ণ পদে প্রাণ মন,যদি কর সমর্পণ,*
   *জাগতিক সব কিছু হবে বিস্মরণ।*
*তাঁহার করুণা পাবে,জীবন সফল হবে,*
    *অবারিত শান্তি তুমি পাবে অনুক্ষণ।।*
🙌🙌🙌🙌🙌🙌🌻🙌🙌🙌🙌🙌🙌
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৩৬. প্রকাশানন্দ সরস্বতী উদ্ধার 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/madhukori36.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
**(৩৬)বৈষ্ণব জগতের মাধুকরী*
   *প্রকাশানন্দ সরস্বতী উদ্ধার*
    @@@@@@@@@@@@@
*🌺অর্থ‍্যাৎ কৃষ্ণনামের মাদকতায় মহাপ্রভু যখন উন্মত্তের মতো হয়ে গেলেন তখন তিনি শ্রীগুরুদেবের কাছে কেন পাগলের মতো প্রায় হয়ে গেলেন তার কারণ জিজ্ঞাসা করলে তাঁর শ্রীগুরুদেব কি বলিলে তা শ্রীপাদ কবিরাজ গোস্বামীর ভাষায় শ্রবণ করুন=*
*🌷কৃষ্ণনাম মহামন্ত্রের এই তো স্বভাব।*
*🌷যেই জপে তার কৃষ্ণে উপজয়ে ভাব।।*
*🌷কৃষ্ণনামের ফল প্রেমা সর্বশাস্ত্রে কয়।*
*🌷ভাগ‍্যে সেই প্রেমা তোমায় হইল উদয়।।*
*🌷প্রেমার স্বভাবে করে চিত্ত তনু ক্ষোভ।*
*🌷কৃষ্ণের চরণ প্রান্তে উপজয়ে লোভ।।*
*🌷প্রেমার স্বভাবে ভক্ত হাসে কান্দে গায়।*
*🌷উন্মত্ত হইয়া নাচে ইতি উতি ধায়।।*
*🌷স্বেদ কম্প রোমাঞ্চ অশ্রু গদগদ বৈবর্ণ‍্য।*
*🌷উন্মাদ বিষাদ ধৈর্য‍্য গর্ব হর্ষ দৈন‍্য।।*
*🌷এইভাবে প্রেমা ভক্তগণেরে নাচায়।*
*🌷কৃষ্ণের আনন্দামৃত সাগরে ভাসায়।।*
*🍀ভাবনিধি করুণাময় মহাপ্রভুর কৃষ্ণপ্রেমের এই ভাব বিকার শুনে ও দর্শন করে তাঁর গুরুদেব আরও কহিলেন=*
*🔥ভাল হৈল পাইলে তুমি পরম পুরুষার্থ।*
*🔥তোমার প্রেমেতে আমি হইলাম কৃতার্থ।।*
*🔥নাচো গাও ভক্ত সঙ্গে করো সঙ্কীর্তন।*
*🔥কৃষ্ণনাম উপদেশি আর সর্ব জন।।*
*🔥এত বলি এক শ্লোক শিখাইল মোরে।*
*🔥ভাগবতের সার যাকে বলে বারে বারে।।*
*🌹এই প্রসঙ্গে মহাপ্রভুর শ্রীগুরুদেব শ্রীপাদ ঈশ্বরপুরী তখন শ্রীমদ্ ভাগবত হতে কৃষ্ণপ্রেমে উন্মত্ত ভক্তগণের কি দশা হয় তা বুঝাবার জন্য একটি শ্লোক পাঠ করে শোনালেন,যথা=*
*"এবং ব্রতঃ স্বপ্রিয় নামকীর্ত‍্যা জাতানুরাগো দ্রুতচিত্ত উচ্চৈঃ।*
*হসতি অথো রোদিতি রৌতি গায়তি উন্মাদবৎ নৃত্যতি লোকবাহ‍্যঃ।।"*
*🌻এই শ্লোকটি কবি যোগীন্দ্র নিমিরাজকে বলেছিলেন।এর অর্থ হচ্ছে যে,কৃষ্ণভক্তি পরায়ণ ভক্তগণ ভগবানকে আত্মা অপেক্ষা প্রিয়জন জ্ঞানে ভজন করতে করতে সদাসর্বদা প্রেমের সাগরে ডুবে থাকার ফলে দিগদ্বিগ জ্ঞানশূন‍্য হয়ে পড়েন এবং এর ফলে=*
*(১)কখনও তাঁরা মনে করেন যে ভগবানকে পরাজিত করেছেন এই ভাব মনে আসিলে উচ্চহাস‍্য করে থাকেন (যথা=হসতি)।*
*(২)আবার কখনও মনে করেন যে ভগবান যেন তাঁদের উপেক্ষা করছেন এবং তখন অভিমানে ক্রন্দন করেন (যথা=রোদিতি)।*
*(৩)আবার কখনও আগ্রহ আতিশর্য‍্যে ভগবানের উপর রাগ করেন (যথা=রৌতি)।*
*(৪)আবার কখনও বা আনন্দ আতিশর্য‍্যে গান করেন।(যথা=গায়তি)।*
*(৫)আবার কখনও বা ভগবানের মহিমা এবং কৃপা উপলব্ধি করে জয়গান করে আনন্দে নৃত‍্য করেন। (যথা=উন্মাদবৎ নৃত‍্যতি)।*
*🌺প্রকৃত ভক্তের এইসব আচরণে ভগবান কখনও রুষ্ট হন না কারণ তিনি ভক্তাধীন।আবার এই আক্রোশ বা অভিমান সম্বন্ধে শ্রীভগবান বলেছেন=*
*💧প্রিয়া যদি মান করি করয়ে ভৎর্সন।*
*💧বেদস্তুতি হইতে তাহা হরে মোর মন।।*
*🦚এইভাবে মহাপ্রভু তাঁর হাস‍্য,নৃত‍্য, কীর্তন ইত‍্যাদি সব ভাববিকারের ভাবার্থ যখন ব‍্যক্ত বা প্রকাশ করলেন এবং কেন যে তিনি বেদান্ত পাঠে আগ্রহী হন তা যখন বুঝিয়ে দিলেন তখন প্রকাশানন্দ সরস্বতী আর উত্তর দিতে পারলেন না এবং অবাক বিস্ময়ে কৃষ্ণপ্রেমের এবং কৃষ্ণভক্তির মহিমা ধীরে ধীরে হৃদয়ঙ্গম করতে লাগলেন।*
*🌳যাইহোক, এই হল সংক্ষেপে প্রকাশানন্দ সরস্বতী উদ্ধারের মূল কাহিনী এবং সর্বশেষে প্রকাশানন্দ সরস্বতীর হৃদয় অনুতাপানলে দগ্ধ হতে লাগল এবং তিনি চিরতরে চিরসুন্দর জগৎসুন্দর কৃপাময় মহাপ্রভুর শ্রীচরণে আত্মসমর্পণ করলেন এবং দৈন‍্য বিনয় সহকারে বললেন=*
*💧বেদময় মূর্তি তুমি সাক্ষাৎ নারায়ণ।*
*💧ক্ষম অপরাধ,পূর্বে যে কৈল নিন্দন।।*
*🍁পরে তিনি গৌরহরির অবতারতত্ত্ব উপলব্ধি করে যেভাবে আমার প্রাণগৌরকে মর্য‍্যাদা দান করেছেন তা উপলব্ধি করতে হলে তাঁরই রচিত "চৈতন‍্য চন্দ্রামৃত" গ্রন্থখানি পাঠ করতে হবে।*
       *🙏ক্রমাগত🙏*
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷 
*এ বিপদে করি ত্রাণ,রাখ গো মোদের প্রাণ,*
   *কোনপথে গেল কহ নন্দের নন্দন।*
*অতি শোকে হয় যেন,উন্মাদিনী তারা যেন,*
   *বনে বনে ভ্রমি করে কৃষ্ণে অন্বেষণ।।*
*সেথা যত গোপীগণ,হ'য়ে সবে এক মন,*
   *উচ্চৈঃস্বরে কৃষ্ণলীলা করিল কীর্তন।*
*গোপী নারীগণ সবে,বিচ্ছেদে কাতর যবে,*
   *কৃষ্ণের অদ্ভুত কীর্তি প্রকাশে তখন।।*
*অতীব ব‍্যাকুল মনে,খুঁজিতেছে কৃষ্ণধনে,*
 *তখন ভ্রমণ করি সারা বনে বনে।*
*অন্বেষণ করি যত,অবশেষে উপনীত,*
  *চির পরিচিত সেই যমুনা পুলিনে।।*
🦚🪷🌷🦚🪷🌷🙏🦚🪷🌷🦚🪷🌷
