শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

৮৬. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda86.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৮৬. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda86.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৮৫. রাগানুগা ভক্তির কথন 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda85.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮৬)শ্রীরায় রামানন্দ কাষ্ঠ পুত্তলিকা*
    *রাগাত্মিকা ও রাগানুগাভক্তি,*
   ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
*🙏রাগানুগাভক্তি রাগাত্মিকা ভক্তির অনুগামিনী,এই জন্যই সাধন ব‍্যাপারে রাগানুগার প্রাধান‍্য কীর্তিত হয়েছে ইহা সম্বন্ধরূপা ও কামরূপা ভেদে দুইপ্রকার। সম্বন্ধরূপা ভক্তির লক্ষণ এই ঃ-----------*
*"সম্বন্ধরূপা গোবিন্দে পিতৃত্বাদ‍্যভিমানতা।*
*অত্রোপলক্ষণতয়া বৃষ্ণীনাং বল্লভা মতা।।"*
*অর্থ‍্যাৎ শ্রীগোবিন্দ পিতৃত্বাদ‍্যভিমানত্বই সম্বন্ধরূপা রাগাত্মিকা ভক্তি।এর অন্তরনিহিত অর্থ এই যে "আমি শ্রীকৃষ্ণের ভাই" "আমি শ্রীকৃষ্ণের বন্ধু" ইত‍্যাদিরূপ মননই সম্বন্ধরূপা রাগাত্মিকাভক্তি।বৃষ্ণিবংশীয়গণ এইরকম সম্বন্ধমাত্র দ্বারাই শ্রীকৃষ্ণকে লাভ করেছিলেন। এখানে "বৃষ্ণি" শব্দ আভাস মাত্র।গোপগণও শ্রীকৃষ্ণকে ভগবান বলে জানেন না,তাঁরা তাঁকে তাঁদের প্রিয়তম আত্মীয় বলেই মনে করেন।তাতে কার্য‍্যতঃ শ্রীকৃষ্ণে রাগাত্মিকা ভক্তিরই পরাকাষ্ঠা(চরম উৎকর্ষ ) প্রদর্শিত হয়।শ্রীকৃষ্ণবল্লভ-ব্রজসুন্দরীগণের কামই রাগাত্মিকা ভক্তি বা প্রেম।শ্রীপাদ শ্রীজীব গোস্বামী বলেন ঃ-- স্বীয় ইষ্ট বিষয়ে রাগাত্মক প্রেম বিশেষত্বই এখানে কাম শব্দের বাচ‍্য। অর্থ‍্যাৎ আপনার বা (নিজের) অভীষ্ট (আকাঙ্ক্ষা) বিষয়ক রাগাত্মক প্রেমই কাম নামে অভিহিত হয়েছে।শ্রীপাদ ভক্তিরসামৃতসিন্ধুকার লিখেছেন=*
*"সা কামরূপা সম্ভোগতৃষ্ণাং যা নয়তি স্বতাং।*
*যদস‍্যাং কৃষ্ণসৌখ‍্যার্থমেব কেবলমুদ‍্যমঃ।।*
*ইয়ন্তু ব্রজদেবীষু সুপ্রসিদ্ধা বিরাজতে।*
*আসাং প্রেমবিশেষোহয়ং প্রাপ্তঃ কামপি মাধুরীং।।*
*তত্তৎক্রীড়ানিদানত্বাৎ কাম ইত‍্যুচ‍্যতে বুধৈঃ।।"*
*🍀অর্থ‍্যাৎ যে ভক্তি সম্ভোগতৃষ্ণাকে প্রেমরূপে পরিণত করে,তাকে কামরূপা ভক্তি বলা যায়।কেননা এতে যে কোন উদ‍্যম পরিলক্ষিত হয়,তা কেবল কৃষ্ণসুখের জন্য।সেটিতে আত্ম সুখের কোন বাসনা থাকে না।এই বিখ‍্যাত কামরূপাভক্তি কেবল ব্রজসুন্দরীগণেই বিরাজমানা।এঁদের এই প্রম বিশেষ কোন এক অনির্বচনীয় মাধুরী প্রাপ্ত হয়ে তত্তৎ(তখনকার) ক্রীড়ার(খেলার) নিদান(কারণ) হয়।তন্নিমিত্ত (সেইকারণে)পন্ডিতেরাএই প্রেমকে কাম আখ‍্যা প্রদান করেন। যথা গৌতমী তন্ত্রে=*
*"প্রেমৈব গোপরামাণাং কাম ইত‍্যগমৎ প্রথাম্।"*
*🌹উদ্ধবাদি ভক্তসত্তমগণ গোপীদের এই প্রেম বিশেষের প্রার্থনা করেছেন।*
*☘শ্রীপাদ শ্রীজীব গোস্বামী টীকাতে লিখেছেন রাগাত্মিকা শব্দের মতো কামাত্মিকা শব্দের প্রয়োগ হতে পারে না,এই জন্য কামরূপা বলা হয়েছে।কামাত্মিকা ক্রিয়ামাত্র।সেটি ভাব নহে।কামাত্মিকা সম্ভোগতৃষ্ণাকে প্রেমরূপে পরিণত করতে পারে না। আমা হতে শ্রীকৃষ্ণের সুখ হোক, কামাত্মিকতা এই ভাবের সৃষ্টি করতে পারে না।কামাত্মিকা আত্মসুখের অভিলাষিনী।(নিজের সুখের আকাঙ্ক্ষা)।আমি কৃষ্ণ হতে সুখ লাভ করব,এটিই কামাত্মিকার বাসনা।কিন্তু কামরূপা কৃষ্ণকে সুখ দিতে তৎপরা,তাতে নিজের হাজার কষ্ট, হাজার ক্ষতি হয় হোক, এটিই কামরূপার সঙ্কল্প। শ্রীচৈতন‍্যচরিতামৃতে লিখিত হয়েছে।*
*সহজে গোপীর প্রেম,নহে প্রাকৃত কাম।*
*কামক্রীড়া সাম‍্যে তারে কহি কাম নাম।।*
*নিজেন্দ্রিয় সুখ-হেতু কামের তাৎপর্য‍্য।*
*কৃষ্ণসুখ-তাৎপর্য‍্য গোপী ভাববর্য‍্য।।*
*নিজেন্দ্রিয়-সুখবাঞ্জা নাহি গোপীকার।*
*কৃষ্ণসুখ দিতে করে সঙ্গমবিহার।।*
           *(মধ‍্যলীলা ৮ম পরিচ্ছেদ)*
*কামপ্রেম দোহাকার বিভিন্ন লক্ষণ*।
*লৌহ আর হেম যৈছে স্বরূপে বিলক্ষণ।।*
*আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম।*
*কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্জা ধরে প্রেম নাম।।*
*কামের তাৎপর্য‍্য নিজ সম্বোগ কেবল।*
*কৃষ্ণসুখ তাৎপর্য‍্য হয় প্রেম তো প্রবল।।*
*লোকধর্ম,বেদধর্ম,দেহধর্মকর্ম।*
*লজ্জা ধৈর্য‍্য দেহসুখ আত্মসুখ মর্ম।।*
*দুস্ত‍্যজ আর্য‍্যপথ নিজ পরিজন।*
*স্বজনে করয়ে যত তাড়ন ভৎর্সন*।।
*সর্বত‍্যাগ করি করে কৃষ্ণের ভজন*।
*কৃষ্ণসুখ হেতু করে প্রেমের সেবন।।*
*ইহাকে কহিয়ে কৃষ্ণ দৃঢ় অনুরাগ।*
*স্বচ্ছ ধৌত বস্ত্রে যেন নাহি কোন দাগ।।*
*অতএব কাম প্রেম বহুত অন্তর।*
*কাম অন্ধতম,প্রেম নির্মল ভাস্কর*।।
*অতএব গোপীগণে নাহি কামগন্ধ*।
*কৃষ্ণসুখ লাগি মাত্র কৃষ্ণে সে সম্বন্ধ।।*
*আত্ম সুখ দুঃখ গোপীর নাহিক বিচার।*
*কৃষ্ণসুখ হেতু চেষ্টা মনো ব‍্যবহার*।।
*তবে যে দেখিয়ে গোপীর নিজদেহ প্রীত।*
*সেহো তো কৃষ্ণের লাগি জানিহ নিশ্চিত।।*
*এ দেহ দর্শন স্পর্শে,কৃষ্ণ সম্ভাষণ।*
*এই লাগি করে দেহের মার্জন ভূষণ।।*
*কামগন্ধহীন স্বাভাবিক গোপীপ্রেম।*
*নির্মল উজ্জ্বল শুদ্ধ যেন দগ্ধ হেম।।*
           *(আদিলীলা চতুর্থ  অধ‍্যায়।)*
*🌹কুব্জার রতি বা প্রেম নিজের সুখের জন্য।এই জন্য সেটি কামপ্রায়া রতি নামে অভিহিত হয়েছে।গোপীগণ এই কামরূপা রাগাত্মিকা ভক্তি দ্বারা ভগবানকে হাত করেন। যথা ঃ--*
*কামাদ্ গোপ‍্যা ভয়াৎ কংসো দ্বেষাচ্চৈদ‍্যাদয়ো নৃপাঃ।*
*সম্বন্ধাদবৃষ্ণয়ঃ স্নেহাদ্ যুয়ংভক্ত‍্যা বয়ং বিভো।।"*
*🌷কিন্তু এই কৃষ্ণ-প্রাপ্তিরও তারতম‍্য আছে।কামরূপা ভক্তি দ্বারা পরমতত্ত্বের যেরকম লাভ হয়,দ্বেষ,ভয়াদি দ্বারা কখনও সেরকম হতে পারে না।*
        *ক্রমাগত*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৮৭. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/07/ramananda87.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧




৮৫. রাগানুগা ভক্তির কথন 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda85.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
৮৫. রাগানুগা ভক্তির কথন 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda85.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
✧═══════════•❁❀❁•═══════════✧   
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                         🙏👇পূর্ব লীলা 👇🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৮৪. ভক্তিতত্ত্ব কথন 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda84.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৮৫)🙏শ্রীরামানন্দ রায়🙏*
       *রাগানুগা ভক্তির কথন*
       ^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🍀এই রাগাত্মিকা ভক্তির অনুগামিনী ভক্তিই রাগানুগা নামে অভিহিত।এর লক্ষণ যথা, ভক্তিরাগামৃতসিন্ধুতে ঃ-----*
*"ইষ্টে স্বারসিকী রাগঃ পরমাবিষ্টতা ভবেৎ।*
*তন্ময়ী যা ভবেদ্ ভক্তিঃ সাত্র রাগাত্মিকোদিতা।।"*
*🌺অর্থ‍্যাৎ অভিলষিত (অভিলাষ) বিষয়ের সংসর্গলাভের জন্য যে স্বাভাবিক সাতিশয় ইচ্ছাময় প্রেম, তারই নাম রাগ।পূজ‍্যপাদ শ্রীজীব গোস্বামী মহোদয় লিখেছেন=*
*🍁যেমন বিষয়ীর বিষয় সঙ্গলাভ  বাসনার জন্য প্রাকৃতিক ইচ্ছা অত‍্যন্ত হয়ে যে প্রেম,তাইই রাগ নামে অভিহিত।যেমন অতি সুন্দর জিনিস দেখার জন্য চোখের প্রাকৃতিক ইচ্ছা শক্তি আছে।কাননে গোলাপ ফুলটি ফুটে আছে, তা দেখবার জন্য চোখকে কেহ আমন্ত্রণ বা অনুরোধ করে না,অথচ চোখ নিজ স্বভাবেই সেটি দেখবার জন্য আকৃষ্ট হয়।এইরকমে ভক্তের চিত্তও ভগবানের অভিমুখে স্থভাবতঃ আকৃষ্ট হয়ে থাকে।এইরকম প্রাকৃতিক সঙ্গ অতি ইচ্ছার নামই রাগ।বিষয়ীর যেমন বিষয়ের প্রতি চরম আকর্ষণ তাহাও বিষয়ের প্রতি রাগ বা ভালবাসা, ভক্তের ভগবানের প্রতি চরম ভক্তির যে লালসা তাহাও ভগবানের প্রতি রাগ বলা হয়।বিশেষণ ভেদে এই রাগ বহু প্রকার।প্রিয়ভাবে,আত্মভাবে,সুতভাবে, সখারভাবে,গুরুরভাবে,সুহৃদেরভাবে, দেবভাবে ও ইষ্টভাবে ইত‍্যাদি নানান ভাবে এই রাগ প্রকটিত হয়ে থাকে।যেমন শ্রীকৃষ্ণের প্রেয়সীগণ প্রিয়ভাবে, শ্রীসনকাদি শান্তরসের ভক্তগণ আত্মা বা পরব্রহ্মরূপে শ্রীব্রজেশ্বরাদি পুত্রভাবে শ্রীদামাদি সখ‍্যভাবে,শ্রীপ্রদ‍্যুম্নাদি গুরুভাবে ভগবানের সঙ্গে প্রেমসম্বন্ধে সম্বন্ধ। তিনি কার ও ভাই,কারও মামা, কারও বৈবাহিক এইরকম তিনি একাই ব্রজবাসীজনের বহু সম্পর্কে সম্বন্ধ।তাঁর সেবকগণ তাঁকে ইষ্টদেব মনে করে তাঁর সঙ্গে প্রেমবিশেষে আবদ্ধ। ব্রজবাসীদের ভগবানের সংসর্গলাভের(সঙ্গলাভের) অত‍্যন্ত যে পরম প্রেম তাইই রাগ। ভগবান যখন রুদ্রদেবের ছলনার জন্য মোহিনীবেশ ধারণ করলেন,সেই রূপ দেখে রুদ্রের হৃদয় চঞ্চল হয়ে উঠিল। মোহিনীর সঙ্গলাভের জন্য রুদ্র ব‍্যাকুল হলেন। মোহিনীর জন্য রুদ্রের এই যে ব‍্যাকুলতাময় আকর্ষণ, এই আকর্ষণ রাগ নামে অভিহিত হতে পারে না।এই ভাবকে রূপজ মোহ বলা যেতে পারে। শ্রীকৃষ্ণের মায়ায় মোহিত হয়েই রুদ্রদেবের ঐরকম ভাব উপস্থিত হয়েছিল।সেটি শ্রীভগবন্মায়ারই ছলনা মাত্র। ফলে অভিলষিত বিষয়ে স্বাভাবিকী পরমাবিষ্টতাই রাগ।এই রাগময়ী ভক্তির নামই রাগাত্মিকাভক্তি।ব্রজবাসীগণের নিজ নিজ অভিমান অনুসারে কেউ তাঁকে সখা,কেউ তাঁকে কান্ত, কেউ তাঁকে পতি ইত‍্যাদি ভেবে নানান সম্পর্কসূত্রে তাঁরপ্রেমে আবদ্ধ।এই রাগযুক্ত শ্রবণ কীর্তন স্মরণ পাদসেবন অর্চন বন্দন সখ‍্য দাস‍্য আত্মনিবেদন প্রভৃতি ভক্তি ব্রজবাসীজনে পরিস্ফুটরূপে (স্পষ্টভাবে)বিরাজমান হয়ে থাকে।এই ভক্তিকেই রাগাত্মিকা ভক্তি বলা যায়। কিন্তু এই যে ভক্তির কথা বলা হচ্ছে,এটি রাগলক্ষণা ভক্তি, গঙ্গার ঢেউয়ের মত প্রকাশলীলা।এটি সাধ‍্যভক্তি, সাধন ভক্তি নয়। সুতরাং বুঝতে হবে যে,রাগাত্মিকাভক্তি সাধ‍্যভক্তি, সেটি সাধনভক্তির প্রকরণভুক্ত(গ্রন্থাদির অধ‍্যায় বা শাস্ত্রের অংশ) নয়।এই সাধ‍্যভক্তির অনুগামিনী উচ্চতরা ভক্তিবিশেষের নামই "রাগানুগাভক্তি"।এই ভক্তি ব্রজবাসীজনের ভক্তির অনুকরণ বা অনুসরণ মাত্র। ব্রজবাসীজন যে ভাবে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কবিশেষে আবদ্ধ এবং স্বাভাবিক বা প্রকৃতিক ভাবে তাতে যেরকম পরম আবিষ্ট, সেই ভাববিশেষে যখন কোন সাধকের অকৃত্রিম(বিশুদ্ধ) রুচি হয়, এবং সেই ভাবে যখন তাঁর যে ভক্তিবৃত্তি প্রবর্তিত (উৎসাহ বা প্রেরণা) হয়, তাকেই রাগানুগাভক্তি বলে।ব্রজবাসীজনের চিত্ত রাগময়। কিন্তু সাধক ভক্তগণের সে সৌভাগ্য কোথায়?ব্রজবাসীগণজনের রাগে যদি কোন সাধকের বিশুদ্ধ রুচি উপজাত বা জন্ম হয়,তাতেই তাঁর পরম সৌভাগ্যের কারণ হয়ে উঠে।ব্রজবাসীজনের রাগে যাঁর রুচি উপজাত হয়,তাঁদের তাদৃশ (সেরকম) রাগাত্মিকা ভক্তির পরাপাটি সমূহে তাঁর মন স্বভাবতঃই(নিজে থেকেই) আকৃষ্ট হয়ে থাকে।তিনি তখন শাস্ত্রের বিধিনিষেধের অপেক্ষা না রেখে নিজের থেকেই নিজের রুচির প্রবতানায় সেইরকম রাগাত্মিকাভক্তির আনুসরণ করেন।যে ভক্তির রাগই আত্মা,তা রাগাত্মিকা। আর সেই রাগে রুচিদ্বারা যে ভক্তির প্রবৃত্তি(রত) হয়,তাইই রাগানুগা। অর্থ‍্যাৎ রাগাত্মিকা ভক্তির প্রতি প্রগাঢ় রুচিবশতঃ যে ভক্তি উহার অনুগমন করে,তাইই রাগানুগা ভক্তি।*
*🙌জয় নিতাই গৌর হরিবল🙌*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
৮৬. রাগাত্মিকা ও রাগানুগাভক্তি 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/ramananda86.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds