শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

১৩৫. পুনর্ম্মিলন 👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda135.html


  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১৩৪. মহাপ্রভুর শ্রীবৃন্দাবন যাত্রা👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda134.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ১৩৫. পুনর্ম্মিলন 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda135.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৩৫)শ্রীরায় রামানন্দ, বিশাখা*
        *🙏🙏পুনর্ম্মিলন🙏🙏*
       *************************
*🍀শ্রীমন্মহাপ্রভুর বিরহে পুরুষো‍ত্তম ক্ষেত্রে ভক্তগণের মনোব‍্যথা বর্ণনাতীত। শ্রীরামরায় এই মহাবিরহে একেবারেই মৃতপ্রায় হয়েছিলেন।এই সময়ে তিনি প্রোষিত-ভর্ত্তৃকার (প্রবাসীর)মত নীরবে নির্জনে সময় কাটাচ্ছেন,কোন উৎসবাদিতে যোগ দিতেন না,লোকসমাজে বাহির হতেন না,কেউ তাঁকে দেখতে পেতেন না। যিনি গজপতি প্রতাপরুদ্রের বিদ‍্যানগরের শাসনকর্তা,যিনি উক্ত অঞ্চলে গভর্ণর জেনারেলের মতো সম্মানিত,সহসা সেই তেজোদৃপ্ত রাজপুরুষ এইরকম নির্বেদে (অনুতাপে) জনসাধারণ তাঁর অস্তিত্বেই সন্দিহান হয়ে উঠলেন।ফলে শ্রীরামরায় এই মহাবিরহে জীবন্মৃতবৎ   (জীবিত অবস্থায় মৃতের মত) হয়ে রইলেন।*
*🌳মহাপ্রভু শ্রীধাম বৃন্দাবন হতে প্রত‍্যাবর্তন করে পুরুষোত্তম ক্ষেত্রে শুভাগমন করলেন।এই খবর পেয়ে নীলাচলবাসী ভক্তবৃন্দের নিষ্প্রাণ হৃদয় সহসা সঞ্জীবিত হয়ে উঠিল।মহাপ্রভু নরেন্দ্র-সরোবরের তীরে এসে বসিলেন,ভক্তগণ এইখানে তাঁর সঙ্গে সম্মিলিত হলেন, যথা শ্রীচরিতামৃতে=*
*🌷আঠার নালাতে আসি ভট্টাচার্যের ব্রাহ্মণে।*
*🌷পাঠাইয়া বোলাইলা নিজ ভক্তগণে।।*
*🌷শুনিয়া সকল ভক্ত পুনরপি জীলা।*
*🌷দেহে প্রাণ আইলে যৈছে ইন্দ্রিয়া উঠিলা।।*
*🌷আনন্দে বিহ্বল ভক্ত ধাইয়া আইলা।*
*🌷নরেন্দ্রে আসিয়া সবে প্রভুরে মিলিলা।।*
*🙏শ্রীমন্মহাপ্রভুর আগমন বার্তা শুনে নরেন্দ্রতীরে যে সকল ভক্তের সমাগম তারমধ‍্যে পুরী,ভারতী,স্বরূপদামোদর,গদাধর পন্ডিত,জগদানন্দ পন্ডিত,কাশীশ্বর, বক্রেশ্বর,গোবিন্দ,কাশীমিশ্র,প্রদ‍্যুম্ন মিশ্র,দামোদর পন্ডিত,হরিদাস ঠাকুর, শঙ্কর পন্ডিত প্রভৃতির নাম সবিশেষ উল্লেখযোগ্য। কিন্তু সার্বভৌম বাসুদেব ভট্টাচার্য্য ও শ্রীল রামানন্দ রায় তখনও হয়ত এ সংবাদ শুনতে পাননি।মহাপ্রভু ভক্তগণ সহ কীর্তন করতে করতে শ্রীশ্রীজগন্নাথদেব দর্শনে যাত্রা করলেন।তখন চারিদিকে হুলস্থূল পড়ে গেল।মহাপ্রভু এসেছেন, সকলের মুখেই এই এক কথা। তখন পুরীক্ষেত্রে যত কিছু আনন্দ হত, সকলই মহাপ্রভুকে নিয়ে।মহাপ্রভু শ্রীক্ষেত্রের বাইরে গেলেই পুরুষোত্তমক্ষেত্র নিরানন্দের বিষাদে ডুবে যেতেন, আবার তাঁর শুভ প্রত‍্যাবর্তন হওয়ামাত্রই সমগ্র পুরীতে আনন্দের কল্লোল-কোলাহল সাগর-কল্লোলকেও পরাহত করে প্রবাহিত হ'ত।মহাপ্রভু পৌঁছিছেন, মুহূর্তমাত্রে চারিদিকে এই খবর ছড়িয়ে পড়িল।সঙ্কীর্তনের শিরোমণি শ্রীগৌরাঙ্গসুন্দরকে মধ্যে নিয়ে কীর্তন সম্প্রদায় হরিনামের হুহুঙ্কার তুলে শ্রীমন্দিরের দিকে অগ্রসর হতে লাগলেন,নগরে বিশাল কোলাহল উপস্থিত হ'ল,সকলের মুখেই এক কথা --,মহাপ্রভু এসেছেন।পরে শ্রীসার্বভৌম ও শ্রীরামরায় এই সংবাদ পেয়ে তৎক্ষণাৎ মহাপ্রভুর শ্রীচরণতলে এসে উপস্থিত হলেন, যথা=*
*🌷মহাপ্রভু আইলা গ্রামে হলো কোলাহল।*
*🌷সার্বভৌম রামানন্দাদি মিলিলা সকল।।*
*🍀শ্রীমন্মহাপ্রভুর শ্রীচরণ-সন্দর্শনে শ্রীরামরায়ের মৃতদেহে যেন পুনরায় প্রাণ আসিল। শ্রীচরিতামৃতকারের দুইটিমাত্র পংক্তিতেই তাৎকালীন অবস্থা প্রকাশিত হয়েছে। তিনি লিখেছেন=*
*🌷শুনিয়া সকল ভক্ত পুনরপি জীলা।*
*🌷দেহে প্রাণ আইলে যৈছে ইন্দ্রিয় উঠিলা।।*
*🌻এতেই স্পষ্টভাবেই বুঝা যাচ্ছে, রামরায় জীবন্মৃতের ন‍্যায় মহাপ্রভুর আগমন প্রতীক্ষা করছিলেন।শ্রীগৌরাঙ্গ-সুধাকরের সন্দর্শনে শ্রীরামরায় পুন জীবিত হয়ে উঠিলেন।মহাপ্রভুকে কীর্তনানন্দে বিভোর দেখে রামানন্দ আনন্দে অধীর হলেন। কীর্তনের শেষে মহাপ্রভু শ্রীকাশীমিশ্রের আলয়ে(গম্ভীরা কক্ষে) শুভাগমন করলেন।আবার মহাপ্রভু ও রামরায় দিনরাত্রি সুখময় কৃষ্ণকথায় অতিবাহিত করতে লাগলেন।শ্রীপুরুষোত্তমক্ষেত্র অপার অনন্ত নীলজলধিতটে অবস্থিত।সেই জলধির বিশাল দৃশ্য এবং সেটির অনন্ত উত্তাল তরঙ্গমালা দর্শকগণের হৃদয়ে এক বিশাল ভাবের উদয় করে দেয়।মহাপ্রভু যখন এই সমুদ্রতটস্থ পুরুষোত্তম-ক্ষেত্রে লীলাবিহার প্রকটন করছিলেন,তখন অন্তর্দৃষ্টিশালী ভক্তগণ এই পুরুষোত্তমে প্রেমের উত্তাল তরঙ্গমালা সঙ্কুল যে অপর মহাসমুদ্রে মানসিকনেত্রে প্রত‍্যক্ষ করতেন,তা এই প্রাকৃত সমুদ্র অপেক্ষা অধিকতর বিশাল ও অধিকতর বিস্ময়কর।এই প্রেমসমুদ্রে প্রতি অনুপলে যে আনন্দ তরঙ্গ উচ্ছসিত হত,তা বর্ণনাতীত, প্রাকৃত ভাবময় জনগণের ধারণার অতীত।সেই আনন্দতরঙ্গে শ্রীপাদ স্বরূপদামোদর ও শ্রীরামরায় নিরন্তর ভেসে বেড়াতেন, এবং অনেক সময়েই অন‍্যান‍্য ভক্তগণও তা দর্শনে বিস্মিত হতেন।*
*🌹শ্রীরামরায়মহাপ্রভুর সঙ্গে সুধাময় কৃষ্ণকথায় দিনরাত্রি বিভোর।সেরকম আনন্দ ইহজগতের কোনও আনন্দের সঙ্গে তুলনা হবার নয়,সেটি অপার,অনন্ত ও অমেয় (পরিমাপ করা যায় না এমন)।এই সময়ে শ্রীপাদ রূপগোস্বামী শ্রীবৃন্দাবন হতে নীলাচলে শুভাগমন করলেন।রথযাত্রার সময়ে মহাপ্রভুর শ্রীচরণ দর্শন করাই তাঁর এইসময়ে শুভাগমনের উদ্দেশ্য।তিনি শ্রীমৎ হরিদাস ঠাকুরের পুণ‍্য নিকেতনে সর্বপ্রথমে উপস্থিত হলেন।মহাপ্রভু শ্রীশ্রীজগন্নাথদেবের উপলভোগ সন্দর্শন করে প্রত‍্যহ হরিদাসকে দর্শন দিয়ে যেতেন।নিয়মিত সময়ে মহাপ্রভু হরিদাসের কাছে আসিলেন,পেছনদিক দিয়ে শ্রীপাদ রূপ এসে তাঁর শ্রীচরণে দন্ডবৎ প্রণত হলেন।মহাপ্রভু রূপক‍ে দেখতে পাননি।হরিদাস বললেন,প্রভো!ঐ‍ যে রূপ গোস্বামী আপনার পদতলে। করুণাসাগর শ্রীগৌরহরি তৎক্ষণাৎ শ্রীরূপকে তুলে নিয়ে আলিঙ্গন করলেন এবং কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করলেন। হরিদাসএর কুটীরেই শ্রীপাদ রূপ গোস্বামীর থাকবার নির্দেশ করে মহাপ্রভু সে দিনের জন্য চলে গেলেন। অতঃপর তিনি নীলাচলবাসী ভক্তদের সঙ্গে ক্রমশ শ্রীরূপের আলাপ পরিচয় করে দিতে লাগলেন।তিনি রোজ নির্দিষ্ট সময়ে হরিদাস কুটীরে শুভাগমন করতেন এবং অনেকক্ষণ পর্যন্ত শ্রীরূপের সঙ্গে আলাপ করে যেতেন।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১৩৬. পুনর্ম্মিলন 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori136.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂


  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






১৩৪. মহাপ্রভুর শ্রীবৃন্দাবন যাত্রা👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda134.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১৩৩. মহাপ্রভুর শ্রীবৃন্দাবন যাত্রা👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda133.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ১৩৪. মহাপ্রভুর শ্রীবৃন্দাবন যাত্রা👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda134.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৩৪)শ্রীরায় রামানন্দ, বিশাখা*
    *শ্রীমন্মহাপ্রভুর বৃন্দাবন যাত্রা*
    *****************************
*🌺অন‍্য দুই রাজপাত্র বিদায় হলেন, রামানন্দ মহাপ্রভুর সঙ্গে সঙ্গে চলিলেন।দিন রাত্রি উভয়ে কৃষ্ণকথা-রস-রঙ্গে এইভাবে গোলোকের-আনন্দ-সুধা আস্বাদন করতে করতে ভদ্রক নামক জায়গা পর্য‍্যন্ত আগমন করলেন।মহাপ্রভু বললেন,রামরায় আর নয়,এখন ফিরে যাও,এই বলে গৌরহরি দাঁড়ালেন।রামরায় মহাপ্রভুর আদেশ শুনামাত্রই মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেলেন, যথা শ্রীকবিকর্ণপুর কৃত শ্রীচৈতন‍্যচরিতামৃত মহাকাব‍্যে=*
*🌷রামানন্দো ভদ্রপর্য‍্যন্তমেত‍্য,*
*🌷প্রত‍্যাবৃত্ত স্তেন সম‍্যপ্ বিসৃষ্টঃ।*
*🌷বিচ্ছেদার্ত্তঃ ক্ষেত্রমেব প্রতস্থে,*
*🌷গৌরাঙ্গোহম্ সোহপ‍্যুপেয়াদুদীচীম্।।*
*🔵অর্থ‍্যাৎ রায় রামানন্দ ভদ্রক পর্য‍্যন্ত আসিলে পর মহাপ্রভু তাঁকে ফিরে যেতে আদেশ করিলেন, তিনি এই আদেশে বিচ্ছেদবিরহ কাতর হলেন এবং ক্ষেত্র-অভিমুখে প্রস্থান করলেন। গৌরাঙ্গসুন্দর উত্তরদিকে গমন করতে লাগিলেন। শ্রীচরিতামৃতে লেখা আছে=*
*🌷এই মত চলি প্রভু রেমুণা আইলা।*
*🌷তথা হৈতে রামানন্দ রায় বিদায় দিলা।।*
*🌷ভূমিতে পড়িলা রায় নাহিক চেতন।*
*🌷রায় কোলে করি প্রভু করেন ক্রন্দন।।*
*🌷রায়ের বিদায় কথা না যায় কহন।*
*🌷বলিতে না পারি এই তাহার বর্ণন।।*
*🔴শ্রীরামরায় অতঃপর আর রাজার বিষয়-কার্য‍্যে মনকে ধরে রাখতে পারলেন না।তিনি শ্রীক্ষেত্রে একটি নিভৃত জায়গায় বাস করে মহাপ্রভুর চরণচিন্তায় মগ্ন হলেন।*
*🌺মহাপ্রভু রামরায়কে বিদায় দিয়ে ধীরে ধীরে গৌড়দেশে আগমন করলেন।জন্মভূমি,জননী ও জাহ্নবী দর্শন করে তিনি শ্রীবৃন্দাবনে যাবার মনন করেছিলেন। কিন্তু সনাতনের ইঙ্গিতবাক‍্য চিন্তা করে মহাপ্রভু কানাইর নাটশালা হতে ক্ষান্ত হলেন, আবার সেই পথে ধীরে ধীরে নীলাচলের পথে উপনীত হয়ে শ্রীরামরায় প্রভৃতির নেত্রানন্দ বর্দ্ধন করলেন। অর্থ‍্যাৎ গৌড়দেশ হতে যাত্রাকালে তাঁর সঙ্গে বহু লোক সংঘট্ট হয়েছিল।এত লোক নিয়ে বৃন্দাবনে যাওয়া অনুচিত, পথমধ‍্যে স্রীপাদ সনাতনের সঙ্গে তাঁর সাক্ষাৎ করে এই উপদেশ করায় তিনি বৃন্দাবনে না গিয়ে নীলাচলে ফিরে গেলেন। দেখতে দেখতে শরৎকাল উপস্থিত হল।মহাপ্রভু তখন রামারায় ও স্বরূপদামোদরকে ডেকে বললেন=*
*🌷মোর সহায় কর যদি তোমরা দুইজন।*
*🌷তবে আমি যাই দেখি শ্রীবৃন্দাবন।।*
*🌷রাত্রি উঠি বনপথে পলাইয়া যাব।*
*🌷একাকী যাইব কাহো সঙ্গে না লইব।।*
*🌷কেহ যদি সঙ্গে যাইতে পাছে উঠে যায়।*
*🌷সবারে রাখিও যেন কেহ নাহি ধায়।।*
*🌻তখন রামরায় ও স্বরূপদামোদর মহান্রভুর আজ্ঞা শিরোধার্য‍্য করে বললেন=*
*🌷উত্তম ব্রাহ্মণ এক সঙ্গে অবশ‍্য চাহি।*
*🌷ভিক্ষা করি ভিক্ষা দিবে পাত্র বহি।।*
*🌳মহাপ্রভু অগত‍্যা এ প্রস্তাবে রাজী হলেন।শ্রীবলভদ্র ভট্টাচার্য্য এবং তাঁর পাচক ব্রাহ্মণকে মহাপ্রভুর সঙ্গে দেওয়া হল।মহাপ্রভু আগেরদিন রাত্রিতে জগন্নাথের কাছ হতে বিদায় নিলেন,শেষ রাত্রিতে লুকিয়ে প্রসিদ্ধ পথ ত‍্যাগ করে বৃন্দাবন অভিমুখে যাত্রা করিলেন। এবার আর লোকের ভিড়ের আশঙ্কা রইল না।আবার নীলাচলে বিষাদের তামসী ছায়া পড়িল।ভক্তগণের মুখমন্ডল মহাপ্রভুর বিরহে দিন দিন অত‍্যন্ত মলিন হতে লাগিল।কেবল আশায় বুক বেঁধে তাঁরা প্রাণ ধারণ করতে লাগলেন।*
*🙌   জয় মহাপ্রভুর জয় জয় ভক্তগণের জয়*
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১৩৫. পুনর্ম্মিলন 👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda135.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂


  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






১৩৩. মহাপ্রভুর শ্রীবৃন্দাবন যাত্রা👏 শ্রীরামানন্দ রায় 🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️ শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda133.html

  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ১৩২. মহাপ্রভুর শ্রীবৃন্দাবন যাত্রা👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda132.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 ১৩৩. মহাপ্রভুর শ্রীবৃন্দাবন যাত্রা👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda133.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(১৩৩)শ্রীরামানন্দ রায়, বিশাখা*
  *শ্রীমন্মহাপ্রভুর বৃন্দাবন যাত্রা*
  ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
*🌴এদিকে প্রতাপরুদ্র সম্পূর্ণ জ্ঞানহারা।তিনি গগনে কি ভূমিতে,তার কিছুই নির্ণয় করে উঠতে পারলেন না,উন্মাদ বা গ্রহগ্রস্তের মতো আবিষ্ট ভাবে বিহ্বল হয়ে পড়লেন।রায় রামানন্দ দেখলেন,রাজা প্রতাপরুদ্র সম্পূর্ণ আত্মহারা।তখন তিনি তাঁকে ধরে বসালেন ও সুস্থ করলেন। মহাপ্রভু এইরকমে প্রতাপরুদ্রকে প্রেমদান করলেন, যথা শ্রীচৈতন‍্যচরিতামৃতে=*
*🌷শুনিয়া আনন্দিত রাজা শীঘ্র আইলা।*
*🌷প্রভু দেখি দন্ডবৎ ভূমিতে পড়িলা।।*
*🌷পুনঃ উঠে পুনঃ পড়ে হইয়া বিহ্বল।*
*🌷ধৌত করি পুলকাঙ্গ বহে অশ্রুজল।।*
*🌷তাঁর ভক্তি দেখি প্রভুর তুষ্ট হৈল মন।*
*🌷উঠি মহাপ্রভু তাঁরে কৈল আলিঙ্গন।।*
*🌷পুনঃ স্তুতি করি রাজা করয়ে প্রণাম।*
*🌷প্রভুর কৃপাশ্রুতে তার দেহ হৈল স্নান।।*
*🌷সুস্থ করি রামানন্দ রাজা বসাইল।*
*🌷কায়মনোবাক‍্যে প্রভু তাঁরে শান্ত কৈল।।*
*🌷ঐছে তাঁহারে কৃপা কৈল গৌরধাম।*
*🌷"প্রতাপরুদ্র" সংত্রাতা-জগতে হইল নাম।।*
*🌹এ সম্বন্ধে কবিকর্ণপুর লিখেছেন=*
 *প্রণম‍্য বহুধা দৃগভ‍্যামপিবদ্বদনাম্বুজং।*
*নচ তৃপ্তিমভূদ্ ভূপশ্চিত্রং গৌরাঙ্গচেষ্টিতং।।*
*বহুধা গৌরচন্দ্রোহপি প্রেম্না ভাষ‍্য বচোহমৃতৈঃ।*
*সিবেচ তস‍্য সর্বাঙ্গ সর্বাঙ্গীনমিবাশ্লিবন।।"*
*🌻রায় রামানন্দ যে বিখ‍্যাত উদ‍্যানে গজপতি প্রতাপরুদ্র ভবদাবানল হতে পরিত্রাণ পেলেন,সেই স্থানে এক মহাতীর্থ। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় এই যে,এই জায়গা চিরস্মরণীয়  পবিত্র তীর্থস্থানরূপে পরিণত করার জন্য গজপতি প্রতাপরুদ্র কোনও চিহ্ন রেখে যাননি। রামানন্দ রায়ের এই উদ‍্যান কোথায় ছিল,ভুবনপালন পরম দয়াল শ্রীগৌরাঙ্গ মহাপ্রভু কোন্ জায়গায় বসে উড়িষ‍্যার গজপতি প্রতাপরুদ্রকে প্রেমদান করেছিলেন, এখন সেই মহাপুণ‍্য জায়গার নিদর্শন নাই এবং তা নির্ণয় করবারও উপায় নাই।*
*🔵যদিও রাজা প্রতাপরুদ্রের পরিত্রাণস্থল,কটকে গৌড়ীয় সম্প্রদায়ের কোন পুণ‍্যতীর্থ প্রতিষ্ঠিত দেখতে পাওয়া যায় না, কিন্তু রাজা প্রতাপরুদ্র চিত্রোৎপলা নদীতটে শ্রীশ্রীমহাপ্রভুর নামে যে স্তম্ভ রোপন করেন,সুদীর্ঘকাল পর্য‍্যন্ত তা মহাতীর্থরূপে খ‍্যাত ছিল। মহাপ্রভু চিত্রোৎপলা নদীর (কটকের নিকটবর্তী মহানদীর অংশের নাম চিত্রোৎপলা নদী), যে ঘাট পার হয়ে বঙ্গদেশ অভিমুখে গমন করেন,প্রতাপরুদ্র সেই ঘাটে যে স্তম্ভ রোপন করেছিলেন, সেই ঘাট এক মহাতীর্থ।এখন সেই স্তম্ভের কোন চিহ্ন বতর্মান আছে কি না, অথবা নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে,আমরা তার নির্ণয় করতে পারিনি। কিন্তু ঐ জায়গাটি প্রতাপরুদ্র মহাতীর্থরূপে পরিণত করেন। যথা শ্রীকবিকর্ণপুর রচিত শ্রীচৈতন‍্যচরিতামৃত মহাকাব‍্যে=*
*🌷আজ্ঞাপয়তি দেবো যঃ শ্রুয়তাং তন্মহত্তমাঃ।*
*🌷আরোপ‍্যোহত্র স্তম্ভ একো যেন তীর্থং ভবেদিদম্।।*
*🌷ইতি শ্রুত্বা নেপাজ্ঞাং তে স্তম্ভ মারোপ‍্য তত্রচ।*
*🌷নৌকামারোপ‍্য মুদিতাঃ প্রভুং হর্ষাদুপাসত।।*
*🌑অর্থ‍্যাৎ প্রতাপরুদ্রের আদেশ ক্রমে তদীয় কর্মচারীগণ বললেন,হে মহত্তমগণ!মহারাজের আদেশ শ্রবণ করো।তাঁর আদেশ এই যে,এই জায়গায় একটি স্তম্ভ রোপণ করতে হবে তারদ্বারা এই জায়গা তীর্থরূপে চিহ্নিত হবে।রাজার আজ্ঞায় সেই জায়গায় স্তম্ভ আরোপিত হয়েছিল।শ্রীচরিতামৃতে এর এইরকম বঙ্গানুবাদ দেখা যায়,যথা=*
*🌷এক নব নৌকা আনি রাখ নদীতীরে।*
*🌷মহাপ্রভু স্নান করি যাইবেন নদী পারে।।*
*🌷তাহা স্তম্ভ রোপণ কর,মহাতীর্থ করি।*
*🌷নিত‍্য স্নান করিব তাঁহা,তাঁহা যেন মরি।।*
*🔴অতঃপর মহাপ্রভু নদী পার হয়ে চতুর্দ্দার নামক স্থানে শুভাগমন করলেন।এই সম্বন্ধে শ্রীচৈতন‍্যচরিতামৃত মহাকাব‍্যে লিখা রয়েছে =*
*🌷ইত্থং পারেনদি স তু চতুর্দ্বার মাগত‍্য তৈ স্তৈ।*
*🌷রাত্রৌ চন্দ্রাতপমধুরিম ব‍্যাবৃতায়াং সমন্তাৎ।।*
*🌷স্বাপং চক্রে প্রভুরথ জগন্নাথ সন্মন্টপান্ত-,*
*🌷র্লোকৈর্লক্ষাবধিভিরপিতু স্থানমেবাত্র নাপে।।*
*🌳শ্রীচৈতন‍্যচরিতামৃতে এর এইরকম বঙ্গানুবাদ লিখিত হয়েছে*
*🌷নৌকাতে চড়িয়া প্রভু হৈল নদীপার।*
*🌷জ‍্যোৎস্নাবতী রাত্রি,চলি আইলা চতুর্দ্দার।।*
*🔥রাজার আদেশে শ্রীরামরায়ও মহাপ্রভুর সঙ্গে সঙ্গেই চতুর্দ্দারে আসিলেন।রাজা প্রতাপরুদ্র জানতেন শ্রীরামরায়ের তুল‍্য মহাপ্রভুর সেবক অতি দুর্লভ। তিনি মহাপ্রভুর সেবার বন্দোবস্তের জন্য আজ্ঞা করলেন, যথা=*
*🌷চতুর্দ্দারে করহ উত্তম নব‍্য বাস*।
*🌷রামানন্দ যাহ তুমি মহাপ্রভু-পাশ।।*
*🌻শ্রীরামানন্দ মহাপ্রভুর অনুবর্তী হবার আদেশে পরমানন্দ লাভ করলেন।এদিকে পুরীধাম হতে মহাপ্রসাদ আনিয়ে রাজা চতুর্দ্দার বা চৌদুয়ার নামক স্থানে পাঠালেন, মহাপ্রভুর ভক্তগণ প্রসাদ পেয়ে পরিতৃপ্ত হলেন।পরদিন সকালবেলা মহাপ্রভু চৌদারা হতে যাত্রা করলেন, সঙ্গে সেবক চললেন রামরায়,মঙ্গরাজ ও হরিচন্দন।ইঁনারা তিনজনই রাজপাত্র ও রাজার প্রেরিত।এ ছাড়াও স্বরূপদামোদর,পুরী গোঁসাই,জগদানন্দ,মুকুন্দ,গোবিন্দ, কাশীশ্বর,হরিদাস ঠাকুর,বক্রেশ্বর পন্ডিত,গোপীনাথ আচার্য‍্য, দামোদর পন্ডিত,রামাই ও নন্দাই প্রভৃতি অনেকেই পেছন পেছন চলিলেন।*
*🌹এইভাবে ভক্তগণ সঙ্গে মহাপ্রভু যাজপুর পর্য‍্যন্ত শুভাগমন করে রাজপাত্র মঙ্গরাজ ও হরিচন্দনকে বিদায় দিলেন।মহাপ্রভু বললেন "রামরায়! তুমিও এখন চলে যাও।আমার সঙ্গে কষ্ট করে আর কত দূর যাবে?রামরায় বললেন, প্রভো!যতক্ষণ আপনার কাছে থাকব,ততক্ষণই গোলোকানন্দ অনুভব করব, এ সুখে এ অধমকে বঞ্চিত করবেন না। গৌরহরি বললেন, তোমাকে ছেড়ে থাকা আমার কি কম কষ্টজনক? কিন্তু তোমার উপরে রাজকার্য‍্যের ভার আছে। যদি দুঃখিত হও তবে এসো,আরও কতদূর তোমার সঙ্গে একত্র যাব। তোমার সঙ্গলাভ এবং কৃষ্ণকথা-রসাস্বাদ একই কথা। তোমার মুখে কৃষ্ণকথা শুনবার সময়ে আমার মনে হয় যেন অমৃতের শতধারা প্রবাহিত হচ্ছে।*
     🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ১৩৪. মহাপ্রভুর শ্রীবৃন্দাবন যাত্রা👏 শ্রীরামানন্দ রায়  🦚🦚 কাষ্ঠ পুত্তুলিকা 🏵️  শ্রীরসিকমোহন বিদ‍্যাভূষণ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/ramananda134.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂


  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






৯৭. বৈষ্ণব চূড়ামণি কৃষ্ণচন্দ্র সিংহ 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori97.html

  ✧═══════════•❁❀❁•══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৯৬. বৈষ্ণব চূড়ামণি লালাবাবু 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori96.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৯৭. বৈষ্ণব চূড়ামণি কৃষ্ণচন্দ্র সিংহ 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori97.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৭)বৈষ্ণব জগতের মাধুকরী*
*বৈষ্ণব চূড়ামণি কৃষ্ণচন্দ্র সিংহ*
******************************
*তাঁর এই দশা শুনে রাজবাড়ী হতে লোকজন তাঁকে নানাভাবে নিরস্ত(ক্ষান্ত বা বিরত) করবার চেষ্টায় বিফল হয়ে অবশেষে প্রস্তাব করলেন যে মহারাজ আপনার যখন এত ঐশ্বর্য‍্য তখন আপনি কেন এই অর্থের একাংশ ভগবদ্ সেবায় ব‍্যয় করবেন না?এটি তো করা উচিৎ  এবং তা শোনার পর পত্নী ও পুত্রের দুই অংশ রেখে বাকী প্রায় ২৫ লক্ষ টাকা বৃন্দাবন ধামের উন্নতিকল্পে আনয়ন করেন এবং তখন তিনি সর্বপ্রথম একটি দেব-মন্দির প্রতিষ্ঠা করবার সঙ্কল্প করেন।অদ‍্যাপি শ্বেত পাথরের নির্মিত সেই সুরম‍্য মন্দির শ্রীধাম বৃন্দাবনে বিরাজমান, যদিও তাঁর সেবা পূজা এবং পরিবেশ দর্শন করিলে মন দুঃখে ভরে যায়।এত রকম ব‍্যবস্থা থাকা সত্ত্বেও আজ এই মন্দিরটি যেন শ্রীহীন হয়ে অতীতের ঐতিহ্য বহন করে বিদ‍্যমান।*
*🌹লালাবাবু এই মন্দিরের মধ্যে বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন তাঁর নাম দিয়েছিলেন "কৃষ্ণচন্দ্রমা"।অর্থ‍্যাৎ কৃষ্ণচন্দ্র সিংহ তাঁর আরাধ‍্য দেবতার উপযুক্তই নামকরণই করেছিলেন।এই বিগ্রহ প্রতিষ্ঠার পর তিনি নিত‍্য সেবা পূজা,নর নারায়ণ সেবা ও অনেক অনেক দানধ‍্যান করতে লাগলেন এবং সমগ্র বৃন্দাবনে এক বিরাট সাড়া পড়ে যায়।সেইসময়ে পশ্চিম দেশীয় শেঠ পরিবারই সর্বাপেক্ষা ধনী বলে লোকে জানিত কিন্তু লালাবাবুর নিঃস্বার্থ দানে সর্বহারার দল তাঁর ধন‍্য ধন‍্য করতে লাগলেন এবং এতে শেঠ পরিবারের মনে প্রচ্ছন্ন (অর্থ‍্যাৎ অন্তরে হিংসা,বাইরে লোকে কিছু বুঝতে পারল না, বা আবৃত বা ঢাকা)) হিংসা এবং পরশ্রীকাতরতা দেখা দিল।মুখে প্রকাশ না করলেও অন্তরে তাঁরা হিংসায় জ্বলে মরতেন কারণ লালাবাবুর আগমনে তাঁদের একচ্ছত্র প্রতিষ্ঠা ব‍্যাহত(বিফল) হয়।*
*🔥ভক্তের ভগবান বরে আমরা যে কথাটি জানি তা "কৃষ্ণচন্দ্রমা" বিগ্রহের কৃপা হতেই সুস্পষ্টভাবে প্রতীয়মান (বোধগ‍ম‍্য)হয়। হঠাৎ লালাবাবুর খেয়াল হল ঠাকুরের যখন প্রাণ প্রতিষ্ঠা হয়েছে,তখন তাঁর কিছু তো প্রমাণ চাই। মাঘ মাসে বৃন্দাবনে প্রচণ্ড শীত এবং সেই শীতের প্রকোপ এত বেশী যে খোলা জায়গায় মাখন রাখলে পর্যন্ত গলে না।খেয়ালী ভক্ত লালাবাবু একদিন একতাল মাখন নিয়ে সেবকের হাতে দিয়ে বললেন যে তিনি যেন এই মাখনের তালটি শ্রীবিগ্রহের শ্রীমস্তকের উপর রেখে দেন।সেবক তাঁর মনোভাব বুঝতে না পেরে হতভম্বের মতো কারণ জিজ্ঞাসা করলে লালাবাবু কহিলেন আমার ঠাকুরের যখন প্রাণ আছে তখন পরখ করতে চাই যে শীতকালে এই মাখন ঠাকুরের দেহের উত্তাপে গলে কি না।সেবক দ্বিধাগ্রস্ত ভাবে আদেশ পালন করলেন এবং লালাবাবু স্মিতহাস‍্যে (মৃদুহেসে)উৎকন্ঠার সঙ্গে শ্রীবিগ্রহের রূপ-লাবণ‍্য দর্শন করতে লাগলেন। মনে প্রচণ্ড উৎকণ্ঠা কিন্তু ভক্তের ভগবান তাঁর ভক্তের মনোবাসনা পূরণ করলেন এবং কিছুক্ষণের মধ্যেই দেহের উত্তাপে সেই মাখন সর্বাঙ্গে গলে গলে পড়তে লাগিল।আত্মতৃপ্তিতে লালাবাবু ভরপুর এবং সমগ্র বৃন্দাবন ধামে এই সংবাদ রটে গেল।*
*🙏আর একদিন তিনি আবার ঠাকুরের প্রাণ পরীক্ষা মানসে সেবকের হাতে কিছু তুলো দিয়ে নাকের সামনে ধরতে বললেন, তা করা হলে দেখা গেল যে শ্রীবিগ্রহের নিশ্বাস-প্রশ্বাসের দরুণ সেই তুলো কম্পমান হচ্ছিল। সুতরাং বিগ্রহ যে শুধু পাষাণ প্রতিমা নহেন, প্রকৃত ভক্তের কাছে তিনি সদা জাগ্রত এটি ধ্রুব সত‍্যকথা।এর প্রকৃত প্রমাণ পাওয়া যায় বৈষ্ণব চূড়ামণি মাধবেন্দ্রপুরীর জীবনে, যখন তিনি রেমুনায় গোপীনাথ দর্শনে গমন করেছিলেন।অমৃতকেলি ক্ষীর প্রসাদের আস্বাদ কেমন তা পরখ করবার বাসনা তাঁর মনে জাগ্রত হয়েছিল।*
⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪
*জিজ্ঞাসিল গোপীগণ,হও তুমি কোনজন,*
   *বুঝি তুমি কৃষ্ণ সখা হেন লয় মন।*
*রাম কৃষ্ণ দুই জনা,কুশলে আছেন কিনা,*
  *কহ তুমি আমাদের সে কথা এখন।।*
*জনক জননী কথা,জেগেছে কি মনে সেথা,*
    *তাই বুঝি তোমার এ ব্রজে আগমন।*
*এই স্থানে কেবা আর,প্রিয়জন আছে তার,*
   *যার কথা কৃষ্ণধন করিবে স্মরণ।।*
🦚🦚🦚🦚🦚🦚🪷🦚🦚🦚🦚🦚🦚
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৯৮. বৈষ্ণব চূড়ামণি লালাবাবু 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori98.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂


  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






৯৬. বৈষ্ণব চূড়ামণি লালাবাবু 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori96.html

  ✧═══════════•❁❀❁•══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৯৫. বৈষ্ণব চূড়ামণি লালাবাবু 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori95.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৯৬. বৈষ্ণব চূড়ামণি লালাবাবু 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori96.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৬)বৈষ্ণব জগতের মাধুকরী*
        *বৈষ্ণব চূড়ামণি লালাবাবু*
        ************************
*💧সেইরকম আরেক জনের কথা বলি,শ্রীরামচন্দ্র কবিরাজ যখন সদ‍্য বিবাহ করে নব পরিণীতা পত্নীকে নিয়ে পালকী করে নিজালয়ে ফিরছিলেন তখন আচার্য‍্য প্রভু যাজিগ্রামে সেই পথের পার্শ্বের একটি বৃক্ষতলে বসে ভাগবত পাঠ করছিলেন। হঠাৎ রামচন্দ্র কবিরাজ সে জায়গায় প্রণাম ও বিশ্রাম করবার জন্য পালকী থেকে নেমেই তাঁকে দর্শনমাত্র আচার্য‍্য প্রভু যা বলেছিলেন তা শুনুন=*
*🌷রামচন্দ্র হেন কালে,বিবাহান্তে নিজালয়ে,*
       *ফিরিছেন মূরতি মধুর।*
*হেরি তার রূপঠাম,শ্রীআচার্য‍্য গুণধাম,*
      *কহিছেন উদ্দেশে তাঁহার।।*
*অপূর্ব এরূপ ধন‍্য,নহে আত্মভোগ জন‍্য,*
      *যোগ‍্য শুধু গোবিন্দ সেবার।*
*সংসার বিষয় কূপে,ডুবাইতে সর্ব জীবে,*
       *মায়ার মূরতি এই নারী।*
*কৃষ্ণদাস‍্য ভুলাইতে,নরক যন্ত্রণা দিতে,*
     *পুরুষ রতন লয় কাড়ি।।*
*🍀আচার্য‍্য প্রভুর এইকথা কিন্তু রামচন্দ্রের কানে প্রবেশ করল এবং তার ফলে তাঁর জীবনে প্রবল ভাবান্তর উপস্থিত হল।তখন তাঁর মন অনুতাপানলে দগ্ধ হতে লাগল এবং অন্তরে তীব্র বৈরাগ‍্যের আগুন জ্বলে উঠিল। যার ফলে তিনি সদ‍্য বিবাহিতা পত্নী রত্নমালা দেবীকে চিরতরে পরিত‍্যাগ করে আচার্য‍্য প্রভুর কাছে এসে চরণতলে আশ্রয় গ্রহণ করেছিলেন।এই প্রসঙ্গে গ্রন্থে লেখা আছে ঃ-----*
*🌷সবাকার অলক্ষিতে,অতি ব‍্যাকুলিত চিতে,*
     *আসি নিশিযোগে যাজিগ্রামে।*
*প্রাতে ছিন্নমূল বৃক্ষপ্রায়,কাঁদি তিঁহ উভরায়,*
     *পড়িলেন আচার্য‍্য চরণে।।*
*🌹এস্থলেও ঐরকম একটি কথা রামচন্দ্র কবিরাজের জীবন  অদ‍্যাপি বৈষ্ণব জগতে চিরস্মরণীয় হয়ে আছেন*
*🌻সেরকম আবার ভক্ত তুলসী দাসের জীবনেও দেখা যায় যে তিনি একজন সাধারণ সংসারী মানুষ ছিলেন এবং পত্নীর প্রতি অতীব আসক্ত ছিলেন।বিয়ের পর হতে এক দিনের জন্যও পত্নীকে শ্বশুড়ালয়ে যেতে দেননি,যার একমাত্র কারণ যে তিনি পত্নীকে ছেড়ে থাকতে পারতেন না। স্বামীর এই আসক্তি বা ভালোবাসা স্ত্রীর কাছে অনেক ক্ষেত্রে অসহনীয় হলেও কোন উপায় তাঁর ছিল না।দৈবযোগে একদিন কোন শুভকার্য‍্য উপলক্ষ্যে পিত্রালয় হতে তাঁকে নিতে লোক আসে এবং ভাগ‍্যক্রমে তখন তুলসীদাস বাড়ীতে ছিলেন না।স্বামীর অনুমতি নিতে গেলে যাওয়া হবে না জেনে, তিনি বাবার বাড়ী চলে যান।সেইদিন ঘরে এসে তুলসীদাস পত্নীকে না দেখতে পেয়ে তৎক্ষণাৎ শ্বশুরবাড়ী রওনা হয়ে গেলেন এবং স্ত্রীকে নিয়ে ঘরে ফিরবার জন্য মত প্রকাশ করলেন।তাঁর পত্নী অত‍্যন্ত ক্ষুণ্ণ হয়ে ক্রোধান্বিত হয়ে তখন বললেন--, "আমাকে না হলে তুমি একটা রাত্রি বাস করতে পার না, আমার উপর তোমার যে এত আকর্ষণ তার সিকি ভাগও যদি তোমার ঈশ্বরের প্রতি থাকত তাহলে তোমার জীবনের গতি ফিরে যেত।*
*🍀তাঁর পত্নী কখনও স্বপ্নেও ভাবতে পারননি যে এই কথায় তাঁর সাংসারিক জীবনের যবনিকাপাত ঘটাবে। অর্থ‍্যাৎ স্ত্রীর মুখ থেকে এইরকম কথা শোনা মাত্র তুলসীদাস গৃহত‍্যাগ করে চলে গেলেন এবং ভক্তি রাজ‍্যের অতীব উচ্চ শিখরে তিনি আরোহণ করতে সমর্থ হয়েছিলেন।এর মূলেও ঠিক ঐ একটি কথা।*
*🍁সেইরকম সাধক ভক্ত বিল্বমঙ্গলের জীবন পর্য‍্যালোচনা করলে দেখা যায় তিনি একজন পতিতা রমণীর প্রতি অতীব আসক্ত ছিলেন।প্রত‍্যেকদিন রাত্রে ঐ পতিতা রমণীর ঘরে তিনি অবশ্যই যেতেন।তাঁর পিতৃ বিয়োগ কালে সেই পতিতা রমণী বারবার তাঁকে নিষেধ করেছিলেন যে তিনি যেন অশৌচকালে সেই পতিতা রমণীর ঘরে ন আসেন।অবশেষে শ্রাদ্ধের দিন রাত্রিতে রিপুর তাড়নায় তিনি  গভীর রাত্রিতে সেই পতিতা রমণীর ঘরে গিয়ে উপস্থিত হন এবং সেই পতিতা রমণী তুলসীদাসের পত্নীর মতো তাঁকে অতীব শ্লেষ সহকারে তার প্রতি তার আসক্তি নিয়ে তীব্র ভর্ৎসনা করে।এতে বিল্বমঙ্গলের জীবনের গতিও ফিরে যায় এবং তাঁর ভক্তিময় জীবনী প্রসঙ্গ পাঠ করলে হৃদয় মন জুড়িয়ে যায়। এখানেও ঠিক সেই একটি কথা।*
*🌹যাইহোক,"বেলা যে যায় " এই কথাটি লালাবাবুর জীবনের গতি সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেয় এবং তিনি সর্বস্ব পরিত‍্যাগ করে কঠোর সাধন ভজনের মধ‍্য দিয়ে নিজের পরমার্থ জীবনের ভিত তুলবেন এই দৃঢ় সঙ্কল্প নিয়ে শ্রীধাম বৃন্দাবনে যাত্রার উদ‍্যোগ করেন।একবার বাস্তব নয়নে বিচার করে দেখুন যে তখনকার সময়ের কোটিপতি এক জমিদার মাত্র কুড়ি বৎসর বয়সে ধন দৌলত,রাজ‍্য,ঐশ্বর্য‍্য,মান সম্মান সব পরিত‍্যাগ করে চিরতরে সংসারের নাগপাশ হতে নিজেকে মুক্ত করে চলেছেন একখানি কৌপিন এবং বহির্বাস পরিধান করে শ্রীধাম বৃন্দাবনে।*
*💧ভগবান যাঁকে যখন আত্মসাৎ করতে চাহেন তখন তাঁর কাছে পার্থিব ধন দৌলত অতীব তুচ্ছ মনে হয় এবং তাঁর মনের একমাত্র বাসনা পরমার্থের সন্ধান।লালাবাবুর এই সংবাদ প্রচার হওয়া মাত্র চারিদিকে হাহাকার পড়ে গেল এবং সমস্ত রাজবাড়ী যেন অমানিশার অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল এবং তখনকার পরিবেশ অনেকটা এইরকম যথা=*
*🌷কাঁদিলেন পুত্র তাঁর প্রেয়সী রমণী।*
*🌷কাঁদিল বদন ধরি স্নেহের জননী।।*
*🌷কাঁদিলেন প্রজাকুল প্রভুর কারণ।*
*🌷কাঁদিল সকলে গুণ করিয়া স্মরণ।।*
*🌷মায়াময় এ সংসার ভাবি নিজমনে।*
*🌷ত‍্যজিলেন সব বস্তু বিবেক সেবনে।।*
*🌷হরি ভজনের লাগি ধাম বৃন্দাবনে।*
*🌷চলিলেন মহারাজ আনন্দিত মনে।।*
*🙏অবশেষে তিনি শ্রীধাম বৃন্দাবনে আগমন করে চরম বৈরাগ‍্য অবলম্বন করে সাধন ভজনে লিপ্ত হলেন।*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৯৭. বৈষ্ণব চূড়ামণি কৃষ্ণচন্দ্র সিংহ 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori97.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂


  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






৯৫. বৈষ্ণব চূড়ামণি লালাবাবু 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori95.html

  ✧═══════════•❁❀❁•══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৯৪. বৈষ্ণব চূড়ামণি লালাবাবু 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori94.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৯৫. বৈষ্ণব চূড়ামণি লালাবাবু 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori95.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৫)বৈষ্ণব জগতের মাধুকরী*
   *বৈষ্ণব চূড়ামণি লালাবাবু*
 *****************************
*🔵শ্রীরঘুনাথ দাস গোস্বামী যখন মহাপ্রভুর সঙ্গ মানসে সর্বস্ব ত‍্যাগ করে যেতে চেয়েছিলেন তখন পতিতপাবন গৌরহরি তাকে উদ্দেশ করে বলেছিলেন।*
*🌷স্থির হও রঘুনাথ না হও বাতুল*।
*🌷ক্রমে ক্রমে পায় লোক ভবসিন্ধু কুল।।*
*🌷মর্কট বৈরাগ‍্য না করো লোক দেখাইয়া।*
*🌷যথাযোগ‍্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া।।*
*🌷অন্তরে নিষ্ঠা করো বাহ‍্যে লোক ব‍্যবহার।*
*🌷অচিরাতে কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার।।*
*🌻এ ক্ষেত্রেও অনেকটা এইরকম,কারণ নিষ্ঠা যেখানে প্রবল, সঙ্কল্প যেখানে পাষাণ সদৃশ, ব‍্যাকুলতা যেখানে প্রকৃত অন্তর হতে উত্থিত সে জায়গায় সিদ্ধি অনিবার্য‍্য। এইসবই মানুষের সর্বপ্রকারের জীবনের বেলাতেই প্রযোজ‍্য এবং ভক্তি জগতে এর ভুরি ভুরি নিদর্শন আছে। ভগবানই তাঁকে অদৃশ‍্যভাবে এমন সহায়তা করেন,যার ফলে ভক্তি নদীর স্রোতে তাঁর জীবন তরণী প্রবাহিত হয়ে সঠিক জায়গায় পৌঁছিয়ে যায়।লালাবাবুর জীবনে যে এটি কত সত‍্য তার প্রমাণ আমরা এই প্রসঙ্গেই পাব।*
*🍀ধাম দর্শনের পর তিনি যখন কর্মস্থলে ফিরে এলেন তখন তাঁর পিতা মৃত‍্যু শয‍্যায় শায়িত, একমাত্র পুত্রের দর্শন মানসে তিনি বহু আক্ষেপ করে গিয়েছেন কিন্তু অভিমানী পুত্র পিতার সে ডাকে সাড়া দেননি,যার ফলে মৃত‍্যুর পূর্বে এই একমাত্র সন্তানের সঙ্গে তাঁর আর জীবনে সাক্ষাৎ হয়নি।সামান‍্য এক হাজার মুদ্রার জন্য পুত্রের মনে যে ব‍্যথা দিয়েছিলেন তার পরিণতি তাঁকে মর্ম্মে মর্ম্মে ভোগ করতে হয়েছিল। অতঃপর লালাবাবুকে সকলে গিয়ে তাঁর পৈতৃক এই বিশাল জমিদারীর দায়ভার গ্রহণ করতে বলিলে তিনি তাতে রাজী হন এবং এইভাবে গঙ্গাগোবিন্দ সিংহের অতুল ঐশ্বর্য‍্যের অধিকারী হন লালাবাবু।এই সময়ে একদিন জমিদারীর মহল দর্শন করে তিনি যখন পালকী করে পাইক বরকন্দাজ সহ ফিরছিলেন,তখন পথিমধ‍্যে বিকেলবেলায় এক নদীর ধারে কিছুক্ষণ বিশ্রামের জন্য পালকী থেকে নেমে বসলেন।পুণ‍্যতোয়া নদী কুলকুল শব্দে বহে যাচ্ছে,নদীর তীরে সুশীতল বৃক্ষছায়ায় আচ্ছাদিত, স্নিগ্ধ শীতল বায়ুর প্রবাহে পরিবেশ খুবই উপভোগ‍্য, তার উপরে অস্তাচলগামী সূর্য‍্য ধীরে ধীরে পশ্চিম গগনে কিরণ দিচ্ছে।লালাবাবু বিশ্রাম করছেন,এমন সময় একটি বালিকার কন্ঠস্বর তাঁর কানে প্রবেশ করল এবং সে যেন বলছে, "বাবা বেলা যে যায় বাসনায় আগুন দাও"। বাসনা বলতে, কলাগাছের যে শুকনো ছাল হয় তাকে বাসনা বলা হয়েছে, অর্থ‍্যাৎ কলার বাসনা জাতীয় কোন জিনিসে আগুন ধরাও।এই কথাটি লালাবাবুর কানে শুনলেন যে,"বেলা যে যায়" অর্থ‍্যাৎ বালিকাটি ধীবরের কন‍্যা, এই ধীবরের কন‍্যাটি দিন যে গড়িয়ে যাচ্ছে, সন্ধ‍্যা আসছে, সন্ধ‍্যা আগত প্রায় এই হিসাবে তার নিদ্রিত বাবাকে ঘুম হতে জাগাবার জন্য ডাকছিল। কিন্তু লালাবাবুর জীবনে তার অর্থ অন‍্যভাবে আত্মপ্রকাশ করল। তিনি চিন্তাকুল হৃদয়ে ভাবতে লাগলেন যে নিরক্ষর এই সাধারণ গ্রাম‍্য বালিকাটি সত‍্যই তো যথার্থ কথা বলেছে।তাঁর জীবনের বেলাও তো ক্রমশ এগিয়ে যাচ্ছে, কিন্তু তথাপি তিনি কামনা বাসনা ভোগ বিলাসের মধ্যেই তো নিজের জীবন অতিবাহিত করছেন! তখন তিনি ভাবতে লাগলেন যে এটি ঈশ্বরের কৃপা বা অদৃশ্য আকর্ষণ ছাড়া আর কিছুই নয়।এই কথায় তাঁর জীবনে বৈরাগ‍্যের তীব্র লালসা ও সাধন ভজনের প্রবল আকাঙ্ক্ষা সুপ্তভাবে বিরাজ করছিল এবং এইকথাটি যেন কশাঘাতের মতো তাঁর মোহ নিদ্রা ভেঙ্গে চুরমার করে দিল। অর্থ‍্যাৎ ক্ষেত্র প্রস্তুতই ছিল শুধু বীজ বপনের অপেক্ষা। "বেলা যে যায় " এই কথাটি তো আমরা প্রত‍্যেকদিনই বলি বা শুনি, কিন্তু আমাদের জীবনের গতি তো পরিবর্তন হয় না বরণ আমরা পাশ কাটিয়ে বা পাশ ফিরিয়ে ঘুমাই যাতে আর কিছুক্ষণ সুখনিদ্রা ভোগ করতে পারি।*
*☘এই একটি কথায় জীবনের গতি পরিবর্তন হয়েছিল শ্রীপাদ রূপ গোস্বামীর জীবনে যখন তিনি হোসেন শাহের অধীনে রাজস্ব সচিবের কর্ম করছিলেন।একদিন রাত্রে প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগের ফলে রাস্তা ঘাট বিপর্য‍্যস্ত, সব জলপ্লাবিত এবং গাছপালা পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে, এমনকি জঙ্গলের জীবজন্তু পর্যন্ত বাইরে আসতে সাহস পায় না।এমনই দুর্য‍্যোগপূর্ণ রাত্রিতে নবাব কোন এক বিশেষ কারণে শ্রীরূপ গোস্বামীকে তলব করেন বা ডাক দেন।পালকী বেহারা অতি সাবধানে পাইক সৈন‍্যসামন্ত নিয়ে তাঁর রাজপ্রাসাদে যায় এবং নবাবের আদেশ নিবেদন করেন।হাজার অনিচ্ছা থাকলেও রূপ গোস্বামী বাধ‍্য হয়ে যাত্রা করেন এবং তাঁর পালকী যখন এক রজক রজকিনীর বাড়ীর পাশ দিয়ে যাচ্ছিলেন,  তখন পালকী বাহকগণের জলের মধ্যে দিয়ে চলবার শব্দ সময় তাঁদের কানে যায়। সেই রজক রজকিনী দুশ্চিন্তায় রাত্রে ঘুমোতে পারেনি। তারা বলাবলি করতে লাগল কিসের এই শব্দ।এই দুর্য‍্যোগে তো কেউ বাহির হবে না। তখন রজকিনী বললেন--, "হয় চোর না হয় কুকুর না হয়  রাজার গোলাম"।রজকিনীর এইকথা রূপগোস্বামীর কানে শেলের মতো বিদ্ধ হল তিনি উদাস মনে পালকীর মধ্যে বসে ভাবতে লাগলেন যে রজকিনী ঠিক কথায় বলেছে, তিনি রাজস্ব সচীব হলেও "রাজার গোলাম বা চাকর" ছাড়া কিছুই নন, অতএব আর তিনি এই দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ থাকতে চান না। এর পর নানারকম ঘটনার মধ‍্য দিয়ে তিনি শ্রীধাম বৃন্দাবনে পালিয়ে গিয়েছিলেন।মূল কারণ কিন্তু ঐ একটি কথা যদিও ক্ষেত্র প্রস্তুত করেছিল।*
⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪⚪
*আমাদের লইবারে,আসে রথ এইবারে,*
   *মনোরথ পূর্ণ সখী বুঝি এতদিনে।*
*কৃষ্ণ লাগি মনে ব‍্যথা,কহে তাই নানা কথা,*
   *ঝরে কত অশ্রু তবে সবার নয়নে।।*
*উদ্ধবের সেইক্ষণ,হয় সেথা আগমন,*
   *আজানুলম্বিত বাহু কমল নয়ন।*
*গলদেশে শোভে তার,বনফুলে গাঁথা হার,*
    *পরিধানে পীতবাস অতি সুদর্শন।।*
*ব্রজবাসী সেথা যত,বিস্ময়েতে বিমোহিত,*
   *তখন উদ্ধবে সবে করিল বেষ্টন*।
*রূপ তাঁর অপরূপ,শ্রীকৃষ্ণের অনুরূপ,*
   *বেশ ভূষা সব কিছু কৃষ্ণের মতন।।*
🦚🪷🌷🦚🪷🌷🦚🪷🌷🦚🪷🌷🪔
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৯৬. বৈষ্ণব চূড়ামণি লালাবাবু 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori96.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂


  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






৯৪. বৈষ্ণব চূড়ামণি লালাবাবু 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori94.html

  ✧═══════════•❁❀❁•══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৯৩. বৈষ্ণব চূড়ামণি লালাবাবু 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori93.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৯৪. বৈষ্ণব চূড়ামণি লালাবাবু 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori94.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৪)বৈষ্ণব জগতের মাধুকরী*
     *বৈষ্ণব চূড়ামণি লালাবাবু*
   •••••••••••••••••••••••••••••••••••
*🍀পূর্ব জন্মের সুকৃতিই হোক বা প্রারব্ধই হোক, তিনি বাল‍্যকাল হতেই পরোপকারী,সত‍্যনিষ্ঠ এবং দেব-দ্বিজে ভক্তির পরিচয় পাওয়া যায়।কোন এক অজ্ঞাত আকর্ষণে তিনি যে কোন,ধর্মসভা পূজাপাঠ যেখানেই হত সে সব জায়গায় তিনি গিয়ে উপস্থিত হতেন।এর দ্বারা তাঁর কৃষ্ণচন্দ্র নামের স্বার্থকতা শৈশবকাল হতেই ধীরে ধীরে প্রতীয়মান হয়, বা বুঝা যায়।অর্থ‍্যাৎ ঐশ্বর্য‍্য এবং ভোগ বিলাসের মধ্যে মানুষ হলেও তাঁর অন্তরের অন্তস্থলে শ্রীকৃষ্ণের অদৃশ্য প্রেরণা তাঁকে চালিত করত। অতুল ঐশ্বর্য‍্যের মালিক হলেও তিনি তখন পিতার অধীন, কারণ তখন পিতামহ গঙ্গাগোবিন্দ সিংহ পরলোক গমন করেছিলেন এবং তাঁর পিতা প্রাণকৃষ্ণ সিংহই তখন উত্তরাধীকার সূত্রে সর্বপ্রথম।একসময় বালক লালাবাবু দেখলেন যে "দেউড়ীর গেটের দ্বার রক্ষক একজন লোককে কিছুতেই রাজ-দরবারে যাবার অনুমতি দিচ্ছে না"। হঠাৎ লালাবাবুর তা নজরে আসিল এবং তিনি কৌতূহলের বশবর্তী হয়ে কারণ জিজ্ঞাসা করলে উক্ত লোকটি সানুনয় কন্ঠে বললেন, "বাবা আমি একজন গরীব ব্রাহ্মণ কন‍্যাদায়গ্রস্থ হয়ে মহা সমস‍্যায় পড়ে রাজ দরবারে কিছু সাহায্যের আলায় এসেছি। কিন্তু দুর্ভাগ্য বশত এই দ্বার রক্ষক কিছুতেই আমাকে ভিতরে যেতে অনুমতি দিচ্ছে না এবং আমি দিনের পর দিন আসি আর ফিরে যায়।লালাবাবুর কিশোর হৃদয়ে করুণার সঞ্চার হয় এবং তিনি তাকে রাজ দরবারে খাজাঞ্চী খানায় নিয়ে গেলেন এবং সেই ব্রাহ্মণকে এক হাজার টাকা সাহায্য দিতে আদেশ করলেন। (সেই সময়ের একহাজার টাকা মানে অনেক টাকা) বৃদ্ধ খাজাঞ্চী মহা সমস‍্যায় পড়ে গেলেন, একদিকে কুমার বাহাদুরের আদেশ,অপরদিকে কর্তা প্রাণকৃষ্ণের অনুমতি ছাড়া দেওয়া উচিত হবে না। যাইহোক,তিনি প্রাণকৃষ্ণের কাছে গমন করে সংক্ষেপে বৃত্তান্ত বললে, অপরিমেয় ধন সম্পত্তির মালিক তিনি, জমিদার প্রাণকৃষ্ণ সিংহ খুব গম্ভীর ভাবে বললেন যে, লালা যখন কথা দিয়েছে একহাজার টাকা দিয়ে দিন কিন্তু লালাকে বলে দিবেন যে এইরকম দানধ‍্যান সে যেন আর না করে যতদিন পর্যন্ত নিজে অর্থ উপার্জন না করতে পারে।"*
*🍁বৃদ্ধ খাজাঞ্চী ব্রাহ্মণকে একহাজার টাকা দিয়ে বিদায় করলেন এবং মহারাজের আজ্ঞা পারনের জন্য পিতা প্রাণকৃষ্ণের বক্তব‍্য কিশোর লালাবাবুকে জানিয়ে দিলেন।ভাবলে অবাক লাগে যে এইরকম একজন ধনীর মনোভাব কি কখনও এইরকম হতে পারে বা হওয়া উচিৎ?যে বংশে মাতৃ শ্রাদ্ধে কুড়ি লক্ষ টাকা ব‍্যয় হয় সেই বংশের একমাত্র উত্তরাধিকারীর এক হাজার টাকা দানে এত কৃপণতা কেন হয়? বাস্তব জগতেও আমরা দেখি যে অর্থ থাকলেই রোকে দান করা তো দূরের কথা নিজে ভোগ পর্যন্ত বহু ক্ষেত্রে করতে পারে না। শ্রোতা পাঠকগণ এই ক্ষুদ্র ঘটনাটি শোনার পর নিশ্চয়ই মনে মনে প্রাণকৃষ্ণকে ধিক্কার দিবেন তাঁর এই কার্পণ‍্যের জন্য। তিনি তো তাঃর পুত্রের এই দানশীল প্রবণতা দেখে সুখী হতেও পারতেন, নিজে বুঝিয়েও বলতে পারতেন কিন্তু তিনি তা করেননি।আপাত দৃষ্টিতে ঘটনাটি খুবই ঘৃণ‍্য হলেও লালাবাবুর পরবর্তী জীবন পর্য‍্যালোচনা করলেই দেখা যায় এইরকম একটি আঘাত না পেলে তাঁর ভক্তিময় জীবনের উদয় হত না।পিতার এই কথা তাঁর হৃদয়ে শেলের মত বিদ্ধ হল এবং তিনি মনে মনে সঙ্কল্প করলেন যে নিজের উপার্জিত অর্থ ছাড়া তিনি আর কখনও কোন অর্থ রাজকোষ হতে নিবেন না।এইরকম ভয়ানক সঙ্কল্পের বশবর্তী হয়ে তিনি চাকরীর উদ্দেশ্যে রাজপ্রাসাদ ত‍্যাগ করে বর্দ্ধমান শহরে এসে বর্দ্ধমান "কালেকটর" অফিসে সেরেস্তাদার হিসাবে কাজে নিযুক্ত হলেন। অদৃষ্টের কি নির্মম পরিহাস! সুবিখ্যাত সর্বশ্রেষ্ঠ ধনী জমিদার গঙ্গাগোবিন্দ সিংহের একমাত্র পৌত্র অর্থ উপার্জনের জন্য সেরেস্তাদারের চাকরী গ্রহণ করলেন, যাঁর নিজস্ব জমিদারিতে এইরকম শত শতলোক এই ধরণের কাজ করেন।একেই বলে ভবিতব‍্য। যাইহোক, অতি অল্প দিনের মধ্যেই বিভিন্ন ভাষায় জ্ঞান থাকার ফলে তিনি চাকরীতে খুবই উন্নতি করেন এবং সর্বোচ্চ দেওয়ানের পদে উন্নীত হন। লালাবাবু তখন বৃটিশ সরকারের একজন গণ‍্যমান‍্য অফিসার এবং হাতে অসীম ক্ষমতা।এই সময় তিনি পুরীর জগন্নাথ মন্দির যে ভাবে রক্ষা করেছিলেন তা অদ‍্যাপি চিরস্মরণীয় হয়ে আছে, যদিও অনেকেই এই প্রসঙ্গে অবগত নন। অর্থ‍্যাৎ পুরীর মন্দিরের বাৎসরিক দেয় রাজস্ব বা কর সময় মত জমা না পড়ায় বৃটিশ সরকার মন্দির নিলামের আদেশ জারী করে কিন্তু ভক্তপ্রবর লালাবাবু তাঁর ক্ষমতা বলে এই নীলাম রদ করে দেন কারণ জগন্নাথদেবের এই পবিত্র পীঠস্থান এইভাবে নীলাম হলে হিন্দু ধর্মের অবমাননা হবে এবং প্রভু জগন্নাথের মন্দিরের মর্য‍্যাদা হানি হবে এইসব চিন্তায় ব‍্যাকুল হয়ে তিনি এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেন। এর কিছুদিনের মধ্যেই অবশ‍্য পুরীর রাজা এই রাজস্ব জমা করেন এবং এর ফলে পুরীর রাজার সঙ্গে তিনি সখ‍্যসূত্রে আবদ্ধ হন।পুরীর রাজা কৃতজ্ঞতা স্বরূপ তাঁকে তাঁর জমিদারির ভিতর বিস্তীর্ণ এক অঞ্চল দান করেন এবং অদ‍্যাপি প্রতি ১২ বৎসর অন্তর জগন্নাথদেবের যে নব-কলেবর হয়, সেই উপলক্ষ্যে যে নিমবৃক্ষ আনতে হয় তা এই লালাবাবুর জমি হতে সংগৃহীত হয়। নব-কলেবরের কথাটি আমরা জানি ১২  ব‍ৎসর অন্তর জগন্নাথদেবের যে দারুব্রহ্ম স্বরূপে নূতন বিগ্রহ তৈরী হয়  তাও জানি, কিন্তু এর মূলে যে লালাবাবু এইকথাটি হয়ত আমরা অনেকেই জানি না।যাইহোক, জগন্নাথদেবের কৃপায় লালাবাবুর অন্তরের সুপ্ত ভক্তিবীজ ধীরে ধীরে অঙ্কুরিত হয় এবং তার ফলে চৈতন‍্য মহাপ্রভু এবং নিত‍্যানন্দ প্রভু প্রবর্তিত প্রেমভক্তির প্রতি তাঁর আকর্ষণ বাড়তে থাকে।ভক্তি সংস্কার নিয়ে যাঁদের জন্ম তাঁদের প্রত‍্যেকের এই জাতীয় পরিবর্তন সংঘটিত হতে দেখা যায়।*
*⭐এই সময় একবার তিনি তীর্থ পর্য‍্যটন মানসে শ্রীধাম বৃন্দাবনে আগমন করেন। বিভিন্ন স্থানে শ্রীকৃষ্ণের লীলাস্থলী ও গোস্বামীগণের প্রবর্তিত মঠ মন্দির সব দর্শন করে হৃদয়ে অনাবিল আনন্দের আস্বাদ পেয়ে থাকেন।তার সঙ্গে ধামবাসী সিদ্ধ বৈষ্ণব মহাজনগণের সাধন ভজন ত‍্যাগ তিতিক্ষা এবং ভজন প্রথা সমূহ দর্শন করে তাঁর মনে গভীর বৈরাগ‍্যের সঞ্চার হয়। তখন তিনি ভাবতে লাগলেন যে, "এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পরতীতে রে--- নলিনী দলজল জীবন টলমল ভজহুঁ হরিপদ নিতিরে।" অর্থ‍্যাৎ ভোগ ঐশ্বর্য‍্য প্রতিষ্ঠ ধন সম্পদ জন কিছুই তো চিরস্থায়ী নয়, যে কথা গোবিন্দ কবিরাজ আক্ষেপ করে বলেছিলেন যে "শীত আতপ বাপ বরিখনে এ দিন যামিনী জাগিরে-- বিফলে সেবিনু কৃপণ দুরজন চপল সুখলব লাগিরে।"  অর্থ‍্যাৎ প্রকৃত শান্তি যদি পেতে হয় তাহলে পরমার্থের সন্ধানে জীবনযাপন করাই মানুষের মুখ‍্য উদ্দেশ্য হওয়া উচিত। এইভাবে এক নবজীবনের হাতছানি যেন তিনি অনুভব করতে লাগলেন এবং কবে তা বাস্তবে পরিণত হবে এই আশায় দিন কাটাতে লাগলেন।*
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
*সর্বজীবে ভগবান,নিয়ত বিরাজমান,*
   *যথা বহ্নি কাষ্ঠ মধ্যে রহে বিদ‍্যমান।*
*নাহি মন্থন করিলে,অগ্নি তাহে নাহি জ্বলে,*
   *ভক্তি বিনা তথা কৃষ্ণে কেহ নাহি পান।।*
*গোপীগণ সেইক্ষণে,নন্দরাজ নিকেতনে,*
   *দেখে এক স্বর্ণরথ সেথা উপনীত।*
*পুনঃ হেথা রথ কেন,কাহার বা রথ হেন,*
    *মনে মনে চিন্তে তবে ব্রজনারী যত।।*
*কেহ বলে ক্রোধ বশে,বুঝি বা অত্রুূর আসে,*
    *এসেছিল পূর্বে সে যে কংস প্রয়োজনে।*
*হরেছিল প্রাণধন,পুনঃ কেন আগমন,*
   *না জানি কেন সে আসে কি কার্য‍্য সাধনে।।*
*ব্রজে আসে কৃষ্ণধন,বলে সেথা গোপীগণ,*
   *কোন গোপী বলে তবে কেন সে আসিবে।*
*কহিতেছে গোপী আর,বলি শোন এইবার,*
   *বৃন্দাবনে নাই কৃষ্ণ কারে বা লইবে।।*  
🦚🪷🙏🌸🌷🦚🪷🙏🌸🌷🦚🌸🌷
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৯৫. বৈষ্ণব চূড়ামণি লালাবাবু 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori95.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂


  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






৯৩. বৈষ্ণব চূড়ামণি লালাবাবু 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori93.html

  ✧═══════════•❁❀❁•══════════✧
🔙 পূর্ব লীলা 👉 ৯২. শ্রীপাদ্ লোকনাথ গোস্বামী 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori92.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🆕 👉 ৯৩. বৈষ্ণব চূড়ামণি লালাবাবু 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori93.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
*(৯৩)বৈষ্ণব জগতের মাধুকরী*
   *বৈষ্ণব চূড়ামণি লালাবাবু*
    *************************
*যে কোনও মহাপুরুষের জীবনী প্রসঙ্গে লিখতে গেলে সবার আগে র্বশ পরিচয় দেওয়া উচিত। বর্তমানে আমরা যে পাইকপাড়ার B.T রোডের ধারে দেখতে পাই এবং যাঁদের পদবী হচ্ছে "সিংহ" আমাদের লালাবাবু হচ্ছেন সেই জমিদার বংশ সম্ভুত।বৃটিশ আমলে ইঁনাদের প্রচুর জমিদারী ছিল যার মধ্যে মুর্শিদাবাদের কাঁদির জমিদার বলেই তাঁরা তখনকার সময়ে বিখ‍্যাত ছিলেন। এই রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন গঙ্গাগোবিন্দ সিংহ এবং ওয়ারেন হেষ্টিংয়ের শাসনকালে তিনি তার খুবই প্রিয়পাত্র এবং বিশ্বস্ত ছিলেন। সেই কারণেই তিনি অজস্র ধনরত্নের মালিক হয়েছিলেন।এই ধনরত্নের সীমা ছিল না।যার একটি ছোট্ট নিদর্শনের দ্বারা বুঝা যাবে।তিনি তাঁর মাতৃশ্রাদ্ধে তৎকালে ২০ লক্ষ টাকা ব‍্যয় করেছিলেন এবং সেইরকম শ্রাদ্ধ আর কোনদিন বঙ্গদেশে হয়নি আর হবে না। সুতরাং মা লক্ষ্মীর কৃপা তাঁর উপর যে কি ভাবে বর্ষিত হয়ছিল তা সহজেই অনুমান করা যায়।*
*🌺এই গঙ্গাগোবিন্দ সিংহের এক ভাই ছিলেন যাঁর নাম শ্রীরাধাগোবিন্দ সিংহ এবং তিনি যদিও অতীব ধনশালী ছিলেন তথাপি তাঁর কোন সন্তানাদি ছিল না।গঙ্গাগোবিন্দ সিংহের একমাত্র পুত্রের নাম হচ্ছে প্রাণকৃষ্ণ সিংহ এবং তাঁরই একমাত্র পুত্রের নাম হচ্ছেন লালাবাবু (যদিও প্রকৃত নাম শ্রীকৃষ্ণচন্দ্র সিংহ)। সুতরাং অতি শৈশবে যে নামকরণ পন্ডিতগণ করেছিলেন ভবিষ্যৎ কালে তা যথার্থ স্বার্থকতা লাভ করে।দাদু গঙ্গগোবিন্দ সিংহ তাঁকে আদর করে "লালা" বলে ডাকতেন এবং ভবিষ্যৎ কালে তিনি বৈষ্ণব জগতে লালাবাবুই নামেই চির পরিচিত হয়ে আছেন, যদিও প্রকৃত নাম শ্রীকৃষ্ণচন্দ্র সিংহ। প্রচুর প্রচুর ঐশ্বর্য‍্য এবং ভোগ বিলাসের মধ্যেই লালাবাবু বাল‍্যকাল হতে লালন পালন হয়ে বড় হয়েছেন, তার উপরে রাধাগোবিন্দ সিংহও তাঁর সমস্ত সম্পত্তি তাঁর ভ্রাতৃষ্পুত্র প্রাণকৃষ্ণকেই দান করে যান যার একমাত্র উত্তরাধিকারী ছিলেন এই লালাবাবু।*
*🍀বৈষ্ণব জগতে আমরা সপ্তগ্রামের জমিদার শ্রীরঘুনাথ দাস গোস্বামীকেই সর্বাপেক্ষা ধনী বলে জানি কিন্তু ঐশ্বর্য‍্যের মাপকাঠিতে বিচার করলে লালাবাবুই একদিক দিয়ে শ্রেষ্ঠ। শ্রীচৈতন‍্য মহাপ্রভুর আদর্শে অনুপ্রাণিত হয়ে রঘুনাথের যখন সংসারের উপর তীব্র বিতৃষ্ণা জন্মে তখন তাঁর মাতাপিতা পুত্রের ভাববিকার লক্ষ্য করে বলেছিলেন--, "দড়ির বন্ধনে তারে রাখিবে কেমনে জন্মদাতা পিতামাতা নারে প্রারব্ধ খন্ডাইতে।" লালাবাবুর জীবনী প্রসঙ্গ পাঠ করলেও ঠিক এই কথায় প্রমাণিত হয় যে পরমার্থ জগতের প্রতি যখন মানুষের প্রকৃত আকর্ষণ জন্মে তখন ঐশ্বর্য‍্য ভোগ বিলাস সবই তুচ্ছ হয়ে যায়।যার পরিচয় আমরা পরে পাব।*
*🌹লালাবাবুর মায়ের নাম ঠিক জানা যায় না।তবে তাঁর পত্নীর নাম কাত‍্যায়নী দেবী যিনি পাইকপাড়ার বিখ‍্যাত মহারাণী হিসাবে প্রসিদ্ধ ছিলেন। লালাবাবুর একটি মাত্র পুত্র সন্তান ছিলেন যাঁর নাম শ্রীনারায়ণ সিংহ।*
*☘বাল‍্যকাল ও বিদ‍্যা শিক্ষা = প্রসঙ্গত বলা যায় যে পিতামহ গঙ্গাগোবিন্দ সিংহ আদুরে নাতি লালাবাবুর অন্নপ্রাশনের সময় যে মহাসমারোহ করেছিলেন তা তৎকালীন বঙ্গদেশে বা অদ‍্যাপি কেউ করেছেন বলে জানা যায় না। মাতৃশ্রাদ্ধে তিনি সেরকম কুড়ি লক্ষ টাকা ব‍্যয় করেছিলেন সেইরকম পৌত্রের অন্নপ্রাশনের একটি ঘটনা হতেই তার কিছু আভাস পাওয়া যাবে। তিনি এই উপলক্ষ্যে যে হাজার হাজার নিমন্ত্রণ পত্র দিয়েছিলেন তা সবই সোনার পাতের উপর খোদাই করে লেখা।*
*🍁অতঃপর পিতামহ তাঁর বিদ‍্যাশিক্ষার যথোপযুক্ত ব‍্যবস্থাও করেছিলেন এবং তিনি বিভিন্ন ভাষায় ব‍্যুৎপত্তি লাভ করেন। সেহেতু সংস্কৃত এবং বাংলা ছাড়া তাঁর জন্য বিভিন্ন সুপন্ডিত নিযুক্ত ছিলেন।তার ফলে তিনি ইংরেজি,ফার্সী, আরবী ভাষায় যথেষ্ট জ্ঞান অর্জন করেন এবং এতগুলি ভাষার মধ্যে সংস্কৃত এবং ফার্সী ভাষাতেই তিনি সবিশেষ ব‍্যুৎপত্তি লাভ করেন।*
          🦚🦚🦚🦚🦚🦚
  ✧═══════════•❁❀❁•═══════════✧
🔜 ক্রমাগত 👉 ৯৪. বৈষ্ণব চূড়ামণি লালাবাবু 🚩 বৈষ্ণব জগতের মাধুকরী 🏵️ শ্রীরবীন্দ্রনাথ রাহা ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📚 এই লিংকে ক্লিক করুন 👉 http://mrinmoynandy.blogspot.com/2023/08/madhukori94.html
  ✧═══════════•❁❀❁•═══════════✧
  ꧁👇 📖 সূচীপত্র 📖 ✍️ শ্রী জয়দেব দাঁ 📖 👇꧂


  ✧═══════════•❁❀❁•═══════════✧
   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
 ✧═══════════•❁❀❁•═══════════✧
  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 
  ✧═══════════•❁❀❁•═══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
   💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧






adds