শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

শ্রী মৃন্ময় নন্দী কর্ত্তৃক সকল ভক্ত👣চরণে👣অসংখ্যকোটি 🙇প্রণাম🙇 ক্লিক করুন 👇

ছোট হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/10/blog-post_49.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

🆕 👉 ছোট হরিদাস ঠাকুর ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ 📝 এই লিংকে ক্লিক করুন 👉 https://mrinmoynandy.blogspot.com/2022/10/blog-post_49.html

✧══════════•❁❀🙇❀❁•══════════✧
*🙏ছোট হরিদাস ঠাকুর 🙏*
*শ্রীগৌরসুন্দর ভগবান্ আচার্য‍্যের ঘরে ভোজন করে গম্ভীরাতে ফিরে এলেন এবং বললেন=আজ থেকে ছোট হরিদাস যেন আমার এখানে না আসে।এ কথা শুনে দুঃখে হরিদাস তিনদিন অনশনে রইলেন।শ্রীস্বরূপ দামোদর গোস্বামী আদি ভক্তগণ তাঁর জন্য মহাপ্রভুর শ্রীচরণে অনেক অনেক অনুনয়-বিনয় করতে লাগলেন।মহাপ্রভু বললেন=*
*বৈরাগী হৈয়া করে প্রকৃতি সম্ভাষণ।*
*দেখিতে না পাঁরো আমি তাহার বদন।।*
*দুর্বার ইন্দ্রিয় করে বিষয়-গ্রহণ।*
*দারবী প্রকৃতি হরে মুনেরপি মন।।*
*ক্ষুদ্র জীব সব মর্কট বৈরাগ‍্য করিয়া।*
*ইন্দ্রিয় চরাঞা বুলে "প্রকৃতি" সম্ভাষিয়া।।*
           *(চৈঃ চঃ অন্ত‍্যঃ=২|১২০)*
*এ সব কথা বলে মহাপ্রভু মৌন হলেন।স্বরূপাদি ভক্তগণ আর কিছুই না বলে নিজ নিজ স্থানে চলে গেলেন।*
*🌻একদিন শ্রীভগবান আচার্য‍্য মহাপ্রভুকে ভোজন করাইতে ইচ্ছে করলেন।তাই হরিদাসকে বললেন= আমার নাম করে মহাপ্রভুর সেবার জন্য ভাল শালীধানের চাল শ্রীমাধবী দেবীর কাছ থেকে চেয়ে আনো।হরিদাস তাই মাধবী দেবীর কাছ থেকে ভাল তন্ডুল এনেছিলেন।মহাপ্রভু সে চালের অন্ন ভোজন করেছেন।তাঁর গভীর আশয় বুঝবার কার সাধ‍্য আছে?তিনি ঈশ্বর অচিন্ত‍্য অগম‍্য তত্ত্ব স্বরূপ।শ্রীমাধবী দেবী শ্রীরাধিকার অংশ রূপা।আবার তিনি বৃদ্ধা নিরন্তর ভজনশীলা।লোক-শিক্ষক মহাপ্রভুর এই এক লীলা।তিনি ঠাকুর বড় হরিদাসের দ্বারা জগতে শ্রীহরিনাম গ্রহণকারী সাধু ও শ্রীহরিনামের মহিমা প্রচার করেছেন।* *ছোট হরিদাস ঠাকুরের দ্বারা জগতে শ্রীহরিনাম গ্রহণকারী সাধু ও অসাধুর স্বরূপ প্রচার করেছেন।বাস্তবিক পক্ষে ছোট হরিদাস ঠাকুর মহাপ্রভুর পরম ভক্ত ছিলেন।তিনি পরম শুদ্ধ স্বরূপ ছিলেন।মহাপ্রভুর কীর্তনীদের মধ্যে অন‍্যতম ছিলেন।* *আর একদিন শ্রীস্বরূপ গোস্বামী আদি ভক্তগণ মহাপ্রভুর শ্রীচরণে এসে হরিদাসের জন্য অনুনয় ও ক্ষমা ভিক্ষা করতে লাগলেন।তদুত্তরে মহাপ্রভু বললেন=*
*মোর বশ নহে মোর মন।*
*প্রকৃতি-সম্ভাষী বৈরাগী না করে দর্শন।।*
              *(চৈঃ চঃ অন্ত‍্যঃ=২|১২৪)*
*আমার মন আমার বশ নয়।অতএব আমি কি করব?মন প্রকৃতি সম্ভাষী বৈরাগীর দর্শন করতে চায় না তোমরা নিজ নিজ কার্য‍্যে গমন কর।যদি পুনঃ কিছু বলো অন‍্যত্র চলে যাব।মহাপ্রভুর কথা শুনে ভক্তগণ নীরব হলেন এবং নিজ নিজ কার্য‍্যে চলে গেলেন।* 
        ক্রমশ
*ছোট হরিদাস পরের অংশ*
*🌻ছোট হরিদাসের অপরাধ কিছু ভক্তগণ বুঝতে পারলেন না।ইহা মহাপ্রভুর একটি অগম‍্য লীলা।ভক্তকে লক্ষ্য করে জগতকে শিক্ষা দেন। এ লীলা দেখে সৎ বৈরাগীগণ তো সাবধান হলেন,গৃহস্থগণও সাবধান হলেন।*
*দেখি'ত্রাস উপজিল সব ভক্তগণে*।
*স্বপ্নেহ ছাড়িল সবে স্ত্রী-সম্ভাষণে*।।
          *(চৈঃ  চঃ  অন্ত‍্যঃ=২|১৪৪)*
*ছোট হরিদাসের জন্য কিছু ফলতে একদিন স্বরূপাদি ভক্তগণ শ্রীপরমানন্দ পুরীপাদকে মহাপ্রভুর কাছে প্রেরণ করলেন।পুরীপাদ মহাপ্রভুর কাছে এলেন।মহাপ্রভু বহু সমাদর করে পুরীকে বসালেন।পুরী গোস্বামী বলতে লাগলেন নিজ পুত্র প্রতি কি ক্ষমা করতে হয় না?সেইরূপ হরিদাসকে ক্ষমা কর।পুরী গোস্বামীর এই কথা শুনে মহাপ্রভু যেন রোষভরে বললেন=শ্রীপাদ!ঠিক কথা।হরিদাসকে নিয়ে আপনি থাকুন, আমি আলালনাথে চলে যাচ্ছি।এ কথা বলে গোবিন্দকে সঙ্গে নিয়ে তখনই চলে যেতে উদ‍্যত হলেন।অমনি তাড়াতাড়ি পুরী গোস্বামী মহাপ্রভুর সামনে এসে হাতে ধরে অনুনয় বিনয় করে মহাপ্রভুকে ঘরে ফিরিয়ে আনলেন।পুরী গোস্বামী বললেন,তোমার যা ইচ্ছে তাই কর, তোমাকে আর কেউ কিছু বলবে না।* *তারপর পুরী গোস্বামী হরিদাসের কাছে এলেন এবং বলতে লাগলেন=সকলে তোমার হিত কামনা করছেন,মহাপ্রভু স্বতন্ত্র ঈশ্বর।কৃপা নিশ্চয় করবেন,তুমি বাড়াবাড়ি করলে তিনিও জিদ্ করবেন।তুমি উঠে স্নান ভোজন কর।এভাবে তাঁকে ভক্তগণ বুঝিয়ে স্নান ভোজনাদি করালেন।মহাপ্রভু যখন জগন্নাথ দর্শনে যান তখন দূর হতে হরিদাস তাঁকে সাষ্টাঙ্গেদন্ডবৎ প্রণামাদি করেন।এভাবে বছর কেটে গেল কিন্তু মহাপ্রভু হরিদাসের প্রতি দৃষ্টিপাত করলেন না।* *হরিদাস বড়ই দুঃখিত হলেন,একদিন রাত্রি শেষে মহাপ্রভুর উদ্দেশ্যে দন্ডবৎ প্রণাম করে প্রয়াগ ধামের দিকে যাত্রা করলেন।হরিদাস প্রয়াগ ধামে পৌঁছে কয়েকদিন থাকার পর,একদিন মহাপ্রভুর শ্রীচরণ চিন্তা করতে করতে জলে সমাধি গ্রহণ করলেন।তিনি তৎক্ষণাৎ দিব‍্য-দেহ প্রাপ্ত হলেন।*
       ক্রমশ
*ছোট হরিদাস শেষ অংশ*
*তিনি তৎক্ষণাৎ দিব‍্য-দেহ প্রাপ্ত হলেন।সে দেহে শ্রীমন্মহাপ্রভুর শ্রীচরণে এলেন।এবার মহাপ্রভুর কৃপা হল।*
*"প্রভু কৃপা পাঞা অন্তর্ধানেই রহিলা।।*
*গন্ধর্ব দেহে গান করে অন্তর্ধানে।*
*রাত্রে প্রভুরে শুনায় গীত অন‍্য নাহি জানে।।"*
          *(চৈঃ চঃ অন্ত‍্যঃ=২|১৪৯)*
*বৈকুন্ঠস্থ গন্ধর্বদেহ প্রাপ্ত হয়ে হরিদাস শ্রীমন্মহাপ্রভুর সন্নিধানে অবস্থান পূর্বক রাত্রিকালে কীর্তন শুনাতে লাগলেন।লীলাময় মহাপ্রভুর লীলা কে বুঝবে?একদিন হঠাৎ ভক্তগণ জিজ্ঞাসা করলেন,হরিদাস কোথায়?তাঁকে এখানে নিয়ে এসো।ভক্তগণ বললেন,হে প্রভো!তোমার কৃপার  আশায় একবছর কাল থাকার পর হঠাৎ কোথায় গেছে তা আমরা কেউ জানি না।এ কথা শুনে মহাপ্রভু মৃদু মৃদু হাসতে লাগলেন।মহাপ্রভুর হাসি দেখে ভক্তগণের মনে সন্দেহ হল।* *একদিন মহাপ্রভু ভক্তগণসহ সমুদ্রস্নান করছেন।এমন সময় সমুদ্রের মাঝখান থেকে হরিদাসের কন্ঠে মধুর কীর্তন ধ্বনি ভেসে আসতে লাগল।সকলে অবাক,কোথায় কাকেও তো দেখা যায় না, কিন্তু হরিদাসের মধুর কন্ঠের কীর্তন ধ্বনি শুনা যায়।গোবিন্দ, মুকুন্দ প্রভৃতি ভক্তগণ বললেন এ তো হরিদাসের কন্ঠস্বর।হরিদাস আত্মঘাতী হয়ে ব্রহ্মরাক্ষস রূপে গান করছে। স্বরূপ দামোদর প্রভু বললেন এ সব অনুমান ঠিক নয়। যে আজীবন কৃষ্ণ-কীর্তন,মহাপ্রভুর সেবা ও ক্ষেত্রে বাস করল সে কখনও ব্রহ্মরাক্ষস হতে পারে না। বৈকুন্ঠে অবস্থান পূর্বক গন্ধর্ব দেহে সে মহাপ্রভুকে কীর্তন শুনাচ্ছে।সব কিছুই পরে জানতে পারবে।* *এমন সময় প্রয়াগ থেকে একজন বৈষ্ণব এলেন।তাঁর মুখে সমস্ত কথা শুনলেন হরিদাস সম্বন্ধে।পর বছর যখন গৌড় ভক্তগণ রথযাত্রার সময় পুরীতে এলেন,শ্রীবাস পন্ডিত একদিন মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন,হরিদাস কোথায়?মহাপ্রভু বললেন-- "স্বকর্ম ফলভুক্ পুমান্"।*
*এ লীলার গূঢ় তাৎপর্য‍্য শ্রীমদ্ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন=*
*আপন কারুণ‍্য লোকে বৈরাগ‍্য-শিক্ষণ।*
*স্বভক্তের গাঢ় অনুরাগ প্রকটীকরণ।।*
*তীর্থের মহিমা নিজ ভক্তে আত্মসাৎ।*
*এক লীলায় করেন প্রভু কার্য‍্য পাঁচ সাত।।*
*🙏বানান,ভুল ভ্রান্তি মার্জনীয়🙏*
 ✧═══════════•❁❀❁•═══════════✧
👇👇👇এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন 👇👇👇
✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝📝
    ꧁👇📖 সূচীপত্র ✍️ শ্রী জয়দেব দাঁ 📖👇



✧══════════•❁❀🙇❀❁•══════════✧


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

   ✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।

✧══════════•❁❀🙇❀❁•══════════✧

  *••••┉❀꧁👇🏠Home Page🏠👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧

    *••••━❀꧁👇 📖 সূচীপত্র 📖 👇꧂❀┅••••* 



✧══════════•❁❀🙇❀❁•══════════✧

     *••••━❀꧁👇📚 PDF গ্রন্থ 📚👇꧂❀┅••••* 


✧══════════•❁❀🙇❀❁•══════════✧
    *••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••* 
                   শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
              হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
  *••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
              হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
              হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
  *••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
   🌷❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🌷
   🏵️❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀🏵️
✧══════════•❁❀🙇❀❁•══════════✧







adds