✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••*
✧═══════════•❁❀❁•═══════════✧
*•❀꧁ 📖সূচীপত্র 🙏 শ্রী জয়দেব দাঁ 📖꧂❀•*
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
*(৫৭)সংক্ষিপ্ত কথন শ্রীগৌরাঙ্গ প্রভু*
*🙏🙏নারায়ণ কৃষ্ণ🙏🙏*
"""""""""""""""""""""""""""""""""""""""""""
*🌻বেঙ্কট ভট্ট শ্রী সম্প্রদায়ী।তাঁদের লক্ষ্মী-নারায়ণ উপাসনা।মহাপ্রভু পরিহাস করে বললেন, তোমার লক্ষ্মী সতী পতিব্রতা হয়ে নারায়ণ ছেড়ে শ্রীকৃষ্ণকে পতি কামনা করেন কেন? ভট্ট বললেন,নারায়ণ ও শ্রীকৃষ্ণ একই বস্তু। শ্রীকৃষ্ণে মাধুর্য্য আধিক্য অর্থ্যাৎ অনেক বেশী।আবার মহাপ্রভু বললেন, লক্ষ্মী রাসলীলায় যেতে পারলেন না কেন?ভট্ট উত্তর দিতে পারলেন না। চতুরের শিরোমণি মহাপ্রভু বললেন,লক্ষ্মী গোপীর আনুগত্যে ভজন করেন নাই।নারায়ণ শ্রীকৃষ্ণের বিলাস মূর্তি।সেই মূর্তি গোপীদের মন হরণ করতে পারে না। কথাবার্তা হয়ে যাবার পর মহাপ্রভু শ্রীরঙ্গম হতে ঋষভ পর্বতে আসিলেন।সেখানে পরমানন্দ পুরীর সঙ্গে মিলিত হলেন।পুরী গোসাঞিকে গৌরহরি নীলাচলে এসে তাঁর সঙ্গে বাস করবার জন্য আদেশ করলেন।সেখান হতে শ্রীগৌরাঙ্গ শ্রীশৈল দক্ষিণ মথুরা হয়ে কামকোষ্ঠী আসিলেন।সেইখানে এক বিপ্র সারাদিন উপবাসী থাকেন।তাঁর দুঃখ,পাপিষ্ঠ রাবণ,লক্ষ্মী স্বরূপিনী সীতাদেবীকে হরণ করল।এই দুঃখে তিনি উপবাসী। সমস্ত কথা শুনে গৌরহরি বললেন,শুন বিপ্র!রাবণ সীতাকে স্পর্শও করতে পারে নাই।রাবণ আসছে দেখে সীতা অন্তর্ধান হন।সেইস্থলে রইল এক মায়া সীতা।রাবণ সেই মায়া সীতাকে হরণ করে নিয়ে গেছে।মহাপ্রভুর কথায় তাঁর মনে শান্তি আসিল।রামচন্দ্র যখন সীতাকে অগ্নি পরীক্ষা করেন, তখন মায়া সীতা অগ্নিতে অন্তর্ধান হন।সত্যসীতা এসে রামচন্দ্রের সামনে উপনীতা হলেন।এই অপূর্ব কাহিনী শুনে ব্রাহ্মণ আনন্দে রন্ধন করলেন।মহাপ্রভুকে প্রসাদ দিয়ে নিজে গ্রহণ করলেন।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧
