✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১১১. কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১১০)কৃত্তিবাসী রামায়ণ সংক্ষেপে*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*🌻লব-কুশের সঙ্গে শত্রুঘ্নর যুদ্ধ ও পতন🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻ওদিকে যজ্ঞ প্রায় সমাপনের পথে,যজ্ঞের অশ্বটি এখনও আসছে না দেখে শ্রীরামচন্দ্র শত্রুঘ্নের নিকট বার বার দূত পাঠালেন। কিন্তু শত্রুঘ্নও যজ্ঞের অশ্বটিকে দেখতে না পেয়ে অনুমান করলেন,কেউ নিশ্চয়ই অশ্বকে সবলে রুদ্ধ বা আটক করেছেন।অশ্বের অনুসন্ধান করতে করতে কিছু দূরে গিয়ে দেখলেন দুইটি কিশোর অশ্বকে নিয়ে খেলা করছে।*
*🍀ঘোড়া লয়ে দুই ভাই খেলে বারে বার।*
*🍀লব কুশে দেখিয়া তাহার চমৎকার।।*
*🍀লব কুশ খেলা করে দেখি শত্রুঘন।*
*🍀জিজ্ঞাসা করিল ঘোড়া বান্ধে কোন্ জন।।*
*🌻শত্রুঘ্ন বলছেন,কোন বেটার মরবার সাধ হয়েছে যে এই অশ্ব আটক করেছে?সবংশে বিনাশ হবার একান্ত ইচ্ছে বোধহয়?শত্রুঘ্নর কথা শুনে দুইভাই বলেন,কি নাম?কোন দেশে থাকা হয়?শত্রুঘ্ন বললেন, আমার জন্ম সূর্য্যবংশে।আমরা চারভাই অযোধ্যায় থাকি।আমার পিতার নাম দশরথ, চারভাই,শ্রীরাম, লক্ষ্মণ,ভরত ও আমি শত্রুঘ্ন।আমার দাদা শ্রীরঘুনাথ ত্রিলোক বিজয়ী,শত্রুঘ্ন বললেন,হ্যাঁ,রামের বিক্রম কথা শোন,লঙ্কার রাবণকে আমার দাদা রামচন্দ্র বাণ মেরে বধ করেছেন।তখন দুইভাই ক্রোধান্বিত হয়ে বললেন,চারভাই আপনারা,আমরা দুইভাই, তোমার যদি ক্ষমতা থাকে তাহলে আমাদের কাছ হতে ঘোড়া নিয়ে যাও?*
*🍀মরিবারে এলে কেন মোদের নিকটে।*
*🍀কেমনে লইবে ঘোড়া পড়িলে সঙ্কটে।।*
*🌻খুড়ো আর ভাইপো কেউ কাউকে চিনে না,বাকযুদ্ধ শুরু হল, তারপর শত্রুঘ্ন বললেন,তোমরা বালক তোমাদের সঙ্গে যুদ্ধ করা আমার সাজে না,দাও অশ্ব ফিরিয়ে দাও।*
*🍀শত্রুঘ্নের কথা শুনি দুই ভাই ভাষে।*
*(ভাষে=বলে)*
*🍀আগে মারি কটক,তোমারে মারি শেষে।।*
*🌻কুশ বলছেন,লব তুমি এখানে থাক,আমি কটক সংহার করে ফিরে আসছি।কুশ ধনুকে বাণ যোজন করলেন,কুশের প্রধান বাণ "বেড়াপাক" নাম।যখন বাণ ছাড়লেন পৃথিবীতে বাণ কুমারের চাকের মত ঘুরতে ঘুরতে সব কটককে মেরে তূণে প্রবেশ করল। সবে মাত্র বাকী রইল শত্রুঘ্ন।তখন শত্রুঘ্নকে ডাক দিয়ে বলছেন,কোথায় আপনার সৈন্যসামন্ত?*
*🍀কুশের বচন শুনি বলেন শত্রুঘ্ন।*
*🍀পলাইয়া যাব কি তোমারে দিব রণ।।*
*🍀পলাইয়া গেলে পরে থাকিবে অখ্যাতি।*
*🍀যদি যুদ্ধ করি তবে নাহি অব্যাহতি।।*
*🌻তখন কুশ বললেন,কি করবে?যুদ্ধ করবে না পালিয়ে যাবে?শত্রুঘন বললেন, সত্যই তোমরা দুইভাই আমার হাজার হাজার সৈন্যদের এক মুহূর্তে মেরে দিলে! কুশ বললেন,তোমার কোন কথা আর শুনব না।*
*🍀🤓কুশ বলে শত্রুঘ্ন মরণ দৃঢ় কর।*
*🍀এই আমি বাণ এড়ি যাও যমঘর।।*
*🍀লব বলে কুশ শুন,আমার বচন।*
*🍀তুমি সৈন্য মারিলে,আমি মারি শত্রুঘ্ন।।*
*🌻কুশ বলছেন, কি করবে, তখন শত্রুঘ্ন বললেন,আগে আমি বাণ মারব, বলল বেশ তাই হবে।*
*🍀সৌমিত্রি বলেন আগে আমি বাণ মারি।*
*🍀সহিতে পারিলে তোমা বীর জ্ঞান করি।।*
*(সৌমিত্রি=সুমিত্রার পুত্র শত্রুঘ্ন)*
*🌻দুই পক্ষে যুদ্ধ শুরু হল, সমস্ত আকাশ বাণে বাণাচ্ছন্ন হয়ে গেল।সর্ব শেষে মহাপাশ বাণ ধনুকে যোজন করলে শত্রুঘ্ন বুঝতে পারলেন, আমার রক্ষা নাই।*
*🍀গলায় লাগিল পাশ মৃত্যু-দরশন।*
*🍀মহাপাশ বাণাঘাতে পড়ে শত্রুঘন।।*
*🌻তারপর দুইভাই মহানন্দে মায়ের কাছে গেলেন।*
*🍀কহিতে লাগিল গিয়া মায়ের গোচর।*
*🍀দুই ভাই খেলিলাম এ দুই প্রহর।।*
*🌻দুই পুত্রকে সীতা স্নান করিয়ে, অঙ্গে অগুরু চন্দন দিয়ে সুঘ্রাণ করলেন।তারপর*
*🍀মিষ্ট অন্ন করাইল দোঁহারে ভোজন।*
*🍀বিচিত্র পালঙ্কে দোঁহে করাল শয়ন।।*
*🌻শত্রুঘ্নর এত সৈন্য মধ্যে সাতজন বেঁচে গিয়েছিল,তারা কাঁদতে কাঁদতে অযোধ্যায় খবর দিতে গেল।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
*ধারাবাহিক*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧