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৩৫. প্রকাশানন্দ সরস্বতী উদ্ধার 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/madhukori35.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩৫)বৈষ্ণব জগতের মাধুকরী*
      *প্রকাশানন্দ সরস্বতী উদ্ধার*
      ®®®®®®®®®®®®®®®
*🌷অর্থ‍্যাৎ যাঁরা মহাপ্রভুর মালা চন্দন ধারণকেই স্ত্রী-সঙ্গমের পরিচায়ক বা সম্ভাব‍্য লক্ষণ বলে কটাক্ষ করেছিলেন বলে গৌরহরি সার্বভৌমের মাধ‍্যম‍ে এমন সুন্দর একটি বাস্তব ঘটনার দ্বারা তার উত্তরদান করলেন যে কাশীবাসী মায়াবাদী সন্ন‍্যাসীগণের আর উত্তর দিবার কোন ভাষা রইল না।*
*🌹এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে জানা যায় যে তৎকালীন কাশীবাসী বেদান্তবাগীশ এবং মায়াবাদী সন্ন‍্যাসীগণের মহাপ্রভুর সম্বন্ধে কি রকম বিরূপ ধারণা ছিল এবং মহাপ্রভুর অনুগত শিষ‍্য ভক্তগণ তাতে কত মনে ব‍্যথা পেতেন। তাঁরা ভাবে প্রকারে গৌরহরিকে বলতেন যে আপনি যেরকম সার্বভৌম পন্ডিতকে উদ্ধার করেছিলেন সেইরকম মায়াবাদীদেরও উদ্ধার করুন।এই মনোকষ্ট শুধু নীলাচলবাসী ভক্তগণেরই ছিল না বরং ইহা দ্বিগুণ ভাবে পীড়িত করত কাশীবাসী মহাপ্রভুর ভক্তগণকে যাঁদের মধ্যে প্রধান ছিলেন তপন মিশ্র এবং মহারাষ্ট্রের বিপ্র সনোড়িয়া ব্রাহ্মণ।সেইজন‍্য মহাপ্রভু যখন বৃন্দাবনধাম হতে ফিরছিলেন,ফিরা পথে কাশীধামে আসিলেন তখন তাঁরা একদিন মিলিতভাবে নিভৃতে মহাপ্রভুকে নিবেদন করলেন,(যাঁদের মধ্যে চন্দ্রশেখরও ছিলেন )।*
*🌷কতেক শুনিব প্রভু তোমার নিন্দন।*
*🌷না পারি সহিতে এবে ছাড়িব জীবন।।*
*🌷তোমারে নিন্দয়ে যত সন্ন‍্যাসীর গণ।*
*🌷শুনিতে না পারি ফাটে হৃদয় শ্রবণ।।*
*🍁প্রকাশানন্দী সম্প্রদায়ের এত বিরূপ মনোভাব হলেও তাঁরা কিন্তু গৌরহরিকে স্বচক্ষে কখনও দেখেন নাই। আমাদের মহাপ্রভু কখনও তাঁদের সম্বন্ধে কোন কটাক্ষ করেন না সেজন‍্য কাশীধামে তখনকার মত অবস্থান করলেও এই সম্প্রদায়ের সঙ্গে মিলিত হবার কোনও বাসনাই তাঁর ছিল না। কিন্তু গৌরহরির ভক্তগণ কিরকমে যে এই সমস‍্যার সমাধান করবেন তা কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না।তখন কাশীবাসী সেই সনোড়িয়া ব্রাহ্মণ মনে মনে স্থির করলেন যে এই সম্প্রদায়ের সন্ন‍্যাসীগণ যদি একবার মহাপ্রভুকে দর্শন করতে পারেন তাহলে নিশ্চিত তাঁরা মহাপ্রভুকে ঈশ্বর বোধে মান‍্য করবেন।যেমনটি হয়েছিল সার্বভৌমের জীবনে। তখন তিনি এক কৌশল করে সেই দশহাজার সন্ন‍্যাসীকে ভিক্ষার জন্য স্বগৃহে নিমন্ত্রণ করলেন এবং মহাপ্রভুকেও সেই উপলক্ষ্যে তাঁর গৃহে ভিক্ষার জন্য অনুরোধ করলেন।এতে মহাপ্রভুর আর কোন অমত করতে পারলেন না।যদিও তিনি অন্তর্য‍্যামী হয়ে সবই বুঝতে পেরেছিলেন।এই প্রসঙ্গে চরিতামৃতে লেখা আছে যে =*
*🌷এত চিন্তি নিমন্ত্রিল সন্ন‍্যাসীর গণে।*
*🌷তবে সে বিপ্র আইল মহাপ্রভুর সনে।।*
*🌹বিরাট বিশাল চন্দ্রাতপ খাটানো হয়েছে এবং সর্বপ্রথম প্রকাশানন্দ সরস্বতী তাঁর সম্প্রদায় নিয়ে অগ্রে সেই জায়গায় আসিলেন। সকলের পাদপ্রক্ষালনের (পা ধোয়ার) ব‍্যবস্থাও  করা হয়েছিল।সনোড়িয়া ব্রাহ্মণ সকলকে যথাযোগ্য সম্মানের সহিত আদর অভ‍্যর্থনা করে বসাতে লাগলেন। এইভাবে প্রায় দশহাজার মায়াবাদী সন্ন‍্যাসী ধীরে ধীরে আসন গ্রহণ করলেন।অবশেষে আমাদের করুণাময় মহাপ্রভু মাত্র তিনজন ভক্তসহ (চন্দ্রশেখর,সনাতন গোস্বামী ও তপন মিশ্র) এই বিরাট সমাবেশে এসে উপস্থিত হলেন।দৈন‍্যের অবতার গৌরহরি পাদপ্রক্ষালন করলেও সেই পাদপ্রক্ষালনের জায়গায় আসন গ্রহণ  করলেন।মহাপ্রভুর কনক-উজ্জ্বল জ‍্যোতি ও ভুবনমোহন রূপ লাবণ‍্য দর্শন করে সন্ন‍্যাসীগণ একেবারে বিমুগ্ধ হয়ে গেলেন এবং তাঁদের ঐশ্বর্য‍্য যেন একেবারেই ম্লান হয়ে গেল।কারণ মহাপ্রভুর তখন পরিধানে রক্তাম্বর বেশ,মন্ডিত মস্তক, কনকোজ্জ্বল জ‍্যোতি,প্রশান্ত ভাবগম্ভীর মূর্তি এবং প্রেমময় ভাব  তিনি আজানুলম্বিত  বাহুযুগল উর্ধে উত্তোলন করে উচ্চৈঃস্বরে হরিধ্বনি করতে করতে সেই সনোড়িয়া ব্রাহ্মণের গৃহে হাজির হয়েছিলেন।*
*💧তখন প্রকাশানন্দ সরস্বতী তাঁর কাছে আগমন করে বললেন যে আপনি কি দুঃখে এই তুচ্ছ অপবিত্র জায়গায় বসে আছেন?আসুন আপনার জন্য সভামধ‍্যে বিশিষ্ট স্থান নির্দিষ্ট করা আছে।মহাপ্রভু তখন অতীব হীন ভাবে দৈন‍্যের সহিত কহিলেন=আমি অতি হীন সম্প্রদায়ভুক্ত, আপনাদের এই সভাতে বসবার যোগ্য নহি। গৌরহরির এই উক্তি দীনতার সূচক হোক বা ব‍্যঙ্গই হোক প্রকানন্দ মর্মে মর্মে আঘাত পেলেন। তথাপি তাঁর হাত ধরে অতীব মর্য‍্যাদার সঙ্গে নিজ আসনের পার্শে নিয়ে মহাপ্রভুকে বসালেন।গৌরহরিকে দর্শনমাত্র মুগ্ধ হলেও প্রকাশানন্দ তাঁকে প্রশ্ন করলেন যে আপনি এতবড় একজন সন্ন‍্যাসী, আপনি নৃত্য কীর্তন করেন কেন?এতো সন্ন‍্যাসীর ধর্ম নহে সন্ন‍্যাসী মাত্রেই বেদ বেদান্ত পাঠ করবেন, শাস্ত্রচর্চা,জ্ঞানচর্চা করবেন, কিন্তু আপনার এই আচরণের হেতু কি? চতুর শিরোমণি গৌরসুন্দর তখন এক সুন্দর উত্তর দান করলেন এবং সব দায়দায়িত্ব শ্রীগুরুদেবের উপর বর্তায়ে দিলেন যা শ্রীপাদ কবিরাজ গোস্বামীর ভাষায় আপনারা শ্রবণ করুন।*
*🍀শুন শুন শ্রীপাদ,ইহার কারণ।*
*🍀গুরু মোরে মূর্খ দেখি করিলা শাসন।।*
*🍀মূর্খ তুমি তোমার নাহি বেদান্তে অধিকার।*
*🍀কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র সার।।*
*🍀কৃষ্ণ মন্ত্র হইতে হয় সংসার মোচন।*
*🍀কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ।।*
*🍀নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম।*
*🍀সর্ব মন্ত্র নাম সার এই শাস্ত্র মর্ম।।*
*🍀এত বলি এক শ্লোক শিখাইল মোরে।*
*🍀কন্ঠে করি এই শ্লোক করিহ বিচারে।।*
*🙏গুরুদেব কি জপ করতে বলিলেন ঃ------*
*🌷হরের্নাম হরের্নাম হরের্নামৈব কেবলম্।*
*🌷কলৌ নাস্তেব নাস্তেব নাস্তেব গতিরন‍্যথা।।*
*🌻তখন প্রকাশানন্দ বললেন এতো গেল, কেন বেদান্ত পাঠ করেন না?তার উত্তর কিন্তু নাচা কাঁদার কারণ হিসাবে মহাপ্রভু আরও বললেন=*
*🍁এই আজ্ঞা পাইয়া নাম লই অনুক্ষণ।*
*🍁নাম লইতে লইতে মোর ভ্রান্ত হইল মন।।*
*🍁ধৈর্য‍্য ধরিতে নারি হইলাম উন্মত্ত।*
*🍁হাসি কাঁদি নাচি গাই যৈছে মদমত্ত।।*
*🍁ইহাতে ধৈর্য‍্য ধরি মনে করিল বিচার।*
*🍁কৃষ্ণ নামে জ্ঞানাচ্ছন্ন করিল আমার।।*
*🍁পাগল হইলাম আমি ধৈর্য‍্য নহে মনে।*
*🍁এত চিন্তি নিবেদিলু গুরুর চরণে।।*
############################
*গর্ব নাশিতে সকল,ভগবান করি ছল,*
    *সহসা সে স্থান হ'তে হন অন্তর্ধান।*
*চারিদিকে গোপীগণ,করিতেছে নিরীক্ষণ,*
    *কোথাও তবু না মেলে কৃষ্ণের সন্ধান।।*
*তখন কাতরে অতি,গুল্ম লতাগণ প্রতি,*
   *কহিল তাহারা যত ব‍্যথার কাহিনী।*
*আমাদের মন হরি,কোন পথে গেলা হরি,*
   *কোথায় লুকায়ে রয় সেই গুণমণি।।*
        👣👣👣👣👣
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৩৪. প্রকাশানন্দ সরস্বতী উদ্ধার 🍀 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/madhukori34.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৩৪)বৈষ্ণব জগতের মাধুকরী*
     *প্রকাশানন্দ সরস্বতী উদ্ধার*
     ++++++++++++++++++++
*☘সাধারণতঃ আমরা জানি মহাপ্রভু কাশীর খ‍্যাতনাম মায়াবাদী সন্ন‍্যাসী সম্প্রদায়ের প্রধান প্রকাশানন্দকে উদ্ধার করেছিলেন কিন্তু তার অর্থ এই নয় যে মহাপ্রভু উপযাজক হয়ে গিয়ে ইহা করেছিলেন। এর পেছনে অনেক কাহিনী আছে।প্রকাশানন্দ জানতেন যে নীলাচলে এক অদ্ভুত সন্ন‍্যাসীর প্রাধান্য দেখা দিয়েছে যিনি হাসেন,কাঁদেন,নাচেন পুষ্পমালা গলায় দিয়ে তিলক চন্দনের দ্বারা নিজেকে সুশোভিত করে উচ্চৈঃস্বরে নৃত্য কীর্তন করেন ইত‍্যাদি।