꧁ ৫৭. অতি গূঢ় নিত্যানন্দ ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
🏠Home Page🏠⬇️⬇️🙏⬇️⬇️📚PDF গ্রন্থ📚
꧁ MrinmoyNandy.blogspot.com 👉 সূচীপত্র ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ টিকা বা অন্যান্য ধর্মীয় লিখনী 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ প্রভু নিত্যানন্দের সংক্ষিপ্ত লীলা 🙏 সূচীপত্র ꧂
꧁ ✍️ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
এই লিংকে ⬇️⬇️⬇️🙏⬇️⬇️⬇️ ক্লিক করুন
✧═══════════•❁❀❁•═══════════✧
( ৫৭)
*অতি গূঢ় নিত্যানন্দ।*
*পরম-পাবন জগাই মাধাই।*
নবদ্বীপে মহাপ্রভুর অনন্ত অচিন্ত্য লীলা, নিত্য নব নব রূপে প্রকাশ পাচ্ছে। কিন্তু ভগবানের মায়ায় কেউ চিনতে পারছে না।যেমন সাগরে চন্দ্র ছিল কেউ চিনতে পারে নাই সবাই চান্দা-মাছ মনে করেছিল। জগাই মাধাই দুজনে মহাপ্রভুর কৃপায় পরম ধার্মিক রূপে পরিচিত হল।প্রাতঃকালে গঙ্গাস্নান করে নির্জনে বসে দুই লক্ষ হরিনাম গ্রহণ করেন। নিজেকে সবসময় ধিক্কার করেন আর "কৃষ্ণ" বলে ক্রন্দন করেন। আগে যে হিংসা আদি করেছেন সেসব স্মরণ করে কেঁদে ভূমিতে গড়াগড়ি যান।
🌹"গৌরচন্দ্র আরে বাপ্ পতিত-পাবন।"
স্মঙরি স্মঙরি পুন করয়ে ক্রন্দন।।
🌺আহারের চিন্তা গেল কৃষ্ণের আনন্দে।
স্মঙরি চৈতন্য কৃপা দুইজন কাঁদে।।
মাঝেমধ্যে মহাপ্রভু সপরিকরে এসে আশ্বস্ত করেন, উপদেশ দেন, নিজের হাতে তুলে ভোজন করান। তথাপিও দুজনে স্বস্তি পায় না। বিশেষ করে নিতাই চাঁদের মাথায় আঘাত করার পর থেকে তার অনুশোচনার শেষ নেই।নিত্যানন্দের অঙ্গে আমি রক্তপাত করলাম? এই বলে নিরন্তর বুকে আঘাত করতে থাকে। চৈতন্যের বিহার যার অঙ্গে, সেই অঙ্গে আমি পাপি প্রহার করলাম? এই বলে মূর্চ্ছিত হয়ে যান। দিনরাত কাঁদেন আর অন্য কোন চিন্তা নেই।
নিত্যানন্দ মহাপ্রভু বাল্যাবেশে সারা নদীয়ায় ভ্রমণ করে বেড়ান।
🌷 সহজে পরমানন্দ নিত্যানন্দ রায়।
অভিমান নাহি সর্ব নগরে বেড়ায়।।
একদিন নিত্যানন্দ প্রভুকে একান্তে পেয়ে মাধাই চোখের জলে চরণ ধুয়ে দিলেন। দাঁতে তৃণ ধরে স্তুতি করতে লাগলেন।
🌷বিষ্ণু রূপে তুমি প্রভু!করহ পালন।
তুমি সে ফণায় ধরো অনন্ত ভুবন।।
🌸 ভক্তির স্বরূপ প্রভু!তোমার কলেবর ।
তোমারে চিন্তয়ে মনে পার্বতী-শঙ্কর।।
🎄তোমার সে ভক্তিযোগ, তুমি করো দান।
তোমা বই চৈতন্যের প্রিয় নাহি আন।।
তোমার সে প্রসাদে গরুড় মহাবলী।
লীলায় বহয়ে কৃষ্ণ হই কুতুহলী।।
🌻তুমি সে অনন্ত মুখে কৃষ্ণ গুন গাও।
" সর্ব ধর্ম শ্রেষ্ঠ ভক্তি"তুমি সে বুঝাও।।
যে অঙ্গ স্মরণে সর্ব বন্ধ মুক্ত হয়,সেই অঙ্গে আমি রক্তপাত করলাম! যে অঙ্গ সেবন করে চিত্রকেতু মহারাজ সুখে বিচরণ করছেন বৈষ্ণবাগ্রগণ্য হয়ে। অনন্ত ব্রহ্মাণ্ড যার স্মরণ করে। সে অঙ্গে আমি আঘাত করলাম।
এই অপরাধে আমার কোন নরকে বাস হবে! বলতে বলতে চোখের জলে ভাসছে মাধাই। চরণ দুটি বুকে জড়িয়ে ধরে বলছেন - এই অধম চন্ডালের সব অপরাধ ক্ষমা কর। মাধায়ের কাকু শুনে হেসে নিত্যানন্দ প্রভু বলছেন - " উঠ উঠ মাধাই! আমার তুমি দাস।
তোমার শরীরে হইল আমার প্রকাশ।।
শিশু-পুত্রে মারলে কি বাপে দুঃখ পায়? এই মতো তোমার প্রহার আমার আনন্দদায়ীই হয়েছে।
তুমি যে স্তুতি করলে ইহা যে শ্রবন করবে সেই আমার ভক্ত হবে।আমার প্রভুর তুমি অনুগ্রহ পাত্র। তিলমাত্র তোমার দোষ নাই। যেজন চৈতন্য ভজে, সেই-ই মোর প্রান। যুগে যুগে আমি তার উদ্ধার করি।
এই বলে তুষ্ট হয়ে আলিঙ্গন করলেন। মাধাই ঐ সুশীতল বক্ষের স্পর্শ পেয়ে ধন্য হল। পুনরায় মাধাই শ্রীচরণ ধরে বলছেন - আর এক প্রভু আছে নিবেদন।
💐 সর্বজীব হৃদয়ে বস প্রভু!তুমি।
হেন জীব বহু হিংসা করিয়াছি আমি।।
আমি কিভাবে এই পাপের থেকে আমি মুক্তি পাব।কৃপা করে তার উপায় বলো।
প্রভু বলছেন শোন - তুমি গঙ্গা ঘাট সজ্জা কর। যাতে লোকজন সুখে গঙ্গা স্নান করতে পারে।
কোদাল দিয়ে ঘাটের সিঁড়ি তৈরি কর, গঙ্গার ঘাট চারিদিকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখ, অপরাধ-ভঞ্জনী গঙ্গার সেবায় সকল অপরাধ দূর হবে। সকলের চরণে কাকুবাক্যে নমস্কার করবে। তবেই তুমি অপরাধ মুক্ত হবে।
প্রভু নিত্যানন্দের আদেশে ঘাট সজ্জা করলেন।" কৃষ্ণ কৃষ্ণ" নাম উচ্চারণ করেন,দুই চোখের বারিধারায় বক্ষস্থল ভিজে যায়, সবাইকে মাধাই প্রণাম করেন। জ্ঞানে বা অজ্ঞানে যত অপরাধ করেছি, সব ক্ষমা কর।মাধায়ের ক্রন্দন শুনে সবাই কাঁদতে থাকে।আনন্দে সকলে "গোবিন্দ" স্মরণ করে।সবাই বলছেন এই নিমাই পণ্ডিত জগাই মাধাই এর চরিত্রে কেমন পরিবর্তন করে মহান মানবে উত্তরিত করল!মানুষ নয় নিমাই পণ্ডিত।
এই দুইজনের বুদ্ধি ভালো করা, ঈশ্বর শক্তি ছাড়া সম্ভব নয়। পরম কঠোর তপ করে মাধাই "ব্রহ্মচারী" নামে খ্যাত হল। এখনও "মাধাইয়ের ঘাট" সেই স্মৃতি বহন করছে।
যার ছায়া স্পর্শ করলে মানুষ গঙ্গাস্নান করত। তাকে দর্শন করে আজ মানুষ গঙ্গাস্নান মনে করছে। মহাপতিত আজ "পরম-পাবন" হয়ে গেল প্রভু নিত্যানন্দের কৃপায়!!
জয় পতিত-পাবনকারী নিতাই চাঁদ কী জয়!
ক্রমশ.....
GOPISARAN DAS
✧═══════════•❁❀❁•═══════════✧
꧁ লিখনী সেবা- শ্রী গোপীশরণ দাস ꧂
নিবাস-শ্রীশ্রীনিত্যানন্দ প্রভুর জন্মস্থান, একচক্রা, বীরভূম, পশ্চিমবঙ্গ।
FACEBOOK LINK 👉 https://www.facebook.com/profile.php?id=100023723408003
DEMOCRATIC NITYANANDA (Facebook Group) 👉 https://www.facebook.com/groups/1370545549769377/?ref=share
✧═══════════•❁❀❁•═══════════✧
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
আমায় দেওয়া ওনার এই অমূল্য লিখনী সেবা, তা সকলের মধ্যে প্রকাশ করলাম। ওনার এই অমূল্য দান সমগ্র বৈষ্ণব সমাজ অনন্তকাল মনে রাখিবে।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✧═══════════•❁❀❁•═══════════✧
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
*••••┉━❀꧁ 🙏 রাধে রাধে 🙏 ꧂❀━┅••••*
শ্রীকৃষ্ণচৈতন্য প্রভু নিত্যানন্দ
হরে কৃষ্ণ হরে রাম শ্রীরাধেগোবিন্দ।।
*••••┉━❀꧁ 🙏 জয় জগন্নাথ 🙏 ꧂❀━┅••••*
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে॥
*••••┉━❀꧁ 🙏 জয় রাধাকান্ত 🙏 ꧂ ❀━┅••••*
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
💮❀❈❀🙏🏻🙏🏻🙏🏻🙇🙇🙇🙏🏻🙏🏻🙏🏻❀❈❀💮
✧═══════════•❁❀❁•═══════════✧

