꧁ ৮১. রামায়ণ 🙏 তুলসী দাস ꧂
**🌻শ্রীরামচন্দ্রের প্রতি সীতার উক্তি🌻*
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ রামায়ণ 🙏 তুলসী দাস 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
http://mrinmoynandy.blogspot.com/2022/11/blog-post_66.html ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮১)🌿তুলসী দাস রামায়ণ🌿*
*🌻শ্রীরামচন্দ্রের প্রতি সীতার উক্তি🌻*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🙏হে প্রাণনাথ!হে করুণানিধান!হে সুখদ সুন্দর বিচক্ষণ!হে রঘুকুল কুমুদচন্দ্র!আপনি ছাড়া স্বর্গও যে আমার কাছে নরক সম। হে নাথ!স্নেহ ও আত্মীয়তার পাশে আবদ্ধ মাতা, পিতা,ভগিনী,প্রিয় ভ্রাতা,প্রিয় পরিবার, সুহৃদগণ,শ্বশ্রূমাতা,শ্বশুর, গুরু অন্যান্য আত্মীয়স্বজন,অনুগত অমর্ত্যবর্গ, সুন্দর সুশীল সুখপ্রদায়ক পুত্র ও পতি না থাকলে নারীর পক্ষে তা সূর্য্য থেকেও বেশী উত্তপ্ত বোধ হয়।দেহ,ধনসম্পদ,গৃহ,ভূমি,নগর,রাজ্য সব কিছু পতির অবর্তমানে শোকের ঘনীভূতরূপ মাত্র হয়ে থাকে।ভোগ যখন রোগসম বোধ হয়,অলঙ্কার বোঝা মনে হয় আর সংসারকে যমযন্ত্রণা মনে হয়।হে প্রাণনাথ! পতি ছাড়া নারী তো প্রাণহীন দেহ অথবা জলহীন নদী।হে নাথ!আপনার সঙ্গ দান করে আপনার শারদপূর্ণিমাসম নির্মল চন্দ্রবদন দর্শনের মধ্যেই আমার সর্বসুখের অধিষ্ঠান।*
*🌻হে নাথ!আপনার সঙ্গে থেকেই পশুপক্ষী আমার আত্মীয়স্বজন হবে,অরণ্যই নগর হবে। বল্কলই নির্মল বস্ত্র হবে আর পর্ণকুটীরই আমার স্বর্গসুখের কারণ হবে।উদারচিত্ত বনদেবী ও বনদেবতাই আমার শ্বশুর-শ্বাশুড়ীসম হবেন।তারাই আমার রক্ষণাবেক্ষণ করবেন।প্রভুর সঙ্গে থাকতে পেরে কুশ ও কিশলয় নির্মিত শয্যাই কামদেবের মনোহর তোশকসম সুখসেব্য হবে।তখন আপনার সান্নিধ্যে বাস করে,কন্দ,ফলমূলই আমার অমৃতসম লাগবে আর বনের পর্বতমালাই আমার কাছে অযোধ্যার শত শত রাজপ্রাসাদতুল্য মনে হবে।শ্রীপ্রভু অনুক্ষণ দর্শন করবার সৌভাগ্য লাভ করে দিনের আলোয় সুখী চক্রবাকীসম আনন্দে দিন কাটাব।হে নাথ!আপনি অরণ্যের ভয়াবহ অবস্থা,দুঃখ,বিষাদ ও সন্তাপের কথা বলেছেন, কিন্তু হে কৃপা নিধান!তার একত্রীকরণ করলেও যে তা আপনার বিয়োগজনিত দুঃখের লেশমাত্রও হবে না।এইসব বিচার করে হে সজ্জন শিরোমণি!আপনি আমাকে আপনার সঙ্গেই নিয়ে চলুন,এখানে ছেড়ে যাবেন না।হে স্বামী! আপনার কাছ থেকে কিছু চাই না।আপনি তো করুণাময় ও সর্বান্তর্য্যামী।হে সুখদ সুন্দর দীনবন্ধু!হে শীল ও স্নেহের আকর!যদি আপনি আপনার বনবাসের অবসান চোদ্দ বৎসর কাল পর্যন্ত আমাকে অযোধ্যায় একলা ছেড়ে চলে যাবেন,তাহলে জেনে রাখুন যে ফিরে এসে আপনি আমাকে জীবিত দেখতে পাবেন না।*
*🍀অনুক্ষণ আপনার শ্রীপাদপদ্মযুগল দর্শন করতে পেলে আমার পথশ্রম থাকবে না।হে প্রিয়তম!আমি সর্বভাবে আপনার সেবা করব আর আপনার পথশ্রম লাঘব করে দিব।আপনার পাদপ্রক্ষালন করে দিব,গাছের তলায় বসে আনন্দে ব্যজন করব।বিন্দু বিন্দু স্বেদবারিযুক্ত শ্যামল কলেবর আমার প্রাণনাথকে সতত দর্শন লাভ করতে থাকলে আমার দুঃখের অবকাশই বা কোথায় থাকবে?সমতল ভূমিতে তৃণ ও পত্রদলের শয্যা প্রস্তুত করে এই দাসী সারা রাত আপনার পদসেবাস করবে।বারে বারে আপনার সুকোমল বিগ্রহ দর্শনে আর উত্তাপের কষ্ট থাকবে না।প্রভু সঙ্গে রয়েছেন, আমার দিকে চোখ তুলে তাকাবার সাহস কার হবে!সিংহীর দিকে শশক-শৃগাল তাকাতে সাহস পায়! আমি সুকুমারী আর নাথ (আপনি) বুঝি বনের উপযুক্ত?তাহলে আপনাকে তপস্যা ও আমার সুখভোগ (বিষয়ভোগ) করা উচিত?এইরকম হৃদয় বিদারককথাগুলি শুনে আমার হৃদয় বিদীর্ণ হয়নি, তখন মনে হয় হে প্রভু! এই পামর প্রাণ আপনার বিরহজনিত বেদনাও সহ্য করতে সক্ষম হবে।এইসব কথা উচ্চারণ করেই সীতাদেবী অত্যধিক বিহ্বল হয়ে পড়লেন।বাক্যের মাধ্যমে বিরহের উল্লেখও তিনি সহ্য করতে পারছিলেন না।তা হলে জাগতিক বিরহ হলে তাঁর কি অবস্থা হবে তা কল্পনা করে রঘুবীর চিন্তিত হলেন।রঘুবীর তখন ভালভাবেই বুঝতে পারলেন যে,জোর করে সীতাকে অযোধ্যায় রেখে গেলে তার প্রাণ সংশয় হবে।তখন সূর্য্যবংশনাথ রামচন্দ্র বললেন,বেশ! চিন্তা পরিহার করে তাহলে আমার সঙ্গে বনবাস গমনের জন্য প্রস্তুত হও।আজ আর বিষাদগ্রস্ত হয়ে থাকবার সময় নেই।অবিলম্বে আমার সঙ্গে বনগমনের জন্য প্রস্তুত হয়ে নাও।রামচন্দ্র তখন সীতাকে প্রিয়বাক্যে আশ্বস্ত করলেন।মাতা কৌশল্যার চরণ ধরে আশীর্বাদ গ্রহণ করেন।কৌশল্যা বললেন,বাছা আমার!যথাসাধ্য তাড়াতাড়ি ফিরে এসে প্রজাদের দুঃখ নিবারণে সচেষ্ট হইও আর এই নিষ্ঠুর মাতা যেন তোমাকে ভুলে না যায়!হে বিধাতা! আমার কি আবার সুদিন দেখবার সৌভাগ্য হবে? কবে আবার এই চর্মচক্ষুতে এই মনোহর যুগল মূর্তি দেখতে পাব? হে পুত্র!সেই সুদিন, শুভলগ্ন আবার কবে আসবে যখন তোমার অভাগী জননী জীবিত থেকে তোমাদের চাঁদমুখ দেখবে?*
*🙏বানান,ভুল ক্ষমা করবেন🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧







