✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৬১. কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*৬১ কৃত্তিবাসী রামায়ণ সংক্ষেপে*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*কুম্ভকর্ণ যুদ্ধ করব বলে যখন পথে যাত্রা করেন,তখন তাঁর এক সহোদর, মহোদর নাম,যুদ্ধ করতে যেতে বাধা দেয়।মহোদর বললে তুমি বহুদিন নিদ্রাগত ছিলে,তোমাকে পুরবাসীনারী একবার দেখা দিতে চলো,তখন কুম্ভকর্ণ বললে,কি বলছিস তুই?সামনে যমের দোসর বসে আছে আর আমি পুরনারীর কাছে যাব!না আমি কোন কথা শুনতে চায় না,আগে যুদ্ধ পরে দেখা।যুদ্ধ পথে কুম্ভকর্ণকে দেখে সকল বানরের মুখ শুখিয়ে গেল,সেই বিকট চেহারা।বানরগণ দলে দলে পালাতে শুরু করল।যখন বানরগণ পালিয়ে গেল তখন অঙ্গদ বলছে,কি কারণে বানরগণ পলায়ন করল বুঝতে পারছি না।অঙ্গদ বললে,তোরা দেবতার অবতার তোরা এত ভয়!তার পর বেশ কিছু বানর ছিল তারা পর্বত তুলে কুম্ভকর্ণের অঙ্গে মারলে যেন মনে হল কুম্ভকর্ণের অঙ্গে কেউ দূর্বাঘাস ফেলল। এবার কুম্ভকর্ণ রেগে গিয়ে সামনে যাকে পাচ্ছে গিলে খেয়ে নিচ্ছে।তখন =*
*সাহসে করিয়া ভর নীল সেনাপতি*।
*আর চারি বীর তার মিলিল সংহতি।।*
*শরভঙ্গ,কুমুদ,নল,সে গন্ধমাদন।*
*নীলের সহিত মিলে হৈল পাঁচজন।।*
*🌻কুম্ভকর্ণ ঐ পাঁচজনকে এমনভাবে চেপে ধরল যেন মুখে রক্ত উঠে শ্বাস বন্ধ হবার মত অবস্থা হয়ে গেল।তাদের কি মনে হল মাটিতে ফেলে দিল, আর তারা অচেতন হয়ে পড়ে রইল।এরপর এক এক করে বহু বহু বানর এলে কুম্ভকর্ণ বানর ধরে দাঁতে চিবিয়ে খাচ্ছে।তারপর হনুমান এলে তাঁকে বুকে এক গদার প্রহার করলে গদার আঘাতে হনুমান আকাশে উঠে গাছ পাথর বৃষ্টি করছেন।গাছ পাথেরের আঘাতে গদা টুকরো টুকরো হয়ে গেল। লাফ দিয়ে কুম্ভকর্ণ হনুমানকে ধরে বুকে এক চাপড় মারলে ধড়ফড় করতে করতে মাটিতে পড়ল।এই অবস্থা দেখে সুগ্রীব গেলেন যুদ্ধ করতে।বড় বড় শালগাছ দিয়ে প্রহার করতে লাগলে কুম্ভকর্ণ হাতে গাছ নিয়ে দাঁড়িয়ে রইল, সুগ্রীব বললেন তুই বহু বানরকে আঘাত ও ভক্ষণ করেছিস এবার ঘা সহ্য কর।তখন কুম্ভকর্ণ বলল,আমি বিধাতার নাতি, দেখি তোর কত ক্ষমতা মার?সমস্ত শালগাছকে তুচ্ছ মনে করে হো হো করে হাসতে লাগল কুম্ভকর্ণ। আর গাছগুলি টুকরো টুকরো হয়ে গেল।তখন কুম্ভকর্ণ পর্বত তুলে সুগ্রীবকে আঘাত করলে পর্বতের চাপে ধরা পড়ল।কুম্ভকর্ণ সুগ্রীব নিয়ে চলল দশাননকে দেখাতে।*
*কুম্ভকর্ণ সুগ্রীবেরে ল'য়ে যায় বেন্ধে।*
*সকল বানরগণ মাথে হাত কান্দে।।*
*🌻হনুমান মনে মনে ভাবছেন কেমন করে এই কুম্ভকর্ণকে আজকের রণে মারা যায়,ওকে না মারলে তো সুগ্রীবকে উদ্ধার করা যাবে না। অন্যদিকে সুগ্রীব মনে মনে ভাবছেন কোন বুদ্ধি করতে হবে নচেৎ রেহাই পাব না।*
*মহাবল সুগ্রীব বুদ্ধিতে বৃহস্পতি।*
*মনে মনে চিন্তেন আপন অব্যাহতি।।*
*কর্ণ টানে দু'হাতে কামড়ে ছিঁড়ে নাক।*
*ভয়ে কুম্ভকর্ণ ডাকে পরিত্রাহি ডাক।।*
*দুই পার্শ চিরে তোলে দু-পায়ের ভরে।*
*পঞ্চ অঙ্গে কুম্ভকর্ণের রক্ত পড়ে ধারে।।*
*মর্মব্যথা পেয়ে বীর ছাড়ে সুগ্রীবেরে।*
*আছাড়িয়া ফেলে দিল ধরণী উপরে।।*
*🌻কুম্ভকর্ণকে এইরকম ভাবে যন্ত্রণা দিয়ে এক লাফে প্রাচীরে উঠে সেখান থেকে এক লাফে নিজের কটকে এসে উপস্থিত হলেন।* *কটকে এসে রাম ও লক্ষ্মণকে সমস্ত কথা বললেন এবং কুম্ভকর্ণের নাক ও কান দিলেন।*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧















