✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১৭. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*১৭ 🙏শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া🙏*
/\/\/\/\/\/\/\/\/\/\/\/\
*মনুষ্য পাইল যত সে থাকুক দূরে।*
*পৃথিবীতে পড়িল যত দিতে মনুষ্যেরে।।*
*সেহ যদি প্রাকৃত লোকের ঘরে হয়ে।*
*তাহাতেই তার পাঁচ বিভা নির্বাহয়ে।।*
*সকল লোকের চিত্তে হইল উল্লাস*
*সভে বোলে ধন্য ধন্য ধন্য অধিবাস।।*
*লক্ষেশ্বরো দেখিয়াছি এই নবদ্বীপে।*
*হেন অধিবাস নাহি করে কারো বাপে।।*
*(শ্রীচৈতন্য ভাগবত)*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১৭. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻এইরূপে মহাসমারোহে প্রভুর শুভ অধিবাস কর্ম সুসম্পন্ন হয়ে গেল।তখন সনাতন পন্ডিত আত্মীয় কুটুম্বের সঙ্গে ব্রাহ্মণমন্ডলী পরিবেষ্টিত হয়ে বাদ্যকর সঙ্গে শুভ অধিবাসের সামগ্রী নিয়ে শচীদেবীর গৃহে শুভাগমন করলেন এবং ভাবী জামাতার শুভ অধিবাস কার্য্য সম্পন্ন করে নিজ ঘরে এসে কন্যার শুভ অধিবাস কর্মের আয়োজন করলেন।*
*তবে রাজপন্ডিত আনন্দ চিত্ত হৈয়া।*
*আইলেন অধিবাস সামগ্রী লইয়া*।।
*বিপ্রবর্গ আপ্তবর্গ করি নিজ সঙ্গে*।
*বহুবিধ বাদ্য নৃত্য গীত মহারঙ্গে।।*
*বেদবিধি পূর্বকে পরম হর্ষ মনে।*
*ঈশ্বরের গন্ধস্পর্শ কৈলা শুভ ক্ষণে।।*
*(শ্রীচৈতন্য ভাগবত)*
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ ১৭. শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া দেবী ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ ꧂
✧═══════════•❁❀❁•═══════════✧
*🌻সনাতন মিশ্র নিজ গৃহে ফিরে এসে শ্রীমতী বিষ্ণুপ্রিয়াদেবীর শুভ অধিবাস কর্ম যথাবিধি সুসম্পন্ন করলেন।মিশ্র-গৃহেও আজ মহা আনন্দোৎসব।প্রতিবেশিনী কুলবধূগণ সকলেই একত্রিত হয়েছেন।বাদ্যধ্বনিতে গৃহ পূর্ণ।মঙ্গল গীতে বিষ্ণুপ্রিয়াকে শুভাশীর্বাদ করছেন।নানারকম রত্নালঙ্কারে ভূষিতা হয়ে স্বর্ণ-প্রতিমা বিষ্ণুপ্রিয়া কুল-ললনামন্ডলী মধ্যে নতমুখে লজ্জা লজ্জাভাবে বসে আছেন।গৃহ প্রাঙ্গণ যেন শ্রীশ্রীলক্ষ্মীরূপা বালিকার অপরূপ রূপ রাশির সৌন্দর্য্যে মুখরিত হয়েছে।এখানেও ব্রাহ্মণগণ বেদ পাঠ করছেন,শঙ্খ ঘন্টা মৃদঙ্গ করতাল প্রভৃতি বাদ্যধ্বনিতে মিশ্র গৃহ পরিপূর্ণ।আহা,কুল-ললনাগণের মঙ্গলসূচক হুলুধ্বনিতে কর্ণকুহর পবিত্র করছে।ধান দূর্বা দিয়া যথারীতি সকলেই বিষ্ণুপ্রিয়াকে আশীর্বাদ করছেন।মহামায়াদেবী সকলকে আদর আপ্যায়িত করে পরিতুষ্ট করছেন।দেব-পূজা ও পিতৃ পূজা করে সনাতন মিশ্র ঠাকুর যথারীতি কন্যার শুভ অধিবাস কর্ম সম্পন্ন করলেন।*
*আপনে আপনে কন্যা অধিবাস করে।*
*ঝলমল করে অঙ্গ রত্ন অলঙ্কারে*।।
*দেব-পূজা পিতৃ-পূজা করে যথাবিধি।*
*অধিবাস কালে জয় জয় নিরবধি।।*
*ব্রাহ্মণেতে বেদ পড়ে বাজে শুভ শঙ্খ।*
*আনন্দে দুন্দুভি বাজে বাজয়ে মৃদঙ্গ।।*
*(শ্রীচৈতন্য মঙ্গল)*
*এইভাবে মহাসমারোহের সহিত বর ও কন্যার উভয়েরই শুভ অধিবাস কর্ম সুসম্পন্ন হয়ে গেল।নিমাইচাঁদের শুভ বিবাহের উৎসবে নদীয়াবাসী নরনারী বালকবালিকা সকলেই আনন্দে দিনরাত্রি উন্মত্ত।সমগ্র নবদ্বীপের আবাল বৃদ্ধ বনিতা এই শুভ বিবাহ উৎসবে মহানন্দে যোগদান করে জীবন সার্থক করছেন।শচীদেবীর প্রাণে আনন্দের উৎস উঠেছে।তিনি সকল দুঃখ সকল জ্বালা ভুলে আজ পুত্রের বিয়েতে আনন্দে মেতেছেন।অনেকদিনের প্রাণের আশা আজ তাঁর পূর্ণ হল।শ্রীশ্রীমহালক্ষ্মীরূপা বিষ্ণুপ্রিয়াকে পুত্রবধূরূপে পাবার আশায় শচীদেবীর হৃদয় আনন্দে নৃত্য করছে। আনন্দ কোলাহলে এবং শুভ বিবাহের উৎসবে কোথা দিয়ে যে অধিবাসের রাত্রি পোহাইল,তা কেহই জানতে পারল না।*
*🙏জয় নিতাই,বানান ভুল মার্জনা করবেন🙏*
*ক্রমাগত*
✧═══════════•❁❀❁•═══════════✧
⬇️⬇️⬇️এই লিখনী 📚 PDF 📚 ক্লিক করুন ⬇️⬇️⬇️
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
꧁ লিখনী সেবা- শ্রী জয়দেব দাঁ📱7001138871꧂
নিবাস- বাঁশবাড়ী, কীর্তন মন্দিরের পাশে, পোঃ- বাঁশবাড়ী, থানা- ইংরেজ বাজার, জেলা- মালদহ, পশ্চিমবঙ্গ, পিন কোড- ৭৩২১০১।
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧



