শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১৪১. মহাপ্রভুর জন্ম-ভূমি-দর্শন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya141.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪১. মহাপ্রভুর জন্ম-ভূমি-দর্শন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya141.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪০. শচীমা-শ্রীমতী ও দামোদর পন্ডিত 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya140.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৪১)🙌শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙌*
*🙏মহাপ্রভুর জন্ম-ভূমি-দর্শন🙏*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
      *🌻শচীমায়ের উক্তি🌻*
*পুন নবদ্বীপে আইল আমার নিমাই।*
*ধরিয়া রাখহ লোক কিছু দোষ নাই।।* *(চৈঃমঃ)*

*🍀পাঁচ বৎসর অতীত হল শ্রীগৌরসুন্দর নবদ্বীপ আঁধার করে গৃহত‍্যাগ করেছেন।সন্ন‍্যাসধর্মের নিয়ম অনুসারে জননী ও জন্মভূমি প্রত‍্যেক সন্ন‍্যাসীর জীবনে একবার মাত্র দর্শন করতে হয়।সেই জন্য শ্রীশ্রীকৃষ্ণ-চৈতন‍্য দেব জননী ও জন্মভূমি দর্শন করতে নবদ্বীপে আসছেন,এইকথা সর্বত্র প্রচারিত হয়েছে।তিনি ভাগীরথীর পরপারে কুলিয়া গ্রামে এসেছেন।*
*🌻শ্রীচৈতন‍্য মঙ্গলে পায়🌻*
*গঙ্গাস্নান করি প্রভু রাঢ় দেশ দিয়া*।
*ক্রমে ক্রমে উত্তরিলা নগর কুলিয়া।।*
*জন্মস্থান দেখিব এ সন্ন‍্যাসীর ধর্ম।*
*নবদ্বীপ নিকটে গেলা এই তার মর্ম।।*
*🍀নবদ্বীপ এবং তার নিকটবর্তী জায়গায় লক্ষ লক্ষ লোক এসে মহাপ্রভুকে ঘিরে ফেলেছে।চতুর্দিকে কোলাহল, কুলের কুলবধূ সকল শ্রীগৌরাঙ্গ-দর্শনে চলেছেন।হরিধ্বনিতে দিঙমন্ডল পরিপূর্ণ। "জয় নবদ্বীপ-চন্দ্রের জয়"! জয় শ্রীগৌরাঙ্গের জয়! সকলের মুখে একই ধ্বনি।নদীয়ার আবাল-বৃদ্ধ-বনিতা গঙ্গাতীরে প্রভু-দর্শনে এসেছেন।তাদের সকল শোক-দুঃখ দূর হয়েছে।*
*🌻শ্রীচৈতন‍্য মঙ্গলে দেখা যায় 🌻*
*প্রভু আগমন শুনি নদীয়ার লোক*।
*পুন লেউটিলা সভে পাসরিল শোক।।*
*হা হা গোরাচাঁদ বলি অনুরাগে ধায়।*
*কুবধূ ধায় তারা পাছু নাহি চায়।।*
*🌼শচীমা ও শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী এ শুভ সংবাদ পেয়েছেন।শচীমায়ের আনন্দের সীমা নেই।তিনি আনন্দবিহ্বল হয়ে উর্ধমুখে ছুটেছেন। তিনি চেতনাশূন‍্য হয়ে চলেছেন=*
*বিহ্বল চেতন শচী ধায় উর্ধমুখে।*
*এ ভূমি আকাশ যার ডুবিয়াছে শোকে।।ঐ*
*🌺অনেক দিএর পর আজি নিমাইচাঁদের মুখখানি দেখবেন,সেই আনন্দে শচীদেবীর হৃদয় নৃত্য করছে।বাছার মুখখানি তিনি বহুদিন দেখেন নাই।দুঃখিনী জননীকে নিমাইচাঁদের আবার মনে পড়বে,জননীকে দেখতে বা দেখা দিতে আবার তিনি নবদ্বীপে আসিবেন,এ আশা শচীমা কখনও করেন নাই। গৌরহরি দর্শনে দলে দে নরনারী গঙ্গাতীর অভিমুখে ছুটছেন।বলা যায় নবদ্বীপের সমস্ত লোক একত্র হয়েছে।পথ ঘাট জনাকীর্ণ, নদীয়ার পথে যেন জনস্রোত চলছে।পথ পাওয়া দুষ্কর*
*🌻শ্রীচৈতন‍্য ভাগবতে পায়🌻*
*পথ নাহি পায় কেহ লোকের গহনে।*
*বন জঙ্গল ভাঙ্গি যায় প্রভুর দর্শনে।।*
*🌻বৃদ্ধা শচীমা পুত্রবধূকে সঙ্গে করে গঙ্গাস্নানের নাম করে সেই জনস্রোতের মধ‍্য দিয়ে নদীয়ার পথে বাহির হয়েছেন।হাজার হাজার লোক বলছে,মহাপ্রভু জননী ও জন্মভূমি দর্শন করতে আসিয়াছেন, তিনি স্বয়ং এসে জননীকে দর্শন দিবেন, কিন্তু তা শচীমায়ের বিশ্বাস হচ্ছে না।আশার উপর নির্ভর করে তিনি আর গৃহে থাকতে পারলেন না, শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীকে নিয়ে এই জনস্রোতের মধ্যে বাহির হয়েছেন। শ্রীমতী এক্ষণে পূর্ণ যুবতী,এই লোকের ভিড়ে তাঁকে নিয়ে পথে বাহির হওয়া বড়ই দুঃসাহসের কাজ, শচীমা তা বিলক্ষণ জানেন।জেনে শুনে তিনি কেন এই দুঃসাহসিক কাজে ব্রতী হলেন,তার কিছু তাৎপর্য‍্য আছে।সন্ন‍্যাসী স্ত্রীর মুখদর্শন করতে নেই, তাই বলে স্ত্রী কেন সন্ন‍্যাসী স্বামীর শ্রীচরণ দর্শনসুখে বঞ্চিত হবে? বৃদ্ধা শচীমা ইচ্ছা করেই বিষ্ণুপ্রিয়াকে সঙ্গে নিয়েছেন।শচীমায়ের মনে ভয়, পাছে নিমাই জন্মভূমি ও জননী দর্শন করেই পলায়ন করেন,পাছে অনাথিনী বিষ্ণুপ্রিয়া তাঁর পতিদেবতার শ্রীচরণ দর্শনে বঞ্চিতা হয়, এই ভেবেই তিনি এই দুঃসাহসিক কাজে প্রবৃত্ত (রত) হয়েছেন। সঙ্গে মহাপ্রভুর পুরাতন ভৃত‍্য ঈশান আছেন।তিনি সর্বাগ্রে চলেছেন।শ্রীমতী শাশুড়ির হাত ধরে চলেছেন।শচীমায়ের এক হাতে একগাছি যষ্ঠি, ঈশান ও শচীমার মধ‍্যস্থলে বিষ্ণুপ্রিয়া দেবী।তাঁর নয়নদুটি শাশুড়ির চরণের উপর নজর দিয়ে চলেছেন, পাছে আমার চরণ না ঠেকে।অন‍্য কোন দিকে তাঁর দৃষ্টি নেই।*
🙌🙌🙌🙌জয় মহাপ্রভু🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
১৪২. মহাপ্রভুর জন্ম-ভূমি-দর্শন 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya142.html
 ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



২২. কান্তাভাব বা মধুরভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda22.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
২২. কান্তাভাব বা মধুরভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda22.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২১. কান্তাভাব বা মধুরভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda21.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২২)শ্রীরামানন্দ রায়,কাষ্ঠ পুত্তলিকা*
*তত্ত্ব-কথন,মধুর বা কান্তাভাব*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🍀শ্রীরাধার প্রেমমাধুরী বৈকুন্ঠের অনুপম অমৃত।এই বলে রামরায় যেন কি বলবেন বলে বলতে চেষ্টা করলেন, কিন্তু সহসা(হঠাৎ)তাঁর মুখে কোন কথায় ব‍্যক্ত (প্রকাশ) হল না। শ্রীমন্মহাপ্রভু, শ্রীমতীর প্রতি শ্রীকৃষ্ণের গাঢ়-অনুরাগ সম্বন্ধীয় তত্ত্বসমূহ বিশদ করার জন্য যে বিতর্ক উপস্থিত করেন,তার উত্তরে রামরায় বলেন প্রভু!ত্রিজগতে রাধাপ্রেমের উপমা নাই, রসিকেন্দ্র চূড়ামণি শ্রীজয়দেব গোস্বামী বলেন ঃ--*
*"কংসারিরপি সংসারবাসনাবন্ধশৃঙ্খলাং,*
*রাধামাধায় হৃদয়ে তত‍্যাজ ব্রজসুন্দরীঃ।*
*ইতস্ততস্তামনুসৃত‍্য রাধিকা মনঙ্গবাণব্রণখিন্নমানসঃ।*
*কৃতানুতাপঃ স কলিন্দনন্দিনীতটান্ত কুঞ্জে বিবসাদ মাধবঃ "।।*
*🌻এই দুটি শ্লোক বলে রামানন্দ রায় বললেন প্রভো!এই শ্লোকের অর্থ বিচার করলেই শ্রীরাধার প্রেমমহিমা জানা যেতে পারে।এই দুই শ্লোকের বিচারে প্রকৃতই অমৃতের খনি লাভ করা যায়।*
*🌻রসরাজের সঙ্গে রসিক ভক্তের সম্মিলন।সেই নির্জন মিলনে প্রেমতত্ত্বের আলাপ।শ্রীমন্মহাপ্রভু শ্রোত্রা,রামরায় মহোদয় বক্তা।বিষয়াধিকার ভগবদ্ বিমুখ জনগণের পক্ষে সেই তত্ত্বকথার নাম করাও অনধিকার চর্চা। কিন্তু অবিবেকী ব‍্যক্তির লজ্জা কোথায়?ভক্ত পাঠক,ধৃষ্টতা ক্ষমা করবেন,আমরা এই শ্লোক দুটির বঙ্গানুবাদ করতে চেষ্টা করছি মাত্র।কিন্তু তার আগে একটি কথা বলা আবশ‍্যক। বৈষ্ণব পাঠক-মাত্রেরই জানা আছে, শরৎকালে ও বসন্তকালে রাস উৎসব হয়ে থাকে।শারদীয় রাসের পরেই প্রবাস-যাত্রা।শ্রীকৃষ্ণ, প্রবাসে গমন করে নানাজায়গায় নানাপ্রকার লীলাবিলাস করলেন। কিন্তু শ্রীমতী রাধারাণীর মতো প্রেমবতী আর কোথাও দেখতে পেলেন না।অবশেষে বৃন্দাবনে ফিরে এলেন। (অপ্রকট লীলার শ্রীকৃষ্ণ নিত‍্য বৃন্দাবনস্থ) আবার রাসবিলাসে ইচ্ছা হল।বসন্তরাস আরম্ভ হল।শতকোটি গোপী রাসমন্ডলে দেখা দিলেন,শ্রীকৃষ্ণ সকলের সঙ্গেই এক দেহে সমভাবে রমণ করতে লাগলেন। তিনি সকলের সঙ্গে সমভাবে রাসবিলাস করছেন দেখেপ্রগাঢ় প্রেমময়ী শ্রীমতীর মান উপস্থিত হল। তিনি দেখলেন,প্রত‍্যেক গোপীর স্কন্ধেই (কাঁধেই)শ্রীকৃষ্ণ বাহু অর্পণ করে রাসরসে প্রমত্ত হয়েছেন।যত গোপী তত কৃষ্ণ। সর্বত্রই সমান ভাব, সকলের প্রতি সমান আদর।এদের মধ্যে তিনিও একজন। সুতরাং তাঁর কাছেও এক কৃষ্ণ রয়েছেন।প্রেমের সর্বত্র সমতা দেখে প্রেমময়ী মানিনীর দুর্জয় মান উপস্থিত হল।তিনি রাসমঞ্চ ছেড়ে চলে গেলেন।রাসেশ্বরী রাসমন্ডলীর বাহির হওয়া মাত্রই শ্রীকৃষ্ণ তাঁর বিরহে আকুল হলেন।রাস ভঙ্গ হল।কংসারি শ্রীকৃষ্ণ পরমাশ্রয়া শ্রীমতীর মধুর রূপ হৃদয়ে ধারণ করে অন‍্যান‍্য গোপীগণকে ত‍্যাগ করে বাহির হলেন।*
*🍀এখানে একটা কথা যে,এই মাধুর্য‍্য-লীলায় "কংসারি" শব্দের ব‍্যবহার করা হল কেন?অপিচ (কিন্তু) "কংসারিরপি" বলতে যে "অপি" শব্দ আছে তারই বা কি প্রয়োজন? রোগ,শোক,দুঃখ ও ভবভয়,=কং শব্দের এই কয়েকটি প্রতিশব্দ দেখা যায়।যিনি রোগ শোক দুঃখ ভবভয়ের শত্রু, তিনিই কংসারি।শ্রীকৃষ্ণের নামেই রোগ শোক দুঃখ ভবভয়াদি দূরীভূত হয়।এহেন শ্রীকৃষ্ণও শ্রীমতীর বিরহ-শোকে আকুল হলেন।শ্রীকৃষ্ণ যেমন রাধিকার ইষ্ট,শ্রীরাধাও তেমনি শ্রীকৃষ্ণের ইষ্টা।ইষ্ট বস্তুতে অনুরাগ স্বাভাবিক।শ্রীকৃষ্ণ গোপীদের সঙ্গে রাসরসে নিমগ্ন ছিলেন, কিন্তু যেই তাঁর রাস-বিলাস-বাসনার শৃঙ্খল স্বরূপিনী শ্রীমতী মানের প্রভাবে রাসমন্ডলী হতে বাহির হলেন,শ্রীকৃষ্ণ ক্ষণমাত্রও শ্রীমতীর বিরহ সইতে না পেরে তাঁর রূপরাশি সম‍্যকরূপে সম্পূর্ণভাবে) হৃদয়ে ধরে রাসমন্ডলী ছেড়ে শ্রীমতীর সন্ধান করতে লাগলেন।ইতঃস্তত (এদিক ওদিক) তাঁর অনুসন্ধান(খোঁজ) করলেন, কিন্তু কোথাও তাঁকে পেলেন না,অনঙ্গবাণে তাঁর মন খিন্ন হয়ে পড়ল,অবশেষে শ‍্যামসুন্দর শ্রীযমুনার শ‍্যামল দূর্বাদল পরিশোভিত তীরপ্রান্তে বসে,বিষাদ (দুঃখ) করতে লাগলেন।*
*🌺এতে দেখা যাচ্ছে যাঁকে ছাড়া শতকোটি গোপীও শ্রীকৃষ্ণের মনোরথ পরিপূরণে সমর্থ নহেন, তিনি শতকোটি গোপী ত‍্যাগ করে যে শ্রীমতীর জন্য অধীর হলেন,রাসের রস-আস্বাদ ত‍্যাগ করে অনঙ্গবাণে পরিখিন্ন হলেন,সেই প্রেমময়ী শ্রীমতীই শ্রীকৃষ্ণের সর্বাপেক্ষা প্রিয়তম বস্তু। এই বলে শ্রীরামরায় বললেন, প্রভু!এই জন‍্যই বলেছি ত্রিজগতে রাধাপ্রেমের উপমা নাই।*
*🌹মহাপ্রভু পরম তুষ্ট হয়ে বললেন, এইসব নিগূঢ় তত্ত্বকথা শ্রবণ করবার জন‍্যই আমি তোমার কাছে এসেছি। সাধ‍্য-সাধনতত্ত্ব এখন বেশ বুঝতে পারলাম। কিন্তু এখনও আমার অনেক জানবার আছে।*
*☘শ্রীরামরায় আগে দেখালেন কান্তাভাবে কৃষ্ণভজন প্রেমভজনের উচ্চতম সিঁড়ি।মহাপ্রভু তা মেনেও নিলেন।তার পরে রামরায় বললেন, গোপীপ্রেম অত‍্যাদ্ভুত। শ্রীকৃষ্ণ গোপীপ্রেমের ধার শোধ করতে না পেরে তাঁদের কাছে ঋণী হলেন। ফলে উদ্ধব নারদাদি একান্ত ভক্তগণও গোপীপ্রেমের অনুসারী।গোপীপ্রেম প্রেমভজনের সীমা ; কেন না,এঁরা আর্য‍্যপথ ও স্বজনাদি ত‍্যাগ করে পরম পুরুষ শ্রীকৃষ্ণকে পরকীয়াভাবে ভজন করেছেন অথচ তাঁদের প্রেম কামগন্ধলেশ-বিবর্জিত। সুতরাং গোপীপ্রেম সাধ‍্যের সীমা।*
💧💧💧💧💧💧💧💧💧💧💧💧💧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২৩. কান্তাভাব বা মধুরভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda23.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



২১. কান্তাভাব বা মধুরভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda21.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
২১. কান্তাভাব বা মধুরভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda21.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২০. কান্তাভাব বা মধুরভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda20.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২১)শ্রীরামানন্দ রায় "কাষ্ঠ পুত্তলিকা"*
*তত্ত্ব-কথন-মধুর বা কান্তাভাব।*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🍀এখানে দার্শনিক তত্ত্বের সূক্ষ্ম কথা নাই,কেবল আছে,সরল প্রাণের সরল প্রেমের সরল কথা।ল্রীরাধার প্রেমই জীবের সাধ‍্যতত্ত্বের অবধি। শ্রীমতীর প্রেম--প্রেম-তত্ত্বের সর্ব উচ্চতম আদর্শ।মহাপ্রভু স্বয়ং সেই প্রেমের স্বাদ আস্বাদন করেছেন, তিনি নিজেই তা জগতে প্রকটন করেছেন। ভক্ত শ্রেষ্ঠ উদ্ধব বলেন ঃ--*
*আসামহো চরণরেণুজুষামহং স‍্যাং বৃন্দাবনে কিমপি গুল্মলতৌ ধীনাম্*।
*যা দুস্তজং স্বজনমার্য‍্যপথঞ্চ হিত্বা ভেজু মুকুন্দপদবীং শ্রুতভির্বিমৃগ‍্যাম্"।।*
                   *(শ্রীভাগবত=১০|৪৭|৬১)*
*🌺অর্থ‍্যাৎ অহো!আমি যেন ব্রজসুন্দরীদের পদরেণুসেবী বৃন্দাবনের গুল্মলতা বা ঔষধির মধ্যে কোন কিছু  হয়ে জন্মগ্রহণ করতে পারি।যেহেতু এই ব্রজললনাগণ দুস্তজ স্বজন ও আর্য‍্যপথ (ঋষিপথ)পরিত‍্যাগ করে শ্রুতিগণের অন্বেষনীয় মুকুন্দপদটি ভজনা করেছেন।*
*☘কান্তাভাবে শ্রীকৃষ্ণের ভজনই সাধ‍্যতত্ত্বের অবধি (সীমা),রায় রামানন্দের মুখে এই কথা শুনে মহাপ্রভু তুষ্ট হয়ে বললেন,তা বটে,সাধ‍্যের সীমা এই পর্য‍্যন্তই বটে,তাতে আর কোন সন্দেহ নেই, ইহা আমার স্বীকার্য‍্য। যদি এর পরে আরও কিছু বলবার থাকে তবে কিছু বলো।রামানন্দ বিস্মিত হলেন। তিনি সাধ‍্যসাধন তত্ত্বের চরমসীমা বলেও,মহাপ্রভুর তৃষ্ণা নিবারণ করতে পারলেন না।তিনি কোথা হতে আরম্ভ করে কোথায় এসেছেন!এর পরেও ভজনের আদর্শ আর কি হতে পারে? মানুষ,সাধনের উচ্চতম সোপানে (সিঁড়িতে) আরোহণ করলে ব্রহ্মজ্ঞান লাভ করে।ব্রহ্মজ্ঞান-লাভান্তর চিত্ত ভগবদ্ উন্মুখ হলে উহারই প্রথম বিকাশ,=শান্তভক্তি।ক্রমে যতই আরো গভীরে প্রবেশ করতে থাকে ততই দাস‍্য,সখ‍্য,বাৎসল‍্য ভাবে চিত্তবৃত্তি পরিপুষ্ট হয়ে তদভাবে সাধক ভগবানের ভজন করে থাকেন।উচ্চতম সাধনার ভজনের এই উচ্চতম ভাবগুলি ক্রমে বিকশিত হয়। এক এক শ্রেণীর ভক্ত এক একপ্রকার ভাব নিয়ে ভজন করে থাকেন।এটিই সকল ভাবই ব্রজেন্দনন্দন শ্রীকৃষ্ণ প্রাপ্তির উপায়। কিন্তু অনন্তকোটি জন্মের ভজন-ফলে এবং কৃপাময় ভগবানের দয়ায়,যে ভক্তের হৃদয়ে কান্তাভাবের উদয় হয়,তাঁরই ভজন পদ্ধতি চরমসীমা পেয়ে থাকেন।তাই মহাপ্রভু বলেছেন,সাধ‍্যের সীমা এই-ই বটে, কিন্তু এর পরে যদি আরও কিছু থাকে,তবে তাহাও বলো।এবারে রামরায় মহাশয় অনেক ভেবে চিন্তা করে শ্রীরাধার প্রেমের কথা উত্থাপন করলেন।তিনি বললেন, শ্রীরাধার প্রেমই সাধ‍্য-শিরোমণি।এই বলেই পদ্মপুরাণের একটি শ্লোক পাঠ করলেন।যথা ঃ--*
*"যথা রাধা প্রিয়া বিষ্ণোস্তস‍্যাঃ কুন্ডং প্রিয়ং তথা।*
*সর্বগোপীযু সৈবৈকা বিষ্ণোরত‍্যন্ত বল্লভা"।।*
*🌹শ্রীমতী যেমন শ্রীকৃষ্ণের প্রিয়া, তাঁর কুন্ডও শ্রীকৃষ্ণের সেইরকম প্রিয়।সব গোপীর মধ্যে শ্রীমতী রাধিকায় শ্রীকৃষ্ণের প্রিয়তমা। শ্রীভাগবতে শ্রীরাধার নাম স্পষ্টতঃ উল্লেখ না থাকলেও একটি শ্লোকে তা স্পষ্টরূপে অভিব‍্যক্ত হয়েছে। তদযথা---*
*"অনয়া রাধিতো নূনং ভগবান্ হরিরীশ্বরঃ।*
*যন্নো বিহায় গোবিন্দঃ প্রীতো যামনয়দ্রহঃ"।।*
                 *(শ্রীভাগবত=১০|৩০|২৮)*
*🌻অর্থ‍্যাৎ "ভগবান ঈশ্বর হরি এই গোপীর সমীপে (কাছে) সম্পূর্ণ ভাবে বশীভূত।যেহেতু গোবিন্দ আমাদেরকে পরিত‍্যাগ করে অতীব প্রফুল্লচিত্তে ইঁহাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে বিহার করেছেন।*
*🌹মহাপ্রভু এই কথায় পরম আহ্লাদিত হয়ে বললেন, তোমার মুখে রসের কথা শুনে আমার বোধ হচ্ছে যেন অমৃতের নদী প্রবাহিত হয়ে ছুটছি। আমার কিছুতেই তৃপ্তি হচ্ছে না। কিন্তু এখানে একটা কথা জাজ্ঞাস‍্য। তুমি বলছ শ্রীরাধাই সকল গোপী অপেক্ষা শ্রীকৃষ্ণের প্রাণবল্লভা। কিন্তু তাঁর পরিচয় কি? শার-রাস-সময়ে শঠশিরোমণি অন‍্যান‍্য গোপীদেরকে পরিত‍্যাগ করে শ্রীমতীকে ইঙ্গিতে নির্জনে নিয়ে গেলেন।সে তো চোরের কর্ম।নিজের ধন নিজে ভোগ করবেন, তা চুরি করা কেন?তাহলে অবশ্যই স্বীকার করতে হবে গোপীদের অগোচরে নয়নভঙ্গীতে শ্রীমতীকে সঙ্কেত জানিয়ে তাঁকে গুপ্তস্থানে নিয়ে গিয়েছিলেন।তাহলেই "অন‍্যাপেক্ষার" কথা উঠছে। কিন্তু অন‍্যাপেক্ষায়পেমের গাঢ়তার স্ফুর্তি হয় না।*
*চুরি করি রাধা নিল গোপীগণ ডরে।*
*অন‍্যাপেক্ষা হইলে প্রেমের গাঢ়তা না স্ফুরে।।*
*রাধা লাগি গোপী যদি সাক্ষাৎ করে ত‍্যাগ।*
*তবে জানি রাধায় কৃষ্ণের গাঢ় অনুরাগ।।*
*⭐যে প্রেম সর্বত্র ধাবিত,তা তরল।গোপীগণকে শ্রীকৃষ্ণ ভয় করলেন কেন? কেননা, রাধার প্রতি অধিকতর প্রেম দেখালে তাঁরা মান করবেন।তাহলে এ প্রম গাঢ় হল না।যেহেতু, এতে অন‍্যাপেক্ষা বিদ‍্যমান।নিরপেক্ষ না হলে,লোকাপেক্ষা ত‍্যাগ না করলে, অনুরাগ গাঢ় বলে মনে করা যেতে পারে না।যদি গোপীদের সমক্ষে শ্রীকৃষ্ণ শ্রীমতীর প্রতি অধিকতর প্রেমবশ‍্যতা দৈখাতে পারতেন,তবে বুঝা যেত যে শ্রীমতীতে তাঁর অনুরাগ দৃঢ়। কিন্তু তাঁর লোকাপেক্ষা রয়েছে। গোপীদেরকে সাক্ষাৎ সম্বন্ধে পরিত‍্যাগ করে শ্রীরাধার প্রতি অধিকতর প্রীতি প্রদর্শন করা হয়নি। সুতরাং শ্রীমতীর প্রতি যে তাঁর গাঢ় অনুরাগ,তার পরিচয় কি? রামরায় বললেন,প্রভু!আপনার প্রশ্নের উত্তর দিতে এ অধম সম্পূর্ণই অযোগ্য।তবে আপনি কৃপা করে যা বলাচ্ছেন তাই আমি বলছি, ত্রিজগতে রাধাপ্রেমের কোন উপমা নাই।শ্রীরাধার প্রেমমাধুরী বৈকুন্ঠের অনুপম অমৃত।*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
২২. কান্তাভাব বা মধুরভাব 🏵️ তত্ত্ব----কথন 🌷 কাষ্ঠ পুত্তুলিকা👏 শ্রীরামানন্দ রায় 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda22.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds