শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

২. দীক্ষা মন্ত্র ক্রম 🙏 শ্রীধ্যানচন্দ্র পদ্ধতি হইতে উদ্ধৃত 🙏 শ্রীমৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত চরণে অসংখ্যকোটি প্রণাম 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/diksha2.html


  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••━❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀━┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀━┅••••* 
✧═══════════•❁❀❁•═══════════✧ 
     ꧁ 👇📖 সূচীপত্র 🙏 শ্রী মৃন্ময় নন্দী 📖👇
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ✧═══════════•❁❀❁•═══════════✧
ললিতাদি অষ্ট সখীর মন্ত্র এবং গায়ত্রী—

(১) শ্রীললিতার মন্ত্ৰ — শ্রীং ললিতায়ৈ স্বাহা।
গায়ত্রী— শ্রীং ললিতায়ৈ বিদ্মহে অনুরাধায়ৈ ধীমহি তন্নো
ললিতা প্রচোদয়াৎ।


(২) শ্রীবিশাখার মন্ত্র — শ্রীং বিশাখায়ৈ স্বাহা।
গায়ত্রী— শ্রীং বিশাখায়ৈ বিদ্মহে প্রেমরূপয়ৈ ধীমহি তন্নো
বিশাখা প্রচোদয়াৎ।


(৩) শ্রীচিত্রার মন্ত্র — শ্রীং চিত্রায়ৈ স্বাহা।
গায়ত্ৰী— শ্ৰীং চিত্রায়ৈ বিদ্মহে প্রেমরূপায়ৈ ধীমহি তন্নো চিত্রা প্রচোদয়াৎ।


(৪) শ্রীইন্দুলেখার মন্ত্ৰ — শ্রীং ইন্দুলেখায়ৈ স্বাহা।
গায়ত্রী— শ্রীং ইন্দুলেখায়ৈ বিস্মহে প্রেমরূপায়ৈ ধীমহি তন্নো
ইন্দুলেখা প্রচোদয়াৎ।


(৫) শ্রীচম্পকলতার মন্ত্র — শ্রীং চম্পকলতায়ৈ স্বাহা।
গায়ত্ৰী— শ্ৰীং চম্পকলতায়ৈ বিদ্মহে প্রেমরূপায়ৈ ধীমহি তন্নো চম্পকলতা প্রচোদয়াৎ।


(৬) শ্রীরঙ্গদেবীর মন্ত্র — শ্রীং রঙ্গদেব্যৈ স্বাহা।
গায়ত্রী— শ্রীং রঙ্গদেব্যৈ প্রেমরূপায় ধীমহি তন্নো রঙ্গদেবী
প্রচোদয়াৎ।


(৭) শ্রীতুঙ্গবিদ্যার মন্ত্র — শ্রীং তুঙ্গবিদ্যায়ৈ স্বাহা।
গায়ত্রী— শ্রীং তুঙ্গবিদ্যায়ৈ বিদ্মহে প্রেমরূপায় ধীমহি তন্নো তুঙ্গবিদ্যা প্রচোদয়াৎ।


(৮) শ্রীসুদেবীর মন্ত্র — শ্রীং সুদেব্যৈ স্বাহা।
গায়ত্রী— শ্রীং সুদেব্যৈ বিদ্মহে প্রেমরূপায় ধীমহি তন্নো সুদেবী
প্রচোদয়াৎ।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



শ্রীপাদ সনাতন গোস্বামীর অপ্রকট তিথি 🌕 আষাঢ় মাসের পূর্ণিমা 👏 শ্রীগুরুপূর্ণিমা ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/sanatan.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
শ্রীপাদ সনাতন গোস্বামীর অপ্রকট তিথি 🌕 আষাঢ় মাসের পূর্ণিমা 👏 শ্রীগুরুপূর্ণিমা ✍️ লিখনী সেবা- শ্রী দীপ বাগুই 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/sanatan.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀━┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀━┅••••* 
✧═══════════•❁❀❁•═══════════✧ 
       ꧁👇📖 সূচীপত্র 🙏 শ্রী দীপ বাগুই 📖👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
আষাঢ়_মাসের_পূর্ণিমা - শ্রীগুরুপূর্ণিমা সনাতন_গোস্বামীর_অপ্রকট_তিথি

শ্রীমন্মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ গণের মধ্যে যে ছয়জনের নাম ভক্ত হৃদয়ে চির বিরাজমান, সেই ছয়জনের একজন হলেন, শ্রীসনাতন গোস্বামী। বৃন্দাবনের ষড় গোস্বামী গনের অন্তর্ভুক্ত পরম পূজনীয় গোস্বামী ইনি।শ্রীরাধাকৃষ্ণ যুগল যেমন গৌরসুন্দর রূপে কলিতে এসেছেন তেমনই রাধারাণির অতি প্রিয় #রতিমঞ্জরী এসেছেন শ্রীসনাতন গোস্বামী রূপে।কোনো কোনো বৈষ্ণব মহাত্মা সনাতন গোস্বামী কে #লবঙ্গমঞ্জরী বলেও অভিহিত করেছেন।সনাতনের নিবাস ছিল মালদহের রামকেলি গ্রামে।সুলতান আলাউদ্দিন হুসেনশাহের প্রধান অমাত্য #দবীর_খাস ছিলেন তিনি।মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ পূর্বক দাক্ষিণাত্য ভ্রমনান্তে এলেন বঙ্গদেশে।তখনই রামকেলীতে এসেছিলেন মহাপ্রভু ।মহাপ্রভুর আগমন বার্তা শুনে গভীর রাতে অমর এবং সন্তোষ দেখা করতে এলেন মহাপ্রভুর সাথে।মহাপ্রভু দেখেই চিনতে পারলেন এরাই ব্রজের রূপ মঞ্জরী আর রতি মঞ্জরী(মতভেদে রূপ মঞ্জরী এবং লবঙ্গ মঞ্জরী ) । মহাপ্রভু তাদের কে বৃন্দাবনের  লুপ্ত তীর্থ উদ্ধারের দায়িত্ব দিলেন। আর দিলেন নতুন পরিচয় ।
"#তোমরা_দুই_ভাই_মোর_পুরাতন_জন।
#আজি_হইতে_দোহার_নাম_রূপ_সনাতন।" 
সুলতান আলাউদ্দিন হুসেনশাহ সনাতন কে যথেষ্ট শ্রদ্ধা করতেন।রাজনীতিতে সবসময় সনাতনের পরামর্শ ছাড়া সুলতান এগোতেন না।মহাপ্রভুর কাছে ব্রজের লুপ্ত তীর্থ উদ্ধারের দায়িত্ব পেয়ে সনাতন ইচ্ছাকৃত ভাবেই রাজকার্যে উদাসীনতা দেখাতে আরম্ভ করলেন যাতে সুলতান তাকে অব্যাহতি দেন। কিন্তু ফল হল উল্টো ।সনাতন নজরবন্দি হলেন।হবু শেখ তাকে নজরবন্দি করার দায়িত্বে থাকলেন।সনাতনের আগেই রূপ এবং অনুপম(জীব গোস্বামীর বাবা) গৃহত্যাগ করে মহাপ্রভুর সান্নিধ্য পেয়েছেন।সনাতনের নজরবন্দি থাকা অবস্থায় রূপের একটি পত্র এল সনাতনের কাছে। চিঠির মর্মার্থ - সংসার অসার।কৃষ্ণ ভজন জীবের একমাত্র কর্তব্য । সনাতন এবার হবু শেখ কে অর্থ উৎকোচ(ঘুষ) দিয়ে বন্দীদশা থেকে মুক্ত হয়ে এসে পৌছালেন  শিবক্ষেত্র কাশীতে।এর মাঝে অবশ্য অনেক ঘটনা ঘটেছে।কাশীতে তখন চন্দ্রশেখর বৈদ্যের বাড়িতে মহাপ্রভু রয়েছেন।সনাতন দেখা করলেন মহাপ্রভুর সাথে। মহাপ্রভুর মনে আনন্দ আর ধরে না। রাধারানি পুনরায় মিললেন রতি(লবঙ্গ) মঞ্জরীর সাথে। সামান্য একটি ভোটকম্বল কিভাবে ভোগের বস্তু হতে পারে তা প্রত্যক্ষ করিয়ে সনাতন গোস্বামীকে দিয়ে তা ত্যাগ করিয়ে মহাপ্রভু জগতে প্রতিষ্ঠা করলেন ত্যাগের অন্যতম আদর্শ ।কমবেশি দুইমাস মহাপ্রভু সনাতন কে কাশীতে থেকে ভজন শিক্ষা দিলেন।
সেই শিক্ষাই গৌড়ীয় বৈষ্ণবদের কাছে #সনাতন_শিক্ষা নামে সুবিদিত।
এই শিক্ষামৃত সম্পূর্ণ রূপে বৈষ্ণবদের তথা সাহিত্যিক গবেষকদের কে উপহার দিয়েছেন   #কৃষ্ণদাস_কবিরাজ_গোস্বামী তাঁর অমর সৃষ্টি  #চৈতন্য_চরিতামৃত গ্রন্থে #মধ্যলীলার_বিংশ_পরিচ্ছেদ_থেকে_চতুর্বিংশ পরিচ্ছেদে।

 শিক্ষা অন্তে মহাপ্রভুর আদেশ মাথায় নিয়ে সনাতন চললেন বৃন্দাবনের পথে। অনেক দায়িত্ব তাঁর ।গ্রন্থ রচনা করতে হবে।ব্রজের লুপ্ত তীর্থ উদ্ধার করতে হবে ।রাধাকৃষ্ণের লীলাস্থলী পুনরায় প্রকট করতে হবে।বৃন্দাবনে যখন সনাতন পৌছালেন রূপ গোস্বামী তখন মহাপ্রভুর দর্শন আশায় পুরীতে এসেছেন। রূপ গোস্বামীকে মহাপ্রভু বললেন, "সনাতনকে একবার আমার সাথে দেখা করতে বলো"। বৃন্দাবনে এসে রূপ মিললেন সনাতনের সাথে।মহাপ্রভুর নির্দেশে সনাতন এলেন পুরীতে।পথে জলকষ্টে গায়ে চর্মরোগ দেখা দিল।মহাপ্রভুর প্রেমালিঙ্গনে  সনাতনের চর্মরোগ দূর হল। মহাপ্রভুর গাঢ় সান্নিধ্য পাবার পর পুনরায় সনাতন এলেন ব্রজে।এবার চলল গ্রন্থ সাধনা আর তীর্থ উদ্ধার । সেইসাথে বিগ্রহ সেবা প্রকটন। সেবিত হতে লাগলেন মদনমোহন।বর্তমানে বৃন্দাবনে দ্বাদশাদিত্য টিলার ওপর এই মদনমোহন মন্দির বিরাজিত।আঙ্গাকরি (আটা এবং জল মিশিয়ে;নুন ছাড়া  মণ্ড তৈরি করে আগুনে সেঁকে একরকম ভোগ) ভোগে মদনমোহন অতীব প্রীত। #বৈষ্ণবতোষণী_বৃহৎভাগবতামৃত আদি কত গ্রন্থ রচনা করে আমাদের উপহার দিলেন সনাতন । অবশেষে প্রাণ দয়িতের সাথে মিলনের দিন এল।আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে সনাতন গোস্বামী অপ্রকট হলেন।ব্রজবাসীরা অদ্যাবধি সনাতন গোস্বামীর প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে প্রতিবছর এই পূর্ণিমা তিথিতে মস্তক মুণ্ডণ করেন। ব্রজে এই পূর্ণিমা তাই #মুড়িয়া_পূর্ণিমা নামে পূজিত।বৃন্দাবনে দ্বাদশাদিত্য টিলার ঠিক পিছনে এবং নতুন মদনমোহন মন্দিরের পাশে সনাতন গোস্বামীর সমাধি বিরাজিত । 

জয় গৌরহরি । 
জয় রতিমঞ্জরী (লবঙ্গ মঞ্জরী) রূপা সনাতন গোস্বামী ।।*জয় নিতাই!*
*নিত্যানন্দ প্রভু ও গৌড়ীয় গোস্বামী সিদ্ধান্ত সম্বলিত বিবিধ প্রসঙ্গ জানতে এই গ্রুপে অ্যাড হোন, বন্ধুদের অ্যাড করুন , লাইক,কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন।*


*এখানে ধর্মীয় ভক্তি-জ্ঞান সম্বন্ধে অনেক নতুন নতুন পোস্ট পেতে পারবেন।*
 *জয় নিতাই!*
 *জয় জয় নিতাই!!*
*🌹🌹🙏🙏🌹🌹*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
 ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস-বাগুইপাড়া, বাগুইআটি,  উত্তর চব্বিশ পরগনা, কোলকাতা-৭০০১৫৯
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




২০০. শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া-তত্ত্ব 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya200.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১৯৯. শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া-তত্ত্ব 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya199.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ২০০. শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া-তত্ত্ব 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya200.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(২০)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*📥📥📥পরিশিষ্ট📥📥📥*
*🌻গৌর-বিষ্ণুপ্রিয়া-তত্ত্ব🌻*
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🍀শ্রীভগবান নিজ মুখে বলেছেন*
*আমার ভক্তের পৃজা আমা হৈতে বড়।*
*সেই প্রভু বেদে ভাগবতে কৈল দঢ়।।*
*🍀শ্রীভগবান আরও বলেছেন*
*যে মে ভক্তজনাঃ পার্থ ন মে ভক্তাশ্চ তে জনাঃ।*
*মদ্ভক্তানাঞ্চ যে ভক্তান্তে মে ভক্ততমা মতাঃ।।*
*🌻অর্থ‍্যাৎ শ্রীভগবান নিজমুখে বলেছেন, যে আমাকে ভক্তি করে অথচ, আমার ভক্তের ভজনা করে না, সে কখনই আমার ভক্ত নয়, কিন্তু যে আমার ভক্তবৃন্দের ভক্ত, সেই আমার সর্বশ্রেষ্ঠ ভক্ত।*
*🍀এর উপরে আর কথা হয় না।শ্রীমতী বিষ্ণুপ্রিয়া শ্রীগৌরভগবানের সর্বশ্রেষ্ঠা তাঁর হৃদয়েশ্বরী, তাঁর বক্ষ বিলাসিনী।শ্রীগৌরাঙ্গের বিশেষ কৃপাপাত্রী ছিলেন বলে তিনি তাঁকে এত বড় উচ্চপদ দিয়ে কৃতার্থ করেছিলেন।*
*শ্রীবিষ্ণুপ্রিয়া দেবী সম্বন্ধে শ্রীবলরাম দাসের মধুর পদাবলী পাঠে বোধহয়, শিশির বাবু দেবীর বিশেষ কৃপাপাত্র ছিলেন।দেবী তাঁর হৃদয়ে শক্তি সঞ্চার করিয়েছিলেন বলেই তাঁর দ্বারা শ্রীগৌরাঙ্গলীলা-রস বিস্তার হয়েছে।শ্রীগৌরাঙ্গ সন্ন‍্যাস গ্রহণ করে যখন শান্তিপুরে অদ্বৈতভবনে আগমন করেন,তখন শ্রীমতী বিষ্ণুপ্রিয়া তাঁকে এক পত্র লেখেন। এই পত্রের রচয়িতা শ্রীবলরাম দাস ভণিতায় লিখেছেন=*
*বিষ্ণুপ্রিয়া পত্র লিখে কান্দিয়া কান্দিয়া।*
*বলরাম দাস দেখে পাছে দাঁড়াইয়া।।*
*🌻একথা প্রতিপদে সত‍্য।মহাপুরুষের বাক‍্য ধ্রুবসত‍্য।মহাভাবে বিভোর হয়ে তিনি শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ারসে ডুবে ছিলেন বলেই এ মধুর দৃশ্য মনশ্চক্ষে দর্শন করে কৃতার্থ হয়েছিলেন। শ্রীগৌর বিষ্ণুপ্রিয়ারস মধুর রস। গৌর বিষ্ণুপ্রিয়া ভজন মধুর ভজন।এই মধুর ভজনের অধিকারী বলে কয়জন।? বিশেষ সুকৃতি না থাকলে এই যুগলভজনের অধিকারী হতে পারা যায় না।শ্রীশিশির কুমার ক্ষণজন্মা মহাভাগ‍্যবান মহাপুরুষ ছিলেন,তাই এ শ্রেষ্ঠ ভজনের অধিকারী হয়েছিলেন। তিনি আর কিছুকাল জীবিত থাকলে শ্রীগৌর বিষ্ণুপ্রিয়া তত্ত্ব বৈষ্ণবজগতে অনেক বেশী প্রচার হত।কলির জীবের অশেষ কল‍্যাণ সাধন হত।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





১৯৯. শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া-তত্ত্ব 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya199.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১৯৮. শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া-তত্ত্ব 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya198.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ১৯৯. শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া-তত্ত্ব 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya199.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৯)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
*📥📥📥পরিশিষ্ট📥📥📥*
*🌻শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়াতত্ত্ব🌻*
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌻এই মহাত্মাগণই গৌড়ে গোস্বামীশাস্ত্র প্রকাশক।এই যুগলমূর্তি প্রতিষ্ঠার সময় সকল গৌড়ীয় বৈষ্ণবগণ নিমন্ত্রিত হন।শ্রীনিত‍্যানন্দের পুত্র বীরভদ্র এবং তদীয় জননী শ্রীজাহ্নবাদেবী, শ্রীঅদ্বৈত তনয় কৃষ্ণমিশ্র প্রভৃতি সকলেই এই কাজে উপস্থিত ছিলেন।শ্রীবৃন্দাবনদাস ঠাকুর সেখানে গিয়েছিলেন,ইনার উপর আর একটি কাজ আছে? গোস্বামীশাস্ত্রকারগণ যখন এ কাজ অনুমোদন করে গিয়েছেন, তখন আর বৃথা কথায় কাজ কি? শ্রীগৌরাঙ্গের বামে শ্রীবিষ্ণুপ্রিয়া-দেবীর মূর্তি স্থাপন শ্রীজীব গোস্বামী ও গোপাল ভট্রেরও অনুমোদিত।*
*🌼শ্রীগৌরাঙ্গের পার্ষদ বাসু ঘোষ, গোবিন্দ ঘোষ ও মাধব। ইঁসাদের রচিত পদে গৌর-বিষ্ণুপ্রিয়ার মাধুর্য‍্য লীলার বর্ণনা দেখতে পাওয়া যায়।বৈষ্ণবমাত্রেই জানেন,ইঁনারা অতি শিশুকাল হতেই গৌরহরির পার্ষদ ছিলেন।গৌরহরির বামে বিষ্ণুপ্রিয়া দেবীকে দর্শন করতে ইনাদের বড় সাধ।ইঁনারা যুগলরূপ স্বচক্ষে দর্শন করে পদ রচনা করেছিলেন।নদীয়া নাগরীর পদের সৃষ্টিকর্তা মহাজনগণ গৌড়ীয় বৈষ্ণবের ভজনের সুবিধার জন্য পদসমুদ্র,পদকল্পতরু প্রভৃতি গ্রন্থের মধ্যে অনেক গৌর-বিষ্ণুপ্রিয়া লীলাবিষয়ক পদ লিপিবদ্ধ করে গিয়েছেন কেন? গৌর-বিষ্ণুপ্রিয়া লীলারস-আস্বাদনের অধিকারী হওয়া বড় ভাগ‍্যের কথা।জীব এ সৌভাগ্য বহু সুকৃতিফলে প্রাপ্ত হয়। ঠাকুর লোচনদাসের শ্রীচৈতন‍্যমঙ্গল গ্রন্থখানি নবদ্বীপরসে পরিপূর্ণ।তাঁর গ্রন্থখানি পাঠ করলে বুঝতে পারবেন,তিনি গৌর-বিষ্ণুপ্রিয়ার মধুর লীলারসে ডুবে গ্রন্থখানি লিখেছিলেন।তাঁর প্রভু শ্রীগৌরাঙ্গ রসিকনাগর,এই রসিকশেখর শ্রীগৌরসুন্দরের মাধুর্য‍্যলীলা তিনি বর্ণনা করেছেন।জীবকে প্রেমভক্তি ও প্রেমভজন শিক্ষা দিবার জন্য ঠাকুর লোচনদাস গৌর-বিষ্ণুপ্রিয়ার মধুর লীলা বর্ণনা করেছেন।ঠাকুর লোচনদাস কী অশাস্ত্রীয় কর্ম করেছেন? তা কে বলতে সাহস করবে?শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া-যুগলভজন বড় মধুর।ব্রজরস ও নবদ্বীপরস একই, যার যাতে মন মজে।নবদ্বীপরসের রসিক হলে শ্রীবিষ্ণুপ্রিয়াবল্লভকে ভজন করতেই হবে।শ্রীচৈতন‍্যবল্লভা বিষ্ণুপ্রিয়াদেবীর দাসের দাস হতে হবে।শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া যুগল-মূর্তি প্রতিষ্ঠা ও পূজা যে অশাস্ত্রীয় নহে, তা বোধহয় আর বুঝাতে হবে না।🌻গ্রন্থকারের লিখনি দেখে বুঝা যাচ্ছে যে নবদ্বীপের কোন বৈষ্ণব বেশধারী শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া সম্বন্ধে কটুক্তি করেছিল বলিয়াই এত কথা গ্রন্থকার বললেন।)জয় শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ার জয়।*
*চৈতন‍্যবল্লভা তুমি জগত ঈশ্বরী।*
*তোমার দাসের দাস হইতে বাঞ্জা করি।।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ২০০. শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া-তত্ত্ব 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya200.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧





১৯৮. শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া-তত্ত্ব 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya198.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১৯৭. শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া-তত্ত্ব 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya197.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ১৯৮. শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া-তত্ত্ব 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya198.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৮)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏* 
*📥📥📥পরিশিষ্ট📥📥📥*
*শ্রীশ্রীগৌরবিষ্ণুপ্রিয়া তত্ত্ব*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻শ্রীবিষ্ণুপ্রিয়াদেবী শ্রীগৌরাঙ্গঘরণী, অতএব তিনি শ্রীগৌরাঙ্গ-বক্ষ-বিলাসিনী। তিনি শ্রীগৌরাঙ্গের সর্বশ্রেষ্ঠা অনুরাগিনী ভক্ত এবং ভালবাসার পাত্রী। শ্রীগৌরাঙ্গের বক্ষস্থলে যাঁর অবস্থান,শ্রীগৌরাঙ্গের হৃদয়ে যে মূর্তির অধিষ্ঠান,সেই মহালক্ষ্মীস্বরূপা দেবীমূর্তি শ্রীগৌর-ভগবানের মূর্তির সহিত প্রতিষ্ঠিত ও পূজিত হবেন, এটি অশাস্ত্রীয় কিভাবে হ'ল, তা আমাদের মত ক্ষুদ্র বুদ্ধি জীবের যুক্তি সিদ্ধান্তের অগম‍্য। শ্রীবিষ্ণুপ্রিয়া দেবীকে যিনি শ্রীগৌরাঙ্গহৃদয় হতে বিচ্ছিন্ন দেখতে বাসনা করেন, আমি জোর দিয়ে বলতে পারি তার হৃদয় নাই,তার শরীরে কি স্নেহ মমতার লেশমাত্রও নাই? শ্রীবিষ্ণুপ্রিয়া দেবী যে কি বস্তু তা বুঝাতে হলে একখানি গ্রন্থ লিখতে হয়। যদি দেবীর কৃপা থাকে, তাহলে শ্রীচৈতন‍্যভাগবতের ন‍্যায় শ্রীদবীভাগবত কোন সৌভাগ্যবান মহাপুরুষ লিখে বৈষ্ণবজগতে শীঘ্রই প্রচার করবেন। সে শুভদিনের আর বেশী বিলম্ব নাই, শ্রীবিষ্ণুপ্রিয়া তত্ত্ব অনেক সংগৃহীত হয়েছে ও হচ্ছে এবং এই ভবিষ্যৎ শ্রীগ্রন্থের রচয়িতা অবশ্যই জন্মগ্রহণ করেছেন। যেরকম শ্রীবিষ্ণুপ্রিয়া দেবীর শ্রীমূর্তি শ্রীগৌরাঙ্গমূর্তি হতে বিচ্ছিন্ন করলে শ্রীগৌরভগবানের মূর্তি পূজার মাধুর্য‍্য, সৌন্দর্য্য  ও লালিত‍্যের হানি হয়, সেরকম শ্রীবিষ্ণুপ্রিয়া দেবীকে শ্রীগৌরাঙ্গ হতে বিচ্ছিন্ন করলে শ্রীগৌরাঙ্গের ধুরলীলার রসভঙ্গ হয়, শ্রীগৌরাঙ্গচরিতের মধুরত্ব নষ্ট হয়।একের অভাবে অপরের সৌন্দর্য্য, মাধুর্য‍্য,মহত্ব এমনকি ভগবত্তা পর্যন্ত বিলুপ্ত হয়।বড় ক্ষোভেই একথা বললাম।হে গৌরভক্তগণ!হে ভ্রাতৃবৃন্দ! শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ার যুগলভজনের অধিকারী হওয়া বড় সুকৃতির ফল।শ্রীগোবর্ধনবাসী সিদ্ধ কৃষ্ণদাস বাবাজী,শ্রীধাম নবদ্বীপবাসী সিদ্ধ চৈতন‍্যদাস বাবাজী, যাঁদেরকে দর্শন করলে জীবের অমূল‍্য প্রেমধন প্রাপ্ত হত, সেই সাধু মহাপুরুষদ্বয় শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ার যুগলভজন করে সিদ্ধ হয়েছিলেন।শ্রীকৃষ্ণদাস বাবাজী শ্রীগৌরাঙ্গের একটি নাম রেখেছিলেন  "শ্রীবিষ্ণুপ্রিয়াবল্লভ" তাঁর শিষ‍্যের নাম ছিল "শ্রীবিষ্ণুপ্রিয়াদাস"।ব্রজরস ও নবদ্বীপরসে কিছুই প্রভেদ নাই। এই নিগূঢ় রসাস্বাদনের অধিকারী হন কয় জন? যাঁর ভাগ‍্য সুপ্রসন্ন,যাঁর প্রতি গৌরহরির বিশেষ কৃপা,তিনিই এই শ্রেষ্ঠ ভজনের অধিকারী হতে পারেন।*
*🌻শ্রীনরহরি ঠাকুরের অপ্রকটকালে তিনি রঘুনন্দনের পুত্র কানাই ঠাকুরকে আদেশ করেছিলেন যে,শ্রীখন্ডে শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ার যুগলমূর্তি প্রতিষ্ঠা করা হোক এবং যথারীতি পূজা ও ভোগের ব‍্যবস্থা করা হোক। ঠাকুর নরহরির আদেশে যে কার্য‍্য আরম্ভ হয়েছিল,সে যুগলপূজা পদ্ধতি প্রচলিত হয়ে আসছে, গৌরভক্তগণ কোন সাহসে তার বিরোধী হতে চান,বলতে পারি না।ইহাকে দুঃসাহস বলব না তো আর কি বলব?*
*🍀গৌড়ীয় বৈষ্ণবগণ,শ্রীনিবাস,নরোত্তম ও শ‍্যামানন্দের নিকট গোস্বামীশাস্ত্র প্রথম শিক্ষা করেছিলেন, গোস্বামী শাস্ত্রে পান্ডিত‍্যাভিমানী মহাত্মাগণের যেন একথা স্মরণ থাকে।শ্রীনরোত্তম ঠাকুর  শ্রীগৌরবিষ্ণুপ্রিয়ার যুগলমূর্তি প্রতিষ্ঠা করেন।শ্রীনিবাস ও শ‍্যামানন্দ ঠাকুরদ্বয় এই কাজে উপস্থিত থেকে সব বন্দোবস্ত করেন।প্রভু ত্রয়ের দ্বিতীয় অবতার, এই তিন মহাত্মা। তিনজনেই যখন একত্র হয়ে শ্রীগৌরাঙ্গের বামে শ্রীবিষ্ণুপ্রিয়াকে বসালেন,তখন আর কথায় কাজ কি?একাজ অশাস্ত্রীয় হলে তাঁরা কখনও অনুমোদন করতেন না।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১৯৯. শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া-তত্ত্ব 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya199.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




১৯৭. শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া-তত্ত্ব 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya197.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১৯৬. শ্রীনবদ্বীপলীলার মধুর রস 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya196.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 to s c tuvEx👉 ১৯৭. শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া-তত্ত্ব 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya197.htxml
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৭)🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🙏*
========================
*🙏শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া-তত্ত্ব🙏*
========================
*🌻গ্রন্থকার-লিখিত শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া পত্রিকায় প্রকাশিত ধারাবাহিক প্রবন্ধাবলী🌻*
================================
*🌲বাংলা ১৩২০ সনের পূর্বে🌲*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌷আজকার শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ার যুগলমূর্তি জায়গায় জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছেন এবং যথানিয়মে পূজিত হচ্ছেন।গৌরভক্তের পক্ষে এটি অপেক্ষা সুখের সংবাদ আর কি হতে পারে? এটি অপেক্ষা আনন্দের বিষয় আর কি আছে?এই শুভ সংবাদে প্রত‍্যেক গৌরভক্তের হৃদয় আনন্দে নৃত্য করছে।এই মহা আনন্দ উৎসবের মধ্যে কোন কোন ব‍্যক্তি শ্রীশ্রীগৌরবিষ্ণুপ্রিয়ার যুগলভজন অশাস্ত্রীয় বলে শ্রীগৌরবক্ষ-বিলাসিনী শ্রীমহালক্ষ্মীরূপা শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবীর নিকট অপরাধী হচ্ছেন দেখে মনে মর্মান্তিক কষ্ট পাচ্ছি।এ কথা মনে করলেও সর্ব শরীর শিহরিয়া উঠে।জীবের এই দুর্দিনে একমাত্র শ্রীবিষ্ণুপ্রিয়া-দেবীই তাদের উদ্ধার কর্তী।দেবীর নয়নজলে কলিহত জীবের সর্বপাপ বিধৌত হয়েছিল।দেবী কৃপা না হ'লে শ্রীগৌরাঙ্গ ভজন সুসিদ্ধ হতে পারে না।শ্রীবিষ্ণুপ্রিয়া দেবীর শ্রীমূর্তি শ্রীশ্রীগৌরসুন্দরের বামে দেখে যাঁর হৃদয় প্রেমে বিগলিত হয়ে নয়ন হতে দুই ফোঁটা অশ্রুজল যদি না পড়ে তাহলে আবার ভজন কি?যিনি কলিক্লিষ্ট জীবের জন্য দিনরাত্রি কেঁদেছেন,যাঁর নয়নজলে কলির জীবের সর্বপাপক্ষয় হয়ে শ্রীগৌরাঙ্গ-সঙ্গ-সুখ লাভ হয়েছে।যাঁর শ্রীচরণ-রেণু লাভের আশায় শ্রীনিবাস আচার্য‍্য শ্রীধাম নীলাচল হতে শ্রীমহাপ্রভুর অপ্রকট সংবাদে ক্ষিপ্তপ্রায়(পাগলের মত) হয়ে ধূলায় গড়াগড়ি দিয়ে আকুল ক্রন্দন করেছিলেন,সেই শ্রীশ্রীগৌরবক্ষ বিলাসিনী শ্রীবিষ্ণুপ্রিয়া দেবীর শ্রীমূর্তি  প্রতিষ্ঠা ও সেবা প্রকাশ অশাস্ত্রীয় এ কথা মনে হলেও হৃৎকম্প হয়,অপরাধী হতে হয়। বৈষ্ণবমন্ডলীর প্রতি এ অধমের করযোড়ে নিবেদন, শ্রীগৌরবিষ্ণুপ্রিয়ার যুগলমূর্তি প্রতিষ্ঠার বিরোধী হয়ে জগজ্জননী শ্রীমহালক্ষ্মীস্বরূপা শ্রীবিষ্ণুপ্রিয়া দেবীর নিকট অপরাধী হবেন না।দয়াময়ী মায়ের কাছে অকপটে অপরাধ স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করুন। তিনি অজ্ঞ ও ভ্রমান্ধ জীবের অপরাধ গ্রহণ করেন না।*
                    🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১৯৮. শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া-তত্ত্ব 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya198.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




১৯৬. শ্রীনবদ্বীপলীলার মধুর রস 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya196.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১৯৫. শ্রীনবদ্বীপলীলার মধুর রস 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya195.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ১৯৬. শ্রীনবদ্বীপলীলার মধুর রস 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya196.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৬)শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী*
*📥📥📥 পরিশিষ্ট 📥📥📥*
 °°°°°°°°°°°              °°°°°°°°°°°
*🌻শ্রীগৌরাঙ্গচাঁদ দর্শনমাত্রে শ্রীলোচনের এই পদটি মনে পড়ে গেল আস্বাদন করুন ঃ-----*
*অমিয়া মথিয়া কে বা,নবনী তুলিল গো,*
    *তাহাতে গঢ়িল গোরা দেহ।*
*জগত ছানিঞা কেবা,রস নিঙ্গাড়িছে গো,*
    *এক কৈল শুধুই সুনেহ।।*
*অনুরাগের দধিখানি,প্রেমার সাঁচনা দিয়া,*
     *কে না গঢ়িলে আঁখি দুটি।*
*তাহাতে অধিক মহু,লহু লহু কথা খানি,*
     *হাসিয়া বোলয়ে গুটি গুটি।।*
*অখন্ড পীযুষ-ধারা,কে না আউটিল গো,*
    *সোনার বরণ হইল চিনি।*
*সে চিনি মারিয়া কেবা,ফেনি ওলাইল গো,*
        *হেন বাসি গোরা অঙ্গখানি।।*
*বিজুরী বাঁটিয়া কেবা,গা-খানি মাজিল গো,*
      *চান্দে মাজিল মুখখানি।*
*লাবণ‍্য বাঁটিয়া কেবা,চিত্র নিরমাণ কৈল,*
      *অপরূপ রূপের বলনি।।*
*সকল পূর্ণিমার চান্দে,বিকল হইয়া কান্দে,*
     *করপদ-পদুমের গন্ধে।*
*কুড়িটি নখের ছটায়,জগৎ করেছে আলো,*
      *আঁখি পাইল জনমের আন্ধে।*
*এমন বিনোদ রায়,কোথাও দেখিয়ে নাই,*
     *অপরূপ প্রেমার বিনোদে।।*
*পুরুষ প্রকৃতি ভাবে,কান্দিয়া বিকল গো,*
      *নারী কেমনে প্রাণ বান্ধে।।*
*সকল রসের রাশি,বিলাস হৃদয় খানি,*
      *কে না গঢ়িল রঙ্গ দিয়া।*
*রদন বাঁটিয়া কেবা,বদন গঢ়িল গো,*
       *বিনিভাবে মো মলুঁ কান্দিয়া।।*
*ইন্দ্রের ধনুক আনি,গোরার কপালে গো,*
      *কে বা দিল চন্দনের রেখা।*
*ওরূপ স্বরূপে যত,কুলের কামিনী গো,*
       *দুই হাত করিতে চাহে পাখা।।*
*রঙ্গের মন্দির খানি,নানা রত্ন দিয়া গো,*
      *গঢ়াইল বড় অনুবন্ধে।*
*লীলা বিনোদকলা, ভাবের বিলাস গো,*
      *মদন বেদনা ভাবি কান্দে।।*
*না চাহে আঁখির কোণে,সদাই সভার মনে,*
      *দেখিবারে আঁখি পাখি চায়।*
*আঁখির পিয়াস দেখি,মুখের লালস গো,*
      *আলসল জর জর গায়।।*
*কুলবতী কুল ছাড়ে,পঙ্গু ধায় উভরড়ে,*
      *গুণ গায় অসুর পাষন্ড।*
*ভূমেতে লোটাঞা কান্দে,কেহ স্থির নাহি বান্ধে,*
      *গোরা গুণ অমিয়া খন্ড।।*
*🌻সাঁচনা=ছাকনি, আউটিল= গরম করে ঘন করা,ওলাইল=নামাইল, রদন=দন্ত।*
*🌻শ্রীগৌরহরির বামভাগে শ্রীপ্রিয়াজী ভুবন আলো করে দাঁড়িয়েছেন। প্রিয়াজী নবীন কিশোরী।একটি সোনার গোলক গলিয়ে যেন দুইটি শ্রীবিগ্রহ নির্মিত হয়েছে।প্রিয়াজীর আকর্ণ-বিশ্রান্তনয়নে যেন প্রাণনাথের রূপ ধরছে না।উভয়ের গলে বনফুলের মালা ; ফুলের ভূষণ। প্রিয়াজীর শ্রীমুখের হাসি যেন জগৎকে জ‍্যোৎস্নাস্নাত করাচ্ছেন।অর্থ‍্যাৎ জ‍্যোৎস্নার আলো পান করাচ্ছেন। পরিধান পট্টশাড়ী।যুগলরূপে ভুবন আলো করেছেন।*
*🌷সম্মুখে এক তরুণবয়স্ক পূজারি ; শ্রীযুগলমূর্তির সেবায় বসেছেন।পুষ্পপাত্রে বড় বড় ফুটন্ত বেলফুর রয়েছে।তিনি প্রথমতঃ ঘৃষ্ট শ্বেতচন্দন,অনামিকা অঙ্গুলি দিয়ে ঐ বেলফুলে অনেক পরিমাণে সংলিপ্ত (সংলগ্ন) করলেন। প্রত‍্যেক দলের মধ্যে যে জায়গা ছিল, তা চন্দনে পূর্ণ হয়ে গেল।তিনি চন্দনে পরিপূর্ণ বেল ফুলগুলি গঙ্গাজলপূর্ণ কোশায় ভাসিয়ে দিলেন।গঙ্গাজল সুন্দরভাবে চন্দন মিশ্রিত হলে ; তিনি প্রত‍্যেকবার এক একটি পুষ্প ঐ গঙ্গাজল যুগল মূর্তির শ্রীচরণে অর্পণ করতে লাগলেন।এই পর্য‍্যন্ত।স্বপ্নভঙ্গ হওয়ামাত্র শুনলাম,ঘড়িতে তিনটা বাজল।পরে পুনরায় ঘুম আসলে স্বপ্নটি ভুলে যাই, এই ভয়ে তখনই এই স্বপ্ন বৃত্তান্তটি বিশেষ করে নোট করে রাখলাম।শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া ভক্তজনের শ্রীচরণে কোটি কোটি প্রণিপাত করে আমি এস্থলে প্রবন্ধের উপসংহার করলাম।*
*🙏ভক্ত-কৃপাসিন্ধু-- শ্রীঅশ্বিনী কুমার বসু। বেরেলি।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১৯৭. শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়া-তত্ত্ব 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya197.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






১৯৫. শ্রীনবদ্বীপলীলার মধুর রস 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya195.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১৯৪. নদীয়ার যুগল-মন্ত্র 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya194.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ১৯৫. শ্রীনবদ্বীপলীলার মধুর রস 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya195.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
(১৫)শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী*
*📥📥📥 পরিশিষ্ট📥📥📥*
^^^^^^^^^^              ^^^^^^^^^^^
*🌻শ্রীশ্রীগৌর-বিষ্ণুপ্রিয়াদাস শ্রীযুক্ত অশ্বিনী কুমার বসুর সুখস্বপ্ন, শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া পত্রিকা ১৯ শে ভাদ্র ১৩২০ সন🌻*
▪▪▪▪▪▪▪▪▪▪▪▪▪
*🌹শ্রীহরিদাস গোস্বামী মহাশয় শ্রীমন্মহাপ্রভুর শ্রীনবদ্বীপলীলার মধুর রস শ্রীবৈষ্ণবজগতে "কলসে কলসে" বিতরণ করছেন। এ রসের অন্ত নেই।তাই এ রস কলসে কলসে বিলাচ্ছেন, তবুও না ফুরোয়। গোস্বামী মহোদয় ভগবানের স্বতঃই নিজজন।তাঁর উক্তি আমাদের শিরোধার্য‍্য করাই শ্রেয়োলাভের উৎকৃষ্ট উপায়। তিনি নদীয়ার মধুর ভজনের প্রধান আশ্রয়  শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া ও তদীয় সেবাসখী শ্রীমতী কাঞ্চনাকে দৃঢ়ভাবে স্থির করেছেন।ইতিমধ‍্যে গৌরগতপ্রাণ ভাগ‍্যবান আর এক মহাত্মা দুই একটি প্রশ্ন উত্থাপন করেন।তাঁর প্রশ্ন এই যে, শ্রীগৌর-বিষ্ণুপ্রিয়ার যুগল ভজন কোন প্রাচীন গ্রন্থে লিপিবদ্ধ আছে কি না? গৌড়ীয় প্রাচীন কোন বৈষ্ণব ঐরূপ যুগলভজন,শ্রীমতী কাঞ্চনার অনুগা হয়ে করেছেন কি না?অনেকদিন হতে চলল,ইহার যথাযথ শ্রীগ্রন্থোক্ত উত্তর অদ‍্যাপি শ্রীপত্রিকায় বাহির না হওয়ায় আমি নিজে কিছু লিখিব এইরকম ইচ্ছা করেছিলাম। শ্রীচৈতন‍্যলীলা অগাধ অনন্ত।বিশেষ বক্ষ‍্যমাণ (আলোচ‍্য) বিষয় এত গুরুতর যে মাদৃশ(আমার মতন) অভাজনের উহাতে হস্তক্ষেপ করা কেবল বিড়ম্বনা মাত্র।দুই-চারদিন চুপ করে থাকি আবার যেন কে আমাকে লিখবার জন্য হৃদয়ের মধ্যে ধাক্কা দেন।অবশেষে বাধ‍্য হয়ে শ্রীবৈষ্ণবভক্তগণের শ্রীচরণধূলি সম্বল করে কিছু লিখতে আরম্ভ করি। শ্রীগৌরাঙ্গলীলার তিনখানি প্রামাণিক গ্রন্থের প্রতি প্রথমে আমাদের দৃষ্টিপাত করতে  হবে।যথা-- শ্রীচৈতন‍্য ভাগবত, শ্রীচৈতন‍্যচরিতামৃত ও শ্রীচৈতন‍্যমঙ্গল।শ্রীচৈতন‍্যচরিতামৃতাকার শ্রীপ্রিয়াজীর কোনও উল্লেখ করেন নাই।শ্রীগৌরাঙ্গলীলার ব‍্যাস অবতার তাঁর শ্রীচৈতন‍্যভাগবতে শ্রীপ্রিয়াজীকে লক্ষ্মী বলে বর্ণনা করেছেন।শ্রীচৈতন‍্যমঙ্গলেও ইহারই প্রতিধ্বনি।পাঠক শ্রীমহাপ্রভুর বিবাহ অধ‍্যায় উক্ত দুই গ্রন্থে পাঠ করলেও দেখতে পাবেন।ব্রজধামের মধুররসে শ্রীলক্ষ্মী অধিকার প্রাপ্ত হন নাই।তিনি বৈকুন্ঠের নারায়ণের (বিষ্ণু) সেবার অধিকার লাভ করেছিলেন।শ্রীনবদ্বীপের প্রাচীন মহান্তগণ শ্রীগৌরাঙ্গের শক্তি অবতার শ্রীগদাধরে শ্রীরাধার বিকাশ দেখিয়ে ধন‍্য হয়েছিলেন। বোধ হয়,সেই কারণেই ইঁহারা "গৌর-গদাধরের" যুগল বেঁধেছেন।ইঁহাদের যুগলভজনের কেন্দ্রস্থল "শ্রীগৌরগদাধর"।পদকর্তা লিখেছেন=*
  *হৃদয়ে উদয় হইয়া,মাতাও সবার হিয়া।*
*(তোমার)নিত‍্যানন্দ সঙ্গে লইয়া মাতাও সবার হিয়া।।*
*(তোমার)অদ্বৈত সঙ্গে লইয়া মাতাও সবার হিয়া।*
*(তোমার)গদাধরকে বামে লইয়া মাতাও সবার হিয়া।।*
        *দেখি কেমন সাজে গো।*
*আজি গৌর-গদা কেমন সাজে গো।*
*🌹এই পর্যন্ত লিখে প্রবন্ধটি শ্রীপত্রিকায় পাঠাব কি না ভাবতে লাগলাম। ভাবলাম,যদি এই অভাজনের প্রবন্ধে কোনও ভজনানন্দী ভক্তের মনে কোনও কষ্ট জন্মে, তবে সে দুঃখ,সে অপরাধ, আমার রাখবার জায়গা নাই। অগত‍্যা প্রবন্ধটি অনেকদিন পড়ে রইল।*
*🌻গত ২২শে শ্রাবণ বৃহস্পতিবার শুক্লা ষষ্ঠীর দিন,রাত্রি তিনটার সময় যে স্বপ্ন দেখেছি,তা এ স্থলে প্রকাশ না করে থাকতে পারলাম না।দেখলাম পূর্বে যেমন কলকাতায় যেতে হলে নবদ্বীপের ঘাটে সেয়ারের নৌকায় গোয়াড়ী যেতে হত, ঠিক সেইরকম গোয়াড়ী যাবার জন্য বাড়ী হতে বাহির হয়েছি।সেয়ারের  নৌকার মাঝি যাত্রী জোগাড় করবার জন্য   আগমেশ্বরীতলা পর্য‍্যন্ত এসেছে।প্রতি সেয়ারের ভাড়া দুইআনা।মাঝি আমার ব‍্যাগ হাতে নিল। এই সময়ে আরও দুই তিনজন সহযাত্রী পাওয়া গেল।সকলে গঙ্গাভিমুখে চললাম।বেলা আন্দাজ অপরাহ্ন(বিকেল) চারটা হবে, পশ্চিম গগনে ভয়ানক মেঘ উঠেছে ; এমন ঘন মেঘ আর কখনও দেখেছি বলে মনে হচ্ছে না।দেখতে দেখতে সে মেঘ চারদিক ঢেকে ফেলল।তার শ‍্যামচ্ছটায় বোধ হল, যেন রাত হয়েছে, অতি কাছের মানুষও দেখা যায় না  ; সঙ্গে সঙ্গে প্রবল ঝড় ও বৃষ্টি আরম্ভ হল।গাছগুলি যেন মড়্ মড়্ করে ভেঙ্গে পড়তে লাগল। আমি তখন তাড়াতাড়ি শ্রীমন্মহাপ্রভুর বাড়ীতে আশ্রয় নিবার জন্য ধাবমান হলাম।আমার সঙ্গী বললেন, এ সময়ে মন্দিরে যাওয়া ঠিক না,কারণ সেখানে বজ্রভয় আছে। উচ্চ স্থানে বজ্রপাতের সম্ভাবনা বেশী বলে তিনি অন‍্যত্র চলে গেলেন।আমি মহাপ্রভুর বাড়ীতে প্রবেশ করলাম।সেখানে প্রবেশ করে ঝড় ও বৃষ্টির চিহ্নমাত্র দেখলাম না। মহাপ্রভুর নাটমন্দির।ঐ নাটমন্দিরের পূর্বদিকে শ্রীমন্দির এবং বর্তমানে উত্তরদিকেও দালান আছে।এখন দালানেই শ্রীবিগ্রহ আছেন।আমি ভিতরে গিয়ে দেখলাম,মন্দিরের দিক হতে এক শ্রীবৈষ্ণবমহাত্মা নাটমন্দিরের ভিতর দিয়ে শ্রীসিদ্ধচৈতন‍্যদাস বাবাজীর সমাধি আশ্রমে যাচ্ছেন।এই মহাত্মার পরিধান-বস্ত্রখানি একটু পাটলবর্ণের(গোলাপীরঙের)।নতুন বস্ত্র প্রতিদিন গঙ্গার ঘোলাজলে ধৌত করলে যেরকম হয় বস্ত্রটির রঙও সেইরকম।তাঁর গলায় কন্ঠলগ্ন শ্রীতুলসীমালা।মালাগুলি একটু বড় বড়।মস্তক মুন্ডিত, বয়স ষাটের কিছু বেশী হবে। তিনি একবার আমাকে তাকিয়ে দেখলেন মাত্র, কোনও কথা বললেন না।আমি মন্দিরের দিকে তাকিয়ে দেখি,দরজা খোলা রয়েছে। মন্দিরের অভ‍্যন্তরে দোলমঞ্চে শ্রীমন্মহাপ্রভু শ্রীপ্রিয়াজীকে বামে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন।দোলমঞ্চসহ যুগলরূপ বর্ণনা করি এমত সাধ‍্য আমার নাই।তথাপি একটু না লিখে থাকতে পারছি না।দোলমঞ্চখানি পুষ্প দিয়ে গঠিত।স্তরে স্তরে ফুল,কুসুমগন্ধে নাক মেতে উঠে।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১৯৬. শ্রীনবদ্বীপলীলার মধুর রস 🏵️ পরিশিষ্ট 📥 শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/bishnupriya196.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧







adds