তাঁদের চোখে এটি বিধর্মীর আচরণ এবং তাঁরা মহাপ্রভুকে কোন আমলই দিতেন না বরং কটাক্ষ এবং বিদ্রূপ করতেন যার পেকৃষ্ট পরিচয় পাওয়া যায় এই এক পত্র মাধ‍্যমে। অর্থ‍্যাৎ একবার কাশীর এই সম্প্রদায়ের মুখপাত্র প্রকাশানন্দ সরস্বতী কি লিখেছিলেন তা শুনুন=*
*🌷সন্ন‍্যাসী হইয়া করে গায়ন নাচন।*
*🌷না করে বেদান্ত পাঠ করে সঙ্কীর্তন।।*
*🌷মূর্খ সন্ন‍্যাসী নিজ ধর্ম নাহি জানে।*
*🌷ভাবুক হইয়া ফিরে ভাবুকের সনে।।*
*🌹আবার কখনও বা বলতেন=*
*🌷শুনিয়াছি গৌড়দেশে সন্ন‍্যাসী ভাবুক।*
*🌷কেশব ভারতী শিষ‍্য লোক প্রতারক।।*
*🌷চৈতন‍্য নাম তার ভাবুকগণ লইয়া।*
*🌷দেশে দেশে গ্রামে গ্রামে বুলে নাচাইয়া।।*
*যেই তাঁরে দেখে সেই ঈশ্বর করি কহে।*
*ঐছে মোহন বিদ‍্যা--যে দেখে সে মোহে।।*
*সার্বভৌম ভট্টাচার্য্য পন্ডিত প্রবল।*
*🌷শুনি চৈতন্যের সঙ্গে হইল পাগল।।*
*🌷সন্ন‍্যাসী নাম মাত্র--মহা ইন্দ্রজালি।*
*কাশীপুরে না বিকাবে তার ভাবকালি।।*
*🌳এছাড়াও সমসাময়িক মহাপ্রভুর পার্ষদ জয়ানন্দ তাঁর রচিত চৈতন‍্যমঙ্গল গ্রন্থে আর একটি সুন্দর নিদর্শন দিয়াছেন এই কটাক্ষ প্রসঙ্গে তা লিপিবদ্ধ করা হল=*
*🌻একবার কাশীধাম হতে পত্রবাহক মারফৎ এক পত্র এসে হাজির হল মহাপ্রভুর কাছে,যা ভক্তপ্রবর জয়ানন্দ  এইভাবে বর্ণনা করেছেন=*
*নীলাচলে শ্রীচৈতন‍্য আছেন এক চিত্তে।*
*বারাণসী হইতে পত্র আইল আচম্বিতে।।*
*বড় বড় সন্ন‍্যাসী সকল পত্র লেখি।*
*নীলাচলে চৈতন‍্য আর সভেই মনে বড় দুঃখী।।*
*🍀অর্থ‍্যাৎ নীলাচলে মহাপ্রভু তাঁর নিজস্ব প্রবর্তিত ভক্তি ধর্মে শান্তির সঙ্গে আছেন এমন সময় কাশী হতে বড় বড় সব মায়াবাদী সন্ন‍্যাসীরা এক অদ্ভুত চিঠি পাঠালেন যা পাঠ করে স্বয়ং মহাপ্রভু এবং তাঁর ভক্তগণ অতীব মর্মবেদনা অনুভব করলেন। পত্রের ভাবার্থ এইরকম=*
*🌷সন্ন‍্যাসীর যোগ্যস্থল নীলাচল নহে।*
*🌷সে সব সুখদ স্থল সন্ন‍্যাসীর যোগ্য নহে।।*
*🌷সম্ভোগ লক্ষণ মাল‍্য চন্দন যে পরে।*
*🌷পাষাণ শরীর হয় অবশ‍্য বিগারে।।*
*🌻এইরকম লেখা পত্র পেয়ে মহাপ্রভু খুব মন খুলে হাসিলেন এবং বললেন যে আমি এর যথাযোগ্য উত্তর দিব। সার্বভৌম পন্ডিত এর কি উত্তর দিয়েছিলেন তা শুনুন=*
*🍀সিংহের সমান বল নাহি কারো গায়।*
*🍀আর তাহে সিংহ শূকর হস্তীর মাংস খায়।।*
*🍀তবু সিংহ শরীরেতে না হয় বিগার।*
*🍀বৎসরেতে শৃঙ্গার সভে করে একবার।।*
*🍀পাথরের কণা ধান‍্য পারাবত খায়।*
*🍀তাহে কাম অনুক্ষণ স্ত্রী সঙ্গেতে যায়।।*
*🍀ইহার বিচার লেখি পাঠাবে আমারে।*
*🌺কাশীর মায়াবাদী সন্ন‍্যাসী সম্প্রদায় মহাপ্রভুকে লিখেছেন যে ঃ---*
*🌷আপনি কেন নীলাচলে আছেন তা আমরা বুঝতে পারি না কারণ নীলাচল সন্ন‍্যাসীগণের উপযুক্ত জায়গা নয়।তাঁদের বিচারে নীলাচল সুখদ স্থান অর্থ‍্যাৎ আমাদের সন্ন‍্যাসী মহাপ্রভু যেন কত সুখেই নীলাচলে আছেন? তাঁরা আরো কটাক্ষ করে বলেছেন যে সাধু সন্ন‍্যাসী হয়ে মালা চন্দন পরা একটি সম্ভোগ লক্ষণ অর্থ‍্যাৎ এটি দ্বারা স্ত্রী সঙ্গের বাসনা বা ভোগ জাগ্রত হয় এবং এটি এমনই বস্তু যে পাষাণ শরীরেও বিকার জন্মিতে বাধ‍্য। মহাপ্রভু এই পত্র পাঠ করে মৃদুহাস‍্য করিলেন  এবং উত্তরে সার্বভৌম পন্ডিত লিখেছিলেন যে=*
*🔥আপনাদের পত্র প্রাপ্ত হয়েছি এবং তদুত্তরে আমি বলছি তার উত্তর  অবশ‍‍্যই দিয়ে সুখী করবেন এবং বললেন সিংহ হচ্ছে পশুরাজ এবং সে বিশালাকায় হস্তীর মাংস পর্যন্ত খায়। অর্থ‍্যাৎ একে মাংসাশী তারপরে বলশালী কিন্তু তবুও এত উত্তেজক দ্রব‍্য খাওয়া সত্ত্বেও সে বৎসরে একবার মাত্র স্ত্রী সঙ্গম করে। অর্থ‍্যাৎ উত্তেজক খাদ‍্য গ্রহণ যদি কামোদ্দীপক হত তাহলে সে অনুক্ষণ শৃঙ্গার করত কিন্তু তা না করে সে বারো মাসের মধ্যে একবার মাত্র স্ত্রী সঙ্গম করে।আবার দেখুন ক্ষুদ্র পক্ষী পারাবত (পায়রা বা কবুতর) কি খায়?যেমন পাথরের কণা জাতীয় শুকনো ধান ইত‍্যাদি কিন্তু তথাপি সে অনুক্ষণ কামোদ্দীপনায় মত্ত অর্থ‍্যাৎ যখন তখন স্ত্রী সঙ্গম করছে।এর কারণ কি আমায় বলতে পারেন?*
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
*ভগবান বনে আজি,অপরূপ সাজে সাজি,*
    *গোপ বালকগণ মাঝে রন বিরাজিত।*
*মনে ইচ্ছা যার যাহা,পরিপূর্ণ আজি তাহা,*
  *সবার অন্তর তাই হয় তিরপিত।।*
*ইচ্ছা যদি তীব্র রয়,ধন জন তুচ্ছ হয়,*
   *তাহারে শ্রীহরি কৃপা করেন সত্বর।*
*তাই বলি ওরে মন,কৃষ্ণে স্মর অনুক্ষণ,*
   *শোক দুঃখ হ'তে মুক্ত রহিবে অন্তর।।*
*ভক্তবাঞ্জা পূর্ণকারী,নন্দের নন্দন হরি,*
   *স্মরিলে বাসনা তিনি করেন পূরণ।*
*কায়মনোবাক‍্যে যদি,সমর্পণ হয় হৃদি,*
   *অনায়াসে পাবে তুমি রাতুল চরণ।।*
*শ্রীকৃষ্ণের আলিঙ্গন,পায় সবে গোপীগণ,*
   *কৃষ্ণ সোহাগিনী ভাবি মনে দর্প হয়।*
*কৃষ্ণপ্রেমে অভিমানী,হ'য়ে যতেক গোপিনী,*
   *মনে ভাবে নারী মাঝে শ্রেষ্ঠ তারা রয়।।*
💧💧💧💧💧💧💧💧💧💧💧💧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds