✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১৯. পরম বৈষ্ণব রুইদাস ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁পরম বৈষ্ণব রুইদাস 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*পরম বৈষ্ণব রুইদাস,(১৯ পর্ব)*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*সাধু চলে গেলেন।রুইদাস ডাক দেন-- লছমী!লছমী!*
*বলো! এই তো আমি?*
*সাধু বাবা বলে গেলেন রামজী আমাকে কৃপা করবেন,*
*এ জনমে কি হবে?*
*কে জানে!*
*রুইদাস একটু অন্যমনস্ক হয়ে যান।*
*ঠাকুরের দিকে দেখে তাঁর নয়নের জলে বুক ভেসে যায়।*
*লছমী বলছেন,তুমি কাঁদছো! কেন?*
*রুইদাস বললেন, এ কান্না আমার নতুন নয়।জনম ভোরই তো কাঁদছি।এ কান্নার শেষ হবে না।*
*লছমী কোন কথা বলে না।রুইদাস নয়নজল মুছে বলেন, আমার জন্য তোমার জীবনটি মাটি হয়ে গেল।*
*তোমার কোথায় সুখ?একটা ভাল কাপড় তোমার নেই।দুইবেলা দুটো পেট ভরে খেতে পাও না।তোমার মত দুঃখী আর কে আছে?*
*লছমী বললেন,ও কথা বোলো না? দিন এরকম থাকবে না।আজ দুঃখে দিন কাটাচ্ছি বটে,কাল হয়ত সুখ হবে।তাছাড়া আমি তো বড় সুখেই দিন যাপন করছি তোমার সাথে রামজীর ভজনা করছি,এ ভাগ্য কয়জনের হয় বলত? রুইদাস আর কিছু বললেন না।লছমীর হাসি মাখাষমুখের দিকে চেয়ে রইলেন।দুঃখের বাজারে বসে যে হাসি সওদা করতে পারে সেই তো সুখী।* *এই জগৎ সংসারে সুখ-দুঃখের বাজারে যিনি বসে আছেন,তিনি ওজন করেই তা দিয়ে থাকেন।*
*জৈসে সাঁড়াশী লোহকী ছিন পানি ছিন আগ।*
*তৈসে সুখ-দুঃখ জগৎকে সহজো তু তজভাগ।।*
*(শহজীবাঈ)*
*কর্মকারের লোহার সাঁড়াশী যেমন একবার আগুনে একবার জলে ডোবাই,তেমনি জগতের সুখ-দুঃখ।এই সুখ,এই দুঃখ।জগৎ ত্যাগ করে পালাতে পারলেই মঙ্গল।*
*সুখ আর দুঃখ, দুঃখ আর সুখ।*
*প্রতিটি মানুষের জীবনে কন্ঠলগ্ন হয়ে আছে।শুধু জড়াতে জানলেই চলবে না,ছাড়ানোর পথও জানতে হবে।* *রুইদাস দুঃখের ঘরে রানামের বেড়া দিয়ে ঘিরে রেখেছেন। তিনি বোধাতীত।কোনটি সুখ কোনটি দুঃখ তা তিনি অনুভব করতেই যেন পারেন না।রুইদাস প্রত্যহ সকালে রামজীর পূজোর জায়গা পরিস্কার করেন।আসন ঝেড়ে আবার পাতেন।*
*একদিন আসন ঝাড়তে গিয়ে দেখতে পান পাঁচটি মোহর রয়েছে।তাঁর মন ভারাক্রান্ত হয়ে যায় যে,তিনি সেখানে বসে পড়েন।না হল না।তিনি এ জায়গা ছেড়ে পালাবেন। এমন জায়গায় চলে যাবেন যেখানে কোন সোনা নেই,মোহর নেই।তিনি যা পছন্দ করেন না তাই-ই হচ্ছে। রামজীর ইচ্ছে কী তাই,কে জানে?*
*পরবর্তী প্রতিদিনই আসনের তলায় পাঁচটি করে মোহর পান।এ কি কান্ড!কোথা থেকে এ মোহর আসছে?কে রেখে যাচ্ছে?পর পর তিনদিন তিনি মোহর পেলেন। তারপর থেকে তাঁর বড় চিন্তায় দিন কাটছে।নিত্যই তিনি তাঁর ঝোলা নিয়ে ছাতিম গাছের তলায় জুতো সারতে বসেন কিন্তু মন বড় উদভ্রান্ত হয়েছে।এখানে থেকে আর মোহর কুড়োতে পারবেন না।*
*তৃতীয় দিনে তিনি মনস্থ করলেন পরদিন প্রভাতেই এ জায়গা ছেড়ে বহুদূরে চলে যাবেন।*
*🙏বানান, ভুল ক্ষমা করবেন🙏*
ক্রমশ
✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧












