✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৭/২. *প্রভুনিত্যানন্দের বিহারস্থলী একচক্রা ধামের যথাযথ বিবরণ* ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ প্রভু নিত্যানন্দের সংক্ষিপ্ত লীলা 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
হাড়াই পণ্ডিতের সঙ্গে ময়ূরেশ্বর গ্রামের জমিদার মুকুটনারায়ণ রায় মহাশয়ের কন্যা শ্রীমতী পদ্মাবতী দেবীর বিবাহ হয় ।একদা রায় মহাশয় জটিল বৈষয়িক চিন্তায় মগ্ন ছিলেন ইত্যবসরে
রায়গৃহিণী কন্যার বিবাহের কথা তুললে রায় বিরক্ত হয়ে বললেন- যে আগামী প্রভাতে প্রথম যাকে দেখবেন তাকেই কন্যা দান করবেন।প্রভাত হলে ভয় শংকিত চিত্তে বাতায়ন উন্মুক্ত করতেই দেখলেন এক সুদর্শন যুবক পুস্পচয়ন । খবর নিয়ে জানতে পারলেন সাণ্ডিল্যগোত্রজ ব্রাহ্মণ, ময়ূরেশ্বর-শিবের অর্চন-নিমিত্ত পুস্পচয়ন করছিলেন।
পিতা মুরারি বন্দোপাধ্যায় কে সম্বন্ধ স্থাপনে আগ্রহ প্রকাশ করলে পণ না নিয়ে বিবাহ সম্পন্ন করেন ।
পদ্মাবতী-মুকুন্দের প্রতি বিশেষ প্রীতি প্রকাশ করে , নিত্যানন্দ প্রভু এঁদেরকেই পিতৃ-মাতৃত্বে অঙ্গীকার করেন । নিত্যানন্দের বাল্য নাম ছিল, অনেকের মতে চিদানন্দ । বাবা-মা সঙ্গীসাথীরা কুবের বলে ডাকতেন।
*পদ্মাবতী পুষ্করিণী* - নিত্যানন্দ প্রভুর স্নান ও জল বিহারের স্থান ( নিত্যানন্দ প্রভুর মাতামহ মুকুট নারায়ণ রায় , কন্যা পদ্মাবতীর সাথে হাড়াই পণ্ডিতের বিবাহ দিবার পর এই জলাশয় খনন করে তাকে নিজ কন্যার নামাঙ্কিত করেন ও জামাতা হাড়াই পণ্ডিত কে দান করেন)।।
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৭/২. *প্রভুনিত্যানন্দের বিহারস্থলী একচক্রা ধামের যথাযথ বিবরণ* ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*চোঙাধারীবাবার সমাধি* - এই মহাপুরুষ সু-প্রাচীন কাল হতে একচক্রা ধামের পাণ্ডবতলায় বাস করতেন।তাঁর বয়সের হিসাব ছিল না । কথাপ্রসঙ্গে তিনি বলেছিলেন মহাপ্রভুর মামার(শচীমাতার ভাই) বিবাহে তিনি বরযাত্রী গিয়েছিলেন । তাঁর সেবিত গিরিধারী শিলা অদ্যাপি বর্তমান।বহুদিন পাণ্ডবতলায় বসবাসের পর তিনি স্বেচ্ছায় সমাধি গ্রহন করেন স্নানপূর্ণিমা তিথিতে ।
*#পাণ্ডবতলা* -একচক্রা ধামে কুন্তীমাতা ও পাণ্ডবদের নিবাসস্থল ।
*#বকুলতলা* - প্রভু নিত্যানন্দের বাল্য লীলাস্থলী । এখানে আগে সর্পাকৃতি শাখাপ্রশাখাবিশিষ্ট একটি বকুল গাছ ছিল।এর শাখা বিশেষ, বরাহনগর পাঠবাড়ি , নবদ্বীপ সমাজবাড়ি ও নিত্যানন্দ জন্মস্থানে সংরক্ষিত আছে ।
*#জানুকুণ্ড* - নিত্যানন্দপ্রভুর পরশপূত পবিত্র জলাশয়।লৌকিক কিংবদন্তি- বঙ্কিমদেব ঙএখানেই অন্তর্হিত হন । এখানে পূর্বে একক বেণুধর ত্রিভঙ্গ শ্রীকৃষ্ণের বিগ্রহ ছিল। এখন তা নিতাইবাড়িতে । ইনি পৌষসংক্রান্তিতে জানুকুণ্ডে আসেন।চিড়া ভোগ নিবেদিত হয়ে আরতির পর সেই প্রসাদ-সমবেতগণকে বিতরিত হয় । সেদিন এখানে নাম সংকীর্তন ও ভক্ত সমাগম হয় ।
*#বিশ্রাম তলা* - গৃহ ত্যাগ করার পর যমুনা পার হয়েই রাস্তার বাঁয়ে বৃক্ষলতাবৃত মনোহর স্থান, এখানে কিছুক্ষনের জন্য বসেছিলেন নিতাইচাঁদ, গ্রামবাসীদের অনুরোধে ।
*#কদম্বখণ্ডী* - যমুনার একটি বিশেষ ঘাট ।এখানেই বংকিমদেবের দারু প্রকাশিত হয়েছিলেন বলে প্রবাদ । শ্রীশ্রীনিতাইগৌরের সেবা।বর্তমানে বিশ্রামতলার ঠাকুর কৃষ্ণবলরাম ও এখানে আছেন।
*বাঁকারায়* মন্দির- বীরচন্দ্রপুর গ্রামের ভেতরে দেবস্থান । বঙ্কিমদেব, শ্রীমূরলীধর, দুইপাশে ললিতা ও রাধারাণী। এছাড়াও যোগমায়া, শালগ্রাম আদি রয়েছে।
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৭/২. *প্রভুনিত্যানন্দের বিহারস্থলী একচক্রা ধামের যথাযথ বিবরণ* ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*গোষ্ঠতলা* - শ্রীবঙ্কিমদেবের গোষ্ঠলীলার্থ শুভাগমনস্থল ।
*#শ্রীজগন্নাথদেব* মন্দির - গোষ্ঠতলায় বিরাজিত ।একদা নিত্যানন্দ প্রভুর বাবা-মা জগন্নাথ দর্শনের ইচ্ছা প্রকাশ করলে নিতাইচাঁদ জগন্নাথ প্রকট করিয়ে দর্শন করান, সেই জগন্নাথ।পরে বলরাম, সুভদ্রা নির্মিত হয়ে বিরাজমান হয়েছেন। অধুনা ভব্য মন্দিরে দর্শন দিচ্ছেন জগন্নাথদেব।ভাণ্ডীশ্বর, সাথে সাক্ষীগোপাল।টলটলিয়া বাবার সমাধি।
*একচক্রেশ্বর মহাদেব* - শ্রীজগন্নাথের মন্দিরের পাশে ।শিবানন্দ গিরি গোস্বামীর দ্বারা মন্দিরটি নবনির্মিত। অধুনা সুসংস্কৃত । হাড়াই পণ্ডিত সেবিত ভূগর্ভস্থ অনাদিলিঙ্গ।।
*#নিত্যানন্দপ্রভুর* - গোবর্ধনধারণ লীলাপ্রকাশস্থল (স্থানীয় ভাষায়-গোবরা মাঠ)। লক্ষনের শক্তিশেল অভিনয়ের স্থান (লক্ষনগড়িয়া), কালীয়দমনলীলাভিনয় স্থান (কালিসাড়া), দানলীলাভিনয় ক্ষেত্র (কানাই কুণ্ড), শ্রীশ্রী চন্দনযাত্রা- লীলা প্রকাশ স্থান (চন্দনসরোবর), দেবরাজ ইন্দ্রের শ্রীনিত্যানন্দ প্রভুর সন্দর্শনে আগমন ও উভয়ের প্রসঙ্গ স্থান. (ইন্দ্রসায়র), নেড়াডাঙ্গা, মরসরোবর, শ্রীসেতুবন্ধলীলা প্রকাশস্থলী (কুণ্ডপুকুর), আমলীতলা (তেঁতুলগাছে আম্র প্রকাশ হয়), শ্বেতগঙ্গা, অক্ষয় বট, রাইপুকুর (শ্রীশ্রীরাধাকুণ্ড গ্রামের ওপারে অবস্থিত), খুন্তিপুকুর ইত্যাদি দর্শনীয় ।
*এসব লীলাস্থলীর বিশদ বিবরণ জানতে পারবেন শীঘ্রই প্রকাশিত হতে চলেছে*
*"চারিযুগের ভক্ত গাঁথা"*
*নামক গ্রন্থে।* 🙏🏻🙏🏻
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ।
FACEBOOK LINK 👉 https://www.facebook.com/profile.php?id=100023723408003
DEMOCRATIC NITYANANDA (Facebook Group) 👉 https://www.facebook.com/groups/1370545549769377/?ref=share
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧













