✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ৬২. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻(৬২)শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী🌻*
######################
*🙏শ্রীমতীর মান-ভঞ্জন🙏*
###################
*🌻এইসব দেখে শ্রীমতীর মনে নানা ভাবের উদয় হত।এই সময়কার শ্রীমতীবিষ্ণুপ্রিয়ার উক্তি ঠাকুর বৃন্দাবন দাসের রচিত রসময় গীতি প্রেম-উপহার প্রদত্ত হল।শ্রীমতী যুবতী,স্বভাব-সুলভ চাপল্যের বশবর্তী হয়ে অভিমান ভরে বলছেন=*
*"ধান-শ্রী"*
*অলসে অরুণ আঁখি,কহ পহুঁ কিনা দেখি,*
*রজনী বঞ্চিলে কোন স্থানে।*
*(তোমার)বদন-সরসী রুহ, মলিন যে হয়েছে,*
*রজনী করিয়া জাগরণে।।*
*যাও গৌর!তুয়া সনে কিসের পিরীতি।*
*এমন সোনার দেহ,পরশ করিল কেহ,*
*না জানি সে কোন রসবতী।।*
*নদীয়া নাগরী সনে,রসিক হয়েছ ওহে,*
*এবে কি হে পার ছাড়িবারে।*
*সুরধূনী তীরে গিয়া,মার্জনা করগে হিয়া,*
*তবে সে আসিতে দিব ঘরে।।*
*🌻প্রভু প্রিয়াজীর সপ্রেম তিরস্কার শুনে ঈষৎ হেসে উত্তর করিলেন।প্রাণাধিকে!রাগ করে কটু কথা কেন বলছ?আমি হরিনাম সংকীর্তনে নিশি জাগরণ করে অমৃত-সাগরে ভাসছিলাম।*
*গৌরাঙ্গ করুণভাষী,কহে মৃদু মৃদু হাসি,*
*কাহে প্রিয়ে কহ কটু ভাষ।*
*হরিনামে জাগি নিশি,অমিয় সাগরে ভাসি,*
*গুণ-গায় বৃন্দাবন দাস।।*
*🌻শ্রীগৌরাঙ্গ হরিনামে শ্রীমতীর মান-ভঞ্জন করলেন।প্রভুর সম্বল হরিনাম।সকল কার্য্যেই প্রভু হরিনামের সাহায্য নিয়েছেন। প্রিয়াজী অভিমান দূর করে কটুভাষ বলছেন,প্রভু হরিনাম দিয়া তাঁর অভিমান দূর করলেন,তাঁর মানভঞ্জন করলেন।শ্রীমতীর অভিমানের যথেষ্ট কারণ আছে।এ সময়ে সাধারণ পুরুষে রসালাপে ও প্রিয় সম্ভাষণে প্রিয়ার মান-ভঞ্জন করে থাকেন।শ্রীগৌরাঙ্গ কিন্তু ভক্তি-রসের অবতারণা করে প্রিয়ার মনে প্রেমভক্তির উচ্ছাস উঠালেন।শ্রীমতীর অভিমান ও ক্রোধের শান্তি হল।তাঁর আর কোন কথা বলবার ক্ষমতা রইল না।"হরিনামে জাগি নিশি,অমিয় সাগরে ভাসি"বলে মহাপ্রভু যখন মৃদু মৃদু হাসতে হাসতে প্রিয়াজীকে রাত্রি জাগরণের বৃত্তান্ত বিবৃত করলেন,তখন দেবীর অভিমান একেবারে দূর হয়ে গেল।প্রাণবল্লভের কাতর ও মলিন বদন-চন্দ্রের প্রতি চেয়ে সকল দুঃখ ভুলে গেলেন।প্রভুও প্রিয়াজীর তিরস্কার বেদস্তুতি মনে করে তাঁকে নিয়ে রঙ্গ-রসে মগ্ন হলেন। ভক্তের ক্রোধ,ভক্তের তিরস্কার,ভক্তের ভৎসনা শ্রীভগবান বড় ভালবাসেন। তিনি স্বয়ং বলেছেন=*
*প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন।*
*বেদস্তুতি হৈতে সেই হরে মোর মন।।*
*(শ্রীচৈতন্য ভাগবত)*
*শ্রীমতীর মানভঞ্জন হলে শ্রীগৌরাঙ্গ হেসে প্রিয়াজীকে বললেন,"আজি চন্দ্রশেখর আচার্য্যর গৃহে কৃষ্ণকথা হবে।তুমি শুনতে যাবে?আমরা সকলে মিলে যাত্রা করব।তখন তুমি আমাকে চিনতে পারবে না।শ্রীমতী একটু হেসে উত্তর করলেন,তোমাকে আবার চিনতে পারব না?তুমি যে দীর্ঘাকার পুরুষ!শত সহস্র লোকের মধ্য হতে তোমাকে চিনে নেওয়া যায়।তুমি কি সাজবে?মহাপ্রভু বললেন,তা এখন তোমাকে বলব না।রাত্রে দেখতে পাবে।শ্রীমতী আর পীড়াপীড়ি করলেন না।মহাপ্রভুর শ্রীমুখের দিকে চেয়ে একটু মৃদুহাসি হেসে বললেন, "তুমি স্ত্রীলোক সাজলে তোমাকে উত্তম দেখাবে।তবে তুমি বড় ঢেঙ্গা।মহাপ্রভু ঈষৎ হেসে শ্রীমতীর নিকট বিদায় নিয়ে কৃষ্ণযাত্রার উদ্যোগে ঘরের বাহির হলেন।*
*🙏বানান ভুল মার্জনীয়🙏*
*ধারাবাহিক*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧









