শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১৩৫. শচীমা-শ্রীমতী ও দামোদর পন্ডিত 🏵️ শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/bishnupriya135.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১৩৫. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
       এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁ JoydebDaw.blogspot.com 🙏 সূচীপত্র ꧂
         ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
     এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
   ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১৩৪. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৩৫)💧শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়াদেবী💧*
*🌹শচীমা-শ্রীমতী ও দামোদর পন্ডিত🌹*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
*🌻সর্বদা নয়নে তাঁর জলধারা।সেটি আমার সোনার বাছা নিমাইচাঁদ। তোমরা কি তাঁকে দেখেছ?*
*নীলাচল পুরে,       গতায়াত করে,*
          *সন্ন‍্যাসী বৈরাগী যারা।*
*তাহা সভাকারে,   কান্দিয়া সুধায়,*
         *শচী পাগলিনী পারা।।*
*তোমরা কি এক, সন্ন‍্যাসী দেখেছ*
*শ্রীকৃষ্ণচৈতন‍্য নাম,তারে কি ভেটেছ?*
*বয়স   নবীন,         গলিত কাঞ্চন,*
       *জিনি তনুখানি গোরা।*
*হরেকৃষ্ণ নাম,      বোলয়ে সঘনে,*
       *নয়নে গলয়ে ধারা।।*
*🌼শচীমা পাগলিনীর মত দৌড়ায়ে গিয়ে সকলকে এইকথা জিজ্ঞাসা করেন ; কিন্তু কেউই বলে না যে এমন নবীন সন্ন‍্যাসীটিকে কোথাও দেখেছি। বৃদ্ধা বয়সে মধ্যে মধ্যে শ্রীবাস পন্ডিতের বাড়ী ছুটে গিয়ে দেখে আসেন, তাঁর হারাধন নিমাই সেখানে এসেছে কি না?কখন গঙ্গাতীরে বসে নিমাই!নিমাই! নিমাইরে! বাপরে!? কোথায় গেলি রে?বলে উচ্চৈঃস্বরে রোদন করে তখন নবদ্বীপবাসীর হৃদয় ফেটে যায়, এই বৃদ্ধ বয়সে এত কষ্ট!শচীমায়ের করুণ রোদনে পশুপক্ষী বৃক্ষলতাদিও বিচলিত হয়।ভাগীরথী দারুণ মনস্তাপে উছলিয়ে উছলিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকেন।নদীয়াবাসীর তো কথায় নাই।তারা শচীমায়ের দুঃখে ব‍্যাকুল হয়ে ছুটে গিয়ে তাঁকে কোলে তুলে গৃহে রেখে আসেন।এইরূপে বৃদ্ধা শচীমা ও শ্রীমতীর দুঃখে দিন কাটছে।দেখতে দেখতে পাঁচ বছর হয়ে গেল,তবুও দুঃখের লাঘব না হয়ে বরণ বেড়েই চলেছে।মহাপ্রভুর পুরাতন ভৃত‍্য বৃদ্ধ ঈশান শচীমা ও বিষ্ণুপ্রিয়ার রক্ষণাবেক্ষণ করেন, প্রভুর গৃহের কর্তা দামোদর পন্ডিত, প্রভুর জননী ও ঘরণীর তত্ত্বাবধান করেন।তিনি প্রতি বৎসরই অন‍্যান‍্য ভক্তগণ সঙ্গে মহাপ্রভুকে দর্শন করতে নীলাচলে গমন করেন।তিনিই শচীমায়ের ও শ্রীমতীর সমাচার মহাপ্রভুকে দেন এবং মহাপ্রভুর সমুদয় সংবাদ এনে দেবীদ্বয়কে জ্ঞাত করান।শচীদেবীর প্রদত্ত দ্রব‍্যাদি পরম আনন্দের সহিত ও সমাদরে দামোদর পন্ডিত মস্ততে বহন করে মহাপ্রভুর নিকটে নিয়ে যান এবং মহাপ্রভুকে দিয়ে কৃতকৃতার্থ হন। ভক্তগণের সঙ্গে তাঁদের পরিবারবর্গও মধ্যে মধ্যে শ্রীক্ষেত্র-দর্শন উপলক্ষ‍্য করে মহাপ্রভুর শ্রীচরণ দর্শন করতে যান।তারমধ‍্যে শ্রীবাসের পত্নী মালিনী এবং মহাপ্রভুর মাসী চন্দ্রশেখর আচার্য‍্যেরত্নের পত্নী প্রধানা।প্রভুর জননী ও ঘরণীর সমস্ত কথায় ইঁহারা মহাপ্রভুর কর্ণগোচর করবার জন্য চেষ্টা করেন এবং নীলাচলে প্রভুর প্রত‍্যেক কাজগুলি দেখে ও শুনে এসে শচীমা ও শ্রীমতীকে বলেন, শুনে তাঁরা তৃপ্ত হন।দামোদরের কাছে সবকথা শুনতে পান না, কেবল বাহ‍্যিক সন্ন‍্যাস জীবনের সবকথা বলেন, আর মহাপ্রভুর উৎকট ও কঠোর বৈরাগ‍্যের কথাগুলি খুলেতাঁদের বলেন না।দামোদর প্রতি বৎসর নীলাচলে গমন করেন, মালিনী বা শচীদেবীর ভগ্নী তা পারেন না। কাজে কাজে দামোদরই শচী-বিষ্ণুপ্রিয়ার নিকট যথানিয়মে প্রতি বৎসর মহাপ্রভুর সংবাদ এনে দেন।এক বৎসরকাল দেবীদ্বয়কে মহাপ্রভুর সংবাদের আশায় পথপানে তাকিয়ে থাকতে হয়। মধ্যে মধ্যে মহাপ্রভু দামোদরের হাতে জননীর জন‍্য শ্রীশ্রীজগন্নাথদেবের প্রসাদের সঙ্গে অন‍্যান‍্য কিছু দ্রব‍্যাদিও পাঠিয়ে দেন।রাজা পট্টবস্ত্র বান্ধিয়া দেন। মহাপ্রভু রাজদত্ত সেই পট্টবস্ত্র মস্তকে করে রথাগ্রে নৃত্য করেন।রাজাপ্রতাপরুদ্র জানেন মহাপ্রভু কখনও সে বস্ত্র ব‍্যবহার করবেন না, মহাপ্রভুর ভক্তগণও তা ব‍্যবহার করবেন না,তবে কি জন্য এই বহুমূল‍্য পট্টবস্ত্রখানি প্রতি বৎসর তিনি প্রভুকে দেন?রাজা প্রতাপরুদ্র জানেন, মহাপ্রভুর জননী ও ঘরণী নবদ্বীপে আছেন, ব‍ৎসরে বৎসরে মহাপ্রভুর দেশের লোক মহাপ্রভুর শ্রীচরণ দর্শন করতে নীলাচলে আসেন,তাঁদের হাতে মহাপ্রভু প্রসাদ ও দ্রব‍্যাদি পাঠান। মনে মনে রাজা প্রতাপরুদ্র ভাবেন, যদি অন‍্য দ্রব‍্যাদি ও প্রসাদের সঙ্গে এই শাড়ীখানি কোন ভাবে মহাপ্রভুর গৃহে গিয়ে পড়ে এবং তাঁর ঘরণীর শ্রীঅঙ্গে উঠে,তাহলে তাঁর জীবন সার্থক হবে,তিনি কৃতার্থ হবেন। রাজা প্রতাপরুদ্র দেখেন, মহাপ্রভু মহাবিরক্ত সন্ন‍্যাসী, মৃত্তিকানির্মিত করঙ্গ,ছিন্ন কৌপীন ও কম্বল তাঁর সম্বল।*
*🌹তাঁকে রাজবেশে সাজাবার বড় সাধ,তা পূর্ণ হবার নহে, তাই প্রভু-পত্নীকে যদি বস্ত্রালঙ্কারে সাজাতে পারেন,তার চেষ্টায় থাকেন,সেইজন‍্যই এই বহুমূল‍্য বস্ত্রদান।রাজার এই মনের ভাবটি অবশ‍্য কাঊকেও বলতে সাহস করেন না।মনের কথা মনেই রাখেন, মহাপ্রভু আমার অন্তর্য‍্যামী, ভক্তের মনের কথা ও বাসনা জানতে পেরেছেন।চতুর শিরোমণি শ্রীগৌর ভগবান ভক্তের মনের অভিলাষ পূর্ণ করবার জন‍্যই দামোদরকে দিয়ে রাজদত্ত পট্টবস্ত্রখানি প্রতি বৎসরই জননীর কাছে পাঠিয়ে দিয়ে থাকেন।মহাপ্রভু মুখে কিছু বলেন না, মহাপ্রভুর ভক্তগণ সকল দ্রব‍্যই অতি যত্ন সহকারে রক্ষা করেন, মহাপ্রভু যেন কিছুই জানেন না, অথচ তাঁর মনোমত কার্য‍্য হচ্ছে,ইহাকেই বলে শ্রীভগবানের চাতুরী "কৌশলীর কৌশল"।*
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
  ✧═══════════•❁❀❁•═══════════✧
                            🙏 *ক্রমাগত* 🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
               ꧁ ১৩৬. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী 
          ꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
        এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন 
  ✧═══════════•❁❀❁•═══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



১২০. গোত্র ও উপাধি প্রসঙ্গ 🚩 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob120.html


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 ১১৯. দীক্ষা-দান-অধিকার 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob119.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ১২০. গোত্র ও উপাধি প্রসঙ্গ 🚩 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob120.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
**(১২০)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
      *💧গোত্র ও উপাধি প্রসঙ্গ💧*
      °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*🌹গোত্র শব্দের পারিভাষিক অর্থ= বংশ-পরম্পরা প্রসিদ্ধ ব্রাহ্মণ জাতীয় আদি পুরুষ। সুতরাং ব্রাহ্মণ ভিন্ন ক্ষত্রিয়াদি সকল বর্ণের গোত্র=ব্রাহ্মণ- পুরোহিত বা গুরু হতে প্রাপ্ত। "পুরোহিত প্রবরো রাজ্ঞাং " (আশ্বলায়ন শ্রৌতসূত্র) আবার অন‍্য-বর্ণোপেত ব্রাহ্মণও গোত্র-প্রবর্তক ঋষি হয়ছিলেন।গোত্র প্রচলনের উদ্দেশ্য এই যে,যে বংশে জন্মগ্রহণ করেছেন, সেই বংশে বিবাহ করা চলবে না, এটিই গোত্র-প্রচলনের উদ্দেশ্য।প্রবর শব্দের অর্থ প্রবর্তক। মাধবাচার্য‍্য বলেন=যে সব মুনি গোত্র প্রবর্তক মুনিগণের ভেদ-উৎপাদন করেন,তাঁরাই "প্রবর" নামে অভিহিত।কাদেরকে নিয়ে প্রথমে গোত্রের সৃষ্টি হয়েছিল, অথবা কারা গোত্রভুক্ত হয়েছিলেন,তার এইরকম আভাস পাওয়া যায়।গোত্র আর কিছুই নয়-- পুরাকালে যে যে ঋষির গো-পালনের জন্য যতগুলি লোক নিযুক্ত থাকতেন,তাঁরা সেই সেই ঋষির নামানুসারে গোত্র ভুক্ত হয়েছিলেন। আর্য‍্য-সমাজে বিবাহের তেমন বাধাবাধি নিয়ম ছিল না। এক গোত্র বা পরিবারের মধ্যেই বিবাহ নির্বাহ হত।ভাবী অনিষ্টপাতের আশঙ্কায় সমাজ রক্ষকগণ গোত্র-নিয়ম প্রচলন করেন।স্ববংশে বা স্বগোত্রে বিয়ে নিষিদ্ধ হল।বৈষ্ণবের এক ধর্মগোত্র "অচ‍্যুত গোত্র" দেখে অনেক স্মার্তমন‍্য পন্ডিত নাসিকা কুঞ্চিত করে বলেন= বৈষ্ণব একগোত্রী, ওনাদের স্বগোত্রে বিবাহ হয়। সুতরাং বৈষ্ণব-সম্প্রদায় বেদ-সিদ্ধ নয়।*
*🔥আমরা বলি,স্মার্তপন্ডিতগণ যে দশনামী শাঙ্কর মায়াবাদ-সম্প্রদায়কে অবলম্বন করে নিজেদের গৌরব কীর্তন করেন,সেই মায়াবাদীদের বর্ণ, জাতি ও গোত্রাদি বৈদিক গ্রন্থে কি কোন শাস্ত্র গ্রন্থে দেখতে পাওয়া যায় কি? কিন্তু বৈষ্ণবের "অচ‍্যুত গোত্র" শাস্ত্র-সিদ্ধ। শ্রীভাগবতে পৃথুরাজার সম্বন্ধে লিখিত আছে=*
*"সর্বত্রাস্খলিতাদেশঃ সপ্তদ্বীপৈক দন্ডধৃক্।*
*অন‍্যথা ব্রাহ্মণ কুলাদন‍্যথাচ‍্যুতগোত্রতঃ।।"*
*💧এতে বুঝা যাচ্ছে যে পৃথুরাজার সময়ে ব্রাহ্মণ ও বৈষ্ণব বিশেষ করে "অচ‍্যুত গোত্র" বৈষ্ণব,সমান ভাবে পূজিত হয়েছিলেন। তিনি ব্রাহ্মণ ও বৈষ্ণবদেরকে দন্ডদান করেননি। অতএব এই অচ‍্যুত গোত্র,বৈষ্ণব-সাধারণ গোত্র-ধর্মগোত্র। কিন্তু স্মার্ত মায়াবাদ সম্প্রদায়ে দশনামী সন্ন‍্যাসীদের মধ্যে যে সমস্ত জাতিবর্ণ ও গোত্রাদি ব‍্যবহার হয়,তা একেবারেই অবৈদিক, মনঃ কল্পিত। স্বর্গীয় অক্ষয় কুকার দত্তের "ভারতবর্ষীয় উপাসক" নামক গ্রন্থে লিখিত হয়েছে =এদের (দন্ডী সন্ন‍্যাসীদের) সকলেরই একজাতি এক পরিবার। জাতির নাম বিহঙ্গম, বর্ণের নাম রুদ্র ও পরিবারের নাম অনন্ত।এটি তো কোন শাস্ত্র গ্রন্থে নাই! কিন্তু বৈষ্ণবের চার-সম্প্রদায়, পদ্মপুরাণে উক্ত হয়েছে =*
*"শ্রীব্রহ্মরুদ্রসনকা বৈষ্ণবাঃ ক্ষিতিপাবনাঃ।"*
*🍀সুতরাং বৈষ্ণব-সম্প্রদায় ও বৈষ্ণব-জাতি অনাদি ও নিত‍্যসিদ্ধ। এটি আধুনিক বা মনঃ কল্পিত নহে। শ্রীভগবানেরই অঙ্গীভূত। কিন্তু মায়াবাদীদের যে চারটি সম্প্রদায় আছে,তার সঙ্গে শাস্ত্রের কোন সম্বন্ধ নাই। যথা=*
*☘শৃঙ্গেরী মঠ••••••ভূর্বার সম্প্রদায়।*
*☘জ‍্যোষী মঠ••••••আনন্দবার সম্প্রদায়।*
*☘সারদা মঠ•••••কীটবার সম্প্রদায়।*
*☘গোবর্ধন মঠ•••••ভোগবার সম্প্রদায়।*
*🌹সন্ন‍্যাসী মাত্রেই এই চার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এই চার সম্প্রদায়ের গোত্রও অদ্ভুত=অবৈদিক। যেমন ভূর্বার সম্প্রদায়ের গোত্র="ভবেশ্বর"। আনন্দবার সম্প্রদায়ের গোত্র "লাতেশ্বর"। যে সম্প্রদায়ের নাম শ্রুতিস্মৃতিতেই নাই,গোত্রের নাম কোন বৈদিক গ্রন্থে নাই,তাঁরা এবং তাঁদের আশ্রিত স্মার্তবাদিগণ যদি হিন্দু সমাজে শীর্ষস্থান অধিকার করেন, এবং নিজেদেরকে বৈদিক বলে গৌরব-প্রকাশ করেন,তবে,সম্পূর্ণ বেদ-প্রণিহিত বৈষ্ণব ধর্মের=বৈষ্ণব সম্প্রদায়ের এবং বৈষ্ণবজাতির প্রতি অবৈদিক বলে কোন সাহসে কটাক্ষপাত করেন?জানিনা!*
*🍀বৈষ্ণব-সাধারণ সম্প্রদায়ে এক ধর্মগোত্র "অচ‍্যুত গোত্র" প্রচলিত থাকলেও আমাদের আলোচ‍্য গৌড়াদ‍্য বৈদিক বৈষ্ণব সমাজের মধ্যে আভিজাত‍্যের পরিচয়ে ঋষিগোত্রের উল্লেখ প্রচলন আছে। বিবাহাদি প্রত‍্যেক শুভ কর্মে শাস্ত্রোক্ত বৈদিক গোত্র সকল উল্লিখিত হয়ে  থাকে।বহু প্রাচীনকাল হতে এই বৈষ্ণব সমাজে ভার্গব,গৌতম,ভরদ্বাজ, আঙ্গিরস,বিষ্ণু,বার্হস্পত‍্য, শৌণক, কৈশিক, শান্ডিল‍্য,বশিষ্ঠ,কাণ্ব,হারীত, অনুপ,গার্গ প্রভৃতি বৈদিক গোত্রগুলি প্রচলিত আছে।এইসব গোত্রীয় বৈষ্ণববংশ যে সকলেই ব্রাহ্মণের কাছে "ধারকরা" গোত্রে গোত্রিত, পুরোহিতের গোত্র অনুসারে তাঁদের এই গোত্র স্থিরীকৃত হয়েছে,তা নয়।এইরকম কল্পনা করাও ভুল।কারণ বিশেষ অনুসন্ধান করলে দেখতে পাওয়া যায়,এই বৈদিক-বৈষ্ণব সমাজে অধিকাংশই উক্ত গোত্রীয় ব্রাহ্মণ আদি পুরুষ হতে অধস্তন(উৎপন্ন)বৈষ্ণববংশের বিস্তার হয়েছে।আবার এইরকম অনেক বৈষ্ণববংশও শ্রোত্রীয় ও কুলীন ব্রাহ্মণবংশে উন্নীত হয়েছেন, খোঁজ করলে এইরকম দৃষ্টান্তও বিরল হবে না।* *সহৃদয় পাঠকগণের অবগতির জন্য আশ্বলায়ন শ্রৌত সূত্র অনুসারে গোত্র প্রবরের তালিকা দেওয়া হ'ল*।
*মূলঋষি ভৃগু,গোত্র (১)জমদগ্নি ও(২)বৎস, প্রবর=ভার্গব,চ‍্যবন, আপ্নবান,ঔর্ব, জামদগ্ন‍্য।*
*মূলঋষি ভৃগু=গোত্র=জামদগ্ন‍্য, প্রবর=ভার্গব,চ‍্যবন,আপ্নবান, আষর্টিসেন,অনুপ।*
*গোত্র=বিদ••••ভার্গব,চ‍্যবন,আপ্নবান, ঔর্ব ও বৈদ।*
*গোত্র=যস্ক,বধৌল,মৌন,মৌক, সার্করাক্ষি, সাষর্টি, সালঙ্কায়ন, জৈমিনি, দেবন্ত‍্যায়ন, এসবের প্রবর= ভার্গব,বৈতহব‍্য ও সাবৎস।*
*গোত্র=সৈত‍্য, প্রবর=ভার্গব,বৈণ‍্য ও পার্থ।*
*গোত্র=মিত্রযুব,প্রবর=বার্ধ‍্যশ্ব বা ভার্গব,দৈবদাস ও বাধ্র‍্যশ্ব।*
*গোত্র=শুনক, প্রবর=গাৎর্সমদ,অথবা ভার্গব, শৌনহোত্র, গাৎর্সমদ, (এই ষোল গোত্র ভৃগু ঋষির)।*
              *(২)*
*মূল ঋষি গৌতম= গোত্র=গৌতম, প্রবর=আঙ্গিরস,আয়াস‍্য ও গৌতম*।
*মূল ঋষি গৌতম,গোত্র=উচথ‍্য, প্রবর= আঙ্গিরস, ঔচথ‍্য ও গৌতম*।
*মূল ঋষি=গৌতম,গোত্র= রহুগণ,প্রবর=আঙ্গিরস,রহুগণ ও গৌতম।*
*মূল ঋষি=গৌতম,গোত্র= সোমরাজ, প্রবর=আঙ্গিরস, সোমরাজ ও গৌতম।*
*মূল ঋষি=গৌতম,গোত্র= বামদেব,প্রবর=আঙ্গিরস,বামদেব‍্য ও গৌতম।*
*মূলঋষি গৌতম,গোত্র=বৃহদুকথ, প্রবর=আঙ্গিরস,বার্হদুকথ ও গৌতম।*
*মূল ঋষি গৌতম, গোত্র=পৃষদশ্ব, প্রবর=পার্ষদশ্ব,বৈরূপ অথবা অষ্টাদংষ্ট‍‍্রা, পার্ষদশ্ব বৈরূপ।*
*মূল ঋষি গৌতম, গোত্র=ঋক্ষ, প্রবর= আঙ্গিরস,বার্হস্পত‍্য, ভারদ্বাজ, বান্দন ও মাতবাচস।*
*মূল ঋষিগৌতম, গোত্র=কাক্ষিবৎ, প্রবর=আঙ্গিরস,ঔচথ‍্য,গৌতম,ঔশিজ,কাক্ষিবত।*
*মূল ঋষি গৌতম, গোত্র=দীর্ঘতমস, প্রবর=আঙ্গিরস,ঔচথ‍্য ও দৈর্ঘতমস। এই দশটি গোত্র গৌতম ঋষির। (গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস গ্রন্থে শ্রীযুক্ত মধুসূদন তর্ক বাচস্পতি লিখিত।২৮৬,২৮৭ ও ২৮৮ পৃষ্ঠায়, আরো বহু রয়েছে, আগামী পর্বে লেখা হবে।)*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 ১২১. গোত্র ও উপাধি প্রসঙ্গ 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob121.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧




১১৯. দীক্ষা-দান-অধিকার 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob119.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 ১১৮. দীক্ষাদানাধিকার 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob118.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ১১৯. দীক্ষা-দান-অধিকার 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob119.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১১৯)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
           *দীক্ষা-দান-অধিকার*
         !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
*🍀আবার শাস্ত্রবিধি অপেক্ষা সদাচার বেশী প্রশস্ত বলে শাস্ত্রে উল্লিখিত আছে।সদাচার কাকে বলে?*
*"সাধবঃ ক্ষীণদোষাস্তু সচ্ছব্দঃ সাধুবাচকঃ।*
*তেষামাচরণং যত্তু সদাচারঃ স উচ‍্যতে।।"*
*🌹ক্ষীণদোষ ব‍্যক্তিগণই সাধু। সৎশব্দ সাধুবাচক।সেই সাধুগণের আচরণ সদাচার নামে অভিহিত।*
*🌺অতএব চারশ বৎসরের আগের কথা ছেড়ে দিলেও মহাপ্রভু পরবর্তী সময় হতে শ্রীনরোত্তম,শ্রীশ‍্যামানন্দ,শ্রীরামচন্দ্র শ্রীরসিকানন্দ প্রভৃতি মহাভাগবতগণ যাঁদেরকে ভক্তগণ আবেশাবতাররূপে কীর্তন করেছেন=*
*শ্রীনিবাস নরোত্তম শ‍্যামানন্দ আর।*
*চেতন‍্য নিত‍্যানন্দাদ্বৈতের আবেশাবতার।।*
                        *(প্রেমবিলাস)*
*🌻তাঁরা যে আচার প্রবর্তন করেছেন,চারশ বৎসর ব‍্যাপি যে আচার অর্থ‍্যাৎ যে ব্রাহ্মণেতর বৈষ্ণব গুরুর প্রাধান‍্য অব‍্যাহতরূপে সব সমাজে সমাদৃত হয়ে আসছে,তা কি সদাচার নয়? একমাত্র বৈষ্ণব ব্রাহ্মণই যদি সকল বর্ণের গুরু হবেন,এইরকম সঙ্কীর্ণ ব‍্যবস্থা বৈষ্ণবস্মৃতির মত হত, তাহলে তাঁরা কখনও বৈষ্ণবস্মৃতির মর্য‍্যাদা লঙ্ঘন করতেন না। যদি বলেন,তাঁরা মুক্ত, সিদ্ধপুরুষ, তাঁরা প্রমাদ বশতঃ কদাচিৎ একবার হতে পারে, কিন্তু পুনঃপুনঃ হতে পারে না।সিদ্ধপুরুষের প্রমাদ কদাচিৎ একবার হতে পারে, বারংবার হতে পারে না তো? হলেই পাপভাগী হতে হবে। কিন্তু শ্রীনরোত্তম, শ্রীরামচন্দ্র কি শ্রীশ‍্যামানন্দ-রসিকানন্দাদি স্ববর্ণাপেক্ষাও শ্রেষ্ঠবর্ণ বহুব‍্যক্তিকে দীক্ষা প্রদান করেছেন। ভক্তিরত্নাকর, নরোত্তমবিলাস, রসিক মঙ্গলাদি প্রামাণিক বৈষ্ণব ইতিহাসগ্রন্থে তাঁদের বহুতর ব্রাহ্মণ শিষ্য গ্রহণের কথাও বর্ণিত আছে। এখানে বক্তব‍্য এই যে, তাঁদের আচরণ যদি একান্ত অবৈধই হত,তবে শত শত ব্রাহ্মণ তাঁদের শিষ‍্যানুগত স্বীকার করতেন কেন?তাঁরা সকলেই কি মূর্খ ছিলেন? অতএব গুরুযোগ‍্য সদ্বৈষ্ণবমাত্রেই যে সকল বর্ণের গুরু হতে পারেন,ইহাই ভাগবত শাস্ত্রের উদ্দেশ্য এবং ইহাই যে সদাচার,তাতে সন্দেহ নেই। এজন‍্য ঐ সকল সিদ্ধ গুরুবংশ ছাড়া অপর যাঁরা গুরুযোগ‍্য সদ্বৈষ্ণব হয়েছিলেন, তাঁদের বংশাবলীও ঐরকম গুরুরূপে সম্মানিত হয়ে আসছেন। সিদ্ধ বংশোৎপন্ন বলে অর্থ‍্যাৎ সিদ্ধ ঋষির শোণিত-সম্পর্ক আছে বলে সেই ব্রাহ্মণ বংশধরগণ সেইরকম গুণসম্পন্ন না হলেও যেমন মাননীয় ও পূজ‍্য,সেইরকম সিদ্ধ বৈষ্ণব-গুরুর বংশধরও সিদ্ধ বৈষ্ণবের শোণিতসম্পর্ক হেতু অবশ্যই মাননীয় ও পূজ‍্য হবেন,ইহাই নিরপেক্ষ বিচার ও যুক্তি।তাঁদের পরবর্তী যে দুইজন বিশ্ব-বিখ‍্যাত বৈষ্ণবাচার্য‍্য জন্মগ্রহণ করেছিলেন,তাঁরা অবশ্যই পূর্বোক্ত মহাত্মাগণকে কটাক্ষ করে তীব্র মন্তব‍্য প্রকাশ করতেন।তা না করে শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী মহাশয়, শ্রীনরোত্তম দাসের মন্ত্রশিষ‍্য শ্রীগঙ্গানারায়ণের পালিত পুত্র শ্রীরামচরণ চক্রবর্তীর মন্ত্র-শিষ‍্য হলেন, আবার শ্রীমদ্ বলদেব বিদ‍্যাভূষণ মহাশয়ও শ‍্যামানন্দী বৈষ্ণব পরিবার ভুক্ত হলেন।তাঁরা শূদ্রাদি দোষযুক্ত গুরু বলে দীক্ষাপেক্ষা করেননি।*
*🌷তবে যাঁরা শুদ্ধ বৈষ্ণব,তাঁদের জন্যই উল্লিখিত ব‍্যবস্থা বিহিত হয়েছে।যাঁরা স্বীয় বর্ণবিহিত সামাজিক আচার-ব‍্যবহারের অপেক্ষা মেনে চলেন অথচ বৈষ্ণবধর্মাবলম্বী তাঁদেরকেই প্রায়শঃ শ্রীরঘুনন্দনাদির কর্মস্মৃতি ও বৈষ্ণবস্মৃতি এই উভয়স্মৃতির বিধান মেনে চলতে দেখা যায়।আর যাঁরা বৈষ্ণবতা রক্ষার প্রতিকূল ভেবে নিজ বর্ণ-বিহিত সামাজিক আচার ব‍্যবহারের অপেক্ষা না করে বিশুদ্ধভাবে বৈষ্ণব-সদাচারী,তাঁরা কেবল বৈষ্ণবস্মৃতিই মেনে চলেন।তাঁরা অন‍্য স্মৃতির অনুসরণ করেন না।এই শ্রেণীর বৈষ্ণবগণই এক্ষণে স্ববর্ণ সমাজ হতে আলাদা হয়ে গৌড়াদ‍্যবৈদিক বৈষ্ণব জাতির অন্তভুক্ত হয়ে রয়েছেন।এঁদের আচার ব‍্যবহার সাধারণ বর্ণ সমাজ হতে বিশুদ্ধ ও ভগবদ্ধর্মানুমোদিত বলে সাধারণ বর্ণ-সমাজে এঁদের ব্রাহ্মণের মতো সম্মানিত ও পূজ‍্য। প্রধানতঃ এই শ্রেণীর বৈষ্ণবগণই অর্থ‍্যাৎ এই বিশুদ্ধ বৈষ্ণব-গৃহীগণই সমাজে গুরুরূপে সম্মান লাভ করে আসছেন, আর যাঁদের বংশে কোন ব‍্যক্তি গুরুযোগ‍্য হয়েছিলেন এবং শত শত ব‍্যক্তি তাঁর সেই বৈষ্ণবত্বে আকৃষ্ট হয়ে তাঁকে গুরুত্বে বরণ করেছিলেন।তাঁদের সেই বংশগণই বৈষ্ণব সমাজে দীক্ষা দান করে আসছেন এবং বতর্মান কালেও যাঁরা সদাচারী বৈষ্ণব, দীক্ষাদানের উপযুক্ত,তাঁরাও সংসার-তরণেচ্ছু ব‍্যক্তিগণকে দীক্ষা দানে তাঁদের পরম মঙ্গল সাধন করছেন এবং ভবিষ্যতেও এইরকম উপযুক্ত ব‍্যক্তি করবেন। কিন্তু যে সব বৈষ্ণবনামধারী ভন্ড-ব‍্যভিচারী বা ধর্মধ্বজী নিজেদেরকে বৈষ্ণবোত্তম পরিচয় দিয়ে গুরুগিরি করবার জন্য ঘুরে বেড়ায় এবং সরল প্রকৃতি কোমলশ্রদ্ধ লোকদের ভুলায় ; অবশ‍্য তাদের সে আচরণের দমন হওয়া বাঞ্জনীয়। কিন্তু তাই বলে, যাঁরা সিদ্ধ গুরুবংশ বা গুরুযোগ‍্য বৈষ্ণব তাঁদের অধিকার লোপ করে স্বার্থ-সাধনের চেষ্টা,নরক-নিদান বোধে অবশ‍্য পরিত‍্যাজ‍্য।*
        🙌🙌🙌🙌🙌
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 ১২০. গোত্র ও উপাধি প্রসঙ্গ 🚩 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob120.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧





১১৮. দীক্ষাদানাধিকার 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob118.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 ১১৭. দীক্ষা-দান-অধিকার 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob117.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ১১৮. দীক্ষাদানাধিকার 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob118.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*(১১৮)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
           *দীক্ষাদানাধিকার*
          ===================
*🌹আবার "যন্নামধেয় শ্রবণানুকীর্তনাদিত‍্যাদি" শ্লোকের টীকায় শ্রীপাদ জীব গোস্বামী যে শৌত্রু,সাবিত্র‍্য জন্মের অপেক্ষা দেখিয়েছেন, তা বৈদিক যাগ বিষয়ে বুঝতে হবে। কারণ,বৈদিক যাগযজ্ঞে কেবল ব্রাহ্মণেরই অধিকার। কিন্তু বিষ্ণু মন্ত্রে আচন্ডাল সকলের অধিকার।যথা=*
*"লোকাশ্চান্ডালপর্য‍্যন্তাঃ সর্বেহপ‍্যত্রাধিকারিণঃ।" (তথা ক্রম-দীপিকায়াং ===*
*"সর্বেষু বর্ণেষু তথাশ্রমেষু,*
*নারীষু নানাহ্বয়জন্মভেষু।*
*দাতা ফলানামভিবাঞ্জিতানাং দ্রাগেব গোপালকমন্ত্রণেয়ং।।"*
*🔥সকল বর্ণ,সকল আশ্রম, নারীজাতি, এবং যে সকল ব‍্যক্তির নাম ও জন্ম নক্ষত্রের আদ‍্য বর্ণের সঙ্গে মন্ত্রের আদ‍্য অক্ষরের মিল নাই, তাদের সম্বন্ধেও এই গোপালমন্ত্র আশু (শীঘ্র) ফলদাতা*।
*🌷অতএব শ্রীবিষ্ণু কি শ্রীকৃষ্ণমন্ত্র-দীক্ষায় শৌত্রু সাবিত্র‍্য জন্মের বিধি অপেক্ষা করে না। যিনি গুরুযোগ‍্য সদ্ বৈষ্ণব তিনি বৈষ্ণবী দীক্ষাদানে অধিকারী হবেন।তাতে, তিনি ব্রাহ্মণ হন উত্তম,না হয়,ব্রাহ্মণেতর গুরুতে সে গুণ দেখা গেলে অবশ্যই গুরু হবেন। শ্রীচৈতন‍্য- চরিতামৃতে লিখিত হয়েছে যে=*
*কিবা ন‍্যাসী কিবা বিপ্র শূদ্র কেনে নয়।*
*যেই কৃষ্ণতত্ত্ববেত্তা সেই গুরু হয় "।।*
*🍀আগেই কথিত হয়েছে,ব্রাহ্মণ, ক্ষত্রিয়,বৈশ‍্য, শূদ্র সকলেরই গুরুত্বে অধিকার আছে।সে স্থলে তিনি কৃষ্ণতত্ত্ববেত্তা (এক কথায় শ্রীকৃষ্ণের প্রতি সদাচার) হলে তিনি যে গুরু হবেন তাতে আর সন্দেহ কি?যিনি প্রকৃত কৃষ্ণতত্ত্ববেত্তা তিনি তো পরমসিদ্ধার্থ মহাপুরুষ। আবার উক্ত পয়ার যে কেবল শিক্ষাগুরু বিষয়ে উদ্দিষ্ট (উপদেশ দেওয়া হয়েছে ) তা নয়।দীক্ষাগুরুর শিক্ষা দানে অধিকার থাকা প্রযুক্ত (দীক্ষা শিক্ষাগুরু শ্চৈব চৈকাত্মা চৈকদেহিনঃ) সেটি দীক্ষা ও শিক্ষা উভয় গুরু বিষয়ই বুঝতে হবে। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মুখ-পত্র প্রসিদ্ধ "শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া ও আনন্দ বাজার পত্রিকার" ভূতপূর্ব স্বনামধন‍্য সুযোগ‍্য সম্পাদক পন্ডিত "শ্রীযুক্ত রসিকমোহন বিদ‍্যাভূষণ মহাশয়, তাঁর "শ্রীরায় রামানন্দ" নামক গ্রন্থের তৃতীয় পরিচ্ছেদে শ্রীমন্মহাপ্রভুর শ্রীমুখোক্তি উল্লিখিত কথার যে বিশাদ আলোচনা করেছেন,পাঠকগণের অবগতির জন্য তা এখানে উদ্ধৃত করে দেওয়া হল। শ্রীমন্ মহাপ্রভু শ্রীল রামরায়কে বলছেন=*
*"আমি সন্ন‍্যাসী সর্ব বর্ণের গুরু ; তাই বলে তুমি আমাকে শিক্ষা দিবে না,আর আমি তোমার কৃপাশিক্ষায় বঞ্চিত হব, এটি হতে পারে না, ব্রাহ্মণ হন,সন্ন‍্যাসী হন,অথবা শূদ্র হন,যিনি কৃষ্ণতত্ত্ববেত্তা তিনিই গুরু। সুতরাং সন্ন‍্যাসী বলে তুমি আমায় বঞ্চনা করিও না।মহাপ্রভু এখানে অনেক প্রকার শিক্ষা প্রদান করলেন।তাঁর প্রত‍্যেক কথায় বহু অর্থ পূর্ণ। আমাদের বোধ হয়,তিনি এখানে এই কথায় অনেক তত্ত্ব জ্ঞাপন করেছেন।*
*(১)সন্ন‍্যাসীগণ জ্ঞানমার্গাবলম্বী, কিন্তু মায়াবাদীর ব্রহ্মজ্ঞান হতে যে ভগবৎ ভক্তি বহু উচ্চতর, তিনি বিনীতভাবে সেই কথা বলে দিলেন*।
*(২)"গুরু কে?"এ প্রশ্নেরও এজায়গায় মীমাংসা করতে হয়েছে। ব্রাহ্মণ হন,সন্ন‍্যাসী হন,আর শূদ্রই হন যিনি কৃষ্ণতত্ত্ববেত্তা তিনিই গুরু।*
*(৩)কৃষ্ণতত্ত্ব অভিজ্ঞত্ব যে কত উচ্চ অধিকার,এখানে তাহাও প্রকাশ হয়েছে।মহাপ্রভু লোকাপেক্ষা ত‍্যাগ করেননি।তথাপি শূদ্র যদি কৃষ্ণতত্ত্ববেত্তা হন,তাঁকেও গুরু বলে গ্রহণ করতে বিধি দিয়ে গিয়েছেন।শূদ্র  শিক্ষাগুরু হতে পারেন, কিন্তু দীক্ষাগুরু হতে পারেন না, এইকথা বলে বর্ণাশ্রম-প্রাধান‍্য পরিকীর্তনের প্রয়োজন নাই।কেন না মহাপ্রভু কৃষ্ণতত্ত্ববেত্তা শূদের কথায় বলেছেন।বলা বাহুল‍্য,শূদ্রকুলে জন্মগ্রহণ করেও যিনি কৃষ্ণতত্ত্ববেত্তা তাঁর জন্ম নিবন্ধন বর্ণাশ্রম ধর্ম খন্ডিত হয়ে যায়। মহাসাগরে মিশে গেলে নদীর যেমন নামরূপ থাকে না।কৃষ্ণপ্রেমসাগরে প্রবেশ করলে মহৎ ক্ষুদ্র ব্রাহ্মণ, শূদ্র বর্ণ বিচার মাত্রও থাকতে পারে না। নিরুপাধি (উপাধিবর্জিত)কৃষ্ণপ্রেমে স্ত্রীপুরুষ,মহৎ-ক্ষুদ্র,ব্রাহ্মণশূদ্র প্রভৃতি অনন্ত ভেদবুদ্ধি একেবারেই নিরস্ত হয়ে যায়।মহাপ্রভু এখানে ব্রাহ্মণ বা শূদ্রের কাছে মন্ত্র নিতে বলেননি, কৃষ্ণতত্ত্ববেত্তাকেই (যিনি কৃষ্ণতত্ত্ববেত্তা তিনিই বৈষ্ণবকেই) গুরু বলে স্বীকার করতে বলেছেন।বলা বাহুল‍্য,সেইরকম নিরুপাধি প্রেমসাগরে কেউ যদি ডুবে গিয়ে থাকেন,নিরুপাধি কৃষ্ণপ্রেমে ডুবে যদি কেউ সাংসারিক সর্ব-উপাধি বিনির্মুক্ত হয়ে থাকেন তবে,সেইরকম তথাগতকে উপাধিযুক্ত করে অভিহিত করাও অপরাধজনক।এখানে মহাপ্রভু কৃষ্ণতত্ত্বাভিজ্ঞাতরই উৎকর্ষ কীর্তন করে মায়াবাদময় সন্ন‍্যাসধর্মের খর্বতা প্রদর্শন করলেন। শ্রীচৈতন‍্যচরিতামৃতে অপর জায়গায় লিখিত আছে =*
*মায়াবাদীর সন্ন‍্যাসীদের করিতে গর্বনাশ।*
*নীচ শূদ্র দ্বারায় কৈল ধর্মের প্রকাশ।।*
          🙏🙏🙏🙏🙏
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 ১১৯. দীক্ষা-দান-অধিকার 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob119.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧





১১৭. দীক্ষা-দান-অধিকার 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob117.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔙 পূর্ব লীলা 👉 ১১৬. দীক্ষা-দান-অধিকার 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob116.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉  ১১৭. দীক্ষা-দান-অধিকার 🏵️ বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob117.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
**(১১৭)গৌড়ীয় বৈষ্ণব ইতিহাস*
           *দীক্ষা-দান-অধিকার*
         ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌷শাস্ত্র আরও কি বলছেন তাও শুনুন। শ্রীভগবান বলছেন=*
*"মদভিজ্ঞং গুরুং শান্তমুপাসীত মদাত্মকম্"।*
*🌺অর্থ‍্যাৎ আমার বাৎসল‍্যাদি মাহাত্ম্য যিনি সম‍্যক্ রূপে জানেন এবং আমাতেই যাঁর চিত্ত অর্পিত হয়েছে  এবং যিনি শান্ত এমত গুরুর আশ্রয় গ্রহণ করবে।*
*🌹"মদাত্মকম্" পদের বিগ্রহ বাক‍্য এইরূপ= "ময়ি আত্মা চিত্তং মস‍্য তং বহুব্রীহৌ কঃ।" সুতরাং ধনে জনে পুত্রে কলত্রে বিষয়ে বাণিজ্যে মামলা মোকাদ্দমায় হিংসা-- দ্বেষে যাঁদের চিত্ত সর্বদা অর্পিত, তাঁরা বিষ্ণু ঠাকুরের সন্তানই হন বা প্রভুবরের সন্তানই হন কখনই তাঁরা সথ্ গুরু হতে পারেন না, এটিই শ্রীভাগবত শাস্ত্রের অভিপ্রায়।এটিই শ্রীপাদ সনাতন গোস্বামীর ব‍্যবস্থা।*
*🌻অতএব যাঁরা শাস্ত্রের নাম করে শাস্ত্রবিহিত সদ্ গুরু-গ্রহণ-বিধানের দোহাই দিয়ে অপরের শিষ‍্যহরণে নানাপ্রকার কৌশল-জাল বিস্তার করেন,শাস্ত্রোক্ত গুরুলক্ষণের ও শিষ‍্য লক্ষণের প্রতি তাঁদের একবার দৃষ্টিপাত করা কর্তব‍্য।গুরু মিললেও শাস্ত্রোক্ত লক্ষণান্বিত শিষ্য পাওয়া যাবে কোথায়?সেইরকম লক্ষণাক্রান্ত শিষ‍্য না পেলে যাকে-তাকে মন্ত্র দিতে গেলেই সে গুরুগিরি ব‍্যবসা নামান্তর হয়ে পড়ে না কি? আবার শাস্ত্রে আদর্শ লক্ষণ প্রকটিত করা হয়। কিন্তু বিশুদ্ধ আদর্শ জগতে অতি দুর্লভ। সুতরাং যাঁরা সদ্ গুরু গ্রহণ বিধানের দোহাই দিয়ে শিষ‍্যকে গুরুত‍্যাগের ব‍্যবস্থা প্রদান করেন,তাঁরা যেন সর্বাগ্রে কয়েকটি শাস্ত্রবিহিত সদ্ গুরুর আদর্শ আবিষ্কার করে জনসমাজে গুরুত‍্যাগ বিপ্লবরূপ মহাবিপ্লবের অধিনায়ক হন।ইহাই আমাদের বিনীয় নিবেদন।*
*🍁সে যাইহোক,শ্রীহরিভক্তি বিলাসকার শ্রীগোপাল মন্ত্র সম্বন্ধে যে নিজ মত প্রকাশ করেছেন, তাও এখানে উল্লেখযোগ্য।যথা=*
*"শ্রীমদ্ গোপালদেবস‍্য সর্বেশ্বর্য‍্য প্রদর্শিনঃ।*
*তাদৃক্ শক্তিষু মন্ত্রেষু নহি কিঞ্চিদ্বিচার্য‍্যতে।।"(১০০)*
*🔥টীকা=অস‍্য এবমুক্তস‍্য সিদ্ধাদি শোধনস‍্য ব‍্যর্থত্বে হেতুং লিখতি শ্রীমদিতি।*
*🌻অর্থ‍্যাৎ সর্বৈশ্বর্য‍্যমাধুর্য‍্য-প্রদর্শক শ্রীমদন গোপালদেবের নাম,মন্ত্র, বিগ্রহ অভেদ,শ্রীবিগ্রহে যেরকম শক্তি শ্রীনামমন্ত্রেও সেইরকম শক্তি।অতএবএইসব মন্ত্র সম্বন্ধে গুরু শিষ‍্যাদি বিচার,মাস বার তিথি নক্ষত্র শুদ্ধি,স্বকুল অকুল রাশিচক্র উদ্ধার অকডম চক্র কূর্মচক্র হোম পুরশ্চরণাদি কোন বিচারই করবে না। এইজন‍্যই শাস্ত্রে স্পষ্ট ঘোষিত হয়েছে =*
*"বিপ্রক্ষত্রিয়বৈশ‍্যাশ্চ গুরবঃ শূদ্রজন্মনাম্।*
*শূদ্রাশ্চ গুরব স্তেষাং ত্রয়ানাং ভগবৎপরাঃ।।" পদ্মপুরাণ।*
*🍀অর্থ‍্যাৎ শূদ্র,শূদ্রের গুরু তো হবেনই, কিন্তু তিনি যদি বৈষ্ণব হন,তবে তিনি ব্রাহ্মণ,ক্ষত্রিয়,বৈশ‍্য এই তিন বর্ণেরই গুরু হবেন। আরও লিখিত হয়েছে =*
*"ষটকর্মনিপুণো বিপ্র তন্ত্রমন্ত্রবিশারদঃ।*
*অবৈষ্ণৈবো গুরুর্ন স‍্যাৎ স্বপচো বৈষ্ণবো গুরুঃ।।"*
*🌹পুনশ্চ=*
*"সহস্রশাখাধ‍্যায়ী চ সর্বযজ্ঞেষু দীক্ষিতঃ।*
*কুলে মহতি জাতোহপি ন গুরুঃ স‍্যাদবৈষ্ণবঃ।।"*
*🔥হাজার শাখাধ‍্যায়ী সর্বযজ্ঞে দীক্ষিত এবং ব্রাহ্মণাদি মহৎ কুলে জন্মগ্রহণ করেও তিনি অবৈষ্ণব হলে গুরুযোগ‍্য হবেন না।*
*🌷এমন কি যাঁর গুরুতে ও বিষ্ণুতে পরাভক্তি দেখা যায়,তাঁর গুরুযোগ‍্য লক্ষণ না থাকলেও তিনি গুরুপদ-বাচ‍্য। যথা, দেবীপুরাণ=*
*"সর্বলক্ষণহীনোহপি আচার্য‍্যঃ স ভবিষ্যতি।*
*যস‍্য বিষ্ণৌ পরা ভক্তি র্যথা বিষ্ণৌ তথা গুরৌ।।*
*স এব সদ্ গুরুজ্ঞেয়ঃ সত‍্যং তদ্বদামি তে।।"*
*🌹পুনশ্চ আদি পুরাণে=*
*"বৈষ্ণবঃ পরমো ধর্ম  বৈষ্ণবঃ পরমন্তপঃ।*
*বৈষ্ণবঃ পরমারাধ‍্যঃ বৈষ্ণবঃ পরমো গুরুঃ।।*
*🌺লঘু নারদ-পঞ্চরাত্রে=*
*"গৃহ্নাতি ভক্তো ভক্ত‍্যা চ কৃষ্ণমন্ত্রঞ্চ বৈষ্ণবাৎ।*
*অবৈষ্ণবাদ্ গৃহীত্বা চ হযিভক্তি র্ন বিদ‍্যতে।।"*
*🍀পুনশ্চ=*
*"জন্তূনাং মানবাঃ শ্রেষ্ঠা মানবানাং দ্বিজা স্তথা।*
*দ্বিজানাঞ্চ যতী শ্রেষ্ঠঃ যতিনাং বৈষ্ণবো গুরুঃ।।*
*অগ্নর্গুরুরদ্বিজাতীনাং বর্ণানাং ব্রার্মণোগুরুঃ।*
*সর্বেষাং বৈষ্ণবোগুরু রগ্নিসূর্য‍্যদিবৌকসাম্।।"*
*🌹শাস্ত্রে এইরকম ভূরি ভূরি প্রমাণ দেখা যায়।যদি কেউ বলেন=এইসব গুরু দীক্ষা-বিষয়ক নহে, শিক্ষা-বিষয়ক? তার উত্তরে বলব এই যে,পূর্বোক্ত প্রমাণে কোথাও যখন দীক্ষা বা শিক্ষা গুরুভেদ উল্লেখ নাই ;  তখন কেবল শিক্ষা গুরু বুঝতে হবে এমন কি কথা আছে?নিরপেক্ষ শাস্ত্র বিচার ও যুক্তিতে সেটি দীক্ষা ও শিক্ষা উভয় গুরুপরই বুঝতে হবে, আর ব্রাহ্মণেতর কুলোৎপন্ন বৈষ্ণব বুঝাবে না,এটিই বা কিভাবে যুক্তিসিদ্ধ হতে পারে?আবার বৈষ্ণবত্ব লাভেই যে ব্রাহ্মণত্বলাভও সিদ্ধ হয়ে থাকে তা পূর্বে প্রদর্শিত হয়েছে।অতএব বৈষ্ণব মাত্রেই গুরু-লক্ষণযুক্ত হলে দীক্ষাদানে সমর্থ ও অধিকারী হবেন,তাতে আর সন্দেহ কি? শূদ্রাচার ও বৈষ্ণবাচার এক নয়, শূদ্রাচার পরিত‍্যাগ করে বৈষ্ণবাচার গ্রহণ করলে তাতে আর শূদ্রত্ব থাকে না।শূদ্র ভগবদ্ভক্ত হলে তাঁকে শূদ্র বলা যায় না, ভাগবতোত্তম বলতে হবে। যথা====*
*"ন শূদ্রাঃ ভগবদ্ভক্তা স্তেহপি ভাগবতোত্তমাঃ।"*
*💧সুতরাং এই বৈষ্ণব অর্থ‍্যাৎ প্রায় ব্রাহ্মণ দীক্ষাদানে অধিকারী অবশ্যই হবেন,এটিই শাস্ত্রযুক্তি এবং এটিই সদাচার।*
*🔥একেবারেই শুদ্ধতত্ত্ব আস্বাদন করুন🔥*
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🔜 ক্রমাগত 👉 ১১৮. দীক্ষাদানাধিকার 👏 বৈষ্ণব বিবৃতি 🙏 শ্রীযুক্ত মধুসূদন তত্ত্ববাচস্পতি ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/06/boisnob118.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧




adds