✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১০৮. কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ কৃত্তিবাসী রামায়ণ কথন সংক্ষেপে 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
এই লিংকে 👇👇👇🙏👇👇👇 ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
*(১০৮)কৃত্তিবাসী রামায়ণ সংক্ষেপে*
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌻শ্রীরামের কাছে কুকুরের দুঃখ প্রকাশ🌻*
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
*🌻রাজদ্বারেএমন সময় একটি কুকুর এলো,চোখ দুইটি রক্তের মত লাল,সর্বাঙ্গ ধবল। পথে আসতে আর উপবাসে থেকে তিন পায়ে চলে এক পা খোঁড়া হয়েছে।প্রথমে লক্ষ্মণকে প্রণাম করল,লক্ষ্মণ বললেন কি কারণে এখানে এসেছ?কুকুর বলছে আমি সবকথা শ্রীরামের কাছে বলব। লক্ষ্মণ রামকে সবকথা বললেন,তখন রাম বললেন তাকে সভায় নিয়ে এসো।সভায় এসে বহু স্তব-স্তুতি করল।*
*🍀কান্দিয়া কুকুর বলে,অশ্রুজলে ভাসি।*
*🍀বিনা অপরাধে মোরে মেরেছে সন্ন্যাসী।।*
*🌻সন্ন্যাসী আমায় লাঠি দিয়ে আঘাত করেছেন,তারপর আমি তিনদিন উপবাসে থাকি।রাম বললেন,সন্ন্যাসীকে আমার কাছে নিয়ে এসো।সন্ন্যাসী হয়ে জীব-হিংসা করে!এ কেমন সন্ন্যাসী।সন্ন্যাসী রাজসভায় এলে রাম বললেন,স্বধর্ম ছেড়ে জীব-হিংসা কেন?কি কারণে কুকুরকে আঘাত করেছিলেন?তখন সন্ন্যাসী জোড়হাতে বললেন,আমার কথা শুনুন,আমি সারাদিন সন্ধ্যা গঙ্গাতীরে জপ করি।সন্ধ্যাকালে পেটের ক্ষুধার জন্য ভিক্ষা করতে বের হয়।যে পথ ধরে আমি যাচ্ছিলাম, সমস্ত পথযুড়ে শুয়ে ছিল,পথ ছাড় পথ ছাড় বলে উচ্চৈঃস্বরে বলি, কপটে রইল কিন্তু পথ ছাড়ল না। দেখলাম একচোখে নিদ্রা যায় আর একচোখ খুলে আমায় দেখে।তখন ক্রোধান্বিত হয়ে আমি দন্ডাঘাত করেছি মাথায়। যা করেছিলাম আমি সত্য কথা বললাম,এবার যে দন্ড হয় আমায় দিন মহারাজ। রামচন্দ্র মনে মনে বলছেন আমি কার দোষ ধরব, তখন সভায় অন্যান্যরা বললেন,*
*🍀কারো নহে রাজপথ রাজ-অধিকার।*
*🍀উত্তম অধম পথে চলে তো সংসার।।*
*🍀যদি শীঘ্র কাজ থাকে যাবে এক পাশে।*
*🍀সন্ন্যাসী হইল দোষী আপনার দোষে।।*
*🌻রাম বললেন এ ব্যাপারে সভার সকলের মতামত জানতে চাইলে পুন সন্ন্যাসীর দোষ বললেন।এবার সন্ন্যাসীকে কিরকম দন্ড দেওয়া যায় সেই কথা শ্রীরাম কুকুরকে জিজ্ঞাসা করলে কুকুর সবিনয়ে বলল,"সন্ন্যাসীকে যেন অপর কোন দন্ড না দেওয়া হয়।তাঁকে যেন কালিঞ্জর রাজ্যের রাজা করে দেওয়া হয়।কুকুরের কথা শুনে সভাসদগণ হাসাহাসি করতে লাগলেন।কুকরের কথামত সন্ন্যাসীকে কালিঞ্জরের রাজা করে দিলেন।সন্ন্যাসী হাসি মুখে কালিঞ্জরে যাত্রা করলেন।তখন রামচন্দ্র বললেন,কুকুরের কথায় আমি কালিঞ্জরের রাজা করে দিলাম, সভাসদগণ তখন কুকুরকে বলল,কেন তুমি কালিঞ্জরের রাজা করতে বললে?কুকুর বলল,পূর্বজন্মে আমি কালিঞ্জরের রাজা ছিলাম।রোজ রোজ আমি শিব পূজা করতাম, নীলবর্ণ শিবলিঙ্গ সেখানে অধিষ্ঠান।সেই শিবলিঙ্গ রাজা ছাড়া অন্য কেউ করতে পারবে না।পূজো করে রোজ রোজ প্রসাদ পেতাম।*
*🍀রাজারে শিবের শাপ আছয়ে এমন।*
*🍀মরিলে কুকুরযোনি না হয় খন্ডন।।*
*🍀কালিঞ্জর দেশে শিব বড়ই নিষ্ঠুর।*
*🍀রাজা ছিনু এবে আমি হয়ছিল কুকুর।।*
*🌻কুকুর জনম পেয়ে অশেষ দুর্গতি আমার,রাজা আপনার দর্শন পেয়ে এবার আমার নিষ্কৃতি হবে।এইসব কথা বলে কুকুর বারাণসীর দিকে রওনা হল এবং সেখানে গিয়ে শ্রীরাম-দর্শনের পুণ্যের ফলে কুকুর জন্ম হতে মুক্ত হয়ে স্বর্গ লাভ করল।*
*🌻এরপরে শ্রীরামের কাছে মহামুনি ভার্গবের আগমন এবং লবণাসু বধের জন্য কথন।🌻*
*🌻লবণাসুরকে বধ করবার জন্য শত্রুঘ্নের যুদ্ধে যাত্রা।🌻*
*🌻শত্রুঘ্ন কর্তৃক লবণাসুর বধ🌻*
*🌻খুবই সুন্দর করে মথুরাপুরী নির্মাণ🌻*
*🌻মুনির আশ্রমে শত্রুঘ্নের রামায়ণ গান শ্রবণ🌻*
*🌻বিপ্রপুত্রের অকাল মৃত্যু ও পুনর্জীবন লাভ এবং শ্রীরাম কর্তৃক শূদ্র-তপস্বীর মস্তক ছেদন🌻*
*🌻শ্রীরামের অগস্ত্য-মুনির বাটীতে গমন এবং মুনি কর্তৃক শ্রীরামকে রত্ন-অলঙ্কার দান।🌻*
*🌻দন্ডরাজের প্রতি শুক্রের অভিশাপ এবং দন্ডারণ্যের উৎপত্তি বর্ণনা।🌻*
*🌻শ্রীরামচন্দ্রের রাজসূয়-যজ্ঞ করবার ইচ্ছা এবং ভরত কর্তৃক তাহা নিবারণে অনুরোধ।🌻*
*🌻ইন্দ্র কর্তৃক বৃত্রাসুর বধ এবং অশ্বমেধ যজ্ঞ করে পাপ হতে মুক্তি।🌻*
*🌻ইলা রাজার প্রতি মহেশের অভিশাপ🌻*
*🙏বানান,ভুল ক্ষমা করবেন🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

