শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১৩. বৈষ্ণব বিবৃতি ❇️ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob13.html


  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ১৩. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ১২. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*১৩ ওঁ নমঃ ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
~~~~~~~~~~~~~~~~~~~
*"অথ কস্মাদুচ‍্যতে মহাবিষ্ণুমিতি যঃ সর্বাল্লোকান্ ব‍্যাপ্নোতি ব‍্যাপয়তি স্নেহো যথা জাতঃ পরোহন‍্যোহস্তি য আবিবেশ ভুবনানি বিশ্বা।প্রজাপতিঃ প্রজয়া সংবিদান স্ত্রিণী জ‍্যোতিংসি সচতে স ষোড়শীতি তস্মাদুচ‍্যতে মহাবিষ্ণুমিতি"।*
*🌻ফলতঃ যিনি নিখিল জগতে অন্তর্য‍্যামীরূপে অনুপ্রবিষ্ট থেকে নিয়ম করছেন,সেই সর্বব‍্যাপক পরতত্ত্বই বিষ্ণু নামে অভিহিত।জগতের প্রত‍্যেক অণু পরমাণুও বিষ্ণু হতে পৃথক নহে।শ্রীভগবান স্বীয় স্বরূপ-শক্তিতে অচিন্ত‍্য তর্কৈশ্বর্য‍্যমহিমবলে বিশ্বব‍্যাপকরূপে প্রতিষ্ঠিত থেকেও প্রপঞ্চে তাঁর বিবিধ শ্রীমূর্তি প্রকটিত করেন। নৃসিংহতাপনী শ্রুতি বলেন=*
*তুরীয়মতুরীয়মাত্মানমনাত্মানমুগ্রমনুগ্রং বীরমবীরং মহান্তমমহান্তং বিষ্ণুমবিষ্ণুং জ্বলন্তমজ্বলন্তং সবতোমুখমসর্বতোমুখমিত‍্যাদি। *(৬)*
*🌻শ্রীভগবানের শক্তি ও ঐশ্বর্য‍্য একেবারেই অচিন্ত‍্য।তিনি বিভু হয়েও পরিচ্ছিন্ন,পরিচ্ছিন্ন হয়েও বিভু।তবে তাঁর বিজ্ঞানময় আনন্দঘনতত্ত্বই স্বরূপ মূর্তি।ক্রমবৈশিষ্ট‍্য প্রকাশের জন‍্যই শ্রুতি ভগবানের "সচ্চিদানন্দ" নামের সার্থকতা সম্পাদন করেছেন। অর্থ‍্যাৎ অগ্রে সৎ,তৎপরে চিৎ,অবশেষে আনন্দ এইরকম পদ-বিন‍্যাস করেছেন।এই আনন্দঘন-স্বরূপ শ্রীভগবানই বৈষ্ণব-দর্শন মতে ভক্তগণের পরম উপাস‍্য-তত্ত্ব।সচ্চিদানন্দৈক রসস্বরূপিনী ভক্তিই তাঁর সাধন।গোপালতাপনী শ্রুতি বলেন=*
*"ভক্তিরস‍্য ভজনং তহিদামুত্রোপাধি নৈরাস‍্যে নৈবামুর্মিন মনসঃ কল্পনমেতদেব চ নৈষ্কর্ম‍্যম্।*
*🌻অর্থ‍্যাৎ ভক্তিই ইহার ভজন।তা কি রকম?ইহলোক ও পরলোক সম্বন্ধনীয় কামনা নিরাসপূর্বক এই কৃষ্ণাখ‍্য পরব্রহ্মে মনের যে অর্পণ অর্থ‍্যাৎ প্রেম তার দ্বারা বিভোর হওয়া, একটিই ইহার ভজন।একটিই নৈষ্কর্ম‍্য অর্থ‍্যাৎ কর্মাতিরিক্ত জ্ঞান।বৈদিকভাষায় অনেক জায়গায় উপাসনাকেও জ্ঞান বলা হয়েছে।বেদান্তসূত্রের প্রাচীন ভাষ‍্যকার "বৌধায়ন" বলেন=*
*"বেদন মুপাসনং স‍্যাত্তদ্বিষয়ে শ্রবণাৎ"!*
*🌻অর্থ‍্যাৎ উপাসনাই জ্ঞান,যেহেতু তদ্বিষয়ে বহু শ্রুতি দেখতে পাওয়া যায়।এই জ্ঞান বা উপাসনার চরম তত্ত্বই বিজ্ঞান।বিজ্ঞানই পরাভক্তি নামে অভিহিত।এই পরাভক্তি প্রভাবেই ধীর ব‍্যক্তিগণ সেই আনন্দ স্বরূপ ভগবানকে দর্শন করে থাকেন। যথা শ্রুতি=*
*"তদ্বিজ্ঞানেন পরিপশ‍্যন্তি ধীরাঃ আনন্দরূপমমৃতং যদ্বিভাতি।*
                        *মন্ডুকে=২|২|৭*
*গোপাল তাপনী শ্রুতি তাই মুক্তকন্ঠে ভক্তির জয় ঘোষণা করে বলেছেন=*
*"ভক্তিরেবৈনং নয়তি ভক্তিরেবৈনং দর্শয়তি ভক্তিবশঃ পুরুষো ভক্তিরেব ভূয়সীতি বিজ্ঞানানন্দঘনঃ সচ্চিদানন্দৈকরসে ভক্তিযোগে তিষ্ঠতি"।*
*🌻অর্থ‍্যাৎ ভক্তি ভক্তকে ভগবদ্ধামে নিয়ে যান,ভগবানের চরণ দর্শন করান, ভগবান ভক্তিতেই বশীভূত,ভক্তিই ভগবৎ-প্রাপ্তির শ্রেষ্ঠ সাধন।বিজ্ঞানানন্দঘন শ্রীভগবান সচ্চিদানন্দরসরূপিনী ভক্তিযোগ অবস্থিত।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
             *০৫|০১|২০২৩*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ১৪. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১২. বিষ্ণু ও বৈষ্ণব ধর্মের প্রাধান‍্য এই উপনিষদ্ ভাগেও দেখা যায় ❇️ বৈষ্ণব বিবৃতি 💮 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob12.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ১২. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ১১. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*১২ ওঁ নমঃ ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*🌻বিষ্ণু ও বৈষ্ণব ধর্মের প্রাধান‍্য এই উপনিষদ্ ভাগেও দেখা যায়। সুতরাং সংহিতার সময় হতে এই উপনিষদ্ প্রচারের সময় পর্যন্ত যে বিষ্ণু-উপাসনা অব‍্যাহতভাবে চলে আসছে তা এতদ্দারা পরিসূচিত হয়। বৃহদারণ‍্যক উপনিষদে কথিত আছে =*
*বিষ্ণু র্যানিং কল্পয়তু ত্বষ্টা রূপাণি পিংশতু।*
*আসিঞ্চতু প্রজাপতির্ধাতা গর্ভং দদাতু তে।।* *৬|৪|২১*
*🌻তৈত্তিরীয়োপনিষদে=*
*ওঁ শন্নো মিত্রঃ শং বরুণঃ।শন্নো ভবত্বর্য‍্যমা।শন্ন ইন্দ্রো বৃহস্পতিঃ।শন্নো বিষ্ণুরুরুক্রমেঃ।১|১২|১*
*🌻আবার কঠোপনিষদে বর্ণিত আছে,*
*বিজ্ঞানঃ সার থর্যস্তু মনঃ প্রগ্রহবান্নরঃ।*
*সোধ্বনঃ পারমাপ্নোতি তদ্বিষ্ণোঃ পরমং পদং।। ৩|৯*
*🌻অর্থ‍্যাৎ বিজ্ঞান যার সারথিস্বরূপ এবং মন প্রগ্রহ (অশ্বাদির লাগাম) স্বরূপ সে ব‍্যক্তি "অধ্বার পার" বিষ্ণুর পরমপদকে লাভ করে। বিষ্ণুর পরমপদ লাভই সে জ্ঞানের চরম সীমা লাভ,তা "অধ্বার পার" বাক‍্যে পরিস্ফুট হয়েছে।বিষ্ণুর পরমপদ লাভ যে ব্রহ্মসমাধির মতো কল্পিত অনুভব মাত্র নয়,তা ইতিপূর্বে পরিব‍্যক্ত হয়েছে।উপনিষদ্ বিভাগের সময় জ্ঞাননিষ্ঠ ঋষিগণ ভগবজ্জ‍্যোতিস্বরূপ নির্বিশেষ ব্রহ্মেরই যে কেবল অনুসন্ধান করতেন তা নয়,তাঁরা সেই ব্রহ্মজ‍্যোতির আশ্রয় ভগবান বিষ্ণুর সাক্ষাৎ দর্শনের জন‍্যও অহরহ চেষ্টিত ছিলেন।এই বিষ্ণু দর্শনের সাধন এইরূপ নির্ণীত আছে*
*"আয়ম‍্য তদ্ভাগবতেন চেতসা "*
           *আথর্বাণ উপনিষদ=৪র্থ খন্ড।*
*🌻অর্থ‍্যাৎ ভগবৎ-প্রবণ চিত্ত দ্বারাই সেই বিষ্ণু-দর্শন আয়ত্ত।এই ভগবৎ প্রবণতাই "ভক্তি"নামে অভিহিতা।বেদের সংহিতা ভাগে কোন মন্ত্রে ভক্তি শব্দের স্পষ্ট উল্লেখ না থাকলেও কর্ম-জ্ঞান-যোগাদি শাসনের অতীত এক স্বাভাবিকী চিদ্বৃত্তিময়ী উপাসনা প্রণালী দ্বারা যে ভগবানের উপাসনা বিহিত ছিল তা উক্ত শ্রুতি প্রমাণে সুপ্রতীত হয়।"ভগবৎ-প্রবণ চিত্ত" এই বাক‍্যে শ্রীভগবৎ শরণাপত্তির ভাবই পরিব‍্যক্ত হয়।এই শরণাপত্তি বা অনুরক্তির নামই ভক্তি। মহর্ষি শান্ডিল‍্য ভক্তির এইরকম লক্ষণ নির্দেশ করেছেন="ভক্তি পরাণুরক্তিরীশ্বরে" অর্থ‍্যাৎ ভগবানে পরম অনুরাগের নামই ভক্তি।এই ভক্তি ভগবানের স্বরূপ-শক্তি বিশেষাত্মিকা বলে ভগবানের কৃপা সাপেক্ষ।যেহেতু শ্রীভগবৎ-কৃপা ভিন্ন শ্রীভগবৎ-প্রাপ্তির উপায়ান্তর নাই। শ্রুতি বলেন=*
*নায়মাত্মা প্রবচনেন লভ‍্যো ন মেধয়া ন বহুনা শ্রুতেন যমেবৈষ বৃণুতে তেন লভ‍্যঃ।।*
                        *(১|২|২৩)*
*🌻এই আত্মাকে অর্থ‍্যাৎ বিষ্ণুকে প্রবচন দ্বারা প্রাপ্ত হওয়া যায় না।কি বুদ্ধি দ্বারা কি বিবিধ শাস্ত্র শ্রবণ দ্বারাও নয়,কিন্তু যাঁকে তিনি কৃপা করেন তিনিই তাঁকে পেতে পারেন। এই বিশদ বৈদিক সিদ্ধান্তের নামই বৈষ্ণব ধর্ম।শুদ্ধ-সত্ব ঋষিগণ সাত্ত্বিক ভাবে শ্রীভগবানে চিত্ত সমর্পণ করে তদীয় নাম শ্রবণ কীর্তনাদি দ্বারা যে তাঁর উপাসনা করতেন,এই সব শ্রুতিবাক‍্যই তার প্রমাণ।অথর্বশির উপনিষদ বলেন=*
*"বিষ্ণু দেবত‍্যা কৃষ্ণাবর্ণেন যস্তাং ধ‍্যায়তে নিত‍্যং স গচ্ছেদ্ বৈষ্ণবং পদম্।  *(৫)*
*🌻শ্রুতি -প্রতিপাদ‍্য অন্বয় ব্রহ্মতত্ত্বও যে শ্রীবিষ্ণুরই আশ্রিততত্ত্ব এবং সেই বিষ্ণুই যে দেবকীনন্দন শ্রীকৃষ্ণ, নারায়ণোপনিষদে তা স্পষ্ট পরিব‍্যক্ত আছে =*
*"ব্রহ্মণ‍্যো দেবকীপুত্রো ব্রহ্মণ‍্যো মধুসূদনঃ।*
*ব্রহ্মণ‍্যঃ পুন্ডরীকাক্ষো ব্রহ্মণ‍্যো বিষ্ণুরুচ‍্যতে।।(৫)*
*🌻শ্রীবৃন্দাবনে নন্দপত্নী যশোদার একটি নাম "দেবকী"বলে কথিত আছে।সুতরাং এই শ্রুত‍্যুক্ত "দেবকীপুত্র" বাক‍্য সেই যশোদানন্দন শ্রীকৃষ্ণকেই যে নির্দেশ করছে,এইরকম সিদ্ধান্ত বোধ হয় অসঙ্গত হবে না। আবার ছান্দ‍্যোগ‍্য উপনিষদে দেখা যায় =*
*"অথৈতদ্ ঘোর আঙ্গিরসঃ কৃষ্ণায় দেবকীপুত্রায় উক্তা উবাচ।"*
*🌻অর্থ‍্যাৎ অনন্তর আঙ্গিরস বংশীয় "ঘোর" নামক ঋষি দেবকীপুত্র শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বললেন। আবার বিষ্ণুই যে রুদ্রস্বরূপ তা "নমো রুদ্রায় বিষ্ণবে মৃত‍্যুর্মে পাহি", এই বিষ্ণুর লক্ষণ শ্রুতি এইরকম নির্দেশ করেছেন। যথা নৃসিংহতাপন‍্যুপনিষদে=২|৪*
*🙏বানান,ভুল ক্ষমা করবেন🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ১৩. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১১. বিষ্ণুমন্ত্রে দীক্ষিত ব‍্যক্তিই বৈষ্ণব নামে অভিহিত 💮 বৈষ্ণব বিবৃতি ❇️ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob11.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ১১. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ১০. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*১১ ওঁ নমঃ ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\
*🌻উল্লিখিত শ্রুতি-বাক‍্যে এক্ষণে এই মীমাংসিত হল যে,বৈষ্ণবধর্ম বেদ প্রণিহিত ধর্ম এবং বিষ্ণু ও বৈষ্ণব শব্দও সম্পূর্ণ বেদ-মূলক।এর আগেই বলা হয়েছে।সেই বিষ্ণুর উপাসক মাত্রেই যে বৈষ্ণব নামে অভিহিত হতে পারেন,ইহা সহজেই অনুমিত হয়।তথাপি বৈদিকগ্রন্থে "বৈষ্ণব" শব্দের স্পষ্ট উল্লেখ আছে,যথা "ঐতরেয় ব্রাহ্মণে"=*
*বৈষ্ণবো ভবতি বিষ্ণু র্বৈ যজ্ঞ স্বয়মেবৈনং।*
*তদ্দেবতয়া স্বেন চ্ছন্দসা সম্বন্ধর্য়িত।।*
                            *(১|৩|৪)*
*🌻অর্থ‍্যাৎ বিষ্ণুমন্ত্রে দীক্ষিত ব‍্যক্তিই বৈষ্ণব নামে অভিহিত।যজ্ঞই বিষ্ণুর নামহসেই বিষ্ণু স্বয়ংয়ের স্বয়ং ; তিনি স্বয়ংই স্বাধীনভাবে সেই পুরুষের (যিনি দীক্ষা নিয়ে বৈষ্ণব হয়েছেন)বর্ধন করে থাকেন।*
*🌻বেদে পুরুষ পিশেষণরূপে কেবল "বৈষ্ণব"শব্দ দেখা যায়।শৈব,শাক্ত, সৌর,গাণপত‍্য কিম্বা স্মার্ত আদি শব্দ পুরুষ-বিশেষণরূপে বেদে দেখা যায় না। সুতরাং বৈষ্ণবত্বই বৈদিক মুখ‍্য বিধান।স্বয়ং বেদই বৈদিক দেবতাগণের মধ্যে বিষ্ণুকে সর্বোত্তম নির্দেশ করেছেন।এইজন‍্য বেদার্থ প্রতিপাদক পুরাণে ও ইতিহাসে সেই বিশ্বব‍্যাপী বিষ্ণুর সমুজ্জ্বল প্রতিচ্ছবি এবং উপাসনার উপাদেয় সুপ্রণালী বিশদভাবে প্রকটিত আছে।সেই সঙ্গে তদুপাসক বৈষ্ণবের মহিমাও ভূরি ভূরি কীর্তিত হয়েছে।বেদ-বেদান্তে, তন্ত্রে,মন্ত্রে সর্বত্রই সনাতন বৈষ্ণবধর্মের বিমল উৎস উৎসারিত আছে। সুতরাং বৈষ্ণবধর্ম যে অনাদিকাল হতে প্রবর্তিত,তাতে কোন সন্দেহ নেই। অনেকে বেদে কর্মাঙ্গভূত রুদ্রাদি দেবগণের মন্ত্র দেখে রুদ্রাদির সাম্প্রদায়িক উপাসনাকেও বৈদিক বলে মনে করেন ; কিন্তু বেদার্থ নির্ণয়ের নিয়ম তাঁরা অবগত নহেন।বেদের ছয়টি ভাগ।শ্রুতি,লিঙ্গ,বাক‍্য,প্রকরণ,স্থান ও সমাখ‍্যা।বেদের এই ছয়টি ভাগের মধ্যে অর্থ-বিপ্রকর্ষ হেতু পর-দৌর্বল‍্যই নিয়ম।এই বিভাগ সকলের লক্ষণ বাধ‍্যবাধকতা-জ্ঞান ভিন্ন বেদার্থ-নির্ণয় সহজ-সাধ‍্য নহে। "জৈমিনিসূত্রে" লিখিত আছে*
*শ্রুতি-লিঙ্গ-বাক‍্য-প্রকরণ-স্থান-সমাখ‍্যানাং সমবায়ে পরদৌর্বল‍্যমর্থ বিপ্রকর্ষাৎ।*
*🌻উক্ত সূত্রানুসারে বুঝা যাচ্ছে, শ্রুতির বাধক কিছুই নাই।শ্রুতিই সর্বপ্রধান,নিরপেক্ষ ও সর্ববাধক। "নাম মারেণ নির্দেশঃ শ্রুতিঃ" 🌻অর্থ‍্যাৎ নাম মাত্রে নির্দেশের নামই শ্রুতি ; ইহাই শ্রুতির লক্ষণ।এই বিভাগ নির্দশ অনুসারে বিচার করে দেখলে পূর্বোক্ত "বৈষ্ণবো ভবতি" ইত‍্যাদি বৈদিক বাক‍্যটি শ্রুতি ও নিরপেক্ষ বলেই সিদ্ধান্তিত হবে। সুতরাং বৈষ্ণব সিদ্ধান্ত যে সম্পূর্ণ বৈদিক তাতে আর সন্দেহ নেই।পরন্তু বেদের ষড়বিধ বিভাগ,লক্ষণ ও তার বাধ‍্য-বাধকতা সম্বন্ধ না জেনে বেদমন্ত্র দেখলেই বুঝতে হবে যে,ইহাই প্রমাণ ও এতৎ প্রতিপাদ‍্য বস্তু উপাস‍্য।তা কদাচ সুধীজনের অনুমোদিত হতে পারে না।ফলতঃ শ্রুতিপ্রতিপাদ‍্য বৈষ্ণবত্বই যে মানবজীবনের চরম লক্ষ্য, বৈষ্ণবত্বই যে মানবজীবনের চরম পরিণতি, নিরপেক্ষ বিচার পরায়ণ বিজ্ঞমাত্রেরই স্বীকার্য‍্য। বেদের ব্রাহ্মণ ভাগের দুইটি বিভাগ আছে।যথা ব্রাহ্মণ ও আরণ‍্যক।সমস্ত উপনিষদ ব্রাহ্মণ ও আরণ‍্যক বিভাগের অন্তর্গত।এইজন‍্যই উপনিষদ ভাগকে বেদের অন্তিম ভাগ বলা হয়ে থাকে।এই উপনিষদেই বেদের জ্ঞান-কান্ডের মীমাংসা আছে।মন্ত্র ও ব্রাহ্মণ ভাগ অপৌরুষেয়,ইহার অপর নাম শ্রুতি। সুতরাং ব্রাহ্মণ ও আরণ‍্যক ভাগের অন্তর্গত উপনিষদও শ্রুতি নামে অভিহিত।*
*🙏বানান,ভুল ক্ষমা করবেন🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ১২. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১০. বৈষ্ণব বিবৃতি 💮 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob10.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ১০. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                      ꧁ ৯. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*১০ ওঁ নমঃ ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
~~~~~~~~~~~~~~~~~~~
*🙏বৈদিককালে সকল দেবতায় যে তুল‍্যরূপ উপাসিত হতেন তা বলা যায় না।যে হেতু,দেবতাগণের উত্তম-অধমত্ব বেদের ব্রাহ্মণ ভাগে স্পষ্টভাবে উল্লিখিত আছে।বেদের দুটি ভাগ : মন্ত্র ও ব্রাহ্মণ।বেদ বললে মন্ত্র ও ব্রাহ্মণ উভয়ই বুঝিয়ে থাকে।এই ব্রাহ্মণ ভাগে অরণ‍্যে ও নগরে বাসকালে যজ্ঞাদি,জীবনের যাবতীয় কর্তব‍্য কর্মে মন্ত্রভাগের কিরকম প্রয়োগ করতে হয় তার বিবরণ এবং তদুপলক্ষ‍্যে ইতিহাস,পুরাণ,বিদ‍্যা, উপনিষদ,শ্লোক,সূত্র,ব‍্যাখ‍্যান ও অনুব‍্যাখ‍্যান রূপ অষ্টবিধ বিষয় বর্ণিত হয়েছে।ঋগ্বেদীয়="ঐতরের ব্রাহ্মণে" বৈদিক দেবগণের মধ্যে বিষ্ণুকেই সর্বোত্তম বলে সিদ্ধান্ত করা হয়েছে।*
*"অগ্নির্দেবানামবমো বিষ্ণুঃ পরমঃ তদন্তরেণ সর্বা অন‍্যা দেবতাঃ।*
                                    *১|১*
*অর্থ‍্যাৎ অগ্নি অবম,বিষ্ণু পরম,এরই অন্তরে অন‍্য সমস্ত দেবতা।অবম ও পরম এই দুটি শব্দের অর্থ ছোট ও বড় ভিন্ন আর কিছুই হতে পারে না।অর্থ‍্যাৎ অগ্নিই কনিষ্ঠ,বিষ্ণুই সর্বোত্তম এবং অন‍্য সমস্ত দেবতা যখন ইঁহার অন্তর্গত তখন তাঁদেরকে মধ‍্যম বলা যেতে পারে।ফলতঃ অগ্নি হতেই সর্ব দেবতার পূজো শুরু হয়ে বিষ্ণুতেই তার সমাপ্তি বা পূর্ণতা সম্পাদিত হয়  ; সুতরাং এক বিষ্ণু আরাধনাতেই সমস্ত দেবতার আরাধনা সংসিদ্ধ হয়ে থাকে।সুতরাং বিষ্ণু উপাসনাই বৈদিক মুখ‍্য বিধান।অন‍্য দে উপাসনা কেবলমাত্র কর্মাঙ্গভূত।এই জন‍্যই যাঁরা কেবল বিষ্ণুর উপাসনা করেন তাঁদের অন‍্য দেবোপাসনা আর প্রয়োজন হয় না।উক্ত "ঐতরেয় ব্রাহ্মণে" এবিষয়ে প্রমাণ লক্ষিত হয়,*
 *"বিষ্ণু সর্বাঃ দেবতাঃ(ঐ|ঐ)*
*🌻অর্থ‍্যাৎ বিষ্ণুই সকল দেবতার মূল।উহাতে আরও বর্ণিত আছে =*
*"অগ্নিশ্চ বৈ বিষ্ণুশ্চ দেবানাং দীক্ষাপালৌ"। ১|১*
*🌻অর্থ‍্যাৎ অগ্নি ও বিষ্ণুই দেবতাগণের দীক্ষার পালক।*
*এইরকম শুক্ল যজুর্বেদীয় "শতপথ ব্রাহ্মণে" ও বিষ্ণু ও ও বৈষ্ণবের প্রাধান‍্য উক্ত হয়েছে,যথা=*
*"তদ্ বিষ্ণু প্রথমং প্রাষা স দেবতানাং শ্রেষ্ঠোহভবৎ তস্মাদাহুর্বিষ্ণুর্দেবতানাং শ্রেষ্ঠ ইতি। ১৪|১|১|৫*
*🌻অতএব এই সকল বৈদিক সিদ্ধান্তে বিষ্ণুই যে সমস্ত দেবগণের মধ্যে পরম অর্থ‍্যাৎ সর্বোত্তম তা প্রতিপন্ন হল।সুতরাং তদেতর কোন দেবতাকেই তাঁর সমতুল‍্য কল্পনা করা যেতে পারে না।করলে,বেদ বিরুদ্ধ হেতু অপরাধের কারণ হয়।এই শ্রৌত বাক‍্যানুসারেই পৌরাণিকগণ ঘোষণা করেছেন=*
*"যস্তু নারায়ণং দেবং ব্রহ্ম রুদ্রাদি দৈবতৈঃ।*
*সমত্বেনৈব বীক্ষেত স পাষন্ডী ভবেদ্ ধ্রুবং।।*
              *(হঃভঃবিঃধৃত=১|৭)*
*🌻অর্থ‍্যাৎ যে ব‍্যক্তি নারায়ণ বিষ্ণুকে ব্রহ্ম-রুদ্রাদি দেবতার সঙ্গে সমান জ্ঞান করে,সে পাষন্ড নামে অভিহিত।*
*🙏বানান,ভুল ক্ষমা করবেন🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ১১. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৯. বিষ্ণু ও সূর্য‍্য এক দেবতা নন ❌ বৈষ্ণব বিবৃতি 🌼 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob9.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                      ꧁ ৯. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                      ꧁ ৮. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*০৯ ওঁ নমঃ ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
<><><><><><><><><><><><><>
*🙏অতএব হে ভক্তি!তোমাকে বিষ্ণুর প্রীতির জন্য নিয়োজিত করছি।আবার কেউ কেউ সিদ্ধান্ত করেন যে,আদিত‍্যকেই বিষ্ণু বলা হয়েছে ঃ--, বিষ্ণু স্বতন্ত্র নহেন।যে হেতু,দ্বাদশ আদিত‍্যের মধ্যে একটি বিষ্ণু নামে অভিহিত।কিন্তু যাঁরা বৈদিক গ্রন্থ আলোচনা করেন,তাঁরা স্পষ্টই দেখতে পাবেন,বিষ্ণু ও সূর্য‍্য এক দেবতা নন, বা বিষ্ণু,সূর্য‍্যের নামান্তর নহে।বৈদিক দেবতাগণের যে ত্রিবিধ বাসস্থান ভেদ নির্দিষ্ট আছে তা দেখলেই বিষ্ণু ও আদিত‍্যের স্বাতন্ত্র‍্য প্রতিপন্ন হয়।বাসস্থান ভেদে বৈদিক দেবগণ তিনশ্রেণীতে বিভক্ত।যথা= দ‍্যুলোকবাসী,অন্তরীক্ষবাসী ও ভূলোকবাসী।দ‍্যুলোকবাসীর মধ্যে দ‍্যু,বরুণ,মিত্র,সূর্য‍্য,সাবিত্রী,পূষণ,বিষ্ণু, বিবশ্বৎ প্রভৃতি।এস্থলে বরুণ যেমন পূষণ হতে পারন না,সেইরূপ সূর্য‍্যও বিষ্ণু হতে পারেন না।যেহেতু সকলেই পৃথক দেবতা।☘বেদ বিভাগ-কর্তা কৃষ্ণ-দ্বৈপায়ণ বিষ্ণুকে সূর্য‍্য হতে পৃথক নির্দেশ করেছেন এবং দ্বিভূজ শ‍্যামসুন্দর শ্রীবিষ্ণুই যে সর্বেশ্বর পরতত্ত্ব তা,মুক্তকন্ঠে পরিব‍্যক্ত করেছেন=*
*"জ‍্যোতিরভ‍্যন্তরে রূপং দ্বিভূজং শ‍্যামসুন্দরং"।*
*🍀আবার গীতায় ভগবান স্পষ্টই বলেছেন=*
*"যদাদিত‍্যগতং তেজন্তত্তেজো বিদ্ধিমামকাম্"।*
                          *(গীতা=১৫|১২)*
*🌻অর্থ‍্যাৎ আদিত‍্যের যে তেজ,সে তেজ আমার বলেই জানবে।*
*🌻শ্রীবিষ্ণুর ধ‍্যানেও বিষ্ণু ও আদিত‍্যের পার্থক‍্য স্পষ্টভাবেই বর্ণিত আছে। যথাঃ------*
*ওঁ ধ‍্যেয় সদা সবিতৃমন্ডলমধ‍্যবর্তী নারায়ণঃ সরসিজাশন-সন্নিবিষ্টঃ।*
*কেয়ূরবান্ কনককুন্ডলবান্ কিরিটীধারী হিরন্ময়বপুঃ ধৃতশঙ্খচক্রঃ।।*
*🌻অর্থ‍্যাৎ সূর্য‍্যমন্ডলের মধ‍্যবর্তী কমলাসনে সন্নিবিষ্ট,কেয়ূর ও স্বর্ণকুন্ডলভূষণে ভূষিত,শিরে মুকুট, গলে হার, এবং দুই হাতে শঙ্খ, ও চক্র ধারণ করেছেন, সেই হেমময়বপু নারায়ণকে ধ‍্যান করি।*
*🌻সুতরাং প্রাচীন বৈদিক কা হতে যে,শুদ্ধসত্ত্ব ঋষিগণ কর্তৃক দ্বিভূজ শ‍্যামসুন্দর আরাধনা প্রবর্তিত হয়েছে, তা সহজেই অনুমেয়।ঋগ্বেদে এই বিষ্ণুর ধাম মাধুর্য‍্যময় বর্ণিত আছে।ঋকে তার সুস্পষ্ট আভাস পাওয়া যায়।*
*"তদস‍্য প্রিয়মভিপাথো অশ‍্যাং নরো দেব যত্র মবো মদন্তি উরুক্রমস‍্য স হি বন্ধুরিত্থা বিষ্ণোঃ পদে পরমে মধ্বা উৎসঃ।।*
*তা বাং বাস্তূন‍্যুশ্মসি গমধ‍্যে যত্র গাবো ভুরিশৃঙ্গা অয়াসঃ অত্রাহ তদুরুগায়স‍্য বৃষ্ণ পরমং পদমবভাতি ভূরিঃ।।*
                   *(২|২|২৪|৫-৬)*
*🌻সেই পরমধামে যে মাধুর্য‍্যের অমৃত-উৎস নিরন্তর উৎসারিত এবং মাধুর্য‍্যমূর্তি গোপবেশ বিষ্ণুই যে সেই ধামে নিত‍্য অবস্থান করছেন, তা উক্ত ঋকের অর্থে অবগত হওয়া যায়। শ্রীবৃন্দাবনের অদ্বয় জ্ঞানতত্ত্ব ব্রজেন্দ্রনন্দনই যে এই গোপবেশ বিষ্ণু,তা ধীর চিত্তে বিচার করলে অনায়াসেই উপলব্ধি হয়।* *এই গোপাল বিষ্ণুর নাম ঋগ্বেদে ৩য়,মন্ডলে ৫৫ সূক্তে উক্ত হয়েছে =*
*"বিষ্ণুর্গোপাঃ পরমং পাতি পাথঃ প্রিয়ং ধামান‍্যমৃতা দধানঃ।।*
                             *(১০ ম ঋক্)*
*🍀এই মন্ত্রের ব‍্যাখ‍্যা মৎ-সম্পাদিত "মন্ত্র-ভাগবত"নামক গ্রন্থে দ্রষ্টব‍্য।*
*🌻শ্রীমৎগোবিন্দ সূরির পুত্র শ্রীমৎ নীলকন্ঠ সূরি ভট্ট "মন্ত্র-ভাগবত" নামে একখানি গ্রন্থ রচনা করেছেন।ঋগ্বেদ হতে রামকৃষ্ণ বিষয়ক মন্ত্র সংগ্রহ করে এই গ্রন্থে সেই সকল মন্ত্রের ব‍্যাখ‍্যা করেছেন।ব‍্যাখ‍্যায় শ্রীকৃষ্ণলীলা পরিস্ফুট করা হয়েছে।ফলতঃ শ্রীমদ্ভাগবত যে বৈদিক সন্দর্ভ বৈদিক মন্ত্রেও যে শ্রীরাসলীলা ও শ্রীকৃষ্ণলীলার বীজ নিহিত আছে,এই গ্রন্থে তা মন্ত্র-প্রমাণ দ্বারা প্রতিপন্ন করেছেন।গ্রন্থকার যে প্রাচীন সাম্প্রদায়িক বৈষ্ণব ছিলেন তদ্বিষয়ে সন্দেহ নেই।*
*🙏বহু পুরোনো গ্রন্থ হতে সংগৃহীত, বানান ভুল ক্ষমা করবেন🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                     ꧁ ১০. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৮. শ্রীভগবানের শ্রীপাদপদ্ম লাভের জন্য প্রধানত কি প্রয়োজন❓ বৈষ্ণব বিবৃতি 🙏 প্রথম ভাগ 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob8.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                      ꧁ ৮. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
 ✧═══════════•❁❀❁•═══════════✧
                      ꧁ ৭. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*০৮ ওঁ নমঃ ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
~~~~~~~~~~~~~~~~~~~
*🙏বিষ্ণুর দ্বিভূজ নরাকারতা সম্বন্ধে এই ঋক্ই প্রকৃষ্ট প্রমাণ।এই দ্বিভূজ নরাকারই সেই জগৎকারণ পরতত্ত্বের নিত‍্যস্বরূপ।ভক্তি কেবল ভগবানের প্রেমধন লাভ করিয়েই ক্ষান্ত থাকেন না, শ্রীভগবানের শ্রীপাদপদ্ম পর্যন্ত লাভ করিয়ে দেন।ইহাই ভক্তির মহীয়সী শক্তি।অব‍্যাভিচারিণী ভক্তির প্রভাবেই ভগবানের স্বরূপ অবগত হওয়া যায়।বৈদিক বৈষ্ণব,ভক্তির সহায়তায় ভগবান বিষ্ণুর স্বরূপ অবগত হয়েই যেন,এই পরবর্তী মন্ত্রে বিষ্ণুর মহিমা গান =*
*"প্রতদ্বিষ্ণুঃ স্তবতে বীর্য‍্যেণ মৃগো ন ভীমঃ কুচরা গিরিষ্ঠাঃ।*
*যস‍্যোরুষু ত্রিবু বিক্রমেণেষ্বধিক্ষিয়ন্তি ভুবনানি বিশ্বা।।*
                       *(শুক্ল যজুঃ ৫|২০)*
*🌻সেই অনন্তবীর্য‍্য অনন্ত মহিমাশালী ভগবান শ্রীবিষ্ণু অসাধারণ বীরকর্মা বলে নিখিল জন তাঁর প্রকৃষ্টরূপে স্তব করে থাকেন।সিংহ যেমন পশুগণকে বিনাশ করে বলে তাদের ভীতিজনক,সেইরকম ভগবানও পাপাত্মাগণের নিখিল(সমস্ত) পাপরাশি নষ্ট করে বিনাশ করেন বলিয়া পাপাত্মাগণের পক্ষে ভীতিজনক।অথবা তিনি ভক্তের হৃদয় নিহিত কুবাসনাদির সংশোধক এবং পাপী অভক্তদের পক্ষে দন্ডদাতা বলিয়া ভীষণ।তিনি কুচর অর্থ‍্যাৎ কু অর্থে পৃথিব‍্যাদি লোকত্রয়ে বিচরণ করে থাকেন। কিম্বা কু শব্দে জল বুঝায়। সুতরাং প্রলয়কালে মৎস‍্য-কূর্মাদিরূপে পৃথিবী ধারণ করে সৃষ্টিরক্ষা করে থাকেন। আবার তিনি গিরিষ্ঠা অর্থ‍্যাৎ গিরিবৎ উন্নত লোকস্থায়ী অথবা গিরি অর্থ‍্যাৎ মন্ত্রাদিরূপ বাক‍্যে বা বেদবাণীতে সর্বদা বিরাজিত,মন্ত্রাত্মক,কিম্বা গিরি শব্দে দেহ বুঝায়, সুতরাং অখিল জীবদেহেঅন্তর্য‍্যামী রূপে নিত‍্য বিরাজমান।সেই ভগবান বিষ্ণুর অনন্তবিস্তর "ভুর্ভুবস্ব" এই তিনলোকে বিশ্বের ভূতজাত তাবৎ পদার্থই অবস্থিত রয়েছে।এই জন‍্যই বিষ্ণু নিখিল জীবের বরেণ‍্য ও শরণ‍্য,তিনিই আরাধ‍্য তত্ত্বের মূল।এইরকমে ভক্তিবলে ভগবান বিষ্ণুর স্বরূপ ও মহিমা অবগত হয়ে ভগবানের স্তবকারী সেই বৈদিক ঋষি পরিশেষে ভক্তিদেবীর ও ভক্তের (বৈষ্ণবের) মহিমা কীর্তন করেছেন।*
*বিষ্ণো ররাট মসি।বিষ্ণোঃ শ্নপত্রে স্থঃ।বিষ্ণোঃ স‍্যূরসি। বিষ্ণো ধ্রুবোহসি।বৈষ্ণবমসি।বিষ্ণবে ত্বা।*
                              *(ঐ=৫|২১)*
*🌻হে শুদ্ধা ভক্তি!তুমি ভগবান বিষ্ণুর ললাট স্বরূপা।(ভক্ত-মাহাত্ম‍্য ও ভক্তি তত্ত্বতঃ একই বলে অনেক বৈষ্ণব-মহাত্ম‍্য‍ "ললাটাদ্বৈষ্ণবো জাতঃ" অর্থ‍্যাৎ ভগবান বিষ্ণুর ললাট হতে বৈষ্ণবের জন্ম এই কথা বলেন।তাঁদের উক্তি এই মন্ত্রের ভাবের অভিব‍্যক্তি বলেই অনুমিত হয়।)অহৈতুকী শুদ্ধা ভক্তি ভগবানের অন্তরঙ্গা স্বরূপশক্তি বলা হয়েছে অর্থ‍্যাৎ এই শুদ্ধা ভক্তিই সর্বশ্রেষ্ঠা। তারপর যেই তুমি জ্ঞান বা কর্মাঙ্গভূতা হয়ে মিশ্রাভক্তিতে অপনীত(পরিমার্জিত) হও অমনই জ্ঞান বা কর্মের যোগে তোমরা উভয়ে ভগবান বিষ্ণুর "স্নপত্রে" অর্থ‍্যাৎ ওষ্ঠ-সন্ধিরূপে অবস্থিত কর।ওষ্ঠসন্ধি যেরকম ভোগের ও বাক‍্যের যন্ত্র,সেইরকম তুমিও কর্মের যোগে কর্মমিশ্রা ভক্তি হয়ে পুণ‍্যভোগের সহায়তা কর এবং জ্ঞানের যোগে জ্ঞানমিশ্রা ভক্তি হয়ে জ্ঞানীর শব্দ-ব্রহ্ম লাভের সহায়তা কর। হে শুদ্ধাভক্তি!তুমিই ভগবানের "স‍্যূঃ" অর্থ‍্যাৎ গ্রন্থিরূপা হও, ভক্ত তোমার দ্বারাই ভগবানকে বন্ধন করে থাকেন। হে ভক্তি!তুমিই ভগবান বিষ্ণুর "ধ্রুব" অর্থ‍্যাৎ নিত‍্য সত‍্যস্বরূপা হও।নিত‍্য সত‍্য ভগবানের অন্তরঙ্গা শক্তি বলে তুমিও নিত‍্য সত‍্য স্বরূপা।আবার হে ভক্তি!তুমিই "বৈষ্ণব" অর্থ‍্যাৎ ভক্তস্বরূপা হও।কারণ,ভক্তের মাহাত্ম‍্য ও ভক্তি পৃথক বস্তু নহে।এই বৈদিক সিদ্ধান্ত অনুসারেই "শ্রীহরিভক্তি বিলাসে" পূজনীয় গোস্বামীপাদ এইরকম মন্তব‍্য প্রকাশ করেছেন=*
*মাহাত্ম‍্যং যচ্চ ভগবদ্ভক্তানাং লিখিতং পুরা।*
*ভদ্ভক্তেরপি বিজ্ঞেয়ং তেষাং ভক্ত‍্যৈব তত্ত্বতঃ।।*
               *(১১ শ,বি,৩৬১ শ্লোক)*
*🌻অর্থ‍্যাৎ ইতি পূর্বে যে ভগবদ্ভক্ত মাহাত্ম‍্যের কথা লিখিত হয়েছে তাকেই ভক্তির মাহাত্ম‍্য বলে বুঝতে হবে।কারণ,ভক্তদের মাহাত্ম‍্য ও ভক্তি তত্ত্বতঃ একই প্রকার।*
*🙏বানান,ভুল ক্ষমা করবেন🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                      ꧁ ৯. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৭. ধ্রুবের এমন কি বয়স ছিল,গজেন্দেরই বা কি বিদ‍্যা ছিল, কুব্জারই বা এমন কি রূপ-গৌরবের সুনাম ছিল,সুদামার ধন মর্য‍্যাদাই বা কি❓ বিদুরের বংশমর্য‍্যাদায় বা কি❓ তাহলে ভগবান কেন এনাদের আপন ❓ বৈষ্ণব বিবৃতি ❇️ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boisnob7.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                      ꧁ ৭. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
   ✧═══════════•❁❀❁•═══════════✧
                      ꧁ ৬. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*০৭ ওঁ নমঃ ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻জ্ঞান-কর্ম-যোগাদি অপেক্ষা ভক্তি দ্বারাই যে ভগবানের পরম সন্তোষ লাভ হয়,তা শাস্ত্রে ভূরি ভূরি কীর্তিত হয়েছে। "ভক্ত‍্যাহমেকয়া গ্রাহ‍্যঃ" "ভক্তিলভ‍্যস্তনন‍্যয়া" "ভক্ত‍্যা মামভিজানাতি", অর্থ‍্যাৎ আমি একমাত্র ভক্তিরই দ্বারা গ্রাহ‍্য,ভক্তিরই লভ‍্য,অন‍্য কোন সাধন দ্বারা নহে,ভক্তি দ্বারাই আমাকে অবগত হওয়া যায়, ইত‍্যাদি প্রমাণই উক্ত বাক‍্যের দৃঢ়তা প্রতিপন্ন করছে। "বিষ্ণবে ত্বা", এই বেদবাক‍্যের অর্থ, পুরাণে বিশদভাবে ব‍্যাখ‍্যাত হয়েছে।*
*"সর্বদেবময়ো বিষ্ণুঃ শরণার্তি-প্রণাশনঃ।*
*স্বভক্তবৎসলো দেবো ভক্ত‍্যা তুষ‍্যতি নান‍্যথা।।*
     *(হঃ ভঃ বিঃ ধৃত বেহন্নারদীয় বচনং)*
*🌻অর্থ‍্যাৎ যিনি শরণাগতজনের আর্তি-বিনাশক ও স্বভক্ত-বৎসল সেই সর্বদেবময় ভগবান বিষ্ণু কেবল ভক্তিতেই তুষ্ট হয়ে থাকেন।অন‍্য প্রকারে তাঁর তুষ্টি ঘটে না। তাই শ্রীমদ্ভাগবতে সপ্তমস্কন্ধে নৃসিংহ স্তুতিতে বর্ণিত আছে =*
*"মন‍্যে ধনাভিজনরূপ তপঃ শ্রুতৌজ স্তেজঃ প্রভাববলপৌরষবুদ্ধিযোগঃ।*
*নারাধনায় হি ভবন্তি পরস‍্য পুংসো ভক্ত‍্যা তুতোষ ভগবান গজযূথপায়"।।*
*🌻অর্থ‍্যাৎ আমি অনুমান করি,অর্থ, সৎকুলে জন্ম,দেহের রূপ,তপোবল বা স্বধর্মাচরণ,পান্ডিত‍্য,তেজ,ইন্দ্রিয়-পটুতা,প্রভাব,শারীরিক শক্তি,পৌরুষ (উদ‍্যম) প্রজ্ঞা(বুদ্ধি) ও অষ্টাঙ্গযোগ প্রভৃতি এরা কেউই যখন পরম পুরুষ ভগবানের ভজনেরই উপকরণ নহে,তখন,তাঁর প্রীতি উৎপাদনে কিরকমে সমর্থ হবে?যেহেতু ভগবান কেবল ভক্তি দ্বারাই গজেন্দ্রের প্রতি এইরকম তুষ্ট হয়েছিলেন।অতএব ভগবান কারও গুণের দিকে লক্ষ্য না করে ভক্তিরই আদর করে থাকেন। কেননা=*
*"ব‍্যাধস‍্যাচরণং ধ্রুবস‍্য চ বয়ো বিদ‍্যা গজেন্দ্রস‍্য কা কুব্জায়াঃ কিমু নাম রূপমধিকং কিন্তৎ সুদাম্নো ধনম্।*
*বংশঃ কো বিদুরস‍্য যাদবপতেরুগ্রস‍্য কিং পৌরুষং ভক্ত‍্যা তুষ‍্যতি কেবলং ন চ গুণৈর্ভক্তিপ্রিয়ো মাধবঃ"।।*
*🌻অর্থ‍্যাৎ ব‍্যাধের কি আচার ছিল,ধ্রুবের এমন কি বয়স ছিল,গজেন্দেরই বা কি বিদ‍্যা ছিল, কুব্জারই বা এমন কি রূপ-গৌরবের সুনাম ছিল,সুদামার ধন মর্য‍্যাদাই বা কি? বিদুরের বংশমর্য‍্যাদায় বা কি? বিদুর(দাসীগর্ভজাত)। যাদবপতি উগ্রসেনেরই বা পরাক্রমের পরিচয় ছিল?অতএব কর্ম বয়স,বিদ‍্যাদি গুণের দ্বারা ভগবান প্রীত হন না, কেবল ভক্তি দ্বারাই পরিতুষ্ট হয়ে থাকেন।বাস্তবিকই এইজন‍্য তিনি ভক্তিপ্রিয় মাধব বলে কীর্তিত।*
*পরবর্তী মন্ত্রে এই ভাবই পরিব‍্যক্ত হয়েছে =*
*দিবো বা বিষ্ণো উত বা পৃথিব‍্যা মহো বা বিষ্ণু উরোরন্তরিক্ষাৎ।*
*উভা হি হস্তা বসুনা পৃণস্বাপ্রযচ্ছ দক্ষিণাদেতি সব‍্যাৎ বিষ্ণোবে ত্বা।।*
         *(শুক্ল যজুঃ=৫|১৯)*
*🌻অর্থ‍্যাৎ হে বিষ্ণো!হে ভগবান! আপনি দ‍্যুলোক হতে কি ভূলোক হতে কিম্বা অনন্ত-প্রসারি অন্তরীক্ষলোক হতে পরম ধন বা প্রেম ধন নিয়ে আপনার উভয় হাত পূর্ণ করুন এবং দক্ষিণ ও বামহাত অর্থ‍্যাৎ উভয় হাত দিয়েই অবাধে অবিচারে আমাদেরকে সেই ধন প্রদান করুন। অথবা আপনার যে করুণা "ভুর্ভুব স্থঃ" এই ত্রিলোকে অনন্তধারায় উৎসারিত রয়েছে,সেই করুণাধারা আমাদের প্রতি বর্ষণ করে আপনার প্রেমধনের অধিকারী করুন"।* *শুদ্ধাভক্তির উদয় না হলে এই ভগবৎ প্রেমলাভ সুদূরপরাহত।তাই "হে আমার হৃদয়নিহিতা শুদ্ধাভক্তি!তোমাকে ভগবান বিষ্ণুর প্রীতির জন্য নিয়োজিত করছি।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                      ꧁ ৮. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



৬. বিষ্ণুর স্বরূপ ও অবতার 🌼 বৈষ্ণব বিবৃতি ❇️ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/05/boosnob6.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
                      ꧁ ৬. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                      ꧁ ৫. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*০৬ ওঁ নমঃ ভগবতে শ্রীকৃষ্ণায়ঃ*
*🙏বিষ্ণুর স্বরূপ ও অবতার🙏*
*🌻এই জন‍্যই বৈষ্ণবের অপর নাম ভক্ত,এবং বৈষ্ণবতত্ত্বের অপরনাম ভক্তিবাদ। কিন্তু কাল-মাহাত্ম‍্যে অসাম্প্রদায়িক বৈষ্ণবদের আচার দোষে এমন সনাতন বৈদিক বৈষ্ণব ধর্মটি সাধারণের চোখে কেমন যেন নিষ্প্রভ বলে প্রতিভাত হয়েছে।এখন বৈষ্ণব বলিয়া পরিচয় দিলেই সাধারণের হৃদয়ে এক বিজাতীয় ঘৃণার ভাব উদয় হয়।তারা জানে না, বৈষ্ণবের এই বৈষ্ণবত্ব আধুনিক নহে, শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সময় প্রবর্তিত নহে,ইহা নিত‍্য ও অনাদিসিদ্ধ।হিন্দুর মহাগ্রন্থ বেদ যত দিনের বৈষ্ণবের বৈষ্ণবত্ব ততদিনের।শ্রুতির প্রত‍্যেক মন্ত্র,বিষ্ণুরই মহিমা স্তোতক।প্রত‍্যেক প্রার্থনাতে ভক্তির মহীয়সী শক্তি বিনিহিত,প্রত‍্যেক ঋকে প্রেম-ভক্তির অমল ধারা ঝলকে ঝলকে উৎসারিত।বৈদিক বৈষ্ণব-ভক্তিতে তন্ময় হয়ে কেমন সুন্দর ভাবে বিষ্ণুর মহিমা কীর্তন করেছেন=*
*"বিষ্ণোর্নুকং বীর্য‍্যাণি প্রবোচং যঃ পার্থিবানি বিমমে রজাংসি।*
*যো অস্কতায়দুত্তরং সধস্থং বিচক্রমাণ স্ত্রেধোরুগায়ঃ বিষ্ণুবে ত্বা।।*
             *(শুক্ল যজুঃ ৫ ম অঃ)*
*🌻যিনি পৃথিবী অন্তরীক্ষাদি লোকস্থানসমূহ সৃষ্টি করেছেন অথবা পার্থিব পঞ্চভূতাত্মক সৃষ্টির উপকরণস্বরূপ নিখিল অণু-পরমাণু নির্মাণ করেছেন,সেই ভগবান শ্রীবিষ্ণুর অলৌকিক কর্মের মাহাত্ম‍্যনিচয়ই আমি কেবল কীর্তন করছি।সেই আরাধ‍্যতম বিষ্ণু,উপরিতন অতিশ্রেষ্ঠ দেবগণের সহবাসস্থান দ‍্যুলোককে,যাতে অধঃপতিত না হয়,এমনভাব স্তম্ভিত করে রেখেছেন।এইরূপে তিনি পৃথিবী, অন্তরীক্ষ ও দ‍্যুলোক সৃষ্টি করে অর্থ‍্যাৎ "ভুর্ভুবস্ব" নির্মাণ করে এই ত্রিলোকেই তিনি অগ্নি,বায়ু,সূর্য‍্য, এই ত্রিবিধ স্বরূপে পদত্রয় স্থাপন করে আছেন  বা সর্বব‍্যাপী "বরেণ‍্য ভর্গ" দেবতা রূপে বিচরণ করছেন।এই বিশ্বব‍্যাপী গতির কারণই তাঁকে "উরুগার"বলা হয়ে থাকে।অথবা সাধু মহাত্মাগণ সর্বদা তাঁর মহিমা গান করে থাকেন বলে তিনি "উরুগার" নামে অভিহিত।অতএব হে আমার হৃদয়নিহিতা ভক্তি!সেই ভগবান শ্রীবিষ্ণুর প্রীতির জন্য আমি তোমাকে নিয়োজিত করছি। (আবার ঋগ্বেদে মন্ত্র-মাহাত্ম‍্যে মহর্ষি শৌণক বলেছেন=*
*"বিষ্ণোর্নুকং" জপেৎ সূক্তং বিষ্ণু-ভক্তি ভবিষ্যতি।*
*জ্ঞানোদয়ং তপঃ পশ্চাদ্বিষ্ণু-সাযুজ‍্য মাপ্নুয়াৎ।।*
*🌻"বিষ্ণুর্নুকং"(প্রথম,১৫৪ সূ,১-৬ ঋ)* *ইত‍্যাদি মন্ত্র পাঠ করলে বিষ্ণুভক্তি লাভ হয়, এবং জ্ঞান ও তপস‍্যা সিদ্ধ হয়,পরে বিষ্ণু-সাযুজ‍্য প্রাপ্তি ঘটে। অতএব কৃষ্ণভক্তি যে অবৈদিকী নহে তা স্পষ্ট প্রমাণিত। এই হৃদয়-নিহিতা শুদ্ধাভক্তি ভগবানের প্রীতির জন্য নিয়োজিত হ'লে ভগবান অবশ্যই প্রীত হয়ে থাকেন।কারণ ভগবৎপ্রাপ্তির একমাত্র সাধনা ভক্তি।* *☘শ্রুতি বলেন====*
*"ভক্তিরেবৈনং নয়তি", "ভক্তিরেবৈনং দর্শয়তি, ভক্তিবশঃ পুরুষঃ, ভক্তিরেব ভূয়সীতি"।*
*🌻ভক্তিই জীবকে আনন্দময় ভগবদরাজ‍্যে নিয়ে যান,ভক্তিই শ্রীভগবানের চরণকমল দর্শন করিয়ে থাকেন।শ্রীভগবান ভক্তিরই বশীভূত, সুতরাং ভক্তিই শ্রীভগবৎ প্রাপ্তির শ্রেষ্ঠ সাধন।*
*🙏শ্রীগোপালতাপনী বলেন=*
*"ভক্তিরস‍্যভজনং।বিজ্ঞানঘনানন্দ-সচ্চিদানন্দৈকরসে ভক্তিযোগে তিষ্ঠতি"।*
*অর্থ‍্যাৎ ভক্তিই ভগবানের জ্ঞান।সেই বিজ্ঞানঘন,আনন্দঘন শ্রীভগবান সচ্চিদানন্দৈকরসস্বরূপ ভক্তিযোগেই অবস্থিত।*
*🙏বানান ভুল ক্ষমা করবেন🙏*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                              🙏 ক্রমাগত 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                      ꧁ ৭. বৈষ্ণব বিবৃতি ꧂
             ꧁ শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ꧂
           ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



adds